তেলের দামে অস্থিরতা, এক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি
ইরান–ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা এক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক সপ্তাহে নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যেই তেলের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৮.৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ মার্কিন ডলার ছাড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম ৮.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.৬৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে যা এক সপ্তাহে তেলের দাম বৃদ্ধির অন্যতম বড় রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।বিশ্লেষকদের মতে সংঘাতের কেন্দ্রস্থল পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার কারণে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।জানা গেছে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে চাপ আরও বেড়েছে।এদিকে দক্ষিণ ও উত্তর ইরাক-এর কয়েকটি তেলক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে। এর ফলে একটি মার্কিন পরিচালিত তেলক্ষেত্রে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে কুয়েত-ও তেল উৎপাদন কমাতে শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিয়োগসংক্রান্ত দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশের পর দেশটির শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন জ্বালানির উচ্চমূল্য দীর্ঘ সময় ধরে স্থায়ী হলে বিশ্বব্যাপী আবারও মুদ্রাস্ফীতি বাড়তে পারে।বিশেষজ্ঞদের মতে তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়বে এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সক্ষমতাও সীমিত হয়ে পড়তে পারে। ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
📡 লাইভ কভারেজ সারাংশ শুরু: 21 Jun 2026, 10:04 AM শেষ: 21 Jun 2026, 12:31 PM মোট আপডেট: 2 টি অবস্থান: গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা 📋 সম্পূর্ণ...
জুন ২১, ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump-এর সাম্প্রতিক হুমকিকে কেন্দ্র করে। তিনি ইরানকে ৪৮ ঘণ...
এপ্রিল ৪, ২০২৬

