All locations

যমুনা সেতুসহ টাঙ্গাইল মহাসড়কের চার স্থানে দুর্ঘটনা,দুই ঘণ্টা বন্ধ ছিল টোল আদায়

যমুনা সেতুসহ টাঙ্গাইল মহাসড়কের চার স্থানে দুর্ঘটনা,দুই ঘণ্টা বন্ধ ছিল টোল আদায় আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) টাঙ্গাইলের যমুনা সেতুসহ ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চারটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যমুনা সেতুতে প্রায় দুই ঘণ্টা টোল আদায়ের কার্যক্রম বন্ধ রাখা হয়। সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে ঘন কুয়াশা ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে একের পর এক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু এলাকায় দুর্ঘটনার পর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে সাময়িকভাবে টোল আদায় কার্যক্রম স্থগিত করে সেতু কর্তৃপক্ষ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং প্রায় দুই ঘণ্টা পর টোল আদায় পুনরায় চালু করা হয়। এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা ও টোল কার্যক্রম বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীতকালীন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৪, ২০২৬ 0
এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগন: সুলতান সালাউদ্দিন টুকু

এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগন: সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন,দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন—এটাই আমাদের প্রত্যাশা। এ পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রশাসন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই জনগণের প্রত্যাশা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে টুকু আরও বলেন, জনগণ সুযোগ দিলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোরগ্যাংমুক্ত একটি নিরাপদ ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে গত ৪ ডিসেম্বর বিএনপি থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল-৫ (সদর) আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি ২১ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, এই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের বিরুদ্ধে টানা অভিযান শনিবার ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায় সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করা হয়। মাদক সন্ত্রাস চুরি ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সদস্যরা দিন–রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ মামলায় নিয়মিত মামলায় এবং আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সর্বমোট ১৪ জনকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ আরও জানায় টাঙ্গাইলকে অপরাধমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ৩, ২০২৬ 0
অতিরিক্ত কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ শৃঙ্খল দুর্ঘটনা

অতিরিক্ত কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ শৃঙ্খল দুর্ঘটনা ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় একের পর এক চারটি ট্রাকের ধাক্কায় শৃঙ্খল দুর্ঘটনা ঘটেছে। সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত কুয়াশার ফলে মহাসড়কে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। এ সময় একটি ট্রাকের পেছনে পরপর আরও তিনটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। কর্তৃপক্ষ চালকদের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। এদিকে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩, ২০২৬ 0
ভোট ডাকাতি রোধে সাহসী পদক্ষেপের আহ্বান, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসন্ন নির্বাচন: টাঙ্গাইলে এটিএম আজহারুল ইসলাম
ভোট ডাকাতি রোধে সাহসী পদক্ষেপের আহ্বান, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসন্ন নির্বাচন: টাঙ্গাইলে এটিএম আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই ভোট ডাকাতির মাধ্যমে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য এখনই সাহসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং একটি নতুন বাংলাদেশ গঠনের ঐতিহাসিক সুযোগ। তাই ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (২ জানুয়ারি) টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজ ও নৈতিকতার কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার ক্ষণিকের স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে সংগ্রাম করছে। তিনি বলেন, আদর্শিক রাজনীতিতে টিকে থাকতে হলে আরও সাহসিকতা, ত্যাগ ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে পরিবর্তন চায়। আগামী নির্বাচন সেই পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। এজন্য দায়িত্বশীলদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় জেলা আমির ও টাঙ্গাইল সদর আসনের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম এবং শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাদিম তালুকদার জানুয়ারী ৩, ২০২৬ 0
র‌্যাবের অভিযানে টাঙ্গাইলে হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার
র‌্যাবের অভিযানে টাঙ্গাইলে হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

র‌্যাবের অভিযানে টাঙ্গাইল সদর থানার আব্দুর রাজ্জাক (৩৬) হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাছেদ (৩২) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগভের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। শুক্রবার (২ জানুয়ারি) সকালে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, এজাহারের বিবরণ অনুযায়ী ধৃত আসামি বাছেদসহ অন্যান্য আসামিদের সঙ্গে বাদী মোঃ আমির হোসেন (৪৮), পিতা-মৃত আজমত আলী, সাং-হাতিলা, থানা-সদর, জেলা-টাঙ্গাইলের ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। এ কারণে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন গত ৩ নভেম্বর রাতে বাদী মোঃ আমির হোসেন তার ভাই আব্দুর রাজ্জাক (৩২) ও ভাতিজা নাজমুল (১৯) কে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা এলাকায় পৌঁছালে ধৃত আসামি বাছেদসহ এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রাজ্জাক ও নাজমুল গুরুতর রক্তাক্ত জখম হন। আহতদের প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মোঃ আমির হোসেন বাদী হয়ে ৪ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে সখীপুর থানাধীন বাগভের এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাছেদ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

নাদিম তালুকদার জানুয়ারী ৩, ২০২৬ 0
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির কম্বল বিতরণ ও সীমান্ত সচেতনতামূলক সভা

সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসাথে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ব্যবস্থাপনায় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা ও সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিজিবি’র পক্ষ থেকে এলাকার কয়েকশ দরিদ্র ও দুস্থ মানুষের হাতে শীতকালীন উপহার হিসেবে উন্নতমানের কম্বল তুলে দেন ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির।  শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ দমনে একটি বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তারা বলেন, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিনরাত সীমান্ত সুরক্ষা নিশ্চিত করছে। তবে সীমান্ত হত্যা ও দুর্ঘটনা রোধে শুধুমাত্র বিজিবির প্রচেষ্টাই যথেষ্ট নয়; এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সীমান্তবাসীদের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে  বিজিবি”র সুনামগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি”র সদস্যরা সব সময়ই আত্মমানবতার সেবায় সমাজের বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দেশজুড়ে বিজিবির সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।  অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে গরু ও সুপারি চোরাচালানের মতো অপরাধ বন্ধে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধ উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করে, সে ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করা হয়।  তিনি আরো বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। ব্যাটালিয়নের প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাচ্ছে যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়।  অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ২, ২০২৬ 0
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজায় টাঙ্গাইলে মানুষের ঢল
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজায় টাঙ্গাইলে মানুষের ঢল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে টাঙ্গাইলসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ এক কাতারে দাঁড়িয়ে এই গুণী রাষ্ট্রনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানান। মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে তার অবদান আজও স্মরণীয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নেতা। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী ও আদর্শবান। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারাল বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। জানাজায় অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, আহমেদ আজম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা জানাজায় শরিক হন। এর আগে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায়, তাঁর প্রয়াত স্ত্রীর কবরের পাশে রাষ্ট্রীয় ও পারিবারিক মর্যাদায় দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

নাদিম তালুকদার জানুয়ারী ২, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা পুলিশের ব্যাপক অভিযান গ্রেফতার ২৬

টাঙ্গাইলে জেলা পুলিশের ব্যাপক অভিযান গ্রেফতার ২৬ টাংগাইল জেলার মাদক বিরোধী অভিযানে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৬ জন গ্রেফতার ০২ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের নিয়মিত ও সমন্বিত অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায় সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠে নেমে কঠোর অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে এসব গ্রেফতার করা হয়।অভিযানকালে প্রিভেন্টিভ ও নিয়মিত মামলার পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত মামলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে পুলিশ। মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং এ ঘটনায় ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ২, ২০২৬ 0
নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেল থেকে বিদেশী পিস্তল সহ ২ আসামী গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১টি  বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলিসহ ২জন গ্রেফতার হয়েছে।  আজ সকালে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবদুল বারী প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রাতে চৌমুহনী পৌরসভার পূর্ববাজারে অবস্থিত হোটেল রিয়াদ আবাসিক হোটেলের ৩০২ নাম্বার কক্ষের ভিতর থেকে ১টি লোহার তৈরী বিদেশী পিস্তল যাতে MADE-IN-JAPAN লেখা ও ০২ (রাউন্ড) পিস্তলের বুলেট (২জন আসামী) সহ উদ্ধার করা।  ২আসামীর মধ্যে একজন উপজেলা দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ১নং ওয়ার্ড এর মোঃ নাসির আহাম্মেদ ছেলে মোঃ বাসু(৪০) আরেকজন চৌমুহনী পৌরসভা ৮নং ওয়ার্ড পৌর হাজীপুর পানা মিয়া মোল্লা বাড়ীর শহিদ হক প্রকাশ বাবুল মোল্লার ছেলে জাহিদ হাসান রাসেল(৪০) তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-০১, তারিখ-০২/০১/২০২৬খ্রি. ধারা-19-A The Arms Act, 1878 রুজু করা হয়। আটককৃত দুইজনের মধ্যে ০১ জনের বিরুদ্ধে ০৬ টি মামলাসহ ০১ টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে। মামলাটি এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম তদন্ত করবে বলে জানানো হয়। পুরো অভিযানটি নোয়াখালী পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও বেগমগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানার এসআই(নিঃ) পাপেল রায় সঙ্গীয় এসআই (নিরস্ত্র) কুতুব উদ্দিন খান লিয়ন, এসআই (নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম, এএসআই(নিঃ) মোঃ ইলিয়াছ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বেগমগঞ্জ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অস্ত্র-মাদক উদ্ধার অভিযান ডিউটি করা অবস্থায় অভিযান পরিচালনা করা হয়।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ২, ২০২৬ 0
মনোনয়ন যাচাই-বাছাই শেষে টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মনোনয়ন যাচাই-বাছাই শেষে টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। জানা গেছে, জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে টাঙ্গাইল-১, টাঙ্গাইল-২, টাঙ্গাইল-৩ ও টাঙ্গাইল-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে ৩ জন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ১ জন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ২ জন এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়। টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া এবং টাঙ্গাইল-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া ও মো. শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। তথ্যের গড়মিল ও অন্যান্য কারণে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নাদিম তালুকদার জানুয়ারী ২, ২০২৬ 0
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তসহ ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তসহ ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) মির্জাপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ সুজন মিয়া বাদী হয়ে টাঙ্গাইল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মাহবুব খাঁনের আদালতে হাজির হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জকে বাদী কর্তৃক দাখিলকৃত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় নম্বরসহ মোট ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভকে। অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন— মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, তার ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পশ্চিম) সভাপতি হাজী হুমায়ূন কবির এবং ছাত্রলীগ সদস্য খান আহমেদ জয়নাল। মামলার বিবরণে উল্লেখ করা হয়, আট নম্বর আসামি সখীপুরের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ব্যবসায়িক পার্টনার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়নে অর্থ যোগানদাতা হিসেবেও তাকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নাদিম তালুকদার জানুয়ারী ২, ২০২৬ 0
টাঙ্গাইলে টুকুর উদ্যোগে আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে সমাবেশ

টাঙ্গাইলে টুকুর উদ্যোগে আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে সমাবেশ বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর টাঙ্গাইল শহরের আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের আয়োজন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মরহুমা দেশনেত্রীর রুহের জন্য বিশেষ দোয়া করেন।অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান, ত্যাগ ও নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মিলাদ শেষে পরিচালিত বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।দোয়া মাহফিল ঘিরে আশেকপুর এলাকায় ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ২, ২০২৬ 0
মনোনয়নপত্র সংগ্রহ করেও জমা দেননি বিএনপির দুই হেভিওয়েট নেতা, টাঙ্গাইল-৭ আসনে আলোচনা তুঙ্গে
মনোনয়নপত্র সংগ্রহ করেও জমা দেননি বিএনপির দুই হেভিওয়েট নেতা, টাঙ্গাইল-৭ আসনে আলোচনা তুঙ্গে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের তিন হেভিওয়েট নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দুইজন মনোনয়নপত্র দাখিল করেননি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। মনোনয়নপত্র দাখিল না করা দুই নেতা হলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। তারা দু’জনই গত ১৮ ডিসেম্বর নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনজনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ষষ্ঠবারের মতো দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাকি দুই নেতা আর মনোনয়নপত্র জমা দেননি। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক পদ-পদবী হারানোর শঙ্কা থেকেই তারা মনোনয়নপত্র দাখিল করেননি। আবার অনেকের ধারণা, দলীয় উচ্চপর্যায় থেকে স্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় তারা শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় এগোননি। উল্লেখ্য, সাইদুর রহমান সাঈদ সোহরাব ১৯৯৬ সালে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রচারণা শুরু করেছিলেন। তবে কয়েকদিন পর দলীয় সিদ্ধান্তে তাকে বাদ দিয়ে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া হয়। ঐ সময় থেকেই এই আসনকে কেন্দ্র করে দলীয় রাজনীতিতে নানা আলোচনা ও সমীকরণ তৈরি হয়। বিগত ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনসহ আবুল কালাম আজাদ সিদ্দিকী মোট ছয়বার বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন ১৯৯৬ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। টাঙ্গাইল-৭ আসনে বিএনপির দীর্ঘদিনের শক্ত অবস্থান থাকলেও পরবর্তী সময়ে তিনি আর বিজয় নিশ্চিত করতে পারেননি। এদিকে, এই আসনে বিএনপির জেলা রাজনীতিতে পরিচিত মুখ টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য এবং বাংলাদেশ ইট প্রস্তুত মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ বিষয়ে সাইদুর রহমান সাঈদ সোহরাবের ঘনিষ্ঠজন ও পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার মোবারক হোসেন বলেন, “দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান ও আনুগত্য রেখে সাঈদ সোহরাব মনোনয়নপত্র দাখিল করেননি। তিনি সবসময় দলীয় শৃঙ্খলা ও ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দেন।” সব মিলিয়ে টাঙ্গাইল-৭ আসনে বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত, সম্ভাব্য প্রার্থীদের অবস্থান এবং স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাদিম তালুকদার জানুয়ারী ১, ২০২৬ 0
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের আটটি আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের আটটি আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। এর আগে জেলার আটটি আসন থেকে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। আসন্ন নির্বাচনে জেলার আটটি সংসদীয় আসনে মোট ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকদের উপস্থিতিতে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আসনভিত্তিক মনোনয়নপত্র জমার চিত্র টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) এ আসন থেকে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও আসাদুল ইসলাম। টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) এ আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৫ জন জমা দেন। বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ছাড়াও জামায়াতের হুমায়ুন কবির, গণ অধিকার পরিষদের শাকিল উজ্জামান, ইসলামী আন্দোলনের মনোয়ার হোসেন সাগর এবং জাতীয় পার্টির হুমায়ুন কবির তালুকদার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এ আসনে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী জমা দেন। বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ছাড়াও এনসিপির সাইফুল্লাহ হায়দার, ইসলামী আন্দোলনের রেজাউল করিম, জামায়াতের হোসেনী মোবারক এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া ও আইনিন নাহার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৪ (কালিহাতী) এ আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী জমা দেন। বিএনপির প্রার্থী লুৎফর রহমান, জাতীয় পার্টির লিয়াকত আলী, জামায়াতের খন্দকার আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের আলী আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুল হালিম মিঞা ও মো. শাহ আলম তালুকদার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৫ (সদর) এ আসনে সর্বোচ্চ ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ১১ জন জমা দেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১২ জন প্রার্থী জমা দেন। এতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন দলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৬ জন জমা দেন। বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন প্রস্তুতি ও সময়সূচি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।” তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি আপিল দায়ের: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি এবারের নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

নাদিম তালুকদার জানুয়ারী ১, ২০২৬ 0
টাঙ্গাইল-১ ও ৬ আসনে ভিন্ন পরিচয়ে লড়ছেন আওয়ামী লীগের তিন নেতা
টাঙ্গাইল-১ ও ৬ আসনে ভিন্ন পরিচয়ে লড়ছেন আওয়ামী লীগের তিন নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে অংশ নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতা। সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এই তিন নেতা হলেন— টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তারেক শামস খান হিমু ও ব্যারিস্টার আশরাফুল ইসলাম এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তারেক শামস খান হিমু টাঙ্গাইল-৬ আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক শামস খান হিমু। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে সে সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া গ্রামের মৃত হুমায়ুন হোসেন খানের ছেলে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি দেলদুয়ার উপজেলার কাতুলী গ্রামের মুহাম্মদ মজনু মিয়ার ছেলে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, “নির্বাচনের প্রস্তুতি আমি আগেই সম্পন্ন করেছি। এখন জনগণের সঙ্গে সময় কাটাচ্ছি। মা, খালা, বোন ও ভাবিদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনেছি। এসব সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেব।” তিনি আরও বলেন, “আমি আমার মনোনয়নপত্রের সঙ্গে চার হাজার ৯০১ জন ভোটারের স্বাক্ষর সংযুক্ত করেছি। ২০১৮ সালে দলীয় মনোনয়ন চেয়েও পাইনি। ২০২৪ সালে মনোনয়ন না চেয়েও স্বতন্ত্র নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসাই আমাকে বিজয়ের পথে এগিয়ে নেবে।” টাঙ্গাইল-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা ছিলেন এবং গত ১৩ নভেম্বর জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে। এ বিষয়ে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি বলেন, “আমি আওয়ামী লীগের কোনো সক্রিয় বা পদধারী নেতা ছিলাম না। তবে টাঙ্গাইল জেলা বারে সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-১ আসনে নির্বাচন করছি।” নির্বাচন অফিসের বক্তব্য এ বিষয়ে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমাদের কাছে এ ধরনের কোনো নির্দিষ্ট তথ্য নেই। কেউ যদি দলের মার্কামারা বা পরিচিত নেতা হন, তাহলে আমরা চিনতে পারি। তবে সাধারণ প্রার্থী হিসেবে এলে আলাদা করে চেনার সুযোগ নেই।” জেলার সামগ্রিক নির্বাচনী চিত্র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিন্ন পরিচয়ে সাবেক ও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে এবং টাঙ্গাইলের নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

নাদিম তালুকদার জানুয়ারী ১, ২০২৬ 0
টাঙ্গাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় ১৪ আসামি গ্রেফতার
টাঙ্গাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় ১৪ আসামি গ্রেফতার

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— শাহজাহান মিয়া, সুজন আহমদ, এস.কে আলম, সাব্বির হোসেন তালুকদার, মঞ্জু মিয়া, সেলিম রেজা, আব্দুল্লাহ, সোহেল আমির, রকিবুল ইসলাম, সাগর মিয়া, মো. খোকন, মোস্তফা কামাল, ফেরদৌস আলম ও মো. লিমন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর থানা ছাড়াও নাগরপুর, বাসাইল, মির্জাপুর, সখিপুর, কালিহাতি, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও ভূঞাপুর থানার বিভিন্ন মামলার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। জেলা পুলিশ সুপার বলেন, টাঙ্গাইলে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নাদিম তালুকদার জানুয়ারী ১, ২০২৬ 0
টাঙ্গাইল প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
টাঙ্গাইল প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে টাঙ্গাইল প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাফর আহমেদ, নবাগত সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক অরণ্য ইমতিয়াজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুম ফেরদৌস। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক অগ্রগতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং কয়েক লক্ষাধিক মানুষ অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়।

নাদিম তালুকদার জানুয়ারী ১, ২০২৬ 0
আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন

দৈনিক ঐশী বাংলা পত্রিকা বার্তা প্রধান মো. মিজান হাওলাদার বরিশাল জেলার মুলাদী উপজেলার ০৭ নং কাজিরচর ইউনিয়ন ০৫ নং এর কৃতিসন্তান। তিনি ২৫সেপ্টেম্বর-২০২২ সালে ২২ বছর বয়সে বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিক পেশায় দৈনিক ঐশী বাংলায় যোগদান করেন। পরবর্তীতে তার কাজের একনিষ্ঠতার জন্য ৩০ জানুয়ারী-২০২৪ সালে বরিশাল বিভাগীয় প্রধান হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। তার চলমান কর্মদক্ষতা ও বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করার পুরস্কার হিসাবে ২৪ নভেম্বর-২০২৪ সালে দৈনিক ঐশী বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী বরিশাল বিভাগীয় প্রধান মো. মিজান হাওলাদারকে বার্তা প্রধান হিসাবে পদোন্নতি প্রদান করেন। দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদার-এর ২৭তম জন্মদিন উপলক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মো. মিজান হাওলাদার তার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে অল্প সময়েই সাংবাদিকতার ক্ষেত্রে প্রশংসনীয় অবস্থান তৈরি করেছেন। তার মেধা, শ্রম ও দায়িত্ববোধ পত্রিকার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে মো. মিজান হাওলাদার গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। মো. মিজান হাওলাদার ১৯৯৯ সালে ১লা জানুয়ারি বরিশাল জেলার মুলাদী উপজেলা ০৭নং কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ আঃ রব হাওলাদার এবং মাতা মোসাঃ মনি বেগম।  মো. মিজান হাওলাদার ২০১৬ সালে ডিগ্রীর চর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন।  ২০১৮ সালে আরিফ মাহমুদ ডিগ্রী কলেজ থেকে এসএইচসি পাস করেন এবং  ২০২৩ সালে একই কলেজ থেকে ডিগ্রী পাস করেন।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ১, ২০২৬ 0
জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা হ্রাস জানুয়ারি থেকেই কার্যকর

জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা হ্রাস জানুয়ারি থেকেই কার্যকর। নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। দেশের বাজারে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানো হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য পুনর্নির্ধারিত এই মূল্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। নতুন দামে পেট্রল অকটেন ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী— ডিজেল: প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকাকেরোসিন: প্রতি লিটার ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকাঅকটেন: প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা পেট্রল: প্রতি লিটার ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকাসংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতেও নিয়মিতভাবে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। জ্বালানি তেলের দাম কমায় পরিবহন ব্যয় হ্রাসসহ সাধারণ মানুষের দৈনন্দিন খরচে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ১, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
যমুনা সেতুসহ টাঙ্গাইল মহাসড়কের চার স্থানে দুর্ঘটনা,দুই ঘণ্টা বন্ধ ছিল টোল আদায়

যমুনা সেতুসহ টাঙ্গাইল মহাসড়কের চার স্থানে দুর্ঘটনা,দুই ঘণ্টা বন্ধ ছিল টোল আদায় আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) টাঙ্গাইলের যমুনা সেতুসহ ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চারটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যমুনা সেতুতে প্রায় দুই ঘণ্টা টোল আদায়ের কার্যক্রম বন্ধ রাখা হয়। সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে ঘন কুয়াশা ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে একের পর এক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু এলাকায় দুর্ঘটনার পর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে সাময়িকভাবে টোল আদায় কার্যক্রম স্থগিত করে সেতু কর্তৃপক্ষ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং প্রায় দুই ঘণ্টা পর টোল আদায় পুনরায় চালু করা হয়। এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা ও টোল কার্যক্রম বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীতকালীন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগন: সুলতান সালাউদ্দিন টুকু

এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগন: সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন,দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন—এটাই আমাদের প্রত্যাশা। এ পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রশাসন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই জনগণের প্রত্যাশা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে টুকু আরও বলেন, জনগণ সুযোগ দিলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোরগ্যাংমুক্ত একটি নিরাপদ ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে গত ৪ ডিসেম্বর বিএনপি থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল-৫ (সদর) আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি ২১ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, এই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের বিরুদ্ধে টানা অভিযান শনিবার ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায় সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করা হয়। মাদক সন্ত্রাস চুরি ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সদস্যরা দিন–রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ মামলায় নিয়মিত মামলায় এবং আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সর্বমোট ১৪ জনকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ আরও জানায় টাঙ্গাইলকে অপরাধমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ শৃঙ্খল দুর্ঘটনা

অতিরিক্ত কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ শৃঙ্খল দুর্ঘটনা ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় একের পর এক চারটি ট্রাকের ধাক্কায় শৃঙ্খল দুর্ঘটনা ঘটেছে। সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত কুয়াশার ফলে মহাসড়কে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। এ সময় একটি ট্রাকের পেছনে পরপর আরও তিনটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। কর্তৃপক্ষ চালকদের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। এদিকে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভোট ডাকাতি রোধে সাহসী পদক্ষেপের আহ্বান, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসন্ন নির্বাচন: টাঙ্গাইলে এটিএম আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই ভোট ডাকাতির মাধ্যমে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য এখনই সাহসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং একটি নতুন বাংলাদেশ গঠনের ঐতিহাসিক সুযোগ। তাই ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (২ জানুয়ারি) টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজ ও নৈতিকতার কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার ক্ষণিকের স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে সংগ্রাম করছে। তিনি বলেন, আদর্শিক রাজনীতিতে টিকে থাকতে হলে আরও সাহসিকতা, ত্যাগ ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে পরিবর্তন চায়। আগামী নির্বাচন সেই পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। এজন্য দায়িত্বশীলদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় জেলা আমির ও টাঙ্গাইল সদর আসনের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম এবং শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

যমুনা সেতুসহ টাঙ্গাইল মহাসড়কের চার স্থানে দুর্ঘটনা,দুই ঘণ্টা বন্ধ ছিল টোল আদায়

জানুয়ারী ৪, ২০২৬