All locations

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা মো. ছাদরুল উলা ফকির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বড়মা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কর্মজীবনে তিনি ব্লক সুপারভাইজার (উপসহকারী কৃষি কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও এলাকায় চিকিৎসাসেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছিলেন। শুক্রবার বাদ জুমআ মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গোপালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৭, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুরে তিনদিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান

নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো আয়োজিত তিনদিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’ শেষ হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী এ আয়োজন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত বছরের ধারাবাহিকতায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে প্রতিবছর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের সুস্থ প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের শিক্ষাকে ধারণ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দুর্গাপুরে বৃহৎ পরিসরে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজক কমিটির পক্ষ থেকে এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানানো হয়। এ সময় প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে কোরআন তেলাওয়াতে সেরা ১০ জন, হামদে সেরা ৫ জন, নাতে সেরা ৫ জন এবং আজানে সেরা ৫ জন প্রতিযোগীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ. জিন্নাহ, আমন্ত্রিত মেহমান আল্লামা জিয়া উদ্দিন (দা.বা.), প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা তেরীবাজার জামে মসজিদ খতিব মাওলানা আব্দুর রব ও ইন্তেজামিয়া কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবুদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমানসহ অন্যান্য আলেম-ওলামা ও এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি হুমায়ুন কবীর, মুফতি এনায়েত উল্লাহ ও মুফতি শিব্বীর আহমেদ আকন্দ।

আল আমিন হাওলাদার মার্চ ৭, ২০২৬ 0
শীতের বিদায়ে প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা আমের মুকুলে মাতোয়ারা গ্রামবাংলা

শীতের বিদায়ে প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা আমের মুকুলে মাতোয়ারা গ্রামবাংলা শীতের শেষ প্রহর পেরিয়ে প্রকৃতিতে শুরু হয়েছে নতুন ঋতুর আগমনী বার্তা। চারদিকে যেন এক নতুন সাজে সেজে উঠছে প্রকৃতি। গাছের পুরোনো পাতা ঝরে পড়ে মাটিকে ঢেকে দিচ্ছে, আর সেই জায়গা দখল করে নিচ্ছে নতুন সবুজ কুঁড়ি। প্রকৃতির এই রূপান্তর গ্রামবাংলার পরিবেশে এনে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য। বিশেষ করে এ সময় আমগাছগুলোতে দেখা যাচ্ছে মুকুলের সমারোহ। বাতাসে ভেসে বেড়াচ্ছে আমের মুকুলের মিষ্টি সুবাস। সকাল কিংবা বিকেলের মৃদু বাতাসে সেই গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, যা প্রকৃতিপ্রেমীদের মনে এক অনন্য অনুভূতির জন্ম দেয়। অনেকেই বলছে এই সময়টিই গ্রামবাংলার প্রকৃত সৌন্দর্য উপভোগের শ্রেষ্ঠ সময়।গ্রামের পথঘাট ক্ষেত-খামার এবং গাছপালার দিকে তাকালেই দেখা যায় প্রকৃতির নতুন রূপ। কোথাও নতুন পাতার সবুজ আভা কোথাও ফুলের কুঁড়ি আবার কোথাও পাখিদের কোলাহলে মুখর পরিবেশ। শীতের শুষ্কতা কাটিয়ে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। কৃষকরাও এ সময় তাদের বাগান ও ক্ষেতের দিকে নতুন আশায় তাকিয়ে থাকেন।বিশেষ করে আমবাগানগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। ভালো ফলনের আশায় তারা গাছের পরিচর্যায় মনোযোগ দিচ্ছেন। কারণ এই মুকুলই পরবর্তীতে রূপ নেবে সুস্বাদু আমে যা দেশের অর্থনীতি ও কৃষকদের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতিবিদদের মতে ঋতু পরিবর্তনের এই সময়টিতে প্রকৃতির ভারসাম্য নতুন করে গড়ে ওঠে। গাছের পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার জন্ম হয় যা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া। শীতের বিদায় ও বসন্তের আগমনের এই সন্ধিক্ষণে প্রকৃতির সৌন্দর্য যেন আরও বেশি করে ধরা দেয় মানুষের চোখে। সবুজের সমারোহ আমের মুকুলের গন্ধ পাখির কলতান এবং নির্মল বাতাস—সব মিলিয়ে গ্রামবাংলা যেন রূপ নেয় এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে। এই সৌন্দর্য শুধু চোখে দেখা নয় বরং মানুষের মনেও জাগিয়ে তোলে নতুন প্রাণ নতুন আশা ও নতুন স্বপ্নের সঞ্চার।

মো: সাজিদ পিয়াল মার্চ ৭, ২০২৬ 0
তেলের দামে অস্থিরতা, এক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি

ইরান–ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা এক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক সপ্তাহে নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যেই তেলের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৮.৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ মার্কিন ডলার ছাড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম ৮.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.৬৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে যা এক সপ্তাহে তেলের দাম বৃদ্ধির অন্যতম বড় রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।বিশ্লেষকদের মতে সংঘাতের কেন্দ্রস্থল পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার কারণে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।জানা গেছে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে চাপ আরও বেড়েছে।এদিকে দক্ষিণ ও উত্তর ইরাক-এর কয়েকটি তেলক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে। এর ফলে একটি মার্কিন পরিচালিত তেলক্ষেত্রে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে কুয়েত-ও তেল উৎপাদন কমাতে শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিয়োগসংক্রান্ত দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশের পর দেশটির শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন জ্বালানির উচ্চমূল্য দীর্ঘ সময় ধরে স্থায়ী হলে বিশ্বব্যাপী আবারও মুদ্রাস্ফীতি বাড়তে পারে।বিশেষজ্ঞদের মতে তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়বে এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সক্ষমতাও সীমিত হয়ে পড়তে পারে। ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৭, ২০২৬ 0
কালিয়াকৈরে তেল পাম্পে মনিটরিং, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

কালিয়াকৈরে তেল পাম্পে মনিটরিং, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা কালিয়াকৈর, ৭ মার্চ ২০২৬ তারিখে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কালিয়াকৈরের বিভিন্ন তেল পাম্পে তেল সরবরাহ ও মূল্য পরিস্থিতি মনিটরিং করেছে। মনিটরিংয়ের লক্ষ্য ছিল কৃত্রিম সংকট সৃষ্টি এবং চড়া মূল্যে তেল বিক্রি রোধ করা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও অনুরোধ করা হয়েছে, সরকার নির্ধারিত দৈনিক সিলিং-এর বেশি তেল না নেওয়ার জন্য, যাতে বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় থাকে।উপজেলা প্রশাসন বলেছে, এই পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান থাকবে এবং স্থানীয় জনগণ যাতে স্বাভাবিকভাবে তেল পেতে পারেন তা নিশ্চিত করা হবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৭, ২০২৬ 0
টাঙ্গাইলে লৌহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে লৌহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার টাঙ্গাইল পৌর শহরের লৌহজং নদীর পাড় থেকে সামনা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।শনিবার (৭ মার্চ) সকালে শহরের স্টেডিয়াম ব্রিজ এলাকায় লৌহজং নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায় প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মো: সাজিদ পিয়াল মার্চ ৭, ২০২৬ 0
জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকারমোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার ৬ মার্চ ২০২৬ ইং তারিখে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের প্রেক্ষাপটে তেল বিক্রির ওপর সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি তেল কিনতে পারবেন না যানবাহনের চালকরা।শুক্রবার (৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে বলা হয়, দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটজনিত পরিস্থিতির কারণে মাঝে মাঝে আমদানি কার্যক্রম বাধাগ্রস্ত বা বিলম্বিত হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা দেখা দিয়েছে।বিপিসি জানায়, অতিরিক্ত চাহিদা মেটাতে অনেক ডিলারও ডিপো থেকে স্বাভাবিকের চেয়ে বেশি জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন। এমনকি কিছু ভোক্তা ও ডিলার প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন দেওয়া যাবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১০ লিটার তেল নেওয়া যাবে। এসইউভি বা মাইক্রোবাসে দিনে ২০ থেকে ২৫ লিটার তেল সরবরাহ করা হবে।এছাড়া পিকআপ ও লোকাল বাস দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে। অন্যদিকে দূরপাল্লার বাস ট্রাক কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার ডিজেল সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে।বিপিসি আরও জানিয়েছে ফিলিং স্টেশনগুলোকে জ্বালানি তেল বিক্রির সময় তেলের ধরন পরিমাণ ও মূল্য উল্লেখ করে ভোক্তাকে রসিদ দিতে হবে। পরবর্তীতে তেল নিতে গেলে আগের রসিদ প্রদর্শন করতে হবে।সংস্থাটি বলছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নিয়মিত চালান আনা হচ্ছে এবং দেশের বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। খুব শিগগিরই দেশে পর্যাপ্ত মজুত গড়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।উল্লেখ্য মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাবেই দেশে সম্ভাব্য সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় অনেক ভোক্তা আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুরে তিনদিনব্যাপী কুরআনের আলো প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ

নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ০৫ মার্চ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার ৬ মার্চ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। সকাল থেকে বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এতে প্রতিযোগী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতিযোগিতা চলবে। গত বছর প্রথমবারের মতো উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ব্যাপক সাড়া পাওয়ায় এবার দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার জানান, তরুণ প্রজন্মকে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এমন সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আরও বৃদ্ধি পাবে। দুর্গাপুরে বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ আয়োজনের জন্য কমিটির পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানানো হয়। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মজিবুর রহমানসহ অন্যান্য উস্তাদগণ ও এন্তেজামিয়া কমিটির সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতী হুমায়ুন কবীর, মুফতী এনায়েত উল্লাহ এবং মুফতী শিব্বীর আহমেদ আকন্দ।

আল আমিন হাওলাদার মার্চ ৬, ২০২৬ 0
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইনস্ টাঙ্গাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইনস্ টাঙ্গাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সোহেল রানা পিপিএম পুলিশ সুপার নৌ পুলিশ টাঙ্গাইল অঞ্চল টাঙ্গাইল এবং জনাব মোঃ হাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই টাঙ্গাইল জেলা। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং পুলিশ প্রশাসনের সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।এ সময় জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) টাঙ্গাইল জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইল সকল সার্কেল কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই ডাকাতির রহস্য উদঘাটন গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই ডাকাতির রহস্য উদঘাটন গ্রেপ্তার ৫ টাঙ্গাইল ৬ মার্চ ২০২৬: টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা অন্যান্য উদ্ধারজনিত ও পরোয়ানামূলে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) টাঙ্গাইল পৃথক অভিযানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘটিত তেল ও গরু ডাকাতির দুটি দুর্ধর্ষ ঘটনার রহস্য উদঘাটন করেছে। অভিযানে ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
সরকারি শিশু পরিবারে শিশুদের সঙ্গে জেলা প্রশাসকের ইফতার মাহফিল

সরকারি শিশু পরিবারে শিশুদের সঙ্গে জেলা প্রশাসকের ইফতার মাহফিল পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা)-এর শিশুদের জন্য বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে আন্তরিকভাবে অংশগ্রহণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। ইফতার মাহফিলে উপস্থিত হয়ে জেলা প্রশাসক শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পড়াশোনা স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বলেন, সমাজের প্রতিটি শিশুই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে লালন-পালন ও শিক্ষা-দীক্ষার মাধ্যমে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।জেলা প্রশাসকের উপস্থিতিতে ইফতার মাহফিলে শিশুদের মাঝে এক আনন্দঘন ও উষ্ণ পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের জন্য বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।এ সময় দেশ ও জাতির কল্যাণ শান্তি-সমৃদ্ধি এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ইফতার মাহফিলে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা

ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা, দুস্থদের মাঝে ২,২১০ মেট্রিক টন চাল বিতরণ করবে সরকার টাঙ্গাইল ৫ মার্চ ২০২৬ইং তারিখে আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদযাপনকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ঈদকে ঘিরে সার্বিক প্রস্তুতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল বাজার পরিস্থিতি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।সভায় জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ও ১১টি পৌরসভার অনুকূলে ২ লাখ ২১ হাজার ১৮টি দুস্থ পরিবারের জন্য মোট ২,২১০ দশমিক ১৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভাগুলোতে চাল বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এসব চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। আগামী ১২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সকল উপজেলা ও পৌরসভায় বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেফতার টাঙ্গাইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল ও আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হয়ে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে টাঙ্গাইল ও আশপাশের এলাকায় সেগুলো বিক্রি করে আসছিল।টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)জানান,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এমন সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, জ্বালানি প্রতিমন্ত্রী

রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, জ্বালানি প্রতিমন্ত্রী দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে আগামী রবিবার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এবং দীর্ঘমেয়াদে কোনো ধরনের সংকট তৈরি না হওয়ার লক্ষ্যে এই রেশনিং পদ্ধতি চালু করা হচ্ছে। এর মাধ্যমে জ্বালানি তেলের অপচয় ও অতিরিক্ত মজুদ রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।তিনি আরও জানান এ বিষয়ে খুব শিগগিরই পেট্রোল পাম্পগুলোর জন্য লিখিত নির্দেশনা জারি করা হবে। নির্দেশনায় কীভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে।সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে দেশের সব পেট্রোল পাম্পে নির্ধারিত নিয়ম অনুযায়ী সীমিত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
টাঙ্গাইল পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজায় অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

টাঙ্গাইল পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজায় অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে টাঙ্গাইল শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে হঠাৎ আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের সদস্যদের তাৎক্ষণিক ও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হবে।অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
দোহারে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

দোহারে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঢাকার দোহার উপজেলায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পলাতক থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আহত ব্যক্তির নাম ফিরোজ হোসেন (৩৮)। তিনি জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী এবং মিল্লিক বিলাশপুর এলাকার শেখ আনছারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ১৬-১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের সঙ্গে ফিরোজ হোসেনের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ ও অশান্তি চলছিল। অভিযোগ রয়েছে শুক্রবার ভোরে স্বামী ঘুমন্ত অবস্থায় থাকাকালে স্ত্রী পায়েল ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। এ সময় ফিরোজ হোসেনের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী পায়েল ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ বিষয়ে দোহার থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
পবিত্র রমজান উপলক্ষে সখিপুর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে সখিপুর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে টাঙ্গাইলের সখিপুর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সখিপুর থানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।সখিপুর থানা টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ.কে.এম মামুনুর রশীদ। এছাড়াও সখিপুর থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মো: সাজিদ পিয়াল মার্চ ৬, ২০২৬ 0
টাঙ্গাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় দিবস দু’টি উদযাপনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য সকল দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।এ সময় দিবস দু’টি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ৫, ২০২৬ 0
টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা

টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা ৫ মার্চ ২০২৬ ইং তারিখে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (৫ মার্চ) টাঙ্গাইল শহরের বিভিন্ন কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়টি তদারকি করা হয়।অভিযান চলাকালে ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করা, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণামূলক আচরণ না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৫, ২০২৬ 0
শেরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান

অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বাজার মনিটরিং ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন কার্যক্রম পরিচালনা শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাজার মনিটরিং এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে পৃথক অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।আজ ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ফোর্সের সহায়তায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার আহম্মদনগর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন, প্রায় ৮০০ মিটার পাইপ ও একটি মাচা ভেঙে দেওয়া হয়।এ সময় ধানশাইল এলাকা থেকে মাটিভর্তি একটি মাহিন্দ্র গাড়ি আটক করা হলেও চালক অভিযানের আগেই পালিয়ে যায়। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে শ্রীবরদী উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তদারকি কার্যক্রমের পাশাপাশি বাজার মনিটরিং পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা পরিবেশ সংরক্ষণ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শেরপুর জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৫, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা মো. ছাদরুল উলা ফকির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বড়মা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কর্মজীবনে তিনি ব্লক সুপারভাইজার (উপসহকারী কৃষি কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও এলাকায় চিকিৎসাসেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছিলেন। শুক্রবার বাদ জুমআ মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গোপালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নেত্রকোনা দুর্গাপুরে তিনদিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান

নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো আয়োজিত তিনদিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’ শেষ হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী এ আয়োজন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত বছরের ধারাবাহিকতায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে প্রতিবছর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের সুস্থ প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের শিক্ষাকে ধারণ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দুর্গাপুরে বৃহৎ পরিসরে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজক কমিটির পক্ষ থেকে এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানানো হয়। এ সময় প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে কোরআন তেলাওয়াতে সেরা ১০ জন, হামদে সেরা ৫ জন, নাতে সেরা ৫ জন এবং আজানে সেরা ৫ জন প্রতিযোগীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ. জিন্নাহ, আমন্ত্রিত মেহমান আল্লামা জিয়া উদ্দিন (দা.বা.), প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা তেরীবাজার জামে মসজিদ খতিব মাওলানা আব্দুর রব ও ইন্তেজামিয়া কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবুদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমানসহ অন্যান্য আলেম-ওলামা ও এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি হুমায়ুন কবীর, মুফতি এনায়েত উল্লাহ ও মুফতি শিব্বীর আহমেদ আকন্দ।

শীতের বিদায়ে প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা আমের মুকুলে মাতোয়ারা গ্রামবাংলা

শীতের বিদায়ে প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা আমের মুকুলে মাতোয়ারা গ্রামবাংলা শীতের শেষ প্রহর পেরিয়ে প্রকৃতিতে শুরু হয়েছে নতুন ঋতুর আগমনী বার্তা। চারদিকে যেন এক নতুন সাজে সেজে উঠছে প্রকৃতি। গাছের পুরোনো পাতা ঝরে পড়ে মাটিকে ঢেকে দিচ্ছে, আর সেই জায়গা দখল করে নিচ্ছে নতুন সবুজ কুঁড়ি। প্রকৃতির এই রূপান্তর গ্রামবাংলার পরিবেশে এনে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য। বিশেষ করে এ সময় আমগাছগুলোতে দেখা যাচ্ছে মুকুলের সমারোহ। বাতাসে ভেসে বেড়াচ্ছে আমের মুকুলের মিষ্টি সুবাস। সকাল কিংবা বিকেলের মৃদু বাতাসে সেই গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, যা প্রকৃতিপ্রেমীদের মনে এক অনন্য অনুভূতির জন্ম দেয়। অনেকেই বলছে এই সময়টিই গ্রামবাংলার প্রকৃত সৌন্দর্য উপভোগের শ্রেষ্ঠ সময়।গ্রামের পথঘাট ক্ষেত-খামার এবং গাছপালার দিকে তাকালেই দেখা যায় প্রকৃতির নতুন রূপ। কোথাও নতুন পাতার সবুজ আভা কোথাও ফুলের কুঁড়ি আবার কোথাও পাখিদের কোলাহলে মুখর পরিবেশ। শীতের শুষ্কতা কাটিয়ে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। কৃষকরাও এ সময় তাদের বাগান ও ক্ষেতের দিকে নতুন আশায় তাকিয়ে থাকেন।বিশেষ করে আমবাগানগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। ভালো ফলনের আশায় তারা গাছের পরিচর্যায় মনোযোগ দিচ্ছেন। কারণ এই মুকুলই পরবর্তীতে রূপ নেবে সুস্বাদু আমে যা দেশের অর্থনীতি ও কৃষকদের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতিবিদদের মতে ঋতু পরিবর্তনের এই সময়টিতে প্রকৃতির ভারসাম্য নতুন করে গড়ে ওঠে। গাছের পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার জন্ম হয় যা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া। শীতের বিদায় ও বসন্তের আগমনের এই সন্ধিক্ষণে প্রকৃতির সৌন্দর্য যেন আরও বেশি করে ধরা দেয় মানুষের চোখে। সবুজের সমারোহ আমের মুকুলের গন্ধ পাখির কলতান এবং নির্মল বাতাস—সব মিলিয়ে গ্রামবাংলা যেন রূপ নেয় এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে। এই সৌন্দর্য শুধু চোখে দেখা নয় বরং মানুষের মনেও জাগিয়ে তোলে নতুন প্রাণ নতুন আশা ও নতুন স্বপ্নের সঞ্চার।

তেলের দামে অস্থিরতা, এক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি

ইরান–ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা এক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক সপ্তাহে নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যেই তেলের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৮.৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ মার্কিন ডলার ছাড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম ৮.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.৬৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে যা এক সপ্তাহে তেলের দাম বৃদ্ধির অন্যতম বড় রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।বিশ্লেষকদের মতে সংঘাতের কেন্দ্রস্থল পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার কারণে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।জানা গেছে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে চাপ আরও বেড়েছে।এদিকে দক্ষিণ ও উত্তর ইরাক-এর কয়েকটি তেলক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে। এর ফলে একটি মার্কিন পরিচালিত তেলক্ষেত্রে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে কুয়েত-ও তেল উৎপাদন কমাতে শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিয়োগসংক্রান্ত দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশের পর দেশটির শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন জ্বালানির উচ্চমূল্য দীর্ঘ সময় ধরে স্থায়ী হলে বিশ্বব্যাপী আবারও মুদ্রাস্ফীতি বাড়তে পারে।বিশেষজ্ঞদের মতে তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়বে এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সক্ষমতাও সীমিত হয়ে পড়তে পারে। ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কালিয়াকৈরে তেল পাম্পে মনিটরিং, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

কালিয়াকৈরে তেল পাম্পে মনিটরিং, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা কালিয়াকৈর, ৭ মার্চ ২০২৬ তারিখে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কালিয়াকৈরের বিভিন্ন তেল পাম্পে তেল সরবরাহ ও মূল্য পরিস্থিতি মনিটরিং করেছে। মনিটরিংয়ের লক্ষ্য ছিল কৃত্রিম সংকট সৃষ্টি এবং চড়া মূল্যে তেল বিক্রি রোধ করা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও অনুরোধ করা হয়েছে, সরকার নির্ধারিত দৈনিক সিলিং-এর বেশি তেল না নেওয়ার জন্য, যাতে বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় থাকে।উপজেলা প্রশাসন বলেছে, এই পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান থাকবে এবং স্থানীয় জনগণ যাতে স্বাভাবিকভাবে তেল পেতে পারেন তা নিশ্চিত করা হবে।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই

মার্চ ৭, ২০২৬