গোপালপুরে বিএনপির বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত নেতৃত্বে এডভোকেট আব্দুল সালাম পিন্টু, নারী ভোটারদের ব্যাপক সাড়া স্টাফ রিপোর্টার: এস কে শিপন টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈরদপুর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্দুল সালাম পিন্টু। তাঁর উপস্থিতিতে পুরো সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। এই মহিলা সমাবেশে নগদা শিমলা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। সকাল থেকেই নারী নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে সৈরদপুর মাঠে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নারী নেত্রীরা। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপিই একমাত্র জনগণের ভরসা। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল সালাম পিন্টু বলেন, “দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহিলা সমাবেশ প্রমাণ করে, গোপালপুর–ভূঞাপুরের নারীরা পরিবর্তনের পক্ষে এবং তারা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে নারী সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারী নারীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের নানা দাবি, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা নারীদের অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান এবং ন্যায্য ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মহিলা সমাবেশের মাধ্যমে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নারী ভোটারদের ব্যাপক সম্পৃক্ততা সৃষ্টি হয়েছে। সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত একটি ঐক্যের আহ্বানের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার ১৮ টাঙ্গাইল জেলায় অপরাধ দমন মাদকের বিস্তার রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত ও সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে একযোগে এ অভিযান পরিচালিত হয়। দিন ও রাতব্যাপী বিশেষ তল্লাশি, চেকপোস্ট এবং টহল কার্যক্রমের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী বিশেষ তল্লাশিকালে পুলিশ ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযানে বিভিন্ন থানায় দায়েরকৃত নিয়মিত মামলা, প্রিভেন্টিভ মামলা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের এই তৎপরতায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা পুলিশ আরও জানায়, সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং টাঙ্গাইল জেলাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক,চুরি,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও উল্লেখ করা হয়। স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আগারগাঁও ঢাকা-এর আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিসার,ঘাটাইল টাঙ্গাইল-এর বাস্তবায়নে ব্রাহ্মণশাসন সরকারি কলেজ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফা হক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। কর্মশালায় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে অবাধ সুষ্ঠু,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনকালীন সময়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি জননিরাপত্তা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান।এ সময় আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার ঘাটাইল টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসকগণ সহ জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইল জনাব ফৌজিয়া হাবিব খান অতিরিক্ত পুলিশ সুপারগোপালপুর সার্কেল টাঙ্গাইলসহ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
ঘাটাইলের ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার টাঙ্গাইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কঠোর নির্দেশভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে ঘাটাইল থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী সিসিটিভি ও নজরদারি ব্যবস্থাপ্রবেশ ও বহির্গমন পথ অবকাঠামোগত প্রস্তুতি ভোটগ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার বলেন ভোটারগণ যেন কোনো ধরনের ভয়ভীতি বা প্রতিবন্ধকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরও জানান নির্বাচনকালীন পুরো সময়ে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পুলিশ সুপার ঘাটাইল থানা প্রাঙ্গণে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি বিশেষ ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংয়ে তিনি নির্বাচন সংক্রান্ত আইন আচরণবিধি ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় এবং জনগণের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইল জনাব ফৌজিয়া হাবিব খান অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) টাঙ্গাইলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অফিসারবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন।জেলা পুলিশ সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন বিশেষ চেকপোস্ট স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ টহল ও অভিযান অব্যাহত থাকবে।
জামালপুরের ০৪ আসনের ১৪০ সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামিমের নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ০৪ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সুরুজ উদ্দিন মেম্বার। তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিএনপি দেশের মুক্তির স্বপক্ষে ছিল, জনগণের সঙ্গে এক হয়ে দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছে। অন্যদিকে জামাত স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং আজও দেশের অস্থিতিশীলতার জন্য বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তাই বিএনপি’র সকল স্তরের নেতৃবৃন্দ সর্বদা তৎপর থাকতে হবে।” কামাল তরফদার বলেন, “এ আসনে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে হবে এবং ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীককে জয়ী করতে হবে।” সভায় উপস্থিত ছিলেন: মো: সুরুজ উদ্দিন, সরিষাবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কামাল তরফদার, সিনিয়র সহ-সভাপতি, ০৪ নং আওনা ইউনিয়ন বিএনপি মো: আবুল হোসেন, দপ্তর সম্পাদক, ০৪ নং আওনা ইউনিয়ন বিএনপি মো: আব্দুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক আওনা ইউনিয়ন ছাত্রদল ও সহ-সভাপতি আওনা ইউনিয়ন যুবদল মো: আতিকুর রহমান আতিক, ০৪ নং আওনা ইউনিয়ন ছাত্রদল সভাটি মো: আব্দুল খালেকের তত্ত্বাবধানে সফলভাবে অনুষ্ঠিত হয়।
ভুয়াপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল রেলি ও নির্বাচনী প্রচারণা স্টাফ রিপোর্টার : এস কে শিপন ২৪ জানুয়ারি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) টাঙ্গাইল-২ (ভুয়াপুর–গোপালপুর) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের নেতৃত্বে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় এক বিশাল রেলি ও পথিক মিছিল অনুষ্ঠিত হয়।রেলি ও মিছিলটি ভুয়াপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা নিজ নিজ দলের স্লোগান দেন এবং ভোটারদের প্রতি দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।রেলিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে মিছিলটি এগিয়ে যায়। এ সময় স্থানীয় জনগণের মাঝেও নির্বাচনী আমেজ তৈরি হয় বলে জানান সংশ্লিষ্টরা।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবীর বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে নেমেছে। তিনি উন্নয়ন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাজনীতির কথা তুলে ধরে ভোটারদের সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।দলীয় নেতারা জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী দিনগুলোতে টাঙ্গাইল-২ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পথসভা, গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দেলদুয়ারে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভাসাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন,সংগঠনের কার্যক্রম শক্তিশালীকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা জোরদারের লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা ইউনিটের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় জাতীয় সাংবাদিক সংস্থা দেলদুয়ার উপজেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো. বাবলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক এম. মাছুদুর রহমান মিলন।প্রধান অতিথির বক্তব্যে এম. মাছুদুর রহমান মিলন বলেন,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন তালুকদার। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করা জরুরি।এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সাইদুর রহমান পলাশ।সভায় আলোচনায় অংশ নেন দেলদুয়ার উপজেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. রাজু আহমেদ সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিয়া,সহ-সাধারণ সম্পাদক মোবারক খান, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক বাবলু মিয়া দপ্তর সম্পাদক সৈকত হোসেন সাগর এবং কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, মনিরুজ্জামান আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা দেলদুয়ার উপজেলায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
টাঙ্গাইল–৫ আসনে গণসংযোগে ব্যস্ত সুলতান সালাউদ্দিন টুকু নানা প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপির টুকু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৫ (সদর) আসনে ব্যাপক গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।শনিবার (২৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চর পলি খামারপাড়া ও কাকুয়া ২ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী গণসংযোগ শুরু হয়। এদিন চর পলি খামারপাড়ায় একাধিক উঠান বৈঠক পথসভা এবং শাহরিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।গণসংযোগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সরেজমিনে দেখা যায় গণসংযোগের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কাকুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার বিদ্যমান সমস্যা সংকট ও উন্নয়ন প্রত্যাশা সম্পর্কে অবগত হন।স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা উন্নয়ন কর্মসংস্থান নাগরিক সেবা অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিজেদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরার পাশাপাশি নিজের ঘোষিত ২৩ দফা উন্নয়ন পরিকল্পনার কথা ভোটারদের সামনে উপস্থাপন করেন। তিনি বলেন টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২টি ইউনিয়নকে নিরাপদ মাদকমুক্ত চাঁদাবাজমুক্ত এবং একটি উন্নত মডেল টাঙ্গাইল হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।তার ২৩ দফা উন্নয়ন অঙ্গীকারের মধ্যে রয়েছে- যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ মাহমুদনগরে সেতু নির্মাণ টাঙ্গাইলকে শিক্ষার নগরীতে রূপান্তর স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারী উন্নয়ন সবুজ পরিবেশ গঠন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা আইটি সেক্টরে গুরুত্ব ভাষা দক্ষতা উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট সুবিধা ব্যবসা সহজীকরণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা প্রদান সুশাসন প্রতিষ্ঠা এবংওয়ান কল সার্ভিস চালু করা। গণসংযোগ ও উঠান বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান অব্যাহতআইন-শৃঙ্খলা রক্ষা মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি ২৪ জানুয়ারি ২০২৬ ইং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ এবং সাধারণ জনগণের জন্য নিরাপদ নিরপেক্ষ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান জোরদার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা মাদকের বিস্তার রোধ এবং জনগণের জন্য নিরপেক্ষ নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ চেকপোস্টসহ টহল কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার ট্রাক সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। এ সময় অবৈধ যানবাহন ও মোটরসাইকেল আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রসিকিউশন দাখিল করা হচ্ছে। পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশপথ ও জনবহুল এলাকায় নিয়মিতভাবে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করছে।অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার ট্রাক পিকআপ সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন। এ সময় যানবাহনের কাগজপত্র যাচাই, চালক ও যাত্রীদের পরিচয় নিশ্চিতকরণসহ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ যানবাহন শনাক্ত করে আটক করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে প্রসিকিউশন দাখিলসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় অপরাধপ্রবণ এলাকা মহাসড়ক আন্তঃজেলা সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক পাচার চোরাচালান ছিনতাই ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এই চেকপোস্ট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় জনগণের জানমাল রক্ষা ও নির্বাচনসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো অপরাধ বা অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সাজিদ পিয়াল: নির্বাচনী দায়িত্ব সফল করতে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে টাঙ্গাইলে TOT কোর্স উদ্বোধন ।শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে টাঙ্গাইলে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) টাঙ্গাইলে নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স-এর ৪র্থ পর্যায়ের ২৯তম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল আলম কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল।এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব কাজী রুবাইয়াত রুমী অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সাকিবুল ইসলাম খান অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রশাসন ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কোর্সে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলা পুলিশ হতে মনোনীত ৫২ জন প্রশিক্ষণার্থীপ্রশিক্ষকগণ এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বলেন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশিক্ষিত ও পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই। তিনি কোর্সে অন্তর্ভুক্ত বাস্তবভিত্তিক ও মাঠপর্যায়ের জ্ঞান মনোযোগসহকারে আত্মস্থ করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন থাকবে পুলিশ জনপদে ভোট দিবেন নিরাপদে—এই প্রতিপাদ্য বাস্তবায়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তব্য শেষে তিনি কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।উল্লেখ্য এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী আইন আচরণবিধি নিরাপত্তা ব্যবস্থাপনা ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সংকট মোকাবিলায় পুলিশের দক্ষতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আরএমপি’র বিভিন্ন থানার ওসি ও কর্মকর্তাদের সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)র বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা সরেজমিনে ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা কেন্দ্রের ভৌত অবকাঠামো প্রবেশ ও বহির্গমন পথ আশপাশের পরিবেশ এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বিষয়সমূহ পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়। আরএমপি কর্তৃপক্ষ জানায় ভোটাররা যেন নির্বিঘ্নে নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে পুলিশি টহল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা
বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর হাতে ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়-এর সার্বিক নির্দেশনায় এবং জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), ঢাকা জেলা-এর তত্ত্বাবধানে জনাব সফিকুল ইসলাম সুমন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা-এর নেতৃত্বে জেলা ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। গত ২২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ রাত ২২.০০ ঘটিকা হতে ২২.৩০ ঘটিকা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকুতুব এলাকা ও এর আশপাশে অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) জনাব এস.এম. এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো— ১। শেখ মোঃ মুরাদ হোসেন (৩৯), পিতা- শেখ আওলাদ হোসেন, মাতা- মমতাজ বেগম, ঠিকানা- বাহার বেপারী র বাড়ির ভাড়াটিয়া, জলিল মহাজন রোড, পূর্ব আগানগর, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা। তার হেফাজত হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২। মোঃ সাজ্জাদুল আমিন সুমন (৩২), পিতা- রুহুল আমিন, মাতা- শামীমা বেগম, ঠিকানা- সাজেদা ভিলা, ইকুরিয়া বেপারী পাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা। তার নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৪৩, তারিখ-২৩/০১/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জ্বালানি বিক্রয়ে ওজন ও পরিমাপে অনিয়ম রোধ এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় টাঙ্গাইলের কালিহাতি ও এলেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ২২ জানুয়ারি পরিচালিত এ অভিযানে কালিহাতি ও এলেঙ্গা এলাকার একাধিক ফিলিং স্টেশনের কার্যক্রম তদারকি করা হয়। পরিদর্শনকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর বিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।কালিহাতি ও এলেঙ্গায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।ওজন ও পরিমাপে অনিয়ম দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা।ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং জ্বালানি বিক্রয়ে ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে টাঙ্গাইলের কালিহাতি ও এলেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কালিহাতি উপজেলা ও এলেঙ্গা পৌর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দুইটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স কালিহাতি ফিলিং স্টেশন এবং মেসার্স পার্টনার্স ফিলিং স্টেশন এলেঙ্গা এর বিরুদ্ধে দুটি পৃথক মামলায় মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কালিহাতি টাঙ্গাইল। এ সময় ফিলিং স্টেশনগুলোর মিটার পরিমাপক যন্ত্র এবং বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়।প্রশাসন সূত্রে জানানো হয় জ্বালানি বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণা কিংবা আইন অমান্য করার সুযোগ দেওয়া হবে না। জনসাধারণের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
টাঙ্গাইলে প্রচারণায় মুখর স্বতন্ত্র এমপি প্রার্থী সৈয়দ খালেদ মোস্তফা। টাঙ্গাইল জেলার রাজনীতিতে এক পরিচিত ও ব্যতিক্রমী নাম সৈয়দ খালেদ মোস্তফা। প্রচারণার ক্ষেত্রে তিনি বরাবরই আপসহীন—কারো তোয়াক্কা না করে নিজের বিশ্বাস ও আদর্শকে সামনে রেখে রাজনীতির মাঠে সক্রিয় তিনি। নির্বাচনী মৌসুম এলেই টাঙ্গাইল সদর থেকে শুরু করে জেলার বিভিন্ন ইউনিয়ন অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে চোখে পড়ে তার নাম ও ছবি সংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার। সৈয়দ খালেদ মোস্তফা একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও ব্যক্তিজীবনে অত্যন্ত সহজ-সরল ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত। নিজেকে তিনি সবসময় সাধারণ মানুষের একজন ক্ষুদ্র কর্মী হিসেবেই উপস্থাপন করেন। তার এই সরলতা ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার গুণই তাকে টাঙ্গাইলের রাজনীতিতে আলাদা পরিচিতি এনে দিয়েছে। রাজনৈতিকভাবে তিনি দীর্ঘদিন ধরেই সক্রিয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও তিনি নির্বাচনী রাজনীতিতে লড়াই চালিয়ে গেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি অতীতেও নির্বাচনী মাঠে ছিলেন এবং দলীয় আদর্শের পক্ষে মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি টাঙ্গাইল সদর–৫ আসনে ‘তারা’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই তার প্রচারণা আরও গতিশীল হয়েছে। দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তিনি নিজের বক্তব্য তুলে ধরছেন এবং একটি স্বচ্ছ ও জনবান্ধব রাজনীতির অঙ্গীকার করছেন।স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, দীর্ঘদিনের পরিচিত মুখ নিরলস প্রচারণা এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে সৈয়দ খালেদ মোস্তফা টাঙ্গাইল সদর–৫ আসনের নির্বাচনী সমীকরণে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন।
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ৩৮ জন গ্রেপ্তারমাদক উদ্ধারসহ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা ২৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইলে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ মাদক সংক্রান্ত, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায় সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের সমন্বয়ে নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে দিন ও রাতব্যাপী তল্লাশি ও অভিযান চালানো হয়। মাদকদ্রব্যবিরোধী অভিযানে পুলিশ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে প্রিভেন্টিভ মামলার আসামি মাদক ব্যবসায়ী দীর্ঘদিন পলাতক পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন নিয়মিত মামলার অভিযুক্তরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আদালতে সোপর্দ করা হবে। টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ, সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান জোরদার আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি ২২ জানুয়ারি ২০২৬ ইং টাঙ্গাইল জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়মিতভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে অপরাধ দমন ও অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে প্রতিদিন জেলার গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে মোটরসাইকেল প্রাইভেটকার,ট্রাক,সিএনজি, অটোরিকশা ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্র যাচাইসহ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। অভিযানকালে অবৈধ যানবাহন ও আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল আটক করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিয়মিত প্রসিকিউশন দাখিল করা হচ্ছে। জেলা পুলিশের এই তৎপরতায় সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।পুলিশ কর্তৃপক্ষ জানান জনসাধারণের সহযোগিতায় টাঙ্গাইলকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য জেলা পুলিশকে জানাতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘবদ্ধ হামলার ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। কালিগঞ্জের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী জানা গেছে উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের শহিদুল ইসলামের জমি নিয়ে বিরোধের জেরে তার ছোট ভাই, কালিগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজীর ওপর মোটরসাইকেলযোগে যাওয়ার পথে হামলা চালানো হয়। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে নারীসহ সবাইকে মারধর করা হয়। হামলায় মোসলেম সরদার গুরুতর আহত হন। আয়েশা খাতুন ও শাকিলা খাতুন আহত হন। শাকিলা খাতুনের বাম হাত ভেঙে যাওয়া, শ্লীলতাহানি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক উদ্ধারসহ ৩২ জন গ্রেপ্তার ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত টানা অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।পুলিশ সূত্র জানায় অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সরাসরি মাঠে থেকে অভিযান পরিচালনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। তার দিকনির্দেশনায় জেলার সর্বত্র একযোগে এই অভিযান পরিচালিত হয়।বিশেষ করে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পাওয়া গেছে। অভিযানে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া প্রিভেন্টিভ ও নিয়মিত মামলায় অভিযুক্ত এবং বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হয়। অভিযানের মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা একাধিক আসামিকেও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলা পুলিশ জানায় অপরাধী যেই হোক—কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাদক সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সোনামুই বাজারে বিএনপির গণসংযোগে জনসমাগম ধানের শীষ প্রতীকে মানুষের পাশে থাকার অঙ্গীকার অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে বিএনপির নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার গোপালপুর–ভুয়াপুর (০২) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গণসংযোগ চলাকালে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সোনামুই বাজারসহ আশপাশের এলাকায় পথসভা ও কুশল বিনিময়ের মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ দৈনন্দিন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো বাজার এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ সৃষ্টি হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন ধানের শীষ প্রতীক এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালপুর–ভুয়াপুর আসন থেকে নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের সুখ-দুঃখ ও বিপদ-আপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।তিনি আরও বলেন জনগণের ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক শক্তি। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন কাজ করে যেতে চান।নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা জানান এলাকাবাসীর ব্যাপক সাড়া ও উৎসাহ প্রমাণ করে—গোপালপুর–ভুয়াপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন আরও দৃঢ় হচ্ছে।শেষে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘটে।
নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক মাদরাসার উস্তাদদের জন্য শিক্ষাদান পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাদারিয়া এলাকায় অবস্থিত ইমাম আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার কাসেমী। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইমরান আহমেদ ও হাফেজ হোসাইন আহমেদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, শেখ মাহদী হাসান শিবলী, মাওলানা সানোয়ার এবং মুফতি রবিউল ইসলাম। কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫টি মাদরাসা থেকে মোট ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নুরানী শিক্ষাব্যবস্থায় আধুনিক ও কার্যকর পাঠদান কৌশল, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত কুরআন শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে নুরানী শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।