কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের অনুকূলে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মার্চ ২০২৬ ইং তারিখে জেলা পুলিশ টাঙ্গাইলের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে প্রদত্ত নগদ অর্থ ও উপহার সামগ্রী শহীদ পুলিশ সদস্যদের উত্তরাধিকারীদের হাতে তুলে দেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।এ সময় তিনি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ সবসময় থাকবে বলে আশ্বাস দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা।
আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ১১ মার্চ ২০২৬ ইং তারিখে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।মঙ্গলবার মহাসড়কের বারনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত সড়ক এবং কালিহাতি লিংক রোডের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সড়কের যানজট নিরসন যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মহাসড়কে সার্বক্ষণিক তদারকি জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রস্তুতির বিষয়েও তিনি খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সখীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে সখীপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।আলোচনা সভায় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ সমাজকে সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পোড়াবাড়ী মাদ্রাসার সামনে ভুষি বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক আহত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী এলাকায় ভুষি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে (৯ মার্চ ২০২৬) উপজেলার নাগবাড়ী এলাকার পোড়াবাড়ী পাবলিক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে গরুর ভুষি ভর্তি একটি ট্রাক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকে থাকা ভুষি সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ফলে অনেক মালামাল নষ্ট হয়ে যায়।হঠাৎ বিকট শব্দে ট্রাক উল্টে পড়ার ঘটনায় গভীর রাতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে কেরিংয়ের মাধ্যমে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।এদিকে দুর্ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।স্থানীয়রা জানান সড়কে অসতর্কভাবে গাড়ি চালানোর কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাই চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তারা। সচেতন মহল বলছে সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সড়কে যানবাহন চালানোর সময় সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো
সখিপুরে বেশি দামে তেল বিক্রি: দুই দোকানিকে জরিমানা টাঙ্গাইলের সখিপুর উপজেলার বোয়ালী বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করার অভিযোগে দুইটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) উপজেলার বোয়ালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দেখা যায় বাজারের কয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ধারায় লাভলী মাজম স্টোরকে ২ হাজার টাকা এবং দাদীর দোয়া স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা। অভিযান চলাকালে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়।স্থানীয় ক্রেতারা জানান রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের এমন অভিযান বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
নেত্রকোনা দুর্গাপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) দিনব্যাপী পৌর শহরের প্রেসক্লাব চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করে ‘সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকা’। প্রতিবারের মতো এবারো পবিত্র রমজান মাস উপলক্ষে সাংবাদিক মাসউদুর রহমান ফকির এর সঞ্চালনায়, সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, হাফেজ আব্দুল কাদির, হাফেজ ওয়ালী উল্লাহ্, হাফেজ আজিজুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি তাজুল ইসলাম, মুফতি আব্দুল কাদির, হাফেজ খাইরুল ইসলাম, হাফেজ সাদেকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে, বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার। এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা, স্থানীয় সুধীজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাপ্তাহিক ‘সুসঙ্গ বার্তা পত্রিকার’ সম্পাদক সাংবাদিক জামাল তালুকদার প্রতি বছরই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুভুতি জাগানোর জন্য হামদ নাত ও কুরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। ওনার এ সুন্দর আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাই। এছাড়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও প্রতি বছর দুর্গাপুর উপজেলায় বিভিন্ন কেটাগরিতে গুণীজনদের সম্মাননা দিয়ে থাকেন। এ মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আমরা সাংবাদিক জামাল তালুকদারের প্রতি কৃতজ্ঞতা এবং সাপ্তাহিক ‘সুসঙ্গ বার্তার’ সাফল্য কামনা করছি।
টাঙ্গাইলের সাবালিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য টাঙ্গাইলের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ ক্যাডেট একাডেমিক আবাসিকে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির আবাসিক ভবনের একটি বেডের নিচ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে অভিযোগ উঠেছে, ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির অধিকাংশ শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিরা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। এতে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।স্থানীয়রা জানান কীভাবে এবং কোন পরিস্থিতিতে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মধুপুরে পেট্রোল পাম্প পরিদর্শন, তেলের মজুদ স্বাভাবিক — সরবরাহ না দেওয়ায় কয়েকটি পাম্পকে সতর্ক টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।অভিযানের সময় উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে যাচাই করা হয়। পরিদর্শনে দেখা যায় কিছু পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল সরবরাহ করা হচ্ছিল না। এ ধরনের অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট পাম্প মালিকদের সতর্ক করা হয়। পরে প্রশাসনের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে তেল সরবরাহ স্বাভাবিক করা হয় যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে।অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব নঈম উদ্দিন। তিনি জানান জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা ভোক্তাদের হয়রানি রোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
শুধু জুলাই জাতীয় সনদ নয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নেও সরকার অঙ্গীকারবদ্ধ — ১০ মার্চ ২০২৬ ইং তারিখে সালাহউদ্দিন আহমদ বলেছেন সরকার শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নেই নয় নির্বাচনি ইশতেহারে উল্লেখ করা প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নেও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেই অঙ্গীকার পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি। স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন এমপি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জুলাই জাতীয় সনদের প্রতি সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং এতে সরকার স্বাক্ষর করেছে। তিনি বলেন জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি। আমরা যেটা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেটি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। এমনকি নির্বাচনি ইশতেহারে যে বিষয়গুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট অর্জন করেছি সেগুলোও বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন জুলাই জাতীয় সনদে যেসব রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিয়েছে তারা যদি সেই বিষয়গুলো নির্বাচনি ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেগুলো বাস্তবায়নের সুযোগ রয়েছে। তবে কিছু রাজনৈতিক দল সনদটি নিয়ে সমালোচনা করলেও পরে নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনায় স্বাক্ষর করেছে বলেও মন্তব্য করেন তিনি।মন্ত্রী বলেন সংবিধান মেনেই সরকার এ পর্যন্ত এগিয়েছে এবং ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো বিষয়ে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে প্রথমে জাতীয় সংসদে আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে এবং পরে সংবিধানে তা অন্তর্ভুক্ত করতে হবে। এরপর প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শপথ গ্রহণসহ অন্যান্য সাংবিধানিক বিষয় নির্ধারিত হবে।তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা বাধ্যতামূলক। তবে কোন অধ্যাদেশ হুবহু গৃহীত হবে কোনটি সংশোধনীসহ পাস হবে বা কোনটি বাতিল হবে— সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় সংসদের রয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন জাতীয় সংসদ রাষ্ট্রের সার্বভৌম প্রতিষ্ঠানের প্রতীক। সংসদ সদস্যরা সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করেন। তাদের ভোট সাংবিধানিক ভোট হিসেবে গণ্য হয়। অন্যদিকে গণভোটের ভিত্তিতে যে ভোট হয় তা আইনের ভিত্তিতে হলেও সাংবিধানিক ভোটের পরে তার অবস্থান।আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অটো পাসের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচলে বিঘ্ন অটো পাসের দাবিতে টাঙ্গাইল শহরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে কিছু সময়ের জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ–এর শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। জানা যায় ফেল করা শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী ফরমফিলাপ করে পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের একটি অংশ অটো পাসের দাবি জানিয়ে এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরে তারা টাঙ্গাইল শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ফেল করা শিক্ষার্থীদের ফরমফিলাপ করে পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়মের বাইরে অটো পাস দেওয়ার কোনো সুযোগ নেই বলেও তারা জানান।অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসন এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় টাংগাইল এ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সড়ক নিরাপত্তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঈদকে সামনে রেখে সড়কে যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধ মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। তিনি বলেন ঈদে লাখো মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ বাড়িতে ফিরবেন। তাই তাদের যাত্রা যাতে নিরাপদ স্বস্তিদায়ক এবং নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন মহাসড়কে অবৈধ পার্কিং অতিরিক্ত যাত্রী বহন ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অনিয়ম রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। একই সঙ্গে যানজট নিরসনে প্রয়োজনে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং পরিবহন মালিক-শ্রমিকদের সচেতন করার ওপরও জোর দেওয়া হয়।সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা জানান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহল জোরদার করা হবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন ও নজরদারি বাড়ানো হবে।এছাড়া সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের সচেতনতা বৃদ্ধি নির্ধারিত গতিসীমা মেনে চলা যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের আগে ও পরে কয়েকদিন সড়কে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে এবং ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রশাসন পুলিশ হাইওয়ে পুলিশ বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।জেলা প্রশাসক সভায় উপস্থিত সকলকে ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও তৎপরতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করি এবারের ঈদযাত্রা হবে নিরাপদ স্বস্তিদায়ক করার ব্যক্ত করেন।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কেট্রা মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। স্থানীয়সুত্রে জানাগেছে, বালুভর্তি একটি ট্রলি ও কয়েকটি ইজিবাইক করে অবৈধভাবে উত্তোলিত বালু নিয়ে যাচ্ছে এমন খবরে তাদের আটক করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরবর্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় অভিযুক্ত দলনেতাকে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আটককৃত বালু স্থানীয় কয়েকটি মসজিদের উন্নয়ন কাজের জন্য বিলিবন্দেজ করে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, জনস্বার্থে এবং নদী রক্ষায় এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গ্রামবাসী সহায়তা প্রদান করায় প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়।
পূর্ব শত্রুতার জেরে গোপালপুরে হত্যা মামলার আসামি লাভলু মিয়া গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে সংঘটিত টাঙ্গাইলের গোপালপুর থানার আলোচিত আঃ বাছেদ (৬০) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ লাভলু মিয়া ওরফে লাভু (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব।র্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্পের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সহায়তায় মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলার বোদা থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।র্যাব জানায় গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিহত আঃ বাছেদ স্থানীয় আলমনগর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে গোপালপুর উপজেলার যুগিপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে লাভলু মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। পরে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। নিহত বাছেদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. লিমা খাতুন বাদী হয়ে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দায়ের করা হয় (মামলা নং-০৩)। মামলায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ ধারার সঙ্গে ৩০২ ধারা সংযুক্ত করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, মামলার পর থেকে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত চালিয়ে পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চালিয়ে আসছিল। এর আগে গত ৫ মার্চ একই মামলার আরেক এজাহারভুক্ত আসামি মোঃ সালমান (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।গ্রেফতারকৃত আসামি লাভলু মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সচেতনতামূলক সভায় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি আধুনিক প্রশিক্ষণ ও সমন্বিত কার্যক্রম জোরদারের বিকল্প নেই।সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি আগাম প্রস্তুতি জোরদার এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা তরুণ সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক মহড়া প্রদর্শন করা হয় যেখানে অগ্নিকাণ্ড ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ঘাটাইলে প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতার টাঙ্গাইলের ঘাটাইল থানায় দায়ের করা একটি প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন মোঃ সেন্টু (২৬)কে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। র্যাব সূত্রে জানা যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঝুনকাইল এলাকার বাসিন্দা মোঃ হুমায়ুন কবির (৫৮) গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়া এলাকায় সাখাওয়াত ডাক্তারের বাড়ির মোড় সংলগ্ন আজমান আলীর বাড়ির সামনে পার্কিং করে জুমার নামাজ আদায়ের জন্য যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন অজ্ঞাতনামা চোরেরা তার প্রাইভেটকারটি চুরি করে নিয়ে গেছে।এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ঘাটাইল থানার মামলা নং-১৭ তারিখ ২৩ জানুয়ারি ২০২৬ এবং পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা শুরু করে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ঘাটাইল উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকার চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে মোঃ সেন্টু (২৬)কে গ্রেফতার করা হয়।র্যাব আরও জানায় একই ঘটনায় এর আগে গত ২ মার্চ ২০২৬ তারিখে আব্দুল কাদের (২৭) জেলা লালমনিরহাট এবং মামুন আহমেদ (৪২) জেলাব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সেন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গভীর রাতে টাঙ্গাইল বেবি স্ট্যান্ড কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়েছে অন্তত ২০টি দোকান টাঙ্গাইল শহরের বেবি স্ট্যান্ড কাঁচাবাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।সোমবার (৯ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান জ্বলে যেতে থাকে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান তাদের অনেকের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে।
সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক রেমিট্যান্স যোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত প্রবাসীর নাম মো: মোশারফ হোসেন। তিনি সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা মধ্যপাড়া, ৩ নং গজারিয়া ইউনিয়ননের বাসিন্দা। তাঁর পিতা মো: সুরজত আলী। পরিবারের সচ্ছলতা ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে দায়িত্ব পালন করতে গিয়ে আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড মসজিদ মার্কেট কাঁচাবাজারে শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব শরীফা হক ।সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। জেলা প্রশাসকের আগমনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সহায়তার দাবি জানান।জেলা প্রশাসক বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন রয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। তালিকা সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তিনি আরও বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন আবার দ্রুত তাদের ব্যবসা কার্যক্রম শুরু করতে পারেন সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজার এলাকায় বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।জানা গেছে, রোববার গভীর রাতে বেবিস্ট্যান্ড মসজিদ মার্কেট কাঁচাবাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের বেশ কয়েকটি দোকানে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে যায় এবং ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে দোকানে থাকা মালামাল পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে পড়েছেন।অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার আশায় রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
ঈদ-উল-ফিতর উপলক্ষে মির্জাপুরে শিল্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ০৯ মার্চ ২০২৬ ইং তারিখে টাঙ্গাইলের মির্জাপুরে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন কল-কারখানার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।মির্জাপুর থানা টাঙ্গাইলের উদ্যোগে থানা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এতে করে শ্রমিকদের মাঝে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি হবে না এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তিনি শিল্প মালিকদের শ্রমিকদের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইল জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা মির্জাপুর থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা। এছাড়াও মির্জাপুর থানা এলাকার বিভিন্ন তৈরি পোশাক শিল্প ও অন্যান্য কল-কারখানার মালিক ও তাদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ কারখানায় নিরাপত্তা জোরদার এবং শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন ও শিল্প মালিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ৩০ জন গ্রেপ্তার টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও পরোয়ানামূলে সর্বমোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় টাঙ্গাইলে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তাদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালানো হয়।অভিযানে মাদকবিরোধী বিশেষ তল্লাশির সময় সর্বমোট ১২০৫ পিস ইয়াবা ২০০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া মধুপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি ইজিবাইক (অটো) চুরি মামলার রহস্য উদঘাটন করা হয়। এ ঘটনায় চুরিকৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে এবং মামলার সঙ্গে জড়িত ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।