All locations

কালিহাতি ও এলেঙ্গায় এলপিজি গ্যাসের দাম মনিটরিং

কালিহাতি ও এলেঙ্গায় এলপিজি গ্যাসের দাম মনিটরিং অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৪ মামলায় ২২ হাজার টাকা জরিমানা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে টাঙ্গাইলের কালিহাতি ও এলেঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি পৃথক মামলায় মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অদ্য সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির সত্যতা পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় কালিহাতি ও এলেঙ্গা এলাকার চারটি ভিন্ন মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২২,০০০ (বাইশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,কালিহাতি,টাঙ্গাইল। অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রয়ে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিভিন্ন মন্দিরে প্রার্থনা

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন মন্দির কমিটির আয়োজনে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারী) সকালে পৌরশহরের সর্বস্তরের সনাতন ধর্ম্মালম্বীদের অংশগ্রহনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পুজা উদযাপন ফন্ট্রের আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, যুগ্ন-আহবায়ক উমা প্রসাদ ত্রিবেদী, সদস্য সচিব বিদ্যুৎ সরকার, পুজা উদযাপনের সাবেক সভাপতি ড. অরবিন্দ শেখর রায়, কালী বাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, শিববাড়ী মন্দির কমিটির সদস্য অমিয় কুমার গুপ্ত, অমর নাথ ত্রিবেদী প্রমুখ। প্রার্থনা পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, আজকের এই প্রার্থনায় আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

আল আমিন হাওলাদার জানুয়ারী ৫, ২০২৬ 0
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের বিরুদ্ধেসংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি দিয়ে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি ও আমার পরিবারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের চেয়ারম্যান ইমাম হাসান আবুচান। সোমবার (০৫ জানুয়ারী) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার পরিবার আপাদমস্তক একটি জাতীয়তাবাদী স¤্রান্ত মুসলিম পরিবার। আমি চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের সফল চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপি‘র সভাপতি, জেলা বিএনপির সহ:সভাপতি ছিলাম। আমার ছেলেরা বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি‘র বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়ে আসছে। আমি এবং আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল, আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে নামে, বে-নামে বিভিন্ন আইডি ব্যবহার করে, নানা রকম অপ-প্রচার চালিয়ে যাচ্ছে, যাহা আদৌ সত্য নয়। তিনি আরো বলেন, বিগত ০৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, দুর্গাপুর থানা, উপজেলার বিভিন্ন স্থাপনা এবং সনাতন ও খ্রীষ্ট ধর্ম্মালম্বী বিভিন্ন মন্দির ও গীর্জা আমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে রক্ষা করেছি। এছাড়া বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করেছি। মুলত: এ ধরনের কাজে এই কুচক্রী মহল স্বার্থলুটতে পারেনি বিধায় আমার নামে নানা অপ-প্রচার করে যাচ্ছে। আমি এই মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আল আমিন হাওলাদার জানুয়ারী ৫, ২০২৬ 0
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। রাধিকা বাজারের ‘মায়ের দোয়া’নামের প্রতিষ্ঠানের মালিক মোঃ হেলাল মিয়া সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিলেন এবং বিক্রির সময় মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না। আইনানুগ ব্যবস্থা হিসেবে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর প্রযোজ্য ধারায় হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি সরকারি দামের চেয়ে বেশি বিক্রি করে তা আমরা কঠোরভাবে দমন করব।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
টাঙ্গাইলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত টাঙ্গাইল, ৫ জানুয়ারি ২০২৬ ইং14°C মেঘলা 15°বাতাস উঃ-পঃ 2 km/hঝড়ো হাওয়ার দমকা 19 km/hআর্দ্রতা 88%ডিউ পয়েন্ট12° C চাপ 1018 mbমেঘে ঢাকা 100%দৃষ্টিগ্রাহ্যতা 15 কিমি মাটি থেকে মেঘের উচ্চতা (Cloud Ceiling)500 মি সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার প্রভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুরবস্থা। ভোর থেকে সকাল পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও বেড়েছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষজন। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কাজে বের হতে পারছেন না। ফলে দৈনন্দিন আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার গ্রামাঞ্চলে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অসহায় ও ছিন্নমূল মানুষেরা খোলা আকাশের নিচে কিংবা অপ্রতুল বস্ত্রেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এদিকে ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে। শীতের এই দুর্দশা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হলেও তা চাহিদার তুলনায় এখনও অপর্যাপ্ত বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে,শীতের এই তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
জিয়া পরিষদ কর্মসংস্থান ব্যাংকের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জিয়া পরিষদ কর্মসংস্থান ব্যাংকের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা আহ্বায়ক শহিদ-উজ-জামান মুক্তা, সদস্য সচিব আব্দুল্লাহ আল বাকের জিয়া পরিষদ কর্মসংস্থান ব্যাংকের কেন্দ্রীয় পর্যায়ের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শহিদ-উজ-জামান মুক্তাকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল বাকেরকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন আনুষ্ঠানিকভাবে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সহিদুজ্জামান স্বপন মিজানুর রহমান মিজান, মামুন হায়দার, নাসিমুল হক তালিম হোসেন নুরুজ্জামান,রাসেল আহমেদ ও আশরাফুজ্জামান মামুন। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কামরুজ্জামান, আনোয়ার হোসেন,রুহুল আমিন,রেজাউল করিম, আনিছুর রহমান,আশরাফুল আলম,মিজানুর রহমান,সাইফুল ইসলাম,আব্দুল আহাদ,গাজী গোলাম শোয়েব, সাখাওয়াত হোসেন,ওবায়দুর রহমান,এএসএম সরোয়ার মোর্শেদ, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন,মহসিন আলম হিরা, মোস্তাফিজুর রহমান,মেহেদী হাসান,কামাল হোসেন ও ইউসুফ আলী তালুকদার। নবগঠিত কমিটির আহ্বায়ক ও কর্মসংস্থান ব্যাংক টাঙ্গাইল শাখায় কর্মরত শহিদ-উজ-জামান মুক্তা বলেন,এই কমিটি আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চাই। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে জিয়া পরিষদ কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
অধিক দামে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

এলপিজি গ্যাসের বাজারে লাগাম টানতে সখিপুর পৌরসভায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।অধিক দামে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলের সখিপুর পৌরসভায় এলপিজি গ্যাস বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ সোমবার (০৫ জানুয়ারি,২০২৬) বিকাল ৫টা ঘটিকার সময় সখিপুর পৌরসভা এলাকায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে এলপিজি গ্যাসের বাজার তদারকি করে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া যায়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছিলেন। এছাড়া গ্যাস ক্রয় ও বিক্রয়ের কোনো বৈধ রিসিপ্ট প্রদর্শন করতে না পারার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস মজুদের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় অভিযানে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রি গ্যাস ক্রয় ও বিক্রয়ের কোনো বৈধ রিসিপ্ট সংরক্ষণ না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস মজুদের সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।এ সকল অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিককে মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান জনস্বার্থ রক্ষা ও সাধারণ ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজার তদারকির এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছিলেন। এছাড়া গ্যাস ক্রয় ও বিক্রয়ের কোনো বৈধ রিসিপ্ট প্রদর্শন করতে না পারার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস মজুদের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এদিকে অভিযানের খবরে স্থানীয় সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা নিয়মিত বাজার তদারকি ও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
নাগরপুরে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট

নাগরপুরে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট কার্যক্রম বন্ধ ৩ লাখ টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে এবং ভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৪ জানুয়ারি) নাগরপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও বাধ্যতামূলক পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে মর্মে প্রমাণ পাওয়া যায় যা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।এ সময় মোবাইল কোর্ট ইটভাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেয় এবং আইন লঙ্ঘনের দায়ে ভাটার মালিকের কাছ থেকে তিন লাখ টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
নেত্রকোনা দুর্গাপুর পুবালী ব্যাংক উপশাখার হ্যাপি নিউ ইয়ার উদযাপন

নেত্রকোনার দুর্গাপুরে উপশাখা পুবালী ব্যাংকের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয়েছে। নতুন বছরের আগমন উপলক্ষে ব্যাংক মিলনায়তনে সাজানো হয় বর্ণিল সাজে। এ সময় কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং সংবাদ মাধ্যম কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে পুবালী ব্যাংক দুর্গাপুর উপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ মাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন বছরের এই আনন্দঘন আয়োজন প্রত্যক্ষ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার এন্ড ম্যানেজার মোহাম্মদ শাহীদুল হাসান, দুর্গাপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি, প্রাক্তন কাউন্সিলর রমজান হোসেন, মাওলানা হোসাইন আহমেদ, উজ্জ্বল কুমার পাল, আলহাজ্ব মুকুল ভান্ডারী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন, প্রবীর চন্দ্র সাহা, সাংবাদিক আল আমিন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বছর মানেই নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। পুবালী ব্যাংক লিমিটেড দীর্ঘদিন ধরে সততা, স্বচ্ছতা ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের ব্যাংকিং খাতে আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। দুর্গাপুর অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এই শাখার ভূমিকা প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, ডিজিটাল ও আধুনিক ব্যাংকিং সেবার প্রসারের মাধ্যমে গ্রাহকদের আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী সেবা প্রদানই পুবালী ব্যাংকের লক্ষ্য। নতুন বছরেও এই ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠান চলাকালে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং গ্রাহকদের জন্য শুভকামনা জানানো হয়। শেষে কেক কাটার মধ্য দিয়ে হ্যাপি নিউ ইয়ার উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দেশ, জাতি ও সকল গ্রাহকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আল আমিন হাওলাদার জানুয়ারী ৫, ২০২৬ 0
আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

ভুঞাপুরে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মামলার প্রধান আসামি গ্রেফতার টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানায় দায়ের করা আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম প্রধান আসামি মোঃ আল আমিন (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব। সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল তাকে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। এজাহারের বিবরণে জানা যায়, ধৃত আসামি মোঃ আল আমিন (৩২) কৌশলে বাদীর স্ত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ছড়িয়ে দিলে বিষয়টি বাদীর নজরে আসে। বাদীর অভিযোগ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই আসামি পরিকল্পিতভাবে এই আপত্তিকর ভিডিও ধারণ ও প্রচার করেছে।এ ঘটনায় আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার প্রত্যাশায় ভুক্তভোগী বাদী টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনের ৮(১)/৮(২)/৮(৩) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ভুঞাপুর থানার মামলা নং-০৫, তারিখ-২১ জুন ২০২৫ইং খ্রিস্টাব্দ। মামলা রুজুর পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জ, ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ২টা ৫০ মিনিটে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পর্ণোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আল আমিন (৩২), জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত বিষয়ে অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে মেজর কাওছার বাঁধন, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সংবাদটি অনলাইনে প্রকাশের পর সংশ্লিষ্ট লিংক নির্ধারিত ই-মেইলে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪০

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪০ টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জেলা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা মাঠে নেমে কঠোর অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং পরোয়ানামূলে এই ৪০ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে পরিচালিত মাদকবিরোধী বিশেষ তল্লাশিতে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ আরও জানায় মাদক সন্ত্রাস চুরি ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় অপরাধ ও অপরাধীর তথ্য দিন টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমন আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের কাগমারী এলাকায় আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং আসমা ট্রেডার্সকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরকার নির্ধারিত মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি জোরদার করা হয়েছে। সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস সিলিন্ডার বিক্রি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানান।

নাদিম তালুকদার জানুয়ারী ৫, ২০২৬ 0
টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি তিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানকালে বিক্রয় রশিদ না থাকা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সদর উপজেলার গড়াসিন বাজারের জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং করটিয়া বাজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত মূল্য অমান্য করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অভিযানে সন্তোষ প্রকাশ করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল বলেন, জেলার গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করছে। ফলে ভোক্তারা বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক। তিনি আরও বলেনভোক্তারা যেন সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারে সে লক্ষ্যে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অভিযান চলাকালে সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার,বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৫, ২০২৬ 0
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের থানা রোড এলাকায় অবস্থিত তার ভাড়া বাসার নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাজী আবুল হোসেন পৌর এলাকার পোষ্টকামুরী খলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত কোমর উদ্দিনের ছেলে এবং মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেল। ওই ঘটনায় ছররা গুলি হিমেলের চোখে লাগলে তার দুই চোখই স্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। এ মর্মান্তিক ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ সদস্য, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় অজ্ঞাতনামা আসামি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত হাজী আবুল হোসেনকে আইনানুগ প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজন অনুযায়ী আরও গ্রেফতার হতে পারে বলেও জানান তিনি

নাদিম তালুকদার জানুয়ারী ৪, ২০২৬ 0
টাঙ্গাইলের কালিহাতীতে ফাঁকা স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে ফাঁকা স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর স্কেল প্রজেক্ট এলাকার একটি ফাঁকা স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্কেল প্রজেক্ট এলাকায় এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা কালিহাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং কখনো কখনো মহাসড়কের পাশে অবস্থান করতেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তার শরীরে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কালিহাতী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাদিম তালুকদার জানুয়ারী ৪, ২০২৬ 0
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার, টাঙ্গাইল

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার, টাঙ্গাইল টাঙ্গাইল জেলা পুলিশের পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে এক সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কনস্টেবল/নায়েক পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৬ জন, কনস্টেবল পদ থেকে এটিএসআই পদে ৩ জন এবং এএসআই (নিরস্ত্র) পদ থেকে এসআই (নিরস্ত্র) পদে ১ জন—মোট ১০ জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করানো হয়।পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন— মোঃ রুবেল ছায়েদুর বাশার মোঃ মোশারফ হোসেন মোহাম্মদ সবুজ মিয়া মোঃ সিরাজুল ইসলামআরজিনা আকতার মোঃ সিরাজুল ইসলাম মোঃ আব্দুল কাদের ইসলাম, মোহাম্মদ সজিব মিয়া এবং যতীন্দ্র চন্দ্র বর্মন। র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।পদোন্নতি প্রাপ্ত (০৬+০৩+০১) সর্বমোট= ১০ (দশ) জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল। পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন মোঃ রুবেল ছায়েদুর বাশার, মোঃ মোশারফ হোসেন, মোহাম্মদ সবুজ মিয়া, মোঃ সিরাজুল ইসলাম আরজিনা আকতার, মোঃ সিরাজুল ইসলাম মোঃ আব্দুল কাদের ইসলাম মোহাম্মদ সজিব মিয়া যতীদ্র চন্দ্র বর্মন। র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের নির্দেশনা প্রদান করেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৪, ২০২৬ 0
টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেফতার

টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেফতার মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অভিযান ০৪ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায় অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল। তাঁর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক সংক্রান্ত অপরাধ, উদ্ধারজনিত মামলা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ২৬ জনকে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত ০৫ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছেজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই জেলা পুলিশের মূল লক্ষ্য। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে অপরাধ দমনে সহযোগিতা করার আহ্বান জানান।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৪, ২০২৬ 0
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন। সরকারি প্রাথমিক বিদ্যালয়সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫- লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন তা নেওয়া হবে বিকেলে। রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময়ের এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের নিয়োগে শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা আকাশচুম্বী। দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। সেই হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী। পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হলেও অধিদপ্তরের জারি করা কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৪, ২০২৬ 0
যমুনা সেতুসহ টাঙ্গাইল মহাসড়কের চার স্থানে দুর্ঘটনা,দুই ঘণ্টা বন্ধ ছিল টোল আদায়

যমুনা সেতুসহ টাঙ্গাইল মহাসড়কের চার স্থানে দুর্ঘটনা,দুই ঘণ্টা বন্ধ ছিল টোল আদায় আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) টাঙ্গাইলের যমুনা সেতুসহ ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চারটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যমুনা সেতুতে প্রায় দুই ঘণ্টা টোল আদায়ের কার্যক্রম বন্ধ রাখা হয়। সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে ঘন কুয়াশা ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে একের পর এক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু এলাকায় দুর্ঘটনার পর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে সাময়িকভাবে টোল আদায় কার্যক্রম স্থগিত করে সেতু কর্তৃপক্ষ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং প্রায় দুই ঘণ্টা পর টোল আদায় পুনরায় চালু করা হয়। এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা ও টোল কার্যক্রম বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীতকালীন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৪, ২০২৬ 0
বছরের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা,শীত আরও বাড়ার আভাস

এই বছরের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীত আরও বাড়ার আভাস ৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাজধানী ঢাকায় আজ রোববার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েকদিন সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য কম। শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। যদিও গতকাল নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, সে তুলনায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা রোববার দুপুরে জানান, রাজধানীতে শীতের অনুভূতি গতকালের তুলনায় কিছুটা বেড়েছে এবং এই ধারা অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, দিনের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়লেও রাতের তাপমাত্রা আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আজ রোববার থেকে আগামী দুই-এক দিন সারাদেশে তাপমাত্রা কমতে পারে। তবে আগামী ৭ জানুয়ারি থেকে তাপমাত্রা সামান্য বাড়ার এবং ১০ জানুয়ারি থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, কুয়াশার পরিমাণের ওপর তাপমাত্রা অনেকাংশে নির্ভর করে। কুয়াশা বেশি হলে তাপমাত্রা কমে যায় এবং শীতের অনুভূতিও তীব্র হয়। আগামী কয়েকদিন সারাদেশে কুয়াশা বাড়তে পারে। আজ সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।পূর্বাভাসে আরও জানানো হয়,পাবনা,সিরাজগঞ্জ, যশোর কুষ্টিয়া,কুমিল্লা মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশেই শীতের অনুভূতি বজায় থাকবে। এ ছাড়া সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। উল্লেখ্য সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

মো: সাজিদ পিয়াল জানুয়ারী ৪, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
কালিহাতি ও এলেঙ্গায় এলপিজি গ্যাসের দাম মনিটরিং

কালিহাতি ও এলেঙ্গায় এলপিজি গ্যাসের দাম মনিটরিং অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৪ মামলায় ২২ হাজার টাকা জরিমানা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে টাঙ্গাইলের কালিহাতি ও এলেঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি পৃথক মামলায় মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অদ্য সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির সত্যতা পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় কালিহাতি ও এলেঙ্গা এলাকার চারটি ভিন্ন মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২২,০০০ (বাইশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,কালিহাতি,টাঙ্গাইল। অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রয়ে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোনা দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিভিন্ন মন্দিরে প্রার্থনা

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন মন্দির কমিটির আয়োজনে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারী) সকালে পৌরশহরের সর্বস্তরের সনাতন ধর্ম্মালম্বীদের অংশগ্রহনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পুজা উদযাপন ফন্ট্রের আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, যুগ্ন-আহবায়ক উমা প্রসাদ ত্রিবেদী, সদস্য সচিব বিদ্যুৎ সরকার, পুজা উদযাপনের সাবেক সভাপতি ড. অরবিন্দ শেখর রায়, কালী বাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, শিববাড়ী মন্দির কমিটির সদস্য অমিয় কুমার গুপ্ত, অমর নাথ ত্রিবেদী প্রমুখ। প্রার্থনা পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, আজকের এই প্রার্থনায় আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের বিরুদ্ধেসংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি দিয়ে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি ও আমার পরিবারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের চেয়ারম্যান ইমাম হাসান আবুচান। সোমবার (০৫ জানুয়ারী) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার পরিবার আপাদমস্তক একটি জাতীয়তাবাদী স¤্রান্ত মুসলিম পরিবার। আমি চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের সফল চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপি‘র সভাপতি, জেলা বিএনপির সহ:সভাপতি ছিলাম। আমার ছেলেরা বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি‘র বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়ে আসছে। আমি এবং আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল, আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে নামে, বে-নামে বিভিন্ন আইডি ব্যবহার করে, নানা রকম অপ-প্রচার চালিয়ে যাচ্ছে, যাহা আদৌ সত্য নয়। তিনি আরো বলেন, বিগত ০৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, দুর্গাপুর থানা, উপজেলার বিভিন্ন স্থাপনা এবং সনাতন ও খ্রীষ্ট ধর্ম্মালম্বী বিভিন্ন মন্দির ও গীর্জা আমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে রক্ষা করেছি। এছাড়া বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করেছি। মুলত: এ ধরনের কাজে এই কুচক্রী মহল স্বার্থলুটতে পারেনি বিধায় আমার নামে নানা অপ-প্রচার করে যাচ্ছে। আমি এই মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। রাধিকা বাজারের ‘মায়ের দোয়া’নামের প্রতিষ্ঠানের মালিক মোঃ হেলাল মিয়া সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিলেন এবং বিক্রির সময় মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না। আইনানুগ ব্যবস্থা হিসেবে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর প্রযোজ্য ধারায় হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি সরকারি দামের চেয়ে বেশি বিক্রি করে তা আমরা কঠোরভাবে দমন করব।

টাঙ্গাইলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত টাঙ্গাইল, ৫ জানুয়ারি ২০২৬ ইং14°C মেঘলা 15°বাতাস উঃ-পঃ 2 km/hঝড়ো হাওয়ার দমকা 19 km/hআর্দ্রতা 88%ডিউ পয়েন্ট12° C চাপ 1018 mbমেঘে ঢাকা 100%দৃষ্টিগ্রাহ্যতা 15 কিমি মাটি থেকে মেঘের উচ্চতা (Cloud Ceiling)500 মি সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার প্রভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুরবস্থা। ভোর থেকে সকাল পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও বেড়েছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষজন। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কাজে বের হতে পারছেন না। ফলে দৈনন্দিন আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার গ্রামাঞ্চলে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অসহায় ও ছিন্নমূল মানুষেরা খোলা আকাশের নিচে কিংবা অপ্রতুল বস্ত্রেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এদিকে ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে। শীতের এই দুর্দশা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হলেও তা চাহিদার তুলনায় এখনও অপর্যাপ্ত বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে,শীতের এই তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শীর্ষ সপ্তাহ

আইন-অপরাধ

কালিহাতি ও এলেঙ্গায় এলপিজি গ্যাসের দাম মনিটরিং

জানুয়ারী ৫, ২০২৬