সারা দেশ

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ৩০, ২০২৬
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১০টি পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে প্রতি শনিবারের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সংশ্লিষ্ট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।আয়োজকরা জানান এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করা হচ্ছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় পরিচ্ছন্নতা শুধু কোনো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয় এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকার। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।সংশ্লিষ্টরা মনে করেন প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ এবং একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব।
Tags: ময়মনসিংহের পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক

সারা দেশ

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...

আগস্ট ৩০, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...

আগস্ট ৩০, ২০২৬

0 মন্তব্য