সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি
বেনাপোল পৌরসভার সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়গুলো নিয়ে কথা বলেন।
গণসংযোগকালে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন ইমদাদুল হক ইমদাদ। স্থানীয়রা তাদের এলাকার নানা সমস্যা তুলে ধরলে তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।
ইমদাদুল হক ইমদাদ বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি জনগণের পাশে থেকে তাদের সমস্যাগুলো জানতে এবং সমাধানে কাজ করতে চাই। বেনাপোল পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ। তাই তরুণদের মাদক থেকে দূরে রাখা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
মেয়র পদপ্রার্থী আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের কাছ থেকে দূরে সরে না গিয়ে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদের সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী।
এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, সাদিপুরসহ বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এ কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে তিনি পৌরবাসীর কল্যাণে কাজ করতে চান।
Tags:
সাদিপুরে
পঞ্চম
দিনের
গণসংযোগে
ইমদাদ
নাগরিক
সমস্যা
আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের বি...
আগস্ট ৩১, ২০২৬
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব...
আগস্ট ৩১, ২০২৬

