All locations

ময়মনসিংহে কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন মারাত্মক অগ্নিদগ্ধ, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে

৩০ নভেম্বর ২০২৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, চ্যালেঞ্জ ও অভিনব কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) দুই দিন আগে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন এবং সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন আগুন পোহানোর মাধ্যমে গোসলের কনটেন্ট রেকর্ড করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণের চেষ্টা করেছিলেন। নির্ধারিত পরিমাণের বেশি পেট্রল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, বাস্তব ও অবাস্তব কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। দুই দিন আগে আগুন নিয়ে কনটেন্ট তৈরি করার সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন আগুন পোহাতে পোহাতে গোসলের কনটেন্ট রেকর্ড করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন। প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানিয়েছেন, চিকিৎসকরা তার জীবন রক্ষায় চেষ্টা করছেন। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনা চমকের আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকে তার সুস্থতার জন্য দোয়া করছেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩০, ২০২৫ 0
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত

সাজিদ পিয়াল:বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা-২০২৫। সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও টাঙ্গাইল সদর আসন পরিচালক এবং অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, টাঙ্গাইল শহর শাখার আমীর। সভাপতিত্ব করেন মাস্টার মোঃ রফিকুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার আমীর। সভায় স্থানীয় উন্নয়ন, সম্প্রদায়িক সহমত, এবং রাজনৈতিক উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩০, ২০২৫ 0
নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের টাঙ্গাইলে যোগদান

সাজিদ পিয়াল:নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের টাঙ্গাইলে যোগদান , ৩০ নভেম্বর ২০২৫ – নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার আজ টাঙ্গাইলে যোগদান করেছেন। জেলার সাধারণ পুলিশ কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জেলা পুলিশে নতুন নেতৃত্ব প্রদান করবেন। উল্লেখযোগ্য যে, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার তাঁর দীর্ঘ পুলিশি অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে টাঙ্গাইল জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার পরিকল্পনা করছেন। জেলা সদর দপ্তরে তাঁর আনুষ্ঠানিক পদভার গ্রহণের সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি এলাকার নিরাপত্তা ও শান্তি রক্ষায় সকল স্তরের সহযোগিতা কামনা করেছেন।নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের যোগদান উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নবাগত সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের যোগদান উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইল-এর সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল কর্মকর্তা ও অফিসার ইনচার্জদের সমন্বয়ে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে পুলিশ অফিসার্স মেস, টাঙ্গাইল প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইল-এর বিভিন্ন অফিস সরেজমিনে পরিদর্শন করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, নবাগত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ, জনগণের নিকট পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানসহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড
টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যা মামলায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ার নিহত আব্দুস সামাদের ছেলে। আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাতে নিজের বসতবাড়িতে ওয়াহেদুজ্জামান রামদা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার বাবা আব্দুস সামাদকে হত্যা করেন। হত্যার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগপত্র আদালতে উপস্থাপনের পর বিচারের সব ধাপ শেষে আজ (রোববার) এ রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম রিপন জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপনের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নাদিম তালুকদার নভেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৫ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সূচনা
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৫ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সূচনা

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রোববার (৩০ নভেম্বর) সকালে শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীন। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ ও মির্জাপুর সরকারি কলেজ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় মির্জাপুর সরকারি কলেজ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে নকআউট পদ্ধতিতে মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। আগামী ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল। জমজমাট এ আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শহর বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শহর বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল

টাঙ্গাইলের কেন্দ্রীয় গোরস্থান মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলকসহ দলীয় নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় গোরস্থান মসজিদের ইমাম হাফেজ আশরাফুজ্জামান কাশেমী। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। দলে নেতাকর্মীরা এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

নাদিম তালুকদার নভেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দায়িত্বভার গ্রহণ

সাজিদ পিয়াল:টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের যোগদান ও দায়িত্বভার গ্রহণ । টাঙ্গাইল জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দুপুরে তিনি পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফোর্স সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে পরিচিত হন। দায়িত্বভার গ্রহণের পর তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনগণবান্ধব করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩০, ২০২৫ 0
জ্বালানি তেলের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকর

জ্বালানি তেলের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকর দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার (৩০ নভেম্বর) এ দাম সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (০১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারের সমন্বয় করে দাম বাড়িয়েছে সরকার। ডিসেম্বর মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা বেড়ে ১০৪ টাকা, কেরোসিন লিটারে ২টাকা বেড়ে ১১৬ টাকা, পেট্রোলের দাম ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার (০১ ডিসেম্বর) থেকে এ নতুন দর কার্যকর হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ জানা গেছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়। অকটেন ও পেট্রল বিক্রিতে সব সময় বিপিসি লাভ করেন। মূলত ডিজেল বিক্রিতেই বিপিসির লাভ ও লোকসান নির্ভর করে। জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আগে নিয়মিত সমন্বয় করতো বিপিসি। এখন বিইআরসি প্রতিমাসে করছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জ্বালানি বিভাগ জানায়, প্রতিবেশী দেশ ভারত ছাড়াও উন্নত বিশ্বে প্রতি মাসেই জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে গত বছরের ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করা হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালুর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশে কমবে আবার বাড়লে দেশের বাজারেও বাড়বে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩০, ২০২৫ 0
বিএনসিসির নারী সিইউও পদে সরকারি সা'দত কলেজের শিক্ষার্থী শ্যামলী আক্তার
বিএনসিসির নারী সিইউও পদে সরকারি সা'দত কলেজের শিক্ষার্থী শ্যামলী আক্তার

রমনা রেজিমেন্টের ডি কোম্পানি, ৫ বিএনসিসি ব্যাটালিয়নের নারী ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে মনোনীত হয়েছেন সরকারি সা'দত কলেজের শিক্ষার্থী শ্যামলী আক্তার। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় আশুলিয়ার বাইপাইল বিএনসিসি ট্রেনিং একাডেমিতে আনুষ্ঠানিকভাবে তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) শ্যামলী আক্তারকে র‍্যাংক ব্যাজ প্রদান করেন রমনা রেজিমেন্টের ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর মো. মুরসালীন ইবনে সিদ্দিক। এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেনিং একাডেমির প্রশিক্ষক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্লাটুন কমান্ডার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। শ্যামলী আক্তার সরকারি সা'দত কলেজের বাংলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নতুন দায়িত্ব হিসেবে তিনি শুধু সরকারি সা'দত কলেজ বিএনসিসি প্লাটুনই নয়, আরও ৭টি মহিলা প্লাটুনের নেতৃত্ব দেবেন। প্লাটুনগুলো হলো— আনন্দমোহন কলেজ (ময়মনসিংহ),মমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ (২টি প্লাটুন)।মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,(টাঙ্গাইল)কুমুদিনী সরকারি মহিলা কলেজ(টাঙ্গাইল),সরকারি জাহেদা সফির মহিলা কলেজ (জামালপুর,)শেরপুর সরকারি মহিলা কলেজ (শেরপুর)। নতুন দায়িত্বপাপ্ত সিইউও শ্যামলী আক্তার জানান, “এই র‍্যাংক আমার জন্য শুধু সম্মানই নয়, আরও বড় দায়িত্ব। দেশের সুশৃঙ্খল, দক্ষ ও দেশপ্রেমিক ক্যাডেট তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করবো।” বিএনসিসির সংশ্লিষ্টরা জানান, নেতৃত্ব, শৃঙ্খলা, আচরণ, প্রশিক্ষণে দক্ষতা ও দায়িত্বশীলতা—এই সবকিছু বিবেচনায় নিয়েই তাকে এই মর্যাদাপূর্ণ সিইউও পদ প্রদান করা হয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ৩০, ২০২৫ 0
সাবেক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান
সোনাইমুড়ীতে মানসিক চাপে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু: ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে রিট করানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ​নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম বিএসসি এর আকস্মিক মৃত্যুতে গুরুতর অভিযোগের তীর উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক ভূঁইয়ার দিকে। গত ২৭ নভেম্বর২৫ বৃহস্পতিবার গভীর রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক ভূঁইয়া হাইকোর্টে রিট আপীল করানোর উদ্দেশ্যে তাকে ঢাকায় নিয়ে যায়। সে রাজি না থাকলেও পথে তাকে এ ব্যাপারে মানসিক চাপ দিতে থাকলে সে বুকে ব্যথা অনুভব করে এবং বেশ কয়েকবার তার বমি হয়। ​মৃত শামসুল আলমের পরিবার অভিযোগ করেছে, বারগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক ভূঁইয়া ক্ষমতা ধরে রাখার জন্য জোরপূর্বক মৃত শামসুল আলমকে উচ্চ আদালতে একটি রিট করানোর চেষ্টা করেন। রিট করার উদ্দেশ্যেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে মানসিক চাপের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন। ​পরিবারের সদস্যদের অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় ওমর ফারুক তাকে ঢাকা হৃদরোগ হসপিটালে রেখে চলে যান, এর কিছুক্ষণ পরেই বারগাঁও ইউপির এই সাবেক চেয়ারম্যানের মৃত্যু হয়। শামসুল আলমের পরিবার এই মৃত্যুর জন্য সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মেম্বারকে দায়ী করেছে এবং তারা এই ঘটনার বিচার দাবি করেছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, ৪নং বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘ দিন ধরেই আইনি জটিলতা চলছিল। ​নির্বাচনী ফলাফল জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী শামসুল আলম নির্বাচনে জয়ী হলেও ভোট কারচুপির অভিযোগে জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ সাহেব ফলাফল পুনর্বিবেচনা করতে আইনি চ্যালেঞ্জ জানান। ​আদালতের রায়ে গত ১৪ই মে, ২০২৫ তারিখে নির্বাচনী ট্রাইবুনাল ও সিনিয়র সহকারী জজ, সদর, নোয়াখালী 'শামসুল আলম' এর পরিবর্তে 'সাইয়েদ আহমেদ' কে ৫০৩ ভোটে বিজয়ী চেয়ারম্যান হিসেবে আদেশ প্রদান করেন। এই রায়ের বিরূদ্ধে সাবেক চেয়ারম্যান শামসুল আলম নির্বাচনী ট্রাইবুনালে আপীল দায়ের করেন। গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে ট্রাইবুনাল উক্ত আপীল খারিজ করে দেয়। ​ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব: এই আইনি প্রক্রিয়ার মধ্যেই ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হলে বিএনপি নেতা ৯ নং ওয়ার্ড মেম্বার ফারুক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ​অভিযোগ উঠেছে, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদটি পাকাপোক্ত করতে ফারুক মেম্বার মৃত শামসুল আলমের ওপর চাপ সৃষ্টি করে পুনরায় আদালতে রিট করতে, যার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটল। ​বারগাঁও ইউনিয়নে বর্তমানে এক অস্থিরতা ও চাপা ক্ষোভ বিরাজ করছে। ইউপি চেয়ারম্যানের মৃত্যুর ঘটনাটি রাজনৈতিক চাপ এবং আইনি জটিলতার এক করুণ পরিণতি কি না, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

সাইফুল ইসলাম নভেম্বর ৩০, ২০২৫ 0
টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যাবের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যাবের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযানে ৩ হাজার ৯৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় মোঃ শামসুল আলম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টার দিকে কালিহাতি থানাধীন ঢাকা–সিরাজগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে ভূঞাপুরগামী পাকা রাস্তার মোড়ে তল্লাশী অভিযান চালানো হয়। অভিযানকালে একটি সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন শামসুল আলমকে র‍্যাব সদস্যরা আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট খেয়ে পেটে লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নেওয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলীতে মাদক থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে মোট ৩ হাজার ৯৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ১৭০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮৫ হাজার টাকা। গ্রেফতার হওয়া শামসুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলামতসহ কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ৩০, ২০২৫ 0
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি — দেশে-বিদেশে উদ্বেগ, পরিবারের আহ্বান দোয়ার

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি — দেশে-বিদেশে উদ্বেগ, পরিবারের আহ্বান দোয়ার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও নাজুক হয়ে পড়েছে বলে দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকা এই বর্ষীয়ান নেত্রীর স্বাস্থ্যের হঠাৎ পরিবর্তন দেশে-বিদেশে উদ্বেগ সৃষ্টি করেছে। জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্বের শারীরিক অবস্থার অবনতি নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ জনগণ—সকলের মাঝে উৎকণ্ঠা বাড়ছে।খালেদা জিয়ার শারীরিক জটিলতাগুলো নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে তা আরও তীব্র হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রতিটি চিকিৎসা পদ্ধতি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কোনো ঝুঁকি না নিতে চিকিৎসক দল ২৪ ঘণ্টাই পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাম্প্রতিক অবস্থা তাঁদের মানসিকভাবে আরও বেশি উদ্বিগ্ন করে তুলেছে। তারা বলছেন, “এখন প্রতিটি মুহূর্তই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চিকিৎসকদের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছি। দেশবাসীর দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি।” বিএনপি নেতারা বলছেন, দলের প্রধান নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে পরিবার ও চিকিৎসকদের সঙ্গে। দলীয় নেতারা উল্লেখ করেন—“দেশের গণতান্ত্রিক আন্দোলনে যিনি জীবনের প্রায় পুরোটা সময় ব্যয় করেছেন, সেই নেত্রীকে সুস্থ অবস্থায় দেখতে পুরো জাতি অপেক্ষা করছে।”বিএনপি মহাসচিব ও অন্য শীর্ষ নেতারা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারা বলেন, “জাতির প্রিয় নেত্রীর সুস্থতা এখন জাতীয় প্রত্যাশা। আমরা আল্লাহর রহমত কামনা করছি।”ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহীসহ নানা অঞ্চলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। মসজিদ, মন্দির, গির্জা, উপাসনালয়—সব জায়গায়ই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শুভকামনা ও সমর্থনের বার্তা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার শারীরিক অবনতির খবর শুধু তাঁর দলের ভেতরেই নয়, জাতীয় রাজনীতিতেও বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, দলের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কর্মসূচির ওপর এ ঘটনা প্রভাব ফেলতে পারে বলে তাঁরা মনে করেন।বহু দশকের রাজনৈতিক জীবনে নানা কঠিন সময় অতিক্রম করা খালেদা জিয়ার স্বাস্থ্য এখন রাজনীতি, পরিবার এবং জনগণের মাঝে সবচেয়ে আলোচিত বিষয়। দেশবাসী তাঁর দ্রুত সুস্থতা কামনায় একত্রিত হয়েছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৯, ২০২৫ 0
সখীপুরে চলন্ত অটোর চাকা খুলে ভয়াবহ দুর্ঘটনা,

সখীপুরে চলন্ত অটোর চাকা খুলে ভয়াবহ দুর্ঘটনা, ড্রাইভারসহ নারী যাত্রী গুরুতর আহত টাঙ্গাইলের সখীপুরে চলন্ত অটোরিকশার সামনের চাকা হঠাৎ খুলে গিয়ে গাড়িটি উল্টে পড়ার ঘটনা ঘটেছে। এতে অটোচালক ও এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নলুয়া–বহুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি নলুয়া বাজার থেকে বহুরিয়ার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ সামনের একটি চাকা খুলে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সঙ্গে সঙ্গে উল্টে পড়ে। এতে অটোচালকসহ নারী যাত্রী রাস্তার ওপর ছিটকে পড়লে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। স্থানীয়দের ধারণা, অটোরিকশার যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং যান্ত্রিক ত্রুটি পরীক্ষা-নিরীক্ষায় পরিবহন মালিকদের আরও সতর্ক হওয়ার দাবি উঠেছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল আরোহীদের পুলিশি হয়রানির অভিযোগ

সাজিদ পিয়াল: টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল আরোহীদের পুলিশি হয়রানির অভিযোগ। টাঙ্গাইলের বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত তল্লাশি ও অযৌক্তিক জিজ্ঞাসাবাদের অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ত সড়কে হঠাৎ থামিয়ে কাগজপত্র দেখানোর নামে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও উল্টো ধমক দেওয়া এবং গাড়ি জব্দের হুমকি দেওয়ার মতো আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আরোহীরা। স্থানীয়দের অভিযোগ, টাঙ্গাইল শহর, নতুন বাসস্ট্যান্ড, এলেঙ্গা, করটিয়া, মধুপুর ও কালিহাতী সড়কসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। অনেক ক্ষেত্রে কাগজপত্র ঠিক থাকলেও আরোহীরা অযথা হয়রানির মুখে পড়ছেন। ভুক্তভোগী এক মোটরসাইকেলচালক বলেন, “লাইসেন্স, ইনস্যুরেন্স ও রেজিস্ট্রেশন সব ঠিক থাকলেও কোনো কারণ ছাড়াই আমাকে ১৫ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। কিছু বলতে গেলেই উল্টো ধমক দেন।”আরো অভিযোগ পাওয়ার যায় তাঁরা মিডিয়া বা গণমাধ্যমের মোটর সাইকেল দেখলে তাঁদের দার করিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। শুধু তাই নয় বাকবিদ্বন্দায় জড়িয়ে পড়ে এই পরিস্থিতি আমাদের দেশের মনুষের উপর নেতি বাঁচক প্রভাব ফেলছে। এ বিষয়ে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ প্রতিরোধ ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তবে কেউ হয়রানির শিকার হলে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশি আচরণে অসঙ্গতির অভিযোগে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা পুলিশের আচরণে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৯, ২০২৫ 0
গোপালপুরে নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা: ২৫ উপজেলার ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ—এই চার জেলার ২৫টি উপজেলা থেকে মোট ৮ হাজার শিশু শিক্ষার্থী অংশ নিয়েছে এবারের নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষায়। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ বৃত্তি পরীক্ষা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ নভেম্বর) গোপালপুরের দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ৭০০ শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর আগে ভূঞাপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। হেরাল মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান তালুকদার বলেন, “টাঙ্গাইল জেলা নূরানী  শিক্ষক ফাউন্ডেশনের স্কলারশিপ বৃত্তি পরীক্ষা নূরানী শিক্ষায় গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে আনবে। এটি বাচ্চাদের পড়ার গতি ও মনোযোগ বাড়াতে বড় ভূমিকা রাখবে।” গোহাটা মসজিদের ইমাম ও ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতি নাজির সিদ্দিকী বলেন, “নূরানী শিক্ষা শিশুদের প্রাথমিক ও ভিত্তিমূলক শিক্ষা। আরবি হরফ ও বাংলা বর্ণের সাথে পরিচয়ের প্রথম ধাপ এটি। তাই শিশুদের চরিত্র গঠন ও নৈতিক শিক্ষায় এর ভূমিকা অনন্য।” ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন উপজেলার জিম্মাদাররাও পরীক্ষা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঘাটাইল উপজেলা জিম্মাদার মুফতি আব্দুর রশিদ বলেন, “এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করে এবং তাদের পড়াশোনায় আগ্রহ বাড়ায়।” মাওলানা জুবায়ের বলেন, “শিশুরা সারা বছর যে পরিশ্রম করে, এই পরীক্ষার মাধ্যমে তার সঠিক মূল্যায়ন হয়। অভিভাবকদের মধ্যেও সচেতনতা বাড়ে।” মধুপুর উপজেলা জিম্মাদার মাওলানা ইবরাহিম খলিল জানান, “নূরানী শিক্ষার প্রসারের জন্য ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছোট বাচ্চাদের শিক্ষাজীবনে এটি বড় উৎসাহের সৃষ্টি করে।” গোপালপুর উপজেলা জিম্মাদার মাওলানা নোমান আহমেদ বলেন, “প্রতিটি কেন্দ্রেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা ছিল প্রশংসনীয়।” অভিভাবকরা জানান, নূরানী স্কলারশিপ পরীক্ষা শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং সারা বছরের শেখার মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখে। মাদরাসার শিক্ষকরা বলেন, “এটি শুধু বৃত্তি পরীক্ষা নয়, বরং শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগিতা সৃষ্টি এবং আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। একই সাথে ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়ে।” টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী জানান, “২০১৭ সাল থেকে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। উত্তীর্ণ মেধাবীদের বাইসাইকেল, শিক্ষা উপকরণ, সম্মাননা ক্রেস্টসহ নানা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।” সংশ্লিষ্টদের বিশ্বাস, নূরানী শিক্ষার বিস্তারে এ ধরনের উদ্যোগ শিশুদের শিক্ষাজীবনকে আরও উৎসাহিত করবে এবং আলোর পথে এগিয়ে যেতে সহায়তা করবে।  

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইলের মাভাবিপ্রবি তে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্যারিয়ার কার্নিভাল-২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্যারিয়ার কার্নিভাল-২০২৫। করপোরেট জগৎ, আইটি শিল্প, স্টার্টআপ এবং গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের এক মঞ্চে নিয়ে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয় ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত দিকনির্দেশনার এক অনন্য প্ল্যাটফর্ম। শুক্রবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠানে কি-নোট উপস্থাপনা করেন— সায়েদুল আজহার সারোয়ার (হেড অব বিজনেস, পারটেক্স স্টার গ্রুপ), কামরুল ইসলাম (ম্যানেজার, ইউএস-বাংলা এয়ারলাইন্স), এস. এম. আসিফ বিন আজগার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এমএনসি), বেনজির আবরার (ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), অদ্রিক এশনা পূর্বাশা (ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স), ফারহান সাকিব (প্রোগ্রাম লিড, টেন মিনিট স্কুল), মীর মইনুল ইসলাম (ফ্যাকাল্টি, উত্তরা ইউনিভার্সিটি), আসাদুজ্জামান জয় (কনটেন্ট ক্রিয়েটর), হাসান মাহমুদ সম্রাট (কো-ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), মায়মুনা সরকার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রাণ-আরএফএল গ্রুপ) ও মোহাম্মদ তানজিল (এক্সিকিউটিভ, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং)। দিনব্যাপী এ কার্নিভালে ছিল— ক্যারিয়ার গাইডেন্স ,সেমিনার,সিভি রিভিউ কর্নার, মক ইন্টারভিউ ,করপোরেট বুথ পরিদর্শন,চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ক্যারিয়ার পরামর্শ গ্রহণ এবং নিজেদের দক্ষতা উপস্থাপনের সুযোগ পান। বিশেষ করে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সদ্য গ্র্যাজুয়েট ও চাকরি-প্রত্যাশীদের জন্য এ আয়োজনটি ক্যারিয়ার পরিকল্পনায় নতুন দিক উন্মোচন করেছে বলে জানান অংশগ্রহণকারীরা

নাদিম তালুকদার নভেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে তিনদিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ সম্পন্ন: পুষ্টি উন্নয়নে তিন কমিউনিটি অ্যাকশন টিম গঠন।
টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে তিনদিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ সম্পন্ন: পুষ্টি উন্নয়নে তিন কমিউনিটি অ্যাকশন টিম গঠন।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) ও সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় তিনদিনব্যাপী “ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে। এমবিএসটিইউ রিসার্চ সোসাইটি নিউট্রিশন ক্লাব অব এমবিএসটিইউ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন থেকে আসা মোট ৩৮ জন তরুণ-তরুণী অংশ নেন। তিন দিনব্যাপী আয়োজনের প্রথম দিন অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আজিজুল হক। উদ্বোধনী বক্তব্যে তারা তরুণদের নেতৃত্ব বিকাশ, টেকসই খাদ্যব্যবস্থা নির্মাণ এবং পুষ্টি–গবেষণার গুরুত্ব তুলে ধরেন। দ্বিতীয় দিনের সেশনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, টাঙ্গাইলের কর্মকর্তারা মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এদিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আবু জুবায়ের। তিনি পুষ্টি-নিরাপত্তা ও খাদ্যব্যবস্থার উন্নয়ন নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা টাঙ্গাইল মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC) পরিদর্শন করেন। সেখানে তারা স্বাস্থ্যসেবা প্রদান পদ্ধতি, পুষ্টি হস্তক্ষেপ এবং মাতৃ-শিশুস্বাস্থ্য সেবার বিভিন্ন বাস্তবধর্মী দিক পর্যবেক্ষণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রফেসর ড. আবু জুবায়েরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অতিথি এবং স্থানীয় ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সেশন পরিচালনা করেন সান ইয়ুথ নেটওয়ার্কের চারজন অভিজ্ঞ প্রশিক্ষক। লিড ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন মাভাবিপ্রবির শিক্ষার্থী রোকসানা এ. রব, এবং সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন মো. রিয়াজ হোসেন। অংশগ্রহণকারীরা খাদ্যব্যবস্থা, পুষ্টিবিজ্ঞান, নেতৃত্বগুণ, ক্যাম্পেইন ডিজাইন, কমিউনিটি এঙ্গেজমেন্ট ও কৌশলগত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন করেন। টাঙ্গাইল অঞ্চলে পুষ্টি, খাদ্যনিরাপত্তা এবং মাতৃ-শিশুস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখতে অংশগ্রহণকারীরা তিনটি কমিউনিটি অ্যাকশন টিম—“পুষ্টিভাই”, “মাতৃ সুরক্ষার দোলনা” এবং “নিউট্রি হেভেন”—গঠন করেন। এসব টিম শিগগিরই মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, গবেষণা ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবে বলে আয়োজকরা জানান।

নাদিম তালুকদার নভেম্বর ২৯, ২০২৫ 0
ভোটকক্ষে সাংবাদিক প্রবেশে দায়িত্বশীলতা জরুরি: নির্বাচনকে ‘হযবরল’ হতে দিতে চাই না — সিইসি নাসির।

ভোটকক্ষে সাংবাদিক প্রবেশে দায়িত্বশীলতা জরুরি: নির্বাচনকে ‘হযবরল’ হতে দিতে চাই না — সিইসি নাসির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নাসির উদ্দিন। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচন পরিচালনার প্র্যাক্টিক্যাল ডেমনস্ট্রেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোটকক্ষে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ এবং বিবেক প্রয়োগের বিকল্প নেই। ভোটগ্রহণের পরিবেশ অস্থির হয়ে গেলে সুষ্ঠু নির্বাচন পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে।‘ছোট বুথে বেশি লোক ঢুকলে হ-য-ব-র-ল পরিস্থিতি তৈরি হবে’সাংবাদিকদের ভোটকক্ষে প্রবেশের বিষয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন,“সাংবাদিক ভাইয়েরা বলছেন—আমাদের ভেতরে থাকতে দিতে হবে। কিন্তু আপনি যখন ছোট্ট একটা বুথে একসঙ্গে অনেক সাংবাদিক ঢুকবেন, তখন ধাক্কাধাক্কি হবে, জায়গা সংকুলান হবে না। বেশি সময় দাঁড়িয়ে থাকলে ভেতরের পরিবেশ অস্থির হয়ে যাবে। আমরা চাই না ভোটকক্ষে হ-য-ব-র-ল পরিস্থিতি তৈরি হোক।”তিনি বলেন, ভোটকেন্দ্রে এজেন্ট, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ভোটার—এত মানুষের উপস্থিতিতে ভিড় তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যায়। এর মাঝে যদি সাংবাদিক ও দেশি–বিদেশি পর্যবেক্ষকদের বড় দল একসঙ্গে ঢোকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে।“সাংবাদিকদের আমরা নিষেধ করছি না। আমরা শুধু বলছি—বিবেচনা প্রয়োগ করে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে বেরিয়ে যান।”সিইসি নাসির উদ্দিন বলেন, আগাম নির্বাচনের আগে কেমন পরিবেশ তৈরি হওয়া উচিত এবং আদর্শ পরিস্থিতিতে ভোটের দিন একটি কেন্দ্র কীভাবে পরিচালিত হবে—তা বাস্তবে দেখে নেওয়ার জন্যই আজকের ডেমনস্ট্রেশন আয়োজন করা হয়েছে। “আমরা যে নির্বাচনকে কলঙ্কমুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি দিয়েছি—সে লক্ষ্যেই এই অনুশীলন। ভোটার আসা–যাওয়া, ব্যালট প্রদানের প্রক্রিয়া, পোলিং অফিসারদের অবস্থান, প্রিজাইডিং অফিসারের ভূমিকা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের চলাচল—সবকিছু আমরা পর্যবেক্ষণ করেছি।”তিনি বলেন, প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। “মোটামুটি সব ঠিক আছে। তবে কোথাও কোথাও উন্নতির জায়গা আছে—আমরা বসে সেগুলো ঠিক করবো।” সিইসি জানান, নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের চাপ, প্রত্যাশা ও আন্তর্জাতিক নজরদারি সম্পর্কে সচেতন। তাই একটি শান্ত, শ্রদ্ধাশীল ও নিয়মতান্ত্রিক ভোটকেন্দ্র পরিবেশ তৈরি করা জরুরি। তিনি বলেন, “আমরা একটি সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে বদ্ধপরিকর। এজন্যই বারবার বলছি—কেন্দ্রে যারা যাবেন, সবাই যেন দায়িত্বশীলভাবে কাজ করেন।”সংবাদমাধ্যম নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে সিইসি বলেন— “সাংবাদিকদের উপস্থিতি আমরা স্বাগত জানাই। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যেন কেন্দ্রে সাধারণ ভোটারের চলাচল বা ভোটগ্রহণে কোনো ব্যাঘাত না হয়, সেটি সবার আগে নিশ্চিত করতে হবে।” তিনি জানান, কমিশন খুব শিগগিরই সাংবাদিকদের জন্য পৃথক নির্দেশিকা ও গাইডলাইন প্রকাশ করবে, যাতে তারা নির্বাচন কাভার করতে পারেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৯, ২০২৫ 0
টাঙ্গাইলের বাসাইলে শহীদ দারুস সুন্নাহ্ ইসলামিয়া নুরানী ও দাখিল মাদরাসায় নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইলের বাসাইলে শহীদ দারুস সুন্নাহ্ ইসলামিয়া নুরানী ও দাখিল মাদরাসায় নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও অভিভাবক প্রতিনিধিরা। বক্তারা বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, সুশিক্ষার আলোয় নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এসময় মাদরাসার শিক্ষকরা নবীনদের জন্য পড়ালেখার প্রতি মনোযোগী হওয়া, শৃঙ্খলার সঙ্গে চলা এবং প্রযুক্তি ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংবর্ধনা শেষে নবীন শিক্ষার্থীরা এমন আয়োজন পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন। মাদরাসা পরিচালনা কমিটি ভবিষ্যতে আরও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৯, ২০২৫ 0
খন্দকার আহমেদুল হক সাতিলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাজিদ পিয়াল:টাঙ্গাইলে খন্দকার আহমেদুল হক সাতিলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন ও মহাসমারোহপূর্ণ দোয়া মাহফিল। টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার আহমেদুল হক সাতিলের উদ্যোগে এ আয়োজন করা হয়। মাহফিলস্থলে দুপুর থেকেই বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সমবেত হতে থাকেন নেতাকর্মী, সমর্থক, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ। তাদের আগমনে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রার্থনার আবেগঘন পরিবেশে। অনুষ্ঠানে ছিল দলের শীর্ষস্থানীয় নেতা, যুবদল–স্বেচ্ছাসেবকদল–ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব অংশগ্রহণ। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বক্তারা বলেন— “খালেদা জিয়ার সুস্থতা শুধু একজন নেত্রীর ব্যক্তিগত বিষয় নয়; এটি পুরো জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের গণতান্ত্রিক আন্দোলন নতুন গতি পাবে।” অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, দেশনেত্রীর নেতৃত্বই দেশের মানুষের আশার আলো; তাঁর সক্রিয় ভূমিকা দেশের রাজনৈতিক অঙ্গনকে শক্তিশালী করে। আয়োজক খন্দকার আহমেদুল হক সাতিল তার বক্তব্যে বলেন— দেশনেত্রী খালেদা জিয়া আমাদের হৃদয়ের প্রিয় মানুষ। তাঁর অসুস্থতা আমাদের সকলের কষ্টের কারণ। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সেই কামনায় আজকের এই দোয়া মাহফিল।” তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।মোনাজাতে অংশ নেয় হাজারো মানুষমাহফিলের শেষে দেশ, জাতি, জনগণের শান্তি ও সমৃদ্ধি এবং বিশেষভাবে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য,দীর্ঘায়ুএবং দ্রুত আরোগ্য কামনায় এক হৃদয়স্পর্শী মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাতে হাজারো মানুষের কণ্ঠে একই প্রার্থনা—“হে আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন।”

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৯, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
ময়মনসিংহে কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন মারাত্মক অগ্নিদগ্ধ, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে

৩০ নভেম্বর ২০২৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, চ্যালেঞ্জ ও অভিনব কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) দুই দিন আগে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন এবং সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন আগুন পোহানোর মাধ্যমে গোসলের কনটেন্ট রেকর্ড করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণের চেষ্টা করেছিলেন। নির্ধারিত পরিমাণের বেশি পেট্রল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, বাস্তব ও অবাস্তব কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। দুই দিন আগে আগুন নিয়ে কনটেন্ট তৈরি করার সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন আগুন পোহাতে পোহাতে গোসলের কনটেন্ট রেকর্ড করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন। প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানিয়েছেন, চিকিৎসকরা তার জীবন রক্ষায় চেষ্টা করছেন। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনা চমকের আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকে তার সুস্থতার জন্য দোয়া করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত

সাজিদ পিয়াল:বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা-২০২৫। সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও টাঙ্গাইল সদর আসন পরিচালক এবং অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, টাঙ্গাইল শহর শাখার আমীর। সভাপতিত্ব করেন মাস্টার মোঃ রফিকুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড, টাঙ্গাইল শহর শাখার আমীর। সভায় স্থানীয় উন্নয়ন, সম্প্রদায়িক সহমত, এবং রাজনৈতিক উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের টাঙ্গাইলে যোগদান

সাজিদ পিয়াল:নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের টাঙ্গাইলে যোগদান , ৩০ নভেম্বর ২০২৫ – নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার আজ টাঙ্গাইলে যোগদান করেছেন। জেলার সাধারণ পুলিশ কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জেলা পুলিশে নতুন নেতৃত্ব প্রদান করবেন। উল্লেখযোগ্য যে, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার তাঁর দীর্ঘ পুলিশি অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে টাঙ্গাইল জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার পরিকল্পনা করছেন। জেলা সদর দপ্তরে তাঁর আনুষ্ঠানিক পদভার গ্রহণের সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি এলাকার নিরাপত্তা ও শান্তি রক্ষায় সকল স্তরের সহযোগিতা কামনা করেছেন।নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের যোগদান উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নবাগত সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের যোগদান উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইল-এর সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল কর্মকর্তা ও অফিসার ইনচার্জদের সমন্বয়ে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে পুলিশ অফিসার্স মেস, টাঙ্গাইল প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইল-এর বিভিন্ন অফিস সরেজমিনে পরিদর্শন করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, নবাগত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ, জনগণের নিকট পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানসহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যা মামলায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ার নিহত আব্দুস সামাদের ছেলে। আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাতে নিজের বসতবাড়িতে ওয়াহেদুজ্জামান রামদা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার বাবা আব্দুস সামাদকে হত্যা করেন। হত্যার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগপত্র আদালতে উপস্থাপনের পর বিচারের সব ধাপ শেষে আজ (রোববার) এ রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম রিপন জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপনের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৫ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সূচনা

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রোববার (৩০ নভেম্বর) সকালে শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীন। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ ও মির্জাপুর সরকারি কলেজ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় মির্জাপুর সরকারি কলেজ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে নকআউট পদ্ধতিতে মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। আগামী ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল। জমজমাট এ আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

ময়মনসিংহে কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন মারাত্মক অগ্নিদগ্ধ, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে

নভেম্বর ৩০, ২০২৫