টাঙ্গাইলে পুলিশের টানা অভিযানে ২০ জন গ্রেপ্তার, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল জেলা পুলিশ জেলায় জোরদার অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের যৌথ অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায় সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।অভিযানকালে মাদকবিরোধী কার্যক্রমে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানামূলে অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানায় অপরাধী ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাধারণ জনগণের সহযোগিতায় টাঙ্গাইল জেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নিতে আজ দেশে আসছেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট। এ বিষয়ে তারা অনলাইন সংবাদমাধ্যম মুক্তধ্বনি ডটকম-কে জানান, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তারা প্রবাসে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। ইউরোপসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দলীয় কার্যক্রম বিস্তৃত করা এবং আন্দোলন-সংগ্রামে প্রবাসী নেতাকর্মীদের সম্পৃক্ত করাই ছিল তাদের প্রধান দায়িত্ব। তারা আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ীই তাদের এই দেশে আগমন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ধানের শীষের পক্ষে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করতেই তারা সক্রিয়ভাবে মাঠে নামবেন।
টাঙ্গাইলে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার ৩০ জানুয়ারী ২০২৬ ইং তারিখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ সূত্র জানায় পুলিশ সুপার টাঙ্গাইলের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশপথ জনবহুল এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার ট্রাক, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালান। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই চালকের লাইসেন্স পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি করা হয়। পুলিশ জানায় অভিযান চলাকালে অবৈধ যানবাহন ও নিয়মভঙ্গকারী মোটরসাইকেল আটক করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একাধিক মামলায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। জেলা পুলিশ সূত্র আরও জানায় মাদক পরিবহন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে অপরাধ দমনে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে দাবি পুলিশের। টাঙ্গাইল জেলা পুলিশ জানায় জনগণের জন্য একটি নিরাপদ, নিরপেক্ষ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের চেকপোস্ট ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে পুলিশ কর্তৃপক্ষ অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো সামরিক সংঘাত কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ সম্প্রতি এমন এক সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, এই যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী মানবিক সংকটের পথ প্রশস্ত করবে। মার্কিন ঘাঁটির নিরাপত্তা নিয়ে সংশয় আলী ভায়েজ উল্লেখ করেন যে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্ররা ইতোমধ্যেই সাফ জানিয়ে দিয়েছে যে—তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। তবে সমস্যা অন্য জায়গায়। তিনি জোর দিয়ে বলেন: "মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখনও নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিমান প্রতিরক্ষা অভিযানে সক্রিয়। সংঘাত যদি তীব্র আকার ধারণ করে, তবে ইরানের পক্ষে এই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকা কঠিন হবে।" ইরানের সামরিক সক্ষমতা ও উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ ভায়েজের মতে, ইরানের হাতে থাকা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র এবং তাদের নৌবাহিনী এমন সক্ষমতা রাখে যা পারস্য উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ এবং সেখানে থাকা মার্কিন স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি করতে পারে। ঠিক এই কারণেই উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের ব্যাপারে বারবার সতর্ক করে আসছে। ৯২ মিলিয়নের 'ব্যর্থ রাষ্ট্র' হওয়ার ঝুঁকি ভায়েজ যুদ্ধের দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করে বলেন, যদি আমেরিকা এমন কোনো যুদ্ধ শুরু করে যা শেষ পর্যন্ত ইরানের বর্তমান সরকারকে উৎখাত করে, তবে তার ফল হবে আরও ভয়াবহ। এর ফলে যা হতে পারে: বিশাল শরণার্থী সংকট: ৯ কোটি ২০ লাখ মানুষের ইরান একটি 'ব্যর্থ রাষ্ট্রে' পরিণত হতে পারে। মৌলবাদের বিস্তার: অস্থিতিশীলতার সুযোগে ওই অঞ্চলে চরমপন্থা ও মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। আঞ্চলিক অস্থিতিশীলতা: এই অস্থিতিশীলতা সরাসরি প্রতিবেশী দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, যা উপসাগরীয় অঞ্চলের জন্য মোটেও সুখকর হবে না। বিশেষজ্ঞদের মতে, আলী ভায়েজের এই বিশ্লেষণ স্পষ্ট করে দেয় যে, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ মানেই পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া।
ঢাকা: ঢাকা-১৫ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করা হয়েছে। জামায়াতের আমির সম্প্রতি ঢাকা-১৫-এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন এবং একই সঙ্গে একটি ডিজিটাল মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন। এই বাসটি ব্যবহার করে প্রার্থী তার নির্বাচনী এলাকা এবং অন্যান্য আসনে মাল্টিমিডিয়া ও অনলাইন কেন্দ্রিক প্রচারণা চালাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে ভোটাররা পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। রাব্বি সবুজ বলেন, “দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ থাকবে, ১২ তারিখ তাদের হাতে চাবি উঠবে।” এছাড়াও, তিনি গতকালকের ধানেশপুরে সহিংসতার ঘটনাকে বিএনপির পরিকল্পিত ঘটনার মাধ্যমে ভোটারদের প্রতি আস্থা নষ্ট করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কালিহাতী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হালিম ইঞ্জিনিয়ারের যোগসাজশে কালিহাতীতে আওয়ামী লীগের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। সূত্র জানায়, কালিহাতীর বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগকে সংগঠিত করতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা রাতের আঁধারে লতিফ সিদ্দিকীর সঙ্গে গোপন বৈঠকে মিলিত হচ্ছেন। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনরায় সক্রিয় করার কৌশল নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ আরও রয়েছে, এই প্রক্রিয়ায় লতিফ সিদ্দিকী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হালিম ইঞ্জিনিয়ারের মধ্যে একটি সমন্বিত যোগাযোগ ও সমঝোতা তৈরি হয়েছে। যার মাধ্যমে কালিহাতীতে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের পথ তৈরি হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—নাম প্রকাশে অনিচ্ছুক কালিহাতী উপজেলা বিএনপির সাংগঠনিক পদধারী এবং কয়েকজন ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতাও নীরবে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, দিনের বেলায় তারা প্রকাশ্যে ধানের শীষের পক্ষে কাজ করলেও, রাতের অন্ধকারে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় থাকছেন। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী বলেন, “দলের ভেতরে থেকে যারা সাংগঠনিক দায়িত্বে থেকেও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। তদন্ত করে দ্রুত তাদের শনাক্ত করা হবে এবং প্রমাণ সাপেক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের গোপন সমঝোতা ও দ্বিমুখী ভূমিকা কালিহাতীর রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই চরম ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসকনির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক আরও বলেন, ভোটারদের জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। এ লক্ষ্যে তিনি উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রকে আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সিনিয়র জেলা নির্বাচন অফিসারউপজেলা নির্বাহী অফিসার,নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার,দেলদুয়ারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের এ ধরনের তৎপরতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান জোরদার। ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত রয়েছে।জেলা পুলিশ সূত্র জানায় মাননীয় পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের সার্বিকদিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়মিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড,বাজার এলাকা ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।অভিযান চলাকালে পুলিশ সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার,ট্রাক সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। টাঙ্গাইল জেলা পুলিশ, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং জনগণের জন্য নিরপেক্ষ, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ চেকপোস্টসহ টহল কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। এ সময় অবৈধ যানবাহন ও মোটরসাইকেল আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রসিকিউশন দাখিল করা হচ্ছে।এ সময় অবৈধ যানবাহন কাগজ পত্রবিহীন মোটরসাইকেল ও সন্দেহজনক যানবাহন আটক করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নিয়মিতভাবে মামলা ওপ্রসিকিউশন দাখিল করা হচ্ছে।জেলা পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি সাধারণ জনগণের চলাচলে যেন কোনো প্রকার হয়রানি না হয়সে বিষয়েও পুলিশ সদস্যদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে টাঙ্গাইল জেলা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে অপরাধ দমন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপরাধ বা অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের নির্ধারিত মাধ্যমে জানালে তা গুরুত্বসহকারে গ্রহণ করা হবে।
টাঙ্গাইলে অটোচালক মইজুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর অটোচালক মইজুদ্দিন (৪৬) হত্যা মামলার প্রধান আসামি মোঃ রবিউল (২৫)-কে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়া এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এবংর্যাব-০৩,সিপিসি-১,শাহজাহানপুর (ঢাকা) ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।র্যাব সূত্রে জানা যায় নিহত মইজুদ্দিন টাঙ্গাইল সদর থানার কচুয়াডাঙ্গা এলাকার একজন অটোচালক ছিলেন। গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পশ্চিম গেটের সামনে এয়ারপোর্টগামী সড়কে যাত্রী তোলাকে কেন্দ্র করে অভিযুক্ত রবিউলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউলসহ অন্যান্য অভিযুক্তরা মইজুদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টা ৫৮ মিনিটে মইজুদ্দিন মারা যান।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি হত্যা মামলা হিসেবে রুজু হয় (মামলা নং-২৩(০৪)২৫ তারিখ-১৬ এপ্রিল ২০২৫, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি)।মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিউলের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।র্যাব জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাভারে ইটভাটার শ্রমিক হত্যাকাণ্ড : প্রধান আসামি শামীম গ্রেফতার ঢাকা জেলার সাভার থানাধীন একটি ইটভাটায় বেলচা দিয়ে গুরুতর আঘাত করে এক শ্রমিককে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শামীম (২২),বাড়ি টাঙ্গাইল জেলায়।র্যাব সূত্রে জানা যায়,নিহত মোঃ শফিক ও অভিযুক্ত শামীমসহ অন্যান্য আসামিরা সাভার থানার মেসার্স রশিদ ব্রিকস নামক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ সংক্রান্ত বিষয় নিয়ে গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৪টার দিকে শফিকের সঙ্গে শামীমের তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে শামীম ও তার সহযোগীরা বেলচা দিয়ে শফিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।ঘটনার সময় আহত শফিক অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন অন্যান্য শ্রমিকরা। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। শ্রমিকরা অন্যান্য অভিযুক্তদের আটক করতে সক্ষম হলেও প্রধান আসামি শামীম কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় নিহতের ভাই নিজাম উদ্দিন (৫৩) বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-৭০, তারিখ ২৬ ডিসেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০।মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক প্রধান আসামিকে গ্রেফতারে তৎপর হয় র্যাব-১৪,সিপিসি-৩,টাঙ্গাইল ক্যাম্প। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের সহায়তায় ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১০টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার সদর থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)আগারগাঁও ঢাকা-এর আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিসার নাগরপুর ও দেলদুয়ার, টাঙ্গাইল-এর বাস্তবায়নে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফা হক, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। কর্মশালায় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনকালীন সময়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি জননিরাপত্তা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান। এ সময় আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার নাগরপুর ও দেলদুয়ার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসকগণ সহ জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল জনাব এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল টাঙ্গাইল জনাব মোঃ আদনান মুস্তাফিজ সহকারী পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল টাঙ্গাইলসহ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
দেলদুয়ার থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, টাঙ্গাইল এবং পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে দেলদুয়ার থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জনাব শরীফা হক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার টাঙ্গাইল এবং জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও জানান, ভোটারগণ যেন শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার দেলদুয়ার টাঙ্গাইলঅতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; জনাব এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইল জনাব মোঃ আদনান মুস্তাফিজ, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল), টাঙ্গাইলসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার নির্বাচন অফিসের স্টাফ ফখরুল ইসলামের চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ দুইজন চোরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসের স্টাফ ফখরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরিষাবাড়ী থানা পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় এবং এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় সরিষাবাড়ী থানা পুলিশের প্রশংসা করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা।
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে টাঙ্গাইলে TOT কোর্স উদ্বোধন টাঙ্গাইল, ১৭ জানুয়ারি ২০২৬ নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।থাকবে পুলিশ জনপদে,ভোট দেবেন নিরাপদে এই স্লোগানকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স এর ৪র্থ পর্যায়ের ২৭তম ধাপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এএইচএম কামরুজ্জামান বিপিএম পিপিএম এডিশনাল ডিআইজি (কারিকুলাম) পিটিসি টাঙ্গাইল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী রুবাইয়াত রুমী অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মাকসুদা লিমা, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং),সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া কোর্সে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলা পুলিশের মনোনীত ৫২ জন প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন নির্বাচনী প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল প্রশিক্ষণার্থীকে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে কোর্সে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন।
টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে মাদকসহ ১৯ জন গ্রেপ্তারআইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে কঠোর নির্দেশনা ২৪ ঘণ্টায় সফল অভিযান। ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ধারাবাহিক ও কঠোর অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায় আসন্ন পরিস্থিতি বিবেচনায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোরভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টা জুড়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদকদ্রব্যবিরোধী কার্যক্রমে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালিত হয়।মাদকবিরোধী অভিযানে পুলিশ ১০ পিস ইয়াবা উদ্ধার করে এবং এ ঘটনায় ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় অপরাধী ও অপরাধচক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমাল রক্ষা মাদকের বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
বাসাইলে নৃশংস হত্যাকাণ্ড নিজ ঘরেই শ্বাসরোধে নিহত বৃদ্ধ দম্পতি। দিনমজুর শ্রমিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ লুট স্বর্ণ ও নগদ অর্থ। ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখেটাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঘটে গেছে এক লোমহর্ষক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ড। রাতের আঁধারে নিজ বসতঘরেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এক অসহায় বৃদ্ধ দম্পতিকে। হত্যার পর ঘর থেকে লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার।এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আতঙ্ক এবং তীব্র ক্ষোভ।নিহতরা হলেন বাসাইল উপজেলার গোসাখালী গ্রামের বাসিন্দা ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)। বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তপুলিশ ও স্থানীয় সূত্র জানায় জমিতে কাজ করানোর জন্য করটিয়া এলাকা থেকে উত্তরাঞ্চলের কয়েকজন দিনমজুর শ্রমিককে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ঠান্ডু মিয়া। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই শ্রমিকরাই গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে গেছে।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান ঘটনার রাতে শ্রমিকরা ওই বাড়িতেই অবস্থান করছিল। একপর্যায়ে ঠান্ডু মিয়া পেটে ব্যথার কথা জানালে তারা নিজেদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেয়। সকালে দম্পতি ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে ঘরে ঢুকে দেখা যায় দু’জনই বিছানায় নিথর পড়ে আছেন এবং ঘরের আসবাবপত্র এলোমেলো। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাতির চোখে রাতের বিভীষিকা নিহত দম্পতির নাতি জানান ঘটনার রাতে তিনি বাড়ির বাইরে অবস্থান করছিলেন।তিনি বলেন,রাতে দেখি শ্রমিকরা বারবার ঘর থেকে বের হয়ে আবার ঢুকছে। সন্দেহ হলে জিজ্ঞেস করি। তারা বলে, দাদার পেটে ব্যথা। আমি বিশ্বাস করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি বাড়িতে মানুষের ভিড়। ঘরে ঢুকে দেখি দাদু-দাদির গলায় দাগ—উড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেনওরা ঠান্ডা মাথায় আমার দাদা-দাদিকে হত্যা করেছে। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। লুটের অভিযোগ এলাকায় আতঙ্ক স্থানীয়দের অভিযোগ হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় অভিযুক্ত শ্রমিকরা। যে ঘর ছিল নিরাপত্তা ও বিশ্বাসের প্রতীক সেই ঘরেই এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী বাকরুদ্ধ।স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলছেন দিনমজুর শ্রমিকের হাতে মালিক দম্পতির এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়—এটি সমাজে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের ভয়াবহ দৃষ্টান্ত। পুলিশি অভিযান অব্যাহত ।পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।
টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে মাদকসহ ১৯ জন গ্রেপ্তারআইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে কঠোর নির্দেশনা ২৪ ঘণ্টায় সফল অভিযান। ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ধারাবাহিক ও কঠোর অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায় আসন্ন পরিস্থিতি বিবেচনায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোরভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টা জুড়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদকদ্রব্যবিরোধী কার্যক্রমে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায় সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালিত হয়।মাদকবিরোধী অভিযানে পুলিশ ১০ পিস ইয়াবা উদ্ধার করে এবং এ ঘটনায় ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় অপরাধী ও অপরাধচক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমাল রক্ষা মাদকের বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
বাসাইলে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতিভোটকেন্দ্র পরিদর্শন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে দিকনির্দেশনা দিলেন জেলা প্রশাসক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় নির্বাচন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শনের মাধ্যমে উপজেলার সার্বিক নির্বাচনী প্রস্তুতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সমন্বয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন জাতীয় সংসদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ সততা পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।তিনি আরও বলেন ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম গাফিলতি কিংবা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। সকল কর্মকর্তাকে আইন ও বিধি অনুসরণ করে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।পরবর্তীতে জেলা প্রশাসক বাসাইল উপজেলায় কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কঠোরভাবে মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সকল বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন তিনি। নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।জেলা প্রশাসকের এই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বাসাইল উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন এ ধরনের কার্যক্রম একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোপালপুরে বিএনপির বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত নেতৃত্বে এডভোকেট আব্দুল সালাম পিন্টু, নারী ভোটারদের ব্যাপক সাড়া স্টাফ রিপোর্টার: এস কে শিপন টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈরদপুর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্দুল সালাম পিন্টু। তাঁর উপস্থিতিতে পুরো সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। এই মহিলা সমাবেশে নগদা শিমলা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। সকাল থেকেই নারী নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে সৈরদপুর মাঠে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নারী নেত্রীরা। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপিই একমাত্র জনগণের ভরসা। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল সালাম পিন্টু বলেন, “দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহিলা সমাবেশ প্রমাণ করে, গোপালপুর–ভূঞাপুরের নারীরা পরিবর্তনের পক্ষে এবং তারা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে নারী সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারী নারীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের নানা দাবি, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা নারীদের অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান এবং ন্যায্য ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মহিলা সমাবেশের মাধ্যমে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নারী ভোটারদের ব্যাপক সম্পৃক্ততা সৃষ্টি হয়েছে। সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত একটি ঐক্যের আহ্বানের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার ১৮ টাঙ্গাইল জেলায় অপরাধ দমন মাদকের বিস্তার রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত ও সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে একযোগে এ অভিযান পরিচালিত হয়। দিন ও রাতব্যাপী বিশেষ তল্লাশি, চেকপোস্ট এবং টহল কার্যক্রমের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী বিশেষ তল্লাশিকালে পুলিশ ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযানে বিভিন্ন থানায় দায়েরকৃত নিয়মিত মামলা, প্রিভেন্টিভ মামলা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের এই তৎপরতায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা পুলিশ আরও জানায়, সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং টাঙ্গাইল জেলাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক,চুরি,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও উল্লেখ করা হয়। স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।