All locations

মির্জাপুরে ৭০ কার্টুন অবৈধ সিগারেট ও কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার

মির্জাপুরে ৭০ কার্টুন অবৈধ সিগারেট ও কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও একটি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩১)। সোমবার (রাত) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম পাবনা জেলার ভাঙ্গুড়া থানার মসজিদপাড়া এলাকার শামসুল হকের ছেলে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে দেওহাটা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ পরিদর্শক রাসেল আহমেদ এবং উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করেন।তল্লাশিকালে ঢাকা মেট্রো-ন-২১-৮১২৯ নম্বরের কাভার্ড ভ্যানটির ভেতর থেকে ৭০ কার্টুন ‘মেসি’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের কার্টুনগুলোতে মোট প্রায় ৫০ হাজার প্যাকেট সিগারেট রয়েছে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ সিগারেট জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট আইনে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।পুলিশ জানিয়েছে অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১৪, ২০২৬ 0
করিমগঞ্জে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৬ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

করিমগঞ্জে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৬ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করিমগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে করিমগঞ্জ থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং সেনাবাহিনীর সমন্বয়ে করিমগঞ্জ থানাধীন (নিয়ামতপুর/দেওপুর কাজলাহাটি এলাকায়) একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনী মাদক কারবারে জড়িত ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৩৯ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১৩, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৭ জন গ্রেপ্তার ইয়াবা উদ্ধার

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৭ জন গ্রেপ্তার ইয়াবা উদ্ধার টাঙ্গাইল ১৩ জানুয়ারি ২০২৬ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ মাদক পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার। তার নির্দেশনার আলোকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সূত্র জানায় অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়মিত মামলা এবং আদালতের পরোয়ানামূলে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন মাদক নির্মূল ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১৩, ২০২৬ 0
ঢাকা জেলা সাভার ট্রাফিক বিভাগ (উত্তর) এর কল্যাণ সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা সাভার ট্রাফিক বিভাগ (উত্তর) এর কল্যাণ সভা অনুষ্ঠিত ১০ জানুয়ারি ২০২৬ ঢাকা জেলা ট্রাফিক বিভাগ (উত্তর)-এর উদ্যোগে সাভার ট্রাফিক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে সাভার ট্রাফিক বিভাগের সামগ্রিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য ট্রাফিক পুলিশের সকল সদস্যকে দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি বলেন, সড়কে যানবাহন চলাচল নিরাপদ সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে আধুনিক ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ জনগণ নিরাপদে ও সময়মতো নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। বক্তব্যের শেষে ট্রাফিক ব্যবস্থাপনায় নিষ্ঠা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মাঝে যোগ্যতা অনুযায়ী সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন জনাব আরাফাতুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক উত্তর) জনাব মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)সহ সাভার ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১৩, ২০২৬ 0
বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ১২/০১/২০২৬ খ্রি. তারিখ রোজ: সোমবার, ০৯.০০ ঘটিকায় বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বরিশাল জেলার মান্যবর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সৌমেন্দ্র কুমার বাইন, সহকারী পুলিশ সুপার, উজিরপুর সার্কেল, বরিশাল।প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শৃঙ্খলা পেশাদারিত্ব দায়িত্ববোধ ও জনসেবার ন আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন দায়িত্বসমূহ নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আলাউল হাসান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল)সহ বরিশাল জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য এ ধরনের মাস্টার প্যারেড জেলা পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বরিশাল জেলার মান্যবর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম ।প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সৌমেন্দ্র কুমার বাইন সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেবরিশাল। সবশেষে পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আলাউল হাসান অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুম বিল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১৩, ২০২৬ 0
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব সুলতান সালাউদ্দিন টুকু।বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রেগণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরেন যা গণতন্ত্রকে শক্তিশালী করে।তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।পরিচিতি সভায় টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় টাঙ্গাইল জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১৩, ২০২৬ 0
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবু বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবু বহিষ্কার দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার স্থলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তৌহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শূন্য পদে জাহিদ হোসেন মালাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।এতে আরও বলা হয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।যুবদলের কেন্দ্রীয় সূত্র জানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বিপক্ষে অবস্থান নেন তৌহিদুল ইসলাম বাবু। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণাসহ শৃঙ্খলাভঙ্গের একাধিক সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র আরও জানায় ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল কঠোর অবস্থানে থাকবে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১৩, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুরে গণভোট, পোস্টাল ভোট ও আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো: সাইফুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রার্থীরা তাদের বক্তব্যে বর্তমান পরিবেশকে 'সুন্দর ও স্থিতিশীল' বলে মন্তব্য করেন এবং আসন্ন নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালি হাসান কলি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। সীমান্তবর্তী এলাকা হিসেবে দুর্গাপুরে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। বক্তারা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং পোস্টাল ভোটের সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন,গণ ভোটের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি আরো বলেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রার্থী এবং সাধারণ জনগণের পূর্ণ সহযোগিতা কামনা করছি।" অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা গণ, উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আল আমিন হাওলাদার জানুয়ারী ১৩, ২০২৬ 0
টাংগাইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপালে রোগীর স্যালাইন ঝুলছে গাছে

টাংগাইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপালে রোগীর স্যালাইন ঝুলছে গাছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে চরম অব্যবস্থাপনা গাছের সঙ্গে ঝুলছে রোগীদের স্যালাইন। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রোগী সেবার নামে যে চিত্র উঠে এসেছে তা স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ অবহেলার দৃষ্টান্ত হিসেবেই দেখছেন সচেতন মহল। হাসপাতালের ভেতরে প্রয়োজনীয় শয্যা ও স্যালাইন স্ট্যান্ডের সংকটের অজুহাতে খোলা আকাশের নিচে এমনকি গাছের ডালের সঙ্গে স্যালাইন ঝুলিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে—যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় অনেক রোগীকে বাইরে বারান্দা কিংবা খোলা জায়গায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও স্যালাইন স্ট্যান্ডের অভাবে গাছের ডাল লোহার রড বা অস্থায়ী কাঠামোর সঙ্গে স্যালাইন ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন রোগীর সম্মান ও মানবিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সংক্রমণের ঝুঁকিও বহুগুণে বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একটি সরকারি হাসপাতালে এ ধরনের চিত্র কেবল অব্যবস্থাপনাই নয় এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। স্যালাইন দেওয়ার সময় নির্দিষ্ট উচ্চতা পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ স্ট্যান্ড ব্যবহার অত্যন্ত জরুরি। গাছের সঙ্গে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা দেওয়া হলে ধুলাবালি জীবাণু ও অন্যান্য দূষণের কারণে রোগীর অবস্থার আরও অবনতি হতে পারে।এ বিষয়ে রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারি হাসপাতালে এসে এমন দৃশ্য দেখতে হবে তা কল্পনাও করিনি। যদি বাইরে গাছের সঙ্গে ঝুলিয়ে স্যালাইন দিতে হয় তাহলে হাসপাতালের ভেতরের ব্যবস্থাপনা কতটা নাজুক—সেটাই বড় প্রশ্ন।এ ঘটনার পর দেশবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিসহ বিষয়টি ছড়িয়ে পড়েছে যেখানে অনেকেই দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সচেতন নাগরিকরা মনে করছেন টাঙ্গাইলের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় সরকারি হাসপাতালের এ অবস্থা গোটা দেশের স্বাস্থ্যখাতের বাস্তব চিত্রই তুলে ধরে। তারা অবিলম্বে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন পর্যাপ্ত শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ রোগী সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১৩, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আজ ১১/০১/২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে জেলা প্রশাসক টাঙ্গাইল-এর কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ র‍্যাব বিজিবি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা আনসার কমান্ডান্ট, টাঙ্গাইলসহ ১২টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক।সভায় টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, নিরপেক্ষতা সততা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে জেলার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।পুলিশ সুপার তাঁর বক্তব্যে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারকরণ অপরাধ দমন কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতির বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। পাশাপাশি তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির সদস্যদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি র‍্যাব বিজিবি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলা আনসার কমান্ডান্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১২, ২০২৬ 0
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা কালিগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

মোস্তফা মাসুদ: গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন নেতৃত্বদানকারী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার কালিগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম এবং কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান যৌথ সঞ্চালনায় দায়িত্ব পালন করেন।মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা.শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান বাপ্পি এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. রবিউল্লাহ বাহার।এছাড়াও উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসানুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তাঁর রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ।পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন।

মোস্তফা মাসুদ জানুয়ারী ১২, ২০২৬ 0
টাঙ্গাইলে পুলিশের টানা অভিযানে মাদক উদ্ধারসহ ২৩ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে পুলিশের টানা অভিযানে মাদক উদ্ধারসহ ২৩ জন গ্রেপ্তার ১২ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইলে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বিত অভিযানে এই সাফল্য অর্জিত হয়।টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের কঠোর নির্দেশনায় সকল থানা ও ইউনিট ইনচার্জকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়।মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত অভিযানে পুলিশ ০৬ (ছয়) কেজি গাঁজা, ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০০ (এক হাজার) পিস Tapentadol Tablets 100 mg উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশ জানায়, অপরাধী ও অপরাধচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে টাঙ্গাইল জেলা পুলিশ। সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয় উল্লেখ করে পুলিশ প্রশাসন যে কোনো অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ থানা বা পুলিশের নির্ধারিত মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১২, ২০২৬ 0
বাসাইলে গণভোট ঘিরে ব্যাপক প্রচারণা শুরু

বাসাইলে গণভোট ঘিরে ব্যাপক প্রচারণা শুরু বাসাইল পৌরসভার প্রশাসক জনাব মোছাঃ আকলিমা বেগমের প্রত্যক্ষ সহায়তায় বাসাইল পৌরসভার উদ্যোগে গণভোটকে সামনে রেখে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে উঠান বৈঠক যেখানে সাধারণ ভোটারদের গণভোটের গুরুত্ব ভোট প্রদান পদ্ধতি ও নাগরিক দায়িত্ব সম্পর্কে অবহিত করা হচ্ছে। প্রচারণার অংশ হিসেবে দেশের চাবি আপনার হাতে শীর্ষক বার্তা সম্বলিত লিফলেট ও ব্যানারের মাধ্যমে ভোটারদের উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে গণভোটে হ্যাঁ ও না ভোট সংক্রান্ত পৃথক প্রচারপত্র বিতরণ করে ভোটারদের স্বচ্ছ ও স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে।পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো গণভোট সম্পর্কে জনসাধারণকে সঠিক তথ্য জানানো বিভ্রান্তি দূর করা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। স্থানীয় জনগণের মধ্যে এ উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১২, ২০২৬ 0
মানবিকতার অনন্য দৃষ্টান্তে মানুষের আস্থার প্রতীক ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের মানুষের কাছে মানবিক নেতা হিসেবে সুপরিচিত ব্যারিস্টার কায়সার কামাল। রাজনীতির পাশাপাশি নিরলস সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন। ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী। তিনি সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে জন্ম নেওয়া ব্যারিস্টার কায়সার কামাল একজন জনসেবক পরিবারের সন্তান। তার পিতা মরহুম মোস্তফা কামাল মনসুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি মানুষের পাশে দাঁড়ানোর পথ বেছে নেন। দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যারিস্টার কায়সার কামাল পরিচালনা করে আসছেন নানামুখী মানবিক কার্যক্রম। জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া শিশুদের অস্ত্রোপচার, ক্যান্সার ও টিউমার আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহযোগিতা করে তিনি অসংখ্য পরিবারে নতুন জীবনের আশা ফিরিয়ে দিয়েছেন। তার প্রত্যক্ষ সহযোগিতায় কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের তাইবা, শুনই গ্রামের মোকাব্বির হোসেন, ঘোষপাড়া গ্রামের মরিয়ম ও আরাফাত, মন্তলা গ্রামের ক্যান্সার আক্রান্ত সজিব সাহা, চেংগ্নী গ্রামের আইয়ুস হাজং, হরিণাকুড়ি গ্রামের রিফাত, পাঁচগাঁও নতুন বাজারের আর্ণিকা হাজং, রানীগাঁও গ্রামের ইসরাত জাহান এবং দুর্গাপুর উপজেলার নিলাখালী গ্রামের আব্দুল্লাহসহ দুই উপজেলার অন্তত ২৫ জন রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এছাড়া ফান্দা গ্রামের সোনিয়া, কুল্লাগড়া গ্রামের কৃষ্ণ হাজং, শৈলাডহর গ্রামের ইয়াসিন, খুজিউড়া গ্রামের রাকিব ও সুতিয়াপাড়া গ্রামের ক্যান্সার আক্রান্ত শুক্কুর আলীর চিকিৎসায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তার উদ্যোগে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, নাজিরপুর ঈদগাহ মাঠ ও লেঙ্গুরা স্কুল মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এসব ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ১১ হাজার মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। একইভাবে দুর্গাপুর উপজেলার ভাদুয়া স্কুল মাঠ ও গুজিরকোনা স্কুল মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে আরও প্রায় সাড়ে ৬ হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি দুই উপজেলার প্রায় এক হাজার চোখের ছানি আক্রান্ত রোগীর বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও ব্যারিস্টার কায়সার কামালের অবদান উল্লেখযোগ্য। তার উদ্যোগে কলমাকান্দা উপজেলার মহাদেও, গণেশ্বরী, মঙ্গলেশ্বরী, বোগাই, উব্দাখালী, কাউবাড়ি, পাগলা, বৈঠাখালী ও নাগেশ্বরী নদীর বিভিন্ন স্থানে বাঁশ ও কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। একইভাবে দুর্গাপুর উপজেলার সুমেশ্বরী নদীসহ দুর্গাপুর–শিবগঞ্জ, দুর্গাপুর–চৈতাটি, গাওকান্দিয়া–বিরিশিরি, গোদারিয়া–নাগপুর ও শুকনাকুড়ি–পুকুরিয়া এলাকায় নির্মিত সেতুগুলো দুর্গম অঞ্চলের মানুষের চলাচল সহজ করেছে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে। এলাকাবাসীর ভাষ্যমতে, ব্যারিস্টার কায়সার কামাল কেবল একজন রাজনৈতিক নেতা নন—তিনি একজন মানবিক অভিভাবক, যিনি বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তার মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নেত্রকোনা-১ আসনের মানুষের হৃদয়ে তাকে আস্থার প্রতীকে পরিণত করেছে।

আল আমিন হাওলাদার জানুয়ারী ১২, ২০২৬ 0
ভিও-ওয়াই-ফাই চালু করলেও টেলিটক এখনও পিছিয়ে

ভিও-ওয়াই-ফাই চালু করলেও টেলিটক এখনও পিছিয়ে আধুনিক কলিং সেবা থেকে বঞ্চিত রাষ্ট্রায়ত্ত অপারেটরের গ্রাহকেরা দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) বা ভিও-ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকেরা নিজেদের বাসা বা অফিসের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি ভয়েস কোয়ালিটিতে নিরবচ্ছিন্ন কল করতে পারছেন। নেটওয়ার্ক দুর্বল এলাকা, উঁচু ভবন, ঘনবসতিপূর্ণ স্থাপনা ও প্রত্যন্ত অঞ্চলে থাকা গ্রাহকেরা এতে বিশেষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।তবে বেসরকারি অপারেটররা যখন একের পর এক আধুনিক কলিং সেবা চালু করছে, তখন রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড এখনও এসব সুবিধা চালু করতে ব্যর্থ হওয়ায় গ্রাহকদের মধ্যে বাড়ছে অসন্তোষ ও ক্ষোভ।সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশের প্রথম ফাইভজি পরীক্ষামূলকভাবে চালুর সুযোগ পেলেও টেলিটক আজও সেই প্রযুক্তি সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারেনি। রাজধানীসহ বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ দুর্বল হওয়ায় নিয়মিত কল ড্রপ ও কল সংযোগ না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। গ্রাহকদের অভিযোগ নেটওয়ার্ক শেয়ারিং চুক্তির আওতায় টেলিটকের অবকাঠামো ব্যবহার করে বেসরকারি অপারেটর রবি সুবিধা পেলেও টেলিটকের গ্রাহকেরা বিনিময়ে রবির নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। একসময় পরীক্ষামূলকভাবে রোমিং চিহ্ন দিয়ে অন্য নেটওয়ার্কে সংযোগ মিললেও বর্তমানে সেটিও বন্ধ রয়েছে।এদিকে দেশের প্রায় সব মোবাইল অপারেটর ধাপে ধাপে ভয়েস ওভার এলটিই (VoLTE) সেবা চালু করলেও টেলিটক এখনও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। ফলে উন্নত মানের ভয়েস কল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষাধিক গ্রাহক।বিশেষজ্ঞরা বলছেন টেলিটকের নেটওয়ার্ক দুর্বলতা কাটাতে দ্রুত ওয়াই-ফাই কলিং (VoWiFi) চালু করা গেলে অন্তত ঘরের ভেতর কিংবা অফিসে নিরবচ্ছিন্ন কলিং সুবিধা নিশ্চিত করা সম্ভব হতো। এতে রাষ্ট্রায়ত্ত এই অপারেটরের প্রতি গ্রাহকদের আস্থা কিছুটা হলেও ফিরত।গ্রাহকদের মতে টেলিটক কেবল একটি মোবাইল কোম্পানি নয়—এটি জনগণের টাকায় গড়ে ওঠা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই এর কাছে প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেশি। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত VoLTE ও VoWiFi সেবা চালু না হলে ভবিষ্যতে টেলিটকের গ্রাহকসংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে টেলিটক কর্তৃপক্ষের স্পষ্ট অবস্থান ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা জানতে চান গ্রাহকেরা।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১২, ২০২৬ 0
পাকিস্তানি হানাদারদের চেয়েও খারাপ টাঙ্গাইল-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান
পাকিস্তানি হানাদারদের চেয়েও খারাপ টাঙ্গাইল-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই ঘোষণা দিয়েছিল বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। তবে নির্বাচন থেকে দূরে না থেকে সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এরই অংশ হিসেবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয়ভাবে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর পৌর শহরে নিজস্ব বাসভবনে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, ‘হানাদারদের চেয়েও খারাপ এই আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। সে আসিফ চেয়ারম্যানকে জেলে ঢুকিয়েছে, আবার সেই জামিন করিয়েছে। আমরা একাত্তর সালে যেভাবে নেমেছিলাম, সেভাবেই এবারও নামবো। তবে জামায়াতের পক্ষেও না, বিএনপির পক্ষেও না—আমরা নামবো স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে। তার মার্কা যেটাই হোক, আমরা তার সঙ্গেই থাকবো।’ টাঙ্গাইল-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তোমাদের নেতারা যে অপরাধ করেছে, তারা যদি আল্লাহর কাছে মাফ চায় এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমি তোমাদের সবচেয়ে বড় পক্ষের লোক হতাম। কিন্তু স্বাধীনতাবিরোধীদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি একজন মুক্তিযোদ্ধা—দেশকে স্বাধীন করেছি, স্বাধীনতাকে বুকে নিয়েই কবরে যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘সংসদে যেন “জয় বাংলা” বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায়—এই চিন্তা থেকেই আমি আমার বড় ভাই লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি। এতে আমার রাজনীতি থাকুক বা না থাকুক, তাতে কিছু আসে যায় না। আমি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলার জন্যই কালিহাতীতে দলীয়ভাবে প্রচারে নেমেছি।’ সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—দলের গাজীপুর মহানগর সভাপতি আব্দুর রহমান, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বাসাইল পৌরসভার সাবেক মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা রাহাত খান টিপু, আবু জাহিদ রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় মনোনীত প্রার্থী আহমেদ আযম খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাজমুল হাসান রেজা।

নাদিম তালুকদার জানুয়ারী ১১, ২০২৬ 0
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী আপিলে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলেও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেন। এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মোহাম্মদ আলীর দাখিল করা এক শতাংশ ভোটারের তালিকার মধ্যে একজন ভোটারের তথ্যগত অসংগতি পাওয়া যায়। ওই একজন ভোটারের তথ্য যাচাই করা সম্ভব না হওয়ায় প্রাথমিকভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি বলেন, “আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। এক শতাংশ ভোটারের মধ্যে নয়জন ভোটার যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া যায়। মাত্র একজন ভোটারের তথ্যগত ত্রুটির কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে যথাসময়ে আমি আপিল করি।” তিনি আরও বলেন, “শনিবার সকালে নির্বাচন কমিশন আমার আপিল শুনানি গ্রহণ করেন এবং বিষয়টি বিবেচনা করে মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এতে আমি ন্যায়বিচার পেয়েছি।” মোহাম্মদ আলীর আইনজীবী ব্যারিস্টার আশরাফ শুনানি প্রসঙ্গে বলেন, “একজন ভোটারের নম্বর ভুল থাকায় সরাসরি যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। অথচ নির্বাচন বিধিমালা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে। ওই ভোটারের ঠিকানা ও ফোন নম্বর মনোনয়নপত্রে উল্লেখ ছিল। কিন্তু তাকে ডেকে বা উপস্থিত করে যাচাই করা হয়নি।” তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনে আপিল করার পর শুনানির একেবারে শুরুতেই কমিশন আমাদের যুক্তি গ্রহণ করেন এবং আপিল মঞ্জুর করেন।” ব্যারিস্টার আশরাফ আরও জানান, “এই সিদ্ধান্তের ফলে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় তিনি এখন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন।”

নাদিম তালুকদার জানুয়ারী ১১, ২০২৬ 0
টাঙ্গাইল-৮ আসনে সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে মাঠে নামার ঘোষণা বঙ্গবীর কাদের সিদ্দিকীর
টাঙ্গাইল-৮ আসনে সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে মাঠে নামার ঘোষণা বঙ্গবীর কাদের সিদ্দিকীর

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থাকলেও তিনি ব্যক্তি হিসেবে নির্বাচনী রাজনীতিতে ভূমিকা রাখতে চান। বিশেষ করে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের কর্মকাণ্ড ঠেকাতে তিনি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে মাঠে নামবেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দীপ কুড়ি কুশি কুটিরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, “যেহেতু আমরা দলীয়ভাবে নির্বাচনে যাইনি, তাই আমাদের কিছু করার কথা না। তারপরও আমি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চাই। দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছে আহমেদ আযম খান, আবার তাকেই জেল থেকে বের করেও এনেছে। তাঁর এই ধরনের অপকর্ম বন্ধ করতেই আমি টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের নির্বাচন করতে চাই।” সভায় উপস্থিত নেতাকর্মীরা একযোগে তার বক্তব্যের প্রতি সমর্থন জানালে তিনি আরও কঠোর ভাষায় বিএনপির প্রার্থী আহমেদ আযম খানকে আক্রমণ করেন। তিনি বলেন, “আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন। মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুর এলাকায় কাদেরিয়া বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না। তিনি চরম মিথ্যাবাদী।” বঙ্গবীর বলেন, “আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারি না। মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন। আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়েও খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষের নির্বাচন করতে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করবো না।” দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি যদি নির্বাচনে নামতাম, তোমরা যেভাবে আমার পাশে থাকতে—সেভাবেই আগামী নির্বাচনে সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে। ১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে নেমেছিলাম, আগামি নির্বাচনে সেভাবেই স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে মাঠে নামতে হবে।” এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার করা যায় না। কেউ টাকা দিলেই কাউকে গ্রেপ্তার না করতে পুলিশের প্রতি অনুরোধ জানাচ্ছি।” বিশেষ কর্মীসভায় সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান। সভায় দলের প্রায় দুই ডজন নেতাকর্মী বক্তব্য দেন এবং আগামি নির্বাচনে দলীয় অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা করেন।

নাদিম তালুকদার জানুয়ারী ১১, ২০২৬ 0
টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে ১০–২১ জানুয়ারি অকেজো বিস্ফোরক ধ্বংস, চলাচলে সতর্কতা
টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে ১০–২১ জানুয়ারি অকেজো বিস্ফোরক ধ্বংস, চলাচলে সতর্কতা

টাঙ্গাইলের রসুলপুরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অকেজো ও অব্যবহৃত বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে। এ সময় জননিরাপত্তার স্বার্থে ফায়ারিং রেঞ্জের চারপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ধাপে ধাপে এসব অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে। এ কার্যক্রম চলাকালে বিকট শব্দ ও নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার জন্য স্থানীয় বাসিন্দা ও পথচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সম্ভাব্য যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ অবস্থায় নির্ধারিত সময়সূচিতে ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকা দিয়ে চলাচল না করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নাদিম তালুকদার জানুয়ারী ১১, ২০২৬ 0
ভূঞাপুরে দুঃস্থ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ভূঞাপুরে দুঃস্থ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের আওতাধীন ৯৮ কম্পোজিট ব্রিগেড।শনিবার (১০ জানুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলার চর পাথাইলকান্দি এলাকায় যমুনা সেনানিবাসের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০০ জন দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০ জন শিশুর মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৮ কম্পোজিট ব্রিগেডের স্টাফ অফিসার মেজর নাজমুস সালেহীন সৌরভ, যমুনা সেনানিবাসের অন্যান্য সামরিক কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরের মতো চলতি শীত মৌসুমেও অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা দুর্গম ও চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।সেনাবাহিনীর কর্মকর্তারা আরও বলেন মানবিক সহায়তা ওজনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা সেনাবাহিনীর একটি নিয়মিত কার্যক্রম যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন শীতের এই সময়ে সেনাবাহিনীর সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১১, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
মির্জাপুরে ৭০ কার্টুন অবৈধ সিগারেট ও কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার

মির্জাপুরে ৭০ কার্টুন অবৈধ সিগারেট ও কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও একটি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩১)। সোমবার (রাত) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম পাবনা জেলার ভাঙ্গুড়া থানার মসজিদপাড়া এলাকার শামসুল হকের ছেলে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে দেওহাটা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ পরিদর্শক রাসেল আহমেদ এবং উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করেন।তল্লাশিকালে ঢাকা মেট্রো-ন-২১-৮১২৯ নম্বরের কাভার্ড ভ্যানটির ভেতর থেকে ৭০ কার্টুন ‘মেসি’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের কার্টুনগুলোতে মোট প্রায় ৫০ হাজার প্যাকেট সিগারেট রয়েছে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ সিগারেট জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট আইনে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।পুলিশ জানিয়েছে অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

করিমগঞ্জে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৬ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

করিমগঞ্জে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৬ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করিমগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে করিমগঞ্জ থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং সেনাবাহিনীর সমন্বয়ে করিমগঞ্জ থানাধীন (নিয়ামতপুর/দেওপুর কাজলাহাটি এলাকায়) একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনী মাদক কারবারে জড়িত ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৩৯ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৭ জন গ্রেপ্তার ইয়াবা উদ্ধার

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৭ জন গ্রেপ্তার ইয়াবা উদ্ধার টাঙ্গাইল ১৩ জানুয়ারি ২০২৬ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ মাদক পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার। তার নির্দেশনার আলোকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সূত্র জানায় অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়মিত মামলা এবং আদালতের পরোয়ানামূলে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন মাদক নির্মূল ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ঢাকা জেলা সাভার ট্রাফিক বিভাগ (উত্তর) এর কল্যাণ সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা সাভার ট্রাফিক বিভাগ (উত্তর) এর কল্যাণ সভা অনুষ্ঠিত ১০ জানুয়ারি ২০২৬ ঢাকা জেলা ট্রাফিক বিভাগ (উত্তর)-এর উদ্যোগে সাভার ট্রাফিক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে সাভার ট্রাফিক বিভাগের সামগ্রিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য ট্রাফিক পুলিশের সকল সদস্যকে দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি বলেন, সড়কে যানবাহন চলাচল নিরাপদ সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে আধুনিক ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ জনগণ নিরাপদে ও সময়মতো নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। বক্তব্যের শেষে ট্রাফিক ব্যবস্থাপনায় নিষ্ঠা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মাঝে যোগ্যতা অনুযায়ী সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন জনাব আরাফাতুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক উত্তর) জনাব মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)সহ সাভার ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ১২/০১/২০২৬ খ্রি. তারিখ রোজ: সোমবার, ০৯.০০ ঘটিকায় বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বরিশাল জেলার মান্যবর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সৌমেন্দ্র কুমার বাইন, সহকারী পুলিশ সুপার, উজিরপুর সার্কেল, বরিশাল।প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শৃঙ্খলা পেশাদারিত্ব দায়িত্ববোধ ও জনসেবার ন আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন দায়িত্বসমূহ নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আলাউল হাসান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল)সহ বরিশাল জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য এ ধরনের মাস্টার প্যারেড জেলা পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বরিশাল জেলার মান্যবর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম ।প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সৌমেন্দ্র কুমার বাইন সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেবরিশাল। সবশেষে পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আলাউল হাসান অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুম বিল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শীর্ষ সপ্তাহ

আইন-অপরাধ

মির্জাপুরে ৭০ কার্টুন অবৈধ সিগারেট ও কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার

জানুয়ারী ১৪, ২০২৬