বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার তৌফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশীদ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, কানুনগোপাড়া ড. বি. বি. উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুননবী চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক এস. এম. মোদাচ্ছের, সাংবাদিক রাজু দে, সাংবাদিক সৈয়দ মো. নজরুল ইসলাম, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তৌহিদা আক্তার, সারোয়াতলী পি.সি. সেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, জ্যৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ঘোষ, শাকপুরা প্রবর্ত্তক কন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রাজু চৌধুরী এবং গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী মনিষক্ষেত্র চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে উপজীব্য করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
Tags:
বোয়ালখালী
উপজেলা
প্রশাসনের
উদ্যোগে
জাতীয়
সাংস্কৃতিক
প্রতিযোগিতার
উদ্বোধন
‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।...
সেপ্টেম্বর ১, ২০২৬
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনু...
আগস্ট ২৭, ২০২৬

