All locations

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু। মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খ. আহমেদুল হক শাতিলসহ দলের নেতাকর্মীরা। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল সদর এলাকার আপামর জনগণের কাছে তিনি দোয়া প্রার্থনা করছেন। জনগণের সমর্থন ও দোয়া নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হলে টাঙ্গাইল সদরকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ উন্নয়নের একটি মডেল শহর হিসেবে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, টাঙ্গাইলের সন্তান হিসেবে তিনি কোনো অন্যায় করবেন না এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। সবাইকে নিয়ে মিলেমিশে একটি আদর্শিক ও শান্তিপূর্ণ টাঙ্গাইল গড়ে তোলাই তার লক্ষ্য। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদরবাসীর রায়ের মাধ্যমে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৯, ২০২৫ 0
গাজীপুর–৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনের মনোনয়ন দাখিল, উৎসবমুখর পরিবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গাজীপুর–৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের ফজলুল হক মিলন আজ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান, ব্যানার-ফেস্টুন ও বিজয়ের প্রত্যাশায়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব হুমায়ুন কবির মাস্টার, সাধারণ সম্পাদক জনাব খালেকুজ্জামান বাবলুসহ কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে মনোনয়ন দাখিলের কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নেতাকর্মীরা বলেন, ফজলুল হক মিলন একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে সুদৃঢ় করেছেন। তার নেতৃত্বে গাজীপুর–৫ আসনে উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন দাখিল শেষে ফজলুল হক মিলন বলেন, “গাজীপুর–৫ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো।” গণতন্ত্রের ধারাবাহিক অভিযাত্রায় এই মনোনয়ন দাখিল গাজীপুর–৫ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা, প্রত্যাশা ও সম্ভাবনার আলো ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৯, ২০২৫ 0
ঘাটাইলে অর্ধগলাকাটা ও অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে এক ব্যক্তিকে অর্ধগলাকাটা ও অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নুরুল ইসলাম (৪৩) নামের ওই ব্যক্তি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং একজন এনজিও কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবেদ আলী মার্কেট সংলগ্ন একটি মসজিদের পাশের জঙ্গলাকীর্ণ এলাকায় এ হামলা ঘটে। অজ্ঞাত সংখ্যক দুর্বৃত্ত নুরুল ইসলামের ওপর ছুরিকাঘাত চালিয়ে তার গলা কেটে দেয় এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জঙ্গলে অর্ধমৃত ও রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে দেখতে পেয়ে প্রথমে সাগরদিঘী এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন এবং সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ পুলিশ সহায়তা ট্রমা সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসায় তার অবস্থার তেমন উন্নতি না হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়।চিকিৎসক সূত্রে জানা গেছে, হামলায় নুরুল ইসলামের শ্বাসনালী পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র রক্তক্ষরণ ও গুরুতর আঘাত নিয়ে এখনো তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "আমরা অর্ধগলাকাটা অবস্থায় যুবকটিকে জীবিত উদ্ধার করেছি। তাকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও অপরাধীদের শনাক্ত করতে জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের জন্য নজরদারি ও অভিযান চলছে। প্রাথমিক তদন্ত ও স্থানীয় সাক্ষীদের বক্তব্য অনুযায়ী টাকা ছিনতাই এই হামলার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। এনজিও কর্মী হওয়ায় তার কাছে নগদ টাকা থাকার সম্ভাবনা ছিল। তবে তার পেশাগত বা ব্যক্তিগত শত্রুতাও এর পেছনে কাজ করছে কিনা,তা খতিয়ে দেখছে পুলিশ এলাকাবাসী এই নৃশংস হামলায় ভীষণ আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেন দিনের আলোয় মার্কেট ও মসজিদ সংলগ্ন এলাকায় এমন ঘটনা অত্যন্ত দুঃসাহসিক ও উদ্বেগজনক। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ফরেনসিক সংগ্রহ করেছে।এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।আহত ব্যক্তির পরিবার ও সহকর্মীদের সাথে কথা বলে শত্রুতার বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।অপরাধীদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।একটি নৃশংস হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের এই ঘটনা এলাকায় নিরাপত্তাহীনতার ভীতিকর বার্তা দিয়েছে। পুলিশের তৎপরতায় ভুক্তভোগী এখনো প্রাণে বেঁচেছেন, কিন্তু তার জীবনমরণ সন্ধিক্ষণে। অপরাধীরা যখন ধরা পড়বে, কেবল তখনই এই এলাকার মানুষ কিছুটা স্বস্তি পাবেন।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সালাউদ্দিন আলমগীর রাসেল

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সালাউদ্দিন আলমগীর রাসেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন আলমগীর রাসেল। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম দাখিল করেন।মনোনয়ন জমাদানকালে সালাউদ্দিন আলমগীর রাসেলের সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সমর্থকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের সমর্থন জানান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিতকরণ এবং বাসাইল ও সখীপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। সাধারণ মানুষের প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম খান বলেন,দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বাসাইল ও সখীপুর উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবো।তিনি আরও বলেন এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও যুবসমাজের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন। আসন্ন নির্বাচনকে ঘিরে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৯, ২০২৫ 0
সিরাজগঞ্জে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সিরাজগঞ্জের কড্ডার মোড়স্থ তাহফিজুল কুরআন শিক্ষা একাডেমী ও মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শেখ মাহদী হাসান শিবলী, মুফতি রবিউল ইসলাম, আলহাজ্ব শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা আবু হানিফ, আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুল মান্নান, মোঃ লিমন হোসেন, হাফেজ মাওঃ আব্দুল মতিন যুক্তিবাদী, হাফেজ মাওঃ রেজাউল করিম হারিছ, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ কায়কোবাদ হোসেন (বাবুল), মোঃ আব্দুস সবুর ও মাওলানা মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ মাহদী হাসান শিবলী বলেন, “নূরানী শিক্ষা শুধু প্রাথমিক পাঠ নয়, বরং এটি শিশুদের ঈমান, আদব ও নৈতিক চরিত্র গঠনের একটি শক্ত ভিত্তি তৈরি করে। নূরানী স্কলারশিপের মতো কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করার পাশাপাশি কুরআনভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রদান করা হয় বাইসাইকেল, আকর্ষণীয় চেয়ার ও সম্মাননা ক্রেস্ট। পরে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ভবনের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ভবনের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের পূর্ব পাশের রডের রেলিং থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি আগের রাতে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিদ্যালয়ের নাইট গার্ড তাকে সেখানে ঘুমাতে দেখেন। পরদিন ভোরে পথচারীরা বিদ্যালয়ের বারান্দার বাইরের অংশে রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির কাছে একটি শ্বাসকষ্ট নিরাময়ের ইনহেলার ও ৩০ টাকা পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইলে র‌্যাব-১৪’র অভিযানে গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার
টাঙ্গাইলে র‌্যাব-১৪’র অভিযানে গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা আলোচিত গোলাপী বেগম হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হবু মিয়া (২৯)। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। র‌্যাব জানায়, এজাহারের বিবরণ অনুযায়ী ভিকটিম গোলাপী বেগম (৪০) গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সন্ধ্যায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল বন্ধ পান। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ২৬ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ৮টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাধ্যমে জানা যায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বাইমহাটি এলাকায় জনৈক কামরুজ্জামান টুটুলের মালিকানাধীন একটি খালের মধ্যে অজ্ঞাত এক নারীর লাশ ভেসে উঠেছে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি গোলাপী বেগমের বলে সনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ বিশু মিয়া (৬৭) বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করা হয়, যার মামলা নং-২৩, তারিখ-২৬ অক্টোবর ২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলাটি রুজুর পর র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মামলার ছায়াতদন্ত শুরু করে। র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন রাথুরা এলাকার তনুবাজারে অভিযান পরিচালনা করে। এ সময় গোলাপী বেগম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ হবু মিয়াকে গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইলের মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্য কোনো আসামি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৮, ২০২৫ 0
ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না; বরং ইসলামকে সম্মান করে এবং তার আদর্শকে ধারণ করে রাজনীতি করে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন এলাকায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরই ঘোষণা দিয়েছেন—বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে। আল্লাহ সুযোগ দিলে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন তিনি। এ ক্ষেত্রে সকল ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথাও বলেছেন তারেক রহমান। তিনি আরও বলেন, বিএনপি হানাহানি, বিভেদ ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ঐক্য ও স্থিতিশীলতার মধ্য দিয়েই পরিচালিত হয়েছে। একই ধারাবাহিকতায় তারেক রহমানও ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন। টাঙ্গাইল-৫ আসনের এই প্রার্থী বলেন, জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলব—ইনশাআল্লাহ। তিনি বলেন, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা এবং দোয়া সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি আরও দৃঢ়ভাবে বলেন, আমি নিজে কখনো কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না। জনগণের জানমাল রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তার রাজনীতির মূল লক্ষ্য। ওয়াজ মাহফিলে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, কলেজ শাখার সাবেক ছাত্রদল সভাপতি জাদিদুল হক জাদিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৮, ২০২৫ 0
ঢাকা–টাংগাইল মহাসড়কের ভাতকুড়ায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

ঢাকা–টাংগাইল মহাসড়কের ভাতকুড়ায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ টাংগাইলের ঢাকা–টাংগাইল মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ২৮ ডিসেম্বর ২০২৫ ইং সকালে মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান মহাসড়কে যানবাহনের চাপ বেশি ছিল। এ সময় দ্রুতগতিতে চলাচলরত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সজোরে সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনার পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৮, ২০২৫ 0
টাঙ্গাইলে দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
টাঙ্গাইলে দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

টাঙ্গাইলে সদ্য পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। কনস্টেবল পদ থেকে নায়েক পদে এবং এটিএসআই পদ থেকে টিএসআই পদে পদোন্নতি পাওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন—খালেদা ও মোঃ বাকের হোসেন। সোমবার টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার। র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের ওপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৮, ২০২৫ 0
নোয়াখালীতে পিটিয়ে হত্যা বস্তাবন্দি লাশ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী সুজন র‍্যাব-১১ হাতে গ্রেফতার

র‍্যাব-১১ নোয়াখালীর বেগমগঞ্জে অভিযানে বেগমগঞ্জে পিটিয়ে হত্যা করে বস্তাবন্দি লাশ ফেলে চাঞ্চল্যকর জাকির হত্যা মামলার এজাহারনামীভুক্ত আসামী ইয়াবা সুজন (২৮) গ্রেফতার করেছে। গ্রেফতার সুজন সোনাইমুড়ি উপজেলার হীরাপুর গ্রামের হাওলা বাড়ীর সুখ মিয়ার ছেলে।  আজ দুপুরে নোয়াখালী র‍্যাব-১১, সিপিসি-৩ এর  কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত স্বাক্ষরিত প্রেস রিলিজ  এতথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস রিলিজ মতে জাকির হোসেনের মাটির ব্যবসা ছিল। এ ব্যবসা নিয়ে আসামীদের সাথে পূর্ব হতে বিরোধ চলছিল। আসামীরা জাকিরকে মাটির ব্যবসা বাবদ ৫০ লক্ষ টাকা দিতে হুমকি দিয়ে আসছিল।  ঘটনার দিন ১৩মে ২৫ তারিখে নিহত জাকুর বেগমগঞ্জ চৌরাস্তার পশ্চিম পাশে প্রাইম হাসপিটাল সংলগ্ন সুপার স্টার হোটেলে দুপুরের খাবার খেয়ে হোটেল হতে বের হলে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অপরাপর আসামীরা জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যেয়ে উপর্যুপরি নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে।  অজ্ঞাতনামা স্থান হতে জাকিরের লাশ সিএনজি যোগে বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজার পলোয়ানপুলের কাছে খালে ফেলে লাশ গুম করার চেষ্টাকালে স্থানীয় লোকজন দেখে সিএনজি ড্রাইভার আনোয়ার হোসেন ও আবুল বাশার বাবু নামে ২জন আটক করে।  সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে এসে জাকিরের স্ত্রী  স্বামীর লাশ সনাক্ত করে।  পরবর্তীতে জাকিরের স্ত্রী বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর হতে উক্ত মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক ছিল। র‍্যাব-১১, সিপিসি-৩. নোয়াখালী এর আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল ২৭ ডিসেম্বর ২০২৫ইং তারিখ অনুমান ১৭.০০ ঘটিকায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ০৬নং আসামী সুজন প্রঃ ইয়াবা সুজন (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও উক্ত আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ মোট ১১টি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৮, ২০২৫ 0
টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন— আবু সাইদ, মোঃ সুজন মাহমুদ, মোঃ আজিজুল হক, মোঃ মিলন ভুইয়া, মোঃ তারা মিয়া এবং মোঃ সেলিম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন থানার পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জেলা পুলিশ সুপার আরও জানান, টাঙ্গাইল জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং সাধারণ জনগণকে যেকোনো অপরাধমূলক তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৭, ২০২৫ 0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: টাঙ্গাইল -৪ আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: টাঙ্গাইল -৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বহিস্কৃত প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরে অবস্থিত তার নিজ বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এ সময় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “গত কয়েকদিন ধরে আমি গভীর দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ছিলাম—নির্বাচনে অংশ নেবো কি নেবো না। আমি সবসময় জনগণের মতামত ও জনরায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করে এসেছি। আমার কর্মী-সমর্থক এবং কালিহাতী এলাকার সাধারণ মানুষের আগ্রহ, ভালোবাসা ও অনুরোধের প্রতি সম্মান জানিয়েই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯ ডিসেম্বর নির্ধারিত দিনে মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র দাখিলের পরপরই তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনী কার্যক্রম শুরু করবেন বলেও জানান। আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “আমি কালিহাতীর মানুষের উন্নয়ন ও কল্যাণে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করতে চাই। জনগণের সমর্থন পেলে এলাকার অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আবারও সক্রিয় ভূমিকা রাখবো।” তার এ ঘোষণার পর কালিহাতী উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনে অংশগ্রহণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টাঙ্গাইল-৪ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী অঞ্চলে একজন পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার নির্বাচনী সিদ্ধান্তকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৭, ২০২৫ 0
টাংগাইল ঘাটাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ঘাটাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বিনিময় ও প্রান্তিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক, যান চলাচলে সাময়িক বিঘ্নটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার হরিপুর এলাকায় ঢাকাগামী বিনিময় পরিবহন ও ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে হরিপুর এলাকায় পৌঁছালে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস থানা পুলিশ ও স্থানীস্বেচ্ছাসেবকরা। যৌথ উদ্ধার অভিযানে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।১১ জনকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত ১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়াবাকি ১০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।প্রশাসনের পরিদর্শন দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।যান চলাচল স্বাভাবিক দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।স্থানীয়দের উদ্বেগ,স্থানীয় বাসিন্দারা জানান ওই সড়কে দীর্ঘদিন ধরে দ্রুতগতির যানবাহনওবেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা রোধে সড়কে গতি নিয়ন্ত্রণ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৭, ২০২৫ 0
ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অভিযানে মাদক উদ্ধারএক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অভিযানে মাদক উদ্ধার এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের একটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ)টাঙ্গাইলের একটি চৌকস দল মির্জাপুর থানাধীন গোড়াই ইউনিয়নের রানাশাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ (দশ) বোতল Wincerex Syrup (১০০ মি.লি.) এবং ০৫ (পাঁচ) বোতল ESkuf Cough Syrup (১০০ মি.লি.) উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ডিবি কর্মকর্তারা জানান উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের ভয়াবহতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৭, ২০২৫ 0
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক ও নির্বাচনকালীন পরিবেশ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অনুকূল নয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বাধীন দলটি জানায়, অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়ম, ভোটাধিকার হরণ এবং প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার কারণে জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে রাজনৈতিক সদিচ্ছা ও পরিবেশ প্রয়োজন, তা বর্তমানে অনুপস্থিত। নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও উল্লেখ করা হয়। এ অবস্থায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৭, ২০২৫ 0
সুনামগঞ্জে ২৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে।  শনিবার দুপুর ১২টার দোয়ারাবাজার উপজেলার ৮নং বাংলাবাজার ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভাঙ্গারপাড়’ নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিজিবি”র সদস্যরা ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, সদর দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবি আরও জানিয়েছে, আটককৃত ভারতীয় মদ প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়া হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৭, ২০২৫ 0
আলেম ওলামা ও বিপ্লবী ছাত্র জনতার উপর হামলা-মামলা ও গ্রেফতারি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ৷

কল্যাণরাষ্ট্র পরিষদ বাংলাদেশের উদ্যোগে  বিশিষ্ঠ ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মাওলানা আইনুল হক কাসেমীসহ জুলাইযোদ্ধা ও আগ্রাসনবিরোধী ছাত্রজনতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আজ বিকেল চার ঘটিকায় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয় । পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি ছাকিবুল ইসলাম কাসেমী ।  মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের সদস্য সচিব - মাকছুদুর রহমান জুনাইদ ,  কল্যাণরাষ্ট্র পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক - এম এম গাজী ইউছুফ, কল্যাণ রাষ্ট্র ছাত্র ও যুব পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার হোসাইন এবং বিভিন্ন জেলা প্রতিনিধি ও কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ ৷ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন,  প্রথম আলো ও ডেইলি স্টার-এ প্রকাশিত ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা , বরং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত। তারা আরও বলেন, এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার যেভাবে গ্রেফতার অভিযান চালাচ্ছে, তা মোটেও কাম্য নয়। রাতের আঁধারে হাদিসের দরস থেকে মাওলানা আইনুল হক কাসেমী কে গুম করার ঘটনায় আবারও প্রমাণ হয় এই দেশে ফ্যাসিবাদী সংস্কৃতি এখনো বিদ্যমান। বক্তাগণ অবিলম্বে ও নিঃশর্তভাবে তাদের মুক্তির দাবি জানান। কল্যানরাষ্ট্র পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি - মুফতি সাকিবুল ইসলাম কাসেমী তার বক্তব্যে বলেন প্রথম আলো ও  ডেইলি ষ্টারের সাথে যে ঘটনা ঘটেছে তা আমরা কখনো সমর্থন করি না । এবং ইসলাম ও এটা সমর্থন করে না ।   এবং তার পরিপ্রেক্ষিতে বিশিষ্ঠ ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মাওলানা আইনুল হক কাসেমী সহ জুলাইযোদ্ধা ও আগ্রাসনবিরোধী ছাত্রজনতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি দ্রুত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান ।  এছাড়াও তার বক্তব্যে সম্প্রতি শহীদ শরিফ উসমান হাদির ওপর হত্যা  ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরো  বলেন, যে জুলাই বিপ্লবীদের রক্তের সিঁড়ি বেয়ে বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় এসেছে, সেই বিপ্লবীদের ওপর হামলার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে তা সরকারের চরম ব্যর্থতার প্রমাণ হবে। তিন দিনের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা আর দেখতে চাই না।  যদি অনতি বিলম্বে তাদেরকে মুক্তি না দেওয়া হয় , তাহলে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো । এবং আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সাথে সম্পৃক্ত সকল আসামিকে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে 

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৭, ২০২৫ 0
টাঙ্গাইলের কালিহাতীতে টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
টাঙ্গাইলের কালিহাতীতে টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বল্লা রোডে অবস্থিত ‘অপু নকশি কুটির টিম্বার এন্ড ডোর’ নামের একটি টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দোকানের বিপুল পরিমাণ কাঠ, দরজা ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, বুধবার রাত ১০টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার বল্লা রোডে নিরঞ্জন ঘোষের মালিকানাধীন ওই দোকানে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় দোকানটির প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক নিরঞ্জন ঘোষ জানান, অগ্নিকাণ্ডে তার দোকানের দরজা তৈরির ছয়টি মেশিন, কাঠের নকশা তৈরির একটি মেশিন, আটটি প্রস্তুত ফার্নিচার, বিপুল পরিমাণ কাঠ ও দোকানের টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার প্রায় ৯৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, “এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে প্রায় সবকিছু নষ্ট হয়ে গেছে। নতুন করে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে।” ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৬, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু। মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খ. আহমেদুল হক শাতিলসহ দলের নেতাকর্মীরা। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল সদর এলাকার আপামর জনগণের কাছে তিনি দোয়া প্রার্থনা করছেন। জনগণের সমর্থন ও দোয়া নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হলে টাঙ্গাইল সদরকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ উন্নয়নের একটি মডেল শহর হিসেবে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, টাঙ্গাইলের সন্তান হিসেবে তিনি কোনো অন্যায় করবেন না এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। সবাইকে নিয়ে মিলেমিশে একটি আদর্শিক ও শান্তিপূর্ণ টাঙ্গাইল গড়ে তোলাই তার লক্ষ্য। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদরবাসীর রায়ের মাধ্যমে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

গাজীপুর–৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনের মনোনয়ন দাখিল, উৎসবমুখর পরিবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গাজীপুর–৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের ফজলুল হক মিলন আজ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান, ব্যানার-ফেস্টুন ও বিজয়ের প্রত্যাশায়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব হুমায়ুন কবির মাস্টার, সাধারণ সম্পাদক জনাব খালেকুজ্জামান বাবলুসহ কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে মনোনয়ন দাখিলের কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নেতাকর্মীরা বলেন, ফজলুল হক মিলন একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে সুদৃঢ় করেছেন। তার নেতৃত্বে গাজীপুর–৫ আসনে উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন দাখিল শেষে ফজলুল হক মিলন বলেন, “গাজীপুর–৫ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো।” গণতন্ত্রের ধারাবাহিক অভিযাত্রায় এই মনোনয়ন দাখিল গাজীপুর–৫ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা, প্রত্যাশা ও সম্ভাবনার আলো ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

ঘাটাইলে অর্ধগলাকাটা ও অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে এক ব্যক্তিকে অর্ধগলাকাটা ও অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নুরুল ইসলাম (৪৩) নামের ওই ব্যক্তি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং একজন এনজিও কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবেদ আলী মার্কেট সংলগ্ন একটি মসজিদের পাশের জঙ্গলাকীর্ণ এলাকায় এ হামলা ঘটে। অজ্ঞাত সংখ্যক দুর্বৃত্ত নুরুল ইসলামের ওপর ছুরিকাঘাত চালিয়ে তার গলা কেটে দেয় এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জঙ্গলে অর্ধমৃত ও রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে দেখতে পেয়ে প্রথমে সাগরদিঘী এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন এবং সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ পুলিশ সহায়তা ট্রমা সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসায় তার অবস্থার তেমন উন্নতি না হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়।চিকিৎসক সূত্রে জানা গেছে, হামলায় নুরুল ইসলামের শ্বাসনালী পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র রক্তক্ষরণ ও গুরুতর আঘাত নিয়ে এখনো তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "আমরা অর্ধগলাকাটা অবস্থায় যুবকটিকে জীবিত উদ্ধার করেছি। তাকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও অপরাধীদের শনাক্ত করতে জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের জন্য নজরদারি ও অভিযান চলছে। প্রাথমিক তদন্ত ও স্থানীয় সাক্ষীদের বক্তব্য অনুযায়ী টাকা ছিনতাই এই হামলার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। এনজিও কর্মী হওয়ায় তার কাছে নগদ টাকা থাকার সম্ভাবনা ছিল। তবে তার পেশাগত বা ব্যক্তিগত শত্রুতাও এর পেছনে কাজ করছে কিনা,তা খতিয়ে দেখছে পুলিশ এলাকাবাসী এই নৃশংস হামলায় ভীষণ আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেন দিনের আলোয় মার্কেট ও মসজিদ সংলগ্ন এলাকায় এমন ঘটনা অত্যন্ত দুঃসাহসিক ও উদ্বেগজনক। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ফরেনসিক সংগ্রহ করেছে।এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।আহত ব্যক্তির পরিবার ও সহকর্মীদের সাথে কথা বলে শত্রুতার বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।অপরাধীদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।একটি নৃশংস হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের এই ঘটনা এলাকায় নিরাপত্তাহীনতার ভীতিকর বার্তা দিয়েছে। পুলিশের তৎপরতায় ভুক্তভোগী এখনো প্রাণে বেঁচেছেন, কিন্তু তার জীবনমরণ সন্ধিক্ষণে। অপরাধীরা যখন ধরা পড়বে, কেবল তখনই এই এলাকার মানুষ কিছুটা স্বস্তি পাবেন।

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সালাউদ্দিন আলমগীর রাসেল

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সালাউদ্দিন আলমগীর রাসেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন আলমগীর রাসেল। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম দাখিল করেন।মনোনয়ন জমাদানকালে সালাউদ্দিন আলমগীর রাসেলের সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সমর্থকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের সমর্থন জানান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিতকরণ এবং বাসাইল ও সখীপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। সাধারণ মানুষের প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম খান বলেন,দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বাসাইল ও সখীপুর উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবো।তিনি আরও বলেন এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও যুবসমাজের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন। আসন্ন নির্বাচনকে ঘিরে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

শীর্ষ সপ্তাহ

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু
রাজনীতি

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

ডিসেম্বর ২৯, ২০২৫