সারা দেশ

দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
আগস্ট ৩১, ২০২৬
দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ শহীদ খান, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি এবং দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন। এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া জরুরি। আলোচনাকালে বক্তারা আরো বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান, নজরুলগীতি ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। বিশেষ করে নজরুলগীতির সুর ও কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ হলরুম। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপভোগ করেন সকলে।
Tags: দুর্গাপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক

সারা দেশ

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব...

আগস্ট ৩১, ২০২৬
খুলনা কাস্টমসে  অযথা ব্যবসায়ীদের হয়রানির  জন্য কাস্টমস কমিশনার মংলা- ড.আবু নূর রাশেদ আহমেদ কে বদলি ও নতুন কমিশনারের যোগদান এর আদেশ। খুলনা কাস্টমসে অযথা ব্যবসায়ীদের হয়রানির জন্য কাস্টমস কমিশনার মংলা- ড.আবু নূর রাশেদ আহমেদ কে বদলি ও নতুন কমিশনারের যোগদান এর আদেশ।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদকে বদলী করা হয়েছে। আজ (৩১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা কাস্টমস...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য