সারা দেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে সম্প্রতি দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

reporter-icon
এস,কে শিপন: গোপালপুর, প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ | 0
টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে কোথাও কোথাও ৭ থেকে ৮ টাকার সমমূল্যের তেল কম দেওয়ার প্রমাণ মিলেছে। আর সেই অনিয়ম ধরা পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আকস্মিক অভিযানে।শনিবার (১ নভেম্বর) রাতে ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও মো. মাহবুব হাসান। হঠাৎ রাতের এই অভিযানে একে একে যাচাই করা হয় প্রতিটি পাম্পের মিটার, মাপ ও মূল্যতালিকা।অভিযানে দেখা যায়, দুইটি প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাপ অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে না। কোথাও তেলের ঘাটতি, কোথাও আবার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিচ্ছে। তাৎক্ষণিকভাবে প্রমাণিত অনিয়মের জন্য মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও মাহবুব হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, একজন ক্রেতা অভিযোগ করেছিলেন, ভূঞাপুরের চারটি পাম্পেই লিটারে ২০–২৫ পয়সা বেশি নিচ্ছে, আবার মাপেও কম দিচ্ছে। আমরা যাচাই করতে গিয়ে দেখি, দুইটি পাম্প ঠিক আছে, বাকি দুইটিতে অনিয়ম ধরা পড়ে। যমুনা ফিলিং স্টেশন তাৎক্ষণিকভাবে সমস্যা ঠিক করেছে, ভাই বন্ধু ফিলিং স্টেশনও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।তিনি আরও বলেন, ন্যায্য ব্যবসা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই অভিযান নিয়মিত চলবে, যাতে কেউ গ্রাহকের অধিকার হরণ করতে না পারে।উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর ভূঞাপুরে একই অভিযোগে চারটি ফিলিং স্টেশনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার ও ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি?

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৯২৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানিজ নাহার দিপা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ। প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? উত্তর : না দোয়ার জন্য আলাদা কোনো মাহফিল নেই। এটা আসবে কেন? আমরা একটা জায়গা থেকে বাঁচার জন্য আরেকটি কাজ করছি। কিন্তু সেই কাজটি ভুল করে আরও বড় ভুলের সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সমাজে একটি প্রথা একেবারে ছেয়ে গেছে। যেমন—একজন মারা গেলে তার জন্য মিলাদ-মাহফিল করা কিংবা কূলখানি করা। কিন্তু এগুলো সবই বেদআতি কাজ। এগুলো সঠিক কাজ নয়। অনেকে মনে করছে, দোয়া-মাহফিল করা যেতে পারে। কিন্তু সেটা একদমই নয়। এসব ইসলামে অনুমোদন দেয়নি। এইগুলো পুরোটাই বেদআত। মানুষ চাইলে যে কোনো সময় কিংবা যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারবেন। দোয়ার সঙ্গে মাহফিল কিংবা আলাদা কোনো ধরনের অনুষ্ঠান ঘোষণা করা জায়েজ নেই। আশা করি, আপনি বুঝতে পেরেছেন।

নবী মুহাম্মদ (সাঃ) - নিষ্পাপ চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ

তিনি ছিলেন মানবজাতির আদর্শ। তিনি অত্যন্ত উদার ও বিনয়ী ছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন সাহসী যোদ্ধা। এছাড়াও তিনি একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ রাষ্ট্রনায়ক এবং একজন সফল প্রচারক ছিলেন। তিনিই উত্তম চরিত্র ও উদারতার একমাত্র উৎস। তিনি সকলের আদর্শহীন এবং প্রিয় ব্যক্তিত্ব। যার প্রেমে, দুনিয়া মাতাল। তিনি আমার আদর্শ, তিনি আমার নেতা। তিনি আমার নবী, আমাদের নবী এবং সকলের নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.) তিনি সর্বোত্তম আদর্শ। সমস্ত মানবজাতির জন্য করুণা। অন্ধকারে নিমজ্জিত বিশ্বের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে। তার অসাধারণ চরিত্র, মাধুর্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব সবাইকে অবাক করেছে। মুমিনের চঞ্চল হৃদয় তাকে এক নজর দেখার জন্য আকুল হয়ে থাকে। কবি কাজী নজরুল বলেছেন: “বিচ্ছেদের রাত ছিল একাকার কান্নার ভোর; আমার মনে শান্তি নেই, আমি কাঁদছি। হে মদিনাবাসীর প্রেমিক, আমার হাত ধর।" তার নিষ্কলুষ চরিত্রের স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" (সূরা আল-আহজাব, আয়াত 21)। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ কিছু লোক সেই নবীর সম্মানকে অবমাননা করছে। হৃদয় ভেঙ্গে যায়। আমাদের ক্ষমা করুন, হে নবী! তিনি তার অবিস্মরণীয় ক্ষমা, উদারতা, সততা, নম্রতা প্রভৃতির বিরল মুগ্ধতা দিয়ে বর্বর আরব জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তারা তাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেন। তারা সর্বসম্মতিক্রমে স্বীকার করেছিল যে তিনি নম্র এবং গুণী ছিলেন। টাকা দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে তিনি বিশ্ববাসীকে জয় করেছেন। আল্লাহ তাঁর গুণাবলী সম্পর্কে কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।’ (সূরা আল কালাম, আয়াত ৪)। তিনি কখনো মানুষকে তুচ্ছ করেননি। আত্মসম্মানবোধে তিনি কাউকে তুচ্ছ মনে করেননি। তিনি বিশ্বের হৃদয়ে উচ্চতর চরিত্রের একটি অনুপম মানদণ্ড স্থাপন করেছেন। নম্রতা তার চরিত্রে সর্বদা উপস্থিত ছিল। পৃথিবীর মানবতার কল্যাণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল শ্রেষ্ঠ আদর্শের বাস্তবায়নকারী ও প্রশিক্ষক হিসেবে। এ প্রসঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে আমার উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত করা হয়েছে।’ (মুসনাদে আহমদ, মিশকাত) ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী এবং আচার-আচরণে অত্যন্ত বিনয়ী। দুর্বল ব্যক্তিকে কড়া কথায় আঘাত করবেন না। তিনি কোন মানুষকে তার সাধ্যের বাইরে অসাধ্য সাধন করতে বাধ্য করেননি। গরিব-অসহায় মানুষের সঙ্গে মেলামেশা করতেন। তিনি লোকদেরকে তাদের আচরণে অপ্রয়োজনীয় রাগ ও রাগ থেকে সর্বদা বিরত থাকার উপদেশ দিতেন এবং মানুষকে সতর্ক করে দিয়েছিলেন, “যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দেন এবং যে অহংকারী হয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন।” (মিশকাত) কাফেররাও তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সদয় ও নম্র আচরণ পেয়েছিল। তার অনুসারীরা তাকে উচ্চ সম্মানের সাথে ধরেছিল কারণ তিনি খুব নমনীয় এবং নম্র ছিলেন। হজরত আয়েশা (রা.) তার ভদ্র আচার-আচরণ সম্পর্কে বলেন, ‘নবী (সা.) রূঢ় বক্তা ছিলেন না, প্রয়োজনের সময়ও তিনি কঠোর ভাষা ব্যবহার করতেন না। প্রতিহিংসা তার সাথে ছিল না মোটেও। মন্দের বিনিময়ে ভালোই করেছেন। সব ক্ষেত্রেই তিনি ক্ষমা পছন্দ করতেন। তিনি লোকদেরকে উপদেশ দিয়েছিলেন, “আল্লাহর ইবাদত কর, করুণাময় প্রভু, ক্ষুধার্তকে খাবার দাও, সালাম দাও এবং এসব কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ কর। তিনি উত্তর দিলেন, "ক্ষুধার্তকে খাওয়ানো এবং অপরিচিত সকলকে সালাম করা।" (বুখারী ও মুসলিম)। মহানবী (সা.)-এর মর্যাদাকে সম্মান করা মুসলমানদের ধর্মীয় কর্তব্য এবং প্রত্যেক মুসলমানের ঈমানের মৌলিক অংশ।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা: চ্যাটজিপিটি বনাম ডিপসিক?

র্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও চীনের ডিপসিকের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রযুক্তিগত দক্ষতার নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে ব্লগ লেখা, গবেষণা, প্রোগ্রামিংসহ নানান কাজে অপরিহার্য টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি চীনের তৈরি ডিপসিক এআই জগতে নতুন আলোড়ন তুলেছে। তারা দাবি করছে, তুলনামূলক কম চিপ ব্যবহার করেই অত্যাধুনিক এআই সেবা দেওয়া সম্ভব, যেখানে ওপেনএআই-এর বিশাল মডেলগুলোর জন্য ১৬,০০০ বা তারও বেশি চিপ প্রয়োজন হয়, সেখানে মাত্র ২০০০ চিপ দিয়ে ডিপসিক কার্যকরভাবে কাজ করতে সক্ষম। দুই প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ✅ চ্যাটজিপিটি: বিস্তৃত বিশ্লেষণ ও গভীর গবেষণা উপস্থাপন করতে পারে, যা একাডেমিক ও জটিল সমস্যার সমাধানে সহায়ক। ✅ ডিপসিক: দ্রুত এবং সংক্ষিপ্ত উত্তর দিতে পারে, যা তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য উপযোগী। লেখালেখির ক্ষেত্রে চ্যাটজিপিটি কেবল ধারণা ও প্লটের কাঠামো গড়ে তোলে, যেখানে ডিপসিক প্রায় পুরো গল্প তৈরি করে দিতে পারে। একইভাবে, কোডিংয়ের ক্ষেত্রেও ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান দিতে পারে বলে অনেকে মনে করছেন। ডিপসিকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সরকার ইতোমধ্যেই ডিপসিকের ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওপেনএআই নিজেও অতীতে অনুমতি ছাড়া মানুষের লেখা ডেটা প্রশিক্ষণের জন্য ব্যবহারের অভিযোগের মুখে পড়েছিল, যা এখন ডিপসিকের বিরুদ্ধে উঠছে। ডিপসিকের সাফল্যের ফলে এআই চিপের বাজারেও বড় প্রভাব পড়েছে। এনভিডিয়া, যারা উন্নত চিপ তৈরিতে বিশ্বব্যাপী অগ্রগণ্য, তাদের শেয়ারের মূল্য একদিনে প্রায় ১৭% কমে গেছে। কারণ, কম শক্তিশালী হার্ডওয়্যারেও কার্যকর এআই সম্ভব হলে উচ্চমূল্যের উন্নত চিপের বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে ডিপসিকের উদ্ভাবন নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনে উন্নত চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম খরচে ভালো এআই তৈরি হলে মার্কিন প্রযুক্তি খাতেরও লাভ হতে পারে। এই প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে আরও উন্নত ও বহুমাত্রিক করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে দ্রুত এবং সাশ্রয়ী সমাধান দরকার, সেখানে হয়তো ডিপসিক এগিয়ে থাকবে, আর যেখানে গবেষণা ও জটিল বিশ্লেষণের প্রয়োজন, সেখানে চ্যাটজিপিটির মতো বৃহৎ মডেলগুলো প্রাধান্য পাবে। শেষ পর্যন্ত, এই প্রতিযোগিতাই হয়তো এআই প্রযুক্তিকে আরও দক্ষ, নিরাপদ এবং সাশ্রয়ী করবে।

শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে?

মাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমে যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া। প্রশ্ন : নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে? উত্তর : নিয়ামতের শুকরিয়া আদায় না করা কুফরি। এটা বড় কুফরি না, ছোট কুফরি। যদি আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকেন, তাহলে তাঁরা কুফরি কাজ করে থাকলেন। এ জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না।’ আল্লাহ যে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, আল্লাহর নিয়ামত লাভ করে সুন্দর জীবনযাপন করা, এটা যদি কেউ আল্লাহর কাছে সত্যিকার অর্থে তুলে ধরতে না পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলেন না, কুফরি করলেন। এই জন্য আল্লাহ সুরা দোহার শেষ আয়াতে বলেছেন, ‘তুমি তোমার রবের নিয়ামত প্রকাশ করো। কারণ, তোমার কাছে যখন নিয়ামত আসছে, তখন আল্লাহ পছন্দ করেন যে তুমি আল্লাহর এই নিয়ামতের বিষয়টি তুলে ধরবে।’ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন। আল্লাহ নিয়ামতকে বান্দার কাছে তুলে ধরার জন্য বলেছেন, বহিঃপ্রকাশ করার জন্য বলেছেন। বহিঃপ্রকাশ দুই ধরনের হতে পারে। একটি হলো নিয়ামতের ব্যবহারের মাধ্যমে বহিঃপ্রকাশ করা। দ্বিতীয়ত, নিয়ামতের বিষয়টি হলো মানুষের কাছে নিয়ামত তুলে ধরবে। যাতে করে আল্লাহর প্রশংসা প্রকাশ পায়। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করেন, তাহলে কুফরি হবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করে থাক, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। বান্দারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ আরো নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ নিয়ামত কমিয়ে দেবেন এবং সেইসঙ্গে আরেকটি কঠিন বাণী আল্লাহ বলেছেন, ‘জেনে রাখো আল্লাহর কঠিন আজাবও তোমাদের জন্য অবধারিত থাকবে।’ নিয়ামতের শুকরিয়া শুধু মুখে আদায় করা যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর শুকরিয়া আমলের মাধ্যমে আদায় করো।’ সুতরাং বান্দারা শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা হলো শুকরিয়ার সর্বোচ্চ স্তর।

সারা দেশ

আরও পড়ুন
নেত্রকোনা দুর্গাপুরে শৃঙ্খলা, নৈতিকতা ও মানসম্মত শিক্ষার অনন্য দৃষ্টান্ত ডন বস্কো স্কুল এন্ড কলেজ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিরলসভাবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ডন বস্কো স্কুল এন্ড কলেজ।শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে শিক্ষার মূলভিত্তি হিসেবে গ্রহণ করে প্রতিষ্ঠানটি আজ দুর্গাপুর অঞ্চলে একটি আদর্শ ও অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষা শুধু পাঠ্যসূচির গণ্ডিতে আবদ্ধ কোনো প্রক্রিয়া নয়,শিক্ষা হলো মানুষের মনন গঠন, নৈতিকতা বিকাশ এবং একটি আলোকিত সমাজ নির্মাণের ভিত্তি। এই গভীর উপলব্ধিকে ধারণ করেই চলছে নিরন্তর পাঠদান। বুধবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ডনবস্কো স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সরেজমিন ঘুরে এমন উৎফুল্ল চিত্র দেখা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে,প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শান্ত পরিবেশে অবস্থিত ডন বস্কো স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসটি শিক্ষার্থীদের জন্য এক নিরাপদ ও অনুকূল শিক্ষাঙ্গন পরিবেশ। সুবিন্যস্ত শ্রেণিকক্ষ, আধুনিক শিক্ষা উপকরণ, তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ, সুবিশাল খেলার মাঠ এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে এখানে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা।এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি শিক্ষাবিদ, প্রশাসন ও অভিভাবকদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসন,ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ডন বস্কো স্কুল এন্ড কলেজ পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন,শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন,শিক্ষকদের পাঠদানের পদ্ধতি সম্পর্কে অবগত হন এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে কর্মকর্তারা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, শিক্ষার মান ও পরিচালন ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। আধুনিক,বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে ডন বস্কো স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মি.রুমন রাংসা বলেন,বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ভার্সন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হয়েছে।নেত্রকোণা জেলায় মাত্র একটি ইংরেজি ভার্সন স্কুল যেটি দুর্গাপুর উপজেলায় ডনবস্কো স্কুলে চলমান রয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান,ডিজিটাল ক্লাসরুম, ক্লাব কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের দলগত কাজের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে নিয়মিত বিতর্ক, ক্রীড়া, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ডন বস্কো স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে তুলতে নিয়মিত সমাবেশ, নৈতিক শিক্ষাক্লাস, মূল্যবোধভিত্তিক আলোচনা এবং সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।এতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততা, সহনশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে অভ্যস্ত হয়ে উঠছে। আমরা নতুন নতুন মেধাবী শিক্ষার্থী তৈরি করতে চাই,প্রতিষ্ঠানের মূল অঙ্গীকার প্রতিষ্ঠানের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক তাঁর বক্তব্যে বলেন,আমি বিশ্বাস করি ভালো মানুষ গড়াই সেরা শিক্ষা। আমাদের লক্ষ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়,আমরা নতুন নতুন মেধাবী শিক্ষার্থী তৈরি করতে চাই, যারা জ্ঞান,নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি আরও বলেন,শৃঙ্খলা,ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে শিক্ষার্থীদের জীবনমুখী মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক সেবা,সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করা হচ্ছে। মিখায়েল রেমা নামে এক অভিভাবক সন্তোষ প্রকাশ করে বলেন, আমার সন্তানকে শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সেখানে ভর্তি করেছি। ডন বস্কো স্কুল এন্ড কলেজ সেই স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডন বস্কো স্কুল এন্ড কলেজ দুর্গাপুর অঞ্চলে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এখান থেকে শিক্ষার্থীরা কেবল ভালো ফলাফলই অর্জন করছে না; বরং মানবিকতা,নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। ডনবস্কো স্কুল এন্ড কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক বলেন, আলোকিত সমাজ গঠনে ও সমাজের পিঁছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদানে কাজ করে যাচ্ছি। ডন বস্কো স্কুল এন্ড কলেজ নতুন নতুন মেধাবী শিক্ষার্থী তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে মানসম্মত ও মূল্যবোধভিত্তিক শিক্ষার মাধ্যমে একটি আলোকিত, মানবিক ও সচেতন সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গাপুরে ২০১০ সালে সেন্ট জেভিয়ার্স স্কুল প্রতিস্টা লাভ করে। ২০১৮ সালে ডনবস্কো কলেজ স্থাপিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী বলেন,ডন বস্কো স্কুল এন্ড কলেজে প্রবেশ করলেই যে শৃঙ্খলাবোধ ও সুশাসনের পরিবেশ চোখে পড়ে, তা সত্যিই ব্যতিক্রমী। শিক্ষার্থীদের আচরণ, শিক্ষকদের পেশাদারিত্ব এবং সার্বিক পরিবেশ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই মানসম্মত শিক্ষা বিস্তারে পথ দেখাতে পারে। আমি প্রতিস্টানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আফরোজা আফসানা বলেন,এই প্রতিষ্ঠানে এসে বোঝা যায়,এখানে শুধু পরীক্ষার ফলাফলকে প্রধান্য দেয়া হয় না। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে পরিকল্পিতভাবে শিক্ষা দান করা হচ্ছে। ডন বস্কো স্কুল এন্ড কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব উদাহরণ।

ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে: সালাহউদ্দিন আহমদ

টাঙ্গাইলের কালিহাতীতে ৫ বছরেও শেষ হয়নি সল্লা সেতুর নির্মাণ কাজ : দুর্ভোগে লক্ষাধিক মানুষ

টাঙ্গাইলের কালিহাতীতে ৫ বছরেও শেষ হয়নি সল্লা সেতুর নির্মাণ কাজ : দুর্ভোগে লক্ষাধিক মানুষ

টাঙ্গাইল জেলা প্রশাসনের নিবিড় বাজার তদারকি অভিযান

রমজানকে ঘিরে গোপালপুরে বাজার তদারকি জোরদার

রমজানকে ঘিরেগোপালপুরে বাজার তদারকি জোরদার পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তদারকিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। স্থানীয় প্রশাসনের এই তদারকি কার্যক্রমে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নবাব আলী। প্রশাসনের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন বাজার, কাঁচাবাজার, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুর, সবজিসহ বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয় এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি মজুতদারি কিংবা অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজান মাসব্যাপী বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

এলেঙ্গা বাজারে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে গোপালপুরে চারজন আটক

পুলিশের কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা পদায়নে লটারি প্রথা বাতিল, পাসপোর্ট সেবায় দালাল চক্রের মূলোৎপাটনের নির্দেশ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে পুলিশের আইনানুগ কার্যক্রমে কেউ বাধা দিতে পারবে না এবং এ কাজে রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে পুলিশ বাহিনীতে পদায়নে বিগত সরকারের আমলে চালু করা লটারি প্রথা বাতিলের নির্দেশ দিয়ে বলেছেন দক্ষতা ও উপযুক্ততাকেই প্রাধান্য দেওয়া হবে।আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। লটারিতে পদায়ন বাতিলের পথে পুলিশ সুপার (এসপি) ও ওসি পদে পূর্ববর্তী সরকারের আমলে লটারির মাধ্যমে পদায়নের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন যার যেখানে যাওয়ার কথা নয়তাকে সেখানে দেওয়া হয়েছে।এটা ছিল অত্যন্ত অনিয়মিত প্রক্রিয়া। আমরা সার্ভিস রেকর্ড ও দক্ষতা যাচাই করে পুনরায় পদায়ন প্রক্রিয়া সংশোধন করব।সুবিধাবাদীদের গ্রেপ্তার নয়, নিরীহরা পাবেন মুক্তি মন্ত্রী জানান ৫ আগস্টের পর দায়ের করা মামলায় অনেক সুবিধাবাদী চক্র নিরীহ ও সাধারণ মানুষকে জড়িয়েছে। পুলিশকে এসব মামলা যাচাই-বাছাই করে নির্দোষ ব্যক্তিদের বের করে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন অনেকেই ভোগান্তিতে পড়েছেন। আমরা চাই প্রকৃত অপরাধী শাস্তি পাবে এবং নিরীহ মানুষ মুক্তি পাবে।বিডিআর হত্যাকাণ্ডের পুনর্নির্ধারণপিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এটি আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুপারিশ অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।অস্ত্র লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিবিগত সরকারের সময় রাজনৈতিক সুবিধার্থে দেওয়া অস্ত্রের লাইসেন্স কঠোরভাবে যাচাই করা হবে। মন্ত্রী বলেন যেসব লাইসেন্স রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেগুলো বাতিল করা হবে এবং সেগুলোর আওতায় থাকা অস্ত্র জব্দ করা হবে।পাসপোর্ট সেবায় নিবন্ধিত দালালের অনুমোদনপাসপোর্ট সেবায় সাধারণ মানুষের হয়রানি নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী জানান পাসপোর্ট অফিসের আশপাশে যারা অনলাইন আবেদনে সহায়তা করেন তাদের দলিল লেখকদের মতো নিবন্ধিত করে তালিকাভুক্ত করা হবে। তাদের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ রাখা হবে যাতে জনগণ দালালচক্রের কবল থেকে রক্ষা পায়। ঢাকাসহ বিভাগীয় শহরে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে।নিয়োগ বঞ্চিত এসআইরা পাবেন ন্যায়বিচার২০০৬ সালে নিয়োগ বঞ্চিত এসআই প্রার্থীদের বিষয়ে মন্ত্রী বলেন‘ফাইলটি অন্তর্বর্তী সরকারের সময় অনুমোদন না পাওয়ার কারণ জানা নেই। তবে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত করে তাদের নিয়োগ দেওয়া হবে। এ সময় তিনি দ্রুত ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়ার কথাও জানান।মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো.দেলোয়ার হোসেন, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি বাহারুল আলম

ভালুকায় ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, পরিবারের আকুতি

টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীম আল হোসেন নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীম আল হোসেন নিহত

0 মন্তব্য