All locations

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচন-পরবর্তী গণসংযোগে ব্যস্ত অ্যাডভোকেট ফরহাদ ইকবাল
টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচন-পরবর্তী গণসংযোগে ব্যস্ত অ্যাডভোকেট ফরহাদ ইকবাল

টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচন-পরবর্তী সময়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন । নির্বাচনের পর থেকেই তিনি নিয়মিতভাবে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানের ৭ম দিনে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। উপস্থিত এলাকাবাসীও তাদের প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। পরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নটিতে ইফতার মাহফিলে অংশ নেন তিনি। ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “আমি ছিলাম, আছি, থাকবো আপনাদেরই মাঝে ইনশাআল্লাহ। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচন শেষ হলেও তিনি নিয়মিত মাঠে থেকে মানুষের পাশে থাকার যে উদ্যোগ নিয়েছেন, তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আগামীতেও এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, সদর আসনের বিভিন্ন এলাকায় নির্বাচন-পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
কালিহাতি থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার টাংগাইল

কালিহাতি থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল কালিহাতি থানা-এর বার্ষিক পরিদর্শন করেছেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার টাঙ্গাইল। পরিদর্শনকালে থানা প্রাঙ্গণে তাঁকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন শেষে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার থানায় কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা প্রয়োজনীয় চাহিদা ও প্রশাসনিক বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় তিনি থানার মালখানা হাজতখানা পরিষ্কার পরিচ্ছন্নতা মামলা তদন্তের অগ্রগতি সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন থানাকে সেবামুখী প্রতিষ্ঠান ও জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হলে প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকতা জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশকে আরও মানবিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) টাঙ্গাইল সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেল অফিসার ইনচার্জ কালিহাতি থানা এবং থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা ও

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।মঙ্গলবার দিনব্যাপী এ পরিদর্শনে তিনি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। বিশেষ করে ফোর লেন উন্নীতকরণ কাজের অগ্রগতি, সড়কের ভৌত অবস্থা, যানবাহনের চাপ এবং সম্ভাব্য যানজট নিরসনে গৃহীত পদক্ষেপসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদযাত্রা সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার বিকল যানবাহন দ্রুত অপসারণ অতিরিক্ত টহল ব্যবস্থা ও জরুরি সেবা টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেন। তিনি বলেন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পরিদর্শনকালে তিনি যমুনা সেতু পূর্ব টোল প্লাজা ও কেপিআই পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),টাঙ্গাইল মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশন আয়োজন করছে ১০ টাকায় ইফতার
টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশন আয়োজন করছে ১০ টাকায় ইফতার

টাঙ্গাইল শহরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য যুবদের জন্য ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছে ১০ টাকায় ইফতার বাজার। রমজানের শুরু থেকেই তারা প্রতিদিন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করে আসছে।আজ (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার ইফতার বাজার। সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষরা যেন কুন্ঠাবোধ ছাড়াই স্বাভাবিকভাবে ইফতার ক্রয় করতে পারেন, সেজন্য ন্যূনতম মূল্যে এই বাজার বসানো হয়েছে। ইফতারে সরবরাহ করা হচ্ছে খেজুর, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, আলুর চপ এবং জিলাপী। সংগঠনটি রমজানের প্রথম দিন থেকে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম চালাচ্ছে। এই উদ্যোগে স্থানীয় সমাজে মানবিক সহমর্মিতা এবং সম্প্রীতির পরিবেশ তৈরি হচ্ছে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু'র পক্ষ থেকে টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু'র পক্ষ থেকে টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাংগাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু'র পক্ষ থেকে দাইন্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিন্যফৈর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি স্থানীয় জনগণের সঙ্গে রাজনৈতিক নেতাদের সংযোগ বাড়ানো এবং রমজানের ইফতারের সান্নিধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করার জন্য আয়োজন করা হয়।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
টাঙ্গাইল সদরের কাঁচাবাজারে অস্থিরতানিত্যপণ্যের মুল্য অধিক -তদারকির ঘাটতির অভিযোগ

টাঙ্গাইল সদরের কাঁচাবাজারে অস্থিরতা নিত্যপণ্যের মুল্য অধিক -তদারকির ঘাটতির অভিযোগ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইল সদরের অধিকাংশ কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেও যেসব পণ্য তুলনামূলক সহনীয় দামে পাওয়া যাচ্ছিল সেগুলোর দাম এখন হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে। ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম প্রতিদিনই যেন নতুন করে নির্ধারিত হচ্ছে। টমেটো বেগুন,কাঁচামরিচ, পেঁয়াজ আলুসহ অধিকাংশ সবজির দাম বাড়তি। মাছ ও মাংসের বাজারেও একই চিত্র। বিশেষ করে রমজান ও ঈদকে ঘিরে চাহিদা বাড়ার সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়াচ্ছেন—এমন অভিযোগ করছেন ক্রেতারা। একাধিক ভোক্তার ভাষ্য বাজারে কার্যকর তদারকি না থাকায় খুচরা বিক্রেতারা পাইকারি দামের অজুহাতে ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করছেন। অনেক ক্ষেত্রে পণ্যের গায়ে নির্ধারিত মূল্য তালিকা টাঙানো নেই। ফলে ভোক্তারা প্রকৃত দাম সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না।অন্যদিকে ব্যবসায়ীরা দাবি করছেন, পাইকারি বাজারে পণ্যের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণেই খুচরা পর্যায়ে দাম বাড়ছে। তারা বলছেন জ্বালানি খরচ ও বিভিন্ন আনুষঙ্গিক ব্যয়ের প্রভাবও বাজারদরে পড়ছে।সচেতন নাগরিকদের মতে বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাজার পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।ভোক্তাদের স্বস্তি ফেরাতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপই এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন নগরবাসী।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে টাঙ্গাইল পুলিশ, মহাসড়ক ঘুরে দেখলেন পুলিশ সুপার
ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে টাঙ্গাইল জেলা পুলিশ, মহাসড়ক ঘুরে দেখলেন পুলিশ সুপার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। পরিদর্শনকালে তিনি এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব প্রান্ত পর্যন্ত ফোর লেন উন্নীতকরণ কাজের অগ্রগতি, মহাসড়কের সার্বিক অবস্থা, ঝুঁকিপূর্ণ পয়েন্টসমূহ এবং সম্ভাব্য যানজট নিরসনে গৃহীত প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করেন। একইসঙ্গে ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি যমুনা সেতু পূর্ব টোল প্লাজা ও কেপিআই পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল প্যাট্রোলিং জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ সুপার মহোদয় পরিবহন চালক ও সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং যাত্রীদের সচেতন হয়ে নিরাপদ ভ্রমণের অনুরোধ করেন। তিনি আরও বলেন, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার, কালিহাতি সার্কেল; জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পবিত্র ঈদকে সামনে রেখে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে জেলা পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু’র পক্ষ থেকে কাতুলীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু’র পক্ষ থেকে কাতুলীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ’র পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব। ১১ নং কাতুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে এবং কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কাতুলী ইউনিয়নের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং দলের চেয়ারপারসনসহ সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত আহত তিন

ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত আহত তিন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু (৭০) এবং অপর এক অজ্ঞাতপরিচয় যাত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বিকেলে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারের উদ্দেশ্যে রওনা হয়।পথে আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ কয়েকজন গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল হক হাওলাদার জানান ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৩ জন গ্রেপ্তার
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৩ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল থানা ও ইউনিটকে নিয়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাঠপর্যায়ে অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি অংশ নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ অভিযান, নিয়মিত মামলা, মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকা থেকে সর্বমোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত ৫ জন ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে— ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ১০০ গ্রাম গাঁজা গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সাধারণ জনগণকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
টাঙ্গাইলে দুই দিনের সরকারি সফরে আসছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
টাঙ্গাইলে দুই দিনের সরকারি সফরে আসছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলায় দুই দিনের সরকারি সফরে আসছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ খাতের আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুরে কাঠমিলে ভয়াবহ আগুনঅল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে এমপি‘র মোড় এলাকায় একটি কাঠমিল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসাবাড়ি, বিভিন্ন কাঠের দোকান ও পুরো এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ মিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মাঝে মিলের ভেতরে জমানো কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, রাত ৩টার কিছু পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের তীব্রতা বেশি থাকলেও দ্রুত ব্যবস্থা নেয়ার কারণে পার্শ্ববর্তী বসতবাড়ি, কাঠের দোকানপাট সহ পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মিলের ভেতরে থাকা মূল্যবান কাঠ ও কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় দোকানপাট ও মিলের আশপাশের বাসাবাড়ী গুলোতে আতঙ্ক বিরাজ করছে।

আল আমিন হাওলাদার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ভূঞাপুরে বাজার মনিটরিং করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

খায়রুল খন্দকার টাঙ্গাইল:টাঙ্গাইলের ভূঞাপুরে বাজার মনিটরিং করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতার বানু । এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে নিয়ম মেনে ব্যবসায়িক কাজ পরিচালনা করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে  উপজেলার গোবিন্দাসী বাজার মনিটরিং করেন।  দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন। আগামীতে এর ব্যাথ্যয় ঘটলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। ব্যবসায়ী ও সচেতন ক্রেতা সাধারণের অভিমত, বাজারে প্রশাসনের উপস্থিতি নিয়মিত মনিটরিংয়ে থাকলে অসাধু ব্যবসায়ী চক্রের লাগামহীন পণ্য মূল্য থেকে সিয়াম সাধনার এ রমজান মাসে ভোক্তারা রক্ষা পাবে। তাই তারা জনস্বার্থে প্রশাসনের কাছে  নিয়মিত বাজার মনিটরিং কামনা করেছেন। এসময় তাকে সহযোগিতা করেন থানা পুলিশ, ভূঞাপুর রির্পোটার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান,  সাংবাদিক, সচেতন নাগরিক বৃন্দ।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
খুব শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ: সালাহউদ্দিন আহমদ

খুব শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ: সালাহউদ্দিন আহমদ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র মিললেই অতি শিগগিরই আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে জনবল জড়ানো এখন সময়ের দাবি। সে লক্ষ্যে কনস্টেবল পদে বৃহৎ পরিসরে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানান পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে। পাশাপাশি সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ প্রক্রিয়াও চলমান থাকবে এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এর মাধ্যমে। এ বিষয়ে নির্ধারিত সময়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আশা প্রকাশ করেন জনবল বৃদ্ধি ও প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ দ্রুত ও কার্যকর সেবা পাবে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের তাৎক্ষণিক চাহিদা ও প্রত্যাশা পূরণে সমান গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারে না। তাই সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অসাধু সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধি যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অস্বচ্ছ বাণিজ্যিক চক্র ভেঙে দিতে সরকার নতুন কৌশল ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। প্রয়োজন হলে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। পরিবহন খাতের অনিয়ম ও চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সড়ক ও গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রথম ধাপে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে কার্যক্রম শুরু করে ধাপে ধাপে তা দেশের অন্যান্য অঞ্চলে বিস্তৃত করা হবে। এ উদ্যোগ সফল করতে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি মত দেন। বৈঠকে ডিসিসিআই’র প্রেসিডেন্ট তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন খাতে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সরকারের সক্রিয় সহায়তা কামনা করেন। তিনি বলেন ব্যবসাবান্ধব নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি আরও গতিশীল হবে। এ সময় ডিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী ভাইস প্রেসিডেন্ট মো.সালেম সোলায়মান এবং সচিব ড.একেএম আসাদুজ্জামান পাটোয়ারীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইল জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক।সভায় জেলার সার্বিক সড়ক নিরাপত্তা পরিস্থিতি সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় পদক্ষেপ যানবাহনের গতি নিয়ন্ত্রণ হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিশ্চিতকরণ অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এছাড়া দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর জোর দেওয়া হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব শরীফা হক বলেন সড়ক দুর্ঘটনা রোধে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।সভায় পুলিশ বিভাগ বিআরটিএ সড়ক ও জনপথ বিভাগ ফায়ার সার্ভিস পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি তারিখে মিডিয়া সেল জেলা পুলিশ কিশোরগঞ্জ পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অদ্য ২৪/০২/২০২৬ খ্রি.বিকাল ৩:০০ ঘটিকায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন। তাঁর সার্বিক দিকনির্দেশনায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল)সহ কিশোরগঞ্জ জেলা পুলিশের সকল সিনিয়র কর্মকর্তা।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন রমজান মাস আত্মশুদ্ধি সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর নৈতিক দায়িত্বের অংশ। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলা পুলিশের এ উদ্যোগকে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা প্রশাসনের নিবিড় বাজার তদারকি অভিযান

টাঙ্গাইল জেলা প্রশাসনের নিবিড় বাজার তদারকি অভিযান ২৪ ফেব্রুয়ারি ২০২৬ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা মূল্যস্থিতি নিশ্চিত করা এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলাজুড়ে ব্যাপক বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বাণিজ্যকেন্দ্রে এ অভিযান পরিচালিত হয়। তদারকির সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রয়, পণ্যের মান ও মেয়াদ যাচাই এবং ওজনে কারচুপি রোধে কঠোর নজরদারি করা হয়। অভিযান চলাকালে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও আর্থিক জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্কবার্তা প্রদান করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বিশেষ করে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে যাতে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি করতে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সচেতন ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন নিয়মিত ও কঠোর তদারকি বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে সক্ষম হবেন

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে টাঙ্গাইলে আলোচনায় আফরোজা খন্দকার (নিপু)
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে টাঙ্গাইলে আলোচনায় আফরোজা খন্দকার (নিপু)

সংরক্ষিত নারী আসনে মনোনয়নকে ঘিরে টাঙ্গাইল জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থকদের মধ্যে জোরালো আলোচনায় উঠে এসেছেন ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ও আফরোজা খন্দকার (নিপু)। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় এই নেত্রী দীর্ঘদিন ধরে দলের প্রতি নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে স্থানীয় নেতাকর্মীদের আস্থাভাজন হিসেবে পরিচিত। রাজনৈতিক মহলের মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদ থেকে বরখাস্ত করা হয়েছিল বলে তার ঘনিষ্ঠরা দাবি করেন। তবে এসব চাপের মধ্যেও তিনি দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়াননি। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং কুয়েত মৈত্রী হল ছাত্র সংসদের সাবেক জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দ্রুতই জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। ১৯৯০-এর গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা তার রাজনৈতিক পরিচিতিকে আরও শক্তিশালী করে। সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই নেত্রী রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। নিজ এলাকা মির্জাপুরসহ টাঙ্গাইলের বিভিন্ন স্থানে দলীয় সংগঠন শক্তিশালীকরণ, নারী নেতৃত্ব বিকাশ এবং জনসেবামূলক উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে জনসংযোগ কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বনানী-ভাসানটেক এলাকায় গঠিত জনসংযোগ উপকমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তার পারিবারিক পরিচয়ও রাজনৈতিকভাবে সমৃদ্ধ। তার স্বামী মো. সাইদুর রহমান (সাইদ সোহরাব) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা এবং সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবে আফরোজা খন্দকার (নিপু)কে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য মনোনয়ন দেওয়া হলে দল উপকৃত হবে। তাদের মতে, তিনি মনোনয়ন পেলে দলীয় রাজনীতি ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
মন্ত্রিসভায় আহমেদ আজমকে দেখতে চায় বাসাইল–সখীপুরের মানুষ
মন্ত্রিসভায় আহমেদ আজমকে দেখতে চায় বাসাইল–সখীপুরের মানুষ

টাঙ্গাইলের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এডভোকেট আহমেদ আজম খান। দীর্ঘ রাজনৈতিক পথচলা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে মন্ত্রিসভায় তাঁকে দেখতে চায় টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের জনগণ। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, তাঁর নেতৃত্বে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। স্থানীয়রা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এবং নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারণে আহমেদ আজম খান ইতোমধ্যে তৃণমূলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মেধা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান বলেন, “আমরা গর্বিত যে আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে আহমেদ আজম খান ভাইয়ের অবদানকে মূল্যায়ন করেছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাঁকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দিলে বাসাইল–সখীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।” বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক ওয়াদুদ হোসেন খান বলেন, “তিনি একজন তৃণমূলের নেতা। মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। আমরা চাই তিনি মন্ত্রিসভায় স্থান পান, যাতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়।” তরুণ উদ্যোক্তা তানভীর ইসলাম রিপনের মতে, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে নারী সংগঠক সুমনা ইসলাম রিলি আশা প্রকাশ করে বলেন, দায়িত্ব পেলে নারীশিক্ষা, নিরাপত্তা ও ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, “শত বছরের পুরনো থানা বাসাইল থেকে আজ পর্যন্ত কেউ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব বা মন্ত্রী হওয়ার সুযোগ পায়নি। দলের দুঃসময়ে পাশে থাকা আহমেদ আজম খান বাসাইল-সখীপুরবাসীর দীর্ঘদিনের আশা ও ভরসার প্রতীক। তাঁকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হলে অবহেলিত এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে।” স্থানীয়দের মতে, সখীপুরসহ পুরো এলাকায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এখন সময়ের দাবি। তাদের বিশ্বাস, আহমেদ আজম খান মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং টাঙ্গাইলের সামগ্রিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহমেদ আজম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর পান ৭৭ হাজার ১৩০ ভোট। এই বিজয়ের মধ্য দিয়ে তিনি এলাকায় শক্ত রাজনৈতিক অবস্থান তৈরি করেন, যা এখন তাঁকে জাতীয় পর্যায়ের দায়িত্ব পাওয়ার আলোচনায় সামনে নিয়ে এসেছে।

নাদিম তালুকদার ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচন-পরবর্তী গণসংযোগে ব্যস্ত অ্যাডভোকেট ফরহাদ ইকবাল

টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচন-পরবর্তী সময়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন । নির্বাচনের পর থেকেই তিনি নিয়মিতভাবে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানের ৭ম দিনে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। উপস্থিত এলাকাবাসীও তাদের প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। পরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নটিতে ইফতার মাহফিলে অংশ নেন তিনি। ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “আমি ছিলাম, আছি, থাকবো আপনাদেরই মাঝে ইনশাআল্লাহ। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচন শেষ হলেও তিনি নিয়মিত মাঠে থেকে মানুষের পাশে থাকার যে উদ্যোগ নিয়েছেন, তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আগামীতেও এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, সদর আসনের বিভিন্ন এলাকায় নির্বাচন-পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

কালিহাতি থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার টাংগাইল

কালিহাতি থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল কালিহাতি থানা-এর বার্ষিক পরিদর্শন করেছেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার টাঙ্গাইল। পরিদর্শনকালে থানা প্রাঙ্গণে তাঁকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন শেষে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার থানায় কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা প্রয়োজনীয় চাহিদা ও প্রশাসনিক বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় তিনি থানার মালখানা হাজতখানা পরিষ্কার পরিচ্ছন্নতা মামলা তদন্তের অগ্রগতি সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন থানাকে সেবামুখী প্রতিষ্ঠান ও জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হলে প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকতা জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশকে আরও মানবিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) টাঙ্গাইল সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেল অফিসার ইনচার্জ কালিহাতি থানা এবং থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা ও

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।মঙ্গলবার দিনব্যাপী এ পরিদর্শনে তিনি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। বিশেষ করে ফোর লেন উন্নীতকরণ কাজের অগ্রগতি, সড়কের ভৌত অবস্থা, যানবাহনের চাপ এবং সম্ভাব্য যানজট নিরসনে গৃহীত পদক্ষেপসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদযাত্রা সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার বিকল যানবাহন দ্রুত অপসারণ অতিরিক্ত টহল ব্যবস্থা ও জরুরি সেবা টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেন। তিনি বলেন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পরিদর্শনকালে তিনি যমুনা সেতু পূর্ব টোল প্লাজা ও কেপিআই পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),টাঙ্গাইল মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশন আয়োজন করছে ১০ টাকায় ইফতার

টাঙ্গাইল শহরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য যুবদের জন্য ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছে ১০ টাকায় ইফতার বাজার। রমজানের শুরু থেকেই তারা প্রতিদিন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করে আসছে।আজ (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার ইফতার বাজার। সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষরা যেন কুন্ঠাবোধ ছাড়াই স্বাভাবিকভাবে ইফতার ক্রয় করতে পারেন, সেজন্য ন্যূনতম মূল্যে এই বাজার বসানো হয়েছে। ইফতারে সরবরাহ করা হচ্ছে খেজুর, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, আলুর চপ এবং জিলাপী। সংগঠনটি রমজানের প্রথম দিন থেকে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম চালাচ্ছে। এই উদ্যোগে স্থানীয় সমাজে মানবিক সহমর্মিতা এবং সম্প্রীতির পরিবেশ তৈরি হচ্ছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু'র পক্ষ থেকে টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাংগাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু'র পক্ষ থেকে দাইন্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিন্যফৈর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি স্থানীয় জনগণের সঙ্গে রাজনৈতিক নেতাদের সংযোগ বাড়ানো এবং রমজানের ইফতারের সান্নিধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করার জন্য আয়োজন করা হয়।

শীর্ষ সপ্তাহ

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচন-পরবর্তী গণসংযোগে ব্যস্ত অ্যাডভোকেট ফরহাদ ইকবাল
রাজনীতি

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচন-পরবর্তী গণসংযোগে ব্যস্ত অ্যাডভোকেট ফরহাদ ইকবাল

ফেব্রুয়ারি ২৬, ২০২৬