লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড
লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড
নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদী ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৯ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু স্তূপীকরণের অভিযোগে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্থাপিত সঞ্চালন লাইনও বিনষ্ট করা হয়েছে।উপজেলা প্রশাসন জানায় জনস্বার্থে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
Tags:
লালপুরে
অবৈধ
বালু
স্তূপীকরণের
বিরুদ্ধে
ভ্রাম্যমাণ
আদালত
কারাদণ্ড
খুলনায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং এক সাংবাদিকের পকেট থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে...
আগস্ট ৩০, ২০২৬
খুলনার বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি, নানা অজুহাতে দিনের পর দিন ঘোরানো এবং ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। ব...
আগস্ট ৩০, ২০২৬

