Search

Search : নির্বাচন

সারা দেশ
নির্বাচনী প্রস্তুতি তদারকিতে কালিহাতি ও ভুঞাপুরে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন

নির্বাচনী প্রস্তুতি তদারকিতে কালিহাতি ও ভুঞাপুরে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি প্রশাসনিক তৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে টাঙ্গাইল জেলার কালিহাতি ও ভুঞাপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার টাঙ্গাইল। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। কর্মশালায় তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন নির্বাচন একটি সাংবিধানিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব—এ ক্ষেত্রে সর্বোচ্চ নিষ্ঠা সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্বের সঙ্গে পারস্পরিক সমন্বয় জোরদার করে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।এছাড়াও জেলা প্রশাসক কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ নিরপেক্ষ ও নিরাপদ করতে দ্রুত সময়ের মধ্যে সকল ভোট কেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সিনিয়র জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার কালিহাতি ও ভুঞাপুরসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
সারা দেশ
আসন্ন সংসদ নির্বাচন: গোপালপুরে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল মিছিল

টাঙ্গাইলের গোপালপুরে ধানের শীষের প্রচারণায় বিশাল মিছিল গোপালপুর (টাঙ্গাইল), ৩ ফেব্রুয়ারি ২০২৬: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) গোপালপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: হিরামিয়ার নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, গোপালপুরের সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেবেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এস,কে শিপন ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
রাজনীতি
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা সফরে আসছেন। সফরসূচির অংশ হিসেবে তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনের ভোটারদের উদ্দেশ্যে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। নির্বাচনী জনসভা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। দীর্ঘ ১৭ বছর পর জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে—এমন প্রেক্ষাপটে এবার যেন ভোটাররা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে জামায়াতে ইসলামী সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আগামী ৫ ফেব্রুয়ারির বিশাল নির্বাচনী জনসভা সফল করতে মাঠের যাবতীয় কার্যক্রম আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদী। আমাদের এই জনসভায় জামায়াত আমীরসহ তাঁর সফরসঙ্গী কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।”তিনি আরও বলেন, “এই জনসভায় নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণ থাকবে। নারীদের জন্য আলাদা অংশে সার্বিক নিরাপত্তাসহ বসার ব্যবস্থা করা হবে। জনসভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা সর্বত্র দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা কামনা করেছি।”নূরুল ইসলাম বুলবুল আশাবাদ ব্যক্ত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জে এ নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেবে এবং শান্তিপূর্ণ ও নজিরবিহীন একটি সমাবেশ উপহার দিতে পারবে জামায়াতে ইসলামী। মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবু গিফারী, জেলা সেক্রেটারি আবু বক্কর, জামায়াত নেতা ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
সারা দেশ
কালিহাতীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর টহল

কালিহাতীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর টহল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যৌথ বাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) কালিহাতী টাঙ্গাইল ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ যৌথ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করেন। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনিয়ম বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে এ সময় জানানো হয়।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
সারা দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার টাঙ্গাইল।পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিষ্ঠা আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক উপজেলায় কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি মির্জাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের এ পরিদর্শন ও দিকনির্দেশনায় নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
রাজনীতি
জামায়াতে আমীর ৫ ই ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় আগমনে সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডা. শফিকুল রহমানের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের কনফারেন্স রুমে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। নেতৃবৃন্দ বলেন, আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে সরকার গঠন করতে চায়। এ সময় তারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা বিভাগ, আইনজীবী, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর চাঁপাইনবাবগঞ্জ-৩  সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. কেরামত আলী,  এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
সারা দেশ
টাঙ্গাইল জেলা পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারী অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারী অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে বডি-ওর্ন ক্যামেরা (Body Worn Camera) ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। কর্মশালায় বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা সঠিক ব্যবহারবিধি রক্ষণাবেক্ষণ তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের সময় এর কার্যকর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরার গুরুত্ব সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা এবং প্রশিক্ষণার্থীদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করেন জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইল। এ সময় তিনি বলেন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পরিধেয় বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। পাশাপাশি প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচারযোগ্য থাকবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করা হবে। এসব ভিডিও ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাঅভিযোগের সঠিক তদন্ত ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আদনান মুস্তাফিজ সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) টাঙ্গাইলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অফিসারবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে হাতে-কলমে ধারণা গ্রহণ করেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
আইন-অপরাধ
কালিহাতিতে আচরণবিধিমালা প্রতিপালনে যৌথ পেট্রোলিং জরিমানা ১১ হাজার টাকা

কালিহাতিতে আচরণবিধিমালা প্রতিপালনে যৌথ পেট্রোলিং জরিমানা ১১ হাজার টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের নির্বাচনী এলাকাজুড়ে যৌথ পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।অদ্য শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) তারিখে আচরণ বিধিমালা প্রতিপালনে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ যৌথ পেট্রোলিং পরিচালনা করে। এসময় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৯ (ক) লঙ্ঘনের দায়ে বিধি ২৭ (ক) অনুযায়ী দুইজন প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে ২টি পৃথক মামলায় মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।এছাড়াও সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে ১টি মামলায় ১ জনকে ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আচরণ বিধিমালা প্রতিপালনে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কালিহাতি টাঙ্গাইল।মোবাইল কোর্ট পরিচালনাকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে প্রচারণা চালানোর জন্য সতর্ক করা হয়।

কৌশিক সাজ্জিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
সারা দেশ
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ ইতিহাসের সেরা অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক।(২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় গাজীপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক গাজীপুর পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দিন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। ডিআইজি মহোদয়ের গাজীপুর জেলা সফর উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গাজীপুর। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ফোর্স সদস্য ও সিভিল স্টাফরা তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের প্রতিবন্ধকতা এবং সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন।ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন পুলিশকে অবশ্যই সততা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশা তুলে ধরে ডিআইজি মহোদয় বলেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।এছাড়াও জনগণের বন্ধু হিসেবে পুলিশকে সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয়। এরপর পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুরের কনফারেন্স রুমে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ৩১, ২০২৬ 0
জাতীয়
সাংবাদিকদের কার্ড ও স্টিকার জটিলতাম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত ইসির

সাংবাদিকদের কার্ড ও স্টিকার জটিলতা ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত ইসির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে অনলাইনে আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে সরাসরি কার্ড প্রদানের উদ্যোগ নিচ্ছে সাংবিধানিক এই সংস্থাটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জ্যেষ্ঠ সচিব বলেন এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা আবেদন করেছেন বলেই গণ্য হবেন। তবে যারা এখনো আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সশরীরে নির্বাচন ভবনে এসে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।উল্লেখ্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের দাবিতে সাংবাদিক নেতারা নির্বাচন কমিশনকে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দিয়ে আলটিমেটাম প্রদান করেন। সাংবাদিক সমাজের এই দাবির প্রেক্ষিতেই নির্বাচন কমিশন অনলাইনে কার্ড ইস্যুর পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সংশ্লিষ্টরা মনে করছেন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচার আরও সহজ ও কার্যকর হবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
সারা দেশ
টাঙ্গাইল সদর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসকপ্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ

টাঙ্গাইল সদর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার সদর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। আজ শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই পরিদর্শনকালে তিনি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম তদারকি করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রিজাইডিং অফিসারদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এছাড়াও তিনি সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রদান করেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিনিয়র জেলা নির্বাচন অফিসারটাঙ্গাইলসদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
জাতীয়
অনলাইনে নয় সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির

অনলাইনে নয় সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য কার্ড ও যানবাহনের স্টিকার ম্যানুয়ালি ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইন আবেদনে দেখা দেওয়া জটিলতা ও অসন্তোষের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য কমিশন দ্রুত ও সহজ পদ্ধতিতে কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে।জ্যেষ্ঠ সচিব বলেন,কার্ড ম্যানুয়ালি ইস্যু করার প্রক্রিয়া খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন তারা করেছেন—তবে যারা করেননি তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে এই প্রক্রিয়াকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ বলে অভিযোগ করেন সাংবাদিকরা। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।এদিকে সাংবাদিক কার্ড ও স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এই চাপের মুখেই শেষ পর্যন্ত অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় ইসি। সংশ্লিষ্টরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে নির্বাচনের সময় মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ভোগান্তি অনেকটাই কমবে এবং দায়িত্ব পালনে গতি আসবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
রাজনীতি
ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে আজ দেশে আসছেন পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নিতে আজ দেশে আসছেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট। এ বিষয়ে তারা অনলাইন সংবাদমাধ্যম মুক্তধ্বনি ডটকম-কে জানান, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তারা প্রবাসে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। ইউরোপসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দলীয় কার্যক্রম বিস্তৃত করা এবং আন্দোলন-সংগ্রামে প্রবাসী নেতাকর্মীদের সম্পৃক্ত করাই ছিল তাদের প্রধান দায়িত্ব। তারা আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ীই তাদের এই দেশে আগমন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ধানের শীষের পক্ষে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করতেই তারা সক্রিয়ভাবে মাঠে নামবেন।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ৩০, ২০২৬ 0
রাজনীতি
জামায়াতের মাল্টিমিডিয়া বাস উদ্বোধন

ঢাকা: ঢাকা-১৫ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করা হয়েছে। জামায়াতের আমির সম্প্রতি ঢাকা-১৫-এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন এবং একই সঙ্গে একটি ডিজিটাল মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন। এই বাসটি ব্যবহার করে প্রার্থী তার নির্বাচনী এলাকা এবং অন্যান্য আসনে মাল্টিমিডিয়া ও অনলাইন কেন্দ্রিক প্রচারণা চালাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে ভোটাররা পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। রাব্বি সবুজ বলেন, “দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ থাকবে, ১২ তারিখ তাদের হাতে চাবি উঠবে।” এছাড়াও, তিনি গতকালকের ধানেশপুরে সহিংসতার ঘটনাকে বিএনপির পরিকল্পিত ঘটনার মাধ্যমে ভোটারদের প্রতি আস্থা নষ্ট করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ২৯, ২০২৬ 0
রাজনীতি
টাঙ্গাইলের কালিহাতীতে লতিফ সিদ্দিকী–হালিম ইঞ্জিনিয়ার যোগসাজশে আওয়ামী লীগের পুনর্বাসন? বিএনপির ভেতরে তীব্র অস্বস্তি

কালিহাতী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হালিম ইঞ্জিনিয়ারের যোগসাজশে কালিহাতীতে আওয়ামী লীগের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। সূত্র জানায়, কালিহাতীর বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগকে সংগঠিত করতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা রাতের আঁধারে লতিফ সিদ্দিকীর সঙ্গে গোপন বৈঠকে মিলিত হচ্ছেন। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনরায় সক্রিয় করার কৌশল নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ আরও রয়েছে, এই প্রক্রিয়ায় লতিফ সিদ্দিকী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হালিম ইঞ্জিনিয়ারের মধ্যে একটি সমন্বিত যোগাযোগ ও সমঝোতা তৈরি হয়েছে। যার মাধ্যমে কালিহাতীতে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের পথ তৈরি হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—নাম প্রকাশে অনিচ্ছুক কালিহাতী উপজেলা বিএনপির সাংগঠনিক পদধারী এবং কয়েকজন ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতাও নীরবে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, দিনের বেলায় তারা প্রকাশ্যে ধানের শীষের পক্ষে কাজ করলেও, রাতের অন্ধকারে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় থাকছেন। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী বলেন, “দলের ভেতরে থেকে যারা সাংগঠনিক দায়িত্বে থেকেও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। তদন্ত করে দ্রুত তাদের শনাক্ত করা হবে এবং প্রমাণ সাপেক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের গোপন সমঝোতা ও দ্বিমুখী ভূমিকা কালিহাতীর রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই চরম ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ২৯, ২০২৬ 0
সারা দেশ
দেলদুয়ার থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক

দেলদুয়ার থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, টাঙ্গাইল এবং পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে দেলদুয়ার থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জনাব শরীফা হক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার টাঙ্গাইল এবং জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও জানান, ভোটারগণ যেন শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার দেলদুয়ার টাঙ্গাইলঅতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; জনাব এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইল জনাব মোঃ আদনান মুস্তাফিজ, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল), টাঙ্গাইলসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৮, ২০২৬ 0
সারা দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)আগারগাঁও ঢাকা-এর আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিসার নাগরপুর ও দেলদুয়ার, টাঙ্গাইল-এর বাস্তবায়নে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফা হক, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। কর্মশালায় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনকালীন সময়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি জননিরাপত্তা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান। এ সময় আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার নাগরপুর ও দেলদুয়ার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসকগণ সহ জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল জনাব এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল টাঙ্গাইল জনাব মোঃ আদনান মুস্তাফিজ সহকারী পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল টাঙ্গাইলসহ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৮, ২০২৬ 0
সারা দেশ
নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসকনির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ

নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসকনির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক আরও বলেন, ভোটারদের জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। এ লক্ষ্যে তিনি উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রকে আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সিনিয়র জেলা নির্বাচন অফিসারউপজেলা নির্বাহী অফিসার,নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার,দেলদুয়ারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের এ ধরনের তৎপরতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৮, ২০২৬ 0
সারা দেশ
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতিভোটকেন্দ্র পরিদর্শন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে দিকনির্দেশনা দিলেন জেলা প্রশাসক

বাসাইলে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতিভোটকেন্দ্র পরিদর্শন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে দিকনির্দেশনা দিলেন জেলা প্রশাসক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় নির্বাচন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শনের মাধ্যমে উপজেলার সার্বিক নির্বাচনী প্রস্তুতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সমন্বয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন জাতীয় সংসদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ সততা পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।তিনি আরও বলেন ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম গাফিলতি কিংবা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। সকল কর্মকর্তাকে আইন ও বিধি অনুসরণ করে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।পরবর্তীতে জেলা প্রশাসক বাসাইল উপজেলায় কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কঠোরভাবে মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সকল বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন তিনি। নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।জেলা প্রশাসকের এই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বাসাইল উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন এ ধরনের কার্যক্রম একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৭, ২০২৬ 0
আইন-অপরাধ
সরিষাবাড়ীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, দুই চোর আটক

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার নির্বাচন অফিসের স্টাফ ফখরুল ইসলামের চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ দুইজন চোরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসের স্টাফ ফখরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরিষাবাড়ী থানা পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় এবং এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় সরিষাবাড়ী থানা পুলিশের প্রশংসা করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ২৭, ২০২৬ 0
সারা দেশ
সখিপুরে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

সখিপুরে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের তাগিদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার,টাঙ্গাইল। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ নিষ্ঠা আন্তরিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক সখিপুর উপজেলার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিনিয়র জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার সখিপুরসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সখিপুর উপজেলায় একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই প্রস্তুতি কার্যক্রম অব্যাহত থাকবে।

কৌশিক সাজ্জিদ পিয়াল জানুয়ারী ২৬, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি?

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৯২৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানিজ নাহার দিপা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ। প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? উত্তর : না দোয়ার জন্য আলাদা কোনো মাহফিল নেই। এটা আসবে কেন? আমরা একটা জায়গা থেকে বাঁচার জন্য আরেকটি কাজ করছি। কিন্তু সেই কাজটি ভুল করে আরও বড় ভুলের সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সমাজে একটি প্রথা একেবারে ছেয়ে গেছে। যেমন—একজন মারা গেলে তার জন্য মিলাদ-মাহফিল করা কিংবা কূলখানি করা। কিন্তু এগুলো সবই বেদআতি কাজ। এগুলো সঠিক কাজ নয়। অনেকে মনে করছে, দোয়া-মাহফিল করা যেতে পারে। কিন্তু সেটা একদমই নয়। এসব ইসলামে অনুমোদন দেয়নি। এইগুলো পুরোটাই বেদআত। মানুষ চাইলে যে কোনো সময় কিংবা যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারবেন। দোয়ার সঙ্গে মাহফিল কিংবা আলাদা কোনো ধরনের অনুষ্ঠান ঘোষণা করা জায়েজ নেই। আশা করি, আপনি বুঝতে পেরেছেন।

নবী মুহাম্মদ (সাঃ) - নিষ্পাপ চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ

তিনি ছিলেন মানবজাতির আদর্শ। তিনি অত্যন্ত উদার ও বিনয়ী ছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন সাহসী যোদ্ধা। এছাড়াও তিনি একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ রাষ্ট্রনায়ক এবং একজন সফল প্রচারক ছিলেন। তিনিই উত্তম চরিত্র ও উদারতার একমাত্র উৎস। তিনি সকলের আদর্শহীন এবং প্রিয় ব্যক্তিত্ব। যার প্রেমে, দুনিয়া মাতাল। তিনি আমার আদর্শ, তিনি আমার নেতা। তিনি আমার নবী, আমাদের নবী এবং সকলের নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.) তিনি সর্বোত্তম আদর্শ। সমস্ত মানবজাতির জন্য করুণা। অন্ধকারে নিমজ্জিত বিশ্বের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে। তার অসাধারণ চরিত্র, মাধুর্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব সবাইকে অবাক করেছে। মুমিনের চঞ্চল হৃদয় তাকে এক নজর দেখার জন্য আকুল হয়ে থাকে। কবি কাজী নজরুল বলেছেন: “বিচ্ছেদের রাত ছিল একাকার কান্নার ভোর; আমার মনে শান্তি নেই, আমি কাঁদছি। হে মদিনাবাসীর প্রেমিক, আমার হাত ধর।" তার নিষ্কলুষ চরিত্রের স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" (সূরা আল-আহজাব, আয়াত 21)। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ কিছু লোক সেই নবীর সম্মানকে অবমাননা করছে। হৃদয় ভেঙ্গে যায়। আমাদের ক্ষমা করুন, হে নবী! তিনি তার অবিস্মরণীয় ক্ষমা, উদারতা, সততা, নম্রতা প্রভৃতির বিরল মুগ্ধতা দিয়ে বর্বর আরব জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তারা তাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেন। তারা সর্বসম্মতিক্রমে স্বীকার করেছিল যে তিনি নম্র এবং গুণী ছিলেন। টাকা দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে তিনি বিশ্ববাসীকে জয় করেছেন। আল্লাহ তাঁর গুণাবলী সম্পর্কে কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।’ (সূরা আল কালাম, আয়াত ৪)। তিনি কখনো মানুষকে তুচ্ছ করেননি। আত্মসম্মানবোধে তিনি কাউকে তুচ্ছ মনে করেননি। তিনি বিশ্বের হৃদয়ে উচ্চতর চরিত্রের একটি অনুপম মানদণ্ড স্থাপন করেছেন। নম্রতা তার চরিত্রে সর্বদা উপস্থিত ছিল। পৃথিবীর মানবতার কল্যাণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল শ্রেষ্ঠ আদর্শের বাস্তবায়নকারী ও প্রশিক্ষক হিসেবে। এ প্রসঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে আমার উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত করা হয়েছে।’ (মুসনাদে আহমদ, মিশকাত) ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী এবং আচার-আচরণে অত্যন্ত বিনয়ী। দুর্বল ব্যক্তিকে কড়া কথায় আঘাত করবেন না। তিনি কোন মানুষকে তার সাধ্যের বাইরে অসাধ্য সাধন করতে বাধ্য করেননি। গরিব-অসহায় মানুষের সঙ্গে মেলামেশা করতেন। তিনি লোকদেরকে তাদের আচরণে অপ্রয়োজনীয় রাগ ও রাগ থেকে সর্বদা বিরত থাকার উপদেশ দিতেন এবং মানুষকে সতর্ক করে দিয়েছিলেন, “যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দেন এবং যে অহংকারী হয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন।” (মিশকাত) কাফেররাও তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সদয় ও নম্র আচরণ পেয়েছিল। তার অনুসারীরা তাকে উচ্চ সম্মানের সাথে ধরেছিল কারণ তিনি খুব নমনীয় এবং নম্র ছিলেন। হজরত আয়েশা (রা.) তার ভদ্র আচার-আচরণ সম্পর্কে বলেন, ‘নবী (সা.) রূঢ় বক্তা ছিলেন না, প্রয়োজনের সময়ও তিনি কঠোর ভাষা ব্যবহার করতেন না। প্রতিহিংসা তার সাথে ছিল না মোটেও। মন্দের বিনিময়ে ভালোই করেছেন। সব ক্ষেত্রেই তিনি ক্ষমা পছন্দ করতেন। তিনি লোকদেরকে উপদেশ দিয়েছিলেন, “আল্লাহর ইবাদত কর, করুণাময় প্রভু, ক্ষুধার্তকে খাবার দাও, সালাম দাও এবং এসব কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ কর। তিনি উত্তর দিলেন, "ক্ষুধার্তকে খাওয়ানো এবং অপরিচিত সকলকে সালাম করা।" (বুখারী ও মুসলিম)। মহানবী (সা.)-এর মর্যাদাকে সম্মান করা মুসলমানদের ধর্মীয় কর্তব্য এবং প্রত্যেক মুসলমানের ঈমানের মৌলিক অংশ।

শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে?

মাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমে যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া। প্রশ্ন : নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে? উত্তর : নিয়ামতের শুকরিয়া আদায় না করা কুফরি। এটা বড় কুফরি না, ছোট কুফরি। যদি আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকেন, তাহলে তাঁরা কুফরি কাজ করে থাকলেন। এ জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না।’ আল্লাহ যে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, আল্লাহর নিয়ামত লাভ করে সুন্দর জীবনযাপন করা, এটা যদি কেউ আল্লাহর কাছে সত্যিকার অর্থে তুলে ধরতে না পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলেন না, কুফরি করলেন। এই জন্য আল্লাহ সুরা দোহার শেষ আয়াতে বলেছেন, ‘তুমি তোমার রবের নিয়ামত প্রকাশ করো। কারণ, তোমার কাছে যখন নিয়ামত আসছে, তখন আল্লাহ পছন্দ করেন যে তুমি আল্লাহর এই নিয়ামতের বিষয়টি তুলে ধরবে।’ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন। আল্লাহ নিয়ামতকে বান্দার কাছে তুলে ধরার জন্য বলেছেন, বহিঃপ্রকাশ করার জন্য বলেছেন। বহিঃপ্রকাশ দুই ধরনের হতে পারে। একটি হলো নিয়ামতের ব্যবহারের মাধ্যমে বহিঃপ্রকাশ করা। দ্বিতীয়ত, নিয়ামতের বিষয়টি হলো মানুষের কাছে নিয়ামত তুলে ধরবে। যাতে করে আল্লাহর প্রশংসা প্রকাশ পায়। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করেন, তাহলে কুফরি হবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করে থাক, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। বান্দারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ আরো নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ নিয়ামত কমিয়ে দেবেন এবং সেইসঙ্গে আরেকটি কঠিন বাণী আল্লাহ বলেছেন, ‘জেনে রাখো আল্লাহর কঠিন আজাবও তোমাদের জন্য অবধারিত থাকবে।’ নিয়ামতের শুকরিয়া শুধু মুখে আদায় করা যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর শুকরিয়া আমলের মাধ্যমে আদায় করো।’ সুতরাং বান্দারা শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা হলো শুকরিয়ার সর্বোচ্চ স্তর।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা: চ্যাটজিপিটি বনাম ডিপসিক?

র্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও চীনের ডিপসিকের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রযুক্তিগত দক্ষতার নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে ব্লগ লেখা, গবেষণা, প্রোগ্রামিংসহ নানান কাজে অপরিহার্য টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি চীনের তৈরি ডিপসিক এআই জগতে নতুন আলোড়ন তুলেছে। তারা দাবি করছে, তুলনামূলক কম চিপ ব্যবহার করেই অত্যাধুনিক এআই সেবা দেওয়া সম্ভব, যেখানে ওপেনএআই-এর বিশাল মডেলগুলোর জন্য ১৬,০০০ বা তারও বেশি চিপ প্রয়োজন হয়, সেখানে মাত্র ২০০০ চিপ দিয়ে ডিপসিক কার্যকরভাবে কাজ করতে সক্ষম। দুই প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ✅ চ্যাটজিপিটি: বিস্তৃত বিশ্লেষণ ও গভীর গবেষণা উপস্থাপন করতে পারে, যা একাডেমিক ও জটিল সমস্যার সমাধানে সহায়ক। ✅ ডিপসিক: দ্রুত এবং সংক্ষিপ্ত উত্তর দিতে পারে, যা তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য উপযোগী। লেখালেখির ক্ষেত্রে চ্যাটজিপিটি কেবল ধারণা ও প্লটের কাঠামো গড়ে তোলে, যেখানে ডিপসিক প্রায় পুরো গল্প তৈরি করে দিতে পারে। একইভাবে, কোডিংয়ের ক্ষেত্রেও ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান দিতে পারে বলে অনেকে মনে করছেন। ডিপসিকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সরকার ইতোমধ্যেই ডিপসিকের ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওপেনএআই নিজেও অতীতে অনুমতি ছাড়া মানুষের লেখা ডেটা প্রশিক্ষণের জন্য ব্যবহারের অভিযোগের মুখে পড়েছিল, যা এখন ডিপসিকের বিরুদ্ধে উঠছে। ডিপসিকের সাফল্যের ফলে এআই চিপের বাজারেও বড় প্রভাব পড়েছে। এনভিডিয়া, যারা উন্নত চিপ তৈরিতে বিশ্বব্যাপী অগ্রগণ্য, তাদের শেয়ারের মূল্য একদিনে প্রায় ১৭% কমে গেছে। কারণ, কম শক্তিশালী হার্ডওয়্যারেও কার্যকর এআই সম্ভব হলে উচ্চমূল্যের উন্নত চিপের বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে ডিপসিকের উদ্ভাবন নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনে উন্নত চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম খরচে ভালো এআই তৈরি হলে মার্কিন প্রযুক্তি খাতেরও লাভ হতে পারে। এই প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে আরও উন্নত ও বহুমাত্রিক করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে দ্রুত এবং সাশ্রয়ী সমাধান দরকার, সেখানে হয়তো ডিপসিক এগিয়ে থাকবে, আর যেখানে গবেষণা ও জটিল বিশ্লেষণের প্রয়োজন, সেখানে চ্যাটজিপিটির মতো বৃহৎ মডেলগুলো প্রাধান্য পাবে। শেষ পর্যন্ত, এই প্রতিযোগিতাই হয়তো এআই প্রযুক্তিকে আরও দক্ষ, নিরাপদ এবং সাশ্রয়ী করবে।

শীর্ষ সপ্তাহ

রাজনীতি

টাঙ্গাইলের কালিহাতীতে লতিফ সিদ্দিকী–হালিম ইঞ্জিনিয়ার যোগসাজশে আওয়ামী লীগের পুনর্বাসন? বিএনপির ভেতরে তীব্র অস্বস্তি

জানুয়ারী ২৯, ২০২৬ 0

ভোট জরিপ

নির্বাচনের দিন গণভোট আপনি সমর্থন করেন ?