All locations

সরকারি কর্মকর্তাদের আগ্রহে টাঙ্গাইলে পোস্টাল ভোটে রেকর্ড সংখ্যক নিবন্ধন
সরকারি কর্মকর্তাদের আগ্রহে টাঙ্গাইলে পোস্টাল ভোটে রেকর্ড সংখ্যক নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য টাঙ্গাইল জেলায় পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৬ হাজার ৬২৩ জন ভোটার। বুধবার দুপুর পর্যন্ত জেলার ১২টি উপজেলার আটটি সংসদীয় আসনের ভোটাররা এই নিবন্ধন সম্পন্ন করেন। এ ক্ষেত্রে টাঙ্গাইল সারা দেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আটটি সংসদীয় আসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আটটি পোস্টাল ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে সরকারি চাকরিজীবী ৬ হাজার ৫৫৯ জন, আনসার ও ভিডিপির সদস্য ৫৮ জন এবং নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ছয় জন রয়েছেন। এর মধ্যে ২ হাজার ৮৬ জনের আবেদন অনুমোদন পেয়েছে এবং ৪ হাজার ৫৩৭ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। পুরুষ আবেদনকারী ৪ হাজার ৬৮০ জন ও নারী ১ হাজার ৯৪৩ জন। নির্বাচন কর্মকর্তারা জানান, পোস্টাল ভোটে আবেদন করতে নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। যাচাই শেষে ব্যালট পেপার ডাকযোগে পাঠানো হবে এবং ভোট প্রদান শেষে তা ফেরত পাঠাতে হবে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণ চলবে, ফলে নিবন্ধনের সংখ্যা আরও বাড়তে পারে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলের কালিহাতীতে টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
টাঙ্গাইলের কালিহাতীতে টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বল্লা রোডে অবস্থিত ‘অপু নকশি কুটির টিম্বার এন্ড ডোর’ নামের একটি টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দোকানের বিপুল পরিমাণ কাঠ, দরজা ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, বুধবার রাত ১০টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার বল্লা রোডে নিরঞ্জন ঘোষের মালিকানাধীন ওই দোকানে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় দোকানটির প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক নিরঞ্জন ঘোষ জানান, অগ্নিকাণ্ডে তার দোকানের দরজা তৈরির ছয়টি মেশিন, কাঠের নকশা তৈরির একটি মেশিন, আটটি প্রস্তুত ফার্নিচার, বিপুল পরিমাণ কাঠ ও দোকানের টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার প্রায় ৯৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, “এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে প্রায় সবকিছু নষ্ট হয়ে গেছে। নতুন করে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে।” ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভেতরে অবৈধ করাতকল, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভেতরে অবৈধ করাতকল, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বনের ভেতরে ছাড়পত্রবিহীন করাতকল স্থাপনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় করাতকলের বিভিন্ন মালামাল জব্দ করে বন বিভাগের জিম্মায় দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল রহমান। অভিযানে সহযোগিতা করেন টাঙ্গাইল বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বন আইনে বনের ভেতরে এবং বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ওই এলাকার বাসিন্দা মো. সোলায়মানের ছেলে মনিরুজ্জামান (৩৮) দীর্ঘদিন ধরে আইন অমান্য করে বনের ভেতরে করাতকল পরিচালনা করে আসছিলেন। বিষয়টি বন বিভাগের নজরে এলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে যৌথ অভিযানে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং করাতকলের জব্দকৃত মালামাল বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল রহমান ও ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন জানান, বন রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আতাউর রহমান আজাদ,সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা

টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ২৫ ডিসেম্বর ২০২৫,টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে জ্যেষ্ঠ সাংবাদিক আতাউর রহমান আজাদ সভাপতি এবং কাজী জাকেরুল মওলা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে শান্তিপূর্ণসুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ নির্বাচনে প্রেসক্লাবের ভোটার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান আজাদ তার প্রতিক্রিয়ায় বলেন টাঙ্গাইলের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রাখা, পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করা এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আপসহীনভাবে কাজ করব।সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা বলেন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং নবীন-প্রবীণসাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রেসক্লাব গড়ে তুলতে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বিশিষ্টজন এবং সাংবাদিক মহল নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষের রিপোর্ট ও আগাম বাজেট পেশ করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম। প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উভয় রিপোর্টের ওপরে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, সহসভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম প্রমুখ। দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- সভাপতি বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদ, সাপ্তাহিক প্রযুক্তি ও হক কথা প্রতিদিনের সম্পাদক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাংলাদেশ প্রতিদিন ও এনটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি সহসভাপতি মো. নাসির উদ্দিন ও কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক শামিম আল মামুন (যমুনা টিভি) ও মালেক আদনান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (সম্পাদক, টাঙ্গাইল প্রতিদিন), দফতর ও পাঠাগার সম্পাদক পারভেজ হাসান (বণিক বার্তা)। কার্যকরী সদস্যরা হলেন- জাফর আহমেদ (দৈনিক যুগান্তর ও সম্পাদক, দৈনিক মজলুমের কণ্ঠ) আব্দুর রহিম (সমকাল), এসএম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)।তারা আশা প্রকাশ করেন, এই নেতৃত্ব টাঙ্গাইল প্রেসক্লাবকে আরও সক্রিয়, সংগঠিত ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে।টাঙ্গাইল প্রেসক্লাব জেলার সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির হাত ধরে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে
টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে

টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— পথিক কুমার, সঞ্জয় রবি দাস, মোঃ আলতাফ হোসেন শান্তি, খন্দকার আহম্মদ আলী, খন্দকার আয়নাল হক, খন্দকার বাবুল হোসেন এবং মোঃ ওয়াহেদ আলী। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। এদিকে পুলিশ সুপার জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৬, ২০২৫ 0
কালিহাতীতে দ্রুতগামী বাসের চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ঝাটিবাড়ী গ্রামের আজিজের স্ত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনাইল নতুন বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই নারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ উপজেলার চাটিপাড়া এলাকায় গিয়ে সেটি আটক করে। পরে বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কালিহাতী হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৬, ২০২৫ 0
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা কমিটির অফিস উদ্বোধন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে অফিস উদ্বোধন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোজ শুক্রবার কালীগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় এক মনোরম পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা শফি উদ্দিন মির্জা। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং কালীগঞ্জ উপজেলা কমিটির সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব খালেকুজ্জামান বাবলু। সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মৌসুমি, সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাইদ চৌধুরী এবং দুবাই শাখা বিএনপির সভাপতি জনাব মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ শামীম শাহরিয়ার। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হৃদয় মন্ডল ও রাকিব সিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ দেওয়ান, জয়নাল আবেদীন শেখ, শওকত আলী মেম্বার, জেড করিম খান জুবায়ের, জহির মোড়ল, আবদুল্লাহ আল মামুন, ইসমাইল মোড়ল, খুরশিদ আলম, জাকারিয়া ইমরান, সানাউল্লাহ মাস্টার, মোহাম্মদ কাসেম মিয়া, নোভা হাসপাতালের পরিচালক মোঃ মিলন মিয়া, মোঃ সবুজসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৬, ২০২৫ 0
নাবিল পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক হাবু(৩৫) নিহত

নাবিল পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক হাবু(৩৫) নিহত ২৬-১২-২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার ভোরে টাঙ্গাইল-রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের একটি বাস ওএকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মোহাম্মদ হাবু(৩৫)নিহত হয়েছেন।ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নাবিল পরিবহন’ ও বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকটির মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক হাবু প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।এ ঘটনায় বাসের যাত্রীসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় সূত্র জানায় ভোররাতে কুয়াশাচ্ছন্ন পরিবেশে মহাসড়কের একটি অংশে বিপরীত দিক থেকে আসানাবিল পরিবহনের বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে চালক মোহাম্মদ হাবু ঘটনাস্থলেই গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে কিছু সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে টাঙ্গাইলে বাড়ছে সড়ক দুর্ঘটনাদুই দিনে প্রাণ গেল অন্তত দুইজনের আহত আরও এইদিকে টাঙ্গাইলে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে গিয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। সর্বশেষ গতকাল ও আজ ভোরে জেলার পৃথক দুটি স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া এসব দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। (বৃহস্পতিবার) কালিহাতী উপজেলার ধুনাইল নতুন বাজার এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মো. আজিজ (মাস্টার)-এর সহধর্মিণী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাসটি চাটিপাড়া ব্রিজপাড় এলাকায় রেখে চালক,হেলপার ও কন্টাক্টর অটোরিকশায় করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জিম্মায় নেয়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।অন্যদিকে আজ শুক্রবার ভোরে টাঙ্গাইল রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মোহাম্মদ হাবু ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত আরওকয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান কয়েকদিন ধরে টাঙ্গাইল জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে ভোর থেকে ঘন কুয়াশা পড়ছে। ফলে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সামনের রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে না।এ অবস্থায় অনেক যানবাহন চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে।সচেতন মহল মনে করছেন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ট্রাফিক নজরদারি জোরদার এবং চালকদের সতর্ক না করা হলে সামনে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৬, ২০২৫ 0
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে মোটর শোভাযাত্রা,মিছিলসহ জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এক বিশাশ জনসভা অনুষ্ঠিত হয়েছে ।   বৃহস্পতিবার বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে সাচনা বাজারে এক বিশাল জনসভায় অনুষ্ঠিঠত হয়।  এ্ জন সভাটি যেনা জনসমুদ্রে পনিরণত হয়।    জামালগঞ্জ উপজেলা বিএনপির  সাবেক সভাপতি নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও উপজেলা বিএনপিরসিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ -১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন,তাহিরুর উপজেলা বিএনরি যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন,জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলী আহমদ মুরাদ,আলীম উদ্দিন হেলাল,আলী আক্তার মুরাদ,নুরে আলম,জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন,বাবুল মিয়া,মালিক বড়ূয়াসহ জামালগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।  প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ¦ আনিসুল হক বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাবন্দি করে রাখা হয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্ত তারা দেশের জন্য দেশের মাুনষের কথা চিন্তা করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে শেখ হাসিসনার মতো পালিয়ে যাননি । দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগনের কল্যাণে ৩১ দফার বিষয়বস্তুগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগনকে জানিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি করতে চাই। তিনি বলেন এই আসনে হিন্দু,মুসলিম ,বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই আমরা একে অপরের ভাই। এখানে কোন ধর্মীয় জাতিগোষ্ঠি বিবেচনায় নিয়ে আমাদের দল রাজনীতি করে না

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল হস্তান্তর সম্পন্ন

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।  বৃহষ্পতিবার (২৫ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে প্রস্তুতকৃত ফলাফল ফাউন্ডেশনের  সভাপতি শেখ মাহদী হাসান শিবলী–এর নিকট হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মাহফুজুর রহমান, মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি রবিউল ইসলাম, গোপালপুর উপজেলা জিম্মাদার মাওলানা নোমান, ঘাটাইল উপজেলা জিম্মাদার মাওলানা আব্দুর রশিদ, ভূঞাপুর জিম্মাদার হাফেজ মেহেদি, সিরাজগঞ্জ জেলা জিম্মাদার আলহাজ্ব শরিফুল ইসলামসহ বিভিন্ন উপজেলার দায়িত্বশীল জিম্মাদারবৃন্দ। বক্তারা বলেন— নূরানী শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং দ্বীনি শিক্ষাকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী করার লক্ষ্যে এই স্কলারশিপ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে খাতা মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন— “নূরানী শিক্ষার অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই স্কলারশিপ কার্যক্রম আরও বিস্তৃত, পরিকল্পিত ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে।” ফলাফল পেতে এখানে ভিজিট করুন: https://www.tznsf.top/?page=result_verify  শিক্ষার্থী আইডি:  মোবাইল নম্বর (ইংরেজি): ব্যবহার করুন।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৫, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জে ২০টি পরিবারের মাঝে হুইল চেয়ার, ছাগল ও শিক্ষা উপকরণ বিতরণ

মোস্তফা মাসুদ: প্রতিবন্ধী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করে জীবনযাত্রায় সহযোগিতা করা প্রকল্পের আওতায় কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে হুইল চেয়ার, ছাগল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষ্ণনগর সেন্টারে সুশীলনের ইসি কমিটির সভাপতি, বিশিষ্ট কবি সাহিত্যিক অধ্যাপক (অবঃ) আ.জ.ম গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুশীলনের নিবার্হী কমিটির সদস্য ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কণিকা রানি সরকার, সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান, শিমুল হোসেন, ফজলুল হক, আলমগীর হোসেন, তাপস ঘোষ ও সুশীলনের এডমিন সহকারী মাছুম বিল্লাহ। এসময়ে অসহায় প্রতিবন্ধী ২০টি পরিবারের হুইল চেয়ার, ১৬টি ছাগল ও ৭জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময়ে সুশীলনের বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মোস্তফা মাসুদ ডিসেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলের সখিপুরে ডিবি (দক্ষিণ) পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের সখিপুরে ডিবি (দক্ষিণ) পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশের একটি বিশেষ টিম- সফল মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সফল হয়েছে। এ সময় পুলিশের হাতে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। ডিবি (দক্ষিণ),গণমাধ্যম কর্মীদের জানায়,২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে জেলা গোয়েন্দা পুলিশের চৌকস (দক্ষিণ) টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে সখিপুর থানাধীন গ্যাসফিল্ড চৌরাস্তা মোড় এলাকায় অবস্থান নিয়ে তাদের বিশেষ চৌকস টিমের দক্ষভাবে মাদকবিরোধী অপারেশন সফল করেছে এবং স্পট থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ হাজার ৫০০ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেগুলো বহন করছিল।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশ কর্মকর্তারা জানান,সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশ ও ডিবি (দক্ষিণ)-এর মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৫, ২০২৫ 0
সুনামগঞ্জে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দ-উৎসবে বড়দিন পালিত

সুনামগঞ্জে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব, প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।   বৃহস্পতিবার সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীরা জেলার বিভিন্ন চার্চে প্রার্থনা, মানবকল্যাণে যীশুর বাণী পড়ে শোনানো হয়। এরপর আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ শহরের প্রেসবিটারিয়ানে চার্চের সভাপতি অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস'র সভাপতিত্বে এবং সম্পাদক ডেনিস চক্রবর্তী'র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রর্‌্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কমান্ডার কপিল দেব গাইন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, ডা. সৈয়দ মোনাওয়ার আলী,  স্থানীয় দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায় প্রমুখ।  নেতৃবৃন্দরা বলেন,বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির আভাসস্থল। বিশেষ করে সুনামগঞ্জ জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বাংলাদেশের তুলনায় বিরল দৃষ্টান্ত। আমরা হিন্দু.মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের অনুসারীদের মাছে যে ভাতৃত্বের বন্ধন রয়েছে তা বর্তমান এবং আগামী প্রজন্মের তরুণ তরুণীরা এই সম্প্রীতির মিলবন্ধনকে অটুট রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৫, ২০২৫ 0
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে টাঙ্গাইলে বিএনপির ব্যাপক প্রস্তুতি, ট্রেন–বাস রিজার্ভ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে টাঙ্গাইলে বিএনপির ব্যাপক প্রস্তুতি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রত্যাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইল থেকে একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। পাশাপাশি প্রায় চার শতাধিক গাড়িতে করে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে ধারাবাহিক বৈঠক ও সভা করেছেন। এসব সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেন রিজার্ভের পাশাপাশি শতাধিক বাস ও গাড়িবহর নিয়ে ঢাকায় রওনা হবেন নেতাকর্মীরা। এছাড়া উপজেলা থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীদের একটি বড় অংশ আগের দিনই ঢাকায় পৌঁছাবেন। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল মুক্তধ্বনি ডটকমকে বলেন, “তারেক রহমান দেশে ফিরছেন—এতে আমরা অত্যন্ত উৎফুল্ল। সারা দেশের নেতাকর্মীরা তাকে বরণ করে নেবে। তার প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সব উপজেলার নেতাকর্মীরা এতে অংশ নেবেন। আশা করছি চার শতাধিক গাড়িতে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়া মাইক্রোবাস ও প্রাইভেট কারেও অনেকে যাবেন। মঙ্গলবার থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।” অন্যদিকে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন মুক্তধ্বনি ডটকমকে বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি। জেলা থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অংশ নেবেন। এরই মধ্যে টাঙ্গাইল সদর থেকে একটি ট্রেন ও শতাধিক বাস রিজার্ভ করা হয়েছে। তবে বেশিরভাগ নেতাকর্মী আগের দিনই ঢাকায় চলে যাবেন।”

নাদিম তালুকদার ডিসেম্বর ২৪, ২০২৫ 0
টাঙ্গাইলের মধুপুরে পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ
টাঙ্গাইলের মধুপুরে পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ

পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কিলন ভেঙে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল ও জেলা প্রশাসন টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে ইট প্রস্তুত কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। যেসব ইটভাটায় অভিযান চালানো হয় সেগুলো হলো— কালামাঝি গ্রামের মেসার্স বিজয় ব্রিকস, কুড়ালিয়া এলাকার সিটি ব্রিকস ও এসকেবি ব্রিকস, এবং দড়িহাতিল এলাকার তিতাস ব্রিকস ও মধুপুর ব্রিকস। এর মধ্যে বিজয় ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা এবং বাকি চারটি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আইনশৃঙ্খলা রক্ষায় মধুপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা

নাদিম তালুকদার ডিসেম্বর ২৪, ২০২৫ 0
১৭ বছরের নির্যাতনে বিএনপি আরও শক্তিশালী হয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু
১৭ বছরের নির্যাতনে বিএনপি আরও শক্তিশালী হয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের কলেজগেট এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পরিচিত সভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কখনো জনগণের বিরুদ্ধে অবস্থান নেননি। বিএনপি সবসময় জনগণের পক্ষে রাজনীতি করেছে। তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হলেও তারা আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নাদিম তালুকদার ডিসেম্বর ২৪, ২০২৫ 0
টাঙ্গাইল-২: জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন মাওলানা হুমায়ুন কবীর

টাঙ্গাইল-২: জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন মাওলানা হুমায়ুন কবীর স্টাফ রিপোর্টার : এস কে শিপন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জননেতা মাওলানা হুমায়ুন কবীর। বুধবার গোপালপুর উপজেলা অফিসে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহের এই কার্যক্রম সম্পন্ন হয়। মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আ. সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্বের বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, জননেতা মাওলানা হুমায়ুন কবীরের নেতৃত্বে টাঙ্গাইল-২ আসনে ন্যায়ভিত্তিক রাজনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মাওলানা হুমায়ুন কবীর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। টাঙ্গাইল-২ আসনের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করে তিনি একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ইতিবাচক নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন। উল্লেখ্য, টাঙ্গাইল-২ আসনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

এস,কে শিপন ডিসেম্বর ২৪, ২০২৫ 0
ফাইলা পাগলার মেলা বন্ধে যৌথ বাহিনীর অভিযান

ফাইলা পাগলার মেলা বন্ধে যৌথ বাহিনীর অভিযান। টাঙ্গাইলের সখিপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ফাইলা পাগলার মেলা বন্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেকোনো বড় ধরনের জনসমাগম এবং দীর্ঘমেয়াদি উৎসব বর্জনের আহ্বানের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালিত হয়। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন সখিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দীন, বাসাইল সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তাসহ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।অভিযানকালে যৌথ বাহিনীর সদস্যরা মেলা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনকালীন সময়ে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ফাইলা পাগলার মেলা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন। মেলা আয়োজকদের বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৪, ২০২৫ 0
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি মিনি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-৩টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার সদর থানাধীন আশিকপুর বাইপাস সড়কের পশ্চিম পাশে সিরাজগঞ্জগামী লেনে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে হলুদ রঙের একটি মিনি পিকআপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি থামে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে মাদক কারবারি মোঃ আনোয়ার (৩৮) ও মোঃ ইমরান আলী (২২)-কে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মিনি পিকআপে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহনের বিষয়টি স্বীকার করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে গাড়িটিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩৬ (ছত্রিশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ গাড়ি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকসহ আলামত টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১৪ সূত্র জানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে র‍্যাব সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৩, ২০২৫ 0
দুই মাদককারবারি গ্রেফতার, জব্দ পিকআপ ও মোবাইল ফোন

দুই মাদককারবারি গ্রেফতার, জব্দ পিকআপ ও মোবাইল ফোন। টাঙ্গাইলে র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর গভীর রাতে আনুমানিক ৩টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি হলুদ ও নীল রঙের মিনি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপ ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই দুইজন মাদককারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রনি (৩৯)আক্কেলপুর,জয়পুরহাট জেলা এবংমোঃ রনি (২৯)কেরানীগঞ্জ।র‍্যাব জানায়,গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজার পাশাপাশি একটি মিনি পিকআপ ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল।আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র‍্যাব সূত্র আরও জানায়, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২৩, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
সরকারি কর্মকর্তাদের আগ্রহে টাঙ্গাইলে পোস্টাল ভোটে রেকর্ড সংখ্যক নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য টাঙ্গাইল জেলায় পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৬ হাজার ৬২৩ জন ভোটার। বুধবার দুপুর পর্যন্ত জেলার ১২টি উপজেলার আটটি সংসদীয় আসনের ভোটাররা এই নিবন্ধন সম্পন্ন করেন। এ ক্ষেত্রে টাঙ্গাইল সারা দেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আটটি সংসদীয় আসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আটটি পোস্টাল ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে সরকারি চাকরিজীবী ৬ হাজার ৫৫৯ জন, আনসার ও ভিডিপির সদস্য ৫৮ জন এবং নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ছয় জন রয়েছেন। এর মধ্যে ২ হাজার ৮৬ জনের আবেদন অনুমোদন পেয়েছে এবং ৪ হাজার ৫৩৭ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। পুরুষ আবেদনকারী ৪ হাজার ৬৮০ জন ও নারী ১ হাজার ৯৪৩ জন। নির্বাচন কর্মকর্তারা জানান, পোস্টাল ভোটে আবেদন করতে নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। যাচাই শেষে ব্যালট পেপার ডাকযোগে পাঠানো হবে এবং ভোট প্রদান শেষে তা ফেরত পাঠাতে হবে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণ চলবে, ফলে নিবন্ধনের সংখ্যা আরও বাড়তে পারে।

টাঙ্গাইলের কালিহাতীতে টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বল্লা রোডে অবস্থিত ‘অপু নকশি কুটির টিম্বার এন্ড ডোর’ নামের একটি টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দোকানের বিপুল পরিমাণ কাঠ, দরজা ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, বুধবার রাত ১০টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার বল্লা রোডে নিরঞ্জন ঘোষের মালিকানাধীন ওই দোকানে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় দোকানটির প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক নিরঞ্জন ঘোষ জানান, অগ্নিকাণ্ডে তার দোকানের দরজা তৈরির ছয়টি মেশিন, কাঠের নকশা তৈরির একটি মেশিন, আটটি প্রস্তুত ফার্নিচার, বিপুল পরিমাণ কাঠ ও দোকানের টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার প্রায় ৯৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, “এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে প্রায় সবকিছু নষ্ট হয়ে গেছে। নতুন করে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে।” ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভেতরে অবৈধ করাতকল, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বনের ভেতরে ছাড়পত্রবিহীন করাতকল স্থাপনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় করাতকলের বিভিন্ন মালামাল জব্দ করে বন বিভাগের জিম্মায় দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল রহমান। অভিযানে সহযোগিতা করেন টাঙ্গাইল বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বন আইনে বনের ভেতরে এবং বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ওই এলাকার বাসিন্দা মো. সোলায়মানের ছেলে মনিরুজ্জামান (৩৮) দীর্ঘদিন ধরে আইন অমান্য করে বনের ভেতরে করাতকল পরিচালনা করে আসছিলেন। বিষয়টি বন বিভাগের নজরে এলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে যৌথ অভিযানে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং করাতকলের জব্দকৃত মালামাল বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল রহমান ও ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন জানান, বন রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আতাউর রহমান আজাদ,সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা

টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ২৫ ডিসেম্বর ২০২৫,টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে জ্যেষ্ঠ সাংবাদিক আতাউর রহমান আজাদ সভাপতি এবং কাজী জাকেরুল মওলা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে শান্তিপূর্ণসুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ নির্বাচনে প্রেসক্লাবের ভোটার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান আজাদ তার প্রতিক্রিয়ায় বলেন টাঙ্গাইলের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রাখা, পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করা এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আপসহীনভাবে কাজ করব।সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা বলেন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং নবীন-প্রবীণসাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রেসক্লাব গড়ে তুলতে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বিশিষ্টজন এবং সাংবাদিক মহল নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষের রিপোর্ট ও আগাম বাজেট পেশ করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম। প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উভয় রিপোর্টের ওপরে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, সহসভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম প্রমুখ। দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- সভাপতি বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদ, সাপ্তাহিক প্রযুক্তি ও হক কথা প্রতিদিনের সম্পাদক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাংলাদেশ প্রতিদিন ও এনটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি সহসভাপতি মো. নাসির উদ্দিন ও কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক শামিম আল মামুন (যমুনা টিভি) ও মালেক আদনান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (সম্পাদক, টাঙ্গাইল প্রতিদিন), দফতর ও পাঠাগার সম্পাদক পারভেজ হাসান (বণিক বার্তা)। কার্যকরী সদস্যরা হলেন- জাফর আহমেদ (দৈনিক যুগান্তর ও সম্পাদক, দৈনিক মজলুমের কণ্ঠ) আব্দুর রহিম (সমকাল), এসএম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)।তারা আশা প্রকাশ করেন, এই নেতৃত্ব টাঙ্গাইল প্রেসক্লাবকে আরও সক্রিয়, সংগঠিত ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে।টাঙ্গাইল প্রেসক্লাব জেলার সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির হাত ধরে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে

টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— পথিক কুমার, সঞ্জয় রবি দাস, মোঃ আলতাফ হোসেন শান্তি, খন্দকার আহম্মদ আলী, খন্দকার আয়নাল হক, খন্দকার বাবুল হোসেন এবং মোঃ ওয়াহেদ আলী। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। এদিকে পুলিশ সুপার জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শীর্ষ সপ্তাহ

সরকারি কর্মকর্তাদের আগ্রহে টাঙ্গাইলে পোস্টাল ভোটে রেকর্ড সংখ্যক নিবন্ধন
জাতীয়

সরকারি কর্মকর্তাদের আগ্রহে টাঙ্গাইলে পোস্টাল ভোটে রেকর্ড সংখ্যক নিবন্ধন

ডিসেম্বর ২৬, ২০২৫