বেনাপোল সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৯টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।
সীমান্তে অভিযান অব্যাহত
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Tags:
বেনাপোল
সীমান্তে
লাখ
হাজার
টাকার
ভারতীয়
পণ্য
জব্দ
আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের বি...
আগস্ট ৩১, ২০২৬
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব...
আগস্ট ৩১, ২০২৬

