All locations

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল স্পর্শকাতর মামলার অগ্রগতি, গোয়েন্দা কার্যক্রম জোরদার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় পুলিশ সুপার মহোদয় জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ জনগণের আস্থা অর্জনের জন্য বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং এর মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। এ সময় তিনি মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা শতভাগ তামিলের বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচন ও গণভোটে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ নিরপেক্ষতা স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।সভায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকল থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২২, ২০২৫ 0
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর বিষয়ে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ ইং) জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ ও গণভোট চলাকালীন শৃঙ্খলা রক্ষা এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। সভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ, টাঙ্গাইল-এর প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশসহ অন্যান্য বাহিনী সর্বদা সতর্ক থাকবে। সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক নির্বাচনকালীন প্রস্তুতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং সকল বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করবে। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিসসহ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২২, ২০২৫ 0
টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজারে স্বস্তি: কমেছে পেঁয়াজ-আলু-সবজির দাম, বেড়েছে মুরগি
টাঙ্গাইলের নিত্যপণ্য বাজার: অধিকাংশ পণ্যে স্থিতিশীলতা, মুরগি চড়া

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, চালের বাজারে আপাতত কোনো অস্থিরতা নেই। মিনিকেট, নাজিরশাইল, ব্রি ও পাইজাম চাল আগের সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। বাজারভেদে মিনিকেট চালের কেজি ৭০-৭৫ টাকা, নাজিরশাইল ৭৫-৮০ টাকা এবং মোটা চাল ৫০-৫৫ টাকার মধ্যে রয়েছে। চাল ব্যবসায়ীরা জানান, আমনের ধান ওঠা শুরু হওয়ায় সামনে চালের বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই। ডালের বাজারেও স্বস্তি বজায় রয়েছে। দেশি মসুর ও মুগ ডালের পাশাপাশি আমদানিকৃত ডালের দামও স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি স্বাভাবিক থাকলে সামনে ডালের বাজারে বড় কোনো পরিবর্তন আসবে না। একইভাবে আটা ও ময়দার দামেও কোনো পরিবর্তন হয়নি। খোলা আটা প্রতি কেজি ৪৫-৫০ টাকা এবং ময়দা ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনির বাজারেও স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। খোলা চিনি কেজি প্রতি ১৩৫-১৪০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুদিন আগের তুলনায় কম থাকলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। প্রতিডজন ডিম ১২০ টাকায় বিক্রি হওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা। ভোক্তারা বলছেন, শীত মৌসুম শুরু হওয়ায় সবজির সরবরাহ বাড়ছে, ফলে বাজারে দর কমছে। এতে প্রতিদিনের বাজার খরচ কিছুটা কমেছে। তবে মুরগি ও ভোজ্যতেলের দামে পুরোপুরি স্বস্তি না ফেরায় এখনও বাড়তি চাপ রয়ে গেছে সংসারের বাজেটে। সচেতন মহলের মতে, কৃষিপণ্য ও নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পারলে সামনে শীতজুড়ে বাজার আরও সহনীয় থাকবে। একই সঙ্গে বাজার মনিটরিং জোরদার করা হলে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২২, ২০২৫ 0
শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ

তারিখ ২২/১২/২০২৫ইং রবিবার দিবাগত রাত ২ট১০মিনিটের সময় পাইকড়া দক্ষিন পাড়া চকের বাড়ি। কালিহাতী উপজেলা টাঙ্গাইল জেলার। মৃত্যু আঃ মোতালেব মিয়া মাষ্টার সাহেবর স্ত্রী বাধক্য জনিত কারনে এই‌ দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাহার মৃত্যু কালে বয়স ছিল ৮৩বসর৫মাস৮দিন। তাহার ৯ছেলে ও ১মেয়েছিল। মৃত্যু কালে ৭ছেলেও১মেয়েরেখে গেছেন। তাহার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকলের কাছে নিজগোনে খমা চেয়েছেন ছেলে। আজ সোমবার দুপুরে যোহরের নামাজ আদায় পড়ে জানাজা উনোঠিত হবে পাইকড়া ঈদগাহ মাঠে সকলে জানাজায় নামাজে সরিক হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করোন।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২২, ২০২৫ 0
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতার
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতার

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে রবিবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা বিভিন্ন থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজনআসামি। গ্রেফতারকৃতরা হলেন— আল আমিন, আব্দুলালহ আল মামুন, মোঃ রতন ভুইয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলমাস মিয়া, মোঃ মমিন সিকদার, মোঃ তারেক আহম্মেদ নাদিম, মোঃ আব্দুর রউফ, মোস্তফা কামাল, আ্দুল বাছেদ মন্ডল, মোঃ মফিজ শিকদার, মোঃ তানভির হোসেন, মোঃ মোতালেব আরাফাত, মোঃ আনিছুর রহামান, মোঃ ওলিউর রহামন সিফাত এবং মিজানুর রহমান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার সঙ্গে জড়িত। এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত করা, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নাদিম তালুকদার ডিসেম্বর ২২, ২০২৫ 0
টাঙ্গাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ ১৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ ১৬ জন গ্রেপ্তার টাঙ্গাইল ২১ ডিসেম্বর (রোববার) টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল,সখীপুর,ধনবাড়ী,কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ আসামী। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: আল আমিন, আব্দুল্লাহ আল মামুন রতন ভূঁইয়া জাহাঙ্গীর আলম,আলমাস মিয়া, মমিন সিকদার তারেক আহাম্মেদ নাদিম আব্দুর রউফ মোস্তফা কামাল আব্দুল বাছেদ মন্ডল মফিজ শিকদার তানভির হোসেন মোতালেব আরাফাত আনিছুর রহমান, ওলিউর রহমান সিফাত ও মিজানুর রহমান। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২২, ২০২৫ 0
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীরা অঙ্গীকার করেছেন আইনশৃঙ্খলা রক্ষা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীরা অঙ্গীকার করেছেন আইনশৃঙ্খলা রক্ষা । টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা বিষয়ে রাজনৈতিক দলের প্রার্থীরা এক বিশেষ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেছেন। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৫ দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ও জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি আয়োজন করে ডেমোক্রেচি ইন্টারন্যাশনাল, এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ, টাঙ্গাইল।অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতাল সালাউদ্দিন টুকু,জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ,গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি,জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাসুদুর রহমান রাসেল।শান্তি ও দায়িত্ববোধের অঙ্গীকার সংলাপে প্রার্থীরা প্রতিশ্রুতি দেন— পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা,দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে শান্তি বজায় রাখা,দলে বা এলাকায় কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হলে তা নিরসনে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করা।প্রার্থীরা জানান, সম্ভাব্য সংঘাতের ঝুঁকি দেখা দিলে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তা প্রশমিত করা হবে। সহিংসতার পরিস্থিতি সৃষ্টি হলে আক্রমণাত্মক না হয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অঙ্গীকারও করেন তারা। অনুষ্ঠানের সভাপতিত্ব ও বক্তারা ডেমোক্রেচি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়াও বক্তব্য রাখেন— জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা সাধারণ সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম বাবু,সম্প্রতির সংলাপ পাঠ করেন রকসি মেহেদী।অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনী তথ্য ও বিশেষ টোকা বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর, জানিয়েছেন সুলতাল সালাউদ্দিন টুকু।খুলনা বিভাগের ৭৯৬টি কেন্দ্র নির্বাচনের জন্য অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।সংলাপ ও শপথবাক্য পাঠের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের সামনে শান্তিপূর্ণ স্বচ্ছ ও দায়িত্বশীল নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা আশ্বাস দিয়েছেন আসন্ন নির্বাচনে কোনো ধরণের সহিংসতা হবে না এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করা হবে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২২, ২০২৫ 0
আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান নেতৃবৃন্দের সঙ্গে মধুপুর থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান নেতৃবৃন্দের সঙ্গে মধুপুর থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর থানার উদ্যোগে জেলার বিভিন্ন গীর্জার প্রতিনিধি ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আদিবুল ইসলাম, পিপিএম- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল। এছাড়াও সভায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মধুপুর থানা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ, জেলার বিভিন্ন গীর্জার প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় আসন্ন বড়দিন উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,গীর্জা ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল জোরদার, সিসিটিভি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বৃদ্ধি,যানজট নিরসনসহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা প্রতিরোধে পুলিশ ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম বলেন,বড়দিন উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।গীর্জা ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদা প্রস্তুত থাকবে।তিনি যেকোনো সন্দেহজনক বিষয় দ্রুত পুলিশকে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।সভায় জেলা পুলিশ টাঙ্গাইল-এর পক্ষ থেকে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় আশ্বাস প্রদান করা হয়। উৎসব চলাকালীন সময়ে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানানো হয়।এসময় উপস্থিত খ্রিস্টান নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁরা শান্তিপূ আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপনে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।সভাটি পারস্পরিক সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি ও নিরাপদ উৎসব উদযাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ২২, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জে জমি দখল ও পাঁকা ধান লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

মোস্তফা মাসুদ: কালিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাকা ধান কেটে নেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী চন্ডিচরণ মন্ডল। তিনি উপজেলার মাদকাটী গ্রামের বাসিন্দা এবং মৃত হরেন্দ্রনাথ মন্ডলের ছেলে। লিখিত বক্তব্যে চন্ডিচরণ মন্ডল অভিযোগ করে বলেন, তিনি একজন নিরীহ হিন্দু সংখ্যালঘু ব্যক্তি। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে তরিকুল ইসলাম (৪৫), মহব্বত গাজী (৪২) ও হান্নান গাজী (৫৫) সহ কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনি আরো জানান, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তরা গুন্ডা বাহিনী নিয়ে তার ভোগদখলীয় ও রেকর্ডীয় জমিতে অনধিকার প্রবেশ করে জমির পাঁকা ধান কাটতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানাকে অবহিত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান কাটা বন্ধ করে এবং কর্তনকৃত ধান জব্দ করে। উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিযুক্তরা থানায় উপস্থিত হয়নি।ভুক্তভোগীদের অভিযোগ, ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা লোহার রড, শাবল, কাঁচি, কোদাল, দড়ি, বাঁশের লাঠি ও বড় টর্চলাইটসহ দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক পাঁকা ধান কেটে নিয়ে যায়। বাঁধা দিতে গেলে তারা হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে বলে অভিযোগ করেন তিনি। প্রাণভয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। চন্ডিচরণ মন্ডল আরও দাবি করেন, এর আগেও তার রেকর্ডীয় জমির প্রায় ১০ বিঘা জমির ধান জোরপূর্বক কেটে নেওয়া হয়েছে। এছাড়া ২০ বিঘার মধ্যে ৮ বিঘা এবং ১৭ বিঘার মধ্যে ৭ বিঘা জমির ধানও একইভাবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে লুট করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি নিজেকে ও তার পরিবারকে নিরাপত্তা প্রদান, জোরপূর্বক কাটা ধানের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি টেলিভিশন চ্যানেল, পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রশাসনের নজরে আনার আহ্বান জানান। উল্লেখ্য, অভিযোগকৃত জমি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মাদকাটী মৌজার অন্তর্ভুক্ত, যার মোট পরিমাণ ১.১৫ একর বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষ্ণপদ মন্ডল, কনক চন্দ্র মন্ডল. বিমল মন্ডল. অলকেশ মন্ডল. নিরঞ্জন মন্ডল প্রমুখ।

মোস্তফা মাসুদ ডিসেম্বর ২১, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জে ‘কল’ প্রকল্পের আওতায় মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

মোস্তফা মাসুদ: লিডার্স-এর ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের আওতায় মাল্টি- স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP) গঠন ও পরিকল্পনা প্রণয়ন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ আহম্মদ আলী শাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি সাবিনুর রহমান।বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ MSP কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্যা মোছাঃ সেলিনা ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী,লিডারর্স কল প্রকল্পের এগ্রিকালচার ও নিউট্রেশন অফিসার মোঃ বুলবুল হোসাইন, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শিমুল হোসেন,প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান ইমরান হোসেন, গৌরপদ মন্ডল, ইমাম শরিফুল ইসলাম, ইমরান হোসেন, কাকলী মন্ডল, জশিলমা পারভীন, আব্দুর রহমান, শেখ হোসেন আলী, সাবিনুর রহমান, মোঃ আঃ লতিফ, আবু বক্কার সিদ্দিক, সোহাগ হোসেন, সজল কুমার রায়,রাহুল রায়, কাকলি মন্ডল, মোঃ মনিরুজ্জামান, মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় MSP-এর মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন লিডার্স কল ফলো করবেন লিডারর্স কল প্রকল্পের এগ্রিকালচার ও নিউট্রেশন অফিসার মোঃ বুলবুল হোসাইন । বক্তব্যের শুরুতে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি সাবিনুর রহমান পুষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বিশেষ করে জেলেদের জীবনমান উন্নয়ন, টেকসই মৎস্য উৎপাদন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পুষ্টি চাহিদা পূরণে মাছের কোনো বিকল্প নেই।সময়মতো পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই MSP-এর লক্ষ্য অর্জন সম্ভব। বিশেষ আলোচনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি প্রতিদিনের খাদ্যতালিকায় নির্দিষ্ট পরিমাণ সবজি, মাছ, তেলজাতীয় বীজ, বাদাম, আমিষ ও শর্করা অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান। একই সঙ্গে তিনি MSP কমিটিকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ আহম্মদ আলী শাহ বলেন, স্থানীয় পর্যায়ে সকল স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি সকল সদস্যের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।সমগ্র সভাটি সঞ্চালনা করেন মোঃ মনিরুজ্জামান, লিডার্স প্রকল্প অফিস, কালিগঞ্জ, সাতক্ষীরা।

মোস্তফা মাসুদ ডিসেম্বর ২১, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জের খুব্দীপুর–আব্দুলখালীতে শীতার্ত মানুষের পাশে মানবিক উদ্যোগদেড় শতাধিক কম্বল বিতরণ

মোস্তফা মাসুদ: শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর ও আব্দুলখালী গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রথম ধাপে দেড় শতাধিক (১৫০) কম্বল বিতরণ করা হয়। ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক এস. এম. গোলাম ফারুক এবং সৌদি প্রবাসী আব্দুল জলিলের অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কম্বল বিতরণ কর্মসূচিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নারী-পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ গোলাম মাহমুদ এবং সঞ্চালনা করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গাজী শওকাত হোসেন বলেন, “শীত মৌসুমে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউপি সদস্য এস. এম. গোলাম ফারুক ও তাঁর চাচাতো ভাই সৌদি প্রবাসী আব্দুল জলিলের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন" কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইউপি সদস্যা সুফিয়া বেগম, ইউপি সদস্য খায়রুল আলম রুবেল, সাবেক ইইপি সচিব সম আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এস. এম. শাহাদাত হোসেন ও ফজলুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল বারী তরফদার, খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী বিশ্বাস, সহকারী শিক্ষক আইনুল হক, আব্দুল মাজেদ, মোক্তার হোসেন, সোহারাব হোসেন, আব্দুল করিম তরফদার, জয়নাল তরফদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, শীত মৌসুমজুড়ে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে। মানবিক এই উদ্যোগে এলাকার শীতার্ত মানুষ স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোস্তফা মাসুদ ডিসেম্বর ২১, ২০২৫ 0
কায়াকিং করতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু

কায়াকিং করতে গিয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।   শনিবার (২০ ডিসেম্বর)২৫ খ্রিঃ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় জেলার বালুখালী ইউনিয়নের "স্বর্ণদ্বীপ আইল্যান্ড"নামের রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মোঃ ইফরাত (২৬)।  তিনি রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার মোঃ ওয়াসিমের ছেলে।  ওই রিসোর্টেই তিনি বন্ধুদের সঙ্গে গঘুরতে এসেছিলেন। ফায়ার সার্ভিস জানায়, ইফরাত তাঁর ছয় বন্ধুর সঙ্গে হ্রদে কায়াকিং করতে নামেন।  একপর্যায়ে তিনি উল্টে পানিতে পড়ে যায়।  তাঁর পরনে লাইফ জ্যাকেট ছিল না।  খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস।  পরে বেলা ১১টা ১৫ মিনিটের সময় ইফরাতের লাশ উদ্ধার করা হয়।  এরপর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ফায়ার সার্ভিস। এ-সময়  রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃজসিম উদ্দিন বলেন, এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২১, ২০২৫ 0
বেগমগঞ্জের সন্তান কবি আসাদ পারভেজ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হলো

নোয়াখালী বেগমগঞ্জের সন্তান কবি আসাদ পারভেজ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হলো গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -এর অনুমতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ (আংশিক) ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে। পূর্ব ঘোষিত সকল জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত এই কমিটির স্বাক্ষরিত হয়।  একই সাথে মুক্তিযুদ্ধের প্রজন্মের সকল নেতা কর্মীদের মুক্তিযোদ্ধা দলের জেলা ও মহানগর সভাপতি-সাধারন সম্পাদক এর সাথে যোগাযোগ করে নির্বাচনী কাজে অংশগ্রহন করার জন্য নির্দেশ দেয়া হয়। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহবায়ক কমিটির সম্পাদক পদমর্যাদার ২৯তম সদস্য হলেন বেগমগঞ্জের সন্তান কবি আসাদ পারভেজ। এই কমিটির ১নং সদস্য  তারেক রহমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি)। দীর্ঘদিন ছাত্রদলের রাজনৈতিক সাথে সক্রিয় কবি আসাদ পারভেজ সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার লেখা 'খালেদা জিয়া : চিকিৎসা, গণতন্ত্র ও আগামীর বাংলাদেশ', ফিলিস্তিনের বুকে ইজরাইল, নাফ নদীর ওপারে পাঠক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি কর্তৃক 'প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ১৯ দফার' ওপর গবেষণাপত্র জমা দিয়ে তিনি পুরস্কার প্রাপ্ত হন। প্রজন্মদলের আহবায়ক কমিটিতে কবি আসাদ পারভেজ এর নাম ঘোষণা করায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল ও নোয়াখালী জেলাসহ বেগমগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করে, শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সর্বস্তরে নেতাকর্মীরা।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২১, ২০২৫ 0
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত সাংবাদিক দের মিলনমেলা ও বনভোজন।

পেশাগত ঝুঁকি, নিরাপত্তাহীনতা ও অবহেলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জোরদারের প্রত্যয়ে সাংবাদিকদের এক মিলনমেলায় রূপ নেয় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর বার্ষিক আনন্দ ভ্রমণ ও বনভোজন–২০২৫। এটি ছিল শুধু বিনোদনের আয়োজন নয়; বরং সাংবাদিক সমাজের সংহতি, পারস্পরিক শ্রদ্ধা ও অধিকার রক্ষার এক দৃঢ় বার্তা। বৃহস্পতিবার ঢাকার অদূরে গাজীপুর জেলার পুবাইল এলাকায় অবস্থিত হিজল-তমাল রিসোর্টে সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত প্রায় ৪২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। জাতীয় দৈনিকের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলনমেলাটি পরিণত হয় সাংবাদিক সমাজের এক বৃহৎ সম্মিলনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “সাংবাদিকতা আজ দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি। পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠিত শক্তির কোনো বিকল্প নেই।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজম খাঁন, আন্তর্জাতিক ও জাতীয় প্রেসক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, মানবাধিকার সংগঠক এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। তাঁদের উপস্থিতি আয়োজনকে কেবল উৎসবমুখরই নয়, বরং তাৎপর্যপূর্ণ ও প্রতিবাদী মাত্রা প্রদান করে। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত ও আবৃত্তি। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের জন্য ছিল পরিপূর্ণ আপ্যায়নের ব্যবস্থা—সকাল থেকে বিকেল পর্যন্ত সুসংগঠিত খাবার ও বিশ্রামের আয়োজন। আয়োজকরা জানান, কর্মব্যস্ত ও ঝুঁকিপূর্ণ সাংবাদিক জীবনের চাপ থেকে সাময়িক বিরতি এনে এমন মিলনমেলা সাংবাদিকদের মানসিক শক্তি জোগায়। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করার অনুপ্রেরণাও সৃষ্টি করে। দিনশেষে অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন—সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় এই ফাউন্ডেশন যেন আয়োজনের পাশাপাশি মাঠের বাস্তব লড়াইয়েও আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখে।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২১, ২০২৫ 0
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি পরিত্যক্ত ঘরে বিজিবি ও সেনাাবহিনীর যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) ও সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ২৫০০ কেজি অবৈধ ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করা হয়েছে।  রোববার ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে  যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবি”র হেকোয়াটারে নিয়ে আসা হয়। যার বর্তমান সিজার মূল্যে ৪০ লাখ টাকা। সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবি”র জেসিও-১০০১২ নায়েক সুবেদার কাজী মোঃ কামালসহ ১৪ জন সদস্যসহ মোট ২৮ জন যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহন করেন। এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান,বিজিবি”র সদর দফতরের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় অবৈধ পন্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতিরোধে সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরাপ্রতিটি সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরীর ন্যায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান। আটককৃত এইসব অবৈধ ভারতীয় জিরা ও ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদার করা হয়েছে বলে ও উল্লেখ করেন। ##

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২১, ২০২৫ 0
ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে ৮০ বছরের রোজেলা হাজং ফিরে পেলেন নতুন জীবন

নেত্রকোনা দুর্গাপুরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর সার্বিক তত্ত্বাবধান ও সম্পূর্ণ চিকিৎসা সহায়তায় দুর্গাপুরের বৃদ্ধা রোজেলা হাজং আবার নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর ২০/১২/২০২৫ রোজেলা হাজং-এর শরীরে আর্টিফিশিয়াল পা সংযোজন সম্পন্ন হয়। ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি ময়মনসিংহের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবহার্য কাপড়, শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা হয়েছে এবং টিমের পক্ষ থেকে তাঁকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিনের অসহায় জীবন,উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী রোজেলা হাজং গত ৫ মাস ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাঁর একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। ফলে চিকিৎসা তো দূরের কথা, নিত্যদিনের খাবার জোগাড় করাও তাদের জন্য ছিল দুঃসাধ্য। চরম মানবিক সংকটের মধ্যেই দিন কাটছিল এই পরিবারটির। দূর্গাপুর সদর ইউনিয়নের মেনকি ঢাকা পাড়া গ্রামের এই অসহায় বৃদ্ধাকে গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে লেংগুড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে দু’জন সহৃদয় মানুষ বাঁশের তৈরি চাঙ্গারীতে করে নিয়ে আসেন চিকিৎসা করানোর জন্য। সেখানকার চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা গুরুতর এবং দ্রুত অর্থোপেডিক সার্জারি ছাড়া বিকল্প কোনো পথ নেই। প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন, এই বিষয়টি জানতে পেরে ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। তিনি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থাকেননি—বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রোজেলা হাজংকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সফলভাবে তাঁর অপারেশন সম্পন্ন করেন এবং পরবর্তীতে আর্টিফিশিয়াল পা সংযোজন করা হয়। কায়সার কামাল বলেন আলহামদুলিল্লাহ, চিকিৎসা শেষে আজ তিনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরছেন—যা এলাকাবাসীর জন্য এক আনন্দঘন ও আবেগঘন মুহূর্ত। কায়সার কামালকে আদিবাসী জনপদের কঠিন বাস্তবতা স্থানীয়রা জানান, গারো পাহাড় অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী আজও অবহেলিত। বিশেষ করে হাজং সম্প্রদায় অর্থনৈতিক, স্বাস্থ্য ও সামাজিক দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে। সরকারি সুযোগ-সুবিধার অভাব, চিকিৎসা সেবার দুর্বলতা ও দারিদ্র্যের কারণে তারা প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে। এই প্রেক্ষাপটে ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক উদ্যোগ শুধু একটি চিকিৎসা সহায়তাই নয়, বরং অবহেলিত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন সচেতন মহল। মানবতার পক্ষে অঙ্গীকার এ বিষয়ে এলাকা বাসিরা বলেন, ব্যারিস্টার কায়সার কামাল রাজনীতিকে শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের হাতিয়ার হিসেবে দেখেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল দর্শন। মানবতার কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন -অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই পথচলা অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

আল আমিন হাওলাদার ডিসেম্বর ২১, ২০২৫ 0
টাঙ্গাইল-২ ও ৫ আসনে দুইভাই পিন্টু–টুকুর মনোনয়নপত্র সংগ্রহ
টাঙ্গাইল-২ ও ৫ আসনে দুইভাই পিন্টু–টুকুর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনে একই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত দুই সহোদর প্রার্থী। টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র সংগ্রহ করেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা নির্বাচন কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন করা হয়। মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন— টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী এবং জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ অন্যান্য নেতাকর্মীরা। মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং অভিভাবক দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।” তিনি আরও বলেন, “টাঙ্গাইল সদরকে একটি শান্তিপূর্ণ, উন্নয়নবান্ধব ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর টাঙ্গাইল গড়ে তুলতে চাই।” এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তাকে একজন সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে মূল্যায়ন করা হয়।

নাদিম তালুকদার ডিসেম্বর ২১, ২০২৫ 0
শীতের সকালে মাতৃভূমির টানে প্রবাসীদের হৃদয়—দেশকে মিস করছেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা

শীতের সকাল এলেই কুয়াশায় ঢাকা গ্রামবাংলা, শিশিরভেজা মাঠ আর নরম রোদের আবেশে নতুন প্রাণ পায় দেশ। কিন্তু শীতের এই মনোরম মৌসুমে দেশের বাইরে অবস্থান করছেন লাখো প্রবাসী বাংলাদেশি। বিশেষ করে সৌদি আরবে কর্মরত সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের সদস্যরা এ সময় গভীরভাবে মাতৃভূমিকে স্মরণ করছেন। প্রবাসীদের ভাষ্য অনুযায়ী, শীতের সকালে দেশের পরিবেশ, পরিবারের সঙ্গে সময় কাটানো, মায়ের হাতের গরম ভাত ও পিঠা-পুলির স্বাদ—সবকিছুই আজ স্মৃতির পাতায় বন্দি। সৌদি আরবের কর্মব্যস্ত জীবনে ভোরের নামাজ শেষে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেও মন পড়ে থাকে দেশের বাড়িতে, বাবা–মা, স্ত্রী–সন্তান ও প্রিয়জনদের কাছে। সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের একাধিক সদস্য জানান, তারা দূরে থাকলেও দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, একই সঙ্গে অসংখ্য পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ নিশ্চিত করছে। তারা আরও বলেন, প্রবাসজীবনের কষ্ট, একাকীত্ব ও ত্যাগের মধ্যেও দেশের প্রতি ভালোবাসা কখনো কমে না। বরং শীতের সকালগুলো সেই অনুভূতিকে আরও তীব্র করে তোলে। প্রবাসীরা আশা প্রকাশ করেন, একদিন তারা নিরাপদ ও সম্মানজনক জীবনে দেশে ফিরে স্বজনদের সঙ্গে শীতের সকাল উপভোগ করতে পারবেন। এদিকে দেশের মানুষ ও সংশ্লিষ্ট মহল প্রবাসীদের অবদান স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা অনস্বীকার্য বলে মনে করছেন সচেতন মহল।

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২০, ২০২৫ 0
সুনামগঞ্জে খেলাফত মজলিসের ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।  সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আক্তার হোসাইন ও সহ সাধারন সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের যৗথ সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা আব্দুল বাছিত  আজাদ । সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান এবং কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির,সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী,জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ এবং সহযোগী সংগঠন ইসলামী যুব মজলিস ও ছাত্র মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশের প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটাতে হবে। জনগণের আস্থাভাজন সৎ ও আদর্শবান নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে শান্তি ও ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা পালন করতে সকলের প্রতি আহবান জানান। 

মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২০, ২০২৫ 0
এক যুগ পর চালু হলো সোনালিয়া–করটিয়া রেলস্টেশন, মিলবে কমিউটার ট্রেনের সুবিধা
এক যুগ পর চালু হলো সোনালিয়া–করটিয়া রেলস্টেশন, মিলবে কমিউটার ট্রেনের সুবিধা

দীর্ঘ কয়েক বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন করা হলো টাঙ্গাইলের সোনালিয়া–করটিয়া রেলস্টেশন। শনিবার (২০ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ট্রেনে উঠে ফিতা কেটে ও সবুজ পতাকা নেড়ে স্টেশনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে এ স্টেশন থেকে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে। এছাড়া ভবিষ্যতে টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুরও পরিকল্পনা রয়েছে। এতে টাঙ্গাইলসহ আশপাশের জেলার মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবস্থিত এই রেলস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার ও সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলামসহ রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সোনালিয়া, করটিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগেরও বেশি সময় আগে রেলস্টেশনটি নির্মাণ করা হলেও নাম জটিলতাসহ নানা প্রশাসনিক কারণে এতদিন চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর স্টেশনটি চালু হওয়ায় টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি রেলসেবার আওতায় আসবে। স্থানীয়রা জানান, এই স্টেশন চালুর ফলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী, করটিয়া হাটের ব্যবসায়ীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে। এতদিন স্টেশনটি পরিত্যক্ত থাকায় সরকারের কোটি কোটি টাকার সম্পদ কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল বলেও তারা মন্তব্য করেন। হাবলা ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক বলেন, স্টেশনটি ২০১০ সালের দিকে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামে নির্মিত হয়। এটি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় নাম ও সীমানা জটিলতার সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিনের সেই জটিলতা নিরসন হওয়ায় আজ স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, করটিয়া ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। তাই এই স্টেশনে ধাপে ধাপে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি স্টেশনকেন্দ্রিক সড়ক ও অবকাঠামো উন্নয়নের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ প্রতীক্ষার পর সোনালিয়া–করটিয়া রেলস্টেশন চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি বিরাজ করছে। তারা আশা করছেন, এই স্টেশন টাঙ্গাইল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

নাদিম তালুকদার ডিসেম্বর ২০, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল স্পর্শকাতর মামলার অগ্রগতি, গোয়েন্দা কার্যক্রম জোরদার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় পুলিশ সুপার মহোদয় জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ জনগণের আস্থা অর্জনের জন্য বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং এর মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। এ সময় তিনি মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা শতভাগ তামিলের বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচন ও গণভোটে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ নিরপেক্ষতা স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।সভায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকল থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর বিষয়ে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ ইং) জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ ও গণভোট চলাকালীন শৃঙ্খলা রক্ষা এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। সভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ, টাঙ্গাইল-এর প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশসহ অন্যান্য বাহিনী সর্বদা সতর্ক থাকবে। সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক নির্বাচনকালীন প্রস্তুতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং সকল বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করবে। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিসসহ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

টাঙ্গাইলের নিত্যপণ্য বাজার: অধিকাংশ পণ্যে স্থিতিশীলতা, মুরগি চড়া

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, চালের বাজারে আপাতত কোনো অস্থিরতা নেই। মিনিকেট, নাজিরশাইল, ব্রি ও পাইজাম চাল আগের সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। বাজারভেদে মিনিকেট চালের কেজি ৭০-৭৫ টাকা, নাজিরশাইল ৭৫-৮০ টাকা এবং মোটা চাল ৫০-৫৫ টাকার মধ্যে রয়েছে। চাল ব্যবসায়ীরা জানান, আমনের ধান ওঠা শুরু হওয়ায় সামনে চালের বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই। ডালের বাজারেও স্বস্তি বজায় রয়েছে। দেশি মসুর ও মুগ ডালের পাশাপাশি আমদানিকৃত ডালের দামও স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি স্বাভাবিক থাকলে সামনে ডালের বাজারে বড় কোনো পরিবর্তন আসবে না। একইভাবে আটা ও ময়দার দামেও কোনো পরিবর্তন হয়নি। খোলা আটা প্রতি কেজি ৪৫-৫০ টাকা এবং ময়দা ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনির বাজারেও স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। খোলা চিনি কেজি প্রতি ১৩৫-১৪০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুদিন আগের তুলনায় কম থাকলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। প্রতিডজন ডিম ১২০ টাকায় বিক্রি হওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা। ভোক্তারা বলছেন, শীত মৌসুম শুরু হওয়ায় সবজির সরবরাহ বাড়ছে, ফলে বাজারে দর কমছে। এতে প্রতিদিনের বাজার খরচ কিছুটা কমেছে। তবে মুরগি ও ভোজ্যতেলের দামে পুরোপুরি স্বস্তি না ফেরায় এখনও বাড়তি চাপ রয়ে গেছে সংসারের বাজেটে। সচেতন মহলের মতে, কৃষিপণ্য ও নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পারলে সামনে শীতজুড়ে বাজার আরও সহনীয় থাকবে। একই সঙ্গে বাজার মনিটরিং জোরদার করা হলে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে।

শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ

তারিখ ২২/১২/২০২৫ইং রবিবার দিবাগত রাত ২ট১০মিনিটের সময় পাইকড়া দক্ষিন পাড়া চকের বাড়ি। কালিহাতী উপজেলা টাঙ্গাইল জেলার। মৃত্যু আঃ মোতালেব মিয়া মাষ্টার সাহেবর স্ত্রী বাধক্য জনিত কারনে এই‌ দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাহার মৃত্যু কালে বয়স ছিল ৮৩বসর৫মাস৮দিন। তাহার ৯ছেলে ও ১মেয়েছিল। মৃত্যু কালে ৭ছেলেও১মেয়েরেখে গেছেন। তাহার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকলের কাছে নিজগোনে খমা চেয়েছেন ছেলে। আজ সোমবার দুপুরে যোহরের নামাজ আদায় পড়ে জানাজা উনোঠিত হবে পাইকড়া ঈদগাহ মাঠে সকলে জানাজায় নামাজে সরিক হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করোন।

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতার

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে রবিবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা বিভিন্ন থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজনআসামি। গ্রেফতারকৃতরা হলেন— আল আমিন, আব্দুলালহ আল মামুন, মোঃ রতন ভুইয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলমাস মিয়া, মোঃ মমিন সিকদার, মোঃ তারেক আহম্মেদ নাদিম, মোঃ আব্দুর রউফ, মোস্তফা কামাল, আ্দুল বাছেদ মন্ডল, মোঃ মফিজ শিকদার, মোঃ তানভির হোসেন, মোঃ মোতালেব আরাফাত, মোঃ আনিছুর রহামান, মোঃ ওলিউর রহামন সিফাত এবং মিজানুর রহমান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার সঙ্গে জড়িত। এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত করা, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডিসেম্বর ২২, ২০২৫