সখিপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
সখিপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিতl
টাঙ্গাইলের সখিপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরিতে মাদকবিরোধী র্যালি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সখিপুর থানাধীন ৫ নম্বর বিটের বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিতে বহেড়াতৈল ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী গ্রাম পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।র্যালি শেষে আয়োজিত সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য দেন সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজাহারুল ইসলাম, এসআই শরীফ আশিকুর রহমান এবং বিট অফিসার এসআই শাহিনুর রহমান।বক্তারা মাদকের ভয়াবহতা, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা দেন। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য ও সহযোগিতা করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।সভায় বক্তারা বলেন মাদক ও কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।মাদকমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
Tags:
সখিপুরে
মাদকবিরোধী
র্যালি
সমাবেশ
অনুষ্ঠিত
টাঙ্গাইলের
মাদক
ইভটিজিং
সখিপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিতl টাঙ্গাইলের সখিপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরিতে মাদকব...
সেপ্টেম্বর ১, ২০২৬
মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে চুরি করা স্বর্ণালঙ্কারসহ মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলি...
আগস্ট ৩১, ২০২৬

