All locations

রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী টুকু

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিম্নআয়ের মানুষের প্রোটিন চাহিদা পূরণে রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারে সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল থাকবে বলে তিনি আশা করেন। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাড়তি চাহিদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। এছাড়া টাঙ্গাইল জেলায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নিরাপদ সমাজ গড়তে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একযোগে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাজার মনিটরিং জোরদার:৩ মামলায় অর্থদণ্ড
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাজার মনিটরিং জোরদার:৩ মামলায় অর্থদণ্ড

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি পৃথক মামলায় মোট ৩০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কি না, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ থেকে বিরত থাকা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, প্রশাসনের লক্ষ্য হচ্ছে বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষা করা। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্রেতাদেরও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস জুড়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন বাজারে এ ধরনের তদারকি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
রমজানের শুরুতেই টাঙ্গাইলে লেবুসহ নিত্যপণ্যের দাম বাড়তি, চাপে ক্রেতারা
রমজানের শুরুতেই টাঙ্গাইলে লেবুসহ নিত্যপণ্যের দাম বাড়তি, চাপে ক্রেতারা

প্রতি বছরের মতো পবিত্র রমজান মাসের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়ার প্রবণতা আবারও দেখা দিয়েছে বাজারে। গেল বছর তুলনামূলকভাবে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও এবার পুরোনো চিত্রই ফিরে এসেছে। রোজার শুরুতেই লেবুসহ বিভিন্ন সবজি, মুরগি ও গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির পাশাপাশি আমিষজাত পণ্যের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লেবু। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। গেল সপ্তাহে বাজারে প্রতি হালি লেবু ২০ থেকে সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে। কিছু ক্ষেত্রে পাকা লেবু ১০০ টাকা হালিতেও বিক্রি হচ্ছে। দেশি কাগজি লেবুর তুলনায় এলাচি লেবুর দাম বেশি দেখা গেছে। টাঙ্গাইল পার্ক বাজারের সবজি বিক্রেতা শাহজাহান জানান, “একদাম ৮০ টাকা হালি। কেনার দামই বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।” একই বাজারের আরেক বিক্রেতা জসিম বলেন, রোজা উপলক্ষে লেবুর চাহিদা হঠাৎ বেড়ে গেছে। ইফতারিতে শরবত, মুড়িমাখা, হালিমসহ বিভিন্ন খাবারের সঙ্গে লেবুর ব্যবহার বেশি হওয়ায় পাইকারি বাজারেও দাম বেড়েছে। লেবুর দাম বাড়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা ও হাস্যরস। কেউ লিখছেন, “আপনার এলাকায় লেবুর ভরি কত?” আবার কেউ মজা করে বলছেন, “এবার মনে হয় লেবু ছাড়া শরবত বানাতে হবে।” বেসরকারি চাকরিজীবী সামিন খান বলেন, “মনে হচ্ছে এই দুদিনে লেবুতে ভিটামিনের পরিমাণ বেড়ে গেছে। ৮০ টাকা হালি দিয়ে কিনে অন্তত তাই মনে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা কষ্টকর।”শুধু লেবু নয়, বাজারে মুরগির দামও বেড়েছে। গেল সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সোনালি মুরগি সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ টাকা বেড়ে ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৬০০-৬৫০ টাকা থেকে বেড়ে বর্তমানে ৭০০-৭২০ টাকায় পৌঁছেছে।গরুর মাংসের বাজারেও দাম কিছুটা বেড়েছে। গেল সপ্তাহে প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া ও চাহিদা বাড়ার কারণে দাম বেড়েছে।ক্রেতাদের অভিযোগ, রোজা এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। তারা বাজার মনিটরিং জোরদার ও প্রশাসনের নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, ওসি মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, মায়ের ভাষাকে রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আল আমিন হাওলাদার ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
রমজান উপলক্ষে টাঙ্গাইলে জোরদার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান

রমজান উপলক্ষে টাঙ্গাইলে জোরদার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান টাঙ্গাইল ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থান নেওয়া হয়।রোববার (২১ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন হাট-বাজারে পরিচালিত এ কার্যক্রমে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং অতিরিক্ত মুনাফা পরিহার করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বাজার নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে বাজারে পণ্যের সরবরাহ, মূল্য তালিকার সঠিকতা এবং নির্ধারিত মূল্যের সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্যতা যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সতর্কীকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো মাস জুড়েই নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ প্রিভেন্টিন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় সাঁড়াশি অভিযান অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা পুলিশঅপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে ব্যাপক অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বিত অভিযানে প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় মাদকদ্রব্য উদ্ধার মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ইউনিটকে কঠোর নির্দেশনা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল। তারই প্রেক্ষিতে ইনচার্জদের নেতৃত্বে দিন-রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে একাধিক পরোয়ানাভুক্ত আসামি নিয়মিত মামলার অভিযুক্ত এবং প্রিভেন্টিভ আটকভুক্ত ব্যক্তি। অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয় এবং সন্দেহভাজনদের যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিশেষ করে পবিত্র রমজান মাসকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও তৎপর রয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে—অপরাধ ও অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা সরাসরি জেলা পুলিশকে জানাতে।পুলিশের ভাষ্য সচেতন নাগরিকের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তাই অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা

জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুটাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আজ (২০/০২/২০২৬) জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, কৃষি উৎপাদন বৃদ্ধি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্প্রসারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান সরকারি প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য সরবরাহ ও প্রাণিসম্পদ খাতে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজলভ্য ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
টাংগাইলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর মত বিনিময় করছেন পুলিশ সুপার, টাংগাইল

টাঙ্গাইলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতউন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারে প্রতিমন্ত্রী টুকুর আহ্বান টাঙ্গাইল সদর ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইং জেলা প্রশাসন টাঙ্গাইল-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু।সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সরকারি দপ্তরসমূহের কার্যক্রম চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতা স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন টাঙ্গাইল-এর জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইলসহ জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ। সভার মাধ্যমে জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও সুসংহত ও সমন্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
পবিত্র কুরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভূঞারচক  এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম নিযামিয়া মাদরাসার উদ্যোগে পবিত্র কুরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি জনাব আবু মোঃ ঈসা মুনিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহবুল্লাহ  কাসেমী আরো উপস্থিত ছিলেন ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ।প্রধান আলোচক বলেন, “পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য। যারা ছোটবেলা থেকে কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তারা নৈতিকতা, মানবিকতা ও আদর্শে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠে। মাদরাসার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” মাদরাসার মুহতামিম মুফতি রেজওয়ানুল হক রাহমানি বলেন, “আমাদের লক্ষ্য শুধু হিফজ বা সবক প্রদান নয়; বরং শিক্ষার্থীদেরকে কুরআনের আলোকে আমলযোগ্য জীবন গঠনে প্রস্তুত করা। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায়ও আমরা গুরুত্ব দিয়ে থাকি।” অনুষ্ঠানে এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জয়নাল আবেদীন, সাংবাদিক শেখ মাহদী হাসান শিবলী, হাফেজ হযরত আলী। আরোও উপস্থিত ছিলেন, জনাব হাজী আ.মান্নান, জনাব তোতা মিয়া, প্রফেসর ফরহাদ মিয়া, ড. সাইদুর রহমান সুমন, জনাব হাবিবুল্লাহ সুজন, জনাব সিদ্দিকুর রহমান, জনাব মওদুদ আহমাদ লিমন, কাজি নাজমুল ইসলামসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা বিস্তারে মাদরাসার ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গঠনের আহ্বান জানান। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইল,২০ ফেব্রুয়ারি ২০২৬ ইং গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৪১ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।র‌্যাব সূত্র জানায় শুক্রবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার যমুনা পূর্ব সেতু থানাধীন ইব্রাহিমাবাদ রেলস্টেশন সংলগ্ন ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বিশেষ কায়দায় ত্রিফল দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মোঃ রাকিব আলী (২৫) সুনামগঞ্জ মোঃ জাকির হোসেন (৩১)নারায়ণগঞ্জ মোঃ লিমন মিয়া(২৪)সুনামগঞ্জমোঃ শাকিল আহম্মেদ (২০)কুমিল্লা।র‌্যাব জানায় উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা স্বীকার করে। অভিযানে ৪টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৬ হাজার টাকা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টাঙ্গাইল জেলার যমুনা পূর্ব সেতু থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
জমি বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ গুরুতর আহত একাধিক, আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন

জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন ২ নং পোগোলদিঘা ইউনিয়নের উত্তর মালিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। সংঘর্ষে প্রধান আহত আল-আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইং শুক্রবার, সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উত্তর মালিপাড়া গ্রামে দীর্ঘদিনের জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতিতে রূপ নেয় এবং পরে তা সংঘর্ষে পরিণত হয়। এতে আল-আমিন (পিতা: মাজম মন্ডল) গুরুতর আহত হন। চিকিৎসা ও বর্তমান অবস্থা: গুরুতর আহত আল-আমিনকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর জেনারেল হাসপাতালে রেফার করেন। স্বজনরা দ্রুত তাকে সেখানে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে। অন্যান্য আহতরা: এ ঘটনায় আরও আহত হন— লিপি আক্তার (স্বামী: বাবলু মিয়া), সুবর্ণা আক্তার (স্বামী: আল-আমিন), রুবিনা আক্তার (স্বামী: বাহার উদ্দিন)। তারা মারাত্মকভাবে আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি: ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে তৎপরতা জোরদার করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টির গুরুত্ব বিবেচনায় মামলা রুজু করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত তথ্য: বিষয়: অভিযোগ বাদী: মোঃ রাসেল মিয়া (২৭), পিতা: নূর মাহমুদ, সাং: মালিপাড়া, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর। বিবাদী: ১) মোঃ সুরুজ মিয়া (৪০), পিতা: মৃত কাশেম সরকার ২) মোঃ আজাহার (৫৫), পিতা: মৃত আমজাদ সরকার (গুলগুলি) ৩) মোঃ ওয়াজেদ (৬০), পিতা: মৃত গেদা সরকার ৪) মোঃ মিরাজ (২৫), পিতা: মোঃ সুরুজ ৫) মোঃ সীমান্ত (২২), পিতা: মোঃ সুরুজ ৬) মোঃ জাহিদ (২০), পিতা: মোঃ জাহাঙ্গীর ৭) মোঃ জিহাদ (২৩), পিতা: মোঃ জাহাঙ্গীর ৮) মোছা: আছিয়া বেগম (৫৫), স্বামী: মৃত সবের আলী ৯) মর্জিনা (৫০), স্বামী: মো: সুরুজ মিয়া।   সকলের সাং: মালিপাড়া, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুরসহ অজ্ঞাতনামা ২/৩ জন। সাক্ষী: ১) মোঃ আল আমিন (৫৫), পিতা: মৃত মাজম মন্ডল ২) মোছা: লিপি আক্তার (৩৫), স্বামী: মোঃ বাবলু ৩) মোছা: সুবর্ণা আক্তার (৪০), স্বামী: মোঃ আল-আমিন ৪) মোছা: রুবিনা আক্তার (৪০), স্বামী: মোঃ বাহার উদ্দিন ৫) মোঃ রাশেদুল ইসলাম রতন (৩৭), পিতা: মৃত আবুল হোসেন মন্ডল ৬) মোঃ হেলাল (৫৫), পিতা: মৃত কাজম মণ্ডল — সর্বসাং: মালিপাড়া, সর্ব থানা: সরিষাবাড়ী, সর্ব জেলা: জামালপুরসহ আরও অনেকে। ঘটনার তারিখ ও সময়: ২০/০২/২০২৬ ইং, শুক্রবার, সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায়। ঘটনাস্থল: সরিষাবাড়ী থানাধীন মালিপাড়া সাকিনস্থ স্বত্ব দখলীয় ভূমি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
রমজানকে সামনে রেখে দেশজুড়ে বিশেষ বাজার মনিটরিং শুরু

রমজানকে সামনে রেখে দেশজুড়ে বিশেষ বাজার মনিটরিং শুরু মূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে দেশব্যাপী জোরদার করা হয়েছে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার কাঁচাবাজার, পাইকারি বাজার এবং খুচরা বিপণিকেন্দ্রে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানজুড়ে চাল,ডাল,তেল,চিনি,ছোলা, খেজুর ডিম,মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। বাজারে মূল্য তালিকা প্রদর্শন ক্রয় রসিদ সংরক্ষণ অতিরিক্ত মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে নিয়মিত তদারকি করা হচ্ছে। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মূল্য তালিকা না টাঙানো নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ওজনে কারচুপি কিংবা ভেজাল পণ্য বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়।জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে। কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, রমজান মাসব্যাপী এ বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের লক্ষ্য—জনগণ যেন স্বস্তিতে ও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
রমজান উপলক্ষে কালিহাতিতে বাজার মনিটরিং

রমজান উপলক্ষে কালিহাতিতে বাজার মনিটরিং ৩ মামলায় ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা ২০ ফেব্রুয়ারি ২০২৬ পবিত্র রমজান মাসকে সামনে রেখেনিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা এলাকায় বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কালিহাতি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে ০৩ (তিন)টি মামলায় মোট ৩০ হাজার ৫০০ (ত্রিশ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন অতিরিক্ত মূল্য আদায় এবং মজুত সংক্রান্ত অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করতে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় রমজান মাসজুড়ে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্নশ্রদ্ধা নিবেদনে সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশ নিশ্চিতে ব্যাপক আয়োজন করা হয়েছে ।টাঙ্গাইল সদর ,২০ ফেব্রুয়ারি ২০২৬ ইং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে পুরো এলাকা সজ্জিত করা হয়েছে নান্দনিক আলোকসজ্জা পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থায়।জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারকে নতুন রূপে সাজানো হয়েছে। শহীদ মিনারের বেদী ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয়েছে, চারপাশে স্থাপন করা হয়েছে আলোকসজ্জা ও দিকনির্দেশনামূলক ব্যানার। দর্শনার্থীদের চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এরপর ভোর থেকে শুরু করে দিনব্যাপীসরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করবেন।শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে স্বেচ্ছাসেবক দল শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মহান একুশের চেতনাকে ধারণ করে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে একটি সুশৃঙ্খল নিরবচ্ছিন্ন ও ভাবগম্ভীর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে টাঙ্গাইলবাসী আবারও একত্রিত হতে প্রস্তুতশ্রদ্ধা ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতায়।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
গোপালপুরে কাহেতার উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল  ইউনিয়নের  স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ সংগঠন কাহেতা (সক) এর উদ্যোগে গ্রামের পিছিয়ে পড়া ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার, ১৯ ফেব্রুয়ারি (পহেলা রমজান) সকাল ১১টায়  এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে মুড়ি, ছোলা, খেজুর, ডাল, চিনি ও পিয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সাল থেকে কাহেতা (সক) বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী মামুন, সহ-সভাপতি শরিফুল ইসলাম মিলনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।মন্ত্রী বলেন প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি উল্লেখ করেন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত ও গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি।সালাহউদ্দিন আহমদ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তিনি জানান নতুন জনবল নিয়োগ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের সঙ্গে বাজেট বরাদ্দের বিষয়ও সম্পৃক্ত যা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভরশীল। মন্ত্রী আরও বলেন যুগোপযোগী ও আধুনিক আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলতে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন অপরিহার্য।এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রস্তুতের নির্দেশ দেন। এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রসিকিউটর ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সমন্বয়ে টাঙ্গাইলের সখীপুর পৌরসভা এলাকায় দুইটি কসমেটিকস মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কসমেটিকস মজুদ রাখা, লাইসেন্স ও আমদানিকারকের অনুমোদনবিহীন নকল প্রসাধনী বিক্রয় এবং পণ্যে যথাযথ সিল না থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। বিএসটিআই আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭টি পৃথক মামলায় মোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া, অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানকে পণ্যে আমদানিকারকের যথাযথ সিল ও অনুমোদন সংক্রান্ত ত্রুটির কারণে সতর্ক করা হয়েছে।অভিযানে জব্দকৃত নিষিদ্ধ কসমেটিকস তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ১৭

মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ১৭ ১৮ ফেব্রুয়ারি ২০২৬: জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় চালানো অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মিলিয়ে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশের সূত্র জানায়, সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে মাঠপর্যায়ে কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ জানায় জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের সফল অভিযান: মাদক উদ্ধারসহ ৩৭ জন গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা পুলিশের সফল অভিযান: মাদক উদ্ধারসহ ৩৭ জন গ্রেপ্তার খুনের আসামি ১০ ঘণ্টায় অভিযানে গ্রেফতার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ টাঙ্গাইল জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন মামলায় জড়িত মোট ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের কঠোর নির্দেশের পরই জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণ মাঠপর্যায়ে এই অভিযান পরিচালনা করেন।মাদকবিরোধী অভিযানে সাফল্যমাদকদ্রব্য উদ্ধার অভিযানে টাঙ্গাইল জেলা পুলিশ ১৭ পিস ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মাদক নির্মূলে পুলিশের এই দৃঢ় পদক্ষেপ অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।খুনের ঘটনার দ্রুত সমাধান এক চাঞ্চল্যকর অগ্রগতিতে সখিপুর থানা পুলিশ একটি খুনের ঘটনার মাত্র ১০ ঘণ্টার মধ্যেই জড়িত ১ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনার এই ঘটনা পুলিশের পেশাদারিত্ব ও কর্মদক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।নিয়মিত মামলায় অব্যাহত তৎপরতাএছাড়াও প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও অন্যান্য নিয়মিত মামলায় আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে টাঙ্গাইল জেলা পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
রাজশাহী রেঞ্জের ডিআইজি'র পরিদর্শন পেশাদারিত্ব ও জনকল্যাণে গুরুত্বারোপ

রাজশাহী রেঞ্জের ডিআইজি'র পরিদর্শন পেশাদারিত্ব ও জনকল্যাণে গুরুত্বারোপ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাজশাহী রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান,পিপিএম (বার), পিএইচডি মহোদয় গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী জেলায় এক গুরুত্বপূর্ণ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছেন। তাঁর এই পরিদর্শনে পরিদর্শন প্যারেড বিশেষ কল্যাণ সভা এবং জেলা বিশেষ শাখা (ডিএসবি) অফিসের বার্ষিক পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল, যা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমে নতুন উদ্দীপনা এনেছে।সকাল ৭:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢয় পরিদর্শন প্যারেড, যেখানে পুলিশ সদস্যরা সুশৃঙ্খলভাবে তাঁদের পেশাদারিত্ব প্রদর্শন করেন। এর পরপরই সকাল ৯:০০ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান। তিনি অফিসার ও ফোর্সের বিভিন্ন আবেদন-নিবেদন অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। ডিআইজি মহোদয় এই সভায় পুলিশ সদস্যদের প্রতি পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দৃঢ় আহ্বান জানান। পুলিশ সদস্যদের কল্যাণ ও তাঁদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।দিনের পরবর্তী অংশে ডিআইজি মহোদয় রাজশাহী জেলার ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিএসবি অফিসের সকল রেজিস্টার নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিআইজি মহোদয়ের এই পরিদর্শন রাজশাহী জেলার পুলিশি কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী টুকু

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিম্নআয়ের মানুষের প্রোটিন চাহিদা পূরণে রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারে সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল থাকবে বলে তিনি আশা করেন। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাড়তি চাহিদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। এছাড়া টাঙ্গাইল জেলায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নিরাপদ সমাজ গড়তে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একযোগে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাজার মনিটরিং জোরদার:৩ মামলায় অর্থদণ্ড

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি পৃথক মামলায় মোট ৩০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কি না, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ থেকে বিরত থাকা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, প্রশাসনের লক্ষ্য হচ্ছে বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষা করা। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্রেতাদেরও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস জুড়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন বাজারে এ ধরনের তদারকি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।

রমজানের শুরুতেই টাঙ্গাইলে লেবুসহ নিত্যপণ্যের দাম বাড়তি, চাপে ক্রেতারা

প্রতি বছরের মতো পবিত্র রমজান মাসের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়ার প্রবণতা আবারও দেখা দিয়েছে বাজারে। গেল বছর তুলনামূলকভাবে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও এবার পুরোনো চিত্রই ফিরে এসেছে। রোজার শুরুতেই লেবুসহ বিভিন্ন সবজি, মুরগি ও গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির পাশাপাশি আমিষজাত পণ্যের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লেবু। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। গেল সপ্তাহে বাজারে প্রতি হালি লেবু ২০ থেকে সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে। কিছু ক্ষেত্রে পাকা লেবু ১০০ টাকা হালিতেও বিক্রি হচ্ছে। দেশি কাগজি লেবুর তুলনায় এলাচি লেবুর দাম বেশি দেখা গেছে। টাঙ্গাইল পার্ক বাজারের সবজি বিক্রেতা শাহজাহান জানান, “একদাম ৮০ টাকা হালি। কেনার দামই বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।” একই বাজারের আরেক বিক্রেতা জসিম বলেন, রোজা উপলক্ষে লেবুর চাহিদা হঠাৎ বেড়ে গেছে। ইফতারিতে শরবত, মুড়িমাখা, হালিমসহ বিভিন্ন খাবারের সঙ্গে লেবুর ব্যবহার বেশি হওয়ায় পাইকারি বাজারেও দাম বেড়েছে। লেবুর দাম বাড়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা ও হাস্যরস। কেউ লিখছেন, “আপনার এলাকায় লেবুর ভরি কত?” আবার কেউ মজা করে বলছেন, “এবার মনে হয় লেবু ছাড়া শরবত বানাতে হবে।” বেসরকারি চাকরিজীবী সামিন খান বলেন, “মনে হচ্ছে এই দুদিনে লেবুতে ভিটামিনের পরিমাণ বেড়ে গেছে। ৮০ টাকা হালি দিয়ে কিনে অন্তত তাই মনে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা কষ্টকর।”শুধু লেবু নয়, বাজারে মুরগির দামও বেড়েছে। গেল সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সোনালি মুরগি সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ টাকা বেড়ে ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৬০০-৬৫০ টাকা থেকে বেড়ে বর্তমানে ৭০০-৭২০ টাকায় পৌঁছেছে।গরুর মাংসের বাজারেও দাম কিছুটা বেড়েছে। গেল সপ্তাহে প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া ও চাহিদা বাড়ার কারণে দাম বেড়েছে।ক্রেতাদের অভিযোগ, রোজা এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। তারা বাজার মনিটরিং জোরদার ও প্রশাসনের নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারে।

নেত্রকোনা দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, ওসি মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, মায়ের ভাষাকে রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রমজান উপলক্ষে টাঙ্গাইলে জোরদার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান

রমজান উপলক্ষে টাঙ্গাইলে জোরদার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান টাঙ্গাইল ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থান নেওয়া হয়।রোববার (২১ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন হাট-বাজারে পরিচালিত এ কার্যক্রমে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং অতিরিক্ত মুনাফা পরিহার করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বাজার নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে বাজারে পণ্যের সরবরাহ, মূল্য তালিকার সঠিকতা এবং নির্ধারিত মূল্যের সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্যতা যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সতর্কীকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো মাস জুড়েই নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

শীর্ষ সপ্তাহ

রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
জাতীয়

রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী টুকু

ফেব্রুয়ারি ২১, ২০২৬