All locations

প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পর্যটন বিকাশে দুর্গাপুরকে ঘিরে বড় পরিকল্পনার কথা জানালেন কায়সার কামাল

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশকে সামনে রেখে একটি সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, পাহাড়ঘেরা জনপদ এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, দুর্যোগে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে। তাই জনগণের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করতে নদী ও প্রকৃতির ভারসাম্য বজায় রেখে বিজ্ঞানভিত্তিক ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে তেমনি অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, দুর্গাপুরের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ এবং রংছাতি—এই পাঁচটি ইউনিয়নকে কেন্দ্র করে একটি আধুনিক ‘ট্যুরিজম হাব’ বা পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে তরুণ সমাজ, ক্ষুদ্র উদ্যোক্তা, পরিবহন খাত, হোটেল-রেস্তোরাঁ ব্যবসা এবং স্থানীয় ক্ষুদ্র-বৃহৎ ব্যবসায়ীরা এর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দুর্গাপুরের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এ অঞ্চলে আসবেন। এর ফলে দুর্গাপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে আধুনিক হাসপাতাল, উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা, আবাসন সুবিধা এবং অন্যান্য আনুষঙ্গিক নাগরিক সেবারও প্রসার ঘটবে। ফলে দুর্গাপুর শুধু একটি দর্শনীয় স্থান হিসেবেই নয়, বরং একটি আধুনিক, সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা এবং বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ড. দিবালোক সিংহ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপালনকারী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে দুর্গাপুরের সম্ভাবনা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং পর্যটন খাতের বিস্তার নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। স্থানীয়দের মতে, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দুর্গাপুরের আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতকে বিকশিত করা গেলে এই অঞ্চল শুধু নেত্রকোনাতেই নয়, সারাদেশের কাছে একটি অনন্য মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

আল আমিন হাওলাদার মার্চ ২২, ২০২৬ 0
টাঙ্গাইল বিসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত এক ব্যক্তি

টাঙ্গাইল বিসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত এক ব্যক্তি টাঙ্গাইল জেলার বিসিক শিল্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) জেলার তারুটিয়া এলাকায় হঠাৎ করেই এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় একটি দ্রুতগামী মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিবারের সন্ধান পেতে স্থানীয়রা সকলের সহযোগিতা কামনা করেছেন। আহত ব্যক্তির সঙ্গে থাকা একজন সহায়তাকারীর মোবাইল নম্বর ০১৭৩৩-১৩৬৪৭৬ উল্লেখ করে দ্রুত যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২২, ২০২৬ 0
ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন

ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের নামাজেরআয়োজনকে কেন্দ্র করে টাকা তোলাকে ঘিরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আগে থেকেই মতবিরোধ চলছিল। বিশেষ করে ঈদের নামাজ উপলক্ষে অর্থ সংগ্রহ এবং ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বিরাজ করছিল।শনিবার সকালে ঈদের জামাত আদায় শেষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে জানা যায়।সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদেরনাম-পরিচয় পাওয়া যায়নি।ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে সামান্য বিষয়কে কেন্দ্র করে এমনঅনাকাঙ্ক্ষিত ঘটনা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।টাঙ্গাইলে ঈদগা মাঠে দুপক্ষে মারামারী টাঙ্গাইলে ঈদগাহ মাঠে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে শনিবার (২১মার্চ) সকালে ঈদের নামাজের শেষে কাজীপাড়া ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের মেম্বর মো. ইব্রাহিম। জানা যায়,জেলার কালিহাতী উপজেলায় নারান্দিয়া ইউনিয়নের কাজীপাড়া বেপারী সম্প্রদায়ের মধ্যে একটি ঈদগাহ মাঠ রয়েছে। সেই মাঠে সকালে ঈদের নামাজ হয়। নামাজ শেষে স্থানীয়দের মধ্যে ঈদের মাঠকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতির করতে করতে ঈদগাহ মাঠের পাশে একটি পুকুরে একে অপরকে পুকুরের পানিতে চুবাতে থাকে। নারান্দিয়া ঈদগা মাঠের সাধারণ সম্পাদক মোজাম্মেল হাসান জানান ঈদের মাঠে ইমামের টাকা তুলতে এই ঘটনা ঘটে। ঈদগাহ মাঠের সভাপতি সেক্রেটারি নির্দেশনা আসে ঈদের মাঠে ইমামের জন্য টাকা তুলতে। সে টাকা অপরপক্ষ ( ইয়াদ আলীর) লোকজন তুলতে নিষেধ করেন। ভেরি একপর্যায়ে টাকা তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হাতাহাতি শেষ পর্যায়ে বড় ধরনের মারামারিতে রূপ নেয়। তিনি আরো জানান ইয়াদ আলীর লোকজন তারা বলতে থাকে আমাদের বেপারী সম্প্রদায়ের লোকজন অসচ্ছল। তাই তারা টাকা তুলতে নিষেধ করেন। এছাড়াও এক পর্যায়ে মাঠের সামিয়ানাকে কেন্দ্র করে অনেক কথাই উত্থাপন করেন। স্থানীয়রা জানান,জানা আছে বৃষ্টি হতে পারে সে উপলক্ষে সামিয়ানা ভালোভাবে ভালো মানে সামিয়ানা দিয়ে ঈদগা মাঠটি সাজানোর কথা রয়েছে। তাহলে কেন নিম্নমানের সামিয়ানা লাগান হলো। এদিকে আবার ইমামের টাকা তুলতে হবে। এত টাকা বেপারী সম্প্রদায়ের লোকজনের দেওয়া কষ্ট। এ সমস্ত কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ইয়াদ আলীর ছেলে কথাগুলো বলতে থাকেন। সে কথার প্রতি উত্তর দেন আফাজ উদ্দিন এর ছেলে। এভাবেই একে অপরের সাথে ঝগড়া লেগে যায়। সে ঝগড়ায় রুপ নেয় স্থানীয় দুটি পক্ষের মধ্যে। দুটি পক্ষই বেপারী সম্প্রদায়। ঈদগাহ মাঠের সভাপতি গোলাম হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। তারা ঈদগাহ মাঠের হুজুরের টাকা তুলতে বলেন। অপরদিকে আফাজ উদ্দিন এর লোকজন হুজুরের টাকা তুলতে নিষেধ করেন। ঈদগাহ মাঠের সভাপতি সাধারণ সম্পাদক এবং আফাস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে কাউকে পাওয়া যায়নি এ বিষয়ে নারান্দা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ৬ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। তিনি জানান কাজীপাড়া ঈদগাহ মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়। তিনি আরো জানান ঈদগাহ মাঠে ডেকোরেশনে অর্থাৎ মাঠের উপরে সামিয়ানা দেওয়া হয়। সেই সামিয়ানায় বৃষ্টি রোধ করতে না পারায় দু এক জন বলতে থাকেন সামিয়ানা ভালো হয়নি। এরই একপর্যায়ে অপর আরো দুয়েকজন সে সেই কথার উপর সমর্থন জানায়। এভাবেই কথা কাটাকাটি শুরু হয়। মেম্বার ইব্রাহিম জানান, এ বিষয়ে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে বিষয়টি নিয়ে সাবেক চেয়ারম্যান মোহর আলীর সঙ্গে কথা হয়েছে তিনি আগামী সোমবার বিষয়টি মীমাংসার জন্য দুপক্ষকে ডাকা হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২১, ২০২৬ 0
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে। এ প্রেক্ষিতে শুক্রবার (২০ মার্চ ২০২৬) জেলা প্রশাসক টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ, টাঙ্গাইল ময়দান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। বিশেষ করে পরিচ্ছন্নতা অজুখানা, বিশুদ্ধ পানি সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও প্রবেশ-বহির্গমন পথ সুসংগঠিত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।জেলা প্রশাসক জানান আগামীকাল শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ, টাঙ্গাইল ময়দানে পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২০ হাজার মুসল্লীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরুরি সেবাও প্রস্তুত রাখা হয়েছে।উল্লেখ্য প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম ঘটে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২০, ২০২৬ 0
লঞ্চ দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

লঞ্চ দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লঞ্চ দুর্ঘটনায় সোহেল ও তার পিতা মিরাজ ফকিরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে পিতা-পুত্রের এমন হৃদয়বিদারক মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর বেদনা ও শোকের আবহ তৈরি করেছে।জানা যায়, আকস্মিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বা চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।স্থানীয়রা জানান, সোহেল ও তার পিতা মিরাজ ফকির ছিলেন অত্যন্ত ভদ্র ও সজ্জন মানুষ। তাদের অকাল মৃত্যুতে পরিবারটি যেমন অভিভাবকহীন হয়ে পড়েছে, তেমনি এলাকাবাসীও হারিয়েছে দুইজন প্রিয় মুখ।এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন সোহেল ও মিরাজ ফকিরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতদের স্মরণে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তা প্রকাশ করছেন এবং সবার কাছে তাদের জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৯, ২০২৬ 0
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের নিরলস তৎপরতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের নিরলস তৎপরতা পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের অন্যতম ব্যস্ত সড়ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক-এযানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।এ প্রেক্ষিতে টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহাম্মদ শামসুল আলম সরকার মহোদয় সরাসরি মাঠে থেকে যানজট নিরসনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি তদারকি করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। তাঁর নির্দেশনায় জেলা পুলিশের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।পুলিশ সুপার মহোদয় জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা পুলিশের সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করছেন। সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে যাত্রীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৯, ২০২৬ 0
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে জেলা প্রশাসক

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে জেলা প্রশাসক পবিত্র ঈদ-উল-ফিতর ১৮ মার্চ ২০২৬ ইং উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিতকরতেঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।আজ ১৮ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে সতর্কতা সমন্বয় এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যানজট নিরসন সড়ক নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবার মান উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্রিগেড মেজর সড়ক বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী প্রকৌশলী আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী কালিহাতির সহকারী কমিশনার (ভূমি) এলেঙ্গা পৌরসভার প্রশাসক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ঈদযাত্রা আরও নিরাপদ স্বাচ্ছন্দ্যময় করতে অভিব্যক্ত করেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৮, ২০২৬ 0
দেশের আকাশে তাণ্ডব: শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবৃষ্টিতে কাঁপছে দেশ

দেশের আকাশে তাণ্ডব: শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবৃষ্টিতে কাঁপছে একাধিক বিভাগদফায় দফায় বজ্রপাত শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া — রাতে আরও বিস্তারের শঙ্কা চলতি বছরের এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বজ্রবৃষ্টি বহনকারী কালবৈশাখী ঝড় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বুধবার (১৮ মার্চ) দুপুরের পর থেকে রাত পর্যন্ত দেশের ছয়টি বিভাগের বিস্তীর্ণ এলাকায় একাধিক দফায় তীব্র বজ্রপাত, দমকা হাওয়া, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হেনেছে।আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক জেলায় হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং পরবর্তীতে শুরু হয় তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত। কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে, যা ফসলের ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে। বজ্রপাতের তীব্রতা বেড়েছেদুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েক দফায় তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে আকস্মিক বজ্রপাত জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে। খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থানকারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েন।কালবৈশাখীর দমকা হাওয়া কালবৈশাখী ঝড়ের দমকা হাওয়া অনেক জায়গায় গাছপালা উপড়ে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি করে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটে রাতে আরও ঝড়বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে, রাতের মধ্যেও এসব বিভাগের আরও কিছু এলাকায় দফায় দফায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে অনুকূল পরিবেশ বজায় থাকলে বরিশাল বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়ায় কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি—বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা গাছের নিচে আশ্রয় না নেওয়া বৈদ্যুতিক খুঁটি ও তার থেকে দূরে থাকা নৌযান চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন কৃষিতে প্রভাবের শঙ্কাহঠাৎ শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।সার্বিকভাবে, দেশের আকাশে বিরাজমান অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতির কারণে আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা। যেকোনো সময় নতুন করে ঝড়বৃষ্টি শুরু হতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৮, ২০২৬ 0
বাংলাদেশ আওয়ামী লীগ-এর টাঙ্গাইল জেলা কার্যালয়ে ইফতার বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগ-এর টাঙ্গাইল জেলা কার্যালয়ে ইফতার বিতরণ টাঙ্গাইল শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ে ইফতার বিতরণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দলটির কিছু নেতাকর্মী গোপনে একত্রিত হয়ে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে সরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা হয়। এ অবস্থায় টাঙ্গাইলে এমন কার্যক্রম ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। পূর্বেও জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীদের ইফতার আয়োজন বা সমাবেশের খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৮, ২০২৬ 0
টাংগাইল মেডিকেলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি টাঙ্গাইলের ১৮ মার্চ ২০২৬ তারিখে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে তিনি আজ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ এক ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বহির্বিভাগ জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনা রোগীদের শয্যার পরিবেশ এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসক নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নিয়মিত তদারকি জোরদারের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি হাসপাতালের পরিবেশকে রোগীবান্ধব ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।তিনি বলেন একটি হাসপাতালের সেবার মান অনেকাংশেই নির্ভর করে তার পরিবেশ ও পরিচ্ছন্নতার ওপর। তাই রোগীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।এ সময় উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানান। তারা হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।স্থানীয় সচেতন মহল মনে করছে এ ধরনের উদ্যোগ টাঙ্গাইলের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৮, ২০২৬ 0
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রাখতে ১৭ মার্চ মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ-এর অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ সুলাইমান পিপিএম এবং টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।তারা মহাসড়কের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত অংশে যানবাহন চলাচলের অবস্থা ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।এ সময় টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পুলিশ কর্মকর্তারা জানায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে যাত্রীদের ভোগান্তি কমানো যায় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৭, ২০২৬ 0
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।১৭ ই মার্চ বিকেল পাঁচটার সময় জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয় এ আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা দোয়া ও ইফতার মাহফিল।জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটেরআহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা ও সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের যুগ্ন আহবায়ক বোরহান তালুকদার,আবুল কালাম সিদ্দিকী নিপু, খায়রুজ্জামান মিলটন,মাসুম খান শহিদুল ইসলাম খান রুমি আবু তাহের, একদিন হোসেন,কামাল হোসেন মাহিরুল ইসলাম, শোয়েব হাসান, এ এম ইকবাল সাইদুর রহমান পলাশ কেরামত আলী, ফজলুল হক,মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু দেলদুয়ার উপজেলা ইউনিটের সভাপতি বাবলু মিয়া সাধারণ সম্পাদক মফিজুর রহমান কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি ইয়ামিন হাসান সাধারণ সম্পাদকের রিপন মিয়া, মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুল হক,ভয়াপুর উপজেলা ইউনিটের সভাপতি আল-আমিন শোভন,সাধারণ সম্পাদক মামুন সরকার গোপালপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক ইকবাল খান, সদস্যসঢিব বিশ্বজিৎ চক্রবর্তী ধনবাড়ি উপজেলা ইউনিটের আহ্বায়ক কবি সোহান হাসান বাসাইল উপজেলা ইউনিটের আহ্বায়ক শহিদুল ইসলাম, সখিপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক আলতাব হোসেন, এলেঙ্গা আঞ্চলিক ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার প্রমুখ। উল্লেখ্য যে,ইফতারের পূর্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাবেক সভাপতি কবি আক্তার হানিফ সাবেক সহ-সভাপতি এনামুল হক দিনা,মধুপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বাবুলরানা,ধনবাড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি কালিহাতী উপজেলা ইউনিটের সাবেক সভাপতি স্বপন সিদ্দিকীসহ যে সকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৭, ২০২৬ 0
ইফতার মাহফিলে উত্তেজনা চেয়ারম্যানের প্রাইভেটকারে আগুন

ইফতার মাহফিলে উত্তেজনা চেয়ারম্যানের প্রাইভেটকারে আগুন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে ইফতার মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের ব্যবহৃত একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত একটি ইফতার মাহফিলে দুলাল হোসেন চকদার দলীয় নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন। ইফতারের পূর্ব মুহূর্তে হঠাৎ করে উপস্থিত লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা চেয়ারম্যানের প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে প্রাইভেটকারটির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনাটি পূর্ব বিরোধের জের ধরে ঘটতে পারে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৭, ২০২৬ 0
ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার ঢাকার সাভারের আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার। তিনি জানান শনিবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায় এ ঘটনায় দায়ের করা মামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।অভিযুক্ত মো. ইমরান ওরফে বিপি ইমরান আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করতেন বলে জানা গেছে।মামলার এজাহারে ভুক্তভোগী নারীর অভিযোগ দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করতেন। বিভিন্ন কারণে ওই নারী টিকটক ভিডিও তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে গত ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অপর দুই আসামির সহযোগিতায় তাকে মারধরও করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৬, ২০২৬ 0
মরহুমা লালভানু বেগম ও মরহুম হাফিজুর রহমান তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানে নিয়মিত ইফতার বিতরণ কর্মসূচি
মরহুমা লালভানু বেগম ও মরহুম হাফিজুর রহমান তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানে নিয়মিত ইফতার বিতরণ কর্মসূচি

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মরহুমা লালভানু বেগম ও মরহুম হাফিজুর রহমান তালুকদার স্মৃতি ফাউন্ডেশন। মানবতার সেবাকে সামনে রেখে আয়োজিত এই ইফতার বিতরণ কর্মসূচির মাধ্যমে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই ফাউন্ডেশন গঠিত হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই বছর মাহে রমজানেই আমাদের ফাউন্ডেশন টি যাত্রা শুরু করে এবং নিয়মিত ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে ইব্রাহিমা বাদ রেলওয়ে স্টেশন মহাসড়ক সংলগ্ন। ফাউন্ডেশন কর্তৃপক্ষ আরও জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সমাজে আমাদের মূলমন্ত্র সেবা ও মানবতাকে ছড়িয়ে দিতে পারি

নাদিম তালুকদার মার্চ ১৫, ২০২৬ 0
প্রধানমন্ত্রীর টাঙ্গাইল আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৫ ই মার্চ ২০২৬ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা।সভায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা যানবাহন চলাচল অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসকগণ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা আইনশৃঙ্খলাবাহিনীরপ্রতিনিধিবৃন্দরাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।সভায় প্রধানমন্ত্রীর সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৫, ২০২৬ 0
টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন

টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।শনিবার (১৫ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষার্থী ভোক্তা অধিকার সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। বক্তারা বলেন ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।আলোচনা সভায় বক্তারা আরও বলেন নিরাপদ পণ্য নিশ্চিত করা হলে ভোক্তাদের মধ্যে আস্থা বাড়বে এবং একটি সুস্থ বাজার ব্যবস্থা গড়ে উঠবে। এজন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ব্যবসায়ী প্রতিনিধি গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৫, ২০২৬ 0
সারাদেশের ন্যায় জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রত্যাহার

টাঙ্গাইলের সকল ফিলিং স্টেশন গুলোতে সারাদেশের ন্যায় জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রত্যাহার ১৫ মার্চ ২০২৬ ইং জ্বালানি তেল বিক্রিতে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (১৫ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই দেশের সব জ্বালানি বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে।বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক সময়ে ইরান–ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেয়। সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকার গত ৬ মার্চ থেকে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করেছিল। এতে বিভিন্ন ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়।সেই সিদ্ধান্ত অনুযায়ী মোটরসাইকেলে দৈনিক ২ লিটার স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে রাইডশেয়ারিং চালকদের সুবিধার্থে মোটরসাইকেলের জন্য নির্ধারিত সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। পাশাপাশি জ্বালানি বিতরণে আরোপিত ২৫ শতাংশ রেশনিং কমিয়ে ১৫ শতাংশ করা হয়।তবে ইতোমধ্যে আমদানিকৃত কয়েকটি জ্বালানি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দর এ পৌঁছেছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সরকার বলছে, সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা এবং চলমান বোরো মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রম অব্যাহত রাখতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই তেল বিক্রিতে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকেই দেশের সব জ্বালানি বিতরণ কেন্দ্র থেকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে পরিবহন খাত কৃষি কার্যক্রম এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৫, ২০২৬ 0
বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু “শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার”এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলা-এ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে বাসাইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাসাইল পৌরসভা-এর প্রশাসক মোছাঃ আকলিমা বেগম।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও জমে থাকা পানি দ্রুত অপসারণ করা জরুরি। তিনি সবাইকে প্রতি শনিবার নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে একটি সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন জানায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৫, ২০২৬ 0
দেলদুয়ার থানায় নবনির্মিত ব্যারাকের উদ্বোধন ইফফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেলদুয়ার থানায় নবনির্মিত ব্যারাকের উদ্বোধন ইফফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের দেলদুয়ার থানায় অফিসার ও ফোর্সের জন্য নবনির্মিত ব্যারাকের শুভ উদ্বোধন এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দেলদুয়ার থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল।অনুষ্ঠানের শুরুতে নবনির্মিত ব্যারাকের উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় তিনি থানার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।উদ্বোধন শেষে দেলদুয়ার থানা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং পুলিশ প্রশাসনের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আদিবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল এবং এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) টাঙ্গাইল।এছাড়াও অনুষ্ঠানে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ১৫, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পর্যটন বিকাশে দুর্গাপুরকে ঘিরে বড় পরিকল্পনার কথা জানালেন কায়সার কামাল

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশকে সামনে রেখে একটি সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, পাহাড়ঘেরা জনপদ এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, দুর্যোগে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে। তাই জনগণের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করতে নদী ও প্রকৃতির ভারসাম্য বজায় রেখে বিজ্ঞানভিত্তিক ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে তেমনি অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, দুর্গাপুরের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ এবং রংছাতি—এই পাঁচটি ইউনিয়নকে কেন্দ্র করে একটি আধুনিক ‘ট্যুরিজম হাব’ বা পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে তরুণ সমাজ, ক্ষুদ্র উদ্যোক্তা, পরিবহন খাত, হোটেল-রেস্তোরাঁ ব্যবসা এবং স্থানীয় ক্ষুদ্র-বৃহৎ ব্যবসায়ীরা এর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দুর্গাপুরের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এ অঞ্চলে আসবেন। এর ফলে দুর্গাপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে আধুনিক হাসপাতাল, উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা, আবাসন সুবিধা এবং অন্যান্য আনুষঙ্গিক নাগরিক সেবারও প্রসার ঘটবে। ফলে দুর্গাপুর শুধু একটি দর্শনীয় স্থান হিসেবেই নয়, বরং একটি আধুনিক, সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা এবং বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ড. দিবালোক সিংহ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপালনকারী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে দুর্গাপুরের সম্ভাবনা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং পর্যটন খাতের বিস্তার নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। স্থানীয়দের মতে, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দুর্গাপুরের আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতকে বিকশিত করা গেলে এই অঞ্চল শুধু নেত্রকোনাতেই নয়, সারাদেশের কাছে একটি অনন্য মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

টাঙ্গাইল বিসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত এক ব্যক্তি

টাঙ্গাইল বিসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত এক ব্যক্তি টাঙ্গাইল জেলার বিসিক শিল্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) জেলার তারুটিয়া এলাকায় হঠাৎ করেই এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় একটি দ্রুতগামী মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিবারের সন্ধান পেতে স্থানীয়রা সকলের সহযোগিতা কামনা করেছেন। আহত ব্যক্তির সঙ্গে থাকা একজন সহায়তাকারীর মোবাইল নম্বর ০১৭৩৩-১৩৬৪৭৬ উল্লেখ করে দ্রুত যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন

ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের নামাজেরআয়োজনকে কেন্দ্র করে টাকা তোলাকে ঘিরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আগে থেকেই মতবিরোধ চলছিল। বিশেষ করে ঈদের নামাজ উপলক্ষে অর্থ সংগ্রহ এবং ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বিরাজ করছিল।শনিবার সকালে ঈদের জামাত আদায় শেষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে জানা যায়।সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদেরনাম-পরিচয় পাওয়া যায়নি।ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে সামান্য বিষয়কে কেন্দ্র করে এমনঅনাকাঙ্ক্ষিত ঘটনা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।টাঙ্গাইলে ঈদগা মাঠে দুপক্ষে মারামারী টাঙ্গাইলে ঈদগাহ মাঠে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে শনিবার (২১মার্চ) সকালে ঈদের নামাজের শেষে কাজীপাড়া ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের মেম্বর মো. ইব্রাহিম। জানা যায়,জেলার কালিহাতী উপজেলায় নারান্দিয়া ইউনিয়নের কাজীপাড়া বেপারী সম্প্রদায়ের মধ্যে একটি ঈদগাহ মাঠ রয়েছে। সেই মাঠে সকালে ঈদের নামাজ হয়। নামাজ শেষে স্থানীয়দের মধ্যে ঈদের মাঠকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতির করতে করতে ঈদগাহ মাঠের পাশে একটি পুকুরে একে অপরকে পুকুরের পানিতে চুবাতে থাকে। নারান্দিয়া ঈদগা মাঠের সাধারণ সম্পাদক মোজাম্মেল হাসান জানান ঈদের মাঠে ইমামের টাকা তুলতে এই ঘটনা ঘটে। ঈদগাহ মাঠের সভাপতি সেক্রেটারি নির্দেশনা আসে ঈদের মাঠে ইমামের জন্য টাকা তুলতে। সে টাকা অপরপক্ষ ( ইয়াদ আলীর) লোকজন তুলতে নিষেধ করেন। ভেরি একপর্যায়ে টাকা তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হাতাহাতি শেষ পর্যায়ে বড় ধরনের মারামারিতে রূপ নেয়। তিনি আরো জানান ইয়াদ আলীর লোকজন তারা বলতে থাকে আমাদের বেপারী সম্প্রদায়ের লোকজন অসচ্ছল। তাই তারা টাকা তুলতে নিষেধ করেন। এছাড়াও এক পর্যায়ে মাঠের সামিয়ানাকে কেন্দ্র করে অনেক কথাই উত্থাপন করেন। স্থানীয়রা জানান,জানা আছে বৃষ্টি হতে পারে সে উপলক্ষে সামিয়ানা ভালোভাবে ভালো মানে সামিয়ানা দিয়ে ঈদগা মাঠটি সাজানোর কথা রয়েছে। তাহলে কেন নিম্নমানের সামিয়ানা লাগান হলো। এদিকে আবার ইমামের টাকা তুলতে হবে। এত টাকা বেপারী সম্প্রদায়ের লোকজনের দেওয়া কষ্ট। এ সমস্ত কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ইয়াদ আলীর ছেলে কথাগুলো বলতে থাকেন। সে কথার প্রতি উত্তর দেন আফাজ উদ্দিন এর ছেলে। এভাবেই একে অপরের সাথে ঝগড়া লেগে যায়। সে ঝগড়ায় রুপ নেয় স্থানীয় দুটি পক্ষের মধ্যে। দুটি পক্ষই বেপারী সম্প্রদায়। ঈদগাহ মাঠের সভাপতি গোলাম হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। তারা ঈদগাহ মাঠের হুজুরের টাকা তুলতে বলেন। অপরদিকে আফাজ উদ্দিন এর লোকজন হুজুরের টাকা তুলতে নিষেধ করেন। ঈদগাহ মাঠের সভাপতি সাধারণ সম্পাদক এবং আফাস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে কাউকে পাওয়া যায়নি এ বিষয়ে নারান্দা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ৬ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। তিনি জানান কাজীপাড়া ঈদগাহ মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়। তিনি আরো জানান ঈদগাহ মাঠে ডেকোরেশনে অর্থাৎ মাঠের উপরে সামিয়ানা দেওয়া হয়। সেই সামিয়ানায় বৃষ্টি রোধ করতে না পারায় দু এক জন বলতে থাকেন সামিয়ানা ভালো হয়নি। এরই একপর্যায়ে অপর আরো দুয়েকজন সে সেই কথার উপর সমর্থন জানায়। এভাবেই কথা কাটাকাটি শুরু হয়। মেম্বার ইব্রাহিম জানান, এ বিষয়ে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে বিষয়টি নিয়ে সাবেক চেয়ারম্যান মোহর আলীর সঙ্গে কথা হয়েছে তিনি আগামী সোমবার বিষয়টি মীমাংসার জন্য দুপক্ষকে ডাকা হয়েছে।

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে। এ প্রেক্ষিতে শুক্রবার (২০ মার্চ ২০২৬) জেলা প্রশাসক টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ, টাঙ্গাইল ময়দান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। বিশেষ করে পরিচ্ছন্নতা অজুখানা, বিশুদ্ধ পানি সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও প্রবেশ-বহির্গমন পথ সুসংগঠিত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।জেলা প্রশাসক জানান আগামীকাল শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ, টাঙ্গাইল ময়দানে পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২০ হাজার মুসল্লীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরুরি সেবাও প্রস্তুত রাখা হয়েছে।উল্লেখ্য প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম ঘটে।

লঞ্চ দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

লঞ্চ দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লঞ্চ দুর্ঘটনায় সোহেল ও তার পিতা মিরাজ ফকিরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে পিতা-পুত্রের এমন হৃদয়বিদারক মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর বেদনা ও শোকের আবহ তৈরি করেছে।জানা যায়, আকস্মিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বা চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।স্থানীয়রা জানান, সোহেল ও তার পিতা মিরাজ ফকির ছিলেন অত্যন্ত ভদ্র ও সজ্জন মানুষ। তাদের অকাল মৃত্যুতে পরিবারটি যেমন অভিভাবকহীন হয়ে পড়েছে, তেমনি এলাকাবাসীও হারিয়েছে দুইজন প্রিয় মুখ।এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন সোহেল ও মিরাজ ফকিরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতদের স্মরণে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তা প্রকাশ করছেন এবং সবার কাছে তাদের জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পর্যটন বিকাশে দুর্গাপুরকে ঘিরে বড় পরিকল্পনার কথা জানালেন কায়সার কামাল

মার্চ ২২, ২০২৬