সারা দেশ

টাঙ্গাইলের ১০ ঘোড়া জবাই, সাতটির মাংস উদ্ধার

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬
টাঙ্গাইলের ১০ ঘোড়া জবাই, সাতটির মাংস উদ্ধার
টাঙ্গাইলের ১০ ঘোড়া জবাই, সাতটির মাংস উদ্ধার
জবাইয়ের পর ফেলে যাওয়া ঘোড়া দেখতে স্থানীয়দের ভিড়। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে বাকি তিনটি জবাই করা ঘোড়া রেখে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে পৌরসভার বর্ণীকিশোরী এলাকার ওই পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়। দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও ভোর হয়ে যাওয়ায় তিনটি ঘোড়ার মাংস নিতে পারেনি। পরে জবাই করা তিনটি ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, চামড়া ও হাড় সেখানে ফেলে রেখে যায় তারা। পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো নিয়ে এসে নির্জন ওই বাড়িতে জবাই করা হয়েছে। ঘোড়ার মাংস বাজারে গরুর মাংসের নামে বিক্রি করা হয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া বলেন, ‘বিষয়টি জানতে পেরে দেখতে এসেছি। এখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এর মধ্যে সাতটির মাংস নিয়ে গেছে আর তিনটি রেখে গেছে। তারা হয়তো কোনো হোটেলে বিক্রির জন্য নিয়ে গেছে। এর আগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়া মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে গিয়েছিল।’ বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘তিনটি জবাই করা ঘোড়া ও বাকি সাতটির মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি সেখান থেকে এনে অন্যত্র পুঁতে রাখা হয়েছে। আর ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।
Tags: টাঙ্গাইলের ঘোড়া জবাই সাতটির মাংস উদ্ধার জবাইয়ের

সারা দেশ

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব...

আগস্ট ৩১, ২০২৬
খুলনা কাস্টমসে  অযথা ব্যবসায়ীদের হয়রানির  জন্য কাস্টমস কমিশনার মংলা- ড.আবু নূর রাশেদ আহমেদ কে বদলি ও নতুন কমিশনারের যোগদান এর আদেশ। খুলনা কাস্টমসে অযথা ব্যবসায়ীদের হয়রানির জন্য কাস্টমস কমিশনার মংলা- ড.আবু নূর রাশেদ আহমেদ কে বদলি ও নতুন কমিশনারের যোগদান এর আদেশ।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদকে বদলী করা হয়েছে। আজ (৩১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা কাস্টমস...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য