মুক্তধ্বনি ব্যানার
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬ | সংবাদ উৎস: মুক্তধ্বনি | সংরক্ষিত কপি

কালিহাতি থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার টাংগাইল

রিপোর্টার: মো: সাজিদ পিয়াল: সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
কালিহাতি থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল কালিহাতি থানা-এর বার্ষিক পরিদর্শন করেছেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার টাঙ্গাইল। পরিদর্শনকালে থানা প্রাঙ্গণে তাঁকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন শেষে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার থানায় কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা প্রয়োজনীয় চাহিদা ও প্রশাসনিক বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় তিনি থানার মালখানা হাজতখানা পরিষ্কার পরিচ্ছন্নতা মামলা তদন্তের অগ্রগতি সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন থানাকে সেবামুখী প্রতিষ্ঠান ও জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হলে প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকতা জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশকে আরও মানবিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) টাঙ্গাইল সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেল অফিসার ইনচার্জ কালিহাতি থানা এবং থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা ও
তাকওয়া আইটি লোগো

প্রিন্ট করেছেন: পাঠক - 07 April 2026, 09:16 PM

সৌজন্যে: মুক্তধ্বনি

ওয়েবসাইট: https://muktodhoni.com