টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ চত্বরে শিশুদের বিনোদনের জন্য নির্মিত উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ পার্কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগম। ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে শিশুদের জন্য আনন্দ ও বিনোদনের নতুন এই কেন্দ্রটি উন্মুক্ত করা হয়। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আকলিমা বেগম বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত বিনোদন কেন্দ্র তৈরি করা ছিল সময়ের দাবি। শিশু পার্কটি শুধু বিনোদন নয়, সুস্থ-সবল মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” শিশুদের খেলাধুলা ও আনন্দের জন্য নির্মিত এ পার্কটিতে বিভিন্ন রাইড, দোলনা, স্লাইড, বসার ব্যবস্থা ও সবুজ পরিবেশ রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্কটি শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় অভিভাবক ও উপস্থিত অতিথিরা শিশুদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, আব্দুল্লাহ মামুন, এছাড়াও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন বলেন, “আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতা কামনায় আমরা কোরআন খতম, দোয়া মাহফিল এবং কোরআন শরিফ বিতরণের আয়োজন করেছি। আমরা আশা করি, আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন।”
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক সেবায় নতুন মাত্রা যোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠপর্যায়ে তার সক্রিয়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার মুখে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তার অন্যতম মানবিক কর্মকাণ্ড। ইউএনও খায়রুল ইসলামের আর্থিক সহায়তা ও উৎসাহে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা জানান, তার সহযোগিতা না থাকলে অনেকের শিক্ষাজীবন থেমে যেত। এতে পুরো এলাকায় তৈরি হয়েছে স্বস্তি ও আশার বাতাবরণ। কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন লাইট, সেলফি কর্নার “আমাদের ভালবাসা কালিহাতী” এবং বিভিন্ন জনবান্ধব সুবিধা। বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্ত করে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক ফুলের গাছ। পৌর এলাকায় নতুন সড়ক বাতি স্থাপনের ফলে বেড়েছে রাতের নিরাপত্তা। জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র কার্যকরী উদ্যোগ এলাকার মানুষের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এসেছে। চুরি-ছিনতাই রোধে বাসস্ট্যান্ড এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পাবলিক টয়লেট নির্মাণ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিভিন্ন নির্মাণকাজ সরেজমিনে তদারকি—সব মিলিয়ে প্রশাসনিক তৎপরতায় ইউএনও খায়রুল ইসলাম ইতোমধ্যেই নজর কাড়েছেন। এলাকাবাসী জানান, যে কোনো সমস্যা জানামাত্রই ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন—রাস্তার সমস্যা, জনদুর্ভোগ বা অবৈধ কার্যক্রম, সব ক্ষেত্রে তার উপস্থিতি দ্রুত সমাধান নিয়ে এসেছে। এলাকাবাসীর কাছে তার কাছে সমস্যা জানালে সমাধান নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি। মানবিকতা, কর্মদক্ষতা ও দায়িত্ববোধের কারণে ইউএনও খায়রুল ইসলাম ইতোমধ্যেই একজন কর্মবীর ইউএনও এবং প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয়রা মনে করছেন, তার ধারাবাহিকতা বজায় থাকলে কালিহাতীর উন্নয়নচিত্র আরও এগিয়ে যাবে সামনের দিনে। উপজেলার সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা, জনসেবা ও মানবিক কার্যক্রমকে গতিশীল করতে ইউএনও খায়রুল ইসলামের উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। তার দায়িত্বশীলতা, দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব মনোভাব সাধারণ মানুষের প্রত্যাশায় নতুন মাত্রা যোগ করেছে।
সাজিদ পিয়াল: ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস–২০২৫ উদযাপন প্রতিপাদ্য: “Fostering disability-inclusive societies for advancing social progress” “Fostering disability-inclusive societies for advancing social progress” এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৫, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে জেলার সরকারি কর্মকর্তা, সমাজসেবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিবন্ধী সংগঠনের সদস্যসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত, তাদের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার সুযোগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ভাতা প্রদান, পুনর্বাসন সেবা, দক্ষতা উন্নয়ন এবং প্রবেশগম্য অবকাঠামো তৈরি এখন সময়ের দাবি। তারা আরও বলেন, প্রতিবন্ধীতাকে দুর্বলতা না ভেবে সক্ষমতার নতুন দিগন্ত হিসেবে দেখতে হবে—তবেই গড়ে উঠবে অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা একাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। শেষে বিভিন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনের মধ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, সবার জন্য সমান সুযোগ এবং এক আন্তরিক মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাজিদ পিয়াল:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে টাঙ্গাইলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অশান্তি ও জাতীয়ভাবে চ্যালেঞ্জের মুহূর্তে এ আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার ০৩/১২/২০২৫ ইং বিকেলে টাঙ্গাইল জেলার একটি স্থানীয় মসজিদে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নেতাকর্মী, ছাত্রসমাজ, শুভানুধ্যায়ী ও স্থানীয় মুসল্লিরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও স্থানীয় ওলামায়ে কেরাম। দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। তাঁর সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের দাবি নয়, বরং দেশের সাধারণ মানুষেরও প্রত্যাশা। তিনি সুস্থ হয়ে দ্রুত দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারেন—এটাই আমাদের প্রার্থনা।” বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশে ধারাবাহিকভাবে এই ধরনের দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দেশের শান্তি-সমৃদ্ধি, জাতীয় ঐক্য, সমাজে সৌহার্দ্য প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্যও দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয় এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় নতুন কর্মসূচি গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা। এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং অংশগ্রহণকারীরা জানান, মানবিকতার জায়গা থেকেই তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানান।
সাজিদ পিয়াল: হুগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইল সদর উপজেলার ১০ নং হুগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ বাদ আছর বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য, আবেগ ও গভীর শ্রদ্ধার পরিবেশ। হুগড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এ দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় নেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় অংশ নেন। স্থানীয় সাধারণ মানুষসহ রাজনৈতিক পরিমণ্ডলে সক্রিয় কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে শরিক হয়ে দেশনেত্রীর সুস্থতার প্রতি তাদের ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করেন। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি শুধু বিএনপির নেতৃত্বই নন; বাংলাদেশের রাজনীতিতে সাহস, ত্যাগ ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।”নেতারা আরও বলেন,আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও নেতৃত্ব দিতে পারেন।”অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম অনুষ্ঠিত হয়। পরে মোনাজাতে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের সম্মানিত ইমাম।দোয়া মাহফিল শেষে হুগড়া ইউনিয়ন বিএনপির নেতারা বলেন,“দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা মানেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা।” তারা আরও বলেন,“যতদিন তিনি সুস্থ না হচ্ছেন, ততদিন আমরা নিয়মিত দোয়া–মোনাজাত অব্যাহত রাখব।” এই দোয়া মাহফিলটি হুগড়া ইউনিয়নে শুধু রাজনৈতিক অনুষ্ঠানই নয়, বরং দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনার এক প্রতিফলন হয়ে ওঠে। পুরো এলাকাজুড়ে ছিল শান্ত, গম্ভীর ও আবেগঘন পরিবেশ।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর যোগদান উপলক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ এরফান উদ্দিন বলেন, “নাগরপুরের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার। উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। নাগরপুরবাসীর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে চাই।” এ সময় বক্তারা নতুন ইউএনওকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সততা, কর্মদক্ষতা ও ইতিবাচক নেতৃত্ব নাগরপুরের চলমান উন্নয়নকে আরও বেগবান করবে। তাঁরা আশা প্রকাশ করেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে নতুন ইউএনও-র উদ্যোগ উপজেলাকে নতুন গতি দেবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ইউএনও মোঃ এরফান উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষিকা একত্রিত হয়ে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। শিক্ষকদের উত্থাপিত তিন দফা দাবিগুলো হলো— ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ,সহকারী শিক্ষকদের বেতন-ভাতা বৈষম্য দূরীকরণ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন এবং পদোন্নতির সুযোগ বৃদ্ধি। শিক্ষকরা জানান, বছরের পর বছর ধরে দাবি জানিয়ে কোনো ফল না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। তাদের ভাষায়, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্ব পালন করি, অথচ নিজেরাই বঞ্চনার শিকার। দ্রুত আলোচনার মাধ্যমে সরকার আমাদের দাবি বাস্তবায়ন করলে আমরা আবারও প্রাণবন্তভাবে শ্রেণিকক্ষে ফিরে যেতে পারব।” মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, সাধারণ সম্পাদক আরিফুল হক, সহকারী শিক্ষক মো. লিটন সরকার, মো. ইউসুফ আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা। বক্তারা বলেন— “শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বেতনগ্রেড উন্নীতকরণ ও বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি। ন্যায্য প্রাপ্য নিশ্চিত হলে শিক্ষার্থীরা আরও গুণগত শিক্ষা পাবে, আর শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসবে।” কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও শিক্ষানুরাগী মানুষ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও একাত্মতা প্রকাশ করেন। বক্তারা আশা ব্যক্ত করেন, সরকারের দ্রুত হস্তক্ষেপ ও সমাধানের মধ্য দিয়ে এ অচলাবস্থা কাটবে, এবং শিক্ষকরা আবারও স্বাভাবিক শিক্ষাকার্যে যোগ দিতে পারবেন। দিনব্যাপী এ শাটডাউন কর্মসূচি পুরো উপজেলা জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
টাঙ্গাইলের গোপালপুরে মর্যাদাপূর্ণভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তুহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নবাব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা ভেটেরিনারি অফিসার ডা. গোলাম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, গোপালপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তারা বলেন, বুদ্ধিজীবীদের নির্মম হত্যাযজ্ঞ বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের মহিমা তুলে ধরতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান। উপজেলা প্রশাসন জানায়, দিবসগুলোকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালন করতে সকল দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতা কামনা করা হচ্ছে।
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসিরের উদ্যোগ ও সমর্থনে বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ধর্মপ্রাণ মুসল্লিরা হাত তুলে মোনাজাত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেত করিমসহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। তার সুস্থতা জাতির প্রত্যাশা। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি ফিরে আসবে। আলোচনা শেষে বেগম জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ৯৬ জন সুবিধাভোগীর মাঝে ছাগলসহ সুরক্ষা সামগ্রী হিসেবে টিন এবং সিমেন্টের খুঁটি বিতরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মো. বাহাউদ্দীন সরোয়ার রিজভী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাইদ। তিনি বলেন, “সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ছাগল বিতরণ তাদের পরিবারে অর্থনৈতিক সহায়তা দেবে এবং আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ভেটেরিনারি সার্জন (ভিএস) জাফ্রুল হাসান রিপন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও দিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাযহারুল ইসলাম,ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, উপজেলা শাখার সভাপতি মহানন্দ বর্মণ,আন্তর্জাতিক মানবাধিকারের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় সহ সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য, সদস্য অমূল্য বর্মণ,আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থার উপজেল শাখার সভাপতি পরিমল বর্মণ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পশুপালনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক অগ্রগতি এবং সরকারি সহযোগিতা অব্যাহত রাখার বিভিন্ন দিক তুলে ধরেন। সুবিধাভোগীরা সরকারের এ উদ্যোগকে তাঁদের জীবনে আশীর্বাদ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন অভিভাবকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়। পরীক্ষার হলে নেই চেনা শিক্ষক–শিক্ষিকারা। প্রশ্নপত্র হাতে নিয়ে কখনো বাবা, কখনো মা কক্ষের ভেতর হাঁটাহাঁটি করে নজরদারি করছেন শিক্ষার্থীদের ওপর। তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রেক্ষাপটে সখীপুর উপজেলার ১৪৭টি বিদ্যালয়ের পরীক্ষায় এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিভাবকেরা জানান, সহকারী শিক্ষকদের কর্মবিরতি শুরু হওয়ায় বার্ষিক পরীক্ষা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন অবস্থায় প্রধান শিক্ষকরা বাধ্য হয়ে পরীক্ষায় সহায়তার জন্য অভিভাবকদের ডাকছেন। বিদ্যালয়ের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে তারা সেই ডাকে সাড়া দিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, সহকারী শিক্ষকরা অফিস কক্ষে বসে আছেন, আর পরীক্ষার হলে অভিভাবকেরাই কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। কয়েকটি কক্ষে কোনো অভিভাবক না থাকায় প্রধান শিক্ষক নিজে গিয়ে আগ্রহী অভিভাবকদের খুঁজে দায়িত্ব প্রদান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আখতার বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশেই পরীক্ষা চালানো হচ্ছে। কিন্তু সহকারী শিক্ষকেরা কোনো ধরনের সহযোগিতা করছেন না। এমনকি অভিভাবকদের দায়িত্ব পালনে বাধাও দিচ্ছেন।’ তবে অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক আফরোজা আক্তার বলেন, ‘আমরা পরীক্ষায় বাধা দিচ্ছি না, তবে কর্মসূচির অংশ হিসেবে সহযোগিতা করতে পারছি না। প্রধান শিক্ষক আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না।’ পরীক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিজ্ঞ শিক্ষক নয়, অভিভাবকদের ওপর দেওয়া—এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন অভিভাবক। বিদ্যালয়ের ফটকের সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানান। ফারজানা আক্তার নামের এক অভিভাবক বলেন, ‘এভাবে অভিভাবক দিয়ে পরীক্ষা নেওয়া একদম উচিত না। আমরা তো প্রশিক্ষিত নই।’ আরেকজন অভিভাবক অভিযোগ করেন, ‘দায়িত্ব পালনকারী কিছু অভিভাবক নিজেদের বা পরিচিত শিক্ষার্থীদের সাহায্য করে দিয়েছেন।’ তবে দায়িত্বপ্রাপ্ত এক অভিভাবক দাবি করেন, ‘আমি আমার সন্তানের কক্ষে দায়িত্ব পালন করিনি। নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধেই দায়িত্ব নিতে হয়েছে।’ কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির সক্রিয় সদস্য মুক্তি মালেক বলেন, ‘উপজেলার কয়েকটি বিদ্যালয়ে চাপ প্রয়োগ করে সহকারী শিক্ষকদের পরীক্ষায় দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছে। তবে অধিকাংশ শিক্ষক কর্মসূচি অনুযায়ী দায়িত্ব থেকে বিরত ছিলেন।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন,‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। কিছু বিদ্যালয়ে অভিভাবকেরা দায়িত্ব পালন করছেন বলে জেনেছি। তবে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সহকারী শিক্ষকদের অন্তত পরীক্ষার দায়িত্ব পালন করা উচিত ছিল।’
টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠন ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সোমবার (১ ডিসেম্বর) শহরের বটতলা এলাকায় দিনব্যাপী আলোচনা ও মতবিনিময় সভা শেষে সংগঠনটির ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক যায়যায়দিনের টাঙ্গাইল স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালবেলা টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল। আলোচনা শেষে কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয় সাংবাদিকদের মধ্য থেকে বাছাই করা প্রতিনিধিদের। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ইমরুল হাসান বাবু।সহসভাপতি পদে রঞ্জন কৃষ্ণ পণ্ডিত (দৈনিক আলোকিত বাংলাদেশ,) আরমান কবীর সৈকত (দৈনিক নয়া শতাব্দী),মোস্তফা কামাল নান্নু (দ্য ডেইলি নিউনেশন)। সহ–সাধারণ সম্পাদক পদে আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা), শফিকুজ্জামান মোস্তফা (দৈনিক বাংলাবাজার পত্রিকা),সহ–সাংগঠনিক সম্পাদক পদে মশিউর রহমান (দৈনিক স্বাধীন বাংলা)অর্থবিষয়ক সম্পাদক: জাহাঙ্গীর আলম (দৈনিক নিরপেক্ষ),প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাইসুল ইসলাম লিটন (দৈনিক আমার সংবাদ),প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: সাইফুল ইসলাম সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন),ক্রীড়া সম্পাদক: মনিরুজ্জামান মনির (দৈনিক ঢাকা),সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আজবেলা),সহ–সাংস্কৃতিক সম্পাদক: মীর শামসুদ্দিন সায়েম (দৈনিক কালের কণ্ঠ),তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মাসুদ কাওছার (প্রতিদিনের কাগজ) কার্যনির্বাহী সদস্য পদে মো. কামরুজ্জামান (দৈনিক বর্তমান কথা),মহিউদ্দিন সুমন (সংবাদ সংস্থা বাসস),সুমন কুমার রায় (দৈনিক সময়ের আলো), মো. আলমগীর হোসেন (দৈনিক আমার সময়),তানজীমুল ইসলাম রুমন (দ্য ডেইলি বাংলাদেশ পোস্ট)। আলোচনা সভায় বক্তারা বলেন, টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব পালন করছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংবাদমাধ্যমের মানোন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকতার শৃঙ্খলা, নিরাপত্তা ও পেশাদারিত্বের উন্নয়নই হবে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর মূল লক্ষ্য। বক্তারা আরও বলেন, সংগঠনটি নতুন সাংবাদিকদের প্রশিক্ষণ, গবেষণা, নেটওয়ার্কিং ও নৈতিক সাংবাদিকতা চর্চায় সহায়তা করবে। এছাড়া জেলা পর্যায়ে সংগঠিত হয়েই প্রিন্ট মিডিয়াকে আরও শক্তিশালী করতে চান তারা।
শীতের শুরুতে টাঙ্গাইলের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৫০-৬০ টাকা। একইভাবে ফুলকপি, বাঁধাকপি, লাউ, আলু, মুলা, শালগমসহ অধিকাংশ সবজি বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, উৎপাদন এলাকাতেই সবজির দাম বেশি। কৃষকেরা আগাম চাষ করা নতুন সবজির ভালো দাম পাচ্ছেন। এছাড়া অক্টোবরের অতিবৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হওয়ায় তারা খরচ পুষিয়ে নিতে চায়। সাধারণত শীতের শুরুতে ফুলকপি ও বাঁধাকপি ৩০-৪০ টাকা, শিম ৪০-৬০ টাকা, মুলা ২৫-৩০ টাকায় বিক্রি হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি টমেটো ১২০-১৪০ টাকা, কাঁচা মরিচ, করলা ও বরবটি ১০০-১২০ টাকা, ঢ্যাঁড়স ৬০-৮০ টাকা, পটোল ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু কেজিতে ১৫০-১৮০ টাকায় পাওয়া যাচ্ছে, পুরাতন আলু ৫ টাকা বেড়ে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। এক মাস ধরে দাম স্থিতিশীল রয়েছে। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল ও চালের সরবরাহ কিছুটা কম হয়েছে। বিক্রেতারা জানান, পণ্য আমদানি করলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শীতের এই সময়ে বোয়াল, আইর ও শোল মাছের চাহিদা বেড়ে গেছে। কিন্তু দাম কমেনি। ইলিশের দামও বেশি: ৩০০ গ্রাম ওজনের ১ কেজি ১,০০০ টাকা, ৫০০ গ্রামের ১,৬০০ টাকা, ৭০০ গ্রাম ১,৮০০-২,০০০ টাকা, এবং ১ কেজি ওজনের ২,৪০০ টাকায় বিক্রি হচ্ছে।শিং মাছ ৩৫০-৫৫০ টাকা, দেশি শিং ১,০০০-১,২০০ টাকারুই৪০০-৫৫০ টাকা, দেশি মাগুর ৮০০-১,০০০ টাকা চাষের পাঙ্গাশ ২০০-২৩০ টাকা, চিংড়ি ৮০০-১,৪০০ টাকা,বোয়াল ৬০০-৮০০ টাকা, বড় কাতল ৪০০-৫৫০ টাকা। গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা, কলিজা ৭৮০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, বট ৩৫০-৪০০ টাকা, খাসির মাংস ১,২০০ টাকাব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকাডিম প্রতি ডজন ১২০-১৩০ টাকা, হাঁসের ডিম ২১০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১১০ টাকা। দেশি আদা ১৪০-১৬০ টাকা, চায়না আদা ২০০ টাকা দেশি রসুন ১০০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৮০ টাকা দেশি মসুর ডাল ১৬০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা, খেসারি ডাল ১৪০ টাকা,মিনিকেট চাল ৮৫-৯২ টাকা, নাজিরশাইল ৮৪-৯০ টাকা। শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমেনি। মাংস, মাছ, ডিম ও ডালের দাম স্থিতিশীল থাকলেও শীতকালীন মাছ ও নতুন সবজির দাম বেড়ে গেছে। খাদ্যদ্রব্যের বাজার পরিস্থিতি টাঙ্গাইলের ভোক্তাদের জন্য এখনও ব্যয়বহুল অবস্থা তৈরি করছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। রবিবার (১ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার নাগবাড়ী এলাকায় তার নতুন নির্বাচনী অফিস উদ্বোধন শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক। এই ভয়াল ছোবল থেকে তাদের রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। পাশাপাশি আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্পও নেই।” তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নই হবে তার নির্বাচনী অঙ্গীকার। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন—মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নূরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, যুবদল নেতা মিনহাজ হোসেন এবং ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন। সভায় মধুপুর উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুর অঞ্চলের কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় টাঙ্গাইল-৪ (কালিহাতী)আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের নির্দেশে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে গোহালিয়া বাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বল্লভবাড়ী হাফেজিয়া মাদ্রাসা এবং লালভানু তালুকদার লিল্লাহ বোর্ডিং-এ দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। রবিবার দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। গোহালিয়া বাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, “ম্যাডামের সুস্থতা আমাদের জন্য আশার আলো।তার সুস্বাস্থ্য কামনায় সাধারণ মানুষ ও স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে অংশ নিয়েছে"। এসময় উপস্থিত এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তারা বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতে অংশ নেয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির উপজেলা শাখার ১নং যুগ্ম সম্পাদক ও দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হাসান। সোমবার (১ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার স্বেচ্ছায় তাঁর পদ থেকে পদত্যাগ করেন। দলীয় সাংগঠনিক কার্যক্রম চলমান রাখতে এবং ইউনিটের নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখতে উপজেলা বিএনপির ১নং যুগ্ম সম্পাদক কবির হাসানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনসহ’ বিভিন্ন অভিযোগ এনে আব্দুল বাছেদ মাস্টার সম্প্রতি পদত্যাগ করেন। একই অভিযোগে আরও কয়েকজন স্থানীয় নেতাও দলীয় বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কবির হাসান বলেন, “দলের প্রতি দায়িত্বশীল থেকে সাংগঠনিক শক্তিশালীকরণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।” স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নতুন নেতৃত্বকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ করা যাচ্ছে।
দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর দাইন্যা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে দাইন্যা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল। স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। আজ তিনি অসুস্থ—তাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা পুরো জাতির দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে নেতাকর্মীরা ঐক্য, ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। প্রধান অতিথি খন্দকার আহমেদুল হক সাতিল আবেগভরা কণ্ঠে বলেন— “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন — তিনি এই দেশের মানুষের বুকের স্পন্দন। অন্যায়ের বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা এই সাহসী নেত্রী আজ অসুস্থ—এটা ভাবতেই বুকটা ভারী হয়ে আসে। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে মিনতি জানিয়েছি। তিনি ফিরে এলে দেশে নতুন আলো জ্বলবে। আমি প্রতিটি মানুষের কাছে অনুরোধ করছি—নামাজের পর তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আবার মানুষের মাঝে ফিরিয়ে দেন।” দোয়া মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন টুকুর উপস্থিতিতে আবেগঘন পরিবেশ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার প্রেক্ষাপটে আয়োজিত এ দোয়া মাহফিলে নেতৃত্ব, কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “আল্লাহ আমাদের গণতন্ত্রের মা’কে সুস্থ করে দাও। তিনি এই দেশের মানুষকে ভালোবাসেন, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন—আজ আমরা সবাই মিলেই তাঁর সুস্থতার জন্য দোয়া করছি।” এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহমুদুল হক শানুসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের এই কঠিন সময়ে খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। বেগম জিয়ার রোগমুক্তির জন্য তারা সকলের নিকট দোয়া কামনা করেন। মোনাজাত পরিচালনাকারী আলেম দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে নেতারা বলেন, “আমরা সকলের নিকট দেশনেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।” স্থানীয় নেতা–কর্মী, সমর্থক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দোয়া মাহফিলটি একটি সমবেদনা ও আশার মিলনমেলায় পরিণত হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ভোট নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় পর্তুগাল বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সময় লিসবনের একটি হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন— “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের প্রকৃত তাৎপর্য আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। আজ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় আমরা গভীর উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।” তিনি পর্তুগাল বিএনপির সফল আয়োজনের প্রশংসা করে আরও জানান, দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই তা ঘোষণা করা হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে অসাংগঠনিক কার্যক্রম করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে আহবায়ক আবু ইউসুফ তালুকদার বলেন— “পর্তুগালে বসবাসরত যোগ্য ও সক্রিয় নেতাকর্মীদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। পদ-পদবীর লোভে যারা অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।” সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট প্রবাসীদের পোস্টাল ভোট দেওয়ার সকল নিয়ম-কানুন বিস্তারিত ব্যাখ্যা করে বলেন— “দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী বাংলাদেশিদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে পোস্টাল ভোট দিলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে।” তিনি ৫ আগস্ট বেগম জিয়ার সাথে ফিরোজায় সাক্ষাতের সময় পর্তুগাল বিএনপি ও প্রবাসীদের বিষয়ে যেসব আলোচনা হয়েছিল—সেগুলোর কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান, মিজানুর রহমান শাহ জামাল, এম কে নাসির, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ফাহিম, পর্তুগাল বিএনপির সদস্য বদরুল আলম, শাহাব উদ্দীন, রুবেল চৌধুরী, জুবেল আহমদ, জায়েদ আহমদ, বেজা বিএনপির সভাপতি মইনুল ইসলাম, সান্তারাইম বিএনপির আহবায়ক সোহেল চৌধুরী, আলগ্রাভ বিএনপি নেতা এম তাহের, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজীম চৌধুরী গিলমান, বিএনপি নেতা আলী আকবর জুয়েল, কাজী জুয়েল, শাহান উমর, সোহেল মিয়া, জাসাস সদস্য সচিব কাজী মইনুর, যুবদল নেতা মাজেদ আহমদ সামী, এস এম কাওসার আলম, মর্তুজ আলী, যুবনেতা আব্দুল ওয়াদুদ মোহন প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আব্দুল আজিজ, মহদ আজাদ, মন্জুর এলাহী, মাহাদী মুন্না, আব্দুল ওয়াদুদ অনিক, দেলোয়ার খান, আরাফাত, আদনান ওলি, নাইম, তারেক, শুভ, ইকবাল, রাফিউজ্জামান খান, সায়েম তালুকদার, মসতফা কামাল, আলমগির হোসেন, মোহাম্মদ সৈইকত, আহমদ লিমন, রিয়াদ আহমদ, রাশেদ মাহমুদ, আবু নাইম, পাপ্পু হাসান, রাহিদ মিয়া, এস কে মুহিব, সামাদ রাজিবসহ আরও অনেকে। এছাড়া ভেজা বিএনপি থেকে উপস্থিত ছিলেন—আবু বকর, শফিক মিয়া, জদর আলী, আতিকুর রহমান, মাহবুব আলম, আলাল আহমদ, জামিল আহমেদ, শাওন মিয়া, শামসুল হক। আল্গ্রাভ বিএনপি থেকে উপস্থিত ছিলেন—আবু সাইদ, মো. নুরুজ্জামান, মো. তাহির হোসেন, মো. দেলওয়ার হোসাইন, মো. ইমরান প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত, আসন্ন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ সম্পন্নতা এবং দেশের সার্বিক শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন লিসবন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা কায়েস আহমেদ আব্দুল্লাহ।