অর্থনীতি

‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—অগ্রণী ব্যাংকের রোড শো

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬
BANLAQR -এ লেনদেন করি
ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—
অগ্রণী ব্যাংকের "রোড শো"
BANLAQR -এ লেনদেন করি ক্যাশলেস বাংলাদেশ গড়ি’— অগ্রণী ব্যাংকের "রোড শো"

‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

এরই ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি, যমুনা সার কারখানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর রোড শো অনুষ্ঠিত হয়েছে।

রোড শোতে নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংক পিএলসি, যমুনা সার কারখানা শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. আব্দুর রহিম। তাঁর ব্যবস্থাপনা ও নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তারাকান্দি যমুনা সার কারখানার আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, অথচ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে—নবম পে-স্কেলের বোঝা বইবে কে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, অথচ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে—নবম পে-স্কেলের বোঝা বইবে কে?

এ সময় রোড শোতে অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে BANGLA QR-এর মাধ্যমে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের সুবিধা, প্রয়োজনীয়তা এবং নিরাপদ লেনদেনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। একই সঙ্গে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করাই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য। BANGLA QR ব্যবহারের মাধ্যমে ছোট-বড় ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

সচেতনতা তৈরির এ রোড শোতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি ডিজিটাল লেনদেনের প্রসার এবং একটি আধুনিক ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদক: রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তধ্বনি; সভাপতি, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, সরিষাবাড়ী উপজেলা শাখা, জামালপুর।

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে  হবে — বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশন শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে — বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশন
Tags: অগ্রণী ব্যাংক বিঙ্গা কিউআর ক্যাশলেস বাংলাদেশ ডিজিটাল লেনদেন রোড শো মোবাইল ব্যাংকিং কিউআর কোড ব্যাংকিং সেবা

অর্থনীতি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, অথচ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে—নবম পে-স্কেলের বোঝা বইবে কে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, অথচ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে—নবম পে-স্কেলের বোঝা বইবে কে?

দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন ক্রমেই বাড়ছে, তখন সবচেয়ে বড় প্রশ্ন—এই চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়ার কার্যকর উদ্যোগ কোথায়? দ্রব্য...

সেপ্টেম্বর ১, ২০২৬
সরিষাবাড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ সরিষাবাড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উ...

জুলাই ৩, ২০২৬

0 মন্তব্য