টাঙ্গাইল শহর শাখার ৩ ও ৫ নং ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৫ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর আহসান হাবীব মাসুদ।বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম ৩ নং ওয়ার্ড সভাপতি হাসান আল মামুন ৫ নং ওয়ার্ড সভাপতি ডা. আব্দুর রউফ ৯ নং ওয়ার্ড সভাপতি শাহীন মিঞা, ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি মকবুল হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মীর ওয়াজেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জননেতা জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে গভীর শোক এলাকাবাসী জানান,তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মরহুম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর অবদান ও স্মৃতি ভূঞাপুরবাসীর হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেছেন—এই সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, স্থানীয় সূত্রে জানা যায় তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন।মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন তিনি যেন তাঁকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশান্তিময় করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।
সোনিয়া নার্সিং হোমের মালিক আবুল কাশেম রিজভীর মৃত্যুতে জেলা জামায়াত আমীরের শোক প্রকাশ টাঙ্গাইলের স্বনামধন্য সোনিয়া নার্সিং হোমের মালিক ও টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সম্মানিত সদস্য আবুল কাশেম রিজভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।এক শোকবার্তায় তিনি বলেন, আবুল কাশেম রিজভী ছিলেন একজন সৎ, বিনয়ী ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ। মানুষের কল্যাণে তার আন্তরিকতা ও অবদান টাঙ্গাইলবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা একজন মানবতাবাদী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তিত্বকে হারালো। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। জেলা আমীর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ শোক সহ্য করার তাওফিক কামনা করেন।উল্লেখ্য, হজ পালন উপলক্ষে মক্কা অবস্থানকালে শুক্রবার (৫ জুন) দুপুরে আবুল কাশেম রিজভী ইন্তেকাল করেন।
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ৩৫ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ মাদক উদ্ধার টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তাদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের আটক করা হয়। মাদকবিরোধী অভিযানে ৭৭ পিস ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ১৮০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করে পুলিশ বলেছে, যে কোনো অপরাধ বা অপরাধীর তথ্যআইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।
টাঙ্গাইল শহর শাখার ৩ ও ৫ নং ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৫ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর আহসান হাবীব মাসুদ।বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম ৩ নং ওয়ার্ড সভাপতি হাসান আল মামুন ৫ নং ওয়ার্ড সভাপতি ডা. আব্দুর রউফ ৯ নং ওয়ার্ড সভাপতি শাহীন মিঞা, ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি মকবুল হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মীর ওয়াজেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
শামীম শাহরিয়ার
বিভাগ, জেলা বা উপজেলা নির্বাচন করে সংবাদ দেখুন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স-এর বরাতে জানা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। ফোনালাপে আরাঘচি বলেন, চলমান সংকট শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বিশ্বজুড়েও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতির জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিকেই দায়ী করেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় “সব ধরনের উপায়” অবলম্বন করতে প্রস্তুত এবং এ ক্ষেত্রে তাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে সামরিক উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানান। পাশাপাশি, এই লক্ষ্য অর্জনে সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এদিকে, পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তবে তা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ওয়াশিংটন ডিসি থেকে প্রতিবেদন—ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা বাড়ছে। মার্কিন সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত রাতে ওই ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং তাকে উদ্ধারে একটি সক্রিয় অভিযান পরিচালিত হচ্ছে। জানা গেছে, উদ্ধার অভিযানের সময় তুমুল গোলাগুলির ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ক্রু সদস্য এখনও ইরানের ভেতরেই অবস্থান করছেন এবং চলমান সংঘাতের কারণে তার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সামরিক সূত্র জানায়, ‘এয়ারম্যান’ শব্দটি ব্যবহার করা হলেও এটি কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে না। ফলে নিখোঁজ ওই ব্যক্তির লিঙ্গ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে, উদ্ধারকারী দল এখনো তাকে নিরাপদে ইরানের বাইরে নিয়ে যেতে পারেনি। অভিযানটি এখনও চলমান এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে বলতে পারেনি যে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে কিনা। পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে আন্তর্জাতিক মহলেও এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রতিবেদনে সাংবাদিক Zein Basravi জানান, যুদ্ধের শুরু থেকেই ইরান স্পষ্ট করে দিয়েছিল—তাদের ওপর কোনো হামলা হলে তারা এটিকে একটি আঞ্চলিক যুদ্ধে রূপ দেবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থে আঘাত হানবে। সেই হুঁশিয়ারির বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ইরান ইতোমধ্যে জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনেছে, বিভিন্ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং একাধিক দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এসব পদক্ষেপে উপসাগরীয় অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা হঠাৎ করেই স্থবির হয়ে পড়েছে। আজও Gulf Cooperation Council-ভুক্ত শহরগুলোতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। হামলার তীব্রতা ইরানের সরাসরি আক্রমণের মতো না হলেও, এর ধারাবাহিকতা ও প্রভাব স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট—যুদ্ধের আরও সম্প্রসারণ কোনো পক্ষের জন্যই ইতিবাচক নয়। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি সামরিক অভিযান আরও জোরদার করে, তাহলে এর সরাসরি প্রতিক্রিয়া হিসেবে ইরানের পাল্টা হামলাও বাড়বে। এদিকে, ইরানের সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps দাবি করেছে, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, মার্কিন ঊর্ধ্বতন কমান্ডার ও প্রশিক্ষক, একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির হিমার্স আর্টিলারি অবস্থান, বাহরাইনে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন প্রযুক্তিনির্ভর বিভিন্ন স্থাপনা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান Oracle Corporation-এর একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে, যেখানে ধ্বংসাবশেষের আঘাতে ভবনের কিছু অংশ ভেঙে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই ধারাবাহিক হামলা তাদের একটি সুস্পষ্ট কৌশলের অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে। এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump-এর সাম্প্রতিক হুমকিকে কেন্দ্র করে। তিনি ইরানকে ৪৮ ঘণ্টার একটি আল্টিমেটাম দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির ওপর ‘ভয়াবহ বিপর্যয়’ নেমে আসবে। সোমবার শেষ হতে যাওয়া এই সময়সীমা মূলত ট্রাম্পের ধারাবাহিক কঠোর অবস্থানেরই অংশ, যেখানে তিনি একের পর এক ডেডলাইন ঘোষণা করে আসছেন। বিশ্লেষকদের মতে, এই ধরনের আল্টিমেটাম পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে এবং কূটনৈতিক সমাধানের পথকে সংকুচিত করছে। এদিকে, যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক সামরিক ঘটনাপ্রবাহে। গত কয়েকদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাতে ভূপাতিত হওয়া এক মার্কিন পাইলটের সন্ধান চলছে। তবে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে, কারণ অনুসন্ধান ও উদ্ধার কাজে নিয়োজিত দুটি হেলিকপ্টারও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যদিও ওই হেলিকপ্টারের ক্রুদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে, সম্প্রতি মোতায়েন করা বি-৫২ বোমারু বিমান নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই দাবির সত্যতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য সামরিক পদক্ষেপ নেওয়া যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি কূটনৈতিক সমাধানের পথও ক্রমশ কঠিন হয়ে উঠছে। হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট, সেটিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারেও এর বড় প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে, ট্রাম্পের নতুন আল্টিমেটাম মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে, আর বিশ্ব এখন তাকিয়ে আছে—এই সময়সীমা শেষ হলে পরবর্তী পদক্ষেপ কী হয়।
দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”