All locations

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার ২৭ মার্চ ২০২৬টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা পরোয়ানাভুক্ত এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তারই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ২০৫ পিচ ইয়াবা এবং ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয় বলে জানায় পুলিশ।এছাড়াও প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলা এবং পরোয়ানামূলে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয় যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান তৎপরতারই অংশ।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৮, ২০২৬ 0
শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল কোডিন ফসফেটযুক্ত Eskuf এবং ১,৬৫,৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। অভিযানে মোসা পপিয়ারা বেগম (৩৬) গ্রেফতার হন, তার স্বামী মোঃ শামির উদ্দীন (৩৯) বর্তমানে পলাতক। উভয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৮, ২০২৬ 0
টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা একই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু ২৭ মার্চ ২০২৬ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা-এ এক হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি শেষ হয়ে গেলে বাসের কয়েকজন যাত্রী মহাসড়কের পাশের রেললাইনে বসে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই একই পরিবারের সদস্য।টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন,বাসের তেল শেষ হয়ে যাওয়ায় যাত্রীরা নেমে রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের চাপা দেয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের আগমনের শব্দ তারা বুঝতে পারেননি।”দুর্ঘটনার পরপরই পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৭, ২০২৬ 0
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পিটিসি,টাঙ্গাইল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পিটিসি,টাঙ্গাইল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ সকাল ৯টায় পিটিসি টাঙ্গাইলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান (অতিরিক্ত ডিআইজি), জনাব ড.এএইচএম কামরুজ্জামান, বিপিএম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ।দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে পিটিসি টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।এছাড়া ২৫ মার্চ রাতে গণহত্যা দিবসের স্মরণে প্রতীকী‘ব্ল্যাক-আউট’কর্মসূচি পালন করা হয়।একই সঙ্গে জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের অব্যাহত উন্নয়ন কামনায় এবং মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় পিটিসি টাঙ্গাইল জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।বিভিন্ন আয়োজনে কর্মকর্তা প্রশিক্ষণার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিবসটিকে করে তোলে আরও তাৎপর্যমণ্ডিত।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৬, ২০২৬ 0
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার

সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড। জ্বালানি সংকট মোকাবেলায় টাঙ্গাইলের সখিপুর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে। ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার অপরাহ্নে সঙ্গীয় পুলিশ ফোর্স প্রসিকিউশন কর্মকর্তা এবং মেঘনা ডিপোর প্রতিনিধির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে মোট ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়, যার মধ্যে ৩৫১৬ লিটার ডিজেল এবং ১৬৬৪ লিটার পেট্রোল রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পূর্বদেশ ফিলিং স্টেশনের অনুকূলে ২৪ মার্চ দিবাগত রাতে ৪৫০০ লিটার পেট্রোল ও ৪৫০০ লিটার ডিজেল সরবরাহ করা হলেও তা ২৫ মার্চ সরকার নির্ধারিত মূল্যে বিক্রির কথা থাকলেও যথাযথভাবে বিতরণ করা হয়নি। তদন্তে প্রমাণ মেলে পূর্বদেশ ফিলিং স্টেশন উক্ত জ্বালানি নিজস্ব স্টেশনে সংরক্ষণ না করে মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজকে অবৈধভাবে মজুদে সহায়তা করে। এ বিষয়ে মালিকের স্বীকারোক্তি ভুক্তভোগীদের সাক্ষ্য এবং উদ্ধারকৃত মজুদের তথ্য পাওয়া গেছে। এছাড়া ১৫০ জনের বেশি ভুক্তভোগী অভিযোগ করেন যে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ১০ টাকা বেশি দামে জ্বালানি বিক্রি করা হয়েছে।এ সকল অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি মজুদ ও বিতরণ কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগে মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিককে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ১৬৬৪ লিটার পেট্রোলসহ মোট ৫১৮০ লিটার স্পট নিলামের মাধ্যমে সখিপুর উপজেলার বোয়ালী এলাকার একটি ফিলিং স্টেশনকে প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।সরকারি কর্মকর্তা পুলিশ সদস্য এবং মেঘনা ডিপোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে জ্বালানির পরিমাণ নিরূপণ, মূল্য নির্ধারণ এবং নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৬, ২০২৬ 0
টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাযথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটির সূচনায় ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ আলোচনা সভা মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও অহংকারের দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।শহীদদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে সেই সকল বীর সন্তানদের যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। একই সঙ্গে দেশকে আরও সমৃদ্ধ ও উন্নত করার প্রত্যয়ে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৬, ২০২৬ 0
টাংগাইল গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ দেখতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত: ২০১ গম্বুজ মসজিদ দেখতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু ঈদের আনন্দ ভাগাভাগি করতে পিতামাতার সঙ্গে ঘুরতে এসে ২৫ মার্চ ২০২৬ ইং এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক নিষ্পাপ শিশু। ঘটনাটি ঘটেছে নগদা শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া এলাকায় যা মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায় ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শনে আসে শিশুটি আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এ ভ্রমণ হঠাৎ করেই রূপ নেয় এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। মসজিদ দর্শন শেষে ফেরার পথে বা আশপাশ এলাকায় অবস্থানকালে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনাটি ছিল অত্যন্ত আকস্মিক এবং ভয়াবহ। তারা আরও জানান ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই মানুষের ভিড় জমে যায় এবং সবাই মিলে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।এ ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে শোকের মাতম। ঈদের আনন্দ তাদের জীবনে রয়ে গেল এক দুঃসহ স্মৃতি হয়ে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তারা উল্লেখ করেন।এ মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৬, ২০২৬ 0
টাঙ্গাইলে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে মতবিনিময় সভা: জ্বালানি সংকট মোকাবিলায় কড়া মনিটরিংয়ের নির্দেশনা

টাঙ্গাইলে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে মতবিনিময় সভা: জ্বালানি সংকট মোকাবিলায় কড়া মনিটরিংয়ের নির্দেশনা। জ্বালানি তেলের চলমান সংকট পরিস্থিতিতে টাঙ্গাইল জেলার পেট্রোল পাম্পসমূহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার পেট্রোল পাম্প মালিক ও পেট্রোল পাম্প সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় বক্তারা বর্তমান পেট্রোল ও অকটেন সংকটের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পেট্রোল পাম্পগুলোতে তদারকি কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভোক্তাদের ভোগান্তি কমানো কৃত্রিম সংকট প্রতিরোধ এবং স্বচ্ছতার সঙ্গে জ্বালানি বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন সরকার নির্ধারিত নির্দেশনা অমান্য করে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি সকল পেট্রোল পাম্প মালিককে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং যেকোনো অনিয়মের তথ্য দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশ দেন। পুলিশ সুপারও জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, অনিয়ম বা কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা টাঙ্গাইল জেলা পেট্রোল পাম্প মালিক এবং পেট্রোল পাম্প সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টদের মতে এ ধরনের মতবিনিময় সভা জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৬, ২০২৬ 0
কোডিংয়ের ভবিষ্যৎ বদলে দিচ্ছে গুগলের এআই টুলস
কোডিংয়ের ভবিষ্যৎ বদলে দিচ্ছে গুগলের এআই টুলস

প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এক বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে, এবং এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিংয়ের ক্ষেত্রে। একসময় যে কোডিংকে কেবল মানুষের বুদ্ধিমত্তা ও যুক্তির একচেটিয়া ক্ষেত্র বলে মনে করা হতো, গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের অত্যাধুনিক এআই টুলস সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। জেমিনি (Gemini) এবং ডুয়েট এআই (Duet AI)-এর মতো শক্তিশালী এআই মডেলগুলি কোড লেখা থেকে শুরু করে ডিবাগিং, কোড পর্যালোচনা এবং এমনকি জটিল সিস্টেম ডিজাইন পর্যন্ত সবকিছুতেই ডেভেলপারদের সহায়তা করছে। এই টুলসগুলি কেবল কোডিং প্রক্রিয়াকে দ্রুততর ও ত্রুটিমুক্ত করছে না, বরং কোডিংয়ের ভবিষ্যৎকে এক নতুন দিকে পরিচালিত করছে, যেখানে মানুষ ও এআইয়ের সহযোগিতা হবে সাফল্যের মূল চাবিকাঠি। আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির চাহিদা মেটাতে এবং গ্রাহকদের উচ্চ প্রত্যাশা পূরণ করতে ডেভেলপারদের ওপর চাপ বাড়ছে। ঐতিহ্যবাহী পদ্ধতিতে কোড লেখা সময়সাপেক্ষ এবং এতে মানবীয় ত্রুটির সম্ভাবনা থাকে। এখানেই এআইয়ের ভূমিকা অপরিহার্য হয়ে ওঠে। গুগল, তার গবেষণা এবং ডেভেলপমেন্টের মাধ্যমে, কোডিংয়ের এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের এআই টুলসগুলি বিশাল ডেটাসেট থেকে শিখে, প্যাটার্ন চিনতে পেরে এবং ভবিষ্যদ্বাণী করে ডেভেলভারদের কাজকে সহজ করে তুলছে। গুগল ডিপমাইন্ডের আলফাকোড (AlphaCode) এর মতো গবেষণা প্রকল্পগুলি দেখিয়েছে যে এআই এমনকি জটিল প্রোগ্রামিং প্রতিযোগিতাতেও মানুষের সাথে পাল্লা দিতে সক্ষম, যা কোডিংয়ে এআইয়ের সম্ভাবনার এক ঝলক প্রদর্শন করে। গুগলের এআই টুলসের মধ্যে জেমিনি এবং ডুয়েট এআই বিশেষভাবে উল্লেখযোগ্য। জেমিনি, গুগলের সবচেয়ে শক্তিশালী এবং মাল্টিমোডাল এআই মডেল হিসেবে, কেবল টেক্সট নয়, কোড, ছবি এবং ভিডিওর মতো বিভিন্ন তথ্য বুঝতে ও তৈরি করতে সক্ষম। কোডিংয়ের ক্ষেত্রে, জেমিনি ডেভেলপারদের জন্য স্বয়ংক্রিয়ভাবে কোড তৈরি করতে পারে, বিদ্যমান কোডে ত্রুটি খুঁজে বের করতে পারে, কোডের কার্যকারিতা ব্যাখ্যা করতে পারে এবং এমনকি এক প্রোগ্রামিং ভাষা থেকে অন্য ভাষায় কোড অনুবাদও করতে পারে। অন্যদিকে, ডুয়েট এআই হল ওয়ার্কস্পেস (Workspace) এবং গুগল ক্লাউড (Google Cloud)-এর জন্য তৈরি গুগলের এআই-চালিত সহযোগী। এটি বিভিন্ন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে (যেমন, VS Code, JetBrains IDEs) সরাসরি ইন্টিগ্রেটেড হয়ে কাজ করে। ডুয়েট এআই ডেভেলপারদের জন্য কোড সাজেশন, স্বয়ংক্রিয় কোড সম্পন্নকরণ, ডিবাগিং সহায়তা এবং কোড রিফ্যাক্টরিংয়ের মতো কাজগুলি করে। এর মাধ্যমে ডেভেলপাররা পুনরাবৃত্তিমূলক কাজগুলি থেকে মুক্তি পেয়ে আরও সৃজনশীল এবং উচ্চ-স্তরের সমস্যা সমাধানে মনোনিবেশ করতে পারেন। কোড জেনারেশন, কোড ব্যাখ্যা এবং কোড সংশোধনের মতো ক্ষমতাগুলি ডেভেলপারদের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেয়। গুগলের এআই টুলস ডেভেলপারদের জন্য অসংখ্য সুবিধা নিয়ে এসেছে: ১. উৎপাদনশীলতা বৃদ্ধি: স্বয়ংক্রিয় কোড জেনারেশন এবং ত্রুটি শনাক্তকরণের মাধ্যমে ডেভেলপাররা অনেক দ্রুত কাজ সম্পন্ন সম্পন্ন করতে পারেন, যা তাদের সামগ্রিক উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৫, ২০২৬ 0
ফিলিপাইনের রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করলেন।
ফিলিপাইনের রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করলেন।

রাষ্ট্রপতি মার্কোস এক সরকারি ঘোষণায় বলেছেন, "মধ্যপ্রাচ্যে উদ্ভূত ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের সরবরাহ এবং মূল্যের উপর গভীর প্রভাব ফেলছে। ফিলিপাইন একটি তেল-আমদানি নির্ভর দেশ হওয়ায়, এই অস্থিরতা আমাদের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিটি ফিলিপিনো নাগরিকের দৈনন্দিন জীবনযাত্রার উপর সরাসরি হুমকি সৃষ্টি করছে।" তিনি আরও বলেন, এই জরুরি অবস্থা সরকারকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে, মূল্য স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বিশেষ ক্ষমতা প্রদান করবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি তীব্র হওয়া সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে। তেলের উৎপাদনকারী দেশগুলো এবং প্রধান শিপিং রুটগুলো এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য জ্বালানি পণ্যের খুচরা মূল্য বৃদ্ধি পাচ্ছে, যা ফিলিপাইনের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এক কঠিন পরিস্থিতি তৈরি করেছে। ফিলিপাইনের অর্থনীতির একটি বড় অংশ পরিবহন এবং শিল্প খাতের উপর নির্ভরশীল, যা সরাসরি জ্বালানি ব্যয়ের দ্বারা প্রভাবিত হয়। জ্বালানির মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তোলে, যা খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে সাহায্য করে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দেয়। জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে ফিলিপাইন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ক্ষমতা লাভ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: * **জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং এর বিতরণ ব্যবস্থাকে কঠোরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৫, ২০২৬ 0
শিকলবন্দি পেট্রল পাম্প, গ্রাহকের ক্ষোভ
শিকলবন্দি পেট্রল পাম্প, গ্রাহকের ক্ষোভ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পেট্রল পাম্পগুলোতে তালা ঝুলছে, গেটে ঝোলানো হয়েছে মোটা শিকল। 'নো পেট্রল' সাইনবোর্ডগুলো যেন উপহাস করছে জ্বালানির সন্ধানে ছোটাছুটি করা সাধারণ মানুষকে। পেট্রল পাম্প ডিলারদের ধর্মঘটের জেরে এই আকস্মিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, যা জনজীবনকে এক প্রকার স্থবির করে তুলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বালানির জন্য হাহাকার, সীমিত সংখ্যক খোলা পাম্পে দীর্ঘ সারি এবং সর্বস্তরের গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা এক নজিরবিহীন পরিস্থিতির জন্ম দিয়েছে। এই ধর্মঘট কেবল ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদেরই নয়, গণপরিবহন, জরুরি পরিষেবা এবং পণ্য পরিবহনেও মারাত্মক প্রভাব ফেলছে, যা দেশের অর্থনীতিতে গভীর সংকট তৈরি করার আশঙ্কা দেখা দিয়েছে। পেট্রল পাম্প ডিলার ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে তাদের বেশ কিছু ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছিল। এর মধ্যে প্রধান হলো জ্বালানি বিক্রিতে কমিশন বৃদ্ধি, লিজের মাধ্যমে পাম্পের জমি নবায়নের প্রক্রিয়া সহজ করা এবং জ্বালানি তেল বিক্রিতে লসের ক্ষতিপূরণ প্রদান। অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মফিজুল ইসলাম বলেন, "বর্তমান বাজার পরিস্থিতিতে এবং ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের (বিদ্যুৎ, শ্রমিকের মজুরি, রক্ষণাবেক্ষণ) সঙ্গে সঙ্গতি রেখে কমিশন বৃদ্ধি না করলে পাম্প চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমরা বহুবার সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং তেল কোম্পানিগুলোর কাছে আবেদন জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই আমরা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।" তিনি আরও জানান, অনেক পাম্প মালিক লোকসানের মুখে পড়ে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, যা হাজার হাজার কর্মীর জীবিকাকেও সংকটে ফেলছে। তাদের দাবি, সরকার অবিলম্বে তাদের সঙ্গে আলোচনায় বসে একটি কার্যকর সমাধান সূত্র বের করুক, অন্যথায় এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। রাজধানীর ধানমন্ডি, গুলশান, মিরপুরসহ বিভিন্ন এলাকার চিত্র ছিল একই। বন্ধ পাম্পের সামনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করছিলেন অসংখ্য গাড়িচালক ও মোটরসাইকেল আরোহী। মোহাম্মদপুরের বাসিন্দা শফিকুর রহমান, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, ক্ষোভের সঙ্গে বলেন, "সকাল থেকে তিনটি পাম্প ঘুরে এলাম, সব বন্ধ। তেল না পেলে অফিসে যাবো কী করে? এই ধর্মঘটের কারণে আমাদের মতো সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।" একইভাবে, একজন রিকশাচালক আব্দুল করিম জানান, "তেল না পেলে রিকশা চালাবো কী করে? যা রোজগার হয়, তা দিয়ে সংসার চলে। এখন তো উপার্জনের পথই বন্ধ।" গণপরিবহনেও এর ব্যাপক প্রভাব পড়েছে। সীমিত সংখ্যক বাস ও সিএনজি অটোরিকশা চলাচল করায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। অ্যাপ-ভিত্তিক রাইড শেয়ারিং পরিষেবাও চরমভাবে ব্যাহত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনকারী ট্রাক ও লরিগুলোও জ্বালানির অভাবে আটকা পড়েছে, যা বাজারে পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স চলাচলও সংকটের মুখে পড়েছে

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৫, ২০২৬ 0
ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামল
ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পের মন্তব্য নিয়ে উপহাস

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তাল। ইরান ইসরায়েলের অভ্যন্তরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে সরাসরি সংঘাতে রূপ দিয়েছে। এই হামলার ফলে আঞ্চলিক উত্তেজনা চরম শিখরে পৌঁছেছে এবং বিশ্বজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন এক সংকটময় মুহূর্তে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আন্তর্জাতিক মহল ও বিশ্লেষকদের কাছে উপহাসের পাত্র হয়েছে। তার এই মন্তব্যকে বাস্তবতাবিবর্জিত এবং বর্তমান পরিস্থিতির গভীরতা অনুধাবনে ব্যর্থ বলে মনে করা হচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভাণ্ডার নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক সূত্র অনুযায়ী, এসব হামলায় সামরিক বিমান ঘাঁটি, রাডার স্টেশন এবং অন্যান্য কৌশলগত লক্ষ্যবস্তু নিশানা করা হয়। যদিও ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম এবং ডেভিডের স্লিং, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন এবং পাল্টা আঘাতের হুমকি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, তারা ইরানের হামলা মোকাবিলায় প্রস্তুত এবং যেকোনো মূল্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। এই হামলা এমন এক সময়ে ঘটল যখন গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলছে এবং লেবানন ও সিরিয়ায় ইরান-সমর্থ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্?িতি আবারও উত্তাল। ইরান ইসরায়েলের অভ্যন্তরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে সরাসরি সংঘাতে রূপ দিয়েছে। এই হামলার ফলে আঞ্চলিক উত্তেজনা চরম শিখরে পৌঁছেছে এবং বিশ্বজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন এক সংকটময় মুহূর্তে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আন্তর্জাতিক মহল ও বিশ্লেষকদের কাছে উপহাসের পাত্র হয়েছে। তার এই মন্তব্যকে বাস্তবতাবিবর্জিত এবং বর্তমান পরিস্?িতির গভীরতা অনুধাবনে ব্যর্? বলে মনে করা হচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ইসরায়েলের বিভিন্ন সামরিক স্?াপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভাণ্ডার নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক সূত্র অনুযায়ী, এসব হামলায় সামরিক বিমান ঘাঁটি, রাডার স্টেশন এবং অন্যান্য কৌশলগত লক্ষ্যবস্তু নিশানা করা হয়। যদিও ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্?া, যেমন আয়রন ডোম এবং ডেভিডের স্লিং, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন এবং পাল্টা আঘাতের হুমকি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, তারা ইরানের হামলা মোকাবিলায় প্রস্তুত এবং যেকোনো মূল্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। এই হামলা এমন এক সময়ে ঘটল যখন গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলছে এবং লেবানন ও সিরিয়ায় ইরান-সমর্? সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও ইসরায়েলের সংঘাত অব্যাহত রয়েছে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৫, ২০২৬ 0
গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় হৃদয়বিদারক এক রেল দুর্ঘটনায় মোবারগ আলী (৭০+) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায় মোবারকআলীআত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রেললাইনের ওপর দিয়ে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন এসে তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাতের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলে ভিড় জমায়। অনেকে চেষ্টা করেও তাকে আর জীবিত উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এমন দুর্ঘটনা এড়াতে রেললাইনে চলাচলের সময় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।গোপালপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়।উল্লেখ্য, অসতর্কভাবে রেললাইন পারাপারের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা জনসচেতনতার ঘাটতির দিকটিকেই সামনে এনে দিচ্ছে। স্থানীয় সচেতন মহল এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৫, ২০২৬ 0
ভূঞাপুরে তেল সংকটের কৃত্রিম আতঙ্ক: দীর্ঘ লাইনে ভোগান্তি, অনিয়মের অভিযোগ
ভূঞাপুরে তেল সংকটের কৃত্রিম আতঙ্ক: দীর্ঘ লাইনে ভোগান্তি, অনিয়মের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শিয়ালখোল এলাকায় অবস্থিত কাকন-কলি ফিলিং স্টেশন ও শিয়ালখোল ফিলিং স্টেশনে তেল বিতরণকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল রাত ১০টার পর থেকেই তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহনচালক ও সাধারণ গ্রাহকদের, যদিও পর্যাপ্ত মজুদ থাকার দাবি রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুটি ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় বাড়তে থাকে। তবে অভিযোগ উঠেছে, সাধারণ গ্রাহকদের অপেক্ষায় রেখে প্রভাবশালী ব্যক্তি, ‘বড় ভাই’ কিংবা রাজনৈতিক পরিচয়ধারীদের গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে বেশি পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও সাধারণ মানুষ সেবা পাচ্ছেন না। আরও অভিযোগ রয়েছে, কিছু গ্রাহক নিয়ম ভঙ্গ করে ট্যাংকি ওভারলোড করে তেল নিচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ। অন্যদিকে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদের ক্ষেত্রে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও একপর্যায়ে স্টেশন কর্তৃপক্ষ ‘তেল শেষ’ ঘোষণা দেয়। এতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মোটরসাইকেলচালক বলেন, “রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। সামনে দেখছি প্রভাবশালীদের গাড়িতে একের পর এক তেল দেওয়া হচ্ছে। আর আমাদের জন্য নাকি তেল শেষ!” স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অনিয়ম বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত তদারকি এবং সিসিটিভি মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করুক।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৫, ২০২৬ 0
আতঙ্কে কেঁপে উঠছে ধর্ষণের শিকার শিশুটি, ঈদ কাটল আইসিইউতে

আতঙ্কে কেঁপে উঠছে ধর্ষণের শিকার শিশুটি, ঈদ কাটল আইসিইউতে ২৪ মার্চ নির্যাতনের শিকার কুষ্টিয়ার মাদ্রাসার সেই শিশুশিক্ষার্থীর (১০) ঈদ কেটেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় শিশুটিকে যৌন নির্যাতন করার আলামত পেয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঈদেও আইসিইউতে শিশু অবস্থা জটিলঈদের আনন্দের দিনটিও কাটছে না নির্যাতিত শিশুটির। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা এই শিশুটি শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। এক দিনের জন্য শিশুটিকে আইসিইউ থেকে ওসিসিতে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। দ্রুত তাকে আবার আইসিইউতে ফিরিয়ে আনা হয়। আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান শিশুটির বুকে বড় আঘাত রয়েছে, যে কারণে তার কাশির সঙ্গে রক্ত বের হচ্ছিল। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। বর্তমানে কাশির সঙ্গে রক্ত আসা বন্ধ হয়েছেবাকিন্তু তার স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। তিনি আরও জানান শিশুটির চেতনা আছে। তবে পাশে দাঁড়িয়ে তার বিষয়ে কথা বললেই সে আতঙ্কগ্রস্ত হয়ে কেঁপে উঠছে।শিশুটির বাবা জানান, তার মেয়ের শরীরের অবস্থা আরও খারাপ হয়েছে। গায়ে জ্বর। রাতে মাথায় পানি দেওয়ার জন্য তার মাকে ভেতরে ডেকে নেওয়া হয়। শিশুটির মা বলেন কয়েক দিন থেকেই তাঁর মেয়ের জ্বর আসছে। রাতে অনেক জ্বর ছিল। এ জন্য মাথায় পানি দিতে হয়েছে, গা মুছে দিতে হয়েছে। শিশুটি ঘুমাতে পারছিল না।ধর্ষণের স্পষ্ট প্রমাণ সতীচ্ছদ পর্দা ক্ষতিগ্রস্তশিশুটিকে গত ১৬ মার্চ সকালে কুষ্টিয়ার ভেড়ামারার একটি মাদ্রাসা থেকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে জানান হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।গাইনি পরীক্ষার প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে শিশুটির সতীচ্ছদ পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন যে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। নিশ্চিতকরণের জন্য ইতিমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে।শিশুটির মায়ের ভাষ্য, মেয়েকে ভর্তির পরই তিনি খবর পেয়েছিলেন মাদ্রাসায় শিশুদের নির্যাতন করা হয়। তাই দুই-তিন মাস আগে মেয়ের ভর্তি বাতিল করতে গিয়েছিলেন। কিন্তু মাদ্রাসার পরিচালকের স্ত্রী তাঁকে আশ্বস্ত করেছিলেন যে সেখানেই মেয়ে ভালো থাকবে, আর কোনো ঝামেলা হবে না। আশ্বাস পেয়ে তিনি মেয়েকে রেখে আসেন।গত শুক্রবার সন্ধ্যায় মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। মেয়ে জানিয়েছিল ঈদের ছুটিতে তাকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার জন্য। রোববার মেয়েকে আনতে মাদ্রাসায় গিয়ে তিনি দেখেন মেয়ের অবস্থা সংকটাপন্ন পেট ফুলে গেছে। কোনো এক আঘাতের কারণে বাঁ পাও ফুলে গেছে। এ বিষয়ে তাঁরা তাঁকে কিছুই জানাননি। মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে চাইলে মাদ্রাসার পরিচালকের স্ত্রী বলেন আপনার মেয়ের কিছুই হয়নি, বাড়িতে নিয়ে যান।৭-৮ মাস আগে মাদ্রাসায় ভর্তি করেছিলেনশিশুমেয়েটিকে সাত-আট মাস আগে কুষ্টিয়ার ভেড়ামারার একটি কওমি মাদ্রাসায় ভর্তি করেছিল পরিবার। ওই মাদ্রাসার নিচতলায় পরিচালক তাঁর পরিবার নিয়ে থাকেন। আর দোতলায় মাদ্রাসার শিশুশিক্ষার্থীদের রাখা হয়। খাওয়াদাওয়ার জন্য তাদের নিচে আনা হয়। নিরাপত্তার নামে এই ব্যবস্থা শেষ পর্যন্ত নির্যাতনের আস্তানায় পরিণত হয়েছিল।৩ জন গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিএ ঘটনায় শিশুটির মা ভেড়ামাড়া থানায় মামলা করেন। মামলায় মাদ্রাসার পরিচালক (সুপার) সাইদুর রহমান, তার সহযোগী হিসেবে তাঁর স্ত্রী ও একজন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ মূল আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে সেদিকে নজর রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা খুব কমই আলোচনায় আসে। অথচ এমন ঘটনা কমছেই না। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর নির্যাতনের একাধিক ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ দমিয়ে রাখতে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব প্রভাব ব্যবহার করা হয়।সংশ্লিষ্ট মহল বলছেন এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন ও মনিটরিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন অভিভাবক ও মানবাধিকার সংগঠনগুলো।নির্যাতিত শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা চিকিৎসকদের বক্তব্য, মায়ের বর্ণনা মামলার বর্তমান অবস্থা এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে বিস্তারিত জানা যাচ্ছে। শিশুটির আইসিইউতে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন মানসিকভাবে সুস্থ হতে তার দীর্ঘ সময় লাগবে। শিশুটির মা জানান তিনি মেয়ের বিচার চান। সমাজের সর্বস্তরে এখন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৪, ২০২৬ 0
এক মঞ্চে ১৪০ হাফেজ — হেমনগরে প্রথমবার বৃহৎ সংবর্ধনা

এক মঞ্চে ১৪০ হাফেজ — হেমনগরে প্রথমবার বৃহৎ সংবর্ধনা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে কুরআনের হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আল মুহাসানাহ ছাত্র পরিষদ–এর উদ্যোগে আয়োজিত “হিফজ সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬” উপলক্ষে সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত নিবন্ধনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া ১৪০ জন কৃতি হাফেজকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। এক মঞ্চে এত সংখ্যক হাফেজকে সংবর্ধনা দেওয়ার ঘটনা এ অঞ্চলে এটিই প্রথম বলে স্থানীয়রা জানান।অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত মুসল্লিদের “মাশাআল্লাহ”, “জাযাকাল্লাহ” ও “মারহাবা” ধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা নূরানী  শিক্ষক ফাউন্ডেশনের  চেয়ারম্যান শেখ মাহদী হাসান শিবলী। তিনি বলেন, “এ ধরনের সুন্দর ও সময়োপযোগী আয়োজন আরও আগেই হওয়া প্রয়োজন ছিল। অনেক বড়রা যা করতে পারেননি, তা তরুণরা করে দেখিয়েছে। গোপালপুর কেন্দ্রিক আল মুহাসানাহ সংগঠনকে ভবিষ্যতে আরও বড় পরিসরে সংবর্ধনা দেওয়া হবে এবং তাদের সব কার্যক্রমের পাশে থাকার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্তাজুল হুফফাজ মাওলানা আবু বকর সিদ্দিক (দা.বা.), গোহাটা গোপালপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব নাজীর সিদ্দিক, জামিয়া নিজামিয়া মজিদপুরের মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীনসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সংগঠনের সহ-সভাপতি নাঈম আহমেদ বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাদের পথচলার মূল শক্তি। তিনি ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও দ্বীনি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাসুদ পারভেজ ও সংগঠনের উপদেষ্টা মুফতি শরিফ বিন নূর সাজেদী। তারা তরুণদের এ উদ্যোগের প্রশংসা করে বৃহত্তর পরিসরে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার ভিপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।আয়োজকদের ভাষ্য, কুরআনের হাফেজদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২৪, ২০২৬ 0
টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা টাঙ্গাইল, ২৪ মার্চ ২০২৬ টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রিভেন্টিভ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ী রয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, টাঙ্গাইলের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান গ্রহণ করা হয়।মাদক উদ্ধারের অংশ হিসেবে অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৪, ২০২৬ 0
টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধে পিতাকে হত্যা: পলাতক ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধে পিতাকে হত্যা: পলাতক ছেলে গ্রেফতার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতাকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।গ্রেফতারের পর আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।উল্লেখ্য, গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ সকালে ঘাটাইল থানাধীন রসুলপুর ইউনিয়নের রসুলপুর হামকুড়া (চৌরাস্তা) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরশেদ আলী (৮০) প্রতিদিনের মতো সেদিনও সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে তার বসতবাড়ির পূর্ব পাশে নিজ আবাদি জমিতে রোদ পোহাতে বসেছিলেন। এর আগে থেকেই পারিবারিকভাবে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলে আসলাম শেখের সঙ্গে বিরোধ চলছিল।ঘটনার দিন সকালে ওই বিরোধের জেরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে আসলাম শেখ পূর্ব পরিকল্পিতভাবে বা হঠাৎ উত্তেজিত হয়ে পেছন দিক থেকে এসে প্রায় ৩ ফুট লম্বা বাঁশের গোড়ালি দিয়ে তার পিতার মাথায় পরপর ২-৩টি জোরালো আঘাত করে। এতে আরশেদ আলীর মাথার পেছনে মারাত্মক জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।আহতের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।ঘটনার পরপরই আসামি আসলাম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আছমা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-২৬, তারিখ-২২/১১/২০২৫, ধারা-৩০২, পেনাল কোড ১৮৬০)।মামলা দায়েরের পর থেকে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ঘাটাইল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর দিকনির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ঘাটাইল থানা মোঃ মোকছেদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়।উক্ত টিমে মামলার তদন্তকারী কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) আল আরাফাত মিঠুনসহ ঘাটাইল থানার এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ, এসআই (নিঃ) তাহেরুল ইসলাম, এসআই (নিঃ) ফজলে এলাহীসহ অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।পরবর্তীতে যৌথ অভিযানে ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে ঘাটাইল থানাধীন রসুলপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে পলাতক আসামি মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মো: সাজিদ পিয়াল মার্চ ২৪, ২০২৬ 0
সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও ফিলিং স্টেশনগুলো হঠাৎ কার্যক্রম বন্ধ হয়ে গেলো

সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও ফিলিং স্টেশনগুলো হঠাৎ কার্যক্রম বন্ধ হয়ে গেলো ২৩ মার্চ ২০২৬সোমবার—সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা-এর ফিলিং স্টেশনগুলোতে বিরাজ করছে এক অস্বাভাবিক নীরবতা যেন কোলাহলপূর্ণ স্থানগুলো মুহূর্তেই পরিণত হয়েছে ভুতুড়ে পরিবেশে। সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে শত শতমোটরসাইকেল চালক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও আশানুরূপ জ্বালানি না পেয়ে অনেকেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কেউ কেউ খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন, আবার কেউ জরুরি কাজেও যেতে পারছেন না।ফিলিং স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, তারা কোনো ধরনের জ্বালানি মজুদ করেননি। ডিপো থেকে সীমিত সরবরাহ পাওয়ায় দ্রুতই তেল শেষ হয়ে যাচ্ছে। তবে সরবরাহ পাওয়া মাত্রই গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তারা জানান।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে দফায় দফায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অতি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, কিছুদিন আগেও যেখানে পেট্রোল পাম্পগুলো ছিল কোলাহলপূর্ণ ও উৎসবমুখর, সেখানে এখন বিরাজ করছে নিস্তব্ধতা। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে জ্বালানির কোনো সংকট নেই, তবুও মাঠপর্যায়ের এই চিত্র সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করছে হতাশা ও ক্ষোভ। বিশেষ করে ঈদুল ফিতর সামনে রেখে যখন মানুষের মধ্যে থাকার কথা আনন্দ ও উৎসবের আমেজ তখন জ্বালানি সংকটের এই বাস্তবতা অনেকের জন্য সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে। হাজারো মানুষ পড়েছেন অনিশ্চয়তার মধ্যে—দেখার যেন কেউ নেই, বলারও নেই দেশ যেন চোখের সামনে জ্বালানি সংকটে সম্পূর্ণ অচল হয়ে যাচ্ছে এই দায়ভার কার কে নিবে জানতে চায় দেশের জনগণ!!

মো: সাজিদ পিয়াল মার্চ ২৩, ২০২৬ 0
জামালপুরে জ্বালানি তেল বিক্রয় তদারকিতে অভিযান, খোলা ডিজেল বিক্রিতে জরিমানা

জামালপুরে জ্বালানি তেল বিক্রয় তদারকিতে অভিযান, খোলা ডিজেল বিক্রিতে জরিমানা , ২৩ মার্চ ২০২৬ জামালপুর সদর উপজেলা জ্বালানি তেলের মজুদ, বিক্রয় পরিস্থিতি ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (২৩ মার্চ) পরিচালিত এ অভিযানে একটি ফিলিং স্টেশন পরিদর্শন এবং অবৈধভাবে খোলা ডিজেল বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার মেসার্স মুমু মিথি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেনের বিদ্যমান মজুদ সরেজমিনে যাচাই করা হয়। এ সময় জ্বালানি তেলের বিক্রয় কার্যক্রম, মূল্যতালিকা প্রদর্শন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক প্রণীত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্টেশন কর্তৃপক্ষকে নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরে দরিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লাল মিয়া নামীয় এক ব্যক্তিকে খোলা অবস্থায় অবৈধভাবে ডিজেল তেল বিক্রয় করতে দেখা যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়মিত বিক্রয় রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজার তদারকি জোরদার করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেননিয়মিত তদারকি অব্যাহত থাকলে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তারা ন্যায্য দামে জ্বালানি পেতে সক্ষম

মো: সাজিদ পিয়াল মার্চ ২৩, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার ২৭ মার্চ ২০২৬টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা পরোয়ানাভুক্ত এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তারই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ২০৫ পিচ ইয়াবা এবং ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয় বলে জানায় পুলিশ।এছাড়াও প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলা এবং পরোয়ানামূলে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয় যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান তৎপরতারই অংশ।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল কোডিন ফসফেটযুক্ত Eskuf এবং ১,৬৫,৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। অভিযানে মোসা পপিয়ারা বেগম (৩৬) গ্রেফতার হন, তার স্বামী মোঃ শামির উদ্দীন (৩৯) বর্তমানে পলাতক। উভয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা একই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু ২৭ মার্চ ২০২৬ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা-এ এক হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি শেষ হয়ে গেলে বাসের কয়েকজন যাত্রী মহাসড়কের পাশের রেললাইনে বসে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই একই পরিবারের সদস্য।টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন,বাসের তেল শেষ হয়ে যাওয়ায় যাত্রীরা নেমে রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের চাপা দেয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের আগমনের শব্দ তারা বুঝতে পারেননি।”দুর্ঘটনার পরপরই পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পিটিসি,টাঙ্গাইল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পিটিসি,টাঙ্গাইল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ সকাল ৯টায় পিটিসি টাঙ্গাইলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান (অতিরিক্ত ডিআইজি), জনাব ড.এএইচএম কামরুজ্জামান, বিপিএম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ।দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে পিটিসি টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।এছাড়া ২৫ মার্চ রাতে গণহত্যা দিবসের স্মরণে প্রতীকী‘ব্ল্যাক-আউট’কর্মসূচি পালন করা হয়।একই সঙ্গে জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের অব্যাহত উন্নয়ন কামনায় এবং মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় পিটিসি টাঙ্গাইল জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।বিভিন্ন আয়োজনে কর্মকর্তা প্রশিক্ষণার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিবসটিকে করে তোলে আরও তাৎপর্যমণ্ডিত।

সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার

সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড। জ্বালানি সংকট মোকাবেলায় টাঙ্গাইলের সখিপুর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে। ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার অপরাহ্নে সঙ্গীয় পুলিশ ফোর্স প্রসিকিউশন কর্মকর্তা এবং মেঘনা ডিপোর প্রতিনিধির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে মোট ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়, যার মধ্যে ৩৫১৬ লিটার ডিজেল এবং ১৬৬৪ লিটার পেট্রোল রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পূর্বদেশ ফিলিং স্টেশনের অনুকূলে ২৪ মার্চ দিবাগত রাতে ৪৫০০ লিটার পেট্রোল ও ৪৫০০ লিটার ডিজেল সরবরাহ করা হলেও তা ২৫ মার্চ সরকার নির্ধারিত মূল্যে বিক্রির কথা থাকলেও যথাযথভাবে বিতরণ করা হয়নি। তদন্তে প্রমাণ মেলে পূর্বদেশ ফিলিং স্টেশন উক্ত জ্বালানি নিজস্ব স্টেশনে সংরক্ষণ না করে মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজকে অবৈধভাবে মজুদে সহায়তা করে। এ বিষয়ে মালিকের স্বীকারোক্তি ভুক্তভোগীদের সাক্ষ্য এবং উদ্ধারকৃত মজুদের তথ্য পাওয়া গেছে। এছাড়া ১৫০ জনের বেশি ভুক্তভোগী অভিযোগ করেন যে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ১০ টাকা বেশি দামে জ্বালানি বিক্রি করা হয়েছে।এ সকল অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি মজুদ ও বিতরণ কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগে মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিককে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ১৬৬৪ লিটার পেট্রোলসহ মোট ৫১৮০ লিটার স্পট নিলামের মাধ্যমে সখিপুর উপজেলার বোয়ালী এলাকার একটি ফিলিং স্টেশনকে প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।সরকারি কর্মকর্তা পুলিশ সদস্য এবং মেঘনা ডিপোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে জ্বালানির পরিমাণ নিরূপণ, মূল্য নির্ধারণ এবং নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শীর্ষ সপ্তাহ

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬