আইন-অপরাধ

ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ১, ২০২৬
ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী থানা পুলিশের আয়োজনে রোববার (৩০ আগস্ট) বলিভদ্র ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত সমাবেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নাজিমুদ্দিন মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুসালাম সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধনবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুজন খান। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশেদুজ্জামান প্লাবন, বলিভদ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নান্নু তালুকদার, বলিভদ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, ধনবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ফকির রতন এবং বলিভদ্র ইউনিয়নের বিট অফিসার এসআই মো. আবু সাইদ।এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
Tags: ধনবাড়ীতে মাদকবিরোধী র্যালি সমাবেশ টাঙ্গাইলের অনুষ্ঠিত হয়েছে ধনবাড়ী

আইন-অপরাধ

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতl টাঙ্গাইলের সখিপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরিতে মাদকব...

সেপ্টেম্বর ১, ২০২৬
হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে চুরি করা স্বর্ণালঙ্কারসহ মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলি...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য