All locations

টাঙ্গাইল ভেন্যুতে শুরু জাতীয় ক্রিকেটের ৪৪ তম চ্যাম্পিয়নশিপ, প্রথম ম্যাচেই কুষ্টিয়ার দাপট
টাঙ্গাইল ভেন্যুতে শুরু জাতীয় ক্রিকেটের ৪৪ তম চ্যাম্পিয়নশিপ, প্রথম ম্যাচেই কুষ্টিয়ার দাপট

টাঙ্গাইলের টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে দেশের অন্যতম ঘরোয়া ক্রিকেট আসর ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ–এর ভেন্যু খেলা। উদ্বোধনী ম্যাচেই জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা, যেখানে কুষ্টিয়া জেলা দল ২ উইকেটে বগুড়া জেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল ভেন্যুর খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত। টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মমিনুর রশীদ তালকুদার শাইন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট কোচ ইসলাম খান ও আব্দুল্লাহ আল মামুন, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী এবং টাঙ্গাইল স্পোর্টস একাডেমির সহকারী কোচ মেহেদী হাসান রাসেল। খেলার শুরুতেই টস জিতে বগুড়া জেলা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে তারা ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রেদুয়ান ৩৪ ও রিফাত ২৯ রান করেন। কুষ্টিয়া দলের হয়ে দুর্দান্ত বোলিং করে মুহিত মাত্র ২২ রান খরচায় ৫টি উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে কুষ্টিয়া জেলা দলও চাপে পড়লেও শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে উৎস ৫২ ও জীবন ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বগুড়া দলের আবির ৩টি উইকেট দখল করেন। টাঙ্গাইল ভেন্যুতে অংশগ্রহণকারী দলগুলো হলো—কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর ও বরিশাল জেলা। প্রতিটি ম্যাচ ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, টাঙ্গাইল ভেন্যুর খেলাগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন একরামুল হক ডিউক ও তমাল বিহারী দাস এবং স্কোরার হিসেবে ছিলেন উত্তম গৌড়। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি বাহারুল আলম

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি বাহারুল আলম ২২ ফেব্রুয়ারি — চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে সারাদেশে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম। তিনি স্পষ্টভাবে বলেছেন যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে সকল ইউনিট প্রধান মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।সভায় আইজিপি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক—এই তিন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কেউ এসব অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।মহাসড়কে ডাকাতি প্রতিরোধের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান আইজিপি। তিনি হাইওয়ে পুলিশ-কে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, যেকোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়ক এলাকায় টহল ও নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত মনিটরিং জোরদার করা হবে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
টাঙ্গাইলে বাসে আগুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক
টাঙ্গাইলে বাসে আগুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক

টাঙ্গাইলের সখীপুর পৌর আওয়ামী লীগ–এর যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে তাকে আটক করে সখীপুর থানা পুলিশ। যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত বছরের ১২ নভেম্বর দিবাগত রাত প্রায় ১টার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় বাসাইল থানা পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বিভিন্ন তথ্য–উপাত্ত যাচাই–বাছাই শেষে জাহিদ ইকবাল জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেফতারের বিষয়ে ভিন্ন দাবি করেছেন জাহিদ ইকবাল জাহাঙ্গীরের পরিবার। তাদের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের ঘটনায় তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। দলের নেতাকর্মীরা দাবি করছেন, একজন রাজনৈতিক নেতাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। তবে পুলিশ বলছে, মামলার তদন্তের স্বার্থেই তাকে আটক করা হয়েছে এবং তদন্তের অগ্রগতির ওপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, টাঙ্গাইল জেলায় সাম্প্রতিক সময়ে নাশকতা সংক্রান্ত কয়েকটি ঘটনার তদন্ত চলছে, যার অংশ হিসেবেই এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
উন্নয়ন ও সম্প্রীতির বার্তা নিয়ে সনাতনী সম্প্রদায়ের মাঝে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
উন্নয়ন ও সম্প্রীতির বার্তা নিয়ে সনাতনী সম্প্রদায়ের মাঝে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে চলমান উদ্যোগের অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (২১-০২-২০২৬) তারিখে সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। তিনি আরও উল্লেখ করেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মতবিনিময় সভায় উপস্থিত সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভা শেষে দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে খাদ্যপণ্য দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে খাদ্যপণ্য দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্নআয় ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতার মধ্যে পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সারাদেশে রমজানজুড়ে মাসব্যাপী সুলভমূল্যে খাদ্যদ্রব্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রায় ১০ লক্ষাধিক পরিবার ন্যায্যমূল্যে এসব পণ্য পাবে। এর ফলে বাজার ব্যবস্থাপনাও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রমজান মাস উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিক বিবেচনায় সরকারের এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলেও তিনি জানান। তিনি উল্লেখ করেন, জেলার বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য সরবরাহ করা হচ্ছে—যেমন গরুর মাংস যেখানে বাজারে প্রায় ৭০০ টাকা, সেখানে নির্ধারণ করা হয়েছে সাড়ে ৬০০ টাকা। একইভাবে ডিমের দামও তুলনামূলক কম নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, রমজান মাসে মানুষের পুষ্টিকর খাদ্যের চাহিদা বাড়ে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য প্রোটিনসমৃদ্ধ খাবার নিশ্চিত করা জরুরি। সেই বিষয়টি মাথায় রেখেই মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি পোলট্রি শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে খামারিরা ক্ষতিগ্রস্ত না হন এবং শিল্পটি টেকসইভাবে এগিয়ে যেতে পারে। জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
টাঙ্গাইলের কালিহাতীতে সরিষা খেতে যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে সরিষা খেতে যুবকের মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরিষা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহত যুবকের নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি একটি আইসক্রিম কোম্পানির ডিলার প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।পারিবারিক সূত্র জানায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে শাহাদাত কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একই দিন বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে জুম্মার নামাজ আদায়ের কথা বলে মালিকের কাছে আইসক্রিমের গাড়ি জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।পরিবারের সদস্যরা জানান তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি। দিনভর ও রাতভর আত্মীয়-স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।শনিবার সকালে স্থানীয় এক নারী শাক তুলতে গিয়ে সরিষা খেতে শাহাদাতকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে জীবিত মনে করে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয় অধীনে গতকাল  ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন শিমুলতলা বালুচর গ্রাম এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূলে অধিদপ্তরের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশ-এ নতুন টিআরসিদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশ-এ নতুন টিআরসিদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত ২২ফেব্রুয়ারি ২০২৬ ইং টাঙ্গাইল জেলা পুলিশে নবযোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)দের জন্য পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন নতুনভাবে নিয়োগপ্রাপ্ত টিআরসিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শৃঙ্খলা পেশাদারিত্বমানবিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে আচরণগত দক্ষতা ও আইন প্রয়োগে সংবেদনশীলতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার (এএসএফ)টাঙ্গাইলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাঁচ দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সে পুলিশি মৌলিক শৃঙ্খলা আচরণবিধি দাপ্তরিক কার্যক্রম মাঠপর্যায়ের দায়িত্ব পালনের কৌশল এবং জনবান্ধব পুলিশিং বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী টিআরসিরা দায়িত্ব পালনে আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (২১ ফেব্রুয়ারি ২০২৬) টাঙ্গাইলে অবস্থিত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের মাজার জিয়ারত করেন।মাজার জিয়ারত শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মওলানা ভাসানী ছিলেন নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক অবিস্মরণীয় কণ্ঠস্বর। তার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের মানুষের কল্যাণে কাজ করতে গেলে ভাসানীর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে মাজার এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীম আল হোসেন নিহত
টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীম আল হোসেন নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরির সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আল হোসেন বাসাইল পৌরশহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি কাশিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে যান। গুরুতর আঘাতপ্রাপ্ত মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত আরোহীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, বাসাইল উপজেলা অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে সচেতন মহলের উদ্বেগ বাড়ছে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
রমজানে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ প্রোটিন, টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
রমজানে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ প্রোটিন, টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, রমজানজুড়ে তৃণমূল পর্যায়ের অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস পৌঁছে দিতে প্রাণিসম্পদ অধিদপ্তর জেলা পর্যায়ে বিশেষ বিক্রয় কার্যক্রম শুরু করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, “রমজানে প্রোটিনজাত পণ্যের বাজার যেন অস্থির না হয় এবং সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্য কিনতে পারে—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন প্রকল্পের পরিচালক শাহজামান খান তুহিন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলডিডিপি প্রকল্পের পরিচালক ড. হারুন অর রশিদ। এ সময় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উম্মে ছালিমা সুমা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ সুলভমূল্যে পণ্য ক্রয় করতে অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসে বাজারে প্রোটিনজাত খাদ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
ভালুকায় ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, পরিবারের আকুতি

ময়মনসিংহের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা এলাকায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম নাজিম উদ্দিন শেখ। তার পিতার নাম আব্দুল গণি শেখ। পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) হাজির বাজার – মেহরাবাড়ি এলাকা থেকে তিনি নিখোঁজ হন। ঘটনার পর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৬৮৩৬৫৬৭৪৬ অথবা ০১৭২১-৫৪৭৮৩৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি নিকটস্থ থানায় তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবারের দাবি, একটি ছোট তথ্যও হতে পারে তাদের প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার একমাত্র ভরসা।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
রমজানের শুরুতেই টাঙ্গাইলে লেবুসহ নিত্যপণ্যের দাম বাড়তি, চাপে ক্রেতারা
রমজানের শুরুতেই টাঙ্গাইলে লেবুসহ নিত্যপণ্যের দাম বাড়তি, চাপে ক্রেতারা

প্রতি বছরের মতো পবিত্র রমজান মাসের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়ার প্রবণতা আবারও দেখা দিয়েছে বাজারে। গেল বছর তুলনামূলকভাবে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও এবার পুরোনো চিত্রই ফিরে এসেছে। রোজার শুরুতেই লেবুসহ বিভিন্ন সবজি, মুরগি ও গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির পাশাপাশি আমিষজাত পণ্যের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লেবু। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। গেল সপ্তাহে বাজারে প্রতি হালি লেবু ২০ থেকে সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে। কিছু ক্ষেত্রে পাকা লেবু ১০০ টাকা হালিতেও বিক্রি হচ্ছে। দেশি কাগজি লেবুর তুলনায় এলাচি লেবুর দাম বেশি দেখা গেছে। টাঙ্গাইল পার্ক বাজারের সবজি বিক্রেতা শাহজাহান জানান, “একদাম ৮০ টাকা হালি। কেনার দামই বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।” একই বাজারের আরেক বিক্রেতা জসিম বলেন, রোজা উপলক্ষে লেবুর চাহিদা হঠাৎ বেড়ে গেছে। ইফতারিতে শরবত, মুড়িমাখা, হালিমসহ বিভিন্ন খাবারের সঙ্গে লেবুর ব্যবহার বেশি হওয়ায় পাইকারি বাজারেও দাম বেড়েছে। লেবুর দাম বাড়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা ও হাস্যরস। কেউ লিখছেন, “আপনার এলাকায় লেবুর ভরি কত?” আবার কেউ মজা করে বলছেন, “এবার মনে হয় লেবু ছাড়া শরবত বানাতে হবে।” বেসরকারি চাকরিজীবী সামিন খান বলেন, “মনে হচ্ছে এই দুদিনে লেবুতে ভিটামিনের পরিমাণ বেড়ে গেছে। ৮০ টাকা হালি দিয়ে কিনে অন্তত তাই মনে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা কষ্টকর।”শুধু লেবু নয়, বাজারে মুরগির দামও বেড়েছে। গেল সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সোনালি মুরগি সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ টাকা বেড়ে ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৬০০-৬৫০ টাকা থেকে বেড়ে বর্তমানে ৭০০-৭২০ টাকায় পৌঁছেছে।গরুর মাংসের বাজারেও দাম কিছুটা বেড়েছে। গেল সপ্তাহে প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া ও চাহিদা বাড়ার কারণে দাম বেড়েছে।ক্রেতাদের অভিযোগ, রোজা এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। তারা বাজার মনিটরিং জোরদার ও প্রশাসনের নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাজার মনিটরিং জোরদার:৩ মামলায় অর্থদণ্ড
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাজার মনিটরিং জোরদার:৩ মামলায় অর্থদণ্ড

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি পৃথক মামলায় মোট ৩০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কি না, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ থেকে বিরত থাকা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, প্রশাসনের লক্ষ্য হচ্ছে বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষা করা। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্রেতাদেরও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস জুড়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন বাজারে এ ধরনের তদারকি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, ওসি মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, মায়ের ভাষাকে রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আল আমিন হাওলাদার ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
রমজান উপলক্ষে টাঙ্গাইলে জোরদার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান

রমজান উপলক্ষে টাঙ্গাইলে জোরদার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান টাঙ্গাইল ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থান নেওয়া হয়।রোববার (২১ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন হাট-বাজারে পরিচালিত এ কার্যক্রমে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং অতিরিক্ত মুনাফা পরিহার করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বাজার নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে বাজারে পণ্যের সরবরাহ, মূল্য তালিকার সঠিকতা এবং নির্ধারিত মূল্যের সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্যতা যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সতর্কীকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো মাস জুড়েই নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দকী আসাদ এবং সেক্রেটারি মো. খাইরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ সফিউর রহমান বিপ্লব, মানিক রায়হান, মফিজ উদ্দিন, রোজিয়া সুলতানা ও আইরিন পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীদের মাঝে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
টাংগাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: উপস্তিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দীন টুকু। টাঙ্গাইলে শহীদ মিনারে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শ্রদ্ধাঞ্জলি টাঙ্গাইল,২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য,কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। সকালেই শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়। প্রতিমন্ত্রী প্রথমে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় তিনি বলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় সাংস্কৃতিক স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার এবং পরবর্তীতে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।তিনি আরও বলেন ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশকে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মকে মহান একুশের ইতিহাস জানাতে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাতফেরিসহ নানা কর্মসূচি পালিত হয়। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
খুলনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খুলনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পুলিশ ট্রেনিং সেন্টারে ‘শ্রদ্ধা চিরন্তন’-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুলনায় যথাযোগ্য মর্যাদা শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। রাত ১২টা ০১ মিনিটে পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধ ‘শ্রদ্ধা চিরন্তন’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) ও কমান্ড্যান্ট (সাময়িক দায়িত্বে) জনাব লিটন কুমার সাহা বিপিএম পিপিএম-বার। এ সময় তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো পরিবেশ ছিল গম্ভীর ও আবেগঘন। উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা নীরবতা পালন করে ভাষা আন্দোলনের অমর বীরদের প্রতি শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব এম.এম.সালাহউদ্দিন,অধিনায়ক,৩ এপিবিএন খুলনা-সহ ৩ এপিবিএনে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পিটিসি খুলনার সকল পুলিশ সদস্যবৃন্দ। বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। তাদের রক্তের ঋণ শোধ করার উপায় নেই তবে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণের মধ্য দিয়েই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির অহংকার চেতনা ও আত্মমর্যাদার প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা সদা অঙ্গীকারবদ্ধ।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
ঝিনাইদহে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন ঝিনাইদহ ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। এ উপলক্ষে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের একটি সুশৃঙ্খল দল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। তাদের আত্মদান জাতিকে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছে। তিনি ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইল ভেন্যুতে শুরু জাতীয় ক্রিকেটের ৪৪ তম চ্যাম্পিয়নশিপ, প্রথম ম্যাচেই কুষ্টিয়ার দাপট

টাঙ্গাইলের টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে দেশের অন্যতম ঘরোয়া ক্রিকেট আসর ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ–এর ভেন্যু খেলা। উদ্বোধনী ম্যাচেই জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা, যেখানে কুষ্টিয়া জেলা দল ২ উইকেটে বগুড়া জেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল ভেন্যুর খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত। টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মমিনুর রশীদ তালকুদার শাইন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট কোচ ইসলাম খান ও আব্দুল্লাহ আল মামুন, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী এবং টাঙ্গাইল স্পোর্টস একাডেমির সহকারী কোচ মেহেদী হাসান রাসেল। খেলার শুরুতেই টস জিতে বগুড়া জেলা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে তারা ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রেদুয়ান ৩৪ ও রিফাত ২৯ রান করেন। কুষ্টিয়া দলের হয়ে দুর্দান্ত বোলিং করে মুহিত মাত্র ২২ রান খরচায় ৫টি উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে কুষ্টিয়া জেলা দলও চাপে পড়লেও শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে উৎস ৫২ ও জীবন ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বগুড়া দলের আবির ৩টি উইকেট দখল করেন। টাঙ্গাইল ভেন্যুতে অংশগ্রহণকারী দলগুলো হলো—কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর ও বরিশাল জেলা। প্রতিটি ম্যাচ ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, টাঙ্গাইল ভেন্যুর খেলাগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন একরামুল হক ডিউক ও তমাল বিহারী দাস এবং স্কোরার হিসেবে ছিলেন উত্তম গৌড়। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি বাহারুল আলম

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি বাহারুল আলম ২২ ফেব্রুয়ারি — চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে সারাদেশে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম। তিনি স্পষ্টভাবে বলেছেন যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে সকল ইউনিট প্রধান মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।সভায় আইজিপি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক—এই তিন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কেউ এসব অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।মহাসড়কে ডাকাতি প্রতিরোধের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান আইজিপি। তিনি হাইওয়ে পুলিশ-কে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, যেকোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়ক এলাকায় টহল ও নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত মনিটরিং জোরদার করা হবে।

টাঙ্গাইলে বাসে আগুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক

টাঙ্গাইলের সখীপুর পৌর আওয়ামী লীগ–এর যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে তাকে আটক করে সখীপুর থানা পুলিশ। যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত বছরের ১২ নভেম্বর দিবাগত রাত প্রায় ১টার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় বাসাইল থানা পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বিভিন্ন তথ্য–উপাত্ত যাচাই–বাছাই শেষে জাহিদ ইকবাল জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেফতারের বিষয়ে ভিন্ন দাবি করেছেন জাহিদ ইকবাল জাহাঙ্গীরের পরিবার। তাদের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের ঘটনায় তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। দলের নেতাকর্মীরা দাবি করছেন, একজন রাজনৈতিক নেতাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। তবে পুলিশ বলছে, মামলার তদন্তের স্বার্থেই তাকে আটক করা হয়েছে এবং তদন্তের অগ্রগতির ওপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, টাঙ্গাইল জেলায় সাম্প্রতিক সময়ে নাশকতা সংক্রান্ত কয়েকটি ঘটনার তদন্ত চলছে, যার অংশ হিসেবেই এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

উন্নয়ন ও সম্প্রীতির বার্তা নিয়ে সনাতনী সম্প্রদায়ের মাঝে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে চলমান উদ্যোগের অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (২১-০২-২০২৬) তারিখে সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। তিনি আরও উল্লেখ করেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মতবিনিময় সভায় উপস্থিত সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভা শেষে দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে খাদ্যপণ্য দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্নআয় ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতার মধ্যে পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সারাদেশে রমজানজুড়ে মাসব্যাপী সুলভমূল্যে খাদ্যদ্রব্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রায় ১০ লক্ষাধিক পরিবার ন্যায্যমূল্যে এসব পণ্য পাবে। এর ফলে বাজার ব্যবস্থাপনাও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রমজান মাস উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিক বিবেচনায় সরকারের এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলেও তিনি জানান। তিনি উল্লেখ করেন, জেলার বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য সরবরাহ করা হচ্ছে—যেমন গরুর মাংস যেখানে বাজারে প্রায় ৭০০ টাকা, সেখানে নির্ধারণ করা হয়েছে সাড়ে ৬০০ টাকা। একইভাবে ডিমের দামও তুলনামূলক কম নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, রমজান মাসে মানুষের পুষ্টিকর খাদ্যের চাহিদা বাড়ে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য প্রোটিনসমৃদ্ধ খাবার নিশ্চিত করা জরুরি। সেই বিষয়টি মাথায় রেখেই মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি পোলট্রি শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে খামারিরা ক্ষতিগ্রস্ত না হন এবং শিল্পটি টেকসইভাবে এগিয়ে যেতে পারে। জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শীর্ষ সপ্তাহ

টাঙ্গাইল ভেন্যুতে শুরু জাতীয় ক্রিকেটের ৪৪ তম চ্যাম্পিয়নশিপ, প্রথম ম্যাচেই কুষ্টিয়ার দাপট
খেলাধুলা

টাঙ্গাইল ভেন্যুতে শুরু জাতীয় ক্রিকেটের ৪৪ তম চ্যাম্পিয়নশিপ, প্রথম ম্যাচেই কুষ্টিয়ার দাপট

ফেব্রুয়ারি ২৩, ২০২৬