All locations

টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের কালিহাতিতে কিশোর নাইম শেখ (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেন (৩৩)। র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সখিপুর থানার যাদবপুর এলাকা থেকে শরিফুল ইসলাম এবং টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা বাইপাস এলাকা থেকে শামীম হোসেনকে আটক করা হয়।এজাহার সূত্রে জানা যায় নিহত নাইম শেখ আসামিদের প্রতিবেশী ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে নাইম শেখ বাড়ি থেকে নিকটস্থ শিমুল বাজারে যাওয়ার পথেঅভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সময় নাইমের পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালিয়ে আহত করা হয় বলে জানা গেছে।এ ঘটনায় নিহতের পিতা ওসমানি আলী শেখ বাদী হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর থেকেই পলাতকআসামিদের গ্রেফতারে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প তৎপরতা শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ওতথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।র‍্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাংগাইল জেলা কমিটির মতবিনিময়

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাংগাইল জেলা কমিটির মতবিনিময় জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ জেলা কমিটি এলেঙ্গা অফিসে এ আয়োজন করে। জাতীয়সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা ও আমেরিকার প্রবাসী নাসিম এম খান রুনু, এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও প্রাক্তন এএসপি আখতারুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম হোসাইন আহমেদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নুর নবী সোহেল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলাইউনিটের যুগ্ন আহবায়ক বোরহান তালুকদার, শহিদুল ইসলাম খান রুমি, কালিহাতি উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি ইয়ামিন হাসান, মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদ, মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি মিজানুর রহমান, সখিপুর উপজেলা ইউনিটির আহ্বায়ক আলতাফ হোসেন, বাসাইল উপজেলা ইউনিটের আব্বায়কশহিদুল ইসলাম,এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নাগরপুর ইউনিটের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দেলদুয়ার উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, মধুপুর উপজেলা ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ভূয়াপুর উপজেলা ইউনিটির সাধারণ সম্পাদক মামুন সরকার, মির্জাপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,গোপালপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক ইকবাল হোসেন খান, ধনবাড়ী উপজেলা ইউনিটির আহবায় ইমাম হাসান সোহান,এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার প্রমুখ।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। সোমবার (৩০ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে যুগ্ন:সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উদীচী সভাপতি শামছুল আলম খান, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে, সিপিবির সাবেক সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সিপিবি নেতা আজিম উদ্দীন, আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির নেত্রী চিনু রেমা সহ সিপিবি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তরা সরাসরি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘ইউনূস সরকার আমেরিকার সঙ্গে একটি গোলামির চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তি বাতিলের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে এই কালো চুক্তি বাস্তবায়ন প্রতিহত করবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমেরিকার সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল ঘোষণা করা হোক। একই সাথে ভারতের সাথে হওয়া সকল গোপনীয় ও অন্যায্য চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি।’

আল আমিন হাওলাদার মার্চ ৩০, ২০২৬ 0
ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে আজ ৩০ মার্চ ২০২৬ তারিখ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সরকারি দপ্তর,স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।অভিযানের অংশ হিসেবে রাস্তা-ঘাট,ড্রেন,খাল-বিল,বাসাবাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে পানি জমে থাকতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করা এবং জনসাধারণকে সচেতন করার কার্যক্রমও চালানো হয়।জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গুর প্রকোপ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। জনস্বার্থে সমগ্র জেলাজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।এ সময় সকলকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকতে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট অভিযান,

জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট অভিযান, ২৯ মার্চ ২০২৬টাঙ্গাইল জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) দিনব্যাপী এ অভিযান জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন পেট্রলপাম্প, তেল ডিপো ও খুচরা বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় তেলের মজুদ পরিস্থিতি, নির্ধারিত মূল্যে বিক্রি এবং পরিমাপে সঠিকতা যাচাই করা হয়।অভিযানকালে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় এবং কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের এ তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে স্থানীয়দের অভিমত।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ সকালে এলেঙ্গা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফর রহমান মতিন।এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও সাবেক এএসপি আখতারুজ্জামান বাবুল, জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার, সদস্য ইমাম হাসান সোহান, মোঃ একদিল হোসেন এবং সৈয়দ সাইফুজ্জামান মাসুদ।এ সময় আরও উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের সহ-সভাপতি সাইফুল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শিকদার, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, অর্থ সম্পাদক সাইদুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক ফজলুল হক, ইমন ও প্রিয়া প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩০, ২০২৬ 0
নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্টের অভিযান

নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্টের অভিযান নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ফুয়েলিং স্টেশনে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করা, অতিরিক্ত মূল্য আদায় ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।রোববার (২৯ মার্চ ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। অভিযানে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় রেজিস্টার, মিটার ক্যালিব্রেশন এবং নির্ধারিত মূল্যে তেল বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়।অভিযান পরিচালিত ফিলিং স্টেশনগুলো হলো এস এস ফিলিং স্টেশন (মেঘনা কাঁচপুর ব্রিজ এলাকা),মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন (কাঁচপুর নয়াবাড়ী, সোনারগাঁও),তিতাস ফিলিং স্টেশন (কাঁচপুর নয়াবাড়ী সোনারগাঁও),মেঘনা ফিলিং স্টেশন (কাঁচপুর) মুক্তি ফিলিং স্টেশন (কাঁচপুর)মেসার্স শ্যামস ফিলিং স্টেশন (মৌচাক, সিদ্ধিরগঞ্জ) এবংমেসার্স জোনাকী ফিলিং স্টেশন (সানারপাড়, সিদ্ধিরগঞ্জ)।সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান চলাকালে স্টেশনগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। কোথাও কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩০, ২০২৬ 0
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে নতুন অতিরিক্ত সচিব আকনুর রহমান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে নতুন অতিরিক্ত সচিব আকনুর রহমান দেশের সিভিল প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুবিভাগ—নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) শাখায় নতুন অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আকনুর রহমান। দীর্ঘদিন শূন্য থাকা এ গুরুত্বপূর্ণ পদে তাঁর নিয়োগ প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয় সদ্য যোগদান করা অতিরিক্ত সচিব আকনুর রহমানকে এপিডি অনুবিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে।প্রশাসনের ভেতরে এপিডি অনুবিভাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এই শাখা থেকেই বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ পদোন্নতি বদলি ও প্রেষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ফলে সরকারি প্রশাসনের কাঠামো ও কার্যকারিতা অনেকাংশেই এ বিভাগের ওপর নির্ভরশীল।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস ধরে এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব পদটি শূন্য থাকায় নিয়মিত কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা দিয়েছিল। নতুন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আকনুর রহমানের যোগদানের মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে প্রশাসনিক কাজে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।সহকর্মীদের মতে আকনুর রহমান অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে এপিডি অনুবিভাগের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, আকনুর রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার মটরা গ্রামে। স্থানীয়দের মাঝেও তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় আনন্দের সঞ্চার হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ৩০, ২০২৬ 0
জামালপুরে জ্বালানি তেলের মজুদ ও বিক্রি পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ অভিযান

জামালপুরে জ্বালানি তেলের মজুদ ও বিক্রি পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ অভিযান জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) জেলার সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ডিজেল, পেট্রোল ও অকটেনের মজুদ পরিস্থিতি সরেজমিনে যাচাই করা হয়। পাশাপাশি পেট্রোল পাম্প ও ডিলারদের বিক্রয় কার্যক্রম, মূল্য তালিকা এবং মজুদ রেজিস্টার পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্টরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অবৈধ মজুদ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।এ সময় সংশ্লিষ্ট পাম্প মালিক ও ডিলারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে সাধারণ ভোক্তারা নির্বিঘ্নে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল সংগ্রহ করতে পারেন।জনস্বার্থে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে রবিবার (২৯ মার্চ ২০২৬) বেলা ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের ফেব্রুয়ারি/২০২৬ খ্রি. মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। সভায় আলোচনা করা হয় পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন, জেলার খাতভিত্তিক এবং থানা ভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ও অন্যান্য সংস্থা কর্তৃক রুজুকৃত মামলা সংক্রান্ত অগ্রগতি, অপরাধ পরিসংখ্যান, মামলা নিষ্পত্তি, মুলতবী মামলার অবস্থা, অপমৃত্যু মামলার পরিসংখ্যান, মুলতবী গ্রেফতারী পরোয়ানা, বিট পুলিশিং কার্যক্রম এবং জেলার গোয়েন্দা কার্যক্রম। এছাড়া স্পর্শকাতর মামলা ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়।পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে রক্ষা করার জন্য সকল কর্মকর্তাকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোরশেদা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁঞা। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিবি, ডিআইও, তদন্ত কর্মকর্তা ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ ট্রাফিক এবং কোর্ট ইন্সপেক্টররা সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার প্রকাশ করা হয়।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
রাতভর অভিযানে অবৈধ মাটি কর্তন রোধ, জরিমানা ৩ লাখ টাকা

রাতভর অভিযানে অবৈধ মাটি কর্তন রোধ, জরিমানা ৩ লাখ টাকা টাঙ্গাইলের সখিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কর্তনের বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ঘেচুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভেকু ও ট্রাক চলাচলের কারণে তীব্র শব্দদূষণ, এলাকার ব্যবহারযোগ্য সড়কের ক্ষয়ক্ষতি এবং জনভোগান্তির অভিযোগ করেন।ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি বিক্রয়ের সুনির্দিষ্ট প্রমাণ পায়। এ সময় চারটি মাটি বোঝাই ট্রাক এবং বিক্রয়ের রশিদ জব্দ করা হয় যা বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের প্রমাণ হিসেবে বিবেচিত হয়।পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় হাবীব মাস্টার নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে ওই অর্থদণ্ড আদায় করা হয়েছে।প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি কর্তন ওপরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
মাথাবিহীন লাশ উদ্ধারের পর মিললো বিচ্ছিন্ন মাথা, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জে অটোরিকশা চালক হত্যা: মাথাবিহীন লাশ উদ্ধারের পর মিললো বিচ্ছিন্ন মাথা, গ্রেপ্তার ৩ মানিকগঞ্জে নৃশংস হত্যাকাণ্ডের শিকার অটোরিকশা চালক রফিক মিয়ার মাথাবিহীন লাশ উদ্ধারের কয়েকদিন পর অবশেষে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ মার্চ) সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকার নদীপাড়ের একটি ভূট্টাখেত থেকে মাথাটি উদ্ধার করে বানিয়াজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।এর আগে গত ২৫ মার্চ বিকেলে সদর উপজেলার পাছবারইল গ্রামের কালীগঙ্গা নদীর পাড় থেকে রফিক মিয়ার মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন—ঘিওর উপজেলার রাথুরা গ্রামের রিপন মিয়া (৩০), সদর উপজেলার পাছবারইল গ্রামের আরমান হোসেন (২০) এবং সজিব হোসেন (২৫)। পুলিশ ও তদন্ত সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রফিক মিয়াকে হত্যা করা হয়। একই গ্রামের বন্ধু রিপন মিয়া, যিনি পেশায় নির্মাণ শ্রমিক, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। ২৪ মার্চ সকালে রফিক মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর গাঁজা সেবনের কথা বলে রিপন তার সহযোগী আরমান ও সজিবকে সঙ্গে নিয়ে ভাড়া করা অটোরিকশায় রফিককে সদর উপজেলার পাছবারইল এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর আরমান একটি হাতুড়ি দিয়ে রফিকের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে রিপন দা দিয়ে তার গলা কেটে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে। এ সময় আরমান ও সজিব তাকে ধরে রাখে। ঘটনার পর হত্যাকারীরা মরদেহ গোপন করার চেষ্টা করে। তারা মাথা ও শরীর নদীতে ফেলে দেয়। তবে শরীরটি ভেসে উঠলে সেটি পুনরায় পেটে কেটে নদীর তীরে মাটিচাপা দেয়। অপরদিকে মাথাটি পানিতে ডুবে যায়, যা পরে ভেসে উঠে পাশের ভূট্টাখেতে গিয়ে পড়ে। হত্যার পরদিন ভোরে রিপন অটোরিকশাটি নিয়ে ঢাকার ধামরাই এলাকায় চলে যায় এবং সেটি বিক্রির চেষ্টা করে। পরে ২৬ মার্চ দুপুরে প্রযুক্তির সহায়তায় ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান ও সজিবকে গ্রেপ্তার করা হয় এবং কালামপুরের একটি গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
াঙ্গাইলে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে উত্তেজনা, বহিষ্কারের দাবি

টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে উত্তেজনা, বহিষ্কারের দাবি টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর ঘটনাটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।জানা যায়, সম্প্রতিসামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে কলেজজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, কলেজটির অধ্যক্ষ ওই শিক্ষিকার সঙ্গে ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে।রোববার (২৯ মার্চ ২০২৬) এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা অধ্যক্ষের অবিলম্বে বহিষ্কার এবং তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, এমন ঘটনা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নৈতিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং শিক্ষার্থীদের জন্য বিরূপ প্রভাব সৃষ্টি করে।শিক্ষকরা নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে তারা মানসিকভাবে চাপে রয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও স্বচ্ছ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি তোলে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভকারীরা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের বক্তব্য জানা যায়নি।ঘটনাটি নিয়ে শিক্ষা মহলে আলোচনা-সমালোচনা চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
নেত্রকোণায় প্রতিবেশীর ঘর থেকে গলাকাটা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে গলাকাটা অবস্থায় অংকিত বর্মন (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। সোমবার (৩০ মার্চ) উপজেলার বরান্তর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। অংকিতের দাদি বিশু রানি বর্মন ঢাকায় থেকেই তাকে দেখাশোনা করতেন। গত মঙ্গলবার দাদির সঙ্গে অংকিত গ্রামের বাড়িতে আসে। পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল অংকিত। এ সময় পরিবারের সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন এবং দাদি পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে নাতিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের বাড়ির একটি কক্ষে বিছানার ওপর গলাকাটা অবস্থায় অংকিতকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা সোহাগ বর্মন জানান, “আমরা বাড়ির আশপাশেই কাজ করছিলাম। মা পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে অংকিতকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পাশের বাড়িতে আত্মীয় সুকুমার বর্মনের ঘরে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।” মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আল আমিন হাওলাদার মার্চ ৩০, ২০২৬ 0
অবৈধ জ্বালানি মজুদে এলেঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা

অবৈধ জ্বালানি মজুদে এলেঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখার দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার (৩০ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ’র নেতৃত্বে পরিচালিত এক অভিযানে মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে স্টেশনটিতে অবৈধভাবে ১০,০০০ লিটার ডিজেল, ১,৮৬৮ লিটার পেট্রোল এবং ৪,০০০ লিটার অকটেন মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষায় ও বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মনিটরিং ও অভিযান চলমান রয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩০, ২০২৬ 0
প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল: স্বস্তিতে বিদ্যুৎ গ্রাহকরা

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল: স্বস্তিতে বিদ্যুৎ গ্রাহকরা দীর্ঘদিনের অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন খুব শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।প্রতিমন্ত্রী জানান, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে এই চার্জ পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল— মিটারের মূল্য পরিশোধের পরও কেন বছরের পর বছর এই অতিরিক্ত চার্জ বহাল রাখা হচ্ছে।এই ইস্যুতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক মহলে সমালোচনা ও দাবি জানানো হচ্ছিল।নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে এবং এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৯, ২০২৬ 0
টাঙ্গাইলে অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন টাঙ্গাইল শহরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়-এর অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডেরঅভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজেরশিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।রোববার (২৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ জগলু সড়কে অবস্থিত কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেনমানববন্ধনে বক্তারা অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের অপসারণ দাবি করে বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা অভিযোগ করেন অধ্যক্ষের আচরণে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসাইন খান মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়মা আক্তার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা খাতুন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরি আজাদ শম্পাসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।এ বিষয়ে জানতে অধ্যক্ষ আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফলে তারবক্তব্যতাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য সম্প্রতি কলেজের এক শিক্ষিকার সঙ্গে অধ্যক্ষের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সংশ্লিষ্ট অডিওতে অশালীন কথাবার্তা রয়েছে বলে দাবি করেছেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এছাড়া কলেজের একাধিক শিক্ষিকা অধ্যক্ষের বিরুদ্ধে নানাভাবে হয়রানির অভিযোগও তুলেছেন।তবেঅভিযোগগুলোর বিষয়ে এখনো কোনোআনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৯, ২০২৬ 0
গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু

গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ছাত্রের নাম মো. মেহেদী হাসান (২২)। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর পিতার নাম মো. লালমাহমুদ।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নিজ বাড়িতে মেহেদী হাসানকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘটনাস্থল থেকে নিহতের নিজ হাতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। চিঠিতে তিনি তাঁর মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।প্রতিবেশী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মেহেদী হাসান কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। এলাকাবাসী একজন মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৯, ২০২৬ 0
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার ২৭ মার্চ ২০২৬টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা পরোয়ানাভুক্ত এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তারই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ২০৫ পিচ ইয়াবা এবং ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয় বলে জানায় পুলিশ।এছাড়াও প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলা এবং পরোয়ানামূলে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয় যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান তৎপরতারই অংশ।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৮, ২০২৬ 0
পেট্রলপাম্পে ভিড় কমার আভাস শনিবার থেকে সরবরাহ স্বাভাবিকের প্রত্যাশা

পেট্রলপাম্পে ভিড় কমার আভাস শনিবার থেকে সরবরাহ স্বাভাবিকের প্রত্যাশা সারা দেশের পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা ধীরে ধীরে কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতাই মূলত এই চাপ সৃষ্টি করেছে যা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে শনিবার (২৮ মার্চ) থেকে দেশের জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।শুক্রবার (২৭ মার্চ) এক বার্তায় সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় অনভিপ্রেত এবং এটি সম্পূর্ণ সাময়িক।তিনি আরও বলেন সরবরাহ ব্যবস্থায় কোনো বড় ধরনের ঘাটতি নেই। কিছু গুজব ও আতঙ্কের কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এদিকে বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ভিড় কিছুটা কমতে শুরু করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুদ না করার আহ্বান জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৮, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের কালিহাতিতে কিশোর নাইম শেখ (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেন (৩৩)। র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সখিপুর থানার যাদবপুর এলাকা থেকে শরিফুল ইসলাম এবং টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা বাইপাস এলাকা থেকে শামীম হোসেনকে আটক করা হয়।এজাহার সূত্রে জানা যায় নিহত নাইম শেখ আসামিদের প্রতিবেশী ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে নাইম শেখ বাড়ি থেকে নিকটস্থ শিমুল বাজারে যাওয়ার পথেঅভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সময় নাইমের পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালিয়ে আহত করা হয় বলে জানা গেছে।এ ঘটনায় নিহতের পিতা ওসমানি আলী শেখ বাদী হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর থেকেই পলাতকআসামিদের গ্রেফতারে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প তৎপরতা শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ওতথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।র‍্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাংগাইল জেলা কমিটির মতবিনিময়

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাংগাইল জেলা কমিটির মতবিনিময় জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ জেলা কমিটি এলেঙ্গা অফিসে এ আয়োজন করে। জাতীয়সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা ও আমেরিকার প্রবাসী নাসিম এম খান রুনু, এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও প্রাক্তন এএসপি আখতারুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম হোসাইন আহমেদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নুর নবী সোহেল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলাইউনিটের যুগ্ন আহবায়ক বোরহান তালুকদার, শহিদুল ইসলাম খান রুমি, কালিহাতি উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি ইয়ামিন হাসান, মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদ, মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি মিজানুর রহমান, সখিপুর উপজেলা ইউনিটির আহ্বায়ক আলতাফ হোসেন, বাসাইল উপজেলা ইউনিটের আব্বায়কশহিদুল ইসলাম,এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নাগরপুর ইউনিটের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দেলদুয়ার উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, মধুপুর উপজেলা ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ভূয়াপুর উপজেলা ইউনিটির সাধারণ সম্পাদক মামুন সরকার, মির্জাপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,গোপালপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক ইকবাল হোসেন খান, ধনবাড়ী উপজেলা ইউনিটির আহবায় ইমাম হাসান সোহান,এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার প্রমুখ।

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। সোমবার (৩০ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে যুগ্ন:সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উদীচী সভাপতি শামছুল আলম খান, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে, সিপিবির সাবেক সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সিপিবি নেতা আজিম উদ্দীন, আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির নেত্রী চিনু রেমা সহ সিপিবি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তরা সরাসরি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘ইউনূস সরকার আমেরিকার সঙ্গে একটি গোলামির চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তি বাতিলের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে এই কালো চুক্তি বাস্তবায়ন প্রতিহত করবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমেরিকার সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল ঘোষণা করা হোক। একই সাথে ভারতের সাথে হওয়া সকল গোপনীয় ও অন্যায্য চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি।’

ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে আজ ৩০ মার্চ ২০২৬ তারিখ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সরকারি দপ্তর,স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।অভিযানের অংশ হিসেবে রাস্তা-ঘাট,ড্রেন,খাল-বিল,বাসাবাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে পানি জমে থাকতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করা এবং জনসাধারণকে সচেতন করার কার্যক্রমও চালানো হয়।জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গুর প্রকোপ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। জনস্বার্থে সমগ্র জেলাজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।এ সময় সকলকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকতে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট অভিযান,

জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট অভিযান, ২৯ মার্চ ২০২৬টাঙ্গাইল জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) দিনব্যাপী এ অভিযান জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন পেট্রলপাম্প, তেল ডিপো ও খুচরা বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় তেলের মজুদ পরিস্থিতি, নির্ধারিত মূল্যে বিক্রি এবং পরিমাপে সঠিকতা যাচাই করা হয়।অভিযানকালে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় এবং কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের এ তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে স্থানীয়দের অভিমত।

শীর্ষ সপ্তাহ

আইন-অপরাধ

টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

মার্চ ৩০, ২০২৬