All locations

টাঙ্গাইল-১ ও ৬ আসনে ভিন্ন পরিচয়ে লড়ছেন আওয়ামী লীগের তিন নেতা
টাঙ্গাইল-১ ও ৬ আসনে ভিন্ন পরিচয়ে লড়ছেন আওয়ামী লীগের তিন নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে অংশ নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতা। সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এই তিন নেতা হলেন— টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তারেক শামস খান হিমু ও ব্যারিস্টার আশরাফুল ইসলাম এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তারেক শামস খান হিমু টাঙ্গাইল-৬ আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক শামস খান হিমু। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে সে সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া গ্রামের মৃত হুমায়ুন হোসেন খানের ছেলে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি দেলদুয়ার উপজেলার কাতুলী গ্রামের মুহাম্মদ মজনু মিয়ার ছেলে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, “নির্বাচনের প্রস্তুতি আমি আগেই সম্পন্ন করেছি। এখন জনগণের সঙ্গে সময় কাটাচ্ছি। মা, খালা, বোন ও ভাবিদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনেছি। এসব সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেব।” তিনি আরও বলেন, “আমি আমার মনোনয়নপত্রের সঙ্গে চার হাজার ৯০১ জন ভোটারের স্বাক্ষর সংযুক্ত করেছি। ২০১৮ সালে দলীয় মনোনয়ন চেয়েও পাইনি। ২০২৪ সালে মনোনয়ন না চেয়েও স্বতন্ত্র নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসাই আমাকে বিজয়ের পথে এগিয়ে নেবে।” টাঙ্গাইল-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা ছিলেন এবং গত ১৩ নভেম্বর জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে। এ বিষয়ে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি বলেন, “আমি আওয়ামী লীগের কোনো সক্রিয় বা পদধারী নেতা ছিলাম না। তবে টাঙ্গাইল জেলা বারে সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-১ আসনে নির্বাচন করছি।” নির্বাচন অফিসের বক্তব্য এ বিষয়ে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমাদের কাছে এ ধরনের কোনো নির্দিষ্ট তথ্য নেই। কেউ যদি দলের মার্কামারা বা পরিচিত নেতা হন, তাহলে আমরা চিনতে পারি। তবে সাধারণ প্রার্থী হিসেবে এলে আলাদা করে চেনার সুযোগ নেই।” জেলার সামগ্রিক নির্বাচনী চিত্র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিন্ন পরিচয়ে সাবেক ও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে এবং টাঙ্গাইলের নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

নাদিম তালুকদার জানুয়ারী ১, ২০২৬ 0
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের আটটি আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের আটটি আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। এর আগে জেলার আটটি আসন থেকে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। আসন্ন নির্বাচনে জেলার আটটি সংসদীয় আসনে মোট ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকদের উপস্থিতিতে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আসনভিত্তিক মনোনয়নপত্র জমার চিত্র টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) এ আসন থেকে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও আসাদুল ইসলাম। টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) এ আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৫ জন জমা দেন। বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ছাড়াও জামায়াতের হুমায়ুন কবির, গণ অধিকার পরিষদের শাকিল উজ্জামান, ইসলামী আন্দোলনের মনোয়ার হোসেন সাগর এবং জাতীয় পার্টির হুমায়ুন কবির তালুকদার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এ আসনে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী জমা দেন। বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ছাড়াও এনসিপির সাইফুল্লাহ হায়দার, ইসলামী আন্দোলনের রেজাউল করিম, জামায়াতের হোসেনী মোবারক এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া ও আইনিন নাহার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৪ (কালিহাতী) এ আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী জমা দেন। বিএনপির প্রার্থী লুৎফর রহমান, জাতীয় পার্টির লিয়াকত আলী, জামায়াতের খন্দকার আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের আলী আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুল হালিম মিঞা ও মো. শাহ আলম তালুকদার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৫ (সদর) এ আসনে সর্বোচ্চ ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ১১ জন জমা দেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১২ জন প্রার্থী জমা দেন। এতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন দলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৬ জন জমা দেন। বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন প্রস্তুতি ও সময়সূচি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।” তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি আপিল দায়ের: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি এবারের নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

নাদিম তালুকদার জানুয়ারী ১, ২০২৬ 0
আগামীকাল বুধবার বাদ যোহর বিন্দুবাসিনী স্কুল মাঠে জানাজা

আগামীকাল বাদ যোহর বিন্দুবাসিনী স্কুল মাঠে জানাজা।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের একাধিকবারের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানী ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মরহুম মাহমুদুল হাসান ছিলেন দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী নেতা। সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর তিনি গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় রাজনীতি পরিচালনায় তার অবদান ছিল উল্লেখযোগ্য।তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়ন, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।জানাজা ও দাফন মরহুমের জানাজা নামাজ আগামীকাল বাদ যোহরটাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।তার ইন্তেকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের শীর্ষ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩১, ২০২৫ 0
অটোরিকশা দুর্ঘটনায় মোঃ জামাল হোসেন (৪৫) নামে এক কলা ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের কুতুবপুর (দুধনাল পাড়া) এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনায় মোঃ জামাল হোসেন (৪৫) নামে এক কলা ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত জামাল হোসেন স্থানীয়ভাবে একজন পরিচিত কলা ব্যবসায়ী বলে জানা গেছে। দুর্ঘটনার বিবরণস্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা কুতুবপুর দুধনাল পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মোঃ জামাল হোসেন ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত জামাল হোসেনকে উদ্ধার করেন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানিয়েছেন আহত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় অটোরিকশাটির গতি তুলনামূলক বেশি ছিল। পাশাপাশি রাস্তার পাশে খানাখন্দ ও সরু সড়ক হওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সময় অটোরিকশার চালক আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়দের উদ্বেগএলাকাবাসীর অভিযোগ কুতুবপুরসহ আশপাশের এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। এসব যানবাহনের অধিকাংশই অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।স্থানীয় এক বাসিন্দা বলেনএই এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাগুলো খুব বেপরোয়া ভাবে চলে। সড়কও ভালো না। প্রশাসনের নজরদারি না থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।দাবি ও আহ্বানএ ঘটনায় এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার, ব্যাটারি চালিত অটোরিকশার গতি নিয়ন্ত্রণ এবং চালকদের জন্য লাইসেন্স ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩১, ২০২৫ 0
গুলশান থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ

গুলশান থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজাবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে অবস্থিত তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে নেওয়া হচ্ছে। ৩১ডিসেম্বর দুপুর ২টায় মানিকমিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানাজাকে কেন্দ্র করে মানিকমিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকূটনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘরাজনৈতিক জীবনে তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি দেশব্যাপী একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়। গণতন্ত্র সার্বভৌমত্ব ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে তাঁর অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।তাঁর মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধান রাজনৈতিক নেতা ও সংগঠন শোকবার্তা পাঠিয়েছেন। দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।আজকের জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩১, ২০২৫ 0
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৬

১৬ বোতল বিয়ার উদ্ধার  মাদক ব্যবসায়ী আটক টাঙ্গাইল ৩১ ডিসেম্বর ২০২৫ টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত ও সমন্বিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণে রাখতে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল। তাঁর নির্দেশনার আলোকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারসংক্রান্ত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ১৬ বোতল বিয়ার উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে মাদক সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পুলিশ প্রশাসন অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, অপরাধ সম্পর্কিত যে কোনো তথ্য দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ৩১, ২০২৫ 0
এবার না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইলের কিংবদন্তি নেতা মেজর জেনারেল মাহমুদুল হাসান(অব:)

ইন্তেকাল করলেন আলহাজ্ব মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান টাঙ্গাইল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আজ রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে সময় ছিল বিকেল সাড়ে ৩টা।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম মাহমুদুল হাসান ছিলেন দেশের রাজনীতি ও প্রশাসনে এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি একদিকে ছিলেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের একজন সুদক্ষ সামরিক কর্মকর্তা অন্যদিকে গণতান্ত্রিক রাজনীতিতে আপসহীন ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। সামরিক বাহিনীতে দীর্ঘ কর্মজীবন শেষে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ঢাকা সিটির সাবেক মেয়র হিসেবে নগর ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইসাথে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য হিসেবে এলাকার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে ছিল তাঁর দৃঢ় অঙ্গীকার ও কার্যকর উদ্যোগ।তাঁর ইন্তেকালে বিএনপি একজন পরীক্ষিত ও অভিজ্ঞ নেতাআর দেশ একজন সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারাল। শোকাহত পরিবার, দলীয় নেতাকর্মী ও টাঙ্গাইলবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩১, ২০২৫ 0
বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায়দুর্গাপুরে দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি‘র আয়োজনে আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদযোহর স্থানীয় ঈদগা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ। দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, কখনোই দেশ ছেড়ে যাননি। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

আল আমিন হাওলাদার ডিসেম্বর ৩১, ২০২৫ 0
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আপন ছোট ভাই। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছে।   বুধবার সন্ধ্যার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক একই গ্রামের হাজী ছেলামত উল্যার বাড়ির ছেলামত উল্যার ছেলে। নিহতের মেজো ছেেলে আবদুল্লাহ আল ফয়সাল অভিযোগ করে বলেন, আমার বাবারা আট ভাই। আমার বাড়ি আগে থেকে বাড়ির পাশে কিছু জমিতে ধান চাষ করে আসছে।  আমার কাকা হারুনুর রশীদও পৃথক ভাবে কিছু খেতে চাষাবাদ করে আসছে। কিন্তু গত কয়েক দিন ধরে হারুনুর রশীদ আমার বাবার দখলে থাকা ধান ক্ষেতে নিজে চাষাবাদ করবে বলে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনের গেইটে বাবার সাথে তার ছোট ভাইয়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কাকা আমার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থাকে বাবাকে দাফন করা হবে।  বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়না তদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ৩১, ২০২৫ 0
এভারকেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজ ৩০ডিসেম্বর ২০২৫ ইং ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে খালেদা জিয়ার মৃত্যু।বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের এক অধ্যায়ের সমাপ্তি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক আল জাজিরা, বার্তাসংস্থা রয়টার্স এপিপাকিস্তানের দ্য ডন, ভারতের এনডিটিভিসহ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে উঠে এসেছে তার মৃত্যু সংবাদ।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসসহ দীর্ঘদিনের বহুমুখী শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন।ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স একে বাংলাদেশের রাজনীতির একটি প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে সেনাশাসনবিরোধী আন্দোলন, রাজনৈতিক বৈরিতা ও আপসহীন নেতৃত্বে খালেদা জিয়ার ভূমিকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। বিবিসি জানায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। বিএনপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় বলা হয় আমাদের প্রিয় নেত্রী আজ সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন জানিয়েছে, লিভার সিরোসিস ছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার তার দল বিএনপি আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে। ভারতের দ্য হিন্দু ও এনডিটিভি তাদের প্রতিবেদনে মন্তব্য করেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এবং সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ৩০, ২০২৫ 0
কুয়াশার চাদরে ঢাকা দেশ, সামনে তীব্র শৈত্যপ্রবাহ ‘কনকন’

কুয়াশার চাদরে ঢাকা দেশ, সামনে তীব্র শৈত্যপ্রবাহ ‘কনকন’ ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীত ইতোমধ্যেই নাভিশ্বাস তুলেছে জনজীবনে। এর মধ্যেই আরও দুঃসংবাদ—সারা দেশে ধেয়ে আসছে শক্তিশালী শৈত্যপ্রবাহ ‘কনকন’। এই শৈত্যপ্রবাহের প্রভাবে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ হবে সবচেয়ে বেশি। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগে শৈত্যপ্রবাহের তীব্রতা সর্বাধিক হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হবে। এ ছাড়া গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলোতেও শীত বাড়তে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলক কম থাকবে। ঢাকা ও উপকূলীয় অঞ্চলে সরাসরি শৈত্যপ্রবাহ না বয়ে গেলেও কনকনে ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে সংস্থাটি। শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজশাহী ও পাবনা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এদিকে দিনাজপুর পঞ্চগড় ও কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট,কুমিল্লা ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা নেমে যেতে পারে ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে।বিডব্লিউওটি আরও জানিয়েছে শৈত্যপ্রবাহের শুরুতে প্রথম দুই থেকে তিন দিন দেশজুড়ে ঘন কুয়াশার আধিপত্য থাকবে। পরে কুয়াশা কিছুটা কাটলে দিনের বেলায় রোদের দেখা মিললেও নদী অববাহিকায় কুয়াশা দীর্ঘস্থায়ী হতে পারে। রাতের বেলায় কনকনে ঠান্ডা অব্যাহত থাকবে।এদিকে ঢাকা ও উপকূলীয় এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩০, ২০২৫ 0
দেশনেত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণ: আপসহীন এক রাজনৈতিক মহাকাব্যের অবসান

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ চার দশকের এক বর্ণাঢ্য ও কণ্টকাকীর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। ব্যক্তিগত শোক, রাজনৈতিক নিপীড়ন আর দীর্ঘ অসুস্থতার সাথে লড়াই করে চিরবিদায় নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ১৯৪৬ সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম 'পুতুল' ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর এক চরম অনিশ্চয়তার মুখে দুই সন্তান নিয়ে পথে বসেন তিনি। তবে নেতাকর্মীদের চাপে ১৯৮২ সালে রাজনীতিতে তাঁর অভিষেক ঘটে। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল কিংবদন্তিতুল্য। ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত সাত বছরের আন্দোলনে তিনি সাতবার বন্দি হন, কিন্তু আদর্শে অটল থেকে অর্জন করেন ‘আপসহীন’ নেত্রীর খেতাব। ১৯৯১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। তাঁর শাসনামলেই দেশে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, নারী শিক্ষার প্রসার এবং গার্মেন্ট শিল্পের বিকাশে তাঁর অবদান অনন্য। ২০০১ সালে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারী তালিকায় স্থান করে নেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ 'ইমার্জিং টাইগার' হিসেবে পরিচিতি পায়। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় শুরু হয় ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর। মাইনাস টু ফর্মুলা উপেক্ষা করে তিনি দেশেই থেকে যান। পরবর্তীতে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারের অধীনে তিনি একের পর এক রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হন। পরিত্যক্ত ঘোষণা করা হয় তাঁর দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত সেনানিবাসের বাসভবন। ২০১৫ সালে রাজনৈতিক উত্তাল সময়ে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু ছিল তাঁর জীবনের বড় এক ব্যক্তিগত আঘাত। এরপর চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা পেয়ে ২০১৮ সালে তাঁকে পুরনো ঢাকার নির্জন কারাগারে বন্দি হতে হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ বন্দিদশা ও আইনি বাধ্যবাধকতা থেকে মুক্তি পান খালেদা জিয়া। মুক্তির পর দেওয়া ভিডিও বার্তায় তিনি প্রতিহিংসা ভুলে শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ডাক দেন। ২০২৫ সালের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। সেখানে জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের সান্নিধ্যে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও এবার আর ফেরা হলো না কোটি মানুষের এই প্রিয় নেত্রীর। এক কালজয়ী উত্তরাধিকার খালেদা জিয়া কেবল একজন রাজপথের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার মূর্ত প্রতীক। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি বলে গেছেন— "দেশ এবং জনতা আমাদের কাছে বড়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।" শরীরী প্রস্থান ঘটলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একটি অপরিহার্য ও প্রাসঙ্গিক নাম হিসেবে চিরভাস্বর থাকবেন।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৫ ইং টাঙ্গাইল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল।এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারসংক্রান্ত মামলা এবং পরোয়ানামূলে সর্বমোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পৃথক এক অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা পুলিশ।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে—অপরাধ ও অপরাধীর তথ্য দিনটাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩০, ২০২৫ 0
বাংলাদেশের অন্যতম সেরা ফার্স্টলেডি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চির বিদায়

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি প্রভাবশালী ও বহুল আলোচিত নাম। স্বাধীনতা-পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতির বিকাশ এবং নারীর রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনস্বীকার্য।১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। স্বামীর শাহাদাতের পর ১৯৮১ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে আসেন। রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকা সত্ত্বেও দ্রুতই তিনি দলকে সংগঠিত করে একটি শক্তিশালী গণআন্দোলনের নেতৃত্ব দেন।১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হন এবং ২০০১ সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া একদিকে যেমন সমর্থকদের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত অন্যদিকে বিরোধীদের সমালোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন। তীব্র রাজনৈতিক বৈরিতা আন্দোলন-সংগ্রাম কারাবরণ এবং শারীরিক অসুস্থতার মধ্য দিয়েও তিনি দীর্ঘদিন রাজনীতির ময়দানে সক্রিয় ছিলেন।দেশনেত্রী হিসেবে তিনি গণতন্ত্র ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বারবার সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি একাধিকবার সরকার ও বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করে দেশের রাজনীতিতে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক শক্তিশালী অধ্যায়। তাঁর জীবন ও সংগ্রাম আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য প্রেরণা ও আলোচনার বিষয় হয়ে থাকবে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেওহাটা ফ্লাইওভারের পশ্চিম পাশে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গাজীপুরের গোড়াই এলাকায় অবস্থিত সাউথ ইস্ট কারখানায় কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দুর্ঘটনার পরপরই তাঁর নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলেও ততক্ষণে তিনি ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়। তবে দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।এ বিষয়ে মির্জাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাসচালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে দ্রুতগতির যানবাহন ও অসাবধানতাজনিত কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি দুর্ঘটনা রোধে মহাসড়কে ট্রাফিক নজরদারি ও যানবাহনের গতিনিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩০, ২০২৫ 0
খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া চলছে কোরআন খতম

খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া চলছে কোরআন খতম বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো টাঙ্গাইলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে শোক ও বেদনাবিধুর পরিবেশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জিয়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টাঙ্গাইল জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। অনেকেই একে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।মরহুমার আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কোরআন খতম দোয়া মাহফিল কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মতো কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চান।খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে কোরআন খতম শুরু হয়েছে। সেখানে ১২ জন হাফেজ দ্বারা পবিত্র কোরআনের তিলাওয়াত চলমান রয়েছে। কোরআন খতম শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া তাঁর উদ্যোগে টাঙ্গাইল পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।এর আগে হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে জানান মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। উল্লেখ্য গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ৩০, ২০২৫ 0
গাজীপুর–৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনের মনোনয়ন দাখিল, উৎসবমুখর পরিবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গাজীপুর–৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের ফজলুল হক মিলন আজ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান, ব্যানার-ফেস্টুন ও বিজয়ের প্রত্যাশায়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব হুমায়ুন কবির মাস্টার, সাধারণ সম্পাদক জনাব খালেকুজ্জামান বাবলুসহ কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে মনোনয়ন দাখিলের কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নেতাকর্মীরা বলেন, ফজলুল হক মিলন একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে সুদৃঢ় করেছেন। তার নেতৃত্বে গাজীপুর–৫ আসনে উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন দাখিল শেষে ফজলুল হক মিলন বলেন, “গাজীপুর–৫ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো।” গণতন্ত্রের ধারাবাহিক অভিযাত্রায় এই মনোনয়ন দাখিল গাজীপুর–৫ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা, প্রত্যাশা ও সম্ভাবনার আলো ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৯, ২০২৫ 0
ঘাটাইলে অর্ধগলাকাটা ও অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে এক ব্যক্তিকে অর্ধগলাকাটা ও অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নুরুল ইসলাম (৪৩) নামের ওই ব্যক্তি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং একজন এনজিও কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবেদ আলী মার্কেট সংলগ্ন একটি মসজিদের পাশের জঙ্গলাকীর্ণ এলাকায় এ হামলা ঘটে। অজ্ঞাত সংখ্যক দুর্বৃত্ত নুরুল ইসলামের ওপর ছুরিকাঘাত চালিয়ে তার গলা কেটে দেয় এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জঙ্গলে অর্ধমৃত ও রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে দেখতে পেয়ে প্রথমে সাগরদিঘী এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন এবং সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ পুলিশ সহায়তা ট্রমা সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসায় তার অবস্থার তেমন উন্নতি না হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়।চিকিৎসক সূত্রে জানা গেছে, হামলায় নুরুল ইসলামের শ্বাসনালী পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র রক্তক্ষরণ ও গুরুতর আঘাত নিয়ে এখনো তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "আমরা অর্ধগলাকাটা অবস্থায় যুবকটিকে জীবিত উদ্ধার করেছি। তাকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও অপরাধীদের শনাক্ত করতে জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের জন্য নজরদারি ও অভিযান চলছে। প্রাথমিক তদন্ত ও স্থানীয় সাক্ষীদের বক্তব্য অনুযায়ী টাকা ছিনতাই এই হামলার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। এনজিও কর্মী হওয়ায় তার কাছে নগদ টাকা থাকার সম্ভাবনা ছিল। তবে তার পেশাগত বা ব্যক্তিগত শত্রুতাও এর পেছনে কাজ করছে কিনা,তা খতিয়ে দেখছে পুলিশ এলাকাবাসী এই নৃশংস হামলায় ভীষণ আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেন দিনের আলোয় মার্কেট ও মসজিদ সংলগ্ন এলাকায় এমন ঘটনা অত্যন্ত দুঃসাহসিক ও উদ্বেগজনক। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ফরেনসিক সংগ্রহ করেছে।এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।আহত ব্যক্তির পরিবার ও সহকর্মীদের সাথে কথা বলে শত্রুতার বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।অপরাধীদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।একটি নৃশংস হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের এই ঘটনা এলাকায় নিরাপত্তাহীনতার ভীতিকর বার্তা দিয়েছে। পুলিশের তৎপরতায় ভুক্তভোগী এখনো প্রাণে বেঁচেছেন, কিন্তু তার জীবনমরণ সন্ধিক্ষণে। অপরাধীরা যখন ধরা পড়বে, কেবল তখনই এই এলাকার মানুষ কিছুটা স্বস্তি পাবেন।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সালাউদ্দিন আলমগীর রাসেল

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সালাউদ্দিন আলমগীর রাসেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন আলমগীর রাসেল। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম দাখিল করেন।মনোনয়ন জমাদানকালে সালাউদ্দিন আলমগীর রাসেলের সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সমর্থকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের সমর্থন জানান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিতকরণ এবং বাসাইল ও সখীপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। সাধারণ মানুষের প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম খান বলেন,দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বাসাইল ও সখীপুর উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবো।তিনি আরও বলেন এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও যুবসমাজের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন। আসন্ন নির্বাচনকে ঘিরে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৯, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইল-১ ও ৬ আসনে ভিন্ন পরিচয়ে লড়ছেন আওয়ামী লীগের তিন নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে অংশ নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতা। সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এই তিন নেতা হলেন— টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তারেক শামস খান হিমু ও ব্যারিস্টার আশরাফুল ইসলাম এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তারেক শামস খান হিমু টাঙ্গাইল-৬ আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক শামস খান হিমু। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে সে সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া গ্রামের মৃত হুমায়ুন হোসেন খানের ছেলে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি দেলদুয়ার উপজেলার কাতুলী গ্রামের মুহাম্মদ মজনু মিয়ার ছেলে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, “নির্বাচনের প্রস্তুতি আমি আগেই সম্পন্ন করেছি। এখন জনগণের সঙ্গে সময় কাটাচ্ছি। মা, খালা, বোন ও ভাবিদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনেছি। এসব সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেব।” তিনি আরও বলেন, “আমি আমার মনোনয়নপত্রের সঙ্গে চার হাজার ৯০১ জন ভোটারের স্বাক্ষর সংযুক্ত করেছি। ২০১৮ সালে দলীয় মনোনয়ন চেয়েও পাইনি। ২০২৪ সালে মনোনয়ন না চেয়েও স্বতন্ত্র নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসাই আমাকে বিজয়ের পথে এগিয়ে নেবে।” টাঙ্গাইল-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা ছিলেন এবং গত ১৩ নভেম্বর জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে। এ বিষয়ে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি বলেন, “আমি আওয়ামী লীগের কোনো সক্রিয় বা পদধারী নেতা ছিলাম না। তবে টাঙ্গাইল জেলা বারে সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-১ আসনে নির্বাচন করছি।” নির্বাচন অফিসের বক্তব্য এ বিষয়ে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমাদের কাছে এ ধরনের কোনো নির্দিষ্ট তথ্য নেই। কেউ যদি দলের মার্কামারা বা পরিচিত নেতা হন, তাহলে আমরা চিনতে পারি। তবে সাধারণ প্রার্থী হিসেবে এলে আলাদা করে চেনার সুযোগ নেই।” জেলার সামগ্রিক নির্বাচনী চিত্র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিন্ন পরিচয়ে সাবেক ও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে এবং টাঙ্গাইলের নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের আটটি আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। এর আগে জেলার আটটি আসন থেকে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। আসন্ন নির্বাচনে জেলার আটটি সংসদীয় আসনে মোট ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকদের উপস্থিতিতে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আসনভিত্তিক মনোনয়নপত্র জমার চিত্র টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) এ আসন থেকে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও আসাদুল ইসলাম। টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) এ আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৫ জন জমা দেন। বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ছাড়াও জামায়াতের হুমায়ুন কবির, গণ অধিকার পরিষদের শাকিল উজ্জামান, ইসলামী আন্দোলনের মনোয়ার হোসেন সাগর এবং জাতীয় পার্টির হুমায়ুন কবির তালুকদার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এ আসনে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী জমা দেন। বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ছাড়াও এনসিপির সাইফুল্লাহ হায়দার, ইসলামী আন্দোলনের রেজাউল করিম, জামায়াতের হোসেনী মোবারক এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া ও আইনিন নাহার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৪ (কালিহাতী) এ আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী জমা দেন। বিএনপির প্রার্থী লুৎফর রহমান, জাতীয় পার্টির লিয়াকত আলী, জামায়াতের খন্দকার আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের আলী আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুল হালিম মিঞা ও মো. শাহ আলম তালুকদার মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৫ (সদর) এ আসনে সর্বোচ্চ ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ১১ জন জমা দেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১২ জন প্রার্থী জমা দেন। এতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন দলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৬ জন জমা দেন। বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন প্রস্তুতি ও সময়সূচি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।” তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি আপিল দায়ের: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি এবারের নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

আগামীকাল বুধবার বাদ যোহর বিন্দুবাসিনী স্কুল মাঠে জানাজা

আগামীকাল বাদ যোহর বিন্দুবাসিনী স্কুল মাঠে জানাজা।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের একাধিকবারের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানী ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মরহুম মাহমুদুল হাসান ছিলেন দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী নেতা। সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর তিনি গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় রাজনীতি পরিচালনায় তার অবদান ছিল উল্লেখযোগ্য।তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়ন, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।জানাজা ও দাফন মরহুমের জানাজা নামাজ আগামীকাল বাদ যোহরটাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।তার ইন্তেকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের শীর্ষ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অটোরিকশা দুর্ঘটনায় মোঃ জামাল হোসেন (৪৫) নামে এক কলা ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের কুতুবপুর (দুধনাল পাড়া) এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনায় মোঃ জামাল হোসেন (৪৫) নামে এক কলা ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত জামাল হোসেন স্থানীয়ভাবে একজন পরিচিত কলা ব্যবসায়ী বলে জানা গেছে। দুর্ঘটনার বিবরণস্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা কুতুবপুর দুধনাল পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মোঃ জামাল হোসেন ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত জামাল হোসেনকে উদ্ধার করেন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানিয়েছেন আহত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় অটোরিকশাটির গতি তুলনামূলক বেশি ছিল। পাশাপাশি রাস্তার পাশে খানাখন্দ ও সরু সড়ক হওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সময় অটোরিকশার চালক আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়দের উদ্বেগএলাকাবাসীর অভিযোগ কুতুবপুরসহ আশপাশের এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। এসব যানবাহনের অধিকাংশই অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।স্থানীয় এক বাসিন্দা বলেনএই এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাগুলো খুব বেপরোয়া ভাবে চলে। সড়কও ভালো না। প্রশাসনের নজরদারি না থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।দাবি ও আহ্বানএ ঘটনায় এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার, ব্যাটারি চালিত অটোরিকশার গতি নিয়ন্ত্রণ এবং চালকদের জন্য লাইসেন্স ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

গুলশান থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ

গুলশান থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজাবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে অবস্থিত তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে নেওয়া হচ্ছে। ৩১ডিসেম্বর দুপুর ২টায় মানিকমিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানাজাকে কেন্দ্র করে মানিকমিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকূটনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘরাজনৈতিক জীবনে তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি দেশব্যাপী একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়। গণতন্ত্র সার্বভৌমত্ব ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে তাঁর অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।তাঁর মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধান রাজনৈতিক নেতা ও সংগঠন শোকবার্তা পাঠিয়েছেন। দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।আজকের জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

শীর্ষ সপ্তাহ

টাঙ্গাইল-১ ও ৬ আসনে ভিন্ন পরিচয়ে লড়ছেন আওয়ামী লীগের তিন নেতা
রাজনীতি

টাঙ্গাইল-১ ও ৬ আসনে ভিন্ন পরিচয়ে লড়ছেন আওয়ামী লীগের তিন নেতা

জানুয়ারী ১, ২০২৬