All locations

টাঙ্গাইলে পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

টাঙ্গাইলে পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার টাঙ্গাইলে নায়েক পদ থেকে এএসআই (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত তিনজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের কাঁধে নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পুলিশ সুপার বলেন পদোন্নতি যেমন গৌরবের তেমনি দায়িত্বও বহুগুণ বেড়ে যায়। তিনি সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সর্বোচ্চ মান বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলামপিপিএম-সেবা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।জেলা পুলিশ সূত্র জানায় পদোন্নতির মাধ্যমে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি পায় এবং কর্মদক্ষতা আরও জোরদার হয়।

মো: সাজিদ পিয়াল মার্চ ৩, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুর সাংবাদিক সমিতিরআহবায়ক কমিটি গঠন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত মাসিক সভায় উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়। সাংবাদিক সমিতির আহবায়ক কর্তৃক প্রেরিত চিঠির আলোকে জানানো হয়, সংগঠনের সংবিধান মোতাবেক উক্ত সিদ্ধান্ত, সদস্যদের প্রতি সভাপতির অসদাচরণ, সদস্যদের বিরুদ্ধে চক্রান্ত, সদস্যদের অবমূল্যায়ন করা, সাংগঠনিক বিষয়ে বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ, একক সিদ্ধান্তে যাচ্ছেতাই ভাবে সংগঠনের সুনাম ক্ষুন্ন করে নানা কর্মসূচি গ্রহন করা সহ বিভিন্ন কারণে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বর্তমান (২০২৬-২০২৭) পর্ষদের প্রতি অনাস্থা এনে ১৩জন সদস্যের মধ্যে ১০জন সদস্যের লিখিত সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে উক্ত পর্ষদকে বিলুপ্তি ঘোষনা করা হয়। সেইসাথে সাংবাদিক সজিম সাইন কে আহবায়ক, সাংবাদিক আলী উসমান কে সদস্য সচিব ও সাংবাদিক আদনানুর রহমান কে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য : উক্ত আহবায়ক কমিটি, সংগঠনের নানাবিধ কাঠামো সংস্কার পুর্বক চলতি বছরের মধ্যেই সাধারণ নির্বাচন নিবেন বলে জানিয়েছেন কমিটির আহবায়ক সজিম সাইন। গত ২০২৫ সনের ডিসেম্বর মাসে গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে সাংবাদিক সমিতির কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিলো।

আল আমিন হাওলাদার মার্চ ২, ২০২৬ 0
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম-এর
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম-এর

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর দ্বিতীয় জানাজা নামাজ সম্পন্ন হয়েছে ব্যাপক শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে। সোমবার (২ মার্চ) বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে একই দিন দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান প্রথম জানাজার ইমামতি করেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানা যায়, ভারতের কলকাতা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহ হস্তান্তর করা হয়। পরে ভোরে টাঙ্গাইল পৌর শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে মরদেহ পৌঁছায়। সেখান থেকে জেলা সদর হেলিপ্যাডে নেওয়া হয় প্রথম জানাজার জন্য। মরহুমের ছোট ভাই আতোয়ার রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা বিমানবন্দরের কাছে দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুর তিন দিন আগে থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বার্ধক্যজনিত নানা জটিলতা, মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও কন্যা তার পাশে ছিলেন। প্রয়োজনীয় সরকারি অনুমতি ও কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহের পর মরদেহ দেশে আনা হয়। প্রথম ও দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী (বঙ্গবীর বীরউত্তম), কেন্দ্রীয় নেতা শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম ও সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি সখীপুর-বাসাইল অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

নাদিম তালুকদার মার্চ ২, ২০২৬ 0
এইচ এস সি টেস্টে অকৃতকার্য হওয়া  শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পুনরায় পরীক্ষা—টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের বিরুদ্ধে অভিযোগ
এইচ এস সি টেস্টে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পুনরায় পরীক্ষা—টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের বিরুদ্ধে অভিযোগ

রমজান মাসে সরকারি নির্দেশনা অমান্য করে বন্ধের মধ্যেই টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ-এ এইচএসসি টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে পুনরায় পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ রোজার মধ্যেই এইচএসসি টেস্টে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার আয়োজন করে। সরেজমিনে বুধবার দুপুর পর্যন্ত কলেজের একাধিক শ্রেণিকক্ষে পরীক্ষা চলতে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষককে কিছুটা বিব্রত ও হতভম্ব হতে দেখা যায়। কলেজ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি থেকে চলতি বছরের এইচএসসি টেস্ট পরীক্ষা শুরু হয়। দ্বাদশ শ্রেণির মোট ১ হাজার ১০১ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। ১৯ ফেব্রুয়ারি ফল প্রকাশ হলে ৪৯১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাদের মধ্যে অধিকাংশই ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ফেল করে। পরবর্তীতে এসব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, এ পুনঃপরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বিষয়ে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। একাধিক শিক্ষার্থী জানায়, “আমাদের প্রতি বিষয়ে ১ হাজার টাকা দিতে হয়েছে। টাকাগুলো পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, তিনি দুই বিষয়ে ফেল করেছিলেন এবং সে অনুযায়ী ২ হাজার টাকা জমা দিয়েছেন। তার মতো আরও অনেকে টাকা দিয়েছেন বলে দাবি করেন তিনি। কলেজের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে ‘মোটা অঙ্কের টাকা’ নেওয়ার বিনিময়েই পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়। যদিও কলেজ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান বলেন, “অকৃতকার্য শিক্ষার্থীদের অনুরোধে একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে।” তবে রমজানে সরকারি বন্ধের মধ্যে পরীক্ষা আয়োজন এবং অর্থ গ্রহণের অভিযোগ সম্পর্কে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। টাকা নেওয়ার বিষয়টি তিনি সরাসরি অস্বীকার করেন। এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু বলেন, “রমজান উপলক্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অনেকেই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহল মনে করছে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম প্রমাণিত হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক বার্তা বহন করবে এবং শিক্ষাব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করবে।

নাদিম তালুকদার মার্চ ২, ২০২৬ 0
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী ০২ মার্চ ২০২৬ ইং— চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে রাজধানীর ডিপ্লোমেটিক এরিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ঢাকার United States Embassy in Dhaka-সহ সমগ্র কূটনৈতিক এলাকায় নিয়মিত বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা সুসংহত করতে নিয়মিত ফোর্সের পাশাপাশি Border Guard Bangladesh (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।SPEAR ও ENV নিয়ে আলোচনা বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা অবৈধ অভিবাসন রোধ, সন্ত্রাসবাদ দমন এবং ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে Special Programme for Embassy Augmentation and Response (SPEAR)” বাস্তবায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদারে SPEAR প্রোগ্রাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আগ্রহী। এ লক্ষ্যে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজন রয়েছে, অন্যথায় বরাদ্দ তহবিল অন্যত্র চলে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। জবাবে মন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে দ্রুত এ প্রোগ্রাম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।সন্ত্রাস দমন ও প্রশিক্ষণ সহযোগিতা বৈঠকে সন্ত্রাস দমন খাতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার বিষয়ও উঠে আসে। রাষ্ট্রদূত জানান, ২০১০ সাল থেকে বাংলাদেশ পুলিশের তদন্তকারী কর্মকর্তা থেকে ডিআইজি পর্যায় পর্যন্ত প্রায় ৩০ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে অবসর ও বদলিজনিত কারণে এর ধারাবাহিকতা বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা/কর্মশালা আয়োজনের নির্দেশ দেন।অবৈধ অভিবাসন রোধে ENVরাষ্ট্রদূত আরও জানান অবৈধ অভিবাসন রোধে‘Electronic Nationality Verification (ENV) প্রোগ্রাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আগ্রহী। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বাংলাদেশ ‘গ্রিন জোন’-এ অন্তর্ভুক্ত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে দেশটি শুরু থেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। এ সময় রাষ্ট্রদূত মন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব পালনে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ২, ২০২৬ 0
ইউনিফর্ম বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ইউনিফর্ম বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত জেলা পুলিশ টাঙ্গাইলের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ইউনিফর্ম বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের পেশাগত কার্যক্রমে আরও দক্ষতা স্বাচ্ছন্দ্য ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।সভায় টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করে বর্তমান ইউনিফর্মের গুণগত মান কাপড়ের মানদণ্ড আবহাওয়াজনিত উপযোগিতা ব্যবহারিক সুবিধা এবং প্রয়োজনীয় উন্নয়ন ও পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীরা বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আরামদায়ক, টেকসই ও আবহাওয়া উপযোগী ইউনিফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন জেলা পুলিশের অগ্রাধিকার। ইউনিফর্ম শুধুমাত্র পোশাক নয়, এটি শৃঙ্খলা, মর্যাদা ও পেশাদারিত্বের প্রতীক। তাই সদস্যদের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রাপ্ত মতামত যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা টাঙ্গাইল জেলার সকল সার্কেল কর্মকর্তাগণসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।সভা শেষে পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মো: সাজিদ পিয়াল মার্চ ২, ২০২৬ 0
ঢাকা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ০২ মার্চ ২০২৬ ইং তারিখে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আজ সোমবার মিলব্যারাক পুলিশ লাইন্সে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। সভায় পুলিশ সুপার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের ব্যক্তিগত পারিবারিক ও পেশাগত নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো নির্ভয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। কল্যাণমূলক বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হবে। একই সঙ্গে তিনি সকলকে শৃঙ্খলা দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান।পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি উপস্থিত সদস্যদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেন এবং দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক সুস্থতার প্রতি যত্নবান হওয়ার তাগিদ দেন।সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খায়রুল আলম। এ সময় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ২, ২০২৬ 0
আইআরজিসির হামলার দাবি, বেঞ্জামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে ধোঁয়াশা

ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-এর অবস্থান ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, “জায়নিস্ট শাসনের প্রধানমন্ত্রী’র কার্যালয় এবং ওই শাসনের বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানস্থলে লক্ষ্যভিত্তিক ও আকস্মিক খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। দশম দফার হামলায় এসব স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্য এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, আগের দিন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়া অধিকৃত ভূখণ্ডের বেইত শেমেশ এলাকায় নেতানিয়াহুর নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। সর্বশেষ প্রায় পাঁচ ঘণ্টা আগে তার একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়। এরপর থেকে তার নতুন কোনো ভিডিও বা ছবি প্রকাশ পায়নি। হিব্রু ভাষার গণমাধ্যমগুলোতেও এখন পর্যন্ত নেতানিয়াহুকে নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালানোর পর প্রতিশোধ হিসেবে ইরান অধিকৃত ভূখণ্ড ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তেহরান দাবি করেছে, এখন পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোর বিরুদ্ধে তারা দশ দফা হামলা চালিয়েছে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২, ২০২৬ 0
কালিহাতীতে এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্ট রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার

কালিহাতীতে এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্ট রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার কালিহাতী ০২ মার্চ ২০২৬ ইং তারিখে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানসমূহে মোবাইল কোর্ট পরিচালনা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করা হয়েছে।সোমবার (০২ মার্চ) দিনব্যাপী এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অনিয়মের দায়ে ০৩ (তিন)টি মামলায় মোট ৯,০০০/- (নয় হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী স্বাভাবিক দামে বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে যাতে সাধারণ ভোক্তারা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।

মো: সাজিদ পিয়াল মার্চ ২, ২০২৬ 0
ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায়প্রাণ ফিরে পেলো কৃষ্ণ হাজং

সংসারে একমাত্র উপার্জনক্ষম ছেলে কৃষ্ণ হাজং। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যু যেনো তাকে হাতছানী দিয়ে ডাকছে। বেঁচে থাকার যুদ্ধে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং প্রথমে ময়মনসিংহে এবং পরে ডাক্তারের পরামর্শে ঢাকায় চিকিৎসা নেয়া শুরু করেন। জানতে পারেন তার দুটি কিডনীই অকেজো হয়ে গেছে। খবর শুনে আকাশ ভেঙ্গে পড়ে তার পরিবারের উপর। কৃষ্ণের দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে, প্রায় নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। পরিবারের সদস্যদের মুখে দু‘মুঠো খাবার তুলে দেয়ার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ হাজং, অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি গত মে মাসের শেষদিকে নিজ বাড়িতে চলে আসেন। কৃষ্ণের পরিবারে তার স্ত্রী, এক কন্যা এবং মা, বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায় নিভু নিভু অবস্থায় চলে। অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান ব্যারিস্টার কায়সার কামাল। তার নিজ উদ্যোগে এই অসহায় মানুষটির চিকিৎসা শুরু করেন। নতুন করে প্রথমে ময়মনসিংহে এবং পরবর্তিতে সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী (১৮ জুন) থেকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা শুরু করেন। তার মহান উদ্যোগেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন কৃষ্ণ হাজং। শুরু হয় ডায়ালাইসিস। ডাক্তার বলেন একমাত্র কিডনী প্রতিস্থাপন করতে পারলেই কৃষ্ণ ফিরে পাবে তার জীবন। এই কথা শুনে হাল ছাড়লেন না ব্যারিস্টার কায়সার কামাল। কৃষ্ণের জীবন বাঁচাতে নিজ খরচে চালিয়ে যাচ্ছেন সকল চিকিৎসা। পরিশেষে তার গর্ভধারিণী মা সন্তানের জীবন বাঁচাতে তার একটি কিডনি দান করবেন বলে সিদ্ধান্ত নিলেন। কলিজার টুকরো সন্তাননের মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষায় রইলেন তার মা। নতুন করে শুরু হলো চিকিৎসা। দীর্ঘ ৮মাস চিকিৎসা চালানোর পর, পরীক্ষা নিরীক্ষা শেষে ঢাকার পিজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের আনুসঙ্গিক কাজ শেষ হয়। আজ সোমবার (২মার্চ) ধার্য্যহলো কিডনি প্রতিস্থাপনের তারিখ। দীর্ঘ সময় অপারেশনের কাজ শেষে সফল হয় কিডনি প্রতিস্থাপন। এই কাজের সার্বিক খরচ ও তদারকি করেন ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। দেশবাসীর কাছে দোয়া ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তর কে বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। মানবিক দায়বদ্ধতা থেকেই আমি কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। সবসময় তার চিকিৎসার অগ্রগতির সার্বিক খোঁজ-খবর নিয়েছি। সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবার কাছে অনুরোধ, আসুন আমরা প্রার্থনা করি, কৃষ্ণ হাজং সুস্থ হয়ে যেনো তার পরিবারের হাল ধরতে পারে।

আল আমিন হাওলাদার মার্চ ২, ২০২৬ 0
টাঙ্গাইলে ভিপি জোয়াহেরের প্রথম জানাজা সম্পন্ন বিকেলে দাফন

টাঙ্গাইলে ভিপি জোয়াহেরের প্রথম জানাজা সম্পন্ন বিকেলে দাফন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর প্রথম জানাজা সোমবার (২ মার্চ) বেলা ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে অনুষ্ঠিত হয়েছে। তাঁর মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী আইনজীবী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।জানাজা নামাজে ইমামতি করেন কোর্ট বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন ভিপি জোয়াহের ছিলেন আপসহীন কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত রাজনীতির একজন প্রতীকী ব্যক্তিত্ব। টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।প্রথম জানাজায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলো মো. আইয়ুব আলী শামীমুল আক্তার শামীম, সাবেক সাধারণ সম্পাদক শাহান শাহ সিদ্দিকী মিন্টু মহসিন সিকদার শামসুদ্দিন শামস গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক টাঙ্গাইল জেলা সিপিবির সভাপতি নাছিমুল আক্তার সেলিম সখীপুর উপজেলার গজারিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী অ্যাডভোকেট আনিছুর রহমান খান হুমায়ুনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরিবার ও দলীয় সূত্র জানায় বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।উল্লেখ্য দীর্ঘ রাজনৈতিক জীবনে ভিপি জোয়াহের টাঙ্গাইলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন।তাঁর মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল মার্চ ২, ২০২৬ 0
বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন দাবি করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মহিলা দলের সভাপতি ও টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমা পারভীন। দলের জন্য তার ত্যাগের মূল্যায়ন করে মনোনয়ন প্রত্যাশা জানিয়ে তিনি দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান। সোমবার (২ মার্চ) বেলা ১২টায় গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। স্থানীয় ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং গত ১৭ বছরে রাজনৈতিক কারণে একাধিকবার নির্যাতনের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন। সুযোগ পেলে নারী নেতৃত্বের বিকাশ ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নাজমা পারভীন। দলের কেন্দ্রীয় কর্মসূচি ও আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার বিগত সরকার কর্তৃক নির্যাতিত হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনেও এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। নাজমা পারভীন আরও বলেন, দলের জন্য তার যে ত্যাগ স্বীকার, সেটার মূল্যায়ন অবশ্যই দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন। ইতিমধ্যেই টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা দলের সম্পাদক মমতাজ, সহ-সভাপতি ফরিদা বেগম, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, সহ-সভাপতি লাবনীসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ২, ২০২৬ 0
টাঙ্গাইলের বাসাইলে বালিকা বিদ্যালয়ের আঙিনায় সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের রিসোর্ট-স্পা: প্রবেশের পৃথক গেট না থাকায় শিক্ষক ও অভিভাবকদের  ক্ষোভ
টাঙ্গাইলের বাসাইলে বালিকা বিদ্যালয়ের আঙিনায় সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের রিসোর্ট-স্পা: প্রবেশের পৃথক গেট না থাকায় শিক্ষক ও অভিভাবকদের ক্ষোভ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর এলাকায় একই গেট ও প্রবেশপথ ব্যবহার করে একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও রিসোর্ট-স্পা সেন্টারের অতিথিদের যাতায়াতকে ঘিরে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা বলছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক রিসোর্ট ও স্পা কার্যক্রমের এমন সংযুক্ত অবকাঠামো সামাজিকভাবে সংবেদনশীল এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও ঝুঁকিপূর্ণ। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মার্থা লিডস্ট্রিম নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে দাপনাজোর ও আশপাশের গ্রামের মেয়েদের শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। একসময় যেখানে চার শতাধিক ছাত্রী অধ্যয়ন করত, বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কমে প্রায় ৮০ জনে দাঁড়িয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, রিসোর্ট ও স্পা সেন্টার চালুর পর থেকেই অভিভাবকদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে শিক্ষার্থী ভর্তিতে। বিদ্যালয় সংলগ্ন জমিতে ২০২০ সালে চালু হয় ‘ওয়াটার গার্ডেন রিসোর্ট’; পরে সেখানে যুক্ত হয় একটি স্পা সেন্টার। রিসোর্ট ও স্পা সেন্টারের মালিক হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আহসান হাবিব মনসুর। অভিযোগ রয়েছে, রিসোর্ট নির্মাণের সময় পৃথক প্রবেশপথ বা কার্যকর সীমানা প্রাচীর নির্মাণ করা হয়নি। ফলে একই গেট দিয়ে স্কুলছাত্রী ও রিসোর্টের অতিথিদের যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, ২০২২ সালে জেলা শিক্ষা অফিস থেকে পৃথক গেট নির্মাণে ১৫ দিনের সময়সীমা দিয়ে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে এলাকাবাসীর রিটের পর ২০২৪ সালের ১৪ মে হাইকোর্ট থেকেও আলাদা গেট নির্মাণের নির্দেশ আসে। কিন্তু এখনো পৃথক প্রবেশপথ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে রিসোর্ট প্রাঙ্গণে বিশেষ আয়োজন, কনসার্ট ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের মতে, এমন আয়োজন একটি বালিকা বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে হলে শিক্ষার্থীদের মানসিক স্বাচ্ছন্দ্য ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের মোট ৩০৬.৫ শতাংশ জমির মধ্যে প্রায় ১০০ শতাংশ জমি বর্তমানে রিসোর্টের ব্যবহারে রয়েছে। এমনকি প্রধান শিক্ষকের সরকারি বাসভবনও রিসোর্টের কাজে ব্যবহৃত হচ্ছে বলে কয়েকজন শিক্ষক দাবি করেছেন। এছাড়া বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণের জন্য বরাদ্দ অর্থ রিসোর্ট-সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমরা চাই আমাদের মেয়েরা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করুক। কিন্তু একই গেট দিয়ে রিসোর্টের অতিথিদের যাতায়াত আমাদের দুশ্চিন্তায় রাখছে।” আরেকজন স্থানীয় বাসিন্দার মন্তব্য, “পরিকল্পনার সময় যদি পৃথক গেট ও সীমানা নির্ধারণ করা হতো, তাহলে এতো বিতর্ক সৃষ্টি হতো না।” বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য দ্রুত পৃথক বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ জরুরি।” রিসোর্টের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জানিয়েছেন, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে এবং মালিক দেশে এলে পৃথক প্রবেশপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হতে পারে। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগেও নোটিশ দেওয়া হয়েছিল।” এদিকে সচেতন মহল মনে করছে, বিষয়টি শুধুমাত্র অবকাঠামোগত নয়; এটি সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা ও শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গে জড়িত। দ্রুত প্রশাসনিক ও আইনি সমাধানের মাধ্যমে বিদ্যালয়ের স্বতন্ত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নাদিম তালুকদার মার্চ ২, ২০২৬ 0
ট্রাম্প বলেছেন যে তিনি নতুন ইরানি নেতাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন: রিপোর্ট

দ্য আটলান্টিক ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে দেশের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সাথে কথা বলতে চান এবং তিনি তা করার পরিকল্পনা করছেন। "তারা কথা বলতে চায়, এবং আমি কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সাথে কথা বলব," ম্যাগাজিনটি তাকে উদ্ধৃত করে বলেছে। "তাদের এটা আরও আগেই করা উচিত ছিল। তাদের উচিত ছিল যা খুবই বাস্তবসম্মত এবং সহজে করা যায় তা আরও আগেই দেওয়া। তারা অনেক বেশি অপেক্ষা করেছে," তিনি আরও বলেন। দ্য আটলান্টিকের মতে, কথোপকথন কখন হবে তা জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেননি।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ১, ২০২৬ 0
খামেনিসহ শীর্ষ ইরানি নেতাদের টার্গেট করে হামলা, মৃত্যুর সম্ভাবনার দাবি

ynetnews-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে তেহরানের একাধিক স্থানে সমন্বিত সামরিক হামলা চালানো হয়েছে, যেখানে ইরানের ঊর্ধ্বতন রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা সমাবেশ করছিলেন। ইসরায়েলি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলায় কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়ে থাকতে পারেন—যদিও এখনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। প্রতিবেদন অনুযায়ী, সকাল প্রায় ৮টা ১০ মিনিটে প্রথম হামলাটি শুরু হয়। একই সময়ে তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানা হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে Operation Roaring Lion। ynetnews-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাদের লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ঘনিষ্ঠ উপদেষ্টা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী শামখানি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। সংবাদমাধ্যমটি দাবি করেছে, কয়েক মাস ধরে এই অভিযানের পরিকল্পনা চলছিল। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এমন একটি সময় চিহ্নিত করা হয়, যখন শীর্ষ কর্মকর্তারা একত্রিত থাকবেন। কৌশলগত চমক তৈরি করতে রাতের পরিবর্তে সকালে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ynetnews-এর ভাষ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং ইসরায়েলই সরাসরি ইরানের নেতৃত্বের ওপর হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে দায়িত্ব বণ্টনের অংশ হিসেবেই এমনটি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনো লক্ষ্যবস্তু ব্যক্তিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। তারা জানিয়েছেন, মূল্যায়ন প্রক্রিয়া চলছে। ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ১, ২০২৬ 0
তেল আবিবে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন আহত

মাত্র কয়েক মিনিট আগে, আমরা একটি ইসরায়েলি ইন্টারসেপ্টিং মিসাইল আকাশে নিক্ষেপ করতে দেখেছি, যা আসন্ন ইরানি ক্ষেপণাস্ত্রগুলির একটিকে বাধা দিতে পারে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের মতে, ২১ জন ইসরায়েলি আহত হয়েছেন। তাদের মধ্যে ষোল জন হালকা আহত হয়েছেন, এবং দুজনের অবস্থা গুরুতর বা গুরুতর বলে জানা গেছে। আমরা এখনও অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে আরও আপডেটের জন্য অপেক্ষা করছি। আমরা বলতে পারি যে ইরানের আক্রমণের তীব্রতা সত্যিই ক্রমশ বাড়ছে। গত এক ঘন্টায়, আমরা তিনটিরও বেশি ক্ষেপণাস্ত্রের ঢেউ লক্ষ্য করেছি। ইসরায়েলিদের জন্য এটি একটি কঠিন রাত বলে মনে হচ্ছে। বর্তমানে রাত, এবং আমরা ঘন ঘন সাইরেন এবং ইরানি আক্রমণের অতিরিক্ত ঢেউ শুনতে পাচ্ছি। সর্বদা হিসাবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইসরায়েলিদের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি, সতর্কতা সাইরেন এবং সুরক্ষার জন্য আশ্রয়স্থল থাকলেও, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাসকারী ফিলিস্তিনিদের একই স্তরের সুরক্ষা নেই। তাদের আশ্রয় খোঁজার কোথাও নেই এবং এই যুদ্ধ তাদের কীভাবে প্রভাবিত করবে তা তারা পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে, ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। আজ সকালে হেবরনের কাছে ইসরায়েলি অভিযানের সময় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বসতি স্থাপনকারীদের আক্রমণও থামেনি। ফিলিস্তিনিরা বলছেন যে তারা ইতিমধ্যেই ভারী সামরিক দখলদারিত্বের অধীনে বাস করছেন, এবং এখন তারা আশঙ্কা করছেন যে বৃহত্তর সংঘাত আরও তীব্র হবে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ১, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুরে শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬

ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শুরু হচ্ছে কুরআনের আলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬। তিনদিনব্যাপী এই আয়োজন শুরু হচ্ছে আগামী ৫ মার্চ। এটি চলবে ৭ মার্চ পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা এই আয়োজন করছে। দুর্গাপুর পৌর শহরে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টায় এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। গত বছর প্রথমবার এই আয়োজন করে উপজেলা বিএনপি। এবার ২য় বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। তারা বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে। দুর্গাপুরে ২য় বারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আল আমিন হাওলাদার মার্চ ১, ২০২৬ 0
সৌদি আরবের আহ্বানে ইরানে হামলা?, আগাম বৈঠক শনাক্তের পর খামেনি নিহত

ওয়াই নেট নিউজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে উৎসাহিত করেছিল। এই তথ্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের একটি সুরক্ষিত স্থানে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। বৈঠকে আলী লারিজানি ও আলী শামখানি উপস্থিত ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, শনিবার ভোরের হামলায় শামখানি নিহত হন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে খামেনিও ওই হামলায় নিহত হয়েছেন। একটি মার্কিন সূত্র জানায়, বৈঠকটি মূলত সন্ধ্যায় হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা শনিবার সকালেই বৈঠক শুরুর তথ্য পেয়ে যায়। ফলে হামলার সময় এগিয়ে আনা হয়। বৈঠকের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি, তবে তেহরানে খামেনির সুরক্ষিত আবাসিক কমপ্লেক্স প্রথম দফার হামলার লক্ষ্য ছিল। ট্রাম্প বলেন, উন্নত নজরদারি ও গোয়েন্দা সক্ষমতার কারণে খামেনি যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ এড়িয়ে যেতে পারেননি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও, ব্যক্তিগত আলোচনায় ট্রাম্পকে সামরিক পদক্ষেপ নিতে উৎসাহ দেন। তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ব্যবস্থা না নিলে ইরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। একই সময়ে যুবরাজ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেন যে সৌদি আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, এটি ছিল এক ধরনের দ্বৈত কৌশল—একদিকে প্রকাশ্যে নিরপেক্ষতা, অন্যদিকে আড়ালে কৌশলগত চাপ। খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার কাঠামো কতটা স্থিতিশীল থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হামলার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছিল, প্রয়োজনে বিপ্লবী গার্ড বাহিনীর কট্টরপন্থী অংশ থেকে নতুন নেতৃত্ব আসতে পারে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বৃহত্তর শাসন পরিবর্তনের লক্ষ্য নিয়েই এই অভিযান পরিচালনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন সবার নজর—ইরানের ভেতরে ক্ষমতার পরিবর্তন এবং আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে গড়ায়।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ১, ২০২৬ 0
গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে  নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল
গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

কালিহাতীর নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিন-কে সংবর্ধনা দিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ ২০২৬) গোহালিয়াবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল থেকে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মতিউল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক হিরো, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ.কে.এম আব্দুল আওয়াল এবং নারান্দিয়া ইউনিয়ন ইউপির সাবেক চেয়ারম্যান মোহর আলী। বক্তারা তাদের বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রধান অতিথি লুৎফর রহমান মতিন তার বক্তব্যে এলাকার উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং ইফতার পরিবেশন করা হয়।

নাদিম তালুকদার মার্চ ১, ২০২৬ 0
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শাহাদাতের ঘোষণা

তেহরান, ১ মার্চ ২০২৬: ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শাহাদাতবরণ করেছেন। রোববার প্রকাশিত সরকারি বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি শহীদ হন। সরকারের পক্ষ থেকে এ হামলাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইন্তেকালের পর থেকে টানা ৩৭ বছর ধরে আয়াতুল্লাহ খামেনি ইরানের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর নেতৃত্বে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এদিকে, ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা এই হামলার জবাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দাবি করা হয়েছে, ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

মুক্তধ্বনি ডেক্স মার্চ ১, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলে পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

টাঙ্গাইলে পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার টাঙ্গাইলে নায়েক পদ থেকে এএসআই (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত তিনজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের কাঁধে নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পুলিশ সুপার বলেন পদোন্নতি যেমন গৌরবের তেমনি দায়িত্বও বহুগুণ বেড়ে যায়। তিনি সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সর্বোচ্চ মান বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলামপিপিএম-সেবা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।জেলা পুলিশ সূত্র জানায় পদোন্নতির মাধ্যমে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি পায় এবং কর্মদক্ষতা আরও জোরদার হয়।

নেত্রকোনা দুর্গাপুর সাংবাদিক সমিতিরআহবায়ক কমিটি গঠন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত মাসিক সভায় উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়। সাংবাদিক সমিতির আহবায়ক কর্তৃক প্রেরিত চিঠির আলোকে জানানো হয়, সংগঠনের সংবিধান মোতাবেক উক্ত সিদ্ধান্ত, সদস্যদের প্রতি সভাপতির অসদাচরণ, সদস্যদের বিরুদ্ধে চক্রান্ত, সদস্যদের অবমূল্যায়ন করা, সাংগঠনিক বিষয়ে বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ, একক সিদ্ধান্তে যাচ্ছেতাই ভাবে সংগঠনের সুনাম ক্ষুন্ন করে নানা কর্মসূচি গ্রহন করা সহ বিভিন্ন কারণে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বর্তমান (২০২৬-২০২৭) পর্ষদের প্রতি অনাস্থা এনে ১৩জন সদস্যের মধ্যে ১০জন সদস্যের লিখিত সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে উক্ত পর্ষদকে বিলুপ্তি ঘোষনা করা হয়। সেইসাথে সাংবাদিক সজিম সাইন কে আহবায়ক, সাংবাদিক আলী উসমান কে সদস্য সচিব ও সাংবাদিক আদনানুর রহমান কে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য : উক্ত আহবায়ক কমিটি, সংগঠনের নানাবিধ কাঠামো সংস্কার পুর্বক চলতি বছরের মধ্যেই সাধারণ নির্বাচন নিবেন বলে জানিয়েছেন কমিটির আহবায়ক সজিম সাইন। গত ২০২৫ সনের ডিসেম্বর মাসে গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে সাংবাদিক সমিতির কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিলো।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম-এর

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর দ্বিতীয় জানাজা নামাজ সম্পন্ন হয়েছে ব্যাপক শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে। সোমবার (২ মার্চ) বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে একই দিন দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান প্রথম জানাজার ইমামতি করেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানা যায়, ভারতের কলকাতা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহ হস্তান্তর করা হয়। পরে ভোরে টাঙ্গাইল পৌর শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে মরদেহ পৌঁছায়। সেখান থেকে জেলা সদর হেলিপ্যাডে নেওয়া হয় প্রথম জানাজার জন্য। মরহুমের ছোট ভাই আতোয়ার রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা বিমানবন্দরের কাছে দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুর তিন দিন আগে থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বার্ধক্যজনিত নানা জটিলতা, মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও কন্যা তার পাশে ছিলেন। প্রয়োজনীয় সরকারি অনুমতি ও কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহের পর মরদেহ দেশে আনা হয়। প্রথম ও দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী (বঙ্গবীর বীরউত্তম), কেন্দ্রীয় নেতা শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম ও সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি সখীপুর-বাসাইল অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এইচ এস সি টেস্টে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পুনরায় পরীক্ষা—টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের বিরুদ্ধে অভিযোগ

রমজান মাসে সরকারি নির্দেশনা অমান্য করে বন্ধের মধ্যেই টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ-এ এইচএসসি টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে পুনরায় পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ রোজার মধ্যেই এইচএসসি টেস্টে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার আয়োজন করে। সরেজমিনে বুধবার দুপুর পর্যন্ত কলেজের একাধিক শ্রেণিকক্ষে পরীক্ষা চলতে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষককে কিছুটা বিব্রত ও হতভম্ব হতে দেখা যায়। কলেজ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি থেকে চলতি বছরের এইচএসসি টেস্ট পরীক্ষা শুরু হয়। দ্বাদশ শ্রেণির মোট ১ হাজার ১০১ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। ১৯ ফেব্রুয়ারি ফল প্রকাশ হলে ৪৯১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাদের মধ্যে অধিকাংশই ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ফেল করে। পরবর্তীতে এসব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, এ পুনঃপরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বিষয়ে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। একাধিক শিক্ষার্থী জানায়, “আমাদের প্রতি বিষয়ে ১ হাজার টাকা দিতে হয়েছে। টাকাগুলো পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, তিনি দুই বিষয়ে ফেল করেছিলেন এবং সে অনুযায়ী ২ হাজার টাকা জমা দিয়েছেন। তার মতো আরও অনেকে টাকা দিয়েছেন বলে দাবি করেন তিনি। কলেজের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে ‘মোটা অঙ্কের টাকা’ নেওয়ার বিনিময়েই পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়। যদিও কলেজ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান বলেন, “অকৃতকার্য শিক্ষার্থীদের অনুরোধে একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে।” তবে রমজানে সরকারি বন্ধের মধ্যে পরীক্ষা আয়োজন এবং অর্থ গ্রহণের অভিযোগ সম্পর্কে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। টাকা নেওয়ার বিষয়টি তিনি সরাসরি অস্বীকার করেন। এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু বলেন, “রমজান উপলক্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অনেকেই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহল মনে করছে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম প্রমাণিত হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক বার্তা বহন করবে এবং শিক্ষাব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করবে।

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী ০২ মার্চ ২০২৬ ইং— চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে রাজধানীর ডিপ্লোমেটিক এরিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ঢাকার United States Embassy in Dhaka-সহ সমগ্র কূটনৈতিক এলাকায় নিয়মিত বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা সুসংহত করতে নিয়মিত ফোর্সের পাশাপাশি Border Guard Bangladesh (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।SPEAR ও ENV নিয়ে আলোচনা বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা অবৈধ অভিবাসন রোধ, সন্ত্রাসবাদ দমন এবং ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে Special Programme for Embassy Augmentation and Response (SPEAR)” বাস্তবায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদারে SPEAR প্রোগ্রাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আগ্রহী। এ লক্ষ্যে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজন রয়েছে, অন্যথায় বরাদ্দ তহবিল অন্যত্র চলে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। জবাবে মন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে দ্রুত এ প্রোগ্রাম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।সন্ত্রাস দমন ও প্রশিক্ষণ সহযোগিতা বৈঠকে সন্ত্রাস দমন খাতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার বিষয়ও উঠে আসে। রাষ্ট্রদূত জানান, ২০১০ সাল থেকে বাংলাদেশ পুলিশের তদন্তকারী কর্মকর্তা থেকে ডিআইজি পর্যায় পর্যন্ত প্রায় ৩০ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে অবসর ও বদলিজনিত কারণে এর ধারাবাহিকতা বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা/কর্মশালা আয়োজনের নির্দেশ দেন।অবৈধ অভিবাসন রোধে ENVরাষ্ট্রদূত আরও জানান অবৈধ অভিবাসন রোধে‘Electronic Nationality Verification (ENV) প্রোগ্রাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আগ্রহী। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বাংলাদেশ ‘গ্রিন জোন’-এ অন্তর্ভুক্ত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে দেশটি শুরু থেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। এ সময় রাষ্ট্রদূত মন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব পালনে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

টাঙ্গাইলে পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

মার্চ ৩, ২০২৬