সারা দেশ

সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

reporter-icon
কুলেন্দু শেখর দাস: সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ | 0
সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার”এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালন করা হয়েছে। বায়ুর গুণমান উন্নত করতে এবং বায়ু দূষণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ সেপ্টেম্বর কে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে শনিবার দুপুরে লতিফা কনফারেন্স হলে একশন এইডের সহযোগিতায় জেটনেট বিডি ও হাউস আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জৈববৈচিত্র ও উন্নয়ন ফোরামে সহ সভাপতি জনাব আবুল হোসেন। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ'র সসঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য নুরুল হক আফিন্দী। আলোচনা সভায় বক্ততা বলেন, দেশের বায়ুকে নির্মল রাখতে হলে কার্বন নিঃস্বরণ কমাতেই হবে। এজন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। বক্তরা আরো বলেন দেশের তেল, গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করে নবায়ন যোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর করতে হবে। জ্বালানির এ রূপান্তরই হবে দেশের টেকসই উন্নয়নের ভিত। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, প্রভাষক শাহীনা চৌধুরী রুবী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ, শিক্ষাবিদ মোদাচ্ছির আলম সুবল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট মহসিন রেজা মানিক, জাহির উদ্দিন জাহিদ, সুহেল আহমেদ, তৃষনা আক্তার রোশনা, জীববৈচিত্র ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমেদ, চম্পা বেগম, সাংবাদিক কর্ন বাবু দাস প্রমুখ

সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি?

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৯২৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানিজ নাহার দিপা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ। প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? উত্তর : না দোয়ার জন্য আলাদা কোনো মাহফিল নেই। এটা আসবে কেন? আমরা একটা জায়গা থেকে বাঁচার জন্য আরেকটি কাজ করছি। কিন্তু সেই কাজটি ভুল করে আরও বড় ভুলের সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সমাজে একটি প্রথা একেবারে ছেয়ে গেছে। যেমন—একজন মারা গেলে তার জন্য মিলাদ-মাহফিল করা কিংবা কূলখানি করা। কিন্তু এগুলো সবই বেদআতি কাজ। এগুলো সঠিক কাজ নয়। অনেকে মনে করছে, দোয়া-মাহফিল করা যেতে পারে। কিন্তু সেটা একদমই নয়। এসব ইসলামে অনুমোদন দেয়নি। এইগুলো পুরোটাই বেদআত। মানুষ চাইলে যে কোনো সময় কিংবা যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারবেন। দোয়ার সঙ্গে মাহফিল কিংবা আলাদা কোনো ধরনের অনুষ্ঠান ঘোষণা করা জায়েজ নেই। আশা করি, আপনি বুঝতে পেরেছেন।

নবী মুহাম্মদ (সাঃ) - নিষ্পাপ চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ

তিনি ছিলেন মানবজাতির আদর্শ। তিনি অত্যন্ত উদার ও বিনয়ী ছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন সাহসী যোদ্ধা। এছাড়াও তিনি একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ রাষ্ট্রনায়ক এবং একজন সফল প্রচারক ছিলেন। তিনিই উত্তম চরিত্র ও উদারতার একমাত্র উৎস। তিনি সকলের আদর্শহীন এবং প্রিয় ব্যক্তিত্ব। যার প্রেমে, দুনিয়া মাতাল। তিনি আমার আদর্শ, তিনি আমার নেতা। তিনি আমার নবী, আমাদের নবী এবং সকলের নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.) তিনি সর্বোত্তম আদর্শ। সমস্ত মানবজাতির জন্য করুণা। অন্ধকারে নিমজ্জিত বিশ্বের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে। তার অসাধারণ চরিত্র, মাধুর্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব সবাইকে অবাক করেছে। মুমিনের চঞ্চল হৃদয় তাকে এক নজর দেখার জন্য আকুল হয়ে থাকে। কবি কাজী নজরুল বলেছেন: “বিচ্ছেদের রাত ছিল একাকার কান্নার ভোর; আমার মনে শান্তি নেই, আমি কাঁদছি। হে মদিনাবাসীর প্রেমিক, আমার হাত ধর।" তার নিষ্কলুষ চরিত্রের স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" (সূরা আল-আহজাব, আয়াত 21)। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ কিছু লোক সেই নবীর সম্মানকে অবমাননা করছে। হৃদয় ভেঙ্গে যায়। আমাদের ক্ষমা করুন, হে নবী! তিনি তার অবিস্মরণীয় ক্ষমা, উদারতা, সততা, নম্রতা প্রভৃতির বিরল মুগ্ধতা দিয়ে বর্বর আরব জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তারা তাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেন। তারা সর্বসম্মতিক্রমে স্বীকার করেছিল যে তিনি নম্র এবং গুণী ছিলেন। টাকা দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে তিনি বিশ্ববাসীকে জয় করেছেন। আল্লাহ তাঁর গুণাবলী সম্পর্কে কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।’ (সূরা আল কালাম, আয়াত ৪)। তিনি কখনো মানুষকে তুচ্ছ করেননি। আত্মসম্মানবোধে তিনি কাউকে তুচ্ছ মনে করেননি। তিনি বিশ্বের হৃদয়ে উচ্চতর চরিত্রের একটি অনুপম মানদণ্ড স্থাপন করেছেন। নম্রতা তার চরিত্রে সর্বদা উপস্থিত ছিল। পৃথিবীর মানবতার কল্যাণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল শ্রেষ্ঠ আদর্শের বাস্তবায়নকারী ও প্রশিক্ষক হিসেবে। এ প্রসঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে আমার উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত করা হয়েছে।’ (মুসনাদে আহমদ, মিশকাত) ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী এবং আচার-আচরণে অত্যন্ত বিনয়ী। দুর্বল ব্যক্তিকে কড়া কথায় আঘাত করবেন না। তিনি কোন মানুষকে তার সাধ্যের বাইরে অসাধ্য সাধন করতে বাধ্য করেননি। গরিব-অসহায় মানুষের সঙ্গে মেলামেশা করতেন। তিনি লোকদেরকে তাদের আচরণে অপ্রয়োজনীয় রাগ ও রাগ থেকে সর্বদা বিরত থাকার উপদেশ দিতেন এবং মানুষকে সতর্ক করে দিয়েছিলেন, “যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দেন এবং যে অহংকারী হয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন।” (মিশকাত) কাফেররাও তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সদয় ও নম্র আচরণ পেয়েছিল। তার অনুসারীরা তাকে উচ্চ সম্মানের সাথে ধরেছিল কারণ তিনি খুব নমনীয় এবং নম্র ছিলেন। হজরত আয়েশা (রা.) তার ভদ্র আচার-আচরণ সম্পর্কে বলেন, ‘নবী (সা.) রূঢ় বক্তা ছিলেন না, প্রয়োজনের সময়ও তিনি কঠোর ভাষা ব্যবহার করতেন না। প্রতিহিংসা তার সাথে ছিল না মোটেও। মন্দের বিনিময়ে ভালোই করেছেন। সব ক্ষেত্রেই তিনি ক্ষমা পছন্দ করতেন। তিনি লোকদেরকে উপদেশ দিয়েছিলেন, “আল্লাহর ইবাদত কর, করুণাময় প্রভু, ক্ষুধার্তকে খাবার দাও, সালাম দাও এবং এসব কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ কর। তিনি উত্তর দিলেন, "ক্ষুধার্তকে খাওয়ানো এবং অপরিচিত সকলকে সালাম করা।" (বুখারী ও মুসলিম)। মহানবী (সা.)-এর মর্যাদাকে সম্মান করা মুসলমানদের ধর্মীয় কর্তব্য এবং প্রত্যেক মুসলমানের ঈমানের মৌলিক অংশ।

শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে?

মাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমে যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া। প্রশ্ন : নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে? উত্তর : নিয়ামতের শুকরিয়া আদায় না করা কুফরি। এটা বড় কুফরি না, ছোট কুফরি। যদি আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকেন, তাহলে তাঁরা কুফরি কাজ করে থাকলেন। এ জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না।’ আল্লাহ যে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, আল্লাহর নিয়ামত লাভ করে সুন্দর জীবনযাপন করা, এটা যদি কেউ আল্লাহর কাছে সত্যিকার অর্থে তুলে ধরতে না পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলেন না, কুফরি করলেন। এই জন্য আল্লাহ সুরা দোহার শেষ আয়াতে বলেছেন, ‘তুমি তোমার রবের নিয়ামত প্রকাশ করো। কারণ, তোমার কাছে যখন নিয়ামত আসছে, তখন আল্লাহ পছন্দ করেন যে তুমি আল্লাহর এই নিয়ামতের বিষয়টি তুলে ধরবে।’ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন। আল্লাহ নিয়ামতকে বান্দার কাছে তুলে ধরার জন্য বলেছেন, বহিঃপ্রকাশ করার জন্য বলেছেন। বহিঃপ্রকাশ দুই ধরনের হতে পারে। একটি হলো নিয়ামতের ব্যবহারের মাধ্যমে বহিঃপ্রকাশ করা। দ্বিতীয়ত, নিয়ামতের বিষয়টি হলো মানুষের কাছে নিয়ামত তুলে ধরবে। যাতে করে আল্লাহর প্রশংসা প্রকাশ পায়। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করেন, তাহলে কুফরি হবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করে থাক, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। বান্দারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ আরো নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ নিয়ামত কমিয়ে দেবেন এবং সেইসঙ্গে আরেকটি কঠিন বাণী আল্লাহ বলেছেন, ‘জেনে রাখো আল্লাহর কঠিন আজাবও তোমাদের জন্য অবধারিত থাকবে।’ নিয়ামতের শুকরিয়া শুধু মুখে আদায় করা যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর শুকরিয়া আমলের মাধ্যমে আদায় করো।’ সুতরাং বান্দারা শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা হলো শুকরিয়ার সর্বোচ্চ স্তর।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা: চ্যাটজিপিটি বনাম ডিপসিক?

র্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও চীনের ডিপসিকের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রযুক্তিগত দক্ষতার নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে ব্লগ লেখা, গবেষণা, প্রোগ্রামিংসহ নানান কাজে অপরিহার্য টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি চীনের তৈরি ডিপসিক এআই জগতে নতুন আলোড়ন তুলেছে। তারা দাবি করছে, তুলনামূলক কম চিপ ব্যবহার করেই অত্যাধুনিক এআই সেবা দেওয়া সম্ভব, যেখানে ওপেনএআই-এর বিশাল মডেলগুলোর জন্য ১৬,০০০ বা তারও বেশি চিপ প্রয়োজন হয়, সেখানে মাত্র ২০০০ চিপ দিয়ে ডিপসিক কার্যকরভাবে কাজ করতে সক্ষম। দুই প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ✅ চ্যাটজিপিটি: বিস্তৃত বিশ্লেষণ ও গভীর গবেষণা উপস্থাপন করতে পারে, যা একাডেমিক ও জটিল সমস্যার সমাধানে সহায়ক। ✅ ডিপসিক: দ্রুত এবং সংক্ষিপ্ত উত্তর দিতে পারে, যা তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য উপযোগী। লেখালেখির ক্ষেত্রে চ্যাটজিপিটি কেবল ধারণা ও প্লটের কাঠামো গড়ে তোলে, যেখানে ডিপসিক প্রায় পুরো গল্প তৈরি করে দিতে পারে। একইভাবে, কোডিংয়ের ক্ষেত্রেও ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান দিতে পারে বলে অনেকে মনে করছেন। ডিপসিকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সরকার ইতোমধ্যেই ডিপসিকের ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওপেনএআই নিজেও অতীতে অনুমতি ছাড়া মানুষের লেখা ডেটা প্রশিক্ষণের জন্য ব্যবহারের অভিযোগের মুখে পড়েছিল, যা এখন ডিপসিকের বিরুদ্ধে উঠছে। ডিপসিকের সাফল্যের ফলে এআই চিপের বাজারেও বড় প্রভাব পড়েছে। এনভিডিয়া, যারা উন্নত চিপ তৈরিতে বিশ্বব্যাপী অগ্রগণ্য, তাদের শেয়ারের মূল্য একদিনে প্রায় ১৭% কমে গেছে। কারণ, কম শক্তিশালী হার্ডওয়্যারেও কার্যকর এআই সম্ভব হলে উচ্চমূল্যের উন্নত চিপের বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে ডিপসিকের উদ্ভাবন নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনে উন্নত চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম খরচে ভালো এআই তৈরি হলে মার্কিন প্রযুক্তি খাতেরও লাভ হতে পারে। এই প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে আরও উন্নত ও বহুমাত্রিক করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে দ্রুত এবং সাশ্রয়ী সমাধান দরকার, সেখানে হয়তো ডিপসিক এগিয়ে থাকবে, আর যেখানে গবেষণা ও জটিল বিশ্লেষণের প্রয়োজন, সেখানে চ্যাটজিপিটির মতো বৃহৎ মডেলগুলো প্রাধান্য পাবে। শেষ পর্যন্ত, এই প্রতিযোগিতাই হয়তো এআই প্রযুক্তিকে আরও দক্ষ, নিরাপদ এবং সাশ্রয়ী করবে।

সারা দেশ

আরও পড়ুন
টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ মার্চ ২০২৬) সন্ধ্যায় শহরের রয়্যাল প্লেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতানসালাউদ্দিন টুকু (এমপি)।প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু বলেন সমাজের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে জনগণকে সচেতন করে। তিনি বলেন দায়িত্বশীল সাংবাদিকতা দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে শক্তিশালী করে। এ সময় তিনি সাংবাদিকদেরপেশাগত মর্যাদা ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপি-কে সংবর্ধনা প্রদান ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত রয়েল প্যালেস ভিআইপি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতিহাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রেসক্লাব টাঙ্গাইলের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন এবং সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্রের মহাসচিব জাফর আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামীম আল মামুন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন আমাদের স্বাধীনতার ঘোষক এবং আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেন বাংলাদেশে যখনই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে তখনই এ দেশের সাংবাদিক সমাজ সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে এবং সংবাদপত্রের ক্ষেত্রে উদার ভূমিকা পালন করা হয়েছে।তিনি আরও বলেন সংবাদপত্র ওসাংবাদিকদের সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরে সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে উপস্থাপন করা এবং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা কোনো নির্দিষ্ট দলের নয় তারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মার্চ ১৪, ২০২৬ 0

টাঙ্গাইলে বেশি দামে জ্বালানি তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৩ জনের মৃত্যু

নেত্রকোনা দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন

জামালপুরে পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

জামালপুরে পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা জেলা প্রশাসন জামালপুরের উদ্যোগে পুলিশ সুপার ড.চৌধুরী মোঃ যাবের সাদেকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ ইউসুপ আলী।অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং জামালপুর জেলায় দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন।বক্তারা বলেন দায়িত্ব পালনের সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

মার্চ ১১, ২০২৬ 0

আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার

নেত্রকোনা দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

পোড়াবাড়ী মাদ্রাসার সামনে ভুষি বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক আহত

শুধু জুলাই জাতীয় সনদ নয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নেও সরকার অঙ্গীকারবদ্ধ

শুধু জুলাই জাতীয় সনদ নয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নেও সরকার অঙ্গীকারবদ্ধ — ১০ মার্চ ২০২৬ ইং তারিখে সালাহউদ্দিন আহমদ বলেছেন সরকার শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নেই নয় নির্বাচনি ইশতেহারে উল্লেখ করা প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নেও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেই অঙ্গীকার পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি। স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন এমপি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জুলাই জাতীয় সনদের প্রতি সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং এতে সরকার স্বাক্ষর করেছে। তিনি বলেন জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি। আমরা যেটা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেটি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। এমনকি নির্বাচনি ইশতেহারে যে বিষয়গুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট অর্জন করেছি সেগুলোও বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন জুলাই জাতীয় সনদে যেসব রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিয়েছে তারা যদি সেই বিষয়গুলো নির্বাচনি ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেগুলো বাস্তবায়নের সুযোগ রয়েছে। তবে কিছু রাজনৈতিক দল সনদটি নিয়ে সমালোচনা করলেও পরে নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনায় স্বাক্ষর করেছে বলেও মন্তব্য করেন তিনি।মন্ত্রী বলেন সংবিধান মেনেই সরকার এ পর্যন্ত এগিয়েছে এবং ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো বিষয়ে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে প্রথমে জাতীয় সংসদে আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে এবং পরে সংবিধানে তা অন্তর্ভুক্ত করতে হবে। এরপর প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শপথ গ্রহণসহ অন্যান্য সাংবিধানিক বিষয় নির্ধারিত হবে।তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা বাধ্যতামূলক। তবে কোন অধ্যাদেশ হুবহু গৃহীত হবে কোনটি সংশোধনীসহ পাস হবে বা কোনটি বাতিল হবে— সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় সংসদের রয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন জাতীয় সংসদ রাষ্ট্রের সার্বভৌম প্রতিষ্ঠানের প্রতীক। সংসদ সদস্যরা সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করেন। তাদের ভোট সাংবিধানিক ভোট হিসেবে গণ্য হয়। অন্যদিকে গণভোটের ভিত্তিতে যে ভোট হয় তা আইনের ভিত্তিতে হলেও সাংবিধানিক ভোটের পরে তার অবস্থান।আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মার্চ ১০, ২০২৬ 0

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

নেত্রকোনা দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সখীপুরে মাটিবাহী ডাম্প ট্রাক উল্টে খাদে অল্পের জন্য রক্ষা চালক

0 মন্তব্য