All locations

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অবস্থিত ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ।  তিনি জানান, গত ঈদুল ফিতর উপলক্ষে স্কুল বন্ধ থাকায় স্কুলের তৃতীয় তলায় মাল্টিমিডিয়া ক্লাস রুম থেকে গত ১৭ মার্চ ২০২৬ তারিখ  অজ্ঞাতনামা চোর নিম্নবর্নিত মালামাল চুরি করে এবং অফিস রুমের সরঞ্জামাদী ভেঙ্গে প্রায় ৬০,০০০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। চুরি যাওয়া মালামালের মদ্ধে ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, ১টি আইপিএস এর ব্যাটারী, ১টি, আইপিএস এর মেশিন সহ অন্যন্য ইলেকট্রনিক ডিভাইস।  এই বিষয়ে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজউদ্দিন বাদি হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই পলাশ অধিকারী ৩০ মার্চ রাতে শহরের বাতেন খাঁ মোড়ে অভিযান চালিয়ে চোর আব্দুল্লাহকে গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে চুরিকৃত টেলিভিশন গুলি শহরের আরামবাগের রহিম আলীর বাড়ি হতে উদ্ধার করা হয় এবং চুরির মালামাল ক্রয়ের অপরাধে রহিম আলীকেও গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলো, মো: আব্দুল্লাহ (২৯) পিতা- মো: ইয়াকুব আলী ওরফে টুকান মাতা- মোসা: রুবি বেগম, সাং- রামকৃষ্টপুর বানিপাড়া উপরজন হলেন মো: রহিম আলী (৪৫) পিতা-মো: এলাম হোসেন, সাং- আরামবাগ মাদ্রাসাপাড়া,  উভয় থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন চুরিকৃত ৩টি টেলিভিশন উদ্ধার করা হয়েছে, দ্রুততম সময়ে চুরিকৃত বাকি মালামাল উদ্ধার করা হবে।

মুক্তধ্বনি ডেক্স এপ্রিল ১, ২০২৬ 0
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক টাঙ্গাইলের সখীপুর উপজেলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১ এপ্রিল) বেলা প্রায় ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম স্থানীয় বাসিন্দা শাহ আলমের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম কলা ক্ষেতে পানি দিতে গেলে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মোঃ হেলাল উদ্দিন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো: সাজিদ পিয়াল এপ্রিল ১, ২০২৬ 0
জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ

বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ১৯ জেলায় জ্বালানি তেল সরবরাহে পুলিশের এসকর্ট সিরাজগঞ্জ, ৩১ মার্চ ২০২৬: উত্তরবঙ্গসহ পার্শ্ববর্তী ১৯ জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। মঙ্গলবার বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ছেড়ে যাওয়া ট্যাংক লরিগুলোকে নিরাপত্তা দিতে পুলিশি এসকর্ট প্রদান করা হয়। জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগসহ বিভিন্ন জেলায় মোট ৩০৬টি পয়েন্ট—যার মধ্যে ফিলিং স্টেশন ও এজেন্সি অন্তর্ভুক্ত—এ জ্বালানি তেল (পেট্রোল, অকটেন ও ডিজেল) সরবরাহের লক্ষ্যে ২৮১টি ট্যাংক লরি রওনা হয়। এসব যানবাহনকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। এ কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে কার্যকর ভূমিকা রাখছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সবসময়ই তৎপর রয়েছে।

মো: সাজিদ পিয়াল এপ্রিল ১, ২০২৬ 0
জামালপুরে জ্বালানি তেল বিক্রয় তদারকিতে অভিযান অতিরিক্ত দামে ডিজেল বিক্রিতে জরিমানা

জামালপুরে জ্বালানি তেল বিক্রয় তদারকিতে অভিযান অতিরিক্ত দামে ডিজেল বিক্রিতে জরিমানা জামালপুর,১ এপ্রিল ২০২৬: জ্বালানি তেলের মজুদ, বিক্রয় পরিস্থিতি ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে জামালপুর জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) পরিচালিত এ অভিযানে ডিজেল, পেট্রোল ও অকটেনের মজুদ যাচাই, বিক্রয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক প্রণীত নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করা হয়। একইসঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে সদর উপজেলার মহেশপুর এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং জ্বালানি তেল বিক্রিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

মো: সাজিদ পিয়াল এপ্রিল ১, ২০২৬ 0
কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পশ্চিম পাশে ছোটরা মোজার ডিসি রোড সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৫৮ শতক জমি দখল করে স্থাপনা নির্মাণের কাজ চলছে। অভিযোগ রয়েছে, এই কাজটি কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের নির্দেশেই করা হচ্ছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এমন সংবাদের ভিত্তিতে পৌর ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। এ সময় কারারক্ষীসহ কয়েকজনের একটি দল তাদের কাজে বাধা দেয় এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত জমিটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি, কুমিল্লা ডিসির অধিনে। নিয়ম বহির্ভূতভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মুক্তধ্বনি ডেক্স এপ্রিল ১, ২০২৬ 0
ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ

ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে সমন্বিত অভিযানে জরিমানা আদায় এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান দেখা যায় প্রশাসনের।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং অনিয়মিত চলাচলের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়।অভিযান চলাকালে মোট তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট চালক ও মালিকদের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।একই সঙ্গে যথাযথ রেজিস্ট্রেশন না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়।অভিযান পরিচালনাকারী ঘাটাইলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সড়কে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় বাসিন্দাদের মতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

মো: সাজিদ পিয়াল এপ্রিল ১, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ জন

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ জন টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্তআসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযানপরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানেসমন্বিত অভিযান চালানো হয়।অভিযানে প্রিভেন্টিভ নিয়মিত মামলা অন্যান্য উদ্ধার সংক্রান্ত কার্যক্রম এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে আরও জোরদার কার্যক্রম গ্রহণ করা হবে।পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল এপ্রিল ১, ২০২৬ 0
জলছত্রে মাছবাহী ট্রাক খাদে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

জলছত্রে মাছবাহী ট্রাক খাদে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা টাঙ্গাইলের জলছত্র বাজার সংলগ্ন টাওয়ার এলাকার কাছে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। বুধবার (০১/০৪/২০২৬ইং) এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতিতে চলাচলের সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহনকৃত মাছেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পাশাপাশি চালকদের আরও সাবধানতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল এপ্রিল ১, ২০২৬ 0
টাঙ্গাইলের ধনবাড়ীতে বুশরা খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের ধনবাড়ীতে বুশরা খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২৪ মার্চ উপজেলার হাজরাবাড়ী এলাকার শুকুর আলীর ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তারা ধারণা,অন্যদিকে নিহতের স্বামী বিষয়টিকে ‘আত্মহত্যা’বলে দাবি করছেন। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও ফুটেজ ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন বাড়ির মালিক শুক্কুর আলী ভাড়া দেয়ার আরো খোজ খবর নিয়ে এই দম্পতি কে ভাড়া দেয়া উচিৎ ছিল?‎স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুর উপজেলার বাসুদেবপাড়া-গোলাবাড়ী এলাকার রতন তালুকদারের মেয়ে বুশরা তালুকদার প্রায় চার বছর আগে পরিবারের অমতে তার চাচাতো ভাই বাপ্পী তালুকদারকে বিয়ে করেন। বিয়ের কিছুকাল পর তাদের বিবাহবিচ্ছেদ হলেও পরবর্তীতে তারা পুনরায় একত্রে বসবাস শুরু করেন। গত ছয় মাস ধরে তারা ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী এলাকায় শুক্কুর আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।‎গত ২৪ মার্চ বুশরা আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি উদ্ধার হওয়া একটি এক্সক্লুসিভ ভিডিও ফুটেজে দেখা যায়,নিহত বুশরার গলায় ওড়না পেঁচানো এবং তা জানালার গ্রিলের সাথে বাঁধা। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, মৃতদেহের পা ঘরের মেঝের সাথে সম্পূর্ণ লেগে আছে। সাধারণত ঝুলে আত্মহত্যার ক্ষেত্রে পা মাটিতে লেগে থাকার কথা নয়। দৃশ্যটি দেখে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মনে এটি ‘হত্যাকাণ্ড’ কি না—তা নিয়ে গভীর সন্দেহ ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে।‎নিহতের বাবা রতন তালুকদার বলেন আমার মেয়ে ভালোবেসে বাপ্পীকে বিয়ে করেছিল। একবার ছাড়াছাড়ি হওয়ার পর আবারও তারা একসাথেই থাকতো। তিনি বলেন,আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছি,রিপোর্ট পেলেই পরবর্তী আইনি ব্যবস্থা নেব বলে সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন,আমার মেয়ে বুশরা টাঙ্গাইল সা’দাত কলেজের অনার্স ২ বর্ষের শিক্ষার্থী। ‎বুশরার বাবা রতন তালুকদার জানান, তার মেয়ে জামাই বাপ্পী নানান অপরাধের সাথে জড়িত বলে তিনি সাংবাদিকদের কাছে দাবী করেন। ‎একমাত্র সন্তানকে হারিয়ে বুশরার মা বর্তমানে শয্যাশায়ী ও পাগলপ্রায়। এদিকে ঘটনার পর থেকে স্বামী বাপ্পী তালুকদারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকরা বাপ্পীর বাবা আবদুল করিমের সাথে কথা বলতে চাইলে তিনি প্রথমে জানান ছেলে বাড়িতে আছে, কিন্তু পরক্ষণেই সুর বদলে বলেন ছেলে বাড়িতে নেই। তার এই রহস্যজনক আচরণ সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে!‎ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। পুলিশ বাদী হয়ে ২৫ মার্চ একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬ ‎ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, বুশরা আত্মহত্যায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে আইনি প্রদক্ষেপ নেয়া হবে।

মো: সাজিদ পিয়াল এপ্রিল ১, ২০২৬ 0
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য আয়োজন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য আয়োজন মিডিয়া সেল, জেলা পুলিশ জামালপুর ২৬ মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬ খ্রি.) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং মনোমুগ্ধকর সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে শৃঙ্খলাবদ্ধ ও চিত্তাকর্ষক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও গৌরবের অনুভূতি জাগ্রত করে।অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।মহান স্বাধীনতা দিবসের এ আয়োজন জাতির বীর সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হয়।

মো: সাজিদ পিয়াল এপ্রিল ১, ২০২৬ 0
নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ ইটভাটায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ ইটভাটায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন করে ইট প্রস্তুতের দায়ে চারটি ইটভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) তারিখে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমুস সাকিব। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান সূত্রে জানা যায়, সংশ্লিষ্টইটভাটাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইট প্রস্তুত কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।এসময় অভিযানে জেলা পুলিশের প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সমন্বিত প্রচেষ্টায় এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়।ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তধ্বনি ডেক্স এপ্রিল ১, ২০২৬ 0
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত শেরপুরের এসপি মো. কামরুল ইসলাম

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত শেরপুরের এসপি মো. কামরুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জের জেলাগুলোর মধ্যে সামগ্রিক কর্মদক্ষতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আভিযানিক সাফল্য ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।সভায় রেঞ্জাধীন বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ দমন কার্যক্রম অভিযানের সাফল্য এবং জনমুখী পুলিশিং কার্যক্রমের উপর ভিত্তি করে বিস্তারিত মূল্যায়ন করা হয়। এ মূল্যায়নে সার্বিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শেরপুর জেলা পুলিশকে এ সম্মাননা প্রদান করা হয়।পরে ডিআইজি মহোদয়ের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা মনে করছেন এ ধরনের স্বীকৃতি পুলিশ বাহিনীর মধ্যে পেশাগত উৎকর্ষতা ও সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুক্তধ্বনি ডেক্স এপ্রিল ১, ২০২৬ 0
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন আলীনগর ভূতপুকুর ও হাজিরমোড় এলাকায় মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুর ১২টা ৩০ মিনিটে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পথসভা অনুষ্ঠিত হয় এবং লিফলেট বিতরণ করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (সি সার্কেল) মোঃ রফিকুল ইসলাম, উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক মামুনুর রশিদ, সহকারী উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, এএনএম হাসান, আহমেদ শোভা ও মোঃ আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩১, ২০২৬ 0
এক যুগেরও বেশি সময় ধরে অবহেলায় পড়ে আছে হেমনগর রেল স্টেশন

টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী হেমনগর রেল স্টেশনটি এক যুগেরও বেশি সময় ধরে আন্তঃনগর ট্রেন সার্ভিস থেকে বিচ্ছিন্ন হয়ে কার্যত পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে। একসময় যাত্রীদের পদচারণায় মুখর এই স্টেশন আজ নীরবতা ও অবহেলার দীর্ঘ ছায়ায় ঢাকা। যাত্রীশূন্য প্ল্যাটফর্ম, বন্ধ টিকিট কাউন্টার এবং মরিচা ধরা সাইনবোর্ড—সব মিলিয়ে স্টেশনজুড়ে জমে উঠেছে দীর্ঘদিনের অচলাবস্থার করুণ চিত্র।অবহেলা ও রক্ষণাবেক্ষণের সংকটরেলওয়ের নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং দীর্ঘদিনের অবহেলায় স্টেশনটিতে সংরক্ষিত কোটি টাকার সরকারি আসবাবপত্র ও সরঞ্জাম নষ্ট হওয়ার পথে। অপেক্ষমান কক্ষের চেয়ার–টেবিল, বিভিন্ন অফিস ইকুইপমেন্ট, ইলেকট্রনিক সামগ্রীসহ গুরুত্বপূর্ণ উপকরণগুলো ধুলোয় ঢেকে পড়ে আছে। অনেক স্থানের দরজা-জানালা ভাঙাচোরা থাকায় রাতের বেলায় অনাধিকার প্রবেশের ঘটনাও ঘটছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে করে মূল্যবান সরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।যাত্রীসেবা ও অর্থনৈতিক প্রভাবদীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীসেবার মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। স্টেশনকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসা, পরিবহন সেবা এবং আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয়দের ভাষ্য, ট্রেন চলাচল বন্ধ থাকায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।পুনরায় চালুর দাবিস্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি—হেমনগর রেল স্টেশনটি দ্রুত পুনরায় চালু করা হোক। পাশাপাশি অবহেলায় পড়ে থাকা সরকারি সম্পদকে রক্ষণাবেক্ষণের আওতায় এনে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, আন্তঃনগর ট্রেন সার্ভিস পুনরায় চালু হলে যাত্রীসেবা উন্নত হবে, যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এবং এলাকায় নতুন করে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।হেমনগর রেল স্টেশন শুধু একটি অবকাঠামো নয়—এটি এলাকার যোগাযোগ, অর্থনীতি ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে স্টেশনটির পুনর্জাগরণ সম্ভব হলে সরকারিভাবে সংরক্ষিত সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩১, ২০২৬ 0
ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়: এক লক্ষ টাকা মাসিক ভাতা পাচ্ছেন নারী কাবাডি খেলোয়াড়রা

ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়: এক লক্ষ টাকা মাসিক ভাতা পাচ্ছেন নারী কাবাডি খেলোয়াড়রা দেশের জাতীয় খেলা কাবাডির উন্নয়নে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। আজ সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ‘ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া কার্ড’ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।এ ঐতিহাসিক ঘোষণার ফলে বাংলাদেশ নারী কাবাডি দলের ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেকে এখন থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা করে রাষ্ট্রীয় ক্রীড়া ভাতা পাবেন। ক্রীড়াবান্ধব এ উদ্যোগে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি জাতীয় খেলা হিসেবে কাবাডির মর্যাদা আরও বৃদ্ধি পেল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শুধু ভাতা ঘোষণাই করেননি বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করা নারী কাবাডি দলের সদস্যদের হাতে বিশেষ পুরস্কারও তুলে দেন। নারী কাবাডি দল দু'টি টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য প্রত্যেক নারী খেলোয়াড় এককালীন দুই লক্ষ টাকা করে পেয়েছেন।পুরস্কৃতদের মধ্যে রয়েছেন এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয়ী জাতীয় দলের খেলোয়াড়রা।অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও কাবাডি ফেডারেশনের সভাপতি জনাব মোঃ আলী হোসেন ফকির এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩১, ২০২৬ 0
যুবদলের আহ্বায়কের নেতৃত্বে পুলিশের গাড়িতেই যুবককে পেটালেন নেতাকর্মিরা

নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াসের নেতৃত্বে পুলিশের গাড়িতে মারজান উদ্দিন (২৯) নামে এক যুবক বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে থানা প্রাঙ্গণে মব সৃষ্টির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, মারধরকারীরা উপজেলা বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মি এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াসের অনুসারী। রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। আহতরা হলেন, হেলাল উদ্দিন, ইমতিয়াজ, ফরিদ উদ্দিন, ওমর ফারুক, কোহিনুর বেগম, উম্মে কুলসুম, নাজিম উদ্দিন, মারজান উদ্দিন, সাইফুজ্জামান, শাহাব উদ্দিন ও মহিমা বেগম। এদের মধ্যে এক নারীসহ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় মারজান উদ্দিন ও তার বড় ভাই উপজেলার সুখচর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিনকে থানায় সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর উপজেলার নলচিরা ইউনিয়নের লামছড়ি গ্রামের কামাল উদ্দিনের মেয়ে নিগার সুলতানার পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। বিয়েতে নিজ গ্রামের হুজুরকে দাওয়াত না দিয়ে অন্য গ্রামের হুজুর দিয়ে বিয়ে পড়ানো হয়। এ নিয়ে সমাজের মসজিদ কমিটির ক্যাশিয়ার হেলাল মাঝির সাথে কামালের ছোট ভাই উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিনের বাকবিতন্ডা হয়। রোববার সকালে স্থানীয় রামচরণ বাজার থেকে শাহাব উদ্দিন বাড়ি ফেরার পথে নলচিরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রবিনের দোকানের সামনে হেলাল মাঝির নেতৃত্বে কিছু লোক তাকে মারধর করে। খবর পেয়ে শাহাব উদ্দিনের ভাই মারজান ও নাজিম ঘটনাস্থলে যায়। সেখানে তাদের বেধড়ক মারধর করে তিনজনকে কুপিয়ে আহত করে। পরে তারা বাড়ি চলে গেলে লামছড়ি গ্রামের তাদের দুটি বসতঘরে হামলা ভাংচুর করে নগদ টাকাও স্বর্ণালংকার লুটে নেয় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ শাহাব উদ্দিন ও মারজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একপর্যায়ে উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াসকে তার অনুসারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেকে নেয়। সেখানে তার নেতৃত্বে পুলিশের সামনে শাহাব উদ্দিন ও তার ভাই মারজানের ওপর হামলা চালানোর চেষ্টা করে যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মিরা। পরে হাসপাতাল থেকে থানায় নেওয়ার পথে হাসপাতালের ফটকের সামনে উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াসের নেতৃত্বে পুলিশের গাড়িতে যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা হামলা চালায়। পুলিশের গাড়িতেই পুলিশকে হেনেস্তা করে মারজানকে বেধড়ক মারধর করে তার শরীর থেকে সব ব্যান্ডেজ খুলে নেয়। এরপর তারা থানার সামনে গিয়েও তার ওপর হামলা চালানোর চেষ্টা করে ব্যাপক হট্রগোল সৃষ্টি করে।     হেলাল মাঝি উল্টো অভিযোগ করে বলেন, শাহাব উদ্দিনের ভাইয়ের মেয়ের বিয়েতে আমাদের মসজিদের হুজুরকে দাওয়াত না দিয়ে অন্য হুজুরকে দাওয়াত দেওয়া হয়। আমি মসজিদের ক্যাশিয়ার হিসেবে বিষয়টি জিজ্ঞাসা করলে শাহাব উদ্দিন ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেন। রোববার সকালে আমি স্থানীয় রামচরণ বাজারে উঠলে তিনি আমাকে দেখে হামলা চালান। ওই সময় তার আরো ৪ভাই এসে আমাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। এতে আমাদের কয়েকজন গুরুত্বর আহত হয়। এদের মধ্যে কোহিনুর ও ফরিদ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।   থানা প্রাঙ্গণে ভাইরাল হওয়া ভিডিওতে উপপরিদর্শক (এসআই) মিনহাজুলকে যুবদল নেতাকে উদ্দেশ্য করে বলতে শুনা যায়, আপনার মত মানুষ যদি....। তাকে আমরা হাসপাতাল থেকে নিয়ে আসছি, তাকে মারার দরকার আছে। তার বিরুদ্ধে মামলা হবে। একপর্যায়ে এসআই মিনহাজুল মাটিতে বসে গিয়ে প্রশ্ন করে আমার সামনে আসামিকে মারধর করে কিভাবে। ওই ভিডিওতে ইলিয়াসকে থানা প্রাঙ্গণে দলীয় নেতাকর্মিদের নিয়ে প্রভাব বিস্তার করতে দেখা যায়।   হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক বাবর আজম বলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াসের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে আগে থেকেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে। কিন্তু তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারী হওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না।     তবে অভিযোগ নাকচ করে দিয়ে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস বলেন, আমার উপস্থিতিতে কোন হামলার ঘটনা ঘটেনি। উল্টো আমরা আমাদের দলের কয়েকজন নেতা লাঠি-সোটা দিয়ে আমাদের দলের লোকজনকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছি। প্রথমে সমস্যা ছিল বিয়ে নিয়ে। পরে এটা এনসিপি বনাম বিএনপি হয়ে গেছে। শাহাব উদ্দিন কৃষি অফিসের একজন তৃতীয় শ্রেণির কর্মচারি ও মূলত ছাত্রলীগের একজন লাঠিয়াল ছিল। তার লোকজনের হামলায় প্রতিপক্ষের ৭জন আহত হয়েছে। আমরা আমাদের দলীয় নেতাকর্মিকে নির্দেশনা দিয়েছি কারো ওপরে যেন কোন আঘাত না হয়। যা হয়েছে, এগুলো দলের বদনাম আসবে, তোমরা যদি দলবদ্ধ হয়ে আঘাত করতে যাও।   জেলা যুবদলের আহ্বায়ক মন্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।   জানতে চাইলে হাতিয়ার থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদীন বলেন, কৃষি কর্মকর্তার স্ত্রী উম্মে কুলসুম জাতীয় জরুরি সেবা নম্বরে অবহিত করলে আমি আহত অবস্থায় অবরুদ্ধ দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে প্রথমে কৃষি কর্মকর্তাকে চিকিৎসা দিয়ে থানায় হেফাজতে নেওয়া হয়। তার ভাই মারজানকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পুলিশের উপস্থিতিতে পুলিশের গাড়িতেই তার সকল ব্যান্ডেজ খুলে নিয়ে তাকে পিটানো হয়। ওই সময় হাসপাতালের ফটকের সামনে বিএনপির সহযোগী সংগঠনের সবাই ছিল।     হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, দুই গ্রুপই কোপাকুপি করছে। একপর্যায়ে জনগণ কৃষি কর্মকর্তার বাড়ি ঘর ভাংচুর করছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা পুলিশ হেফাজতে আছে। দুই পক্ষই মামলা করবে। এটা পলিটিক্যাল কোন বিষয়না। সাহাব উদ্দিন সাবেক এমপি মোহাম্মদ আলীর দোসর ছিল, ফ্যাস্টিট ছিল। গত ৮-১০ বছর সে এখানে চাকরি করতেছে। সরকারি কর্মকর্তা হওয়ার শর্তে তিনি আওয়ামী লীগের সাথে এসে দল ভারি করছে। আগে থেকেই জনগণের তার ওপর একটা রাগ ছিল। ওসি আরও বলেন, পরবর্তীতে অন্য গ্রুপ থানা প্রাঙ্গণে এসে বলে ফ্যাস্টিসকে আমাদের হাতে তুলে দেন, আমরা তাকে নিয়ে যাব। এ নিয়ে থানার প্রাঙ্গণে উচ্চবাচ্য হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩১, ২০২৬ 0
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার রাজধানীর আশপাশ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মার্চ ২০২৬ তারিখ রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর) পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে রাত ৮টার দিকে ধামরাই থানাধীন কালামপুর এলাকা থেকে মোঃ ওয়ারিদ হোসেন (২০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।একই দিনে রাত সাড়ে ১০টার দিকে সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল আমিন (২৮) ও মোঃ খায়রুল মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩১, ২০২৬ 0
নদী ভাঙনে বিপর্যস্ত কালিহাতীর মহেলা গ্রাম: বর্ষার আগেই শুরু তীব্র ভাঙন, চরম আতঙ্কে এলাকাবাসী

নদী ভাঙনে বিপর্যস্ত কালিহাতীর মহেলা গ্রাম: বর্ষার আগেই শুরু তীব্র ভাঙন, চরম আতঙ্কে এলাকাবাসী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের অন্তর্গত এলেঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের মহেলা গ্রামটি বর্তমানে মারাত্মক নদী ভাঙনের মুখে পড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। প্রতিবছর বর্ষা এলেই এ গ্রামের মানুষের জীবনে নেমে আসে দুর্ভোগ আর আতঙ্কের ছায়া। নদীর অব্যাহত আগ্রাসনে একের পর এক বসতবাড়ি ফসলি জমি গাছপালা এবং এলাকার গুরুত্বপূর্ণ পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়গত কয়েক বছর ধরে ভাঙনের তীব্রতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনেক পরিবার ইতোমধ্যে তাদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এবং অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।কেউ কেউ আবার নদীর পাড়ে অস্থায়ীভাবে বসবাস করছেন প্রতিনিয়ত ভাঙনের আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন।সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো চলতি বছর এখনো পূর্ণমাত্রায় বর্ষা শুরু না হলেও এরই মধ্যে নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে।প্রতিদিনই নতুন নতুন এলাকা ভেঙে পড়ছে নদীতে। এতে করে স্থানীয় কৃষকরা তাদের আবাদি জমি হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে ভেঙে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, ফলে এলাকাবাসীর যাতায়াত ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান গ্রহণ করা হয়নি। মাঝে মাঝে অস্থায়ীভাবে কিছু জিও ব্যাগ ফেলা বা ছোটখাটো উদ্যোগ নেওয়া হলেও তা ভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে প্রতি বছরই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটছে।এ অবস্থায় মহেলা গ্রামের সচেতন মহল ও সাধারণ জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন— জরুরি ভিত্তিতে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণ,ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত জিও ব্যাগ ও বালুভর্তি বস্তা ফেলা,ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান,এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদী শাসন প্রকল্প বাস্তবায়ন।এলাকাবাসী আরও জানান সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে মহেলা গ্রামের অস্তিত্বই হুমকির মুখে পড়বে এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে।তাই,জনস্বার্থে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ওজনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের একটাই প্রত্যাশা—দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কার্যকর ও টেকসই সমাধান নিশ্চিত করা হোক।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩১, ২০২৬ 0
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার মাদক,পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান।৩১ মার্চ ২০২৬ ইং টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে প্রিভেন্টিভ,নিয়মিত মামলা,পরোয়ানাভুক্ত আসামি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা।জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে জেলার সকল থানা ও ইউনিটকে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তার নির্দেশনারআলোকে মাঠপর্যায়ে জোরদার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়।মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্যপুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে,১৪২ পিচ ইয়াবা,১০০ গ্রাম গাঁজা,২৭০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটএ সময় মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযান অব্যাহত থাকবেজেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।জনসচেতনতা আহ্বান পুলিশ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩১, ২০২৬ 0
টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ সকালে এলেঙ্গা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফর রহমান মতিন।এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও সাবেক এএসপি আখতারুজ্জামান বাবুল, জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার, সদস্য ইমাম হাসান সোহান, মোঃ একদিল হোসেন এবং সৈয়দ সাইফুজ্জামান মাসুদ।এ সময় আরও উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের সহ-সভাপতি সাইফুল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শিকদার, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, অর্থ সম্পাদক সাইদুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক ফজলুল হক, ইমন ও প্রিয়া প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩০, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অবস্থিত ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ।  তিনি জানান, গত ঈদুল ফিতর উপলক্ষে স্কুল বন্ধ থাকায় স্কুলের তৃতীয় তলায় মাল্টিমিডিয়া ক্লাস রুম থেকে গত ১৭ মার্চ ২০২৬ তারিখ  অজ্ঞাতনামা চোর নিম্নবর্নিত মালামাল চুরি করে এবং অফিস রুমের সরঞ্জামাদী ভেঙ্গে প্রায় ৬০,০০০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। চুরি যাওয়া মালামালের মদ্ধে ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, ১টি আইপিএস এর ব্যাটারী, ১টি, আইপিএস এর মেশিন সহ অন্যন্য ইলেকট্রনিক ডিভাইস।  এই বিষয়ে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজউদ্দিন বাদি হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই পলাশ অধিকারী ৩০ মার্চ রাতে শহরের বাতেন খাঁ মোড়ে অভিযান চালিয়ে চোর আব্দুল্লাহকে গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে চুরিকৃত টেলিভিশন গুলি শহরের আরামবাগের রহিম আলীর বাড়ি হতে উদ্ধার করা হয় এবং চুরির মালামাল ক্রয়ের অপরাধে রহিম আলীকেও গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলো, মো: আব্দুল্লাহ (২৯) পিতা- মো: ইয়াকুব আলী ওরফে টুকান মাতা- মোসা: রুবি বেগম, সাং- রামকৃষ্টপুর বানিপাড়া উপরজন হলেন মো: রহিম আলী (৪৫) পিতা-মো: এলাম হোসেন, সাং- আরামবাগ মাদ্রাসাপাড়া,  উভয় থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন চুরিকৃত ৩টি টেলিভিশন উদ্ধার করা হয়েছে, দ্রুততম সময়ে চুরিকৃত বাকি মালামাল উদ্ধার করা হবে।

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক টাঙ্গাইলের সখীপুর উপজেলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১ এপ্রিল) বেলা প্রায় ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম স্থানীয় বাসিন্দা শাহ আলমের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম কলা ক্ষেতে পানি দিতে গেলে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মোঃ হেলাল উদ্দিন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ

বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ১৯ জেলায় জ্বালানি তেল সরবরাহে পুলিশের এসকর্ট সিরাজগঞ্জ, ৩১ মার্চ ২০২৬: উত্তরবঙ্গসহ পার্শ্ববর্তী ১৯ জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। মঙ্গলবার বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ছেড়ে যাওয়া ট্যাংক লরিগুলোকে নিরাপত্তা দিতে পুলিশি এসকর্ট প্রদান করা হয়। জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগসহ বিভিন্ন জেলায় মোট ৩০৬টি পয়েন্ট—যার মধ্যে ফিলিং স্টেশন ও এজেন্সি অন্তর্ভুক্ত—এ জ্বালানি তেল (পেট্রোল, অকটেন ও ডিজেল) সরবরাহের লক্ষ্যে ২৮১টি ট্যাংক লরি রওনা হয়। এসব যানবাহনকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। এ কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে কার্যকর ভূমিকা রাখছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সবসময়ই তৎপর রয়েছে।

জামালপুরে জ্বালানি তেল বিক্রয় তদারকিতে অভিযান অতিরিক্ত দামে ডিজেল বিক্রিতে জরিমানা

জামালপুরে জ্বালানি তেল বিক্রয় তদারকিতে অভিযান অতিরিক্ত দামে ডিজেল বিক্রিতে জরিমানা জামালপুর,১ এপ্রিল ২০২৬: জ্বালানি তেলের মজুদ, বিক্রয় পরিস্থিতি ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে জামালপুর জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) পরিচালিত এ অভিযানে ডিজেল, পেট্রোল ও অকটেনের মজুদ যাচাই, বিক্রয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক প্রণীত নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করা হয়। একইসঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে সদর উপজেলার মহেশপুর এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং জ্বালানি তেল বিক্রিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পশ্চিম পাশে ছোটরা মোজার ডিসি রোড সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৫৮ শতক জমি দখল করে স্থাপনা নির্মাণের কাজ চলছে। অভিযোগ রয়েছে, এই কাজটি কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের নির্দেশেই করা হচ্ছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এমন সংবাদের ভিত্তিতে পৌর ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। এ সময় কারারক্ষীসহ কয়েকজনের একটি দল তাদের কাজে বাধা দেয় এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত জমিটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি, কুমিল্লা ডিসির অধিনে। নিয়ম বহির্ভূতভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শীর্ষ সপ্তাহ

আইন-অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

এপ্রিল ১, ২০২৬