সারা দেশ

পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, কলমাকান্দায় শোকের ছায়া

নেত্রকোনার কলমাকান্দায় পরিবারের সদস্যদের সামান্য অসতর্কতায় পুকুরের পানিতে ডুবে সায়ফা আক্তার নামে দেড় বছর বয়সী এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত শিশু সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে শিশু সায়ফা বাড়ির উঠানেই খেলাধুলা করছিল। পরিবারের অন্যান্য সদস্যরা সেসময় দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। এরই মাঝে সবার অজান্তে চোখের পলকেই শিশুটি নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বাড়ির আশপাশে ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বসতঘরের আঙিনার পাশেই থাকা পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পুকুর থেকে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন তাকে বাঁচানোর শেষ চেষ্টায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বনশ্রী বনিক চৈতি পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সায়ফাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক এক দৃশ্যের সৃষ্টি হয়। আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েন শিশুটির বাবা-মা। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়স্পর্শী। শিশুদের ক্ষেত্রে মুহূর্তের অসতর্কতাও যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, এটি তারই একটি দৃষ্টান্ত।” এ সময় তিনি স্থানীয় অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “সামনেই বর্ষাকাল আসছে। এ সময় বাড়ির চারপাশের খাল-বিল ও পুকুরগুলো পানিতে ভরে যায়। তাই প্রতিটি পরিবারকে শিশুদের প্রতি আরও বেশি যত্নশীল ও সতর্ক হতে হবে। শিশুদের কোনোভাবেই একা বাড়ির বাইরে বা জলাশয়ের ধারে যেতে দেওয়া যাবে না।” গ্রামাঞ্চলে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার কমাতে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এপ্রিল ৭, ২০২৬ 0
জীবনের লড়াইয়ে ছোট্ট আতিফ, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের প্রত্যন্ত দিলুরা গ্রামের চার বছর বয়সী শিশু আতিফ দীর্ঘদিন ধরে জটিল স্নায়বিক রোগে ভুগছে। জীবনের কঠিন এই লড়াইয়ে অবশেষে পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও কলমাকান্দা-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর সার্বিক সহযোগিতায় আতিফকে ঢাকার বিশেষায়িত নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, জন্মের মাত্র দুই মাস পর থেকেই আতিফ খিচুনিতে আক্রান্ত হয়। ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে থাকে। বর্তমানে সে কথা বলতে পারে না, নিজে হাঁটতে পারে না, এমনকি নিজের ঘাড়ও সোজা করে রাখতে পারে না। প্রতিনিয়ত খিচুনির যন্ত্রণা তাকে কষ্ট দিয়ে যাচ্ছে, যা তার পরিবারকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। আতিফের পিতা জুলহাস একজন স্বল্প আয়ের মানুষ এবং মাতা জুলেখা খাতুন গৃহিণী। দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তারা আর্থিকভাবে দারুণ সংকটে পড়েন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। এমন কঠিন পরিস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং দ্রুত শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, কায়সার কামাল সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং মানবিক কাজের মাধ্যমে ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। অসহায় শিশু আতিফের চিকিৎসায় তাঁর এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তারা। চিকিৎসকরা জানিয়েছেন, আতিফের চিকিৎসা দীর্ঘমেয়াদি হতে পারে এবং তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। তবে সঠিক চিকিৎসা পেলে তার অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এদিকে আতিফের পরিবারসহ এলাকাবাসী ডেপুটি স্পিকার মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে শিশুটির সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সবশেষে, মহান আল্লাহর দরবারে প্রার্থনা— তিনি যেন ছোট্ট আতিফকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন।

এপ্রিল ৭, ২০২৬ 0
দায়সারা ভাবে পালিত হলো নেত্রকোনা দুর্গাপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস

”স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এ প্রতিপাদ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে দায়সারা ভাবে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মঙ্গলবার সকালে অভ্যন্তরিন র‌্যালি এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এদিবস পালিত হয়। সীমিত আয়োজন, জনসচেতনতামুলক কোন কার্য্যক্রম এবং সাধারণ মানুষের উপস্থিতি না থাকায় এ নিয়ে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরলেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অনেকাংশেই কম। বিশ্ব স্বাস্থ্য দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি দিন আরও ব্যাপকভাবে পালন করা উচিত ছিল। স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন স্থানীয়রা। আলোচনা সভায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তানজিরুল ইসলাম রায়হানের সভাপতিত্বে, প্রধান সহকারি আব্দুল লতিফ এর সঞ্চালনায় আলোচনা করেন, মেডিকেল অফিসার শেখ ফারহানা সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, ডিএসকের প্রকল্প সমন্বয়কারী রুপন কুমার সরকার, রুসা‘র পরিচালক নুরে আলম সহ অন্যান্য প্রতিনিধিগণ।

এপ্রিল ৭, ২০২৬ 0
টাঙ্গাইলে ডিবির বিশেষ অভিযান জোরদারচেকপোস্ট বসিয়ে তল্লাশি নজরদারি

টাঙ্গাইলে ডিবির বিশেষ অভিযান জোরদার চেকপোস্ট বসিয়ে তল্লাশি নজরদারিতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে ডিবি (উত্তর/দক্ষিণ) পুলিশ।টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আন্ওয়ারুল আজিম এবং ডিবি (উত্তর) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস দোহা, বিপিএম।জানা যায়ডিবি (উত্তর/দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ও ফোর্সের সমন্বয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন প্রকার যানবাহনের ওপর কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধ অপরাধ দমন এবং সার্বিকআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ জানায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।

এপ্রিল ৬, ২০২৬ 0
সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এই প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে সহায়তা হিসেবে দুটি পাক ফ্যান প্রদান করেছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি “নজেকশিস” রবিবার (৫ এপ্রিল)  সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে ফ্যান দুটি তুলে দেওয়া হয়। সদর হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, হাসপাতালের আরএমও ডা.  আব্দুস সামাদ ও হাসপাতালের  শিশু বিশেষজ্ঞ ডা. মাহাফুজ রায়হান। অন্যদিকে নজেকশিসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহা. তরিকুল আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, সহ-সভাপতি মো. শারওয়ার আলম, সদস্য মো. রানা, মো. ইকবাল হোসেন, মো. শামসুল হক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির এবং সহ-সম্পাদক মো. নুরুল ইসলাম। এসময় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এপ্রিল ৬, ২০২৬ 0
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ০৪ এপ্রিল রোজ শনিবার ২০২৬ তারিখে কুয়ালালামপুর বাংছারে আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের আয়োজনে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া এর প্রবাসী নেতৃবৃন্দ ও কমিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথি ও বক্তারা বলেন, ঈদ মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রবাস থেকে দেশের উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, সদস্য সচিব জনাব আলম মোঃ রওশন, অর্থ সচিব জনাব আল কামাল আনিসুজ্জামান, যুগ্ন সচিব মুশফিক আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ ওয়াসিম আকরাম অনিক, সাইফুল ইসলাম মাসুম, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সেলাঙ্গর আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক রইস আলী, সহ-সমন্বয়ক মোঃ আকবর হোসেন ও সাইদুন ইসলাম হাদিস, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল মাহমুদ এবং যুগ্ম মুখ্য সংগঠক নুরুল আমিন। এছাড়াও সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুল আলম, তানভীরুল ইসলাম, মোঃ ইয়ামিন এবং প্রমুখ। অনুষ্ঠান শেষে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এপ্রিল ৬, ২০২৬ 0
ফেসবুকের গুজবে উত্তেজনা: জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ

ফেসবুকের গুজবে উত্তেজনা: জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের বিক্ষোভ যান চলাচল বন্ধ জামালপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি তথ্যকে কেন্দ্র করে জ্বালানি তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।সোমবার (৬ এপ্রিল) সকালে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে অবস্থিত মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশন-এর সামনে এ ঘটনা ঘটে। গুজব ছড়িয়ে ভিড় স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি করা হবে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেয়ার আশায় পাম্পের সামনে ভিড় করেন।তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো ধরনের তেল সরবরাহ করা হয়নি, যা অপেক্ষমাণ চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।সড়ক অবরোধ ও যানজটএকপর্যায়ে ক্ষুব্ধ চালকরা সড়কে নেমে অবরোধ গড়ে তোলেন। এতে দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতিখবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে দেয়।ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান,ফেসবুক পোস্ট থেকে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।

এপ্রিল ৬, ২০২৬ 0
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত টাঙ্গাইলের গোড়াই-সখীপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোজাম্মেল নামে একস্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত মোজাম্মেল সখীপুর উপজেলার হাতিবান্ধা উত্তর পাড়া এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে। তিনি রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায় রাতে মোটরসাইকেল নিয়ে বের হলেপথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থহাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই অকাল মৃত্যুর খবরেপরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম।একমাত্র সন্তানের এমন মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।সহপাঠী ও এলাকাবাসীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক সময়ে তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার অভাব এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা দিচ্ছে।তারা আরও বলেনঅতিরিক্ত গতি ও অসতর্কতা একটি তাজা প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। এখনই সময় সচেতন হওয়ার নইলে এমন মর্মান্তিক ঘটনা আরও বাড়বে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে।

এপ্রিল ৪, ২০২৬ 0
টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত টাঙ্গাইল ৪ এপ্রিল ২০২৬ টাঙ্গাইল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদ ও অসহনীয় গরমে হাঁসফাঁস করছে জেলার সর্বস্তরের মানুষ। দিনের শুরু থেকেই সূর্যের তীব্রতা বাড়তে থাকায় দুপুরের আগেই জনজীবনে নেমে আসে স্থবিরতা।জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতায় ভুগছেন।শহরের বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গরমের প্রভাব স্পষ্ট। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও ক্রেতা উপস্থিতি কমে গেছে। গরমে অতিষ্ঠ মানুষ স্বস্তির খোঁজে ঠাণ্ডা পানীয় ও ফলের দিকে ঝুঁকছেন।এদিকে অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার কোথাও কোথাও লোডশেডিং দেখা দিয়েছে। এতে করে জনদুর্ভোগ আরও বেড়েছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন,এ ধরনের তাপদাহে হিটস্ট্রোক, ডিহাইড্রেশনসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ে। শিশু,বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া পর্যাপ্ত পানি পান করা এবং সরাসরি রোদ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।তীব্র এই তাপদাহ থেকে মুক্তি পেতে এখন একমাত্র বৃষ্টির অপেক্ষায় মহান আল্লাহতালার কাছে সারা দেশবাসী দোয়া করছে বৃষ্টির জন্য।

এপ্রিল ৪, ২০২৬ 0
টাঙ্গাইলে ভাইরাল দম্পতি সোহাগ- লামিছা: শ্বশুর বাড়িতে স্থায়ী বসবাসের সিদ্ধান্তে ভেঙে পড়েছেন মা-বাবা এলাকায় তীব্র আলোচনা

টাঙ্গাইলে ভাইরাল দম্পতি সোহাগ- লামিছা: শ্বশুর বাড়িতে স্থায়ী বসবাসের সিদ্ধান্তে ভেঙে পড়েছেন মা-বাবা এলাকায় তীব্র আলোচনা টাঙ্গাইল জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দম্পতি সোহাগ ও লামিছাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। পারিবারিক টানাপোড়ন ও নানা বিতর্কের জেরে সোহাগ নিজের বাবা -মায়ের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন সোহাগ। ছেলেকে কাছে রাখার জন্য তার বাবা-মা নানা মানসিক চাপ ও অপমান সহ্য করেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ছেলের এমন সিদ্ধান্তে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন।প্রতিবেশীরা জানান, ছেলের দূরে সরে যাওয়ার কষ্টে সোহাগের বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিশেষ করে মা সন্তানের জন্য দুশ্চিন্তা ও শোকে প্রায়ই কান্নায় ভেঙে পড়ছেন এবং তার শারীরিক অবস্থারও অবনতি ঘটছে বলে জানা গেছে।অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশ এটিকে সোহাগের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখলে, অনেকেই বাবা-মায়ের প্রতি এমন আচরণকে অমানবিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করছেন।সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। নেটিজেনদের কেউ সোহাগের স্বাধীনতাকে সমর্থন জানাচ্ছেন আবার কেউ বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধের প্রশ্ন তুলছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এপ্রিল ৪, ২০২৬ 0
প্রধানমন্ত্রীর টাঙ্গাইল আগমন ঘিরে জোর প্রস্তুতি অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল আগমন ঘিরে জোর প্রস্তুতি, অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, মাননীয় প্রতিমন্ত্রী কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, মহাপরিচালক, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ড. রফিকুল ই মোহাম্মদ, সচিব, কৃষি মন্ত্রণালয়।সভায় সভাপতিত্ব করেন শরীফা হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল। এছাড়াও উপস্থিত ছিলেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল।সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠানস্থল প্রস্তুতি, ভিআইপি মুভমেন্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের অংশগ্রহণ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।এ সময় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআই-এর কর্মকর্তাগণ অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

এপ্রিল ৪, ২০২৬ 0
১৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

টাঙ্গাইল ৩ এপ্রিল ২০২৬ ইং আগামী ১৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ লক্ষ্যে আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী উদ্যোগ, যা কৃষি খাতকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রণালয়ের সচিব স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার টাঙ্গাইলের জেলা প্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার অনুষ্ঠানস্থল নির্ধারণ ও প্রস্তুত কৃষকদের তথ্য যাচাই-বাছাই এবং কার্ড বিতরণের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া যানবাহন নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষকরা সহজে সরকারি প্রণোদনা,ভর্তুকি ও বিভিন্ন কৃষি সহায়তা গ্রহণ করতে পারবেন। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে এবং ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এপ্রিল ৩, ২০২৬ 0
নেত্রকোনা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় উপ-স্পিকার (ডেপুটি স্পিকার) ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উপ-স্পিকার হাসপাতাল চত্বরে পৌঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ ও স্বাস্থ্যকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গাড়ি থেকে নেমেই তিনি সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের আঙিনায় মায়ের কোলে থাকা ‘কৃষ্ণা রানী সরকার’ নামের এক শিশুকে তিনি স্নেহভরে আদর করেন এবং তার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। পরে হাসপাতালের ভেতরে প্রবেশকালে একটি শিশু তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায়। তিনি হাসিমুখে ফুলটি গ্রহণ করেন। এরপর তিনি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিজ নিজ কর্মস্থলে থেকে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন ব্যারিস্টার কায়সার কামাল। সভায় তিনি প্রান্তিক জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পাবলিক অ্যাকাউন্টিবিলিটি (জনগণের কাছে জবাবদিহিতা) নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, হাসপাতালের কাঠামোগত ও সেবামূলক উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা ও বাজেট প্রণয়ন জরুরি। ব্যবস্থাপনা কমিটির তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। প্রশাসনিক কোনো গাফিলতি যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়—সেদিকেও তিনি কঠোর বার্তা দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এপ্রিল ৩, ২০২৬ 0
টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার

টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা-এর টাকিয়া কদমা পলান পাড়া এলাকার সোহান নামের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।পরিবার সূত্রে জানা যায়, গতকাল নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন সোহান। পরিকল্পনা অনুযায়ী, গুড়াই এলাকায় এক বন্ধুর সঙ্গে তার দেখা করে একসঙ্গে ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।এদিকে, যে কর্মস্থলে তার পৌঁছানোর কথা ছিল, সেখানেও তিনি যাননি বলে নিশ্চিত করেছে পরিবার। নিখোঁজ সোহান স্থানীয় বাসিন্দা শহিদুল ও শাহানার ছেলে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।ঘটনাটি ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত সোহানের সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ: 01768032215 কোনো সহৃদয় ব্যক্তি সোহানের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এপ্রিল ৩, ২০২৬ 0
ঘাটাইলে মর্মান্তিক দুর্ঘটনা: পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, আহত ২

ঘাটাইলে মর্মান্তিক দুর্ঘটনা: পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, আহত ২ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা-এর ধলাপাড়া ইউনিয়নে এক হৃদয়বিদারক ঘটনায় পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায় ধলাপাড়া ইউনিয়নের রত্নাআটা মহিলা হাফিজিয়া মাদ্রাসার চার ছাত্রী একসঙ্গে বাইরে যায়। পরে অসাবধানতাবশত তারা পাশের একটি জলাশয়ে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায়।উদ্ধারের পর দুই ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর দুইজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।ঘটনার পরপরই এলাকায় কান্না ও আহাজারির রোল পড়ে যায়। স্বজনদের বিলাপ আর সহপাঠীদের শোকাহত পরিবেশে পুরো এলাকায় নেমে আসে গভীর শোক।এদিকে দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এপ্রিল ৩, ২০২৬ 0
অপরাধ নিয়ন্ত্রণে ডিবি (উত্তর/দক্ষিণ), টাঙ্গাইলের বিশেষ অভিযান জোরদার

অপরাধ নিয়ন্ত্রণে ডিবি (উত্তর/দক্ষিণ), টাঙ্গাইলের বিশেষ অভিযান জোরদার টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাদের বিশেষ কার্যক্রম জোরদার করেছে। জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি (উত্তর), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস দোহা,বিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ডিবি (উত্তর/দক্ষিণ)টাঙ্গাইলের সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন প্রকার যানবাহনের ওপর কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। একই সঙ্গে কিশোর গ্যাং প্রতিরোধ অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে যা জেলারআইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষেরনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এপ্রিল ২, ২০২৬ 0
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক টাঙ্গাইলের সখীপুর উপজেলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১ এপ্রিল) বেলা প্রায় ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম স্থানীয় বাসিন্দা শাহ আলমের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম কলা ক্ষেতে পানি দিতে গেলে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মোঃ হেলাল উদ্দিন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এপ্রিল ১, ২০২৬ 0
জলছত্রে মাছবাহী ট্রাক খাদে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

জলছত্রে মাছবাহী ট্রাক খাদে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা টাঙ্গাইলের জলছত্র বাজার সংলগ্ন টাওয়ার এলাকার কাছে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। বুধবার (০১/০৪/২০২৬ইং) এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতিতে চলাচলের সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহনকৃত মাছেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পাশাপাশি চালকদের আরও সাবধানতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

এপ্রিল ১, ২০২৬ 0
জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ

বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ১৯ জেলায় জ্বালানি তেল সরবরাহে পুলিশের এসকর্ট সিরাজগঞ্জ, ৩১ মার্চ ২০২৬: উত্তরবঙ্গসহ পার্শ্ববর্তী ১৯ জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। মঙ্গলবার বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ছেড়ে যাওয়া ট্যাংক লরিগুলোকে নিরাপত্তা দিতে পুলিশি এসকর্ট প্রদান করা হয়। জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগসহ বিভিন্ন জেলায় মোট ৩০৬টি পয়েন্ট—যার মধ্যে ফিলিং স্টেশন ও এজেন্সি অন্তর্ভুক্ত—এ জ্বালানি তেল (পেট্রোল, অকটেন ও ডিজেল) সরবরাহের লক্ষ্যে ২৮১টি ট্যাংক লরি রওনা হয়। এসব যানবাহনকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। এ কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে কার্যকর ভূমিকা রাখছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সবসময়ই তৎপর রয়েছে।

এপ্রিল ১, ২০২৬ 0
ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ

ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে সমন্বিত অভিযানে জরিমানা আদায় এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান দেখা যায় প্রশাসনের।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং অনিয়মিত চলাচলের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়।অভিযান চলাকালে মোট তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট চালক ও মালিকদের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।একই সঙ্গে যথাযথ রেজিস্ট্রেশন না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়।অভিযান পরিচালনাকারী ঘাটাইলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সড়কে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় বাসিন্দাদের মতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

এপ্রিল ১, ২০২৬ 0
কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পশ্চিম পাশে ছোটরা মোজার ডিসি রোড সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৫৮ শতক জমি দখল করে স্থাপনা নির্মাণের কাজ চলছে। অভিযোগ রয়েছে, এই কাজটি কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের নির্দেশেই করা হচ্ছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এমন সংবাদের ভিত্তিতে পৌর ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। এ সময় কারারক্ষীসহ কয়েকজনের একটি দল তাদের কাজে বাধা দেয় এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত জমিটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি, কুমিল্লা ডিসির অধিনে। নিয়ম বহির্ভূতভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এপ্রিল ১, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি?

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৯২৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানিজ নাহার দিপা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ। প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? উত্তর : না দোয়ার জন্য আলাদা কোনো মাহফিল নেই। এটা আসবে কেন? আমরা একটা জায়গা থেকে বাঁচার জন্য আরেকটি কাজ করছি। কিন্তু সেই কাজটি ভুল করে আরও বড় ভুলের সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সমাজে একটি প্রথা একেবারে ছেয়ে গেছে। যেমন—একজন মারা গেলে তার জন্য মিলাদ-মাহফিল করা কিংবা কূলখানি করা। কিন্তু এগুলো সবই বেদআতি কাজ। এগুলো সঠিক কাজ নয়। অনেকে মনে করছে, দোয়া-মাহফিল করা যেতে পারে। কিন্তু সেটা একদমই নয়। এসব ইসলামে অনুমোদন দেয়নি। এইগুলো পুরোটাই বেদআত। মানুষ চাইলে যে কোনো সময় কিংবা যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারবেন। দোয়ার সঙ্গে মাহফিল কিংবা আলাদা কোনো ধরনের অনুষ্ঠান ঘোষণা করা জায়েজ নেই। আশা করি, আপনি বুঝতে পেরেছেন।

নবী মুহাম্মদ (সাঃ) - নিষ্পাপ চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ

তিনি ছিলেন মানবজাতির আদর্শ। তিনি অত্যন্ত উদার ও বিনয়ী ছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন সাহসী যোদ্ধা। এছাড়াও তিনি একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ রাষ্ট্রনায়ক এবং একজন সফল প্রচারক ছিলেন। তিনিই উত্তম চরিত্র ও উদারতার একমাত্র উৎস। তিনি সকলের আদর্শহীন এবং প্রিয় ব্যক্তিত্ব। যার প্রেমে, দুনিয়া মাতাল। তিনি আমার আদর্শ, তিনি আমার নেতা। তিনি আমার নবী, আমাদের নবী এবং সকলের নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.) তিনি সর্বোত্তম আদর্শ। সমস্ত মানবজাতির জন্য করুণা। অন্ধকারে নিমজ্জিত বিশ্বের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে। তার অসাধারণ চরিত্র, মাধুর্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব সবাইকে অবাক করেছে। মুমিনের চঞ্চল হৃদয় তাকে এক নজর দেখার জন্য আকুল হয়ে থাকে। কবি কাজী নজরুল বলেছেন: “বিচ্ছেদের রাত ছিল একাকার কান্নার ভোর; আমার মনে শান্তি নেই, আমি কাঁদছি। হে মদিনাবাসীর প্রেমিক, আমার হাত ধর।" তার নিষ্কলুষ চরিত্রের স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" (সূরা আল-আহজাব, আয়াত 21)। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ কিছু লোক সেই নবীর সম্মানকে অবমাননা করছে। হৃদয় ভেঙ্গে যায়। আমাদের ক্ষমা করুন, হে নবী! তিনি তার অবিস্মরণীয় ক্ষমা, উদারতা, সততা, নম্রতা প্রভৃতির বিরল মুগ্ধতা দিয়ে বর্বর আরব জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তারা তাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেন। তারা সর্বসম্মতিক্রমে স্বীকার করেছিল যে তিনি নম্র এবং গুণী ছিলেন। টাকা দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে তিনি বিশ্ববাসীকে জয় করেছেন। আল্লাহ তাঁর গুণাবলী সম্পর্কে কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।’ (সূরা আল কালাম, আয়াত ৪)। তিনি কখনো মানুষকে তুচ্ছ করেননি। আত্মসম্মানবোধে তিনি কাউকে তুচ্ছ মনে করেননি। তিনি বিশ্বের হৃদয়ে উচ্চতর চরিত্রের একটি অনুপম মানদণ্ড স্থাপন করেছেন। নম্রতা তার চরিত্রে সর্বদা উপস্থিত ছিল। পৃথিবীর মানবতার কল্যাণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল শ্রেষ্ঠ আদর্শের বাস্তবায়নকারী ও প্রশিক্ষক হিসেবে। এ প্রসঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে আমার উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত করা হয়েছে।’ (মুসনাদে আহমদ, মিশকাত) ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী এবং আচার-আচরণে অত্যন্ত বিনয়ী। দুর্বল ব্যক্তিকে কড়া কথায় আঘাত করবেন না। তিনি কোন মানুষকে তার সাধ্যের বাইরে অসাধ্য সাধন করতে বাধ্য করেননি। গরিব-অসহায় মানুষের সঙ্গে মেলামেশা করতেন। তিনি লোকদেরকে তাদের আচরণে অপ্রয়োজনীয় রাগ ও রাগ থেকে সর্বদা বিরত থাকার উপদেশ দিতেন এবং মানুষকে সতর্ক করে দিয়েছিলেন, “যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দেন এবং যে অহংকারী হয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন।” (মিশকাত) কাফেররাও তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সদয় ও নম্র আচরণ পেয়েছিল। তার অনুসারীরা তাকে উচ্চ সম্মানের সাথে ধরেছিল কারণ তিনি খুব নমনীয় এবং নম্র ছিলেন। হজরত আয়েশা (রা.) তার ভদ্র আচার-আচরণ সম্পর্কে বলেন, ‘নবী (সা.) রূঢ় বক্তা ছিলেন না, প্রয়োজনের সময়ও তিনি কঠোর ভাষা ব্যবহার করতেন না। প্রতিহিংসা তার সাথে ছিল না মোটেও। মন্দের বিনিময়ে ভালোই করেছেন। সব ক্ষেত্রেই তিনি ক্ষমা পছন্দ করতেন। তিনি লোকদেরকে উপদেশ দিয়েছিলেন, “আল্লাহর ইবাদত কর, করুণাময় প্রভু, ক্ষুধার্তকে খাবার দাও, সালাম দাও এবং এসব কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ কর। তিনি উত্তর দিলেন, "ক্ষুধার্তকে খাওয়ানো এবং অপরিচিত সকলকে সালাম করা।" (বুখারী ও মুসলিম)। মহানবী (সা.)-এর মর্যাদাকে সম্মান করা মুসলমানদের ধর্মীয় কর্তব্য এবং প্রত্যেক মুসলমানের ঈমানের মৌলিক অংশ।

শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে?

মাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমে যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া। প্রশ্ন : নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে? উত্তর : নিয়ামতের শুকরিয়া আদায় না করা কুফরি। এটা বড় কুফরি না, ছোট কুফরি। যদি আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকেন, তাহলে তাঁরা কুফরি কাজ করে থাকলেন। এ জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না।’ আল্লাহ যে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, আল্লাহর নিয়ামত লাভ করে সুন্দর জীবনযাপন করা, এটা যদি কেউ আল্লাহর কাছে সত্যিকার অর্থে তুলে ধরতে না পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলেন না, কুফরি করলেন। এই জন্য আল্লাহ সুরা দোহার শেষ আয়াতে বলেছেন, ‘তুমি তোমার রবের নিয়ামত প্রকাশ করো। কারণ, তোমার কাছে যখন নিয়ামত আসছে, তখন আল্লাহ পছন্দ করেন যে তুমি আল্লাহর এই নিয়ামতের বিষয়টি তুলে ধরবে।’ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন। আল্লাহ নিয়ামতকে বান্দার কাছে তুলে ধরার জন্য বলেছেন, বহিঃপ্রকাশ করার জন্য বলেছেন। বহিঃপ্রকাশ দুই ধরনের হতে পারে। একটি হলো নিয়ামতের ব্যবহারের মাধ্যমে বহিঃপ্রকাশ করা। দ্বিতীয়ত, নিয়ামতের বিষয়টি হলো মানুষের কাছে নিয়ামত তুলে ধরবে। যাতে করে আল্লাহর প্রশংসা প্রকাশ পায়। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করেন, তাহলে কুফরি হবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করে থাক, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। বান্দারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ আরো নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ নিয়ামত কমিয়ে দেবেন এবং সেইসঙ্গে আরেকটি কঠিন বাণী আল্লাহ বলেছেন, ‘জেনে রাখো আল্লাহর কঠিন আজাবও তোমাদের জন্য অবধারিত থাকবে।’ নিয়ামতের শুকরিয়া শুধু মুখে আদায় করা যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর শুকরিয়া আমলের মাধ্যমে আদায় করো।’ সুতরাং বান্দারা শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা হলো শুকরিয়ার সর্বোচ্চ স্তর।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা: চ্যাটজিপিটি বনাম ডিপসিক?

র্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও চীনের ডিপসিকের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রযুক্তিগত দক্ষতার নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে ব্লগ লেখা, গবেষণা, প্রোগ্রামিংসহ নানান কাজে অপরিহার্য টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি চীনের তৈরি ডিপসিক এআই জগতে নতুন আলোড়ন তুলেছে। তারা দাবি করছে, তুলনামূলক কম চিপ ব্যবহার করেই অত্যাধুনিক এআই সেবা দেওয়া সম্ভব, যেখানে ওপেনএআই-এর বিশাল মডেলগুলোর জন্য ১৬,০০০ বা তারও বেশি চিপ প্রয়োজন হয়, সেখানে মাত্র ২০০০ চিপ দিয়ে ডিপসিক কার্যকরভাবে কাজ করতে সক্ষম। দুই প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ✅ চ্যাটজিপিটি: বিস্তৃত বিশ্লেষণ ও গভীর গবেষণা উপস্থাপন করতে পারে, যা একাডেমিক ও জটিল সমস্যার সমাধানে সহায়ক। ✅ ডিপসিক: দ্রুত এবং সংক্ষিপ্ত উত্তর দিতে পারে, যা তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য উপযোগী। লেখালেখির ক্ষেত্রে চ্যাটজিপিটি কেবল ধারণা ও প্লটের কাঠামো গড়ে তোলে, যেখানে ডিপসিক প্রায় পুরো গল্প তৈরি করে দিতে পারে। একইভাবে, কোডিংয়ের ক্ষেত্রেও ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান দিতে পারে বলে অনেকে মনে করছেন। ডিপসিকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সরকার ইতোমধ্যেই ডিপসিকের ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওপেনএআই নিজেও অতীতে অনুমতি ছাড়া মানুষের লেখা ডেটা প্রশিক্ষণের জন্য ব্যবহারের অভিযোগের মুখে পড়েছিল, যা এখন ডিপসিকের বিরুদ্ধে উঠছে। ডিপসিকের সাফল্যের ফলে এআই চিপের বাজারেও বড় প্রভাব পড়েছে। এনভিডিয়া, যারা উন্নত চিপ তৈরিতে বিশ্বব্যাপী অগ্রগণ্য, তাদের শেয়ারের মূল্য একদিনে প্রায় ১৭% কমে গেছে। কারণ, কম শক্তিশালী হার্ডওয়্যারেও কার্যকর এআই সম্ভব হলে উচ্চমূল্যের উন্নত চিপের বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে ডিপসিকের উদ্ভাবন নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনে উন্নত চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম খরচে ভালো এআই তৈরি হলে মার্কিন প্রযুক্তি খাতেরও লাভ হতে পারে। এই প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে আরও উন্নত ও বহুমাত্রিক করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে দ্রুত এবং সাশ্রয়ী সমাধান দরকার, সেখানে হয়তো ডিপসিক এগিয়ে থাকবে, আর যেখানে গবেষণা ও জটিল বিশ্লেষণের প্রয়োজন, সেখানে চ্যাটজিপিটির মতো বৃহৎ মডেলগুলো প্রাধান্য পাবে। শেষ পর্যন্ত, এই প্রতিযোগিতাই হয়তো এআই প্রযুক্তিকে আরও দক্ষ, নিরাপদ এবং সাশ্রয়ী করবে।

শীর্ষ সপ্তাহ

তেল সংকট
জাতীয়

দেশজুড়ে তেল সংকট: পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তিতে সাধারণ মানুষ

মুক্তধ্বনি ডেক্স এপ্রিল ৫, ২০২৬ 0

ভোট জরিপ

নির্বাচনের দিন গণভোট আপনি সমর্থন করেন ?