রাজনীতি

টাঙ্গাইল-৫ এ বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
টাঙ্গাইল-৫ এ বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই টাঙ্গাইল সদর বিএনপিতে বিরোধ, ক্ষোভ ও অস্থিরতা প্রকট হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে উত্তেজনাপূর্ণ পরিবেশে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সমর্থকরা শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্রিত হন। পরে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশ করেন। পুরো মিছিলজুড়ে ‘টুকুর মনোনয়ন বাতিল চাই’, ‘ফরহাদ ইকবালকে মনোনয়ন দাও’, ‘সদরের প্রার্থী চাই’—এমন নানা স্লোগানে এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেনসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন,“দীর্ঘদিন ধরে দেশনেত্রী খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন। এ সুযোগে একটি সিন্ডিকেট নিজেদের স্বার্থে কয়েকটি আসনে ইচ্ছামতো মনোনয়ন ঘোষণা করেছে।টাঙ্গাইল সদরের জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে বাইরে থেকে আসা ব্যক্তিকে প্রার্থী দেওয়া হয়েছে—যা কর্মীদের প্রতি অন্যায়।সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন আমরা মানি না, দ্রুত মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে প্রার্থী করা হোক।” মশাল মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল, ব্যানার ও স্লোগানে শহরের পরিবেশে উত্তেজনার সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেন, স্থানীয় জনমতের প্রতি গুরুত্ব না দিয়েই কেন্দ্রীয়ভাবে চাপিয়ে দেওয়া প্রার্থী সদর বিএনপির তৃণমূলকে হতাশ করেছে। বক্তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“তৃণমূলের মতামত উপেক্ষা করা হলে নির্বাচন পরিচালনা করা কঠিন হবে। তাই অবিলম্বে মনোনয়ন পুনর্বিবেচনা করে ফরহাদ ইকবালকে টাঙ্গাইল-৫ আসনে প্রার্থী ঘোষণা করতে হবে।”

নাদিম তালুকদার ডিসেম্বর ৫, ২০২৫ 0
টাঙ্গাইল সদর-৫ আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সুলতান সালাউদ্দিন টুকু নাকি আহসান হাবীব মাসুদ ?

টাঙ্গাইল সদর-৫ আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সুলতান সালাউদ্দিন টুকু নাকি আহসান হাবীব মাসুদ ?টাঙ্গাইল সদর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। ধানের শীষে টুকু, দাঁড়িপাল্লায় মাসুদ টাঙ্গাইল সদর-৫ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে অবশেষে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় বিএনপি নেতা–কর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ, উৎসাহ ও নব উদ্দীপনা। এদিকে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আহসান হাবীব মাসুদ। ফলে দুই দলের প্রার্থীর মাঠে নামায় টাঙ্গাইল সদরের রাজনৈতিক পরিস্থিতি আরও চাঙ্গা হয়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন—টাঙ্গাইল সদর-৫ আসনটি বহুদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে দলের জনপ্রিয় ও অভিজ্ঞ নেতা সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন কর্মী–সমর্থকদের উত্তেজনা ও আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। অন্যদিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক এলাকায় গ্রহণযোগ্যতা থাকলেও বিএনপির সাংগঠনিক শক্তি ও জনভিত্তি তুলনামূলকভাবে বেশি বলেই মনে করছেন ধারণ ভোটাররা। বিএনপির প্রার্থী ঘোষণার পর স্থানীয় ভোটারদের মাঝে ধারণা—এই আসনে বিএনপির বিজয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে জামায়াত কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন ঘিরে উত্তাপ বাড়তে থাকলেও টাঙ্গাইল সদরের সাধারণ মানুষ শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন প্রত্যাশা করছেন। টাঙ্গাইল সদর-৫ আসনে অবশেষে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি তাকে এই আসনের প্রার্থী ঘোষণা করলে এলাকাজুড়ে নেতা–কর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। অন্যদিকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আহসান হাবীব মাসুদ। ফলে দুই দলীয় প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইল সদরের রাজনৈতিক মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা দীর্ঘদিনের। দলটি তাদের শক্ত ঘাঁটিতে যোগ্য প্রার্থী ঘোষণা করায় কর্মী–সমর্থকদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। পক্ষান্তরে, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক গ্রহণযোগ্যতা থাকলেও বিএনপির সংগঠন ও জনভিত্তি তুলনামূলক বেশি শক্তিশালী বলেই মনে করছেন অনেকে। বিএনপির প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়দের ধারণা—এই আসনে বিএনপি বিজয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল। এখন দেখার বিষয়, জামায়াতের দাঁড়িপাল্লা কতটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারে এবং ভোটের মাঠে কতটা জনসমর্থন টানতে পারে। নির্বাচন ঘিরে টাঙ্গাইল সদরে উত্তাপ বাড়তে থাকলেও ভোটাররা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের প্রত্যাশা করছেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইল-৫ এ সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির মনোনয়ন- টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকের) শুভেচ্ছা
টাঙ্গাইল-৫ এ সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির মনোনয়ন- টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকের) শুভেচ্ছা

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ প্রসঙ্গে, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকের) সভাপতি আবু ইউসুফ তালুকদার ও সাধারণ সম্পাদক শিবলী শহীদ খোশনবিশ মুক্তধ্বনি ডটকমকে জানান, “বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত যোগ্য একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আমরা আশা করি টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু বিজয়ী হবেন এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আমরা তার সর্বাঙ্গীন শুভকামনা জানাই।”

নাদিম তালুকদার ডিসেম্বর ৪, ২০২৫ 0
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে ইমাম মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। তিনি তাঁর বক্তব্যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। দোয়া মাহফিলের আয়োজন করে টাঙ্গাইল শহর বিএনপি। নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আজও বাংলাদেশের রাজনীতিতে অবিস্মরণীয়। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সমাপনী মোনাজাত অনুষ্ঠিত হয়।

কৌশিক সাজ্জিদ পিয়াল ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির নতুন ৭৫ সদস্যের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির নতুন ৭৫ সদস্যের কমিটি ঘোষণা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আউয়াল তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলআমিন হোসেন। গত ২৬ নভেম্বর টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করে। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহান আলী মীর, আবুল হোসেন, সামছুল হক মাস্টার, নূর আলী মেম্বার, খলিল ফরাজি ও আব্দুল মজিদ মিয়া। সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন লাল মাহমুদ, ফারুক তালুকদার ও বাদশা আলমগীর। দলের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কায়কোবাদ মিলনকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কায়সার মিয়া। এছাড়া প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুল বাতেন খান। অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে মোন্তাজ মিয়াকে এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিক খান। কমিটির অনুমোদনের পর গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দেলদুয়ার উপজেলা সদরের মৌলভীপাড়ায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আব্দুল আউয়াল তালুকদার। সভায় বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টি আরও সুসংগঠিত হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। তারা দলীয় আদর্শ বাস্তবায়ন ও জনসেবামূলক রাজনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরিচিতি সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। সভা শেষে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।

নাদিম তালুকদার ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল বন্ধ করার অভিযোগ: বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল শুরু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় — অভিযোগ রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের বিরুদ্ধে।
টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল বন্ধ করার অভিযোগ: বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল শুরু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় — অভিযোগ রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের বিরুদ্ধে।

গত ৩ ডিসেম্বর (বুধবার) বিকেল নাগাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়া’র দ্রুত সুষ্ঠু চিকিৎসা ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করে। এই দোয়া মাহফিলকে কেন্দ্র করে বরাবরই সাধারণভাবেই দলীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু — দোয়া মাহফিল শুরু হওয়ার আগেই রবিউল আওয়াল লাভলু’র কিছু সমর্থক এসে হট্টগোল শুরু করে। নির্বাচনী বেলাভ্যের কারণে, দোয়া-আয়োজনে তার নাম না থাকায় তারা প্রতিবাদ জানায়। এরপরই দোয়া মাহফিল বন্ধের দাবি জানানো হয়। পরে, ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে জোর করে দোয়া-নেতাকর্মীদের বের করে দেওয়া হয়। ফলশ্রুতিতে, দোয়া মাহফিল কোনোভাবেই অনুষ্ঠিত হয়নি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই ঘটনা দুঃখজনক বলে অভিহিত করেছেন। তাদের বক্তব্য — সারাদেশে দলের চেয়ারপার্সন হিসেবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আন্তরিক দোয়া থাকা উচিত, কিন্তু মনোনয়ন ঘোষণার পর থেকেই দলীয় ঐক্য বিনষ্ট হয়েছে। সেই ভাঙনই এবার দোয়া মাহফিলেও দেখা মিলেছে। সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেছেন, “দলে যারা যোগ দিয়েছে — তাদের মধ্যেই রয়েছে বিভাজন; কিছু মানুষ দানের নামে দোয়া আয়োজন করলেও, দলের মনোনীত প্রার্থীর নাম না থাকার কারণ দেখিয়ে অন্যরা প্রতিবাদ করেছে; ফলে দোয়া সম্ভব হয়নি।” অপর দিকে, রবিউল আওয়াল লাভলু জানিয়েছেন, “দোয়া মাহফিলের ব্যানারে যে ব্যক্তি পৃষ্ঠপোষক হিসেবে দেখানো ছিল — তার নাম ছিল তুহিন; যিনি দলের বিরোধী বলে আমার কর্মী-সমর্থকরা বিশ্বাস করে। তাই দোয়া-ব্যানারে তার নাম থাকলে, আমাদের সমর্থকরা স্বাভাবিকভাবেই প্রতিবাদ করবে।” এই ঘটনাকে বিএনপির স্থানীয় তৃণমূল তথা সাধারণ নেতাকর্মীরা দলীয় ঐক্য আনন্দঘন পরিবেশ বলে না, বরং “মোড়কবদল, ঘাঁটি দখল এবং মনোনয়ন আগ্রাসন” থেকে ঊদ্ভূত অন্যায় বিভাজন ও প্রতিযোগিতার অংশ মনে করছেন।

নাদিম তালুকদার ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন কবির হাসান
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন কবির হাসান

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির উপজেলা শাখার ১নং যুগ্ম সম্পাদক ও দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হাসান। সোমবার (১ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার স্বেচ্ছায় তাঁর পদ থেকে পদত্যাগ করেন। দলীয় সাংগঠনিক কার্যক্রম চলমান রাখতে এবং ইউনিটের নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখতে উপজেলা বিএনপির ১নং যুগ্ম সম্পাদক কবির হাসানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনসহ’ বিভিন্ন অভিযোগ এনে আব্দুল বাছেদ মাস্টার সম্প্রতি পদত্যাগ করেন। একই অভিযোগে আরও কয়েকজন স্থানীয় নেতাও দলীয় বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কবির হাসান বলেন, “দলের প্রতি দায়িত্বশীল থেকে সাংগঠনিক শক্তিশালীকরণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।” স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নতুন নেতৃত্বকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ করা যাচ্ছে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২, ২০২৫ 0
টাঙ্গাইলের মধুপুরে স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। রবিবার (১ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার নাগবাড়ী এলাকায় তার নতুন নির্বাচনী অফিস উদ্বোধন শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক। এই ভয়াল ছোবল থেকে তাদের রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। পাশাপাশি আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্পও নেই।” তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নই হবে তার নির্বাচনী অঙ্গীকার। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন—মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নূরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, যুবদল নেতা মিনহাজ হোসেন এবং ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন। সভায় মধুপুর উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুর অঞ্চলের কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২, ২০২৫ 0
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত

সাজিদ পিয়াল:বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা-২০২৫। সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও টাঙ্গাইল সদর আসন পরিচালক এবং অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, টাঙ্গাইল শহর শাখার আমীর। সভাপতিত্ব করেন মাস্টার মোঃ রফিকুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার আমীর। সভায় স্থানীয় উন্নয়ন, সম্প্রদায়িক সহমত, এবং রাজনৈতিক উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কৌশিক সাজ্জিদ পিয়াল নভেম্বর ৩০, ২০২৫ 0
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর ২০২৫) সকাল থেকে কেন্দ্রীয় গোরস্থানস্থ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়া শহর বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। মাহফিল শেষে অসুস্থ নেত্রীর শিগগির সুস্থতা প্রত্যাশা করে সবাইকে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

কৌশিক সাজ্জিদ পিয়াল নভেম্বর ৩০, ২০২৫ 0
কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া
কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ পরিসরে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গোহালিয়াবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ গণদোয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত হয়ে অংশ নেন। গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর পক্ষ থেকে আয়োজন করা এ অনুষ্ঠানে এলাকাজুড়ে ছিল স্বতঃস্ফূর্ততার ছাপ। সরাসরি উপস্থিত থাকতে না পারলেও বেনজীর আহমেদ টিটো মুঠোফোনে সংক্ষিপ্ত বক্তব্যে গণদোয়ায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আমাদের সম্মিলিত দোয়া অত্যন্ত জরুরি। সবাই তাঁর আরোগ্যের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করবেন।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা। এছাড়াও গণদোয়ায় উপস্থিত ছিলেন বিএনপির দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশে গণমানুষের প্রত্যাশা। তাঁকে ভালোবাসেন দেশের আপামর জনতা। তাই তাঁর রোগমুক্তি কামনায় আজকের এই গণদোয়া মানুষের ভালোবাসা ও শ্রদ্ধারই প্রতিফলন। তারা আরও বলেন, দলের নেত্রী সুস্থ হয়ে আবার রাজপথে ফিরে আসবেন—এটাই সবার কামনা। গণদোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে শান্তিপূর্ণ পরিবেশে দোয়া মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।

নাদিম তালুকদার নভেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইল-১ এ মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে নজিরবিহীন মোটরসাইকেল শোভাযাত্রা
টাঙ্গাইল-১ এ মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে নজিরবিহীন মোটরসাইকেল শোভাযাত্রা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থনে সহস্রাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা হাততালি, শ্লোগান ও মোটরসাইকেলের হর্নে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা বলেন—এই শোডাউনই প্রমাণ করে মধুপুর-ধনবাড়ীতে অ্যাডভোকেট মোহাম্মদ আলীই তৃণমূলে সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী। শোভাযাত্রায় অংশ নেন—মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, সদস্য আনোয়ার হোসেন,শোলাকুড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান হবিবর রহমান,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাজাহান আলী,মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ,মধুপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া। এছাড়াও দলীয় বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী শোভাযাত্রায় যোগ দেন।শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “ফকির মাহবুব আনাম স্বপন এই এলাকার সন্তান নন। তিনি শুধু নির্বাচনের সময়েই এলাকায় আসেন। দলের মনোনয়ন পেয়ে দুইবার নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হয়েছেন।” বক্তারা বলেন, বর্তমান বাস্তবতায় টাঙ্গাইল-১ আসনে বিজয় নিশ্চিত করতে হলে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকেই মনোনয়ন দিতে হবে। এজন্য তারা দলীয় হাইকমান্ডের কাছে স্বপন ফকিরের পরিবর্তে মোহাম্মদ আলীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।সমাবেশে আরও বলা হয়—অ্যাডভোকেট মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি তৃণমূলে শক্তিশালী সংগঠন গড়ে তুলেছেন। তার নেতৃত্বে মধুপুর-ধনবাড়ীতে বিএনপি সুসংগঠিত হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে এ আসন পুনরুদ্ধারের জন্য তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী।

নাদিম তালুকদার নভেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইলের দেলদুয়ারে মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

টাঙ্গাইলের দেলদুয়ারে মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। টাঙ্গাইলের দেলদুয়ারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে শুক্রবার বিকেলে পৌর এলাকা সংলগ্ন কুটিলপাড়া বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থল ও স্থানীয়দের বরাতে জানা যায়, একটি প্রভাবশালী পক্ষের সমর্থকরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডার তৈরি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া চলে প্রায় ১৫ মিনিট। সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী উত্তাপ বাড়ার ফলে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের তৎপরতা প্রয়োজন বলে তারা মন্তব্য করেছেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল নভেম্বর ২৯, ২০২৫ 0
খন্দকার আহমেদুল হক সাতিলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাজিদ পিয়াল:টাঙ্গাইলে খন্দকার আহমেদুল হক সাতিলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন ও মহাসমারোহপূর্ণ দোয়া মাহফিল। টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার আহমেদুল হক সাতিলের উদ্যোগে এ আয়োজন করা হয়। মাহফিলস্থলে দুপুর থেকেই বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সমবেত হতে থাকেন নেতাকর্মী, সমর্থক, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ। তাদের আগমনে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রার্থনার আবেগঘন পরিবেশে। অনুষ্ঠানে ছিল দলের শীর্ষস্থানীয় নেতা, যুবদল–স্বেচ্ছাসেবকদল–ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব অংশগ্রহণ। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বক্তারা বলেন— “খালেদা জিয়ার সুস্থতা শুধু একজন নেত্রীর ব্যক্তিগত বিষয় নয়; এটি পুরো জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের গণতান্ত্রিক আন্দোলন নতুন গতি পাবে।” অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, দেশনেত্রীর নেতৃত্বই দেশের মানুষের আশার আলো; তাঁর সক্রিয় ভূমিকা দেশের রাজনৈতিক অঙ্গনকে শক্তিশালী করে। আয়োজক খন্দকার আহমেদুল হক সাতিল তার বক্তব্যে বলেন— দেশনেত্রী খালেদা জিয়া আমাদের হৃদয়ের প্রিয় মানুষ। তাঁর অসুস্থতা আমাদের সকলের কষ্টের কারণ। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সেই কামনায় আজকের এই দোয়া মাহফিল।” তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।মোনাজাতে অংশ নেয় হাজারো মানুষমাহফিলের শেষে দেশ, জাতি, জনগণের শান্তি ও সমৃদ্ধি এবং বিশেষভাবে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য,দীর্ঘায়ুএবং দ্রুত আরোগ্য কামনায় এক হৃদয়স্পর্শী মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাতে হাজারো মানুষের কণ্ঠে একই প্রার্থনা—“হে আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন।”

কৌশিক সাজ্জিদ পিয়াল নভেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইলে ব্যাপক সাড়া পাচ্ছি, ধানের শীষ বিজয়ের পথে: সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলে ব্যাপক সাড়া পাচ্ছি, ধানের শীষ বিজয়ের পথে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মাঠে নেমে কাজ করছে। টাঙ্গাইল সদরের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকায় মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘জনগণ ধানের শীষের পক্ষে রয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো।” শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। টুকু আরও বলেন, ‘‘বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ সেই জনপ্রিয় নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বহু বছর ধরে তিনি অন্যায়ভাবে কারাবন্দী ছিলেন এবং নানা ধরনের অমানবিক আচরণের শিকার হয়েছেন—এ অভিযোগ আমরা বহুবার জানিয়েছি।” তিনি বলেন, ‘‘খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে দলীয়ভাবে আন্দোলন চলছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় মাঠে থাকবে।’ এ সময় বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

নাদিম তালুকদার নভেম্বর ২৮, ২০২৫ 0
মির্জাপুরে ভুল প্রার্থী মনোনয়নে বারবার পরাজয়: মনোনয়ন পরিবর্তনের দাবি অব্যাহত থাকবে — সাইদুর রহমান সাইদ সোহরাব
টাঙ্গাইল-৭ এ ভুল প্রার্থী মনোনয়নে বারবার পরাজয়: মনোনয়ন পরিবর্তনের দাবি অব্যাহত থাকবে — সাইদুর রহমান সাইদ সোহরাব

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ভুল প্রার্থী মনোনয়নের কারণেই বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে দলটি পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান সাইদ সোহরাব। তিনি বলেন, “এবার যেন অতীতের পুনরাবৃত্তি না ঘটে; সঠিক ও গ্রহণযোগ্য প্রার্থী নিশ্চিত করতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।” বুধবার (২৬ নভেম্বর) রাতে মির্জাপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাইদ সোহরাব আরও বলেন, “এই আসনটি একসময় বিএনপির শক্ত ঘাঁটি ছিল। কিন্তু ১৯৯৬ সালের পর বিশেষ করে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ভুল প্রার্থী নির্বাচনের কারণে বিএনপিকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তাই আজ মির্জাপুরের সাধারণ কর্মী থেকে শুরু করে নেতৃত্ব—সবার দাবি একটাই, প্রার্থী পরিবর্তন।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, মির্জাপুর বিআরডিবির পরিচালক মাহফুজ মল্লিক টিপু, মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সোহরাব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু, পৌর কৃষকদলের আহ্বায়ক মান্নান খান মান্না, উপজেলা জাসাসের আহ্বায়ক হাশেম রেজা, সদস্য সচিব লেহাজসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, টাঙ্গাইল-৭ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক দুই বারের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। মনোনয়ন পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে মনোনয়ন রিভিউয়ের দাবিতে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন সাইদুর রহমান সাইদ সোহরাব ও তার সমর্থকরা।

নাদিম তালুকদার নভেম্বর ২৮, ২০২৫ 0
টাঙ্গাইল- ৪ এ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী লুৎফর রহমান মতিনের বিশাল জনসভা এলেঙ্গাতে
টাঙ্গাইল- ৪ এ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী লুৎফর রহমান মতিনের বিশাল জনসভা এলেঙ্গা তে

১৩৩, টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী লুৎফর রহমান মতিনের বিশাল জনসভা অনুষ্ঠিত।এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জনসভার আয়োজন করা হয়।উক্ত জনসভায় সভাপতি হিসেবে ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহব্বায়কও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষিবিদ এস এম এ খালিদ । তা ছাড়াও উক্ত জনসভায় বক্তব্য রাখেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফী খান, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রফেসর এ কে এম আব্দুল আওয়াল, মালেশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক মোহর আলী, উপজেলা মহিলা দলের সভাপতি রহিমা খাতুন এবং কালিহাতীর বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যানগন সহ কালিহাতী উপজেলা বিএনপিও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান মতিন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন" দেশ নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হবে দেশ দ্রুত গতিতে অগ্রসর হবে এবং আমরা সকলেই ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে যেন টাঙ্গাইল-৪ অর্থাৎ আমাদের কালিহাতী আসনটি ম্যাডাম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিতে পারি"।

নাদিম তালুকদার নভেম্বর ২৮, ২০২৫ 0
মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মতিনের পক্ষে বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত

মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে  বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভা ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে শ্রীপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর উক্ত স্টেডিয়ামে জনসভা শেষে সুশৃঙ্খল বিশাল গণমিছিল শ্রীপুর ও খামারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর মিনি স্টেডিয়ামে এসে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে জামায়াত নেতা আব্দুল মতিন নেতাকর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী  অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক  নেতা মোঃ আনিস উদ্দিন, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি আমিন উদ্দিন আশিকসহ অন্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর,সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম,সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলীসহজেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের  নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের সমর্থন অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ২৭, ২০২৫ 0
লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভায় যোগদিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ১৫ বাসের বিশাল বহর।
লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভায় যোগদিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ১৫ বাসের বিশাল বহর।

১৩৩,টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভাকে সফল করতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ১৫টি বাসের বহর নিয়ে মহাসমারোহে জনসভায় যোগ দেন। মিছিলটির নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিউল আলম তালুকদার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব, ইউনিয়ন বিএনপির নেতা আতিকুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা ও ৪নং ওয়ার্ডের মেম্বার বাবলু তালুকদার, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ইমরান হোসেন তালুকদার, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল নেতা আল-আমিন শিকদারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের অসংখ্য নেতা-কর্মী। নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয় এবং এলাকায় উৎসব মুখর অবস্থা তৈরি হয়।

নাদিম তালুকদার নভেম্বর ২৭, ২০২৫ 0
সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশায় ধানের শীষের প্রার্থী আনিসুল হকের পক্ষে জনতার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা,মধ্যনগর,তাহিরপুর ও জামালগঞ্জ)আসনের বিএনপির মনোনীত ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ আনিসুল হকের সমর্থনে সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা সদরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে ধর্মপাশা বাজারে ধানের শীষের পক্ষে বিশাল ঐক্যবদ্ধ মিছিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব খানের সভাপতিত্বে ও  ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলীর নেতৃত্বে বিশাল মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ নুরুল আমীন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আব্দুল হক,উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত, উপজেলা বিএনপির ৪র্থ যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্রো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন মন্টু, মামুনুর রশীদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুবুল আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওগত আলী ব্যাপারী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,যুগ্ম আহবায়ক সাইনুর হক, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক শাহ আলম প্রিন্স, যুগ্ম আহবায়ক শওকত আলী, উপজেলা যুবদলের সদস্য চন্দন খাঁন,  নাজমুল হোসেন সোহেল, রুকন উদ্দিন ব্যাপারী, ইমরান আহমেদ লিটন, হুমায়ুন আহমেদ মারুফ, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারক আহমেদ, সাধারণ সম্পাদক কবির মজুমদার মিলন,ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের,সাধারন সম্পাদক আবুল কাশেম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু,সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রোমান আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ,যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, তানভীর হাসান রাজ, উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমেদ, গালিব আহমেদ চৌধুরী, ধর্মপাশা সরকারি ছাত্রদলের সদস্য সচিব আনসারুল হক, যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, ইকবাল আহমেদ, আরিয়ান আহমেদ মেহেদী, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল হক সৌরভ, সিনিয়র সহ-সভাপতি সানি আহমেদ বাদল, ধর্মপাশা উপজেলা নবীন দলের আহবায়ক জুয়েল রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক হিরা মিয়া প্রমূখ। নেতৃবৃন্দরা বলেছেন,আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপিসহ সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের কর্মী। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের পক্ষের সমর্থনে আমরা সর্বস্তরের জনসাধারনকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। তারা বলেন আনিসুল হক একজন শিক্ষিত ন¤্র ভদ্র সামাজিক মানুষ তিনি ফেব্রæয়ারীর নির্বাচনে বিজয়ী হলে এই আসনের চারটি উপজেলার হিন্দু,মুসলিম ,বৌদ্ধ ও খ্রিষ্টান সকল ধর্মের মানুষের মৌলিক অধিতকার শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থার বৈøপ্লবিক পরিবর্তন সাধন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিগত ১৬/১৭টি বছর যারা এই আসনে প্রতিনিধিত্ব করেছেন তারা জনগনের ভাগে্যঁও পরিবর্তে নিজেরা আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন। কাজেই যোগ্য এবং সৎ নেতৃত্বে বা জনপ্রতিনিধি ছাড়া হাওরের এই আসনের মানুষের ভাগ্যেও পরিবর্তন কথনো সম্ভব না। তাই আগামীতে ধানের শীষের প্রার্থী হিসেবে আনিসুল হকের কোন বিকল্প নেই। এজন্য এই আসনের চারটি উপজেলার ভোটারগণ নির্বাচনে আনিসুল হককে বিপুল ভোটে জয়লাভ করাতে বদ্ধ পরিকর।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ২৭, ২০২৫ 0
টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক বাসাইল উপজেলা বিএনপির ৪নেতার পদত্যাগ পত্র গ্রহণ
টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক বাসাইল উপজেলা বিএনপির ৪নেতার পদত্যাগ পত্র গ্রহণ

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ পুনর্বাসনের’ অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে সখীপুর উপজেলা বিএনপির চারজন নেতা যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত পৃথক চারটি পত্রে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। সবগুলো পত্রই ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ইস্যু করা হয়েছে। জেলা বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, যাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তারা হলেন— সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার, সহ-সভাপতি আব্দুল মান্নান এবং সখীপুরের গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ। প্রতিটি পত্রেই উল্লেখ ছিল— “এই মর্মে জানানো যাচ্ছে যে আপনার পদত্যাগপত্র গ্রহণ করা হলো।” পদত্যাগপত্রগুলোর অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের কাছে এবং সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির কাছে। গত কয়েকদিনে আহমেদ আযম খানের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে ‘আওয়ামী লীগপন্থীদের পুনর্বাসন’ এবং সাংগঠনিকভাবে স্বেচ্ছাচারের অভিযোগ তুলে সখীপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেন। জেলা বিএনপি তাদের মধ্যে চারজনের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

বাংলাদেশের বৃহত্তম এনজিও সংস্থা"আশা"উদ্যোগে গোপালপুরে সোনামুই গ্রামে হয়ে গেল মেডিকেল ফ্রি ক্যাম্পিং

বাংলাদেশের বৃহৎ এনজিও সংস্থা "আশা"এর উদ্যোগে হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন যেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এলাকার বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবী মানুষের মধ্যে। ২৪ অক্টোবর ২০২৫ তারিখে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয় আশায় এনজিও হেমনগর শাখার উদ্যোগে এটি বাস্তবায়িত করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল অফিসারসহ অন্যান্য সেবিকারা। আশা এনজিও কর্তৃক ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা পালন করেছেন "আশা" হেমনগর ব্রাঞ্চের পক্ষথেকে আশা এনজিওর এই ক্যাম্পেইনে গ্রামের সকল পেশাজীবীর মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করেন এবং তারই মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা সঠিক ভাবে নিরূপণ করতে সহযোগিতা করেন। আশা এনজিওর মাধ্যমে ক্যাম্পেইন করে মানুষের জন্য সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়াবে যেটি গ্রামের মানুষের মধ্যে সচেতনতা এবং স্বাস্থ্য সঠিকভাবে পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত প্রাণবন্ত ভাবে উৎফুল্ল প্রকাশ করেছে। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ। এবং তাদের ক্যাম্পেইন ডাক্তার সঠিকভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। আশা এনজিও আগামী দিনগুলোর জন্য এইরকম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ধাপ হিসাবে গণ্য হবে।

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকালে সদর উপজেলার স্থানীয় বেতগঞ্জ বাজাএই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দীপংঙ্কর বনিক সুজিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু, ইমরান হোসেন শ্যামল, বিপ্লব খান, মো:শামিম আহমদ, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আতাউর চৌধুরী শাহীন প্রমুখ।  এ ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতহাব চৌধুরী হাসান, শাখাওয়াত হোসেন পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  ইমন আহমেদ, ফয়সাল আহমেদ, মিছবাহ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ,  বিএনপি নেতা নুরুল ইসলাম, ময়না মিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমেদ, আবুল হাসনাত, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান প্রমুখ। এ সময় সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন,বিএনপি ও সহযোগি সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপিিতড় হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান। দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে। তারা বলেন,সুনামগঞ্জে জাতীয়তাবাদি শক্তির প্রাণপূরুষ এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম,হুলিয়া মাথায় নিয়ে এই সংগঠনের নেতৃবৃন্দরা কেবল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তূমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং আগামী নির্বাচনে এই আসনে জনপ্রিয় ধানের শীষের প্রার্থী একমাত্র নুরুল ইসলাম নুরুলকে বিএনপির প্রার্থী করতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবী জানান।

টাঙ্গাইল শহরের গৌরঘোষ দধি ভাণ্ডারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

(২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি তার বিশেষ মনিটরিং টিম নিয়ে দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন। অভিযানে পৌর স্যানেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ জানান, সাধারণত তিনি খুচরা ভাবে দধি বিক্রি করে থাকেন। ফলে তৈরিকৃত দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে এখন থেকে দেওয়া হবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত পচে যাওয়া দধিগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়া যে মিষ্টি তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল হাওয়া গেছে, সেটি বর্তমানে মিষ্টি তৈরীর কাজে ব্যাবহার করা হচ্ছে না। আমরা সবসময় চেষ্টাকরি গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।

মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া

“মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া দেশের আয়োজিত বর্ণাঢ্য প্রতিযোগিতা “মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”-এ প্রথম রানার্সআপের মুকুট জয় করলেন তরুণ ফ্যাশন মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া। ফ্যাশন জগতে ইতিমধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে। শুধু মডেলিং নয়, সিনথিয়া অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বুকে লালন করছেন। ইতোমধ্যে তিনি সরকারি অনুদানপ্রাপ্ত সাদেক সিদ্দিকীর পরিচালনায় “দেনা পাওনা” সিনেমায় অভিনয় করছেন। রানার্সআপের মুকুট মাথায় পরার পর আবেগে আপ্লুত সিনথিয়া জানান—ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস আমাকে মুকুট পড়িয়ে দিয়েছেন এই আনন্দ আমি বুঝাতে পারবো না। “এই সাফল্য আমার জন্য অনেক বড় অর্জন। তবে আমি শুধু এখানেই থেমে থাকতে চাই না। আমি চাই নিজেকে মিডিয়া অঙ্গনে আরও দূর, বহুদূর এগিয়ে নিয়ে যেতে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।” আজকের এই অর্জন আমি আবার মা বাবা পরিবার এবং আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে উৎসর্গ করতে চাই। বহু বাধা ও প্রতিকূলতা পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছেন সিনথিয়া। তাঁর অদম্য চেষ্টা, আত্মবিশ্বাস আর স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফ্যাশন থেকে চলচ্চিত্র—সব জায়গাতেই আলো ছড়ানোর ইচ্ছে তার। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সিনথিয়া এখন এক অনুপ্রেরণার নাম। তাঁর কথায়— “এই মুকুট আমার স্বপ্নযাত্রার প্রথম ধাপ মাত্র। সামনে আরও অনেক পথ, আরও অনেক লড়াই।”

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের টাঙ্গাইলে যোগদান

নভেম্বর ৩০, ২০২৫ 0

ভোট জরিপ

আমাদের নতুন ওয়েবসাইট আপনাদের কাছে কেমন লাগছে