সারা দেশ

দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
আগস্ট ৩১, ২০২৬
দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের  দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান
দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সংগীতের মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত নজরুল অধ্যয়ন কেন্দ্র রবিবার এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এতে সভাপতিত্ব করেন জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকার। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শহীদ খান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কবি লোকান্ত শাওন, কবি জীবন চক্রবর্তী, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন দিলীপ ঘোষ এবং অর্পিতা দাস। এতে নজরুলের কবিতা আবৃত্তি করেন ধনেশ পত্রনবীশ। এই আয়োজনে আলোচকরা বলেন, "নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।" "নজরুল ছিলেন শোষণ, বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক কণ্ঠস্বর। তাঁর সৃষ্টি যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা জোগায়।" "নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত হলে দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হয়।"
Tags: দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান নজরুলের দেশপ্রেম মানবিকতা

সারা দেশ

ক্যাম্পাস সবুজায়নে বিশেষ উদ্যোগ: ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ ক্যাম্পাস সবুজায়নে বিশেষ উদ্যোগ: ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপ...

সেপ্টেম্বর ১, ২০২৬
যশোরে সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে ২০ লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগ, যশোরে টিটিসি কর্মচারীর বিরুদ্ধে যশোরে সরকারি চাকরির প্রলোভনে ২০ লাখের বেশি টাকা নেওয়ার অভিযোগ টিটিসি কর্মচারীর বিরুদ্ধে

যশোরে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগ উঠেছে যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (ট...

সেপ্টেম্বর ১, ২০২৬

0 মন্তব্য