All locations

টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ৮ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ৮ জন গ্রেপ্তার ০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল। তাঁর নির্দেশনার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, অন্যান্য উদ্ধারজনিত মামলা ও পরোয়ানামূলে এসব গ্রেপ্তার সম্পন্ন হয়। জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনসহ সকল কর্মচারীর সমন্বয়ে গঠিত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল এর গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এর সামনে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সকল কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ এবং সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলামসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের হলরুমে এই কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণে গুরুত্ব দিতে হবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ মোট ১৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ভূঞাপুরে ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতায় মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা নিজ নিজ বিভাগ অনুযায়ী আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নানা ধরনের খেলাধুলায় অংশ নেয়। পাশাপাশি শিশুদের সৃজনশীলতা ও আনন্দ প্রকাশের সুযোগ করে দিতে “যেমন খুশি তেমন সাজ”সহ কয়েকটি ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় আয়োজন রাখা হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের দৃষ্টি কাড়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, শিক্ষকবৃন্দ, সব বিভাগের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী বলেন, কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, মাদ্রাসায় ছেলে ও মেয়েদের জন্য পৃথক বিভাগে শিক্ষা ও সহায়ক কার্যক্রম পরিচালনা করা হয় এবং সে অনুযায়ী এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব ও আনন্দঘন আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ বলেন, শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য। তিনি এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় কয়েকজন অভিভাবক তাঁদের বক্তব্যে মাদ্রাসার সার্বিক শিক্ষা পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের উন্নত মানসিক গঠনে কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার টাঙ্গাইল।পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিষ্ঠা আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক উপজেলায় কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি মির্জাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের এ পরিদর্শন ও দিকনির্দেশনায় নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
জামায়াতে আমীর ৫ ই ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় আগমনে সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডা. শফিকুল রহমানের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের কনফারেন্স রুমে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। নেতৃবৃন্দ বলেন, আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে সরকার গঠন করতে চায়। এ সময় তারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা বিভাগ, আইনজীবী, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর চাঁপাইনবাবগঞ্জ-৩  সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. কেরামত আলী,  এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
কালিহাতিতে আচরণবিধিমালা প্রতিপালনে যৌথ পেট্রোলিং জরিমানা ১১ হাজার টাকা

কালিহাতিতে আচরণবিধিমালা প্রতিপালনে যৌথ পেট্রোলিং জরিমানা ১১ হাজার টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের নির্বাচনী এলাকাজুড়ে যৌথ পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।অদ্য শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) তারিখে আচরণ বিধিমালা প্রতিপালনে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ যৌথ পেট্রোলিং পরিচালনা করে। এসময় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৯ (ক) লঙ্ঘনের দায়ে বিধি ২৭ (ক) অনুযায়ী দুইজন প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে ২টি পৃথক মামলায় মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।এছাড়াও সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে ১টি মামলায় ১ জনকে ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আচরণ বিধিমালা প্রতিপালনে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কালিহাতি টাঙ্গাইল।মোবাইল কোর্ট পরিচালনাকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে প্রচারণা চালানোর জন্য সতর্ক করা হয়।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারী অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারী অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে বডি-ওর্ন ক্যামেরা (Body Worn Camera) ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। কর্মশালায় বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা সঠিক ব্যবহারবিধি রক্ষণাবেক্ষণ তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের সময় এর কার্যকর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরার গুরুত্ব সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা এবং প্রশিক্ষণার্থীদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করেন জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইল। এ সময় তিনি বলেন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পরিধেয় বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। পাশাপাশি প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচারযোগ্য থাকবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করা হবে। এসব ভিডিও ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাঅভিযোগের সঠিক তদন্ত ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আদনান মুস্তাফিজ সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) টাঙ্গাইলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অফিসারবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে হাতে-কলমে ধারণা গ্রহণ করেন।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ১৮ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ১৮ জন গ্রেপ্তার ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইলের প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিরা আটক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্র জানায় মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার জোরদার করতে জেলার সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল।এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রিভেন্টিভ মামলার আসামি ছাড়াও নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত একাধিক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় টাঙ্গাইলে অপরাধ দমন মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যে কোনো ধরনের অপরাধ সংক্রান্ত তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
জামালপুর জেলায় যোগদান করলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম. এ. ফয়সাল

বাস্তব প্রশিক্ষণ গ্রহণে জামালপুর জেলায় যোগদান করলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম. এ. ফয়সাল ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব এম. এ. ফয়সাল জামালপুর জেলায় যোগদান করেছেন। রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) তিনি আনুষ্ঠানিকভাবে জামালপুর জেলা পুলিশের সঙ্গে সংযুক্ত হন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাঁকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর) ইউনিটে বদলি করা হয়। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের প্রবিধান-৭৯০ মোতাবেক ছয় মাস মেয়াদি বাস্তব প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে তাঁকে জামালপুর জেলায় সংযুক্ত করা হয়। জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম. এ. ফয়সালকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর সফল প্রশিক্ষণকাল ও পেশাগত উৎকর্ষ কামনা করেন। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম. এ. ফয়সাল ৪১তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর নিজ জেলা নরসিংদী। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ঘাটাইলে দুমড়েমুচড়ে যায় সিএনজি

ঘাটাইলে দুমড়েমুচড়ে যায় সিএনজি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (রাত) আনুমানিক রাত ৮টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০) এবং দক্ষিণ গোপালপুর এলাকার আবুল কাশেমের ছেলে শফিউল ইসলাম (৩৫)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে একটি সিএনজি অটোরিকশা টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিল। পথে হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন মহাসড়কে বেপরোয়া ট্রাক চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত পলাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক ও পলাতক চালককে শনাক্ত করতে অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: সাজিদ পিয়াল ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ ইতিহাসের সেরা অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক।(২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় গাজীপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক গাজীপুর পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দিন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। ডিআইজি মহোদয়ের গাজীপুর জেলা সফর উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গাজীপুর। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ফোর্স সদস্য ও সিভিল স্টাফরা তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের প্রতিবন্ধকতা এবং সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন।ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন পুলিশকে অবশ্যই সততা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশা তুলে ধরে ডিআইজি মহোদয় বলেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।এছাড়াও জনগণের বন্ধু হিসেবে পুলিশকে সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয়। এরপর পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুরের কনফারেন্স রুমে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩১, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত

টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদকের বিস্তার রোধ এবং সাধারণ জনগণের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার টাঙ্গাইল-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট শহর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট স্থাপন করে মোটরসাইকেল,প্রাইভেটকার,ট্রাক,সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে। এ সময় অবৈধ যানবাহন ও আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল আটক করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রসিকিউশন দাখিল করা হচ্ছে। জেলা পুলিশ জানায় জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩১, ২০২৬ 0
তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে জনসভার প্রস্তুতি ও সমাবেশস্থল পরিদর্শনে সুলতান সালাউদ্দিন টুকু

তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে জনসভার প্রস্তুতি ও সমাবেশস্থল পরিদর্শনে সুলতান সালাউদ্দিন টুকু আগামী ৩১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে আয়োজিত জনসভার প্রস্তুতি ও সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে তিনি টাঙ্গাইল শহরের নির্ধারিত সমাবেশস্থলে উপস্থিত হয়ে মঞ্চ নির্মাণ, জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনসভা সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন তারেক রহমানের এই জনসভা টাঙ্গাইলবাসীর জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই সমাবেশ নতুন গতি সঞ্চার করবে। তিনি আরও বলেন বিএনপি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে জনসভা আয়োজন করতে বদ্ধপরিকর। নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।এ সময় জেলা বিএনপি মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান ইতোমধ্যে জনসভাকে ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।উল্লেখ্য আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিতব্য এই জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
টাঙ্গাইলে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার ৩০ জানুয়ারী ২০২৬ ইং তারিখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ সূত্র জানায় পুলিশ সুপার টাঙ্গাইলের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশপথ জনবহুল এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার ট্রাক, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালান। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই চালকের লাইসেন্স পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি করা হয়। পুলিশ জানায় অভিযান চলাকালে অবৈধ যানবাহন ও নিয়মভঙ্গকারী মোটরসাইকেল আটক করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একাধিক মামলায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। জেলা পুলিশ সূত্র আরও জানায় মাদক পরিবহন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে অপরাধ দমনে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে দাবি পুলিশের। টাঙ্গাইল জেলা পুলিশ জানায় জনগণের জন্য একটি নিরাপদ, নিরপেক্ষ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের চেকপোস্ট ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে পুলিশ কর্তৃপক্ষ অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে আজ দেশে আসছেন পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নিতে আজ দেশে আসছেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট। এ বিষয়ে তারা অনলাইন সংবাদমাধ্যম মুক্তধ্বনি ডটকম-কে জানান, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তারা প্রবাসে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। ইউরোপসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দলীয় কার্যক্রম বিস্তৃত করা এবং আন্দোলন-সংগ্রামে প্রবাসী নেতাকর্মীদের সম্পৃক্ত করাই ছিল তাদের প্রধান দায়িত্ব। তারা আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ীই তাদের এই দেশে আগমন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ধানের শীষের পক্ষে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করতেই তারা সক্রিয়ভাবে মাঠে নামবেন।

মুক্তধ্বনি ডেক্স জানুয়ারী ৩০, ২০২৬ 0
টাঙ্গাইলে পুলিশের টানা অভিযানে ২০ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে পুলিশের টানা অভিযানে ২০ জন গ্রেপ্তার, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল জেলা পুলিশ জেলায় জোরদার অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের যৌথ অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায় সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।অভিযানকালে মাদকবিরোধী কার্যক্রমে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানামূলে অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানায় অপরাধী ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাধারণ জনগণের সহযোগিতায় টাঙ্গাইল জেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
ডাকাতির প্রস্তুতিকালে সাভারে ৮ ডাকাত গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র

ডাকাতির প্রস্তুতিকালে সাভারে ৮ ডাকাত গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র সাভার (ঢাকা),৩০ জানুয়ারি ২০২৬ইং তারিখে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস পুলিশ টিম শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে এই সফল অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন একটি বাঁশঝাড়ে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোঃ সানি মিয়া (৩৫), মোঃ রাসেল মিয়া (৩২), মোঃ রিপন মিয়া (৩৩), মোঃ শাহিন মিয়া (৩১), মোঃ মাসুদ রানা (৩১), মোঃ সোহাবান মিয়া (২৩), মোঃ নুর নবী (২৭) ও মোঃ ইমন মিয়া (২৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি লোহার তৈরি দা, ১টি লোহার তৈরি ছুরি, ১টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল এবং ৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও আশপাশের মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
সাংবাদিকদের কার্ড ও স্টিকার জটিলতাম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত ইসির

সাংবাদিকদের কার্ড ও স্টিকার জটিলতা ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত ইসির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে অনলাইনে আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে সরাসরি কার্ড প্রদানের উদ্যোগ নিচ্ছে সাংবিধানিক এই সংস্থাটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জ্যেষ্ঠ সচিব বলেন এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা আবেদন করেছেন বলেই গণ্য হবেন। তবে যারা এখনো আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সশরীরে নির্বাচন ভবনে এসে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।উল্লেখ্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের দাবিতে সাংবাদিক নেতারা নির্বাচন কমিশনকে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দিয়ে আলটিমেটাম প্রদান করেন। সাংবাদিক সমাজের এই দাবির প্রেক্ষিতেই নির্বাচন কমিশন অনলাইনে কার্ড ইস্যুর পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সংশ্লিষ্টরা মনে করছেন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচার আরও সহজ ও কার্যকর হবে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
অনলাইনে নয় সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির

অনলাইনে নয় সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য কার্ড ও যানবাহনের স্টিকার ম্যানুয়ালি ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইন আবেদনে দেখা দেওয়া জটিলতা ও অসন্তোষের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য কমিশন দ্রুত ও সহজ পদ্ধতিতে কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে।জ্যেষ্ঠ সচিব বলেন,কার্ড ম্যানুয়ালি ইস্যু করার প্রক্রিয়া খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন তারা করেছেন—তবে যারা করেননি তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে এই প্রক্রিয়াকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ বলে অভিযোগ করেন সাংবাদিকরা। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।এদিকে সাংবাদিক কার্ড ও স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এই চাপের মুখেই শেষ পর্যন্ত অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় ইসি। সংশ্লিষ্টরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে নির্বাচনের সময় মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ভোগান্তি অনেকটাই কমবে এবং দায়িত্ব পালনে গতি আসবে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৩০, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ৮ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ৮ জন গ্রেপ্তার ০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল। তাঁর নির্দেশনার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, অন্যান্য উদ্ধারজনিত মামলা ও পরোয়ানামূলে এসব গ্রেপ্তার সম্পন্ন হয়। জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনসহ সকল কর্মচারীর সমন্বয়ে গঠিত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল এর গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এর সামনে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সকল কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ এবং সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলামসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের হলরুমে এই কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণে গুরুত্ব দিতে হবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ মোট ১৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ভূঞাপুরে ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতায় মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা নিজ নিজ বিভাগ অনুযায়ী আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নানা ধরনের খেলাধুলায় অংশ নেয়। পাশাপাশি শিশুদের সৃজনশীলতা ও আনন্দ প্রকাশের সুযোগ করে দিতে “যেমন খুশি তেমন সাজ”সহ কয়েকটি ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় আয়োজন রাখা হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের দৃষ্টি কাড়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, শিক্ষকবৃন্দ, সব বিভাগের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী বলেন, কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, মাদ্রাসায় ছেলে ও মেয়েদের জন্য পৃথক বিভাগে শিক্ষা ও সহায়ক কার্যক্রম পরিচালনা করা হয় এবং সে অনুযায়ী এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব ও আনন্দঘন আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ বলেন, শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য। তিনি এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় কয়েকজন অভিভাবক তাঁদের বক্তব্যে মাদ্রাসার সার্বিক শিক্ষা পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের উন্নত মানসিক গঠনে কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার টাঙ্গাইল।পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিষ্ঠা আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক উপজেলায় কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি মির্জাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের এ পরিদর্শন ও দিকনির্দেশনায় নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শীর্ষ সপ্তাহ

আইন-অপরাধ

টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ৮ জন গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২, ২০২৬