মায়ের চোখের আড়ালে পুকুরে ডুবে গেল ৪ বছরের নুশাদ
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশে অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুশাদ নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নুশাদ ওই গ্রামের কৃষক মেহেদী হাসান রাকিবের ছোট ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, নুশাদের বাবা সকালে নিজ কাজে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। নুশাদ বাড়ির আশপাশে অন্য একটি শিশুর সঙ্গে খেলছিল। একপর্যায়ে মায়ের চোখের আড়ালে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ সময় নুশাদকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের স্বজনরাও শিশুটিকে খুঁজতে বের হন। একপর্যায়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে যেতে পারে—এমন সন্দেহে বাড়ির পূর্ব পাশে থাকা একটি পুকুরে নেমে স্বজনরা খোঁজ শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
Tags:
মায়ের
চোখের
আড়ালে
পুকুরে
ডুবে
গেল
বছরের
নুশাদ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব...
আগস্ট ৩১, ২০২৬
মোংলা কাস্টমস হাউসের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদকে বদলী করা হয়েছে। আজ (৩১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা কাস্টমস...
আগস্ট ৩১, ২০২৬

