শিক্ষাঙ্গন

গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৯, ২০২৬
গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা টাঙ্গাইলের গোপালপুরে সুখী পল্লীমার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে আগামী দিনের বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক,অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tags: গোপালপুরে এসএসসি সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা টাঙ্গাইলের

শিক্ষাঙ্গন

এআই ও উদ্ভাবনী প্রযুক্তির মিলনমেলায় জবিতে ‘AI & IT Fest 2026’ এআই ও উদ্ভাবনী প্রযুক্তির মিলনমেলায় জবিতে ‘AI & IT Fest 2026’

আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটিং ও উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে ‘Pubali Bank PL...

আগস্ট ৩০, ২০২৬
বোয়ালখালী গ্রামার স্কুলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল বোয়ালখালী গ্রামার স্কুলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী গ্রামার স্কুলে ওয়াজ মাহফিল, হামদ-ন...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য