বোয়ালখালীতে হাসান চৌধুরীর জন্মদিনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ-জৈষ্ঠ্যপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ও আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাসান চৌধুরীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।
১ সেপ্টেম্বর মোহাম্মদ হাসান চৌধুরীর জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় বিপ্লব জলদাস বলেন, হাসান চৌধুরী বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর আজীবন দাতা সদস্য ও পরম কল্যাণমিত্র। তিনি একজন জনপ্রিয়, মানবিক ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর জন্মদিনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছাবার্তায় আরও বলা হয়, মোহাম্মদ হাসান চৌধুরী ৫ নম্বর ওয়ার্ড থেকে তিনবার নির্বাচিত সফল ইউপি সদস্য। বর্তমানে তিনি ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ-জৈষ্ঠ্যপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও তিনি স্থানীয়ভাবে আলোচিত।
বিপ্লব জলদাস বলেন, হিন্দু, বৌদ্ধ, মুসলিমসহ সর্বস্তরের মানুষের কাছে হাসান চৌধুরী একজন আস্থাভাজন ব্যক্তি। যেকোনো দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার কারণে তিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
শুভেচ্ছাবার্তায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বলা হয়, মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে সুস্থতার সঙ্গে দীর্ঘ জীবন দান করেন এবং ইউনিয়নবাসীর সেবায় তাঁর পথচলাকে আরও সমৃদ্ধ ও কল্যাণময় করেন।
বিপ্লব জলদাস আরও বলেন, হাসান চৌধুরীর মতো মানবিক ও জনবান্ধব মানুষের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। জনকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা ও আন্তরিকতা সংগঠনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
Tags:
বোয়ালখালীতে
হাসান
চৌধুরীর
জন্মদিনে
বিনয়বাঁশী
শিল্পীগোষ্ঠীর
শুভেচ্ছা
চট্টগ্রামের
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯...
সেপ্টেম্বর ১, ২০২৬
মাত্র তিন মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।...
সেপ্টেম্বর ১, ২০২৬

