সারা দেশ

ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে আহত করার অভিযোগ

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ২, ২০২৬
ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে আহত করার অভিযোগ
ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে আহত করার অভিযোগ
যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে সোহাগ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগ ওই গ্রামের মোমরেজের ছেলে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে সোহাগের চাচাতো ভাই ফারুক হোসেন (৩৪) বটি দিয়ে তাঁর পিঠে কোপ দেন। ফারুক একই গ্রামের আবু তালেবের ছেলে। ঘটনার পর পরিবারের সদস্যরা সোহাগকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তাঁকে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে জানা গেছে, বর্তমানে সোহাগের অবস্থা আশঙ্কামুক্ত।
Tags: ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে আহত করার

সারা দেশ

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মি...

সেপ্টেম্বর ২, ২০২৬
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য