All locations

কে পাচ্ছেন টাঙ্গাইল-৫ এ বিএনপির মনোনয়ন
কে পাচ্ছেন টাঙ্গাইল-৫ এ বিএনপির মনোনয়ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কার হাতে উঠেছে — তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এই দুই প্রভাবশালী নেতার নামই দীর্ঘদিন ধরে আলোচনার শীর্ষে। টাঙ্গাইল সদর-৫ আসনটি ঐতিহাসিকভাবে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসন হিসেবে বিবেচিত। এ আসনে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে বেশি, এবং জেলার প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে টাঙ্গাইল শহর অবস্থিত এই আসনেই। ফলে জাতীয় নির্বাচন ঘিরে এখানকার প্রার্থী বাছাই সব সময়ই বিশেষ গুরুত্ব বহন করে। এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী ঘোষণা করেনি। তবে দুই প্রার্থীরই রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততা উল্লেখযোগ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, টাঙ্গাইল সদর-৫ আসনটি বিএনপির জন্য মর্যাদার প্রতীক। এ আসনে বিএনপির শক্ত ঘাঁটি থাকলেও, সঠিক প্রার্থী নির্ধারণই চূড়ান্ত ফলাফলের মূল নির্ধারক হতে পারে। একজন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন, “এই আসনের প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামত এবং কেন্দ্রীয় নেতৃত্বের ভারসাম্য রক্ষা করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।” যদিও এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ‘ধানের শীষ’ কার হাতে উঠবে—তা নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে। জেলার রাজনীতির সবচেয়ে আলোচিত এই আসনটি এখন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইল-৪ এ লুৎফর রহমান মতিনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ
টাঙ্গাইল-৪ এ লুৎফর রহমান মতিনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ

১৩৩, টাঙ্গাইল-৪(কালিহাতী)আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গনসংযোগ করছেন।হাঠ-বাজারে তারেক রহমানের ৩১দফা লিফলেট বিতরন করছেন। আরেক,মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিসম্পাদক বেনজির আহমেদ টিটোর সর্মথনের নেতা- কর্মীরা বেনজীর আহমেদ টিটোর পক্ষেই কাজ করে যাচ্ছে। বেনজীর আহমেদ টিটো সংগঠনের কিছু নেতাকর্মীদের আশ্বাস দিচ্ছে এটা চুড়ান্ত মনোনয়ন না এটা পরিবর্তন হবে এবং তার পক্ষে মনোনয়ন আসবে। এদিকে মনোনয়ন পাওয়া প্রার্থী লুৎফর রহমান মতিন সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের কাছে যাচ্ছেন এবং ফোনে যোগাযোগ করছেন কিন্তু তারা সংগঠনের দায়িত্ব থাকা সত্বেও ধানের শীষে মোননীত প্রার্থী পক্ষে কাজ করছেন না। লুৎফর রহমান মতিনবলেন " আমাকে দল মনোনয়ন দিয়েছে আামি অনুরোধ করবো যারা এখনো ধানের শীষে পক্ষে কাজ না করে ব্যাক্তি রাজনীতি পক্ষে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে দলের সিদ্ধান্তে পক্ষে রাজনীতি করার জন্য।দল যদি আমার মনোনয়ন পরিবর্তন করে যাকে খুশি মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো।যেহেতু দল আমাকে নমিনেশন দিয়েছে আসুন আমরা সবাই বিএনপির এবং ধানের শীষে পক্ষে কাজ করি"।এবং তিনি ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসাংগঠনিক বেনজীর আহমেদ টিটোর উদ্দেশ্য বলেন," আমি তাকে অনেকবার ফোন ও এসএমএস এ ভয়েস মেসেজ দিয়েছি।এবং তার অফিসে গেয়েছি যেহেতু সহসাংগঠনিক দায়িত্বে আছেন আমি অনেক বক্তব্য তাকে অনুরোর করেছি আসুন দলের সিদ্ধান্ত মেনে রাজনীতি করি"। লুৎফর রহমান মতিন বেনজীর আহমদ টিটোর উদ্দেশ্যে আরও বলেন,"কালিহাতী বিএনপি কে ভাগ করবেন না।কালিহাতি উপজেলায় মনোনয়ন প্রত্যাশী ছিল ৯ জন এর মধ্যে ৮ জনই একমত হয়ে দলের মনোনীত প্রার্থী আমাকে সমর্থন দিয়েছে এবং আমার পক্ষে কাজ করে যাচ্ছে"।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ২ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে। নিহত রিয়া দাশ নামাজগড় গ্রামের প্রয়াত উত্তম দাশের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত রিয়া দাশের কাকাতো ভাই সুদর্শন দাশ ও দীপঙ্কর দাশ জানান, তাদের বৌদি ভারতী দাশ দুপুরে রিয়া ও সুস্মিতাকে নিয়ে প্রতিবেশী আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসলের উদ্দেশ্যে বের হন। তিনি শিশু দু’টিকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। কিছুক্ষণ পর সেখানে ফিরে এসে রিয়া ও সুস্মিতাকে দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাদের মরদেহ সমাধি দেয়ার অনুমতি প্রদান করা হয়েছে।

মোস্তফা মাসুদ নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলের জেলা প্রশাসক ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন

সাজিদ পিয়াল:ঘাটাইল উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: সেবায় স্বচ্ছতা ও দ্রুততার ওপর জোর। ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার—টাঙ্গাইলের জেলা প্রশাসক ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। অনিয়ম বা বিলম্ব কোনভাবেই গ্রহণযোগ্য নয়।” সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদেরকে দলগতভাবে কাজ করা, সেবামুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং মাঠপর্যায়ের তদারকি জোরদার করার নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসকের এ পরিদর্শনে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।ঘাটাইল উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: সেবায় স্বচ্ছতা ও দ্রুততার ওপর জোর দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। অনিয়ম বা বিলম্ব কোনভাবেই গ্রহণযোগ্য নয়।” সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদেরকে দলগতভাবে কাজ করা, সেবামুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং মাঠপর্যায়ের তদারকি জোরদার করার নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসকের এ পরিদর্শনে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৫, ২০২৫ 0
নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার শিশু শিক্ষার্থী

নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় মেধা যাচাইয়ে টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের ২৫টি উপজেলা থেকে এবার ৮ হাজার শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। ধাপে ধাপে এই ৪ জেলার বিভিন্ন উপজেলায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলের শাহ্পুর তাহিরীয়া দারুস্ সুন্নাহ্ হাফিজিয়া ও নূরানী মাদরাসা এবং কালিহাতীর রাজাফৈর কওমীয়া হাফিজিয়া মাদরাসা ও আবু আশরাফ খান (অবঃ জজ) মাদসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে জেলার ভূঞাপুর, মধুপুর, গোপালপুর, ধনবাড়ী ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন মাদরাসা এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতীর রাজাফৈর কওমীয়া হাফিজিয়া মাদরাসা ও আবু আশরাফ খান (অবঃ জজ) মাদসায় বৃত্তি পরীক্ষা প্রথম শ্রেণির শিক্ষার্থী সাবিহা, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আতিয়া ও হাসান বলেন- তারা এর আগে কখনো বৃত্তি পরীক্ষায় অংশ নেননি। এবারই প্রথম অংশ নিয়েছেন, পরীক্ষায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। অভিভাবকরা বলেন- এই স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় শিশুদের পড়াশোনায় উৎসাহ তৈরি করছে এবং বৃত্তি পরীক্ষার মাধ্যমে সারা বছরের পড়াশোনার মেধার বিকাশ ঘটে। মাদরাসার শিক্ষকরা বলেন- এটি শুধু বৃত্তি পরীক্ষা নয়, এই পরীক্ষার মাধ্যমে পড়ার উন্নয়ন ঘটে এবং পড়াশোনায় ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিযোগীতা ও শিক্ষার্থীদের পাঠ্যভাসে আরও আত্মবিশ^াসী হয়। এছাড়াও ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন- টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের ২৫টি উপজেলা থেকে এবার ৮ হাজার শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ধাপে ধাপে পরীক্ষাগুলো বিভিন্ন উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাহদী হাসান শিবলী আরও বলেন- ২০১৭ সাল থেকে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে এই পরীক্ষার আয়োজন করে আসছেন। উত্তীর্ণ মেধাবী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করে থাকেনা। পাশাপাশি ফাউন্ডশন থেকে শ্রেষ্ঠ শিক্ষকদেরও সম্মাননা প্রদান করেন। তারা এই ধারাবাহিকতা ভবিষতেও অব্যাহত রাখবেন।  ক্যাপশন: টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলের মির্জাপুরে হত্যাচেষ্টা মামলায় অপসারিত কাউন্সিলর শামীম খান গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে হত্যাচেষ্টা মামলায় অপসারিত কাউন্সিলর শামীম খান গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক (অপসারণকৃত) ওয়ার্ড কাউন্সিলর ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা শামীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মির্জাপুর থানা পুলিশ তাকে উপজেলার একটি এলাকা থেকে গ্রেপ্তার করে।সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়পুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম খান মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ আগস্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগের কয়েকজনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোবায়েদ ইসলাম নিঝুম। ওই মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন শামীম খান। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃত শামীমকে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের সকল পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করলে শামীম কাউন্সিলরশীপ হারান। থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার দিন শামীম খান নেতৃত্বাধীন কয়েকজন সন্ত্রাসী প্রতিপক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানায়, শামীম খান দীর্ঘদিন ধরেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন। পাশাপাশি অপসারণের কারণে তিনি ওয়ার্ড কাউন্সিলর পদ থেকেও বহির্ভূত হন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, মামলার অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইল জেলা পুলিশের অগ্নি-নিরাপত্তা জোরদারে মহড়া অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের অগ্নি-নিরাপত্তা জোরদারে মহড়া অনুষ্ঠিত

সাজিদ পিয়াল: টাঙ্গাইল জেলা পুলিশের অগ্নি-নিরাপত্তা জোরদারে মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিসের বিশেষায়িত টিমের অংশগ্রহণ, পুলিশ সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষন টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে পুলিশ লাইন্স ব্যারাক প্রাঙ্গণে আয়োজন করা হয় অগ্নি মহড়া’। শনিবার সকালে এ মহড়ার উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানটাঙ্গাইল জেলা পুলিশের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের লক্ষ্যে “অগ্নি মহড়া” অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ব্যারাক প্রাঙ্গণে ““অগ্নি মহড়া”-এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল। কর্মশালা ও মহড়ায় কারিগরি সহযোগিতা প্রদান করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭ সদস্যের একটি বিশেষায়িত টিম। কর্মশালায় অগ্নিকাণ্ডজনিত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগণের জান–মাল ও সরকারি সম্পদ রক্ষায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় অগ্নি নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা ও উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান, উৎসুক জনতা নিয়ন্ত্রণ, এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে স্থানান্তরসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। বাড়ির অভ্যন্তরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করা যায়—তা হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুলিশ লাইন্স, টাঙ্গাইলে কর্মরত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ কর্মশালা ও মহড়ায় অংশগ্রহণ করেন। এ কর্মশালা ও মহড়ায় কারিগরি সহযোগিতা প্রদান করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭ সদস্যের একটি বিশেষায়িত টিম। আগুন লাগার মুহূর্তে কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে, জনগণের জান–মাল রক্ষায় পুলিশ সদস্যদের ভূমিকা কী—এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয় প্রশিক্ষণে।আগুন নেভানোর আধুনিক কৌশল শেখানো হয় ।মহড়ায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার, বিভিন্ন ধরণের আগুন চিহ্নিতকরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত ঝুঁকি মোকাবিলা, রুমের ভেতরের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি—সরকারি নথিপত্র নিরাপদে স্থানান্তর,—এসব বিষয়েও বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।ফায়ার সার্ভিসের প্রশিক্ষক (সরাসরি) আগুন নেভানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করেন, যাতে বাস্তব পরিস্থিতিতে পুলিশ সদস্যরা দ্রুত ও নিরাপদ সিদ্ধান্ত নিতে পারেন।উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মহড়ায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুলিশ লাইন্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। অগ্নি-নিরাপত্তা বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে চলমান রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৫, ২০২৫ 0
সংসদ নির্বাচনে GEN-Z–এর ভাবনা: মতবিনিময় সভায় টাঙ্গাইল-৫ এ বিএনপি মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে GEN-Z–এর ভাবনা: মতবিনিময় সভায় টাঙ্গাইল-৫ এ বিএনপি মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের তরুণ প্রজন্ম GEN-Z–এর চিন্তা, প্রত্যাশা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। “আমরাই নতুন বাংলাদেশ GEN-Z”—এই শ্লোগানকে ধারণ করে আয়োজনটিতে তরুণদের অংশগ্রহণই ছিল মূল আকর্ষণ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর–৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সফল সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তরুণ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তরুণদের মতামত, উদ্বেগ, এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন—দেশ পরিবর্তনের মূল শক্তিই তরুণরা, আর GEN-Z প্রজন্মই আগামী দিনের রাজনীতিকে নতুন আলোর আশা দেখাবে।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান

সাজিদ পিয়াল: পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। পোনা অবমুক্তকরণ শেষে পুলিশ সুপার বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, বাংলাদেশে মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত করা প্রয়োজন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের অফিসাররা উপস্থিত ছিলেন। পুকুরে অবমুক্ত এসব পোনা বড় হয়ে উঠলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং পুলিশ সদস্যদের কল্যাণমূলক কর্মকাণ্ডেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। পুকুরে এ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। ইচ্ছা করলে আরও আকর্ষণীয় হেডলাইন বা অনলাইন নিউজ পোর্টালের স্টাইলে পুনরায় সাজিয়ে দিতে পারি।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৫, ২০২৫ 0
বিএনপির  ভাইস চেয়ারম্যান আহমেদ আযম নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আলোচনায়
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আলোচনায়

নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। গত রোববার (২৩ নভেম্বর) রাতে সখীপুর সরকারি কলেজ মোড়ের এক নির্বাচনী সভায় তিনি বলেন, “আমি নিজেই যেহেতু মুক্তিযোদ্ধা, সারা জীবন মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান করে এসেছি এবং করে যাব।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কয়েকটি ফেসবুক আইডি থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। সখীপুর উপজেলার কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আযম খান দীর্ঘদিন ধরেই সখীপুর-বাসাইলের রাজনীতিতে সক্রিয়। তবে তিনি মুক্তিযোদ্ধা, এ তথ্য আগে কখনো আমাদের জানা ছিল না। তারা বলেন, হয়তো তাদের তথ্য অসম্পূর্ণ থাকতে পারে, তবে আহমেদ আযম খান একজন মুক্তিযোদ্ধা, এমন দাবির কথা এর আগে শোনা যায়নি। তবে সোমবার (২৪ নভেম্বর) সখীপুর উপজেলার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে আমি সক্রিয় আঞ্চলিক (বাসাইল অঞ্চলের) সংগঠকদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হই তখনকার আমাদের যিনি ছাত্রনেতা ছিলেন, খন্দকার আব্দুল বাতেনের সঙ্গে। আমরা যাঁরা খন্দকার আব্দুল বাতেনের সঙ্গে মুক্তিযুদ্ধে সম্পৃক্ত ছিলাম, তাঁদের কেউই মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাপ্রাপ্ত নই এবং তালিকাভুক্তও নই। কারণ উনি (আব্দুল বাতেন) কোনো স্বীকৃত সাবসেক্টর কমান্ডার ছিলেন না। আমরা তখন তুখোড় ছাত্র রাজনীতি করেছি। এই দেশ স্বাধীনের জন্য ভূমিকা পালন করেছি। কোনো ভাতার জন্য চিন্তা করে এসব করিনি।’ আহমেদ আযম খান আরও বলেন, ‘এর আগে আওয়ামী লীগের সময়েও আমি টক শোতে অনেকবার নিজেকে মুক্তিযোদ্ধা বলাতে ডিজিএফআইয়ের কথা শুনেছি। তাঁরা বাসাইল ও সখীপুরে তদন্ত করতে এসেছে যে, আমি মুক্তিযুদ্ধ করেছি কি-না। কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের একজন আঞ্চলিক সংগঠকও ছিলাম।’

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল

সাজিদ পিয়াল:গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর সার্বিক ব্যবস্থাপনায় “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল। প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জনগণের নিকটতম নিরাপত্তার প্রতিনিধিত্বকারী এই বাহিনীকে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা, সচেতনতা ও সেবার মান আরও উন্নত হবে।”অনুষ্ঠানে এনআইএলজি ও জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাও এতে অংশ নেন।প্রশিক্ষণটি গ্রাম পুলিশের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, মাঠপর্যায়ের দায়িত্ব পালনে দক্ষতা উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা সেবায় আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জনগণের নিকটতম নিরাপত্তার প্রতিনিধিত্বকারী এই বাহিনীকে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা, সচেতনতা ও সেবার মান আরো উন্নত হবে।”এ সময় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলের প্রাণকেন্দ্র জনসেবা চত্বরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “তারুণ্য মেলা ২০২৫”

তারুণ্য মেলা ২০২৫ জনসেবা চত্বর, টাঙ্গাইল টাঙ্গাইলের প্রাণকেন্দ্র জনসেবা চত্বরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “তারুণ্য মেলা ২০২৫”। তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, সংস্কৃতি ও প্রযুক্তি চর্চাকে সামনে রেখে আয়োজিত এ মেলা প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। মেলায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, স্টার্টআপ প্রতিনিধিরা, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও ক্রীড়াবিদরা। রয়েছে স্টল, প্রদর্শনী, উদ্ভাবনী প্রকল্প, বইমেলা, সাংস্কৃতিক পরিবেশনা, ক্যারিয়ার কাউন্সেলিং কর্নার, তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীসহ নানা আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, তারুণ্য মেলা তরুণদের প্রতিভা বিকাশ, নেতৃত্ব গঠন ও ইতিবাচক সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রযুক্তি, কর্মসংস্থান ও উদ্ভাবনের পথ তৈরি করতেই এ মেলার উদ্দেশ্য — “তারুণ্যের শক্তি দেশের শক্তি”। দিনব্যাপী মেলায় তরুণদের অংশগ্রহণ, আলাপ-আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় জনসেবা চত্বর মুখরিত হয়ে ওঠে। আগামী প্রজন্মের স্বপ্ন, উদ্ভাবন ও সম্ভাবনার মিলনমেলা হয়ে উঠেছে এই আয়োজন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৫, ২০২৫ 0
দেলদুয়ারে নদীর তীর থেকে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
টাঙ্গাইলে দেলদুয়ারে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্টের অভিযান

সাজিদ পিয়াল: দেলদুয়ারে নদীর তীর থেকে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান ধানকী মহেড়া ও বারপাখিয়ায় অভিযান, ভেকু সাময়িকভাবে বন্ধ ঘোষণা দেলদুয়ার, ২৫ নভেম্বর ২০২৫: দেলদুয়ার উপজেলাধীন ডুবাইল ইউনিয়নের ধানকী মহেড়া এবং এলাসিন ইউনিয়নের বারপাখিয়া এলাকায় নদীর তীর থেকে ভেকু ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে একটি ভেকু উদ্ধার করা হয়। মালিকানা প্রমাণ করতে না পারায় উক্ত ভেকুটি সাময়িকভাবে কাজের অযোগ্য ঘোষণা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহাইমিনুল ইসলাম। এছাড়াও অভিযান চলাকালীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দেলদুয়ার থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেনআজ ২৫ নভেম্বর ২০২৫ তারিখে দেলদুয়ার উপজেলাধীন "ডুবাইল" ইউনিয়নের ধানকী মহেড়া নামক স্থানে নদীর পাড় হতে ভেকু দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে একটি ভেকু পাওয়া যায় এবং মালিকানা দাবি না করায় উক্ত ভেকুটি সাময়িকভাবে কাজের অযোগ্য করে দেয়া হয়। পরবর্তীতে "এলাসিন" ইউনিয়নের বারপাখিয়া নামক স্থানেও এ অভিযান অব্যাহত থাকে। অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জোহরা সুলতানা যূথী ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম। এছাড়া উক্ত অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীসহ দেলদুয়ার থানার পুলিশ সদস‌্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এই ধরনের অভিযান অব্যাহত রাখার মাধ্যমে নদী সংরক্ষণ এবং মাটি সংক্রান্ত আইন-শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নতুন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এস এম মোশারফ হোসাইন খানকে আহ্বায়ক ও মো. মুছা মিয়াকে সদস্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডল এবং সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটি কার্যকর হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং সদস্যরা—ইয়ার মামুদ, এসএম মোমরেজ আলী, ইউসুফ আলী ও মো. আশরাফ সিদ্দিকী।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সভাপতির পদত্যাগ
টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সভাপতির পদত্যাগ

দলীয় কোন্দল, কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং সাময়িক অব্যাহতির পর শেষ পর্যন্ত দলীয় সর্বপ্রকার পদ-পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভূঞা (শাজাহান সাজু)। ২৫ নভেম্বর ২০২৫ তারিখে তিনি পদত্যাগপত্রটি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে বিষয়টি জনসমক্ষে আনেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই পদত্যাগ এসেছে সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের ভেতরে তীব্র অস্থিরতার প্রেক্ষাপটে। সাজুর প্রধান অভিযোগ—বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটি তিনি নিজের মর্যাদার প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেন। এছাড়া তার অভিযোগ, অ্যাডভোকেট আজম খান সখীপুরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিএনপিতে পুনর্বাসন করে একটি পৃথক বলয় গড়ে তুলছেন। ফেসবুকে প্রকাশিত পদত্যাগপত্রে শাজাহান সাজু লেখেন—সখিপুরে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আজম খানের আওয়ামী পুনর্বাসন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন ভাষায় কথা বলার প্রতিবাদ স্বরূপ, আমি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু দলীয় সর্বপ্রকার পদ-পদবী থেকে পদত্যাগ করিলাম।” স্বাক্ষরিত চিঠিতে তিনি উল্লেখ করেন যে ২৫ নভেম্বর ২০২৫ থেকে তিনি দলের সকল পদ-পদবী থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন। দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা, ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে মন্তব্য করেন। এর আগে কিছুদিন আগেই তাকে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাময়িক অব্যাহতির পর থেকেই সাজু ক্ষুব্ধ ছিলেন। অবশেষে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করায়, সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সখীপুর বিএনপির রাজনীতিতে নতুন অস্থিরতা, বিভাজন ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলের মধুপুরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় ২মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে ইয়াসিন হোসেন (২৭) এবং ভোলার চরফ্যাশন উপজেলার রাকিব (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির জানান, নিহতরা মধুপুর বনে বেড়াতে এসেছিলেন। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

নাদিম তালুকদার নভেম্বর ২৪, ২০২৫ 0
বাংলাদেশের মাটিতে অবস্থান করে মুক্তিযোদ্ধা দের অপমান করা কাম্য নয়
বাংলাদেশের মাটিতে অবস্থান করে মুক্তিযোদ্ধা দের অপমান করা কাম্য নয়

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে যেভাবে অপমান অপদস্ত করা হয়েছে, আমি মনে করি এটা আমাকেও করা হয়েছে। আমি মনে করি এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। সে যেই দলেরই হোক, বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা, এটা কাম্য নয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে মোবাইল ফোনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের অসৌজন্যমূলক কথাবার্তা ও গালিগালাজের প্রতিবাদ জানিয়ে আহমেদ আযম খানের বিচার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধনে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম একথা বলেন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আবু তালেব মিয়াসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে মোবাইল ফোনে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করেছেন সেটা কোনো ভালো মানুষের পরিচয় বহন করে না। এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাকে সমগ্র জাতি ও বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে দল থেকে তার মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবিও জানান মুক্তিযোদ্ধারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

নাদিম তালুকদার নভেম্বর ২৪, ২০২৫ 0
টাঙ্গাইল শহরে বহুতল ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ
টাঙ্গাইল শহরে বহুতল ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ

টাঙ্গাইলে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণে কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। অন্যদিকে এ বহুতল বাণিজ্যিক ভবনের জমির মালিকানা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে গণপূর্ত ও জেলা পরিষদ। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। নিজেদের অবস্থানে উভয় পক্ষ অনঢ় রয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে । জানা গেছে, টাঙ্গাইলে গণপূর্তের জায়গা দখল করে বিশাল বহুমুখী বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। গণপূর্ত বলছে, নির্মাণাধীন ভবন ভেঙে ফেলতে হবে অথবা তাদের অধীনে দিতে হবে। অপরদিকে জায়গা দখলের বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা ভাবছে জেলা পরিষদ। এদিকে বাণিজ্যিক ভবন নির্মাণের অন্তরালে নজিরবিহীন দুর্নীতি আর অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। গণপূর্তের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৭৫ শতাংশ জায়গা দখল ও বাণিজ্যিক ভবন নির্মাণের মধ্যদিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। এদিকে টাকা জমা দিয়ে দোকান ইজারা নেওয়ার ১০ বছরেও পজিশন বুঝে পায়নি ব্যবসায়ীরা। বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ আদৌ সমাপ্ত হবে কি না নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। ফলে চরম ক্ষোভ আর হতাশায় দিন কাটছে আড়াইশ দোকান মালিকের। জানা গেছে, টাঙ্গাইল শহরে নতুন বাস টার্মিনাল সংলগ্ন প্রায় এক একর ৫২ শতাংশ জায়গার ওপর ২০১৫ সালে বিবর্তন নামে বহুমুখী বাণিজ্যিক ভবন নির্মাণকাজ শুরু করে টাঙ্গাইল জেলা পরিষদ। জেলা পষিদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক এটি নির্মাণের উদ্যোগ নেন। এর মধ্যে টাঙ্গাইল গণপূর্ত বিভাগের রয়েছে ৭৫ শতাংশ জায়গা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। নির্মাণকাজ শুরুর পর গণপূর্ত বিভাগ বারবার কাজ বন্ধের জন্য চাপ দেয়। কিন্তু কোনো তোয়াক্কা না করে জেলার সবচেয়ে ক্ষমতাধর নেতা ফজলুর রহমান খান ফারুক ভবন নির্মাণকাজ চালিয়ে যান। এ ব্যাপারে টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল জানান, দখলকৃত জায়গার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকার ওপরে। এখানে ছাড় দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে এটি গণপূর্তের অধীনে নিতে হবে অথবা ভেঙে ফেলতে হবে। তবে দুই মন্ত্রণালয় একত্রে সিদ্ধান্ত নিলে নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না জানান, গণপূর্তের দাবি কতটা সঠিক আগে সেটা আমাদের দেখতে হবে। তারপর প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারব। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তারা সরেজমিন পরিদর্শনে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আইনি লড়াই চালিয়ে যেতে চায় জেলা পরিষদ।

নাদিম তালুকদার নভেম্বর ২৪, ২০২৫ 0
তথ্য অধিকার আইন বাস্তবায়নে টাঙ্গাইলে কর্মশালা অনুষ্ঠিত
তথ্য অধিকার আইন বাস্তবায়নে টাঙ্গাইলে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন ভার্চুয়ালি বক্তব্য রাখেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, এলজিডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। কর্মশালায় তথ্য অধিকার-২০০৯ এর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রদানে সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। কর্মশালায় সরকারি-বেসরকারি ও এনজিও বিষয়ক ৩০জন কর্মকর্তা অংশ নেন।

নাদিম তালুকদার নভেম্বর ২৪, ২০২৫ 0
টাঙ্গাইলে সরকারি সাদ'ত কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশ
টাঙ্গাইলে সরকারি সাদ'ত কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশ

সরকারি সা'দত কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন (২০২৫-২৬) এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) শিক্ষক পরিষদ মিলনায়তনে সকাল ১০ ঘটিকা হতে দুপুর ০২ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ। উক্ত নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার (সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ) এবং ড. শেখ ফরিদ (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)। জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার পেয়েছেন ৪৫ ভোট এবং ড. শেখ ফরিদ পেয়েছেন ৭১ ভোট। প্রায় দ্বিগুণ ভোট পেয়ে সম্পাদক পদে জয়ী হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ ফরিদ। যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জনাব মোঃ নাইমুল হাসান (সহকারী অধ্যাপক, ইসলামী শিক্ষা বিভাগ) এবং জনাব আতিকুর রহমান (সহকারী অধ্যাপক, গণিত বিভাগ)। জনাব মোঃ নাইমুল হাসান পেয়েছেন ৯০ ভোট এবং জনাব আতিকুর রহমান পেয়েছেন ২৮ ভোট। প্রায় তিন গুণের বেশি ভোট পেয়ে যুগ্ম - সম্পাদক পদে জয়ী হয়েছেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ নাইমুল হাসান। কোষাধক্ষ্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব মোঃ সুমন মিয়া।

নাদিম তালুকদার নভেম্বর ২৪, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
কে পাচ্ছেন টাঙ্গাইল-৫ এ বিএনপির মনোনয়ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কার হাতে উঠেছে — তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এই দুই প্রভাবশালী নেতার নামই দীর্ঘদিন ধরে আলোচনার শীর্ষে। টাঙ্গাইল সদর-৫ আসনটি ঐতিহাসিকভাবে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসন হিসেবে বিবেচিত। এ আসনে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে বেশি, এবং জেলার প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে টাঙ্গাইল শহর অবস্থিত এই আসনেই। ফলে জাতীয় নির্বাচন ঘিরে এখানকার প্রার্থী বাছাই সব সময়ই বিশেষ গুরুত্ব বহন করে। এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী ঘোষণা করেনি। তবে দুই প্রার্থীরই রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততা উল্লেখযোগ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, টাঙ্গাইল সদর-৫ আসনটি বিএনপির জন্য মর্যাদার প্রতীক। এ আসনে বিএনপির শক্ত ঘাঁটি থাকলেও, সঠিক প্রার্থী নির্ধারণই চূড়ান্ত ফলাফলের মূল নির্ধারক হতে পারে। একজন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন, “এই আসনের প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামত এবং কেন্দ্রীয় নেতৃত্বের ভারসাম্য রক্ষা করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।” যদিও এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ‘ধানের শীষ’ কার হাতে উঠবে—তা নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে। জেলার রাজনীতির সবচেয়ে আলোচিত এই আসনটি এখন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু।

টাঙ্গাইল-৪ এ লুৎফর রহমান মতিনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ

১৩৩, টাঙ্গাইল-৪(কালিহাতী)আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গনসংযোগ করছেন।হাঠ-বাজারে তারেক রহমানের ৩১দফা লিফলেট বিতরন করছেন। আরেক,মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিসম্পাদক বেনজির আহমেদ টিটোর সর্মথনের নেতা- কর্মীরা বেনজীর আহমেদ টিটোর পক্ষেই কাজ করে যাচ্ছে। বেনজীর আহমেদ টিটো সংগঠনের কিছু নেতাকর্মীদের আশ্বাস দিচ্ছে এটা চুড়ান্ত মনোনয়ন না এটা পরিবর্তন হবে এবং তার পক্ষে মনোনয়ন আসবে। এদিকে মনোনয়ন পাওয়া প্রার্থী লুৎফর রহমান মতিন সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের কাছে যাচ্ছেন এবং ফোনে যোগাযোগ করছেন কিন্তু তারা সংগঠনের দায়িত্ব থাকা সত্বেও ধানের শীষে মোননীত প্রার্থী পক্ষে কাজ করছেন না। লুৎফর রহমান মতিনবলেন " আমাকে দল মনোনয়ন দিয়েছে আামি অনুরোধ করবো যারা এখনো ধানের শীষে পক্ষে কাজ না করে ব্যাক্তি রাজনীতি পক্ষে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে দলের সিদ্ধান্তে পক্ষে রাজনীতি করার জন্য।দল যদি আমার মনোনয়ন পরিবর্তন করে যাকে খুশি মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো।যেহেতু দল আমাকে নমিনেশন দিয়েছে আসুন আমরা সবাই বিএনপির এবং ধানের শীষে পক্ষে কাজ করি"।এবং তিনি ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসাংগঠনিক বেনজীর আহমেদ টিটোর উদ্দেশ্য বলেন," আমি তাকে অনেকবার ফোন ও এসএমএস এ ভয়েস মেসেজ দিয়েছি।এবং তার অফিসে গেয়েছি যেহেতু সহসাংগঠনিক দায়িত্বে আছেন আমি অনেক বক্তব্য তাকে অনুরোর করেছি আসুন দলের সিদ্ধান্ত মেনে রাজনীতি করি"। লুৎফর রহমান মতিন বেনজীর আহমদ টিটোর উদ্দেশ্যে আরও বলেন,"কালিহাতী বিএনপি কে ভাগ করবেন না।কালিহাতি উপজেলায় মনোনয়ন প্রত্যাশী ছিল ৯ জন এর মধ্যে ৮ জনই একমত হয়ে দলের মনোনীত প্রার্থী আমাকে সমর্থন দিয়েছে এবং আমার পক্ষে কাজ করে যাচ্ছে"।

সাতক্ষীরা কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ২ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে। নিহত রিয়া দাশ নামাজগড় গ্রামের প্রয়াত উত্তম দাশের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত রিয়া দাশের কাকাতো ভাই সুদর্শন দাশ ও দীপঙ্কর দাশ জানান, তাদের বৌদি ভারতী দাশ দুপুরে রিয়া ও সুস্মিতাকে নিয়ে প্রতিবেশী আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসলের উদ্দেশ্যে বের হন। তিনি শিশু দু’টিকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। কিছুক্ষণ পর সেখানে ফিরে এসে রিয়া ও সুস্মিতাকে দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাদের মরদেহ সমাধি দেয়ার অনুমতি প্রদান করা হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন

সাজিদ পিয়াল:ঘাটাইল উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: সেবায় স্বচ্ছতা ও দ্রুততার ওপর জোর। ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার—টাঙ্গাইলের জেলা প্রশাসক ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। অনিয়ম বা বিলম্ব কোনভাবেই গ্রহণযোগ্য নয়।” সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদেরকে দলগতভাবে কাজ করা, সেবামুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং মাঠপর্যায়ের তদারকি জোরদার করার নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসকের এ পরিদর্শনে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।ঘাটাইল উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: সেবায় স্বচ্ছতা ও দ্রুততার ওপর জোর দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। অনিয়ম বা বিলম্ব কোনভাবেই গ্রহণযোগ্য নয়।” সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদেরকে দলগতভাবে কাজ করা, সেবামুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং মাঠপর্যায়ের তদারকি জোরদার করার নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসকের এ পরিদর্শনে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার শিশু শিক্ষার্থী

নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় মেধা যাচাইয়ে টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের ২৫টি উপজেলা থেকে এবার ৮ হাজার শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। ধাপে ধাপে এই ৪ জেলার বিভিন্ন উপজেলায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলের শাহ্পুর তাহিরীয়া দারুস্ সুন্নাহ্ হাফিজিয়া ও নূরানী মাদরাসা এবং কালিহাতীর রাজাফৈর কওমীয়া হাফিজিয়া মাদরাসা ও আবু আশরাফ খান (অবঃ জজ) মাদসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে জেলার ভূঞাপুর, মধুপুর, গোপালপুর, ধনবাড়ী ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন মাদরাসা এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতীর রাজাফৈর কওমীয়া হাফিজিয়া মাদরাসা ও আবু আশরাফ খান (অবঃ জজ) মাদসায় বৃত্তি পরীক্ষা প্রথম শ্রেণির শিক্ষার্থী সাবিহা, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আতিয়া ও হাসান বলেন- তারা এর আগে কখনো বৃত্তি পরীক্ষায় অংশ নেননি। এবারই প্রথম অংশ নিয়েছেন, পরীক্ষায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। অভিভাবকরা বলেন- এই স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় শিশুদের পড়াশোনায় উৎসাহ তৈরি করছে এবং বৃত্তি পরীক্ষার মাধ্যমে সারা বছরের পড়াশোনার মেধার বিকাশ ঘটে। মাদরাসার শিক্ষকরা বলেন- এটি শুধু বৃত্তি পরীক্ষা নয়, এই পরীক্ষার মাধ্যমে পড়ার উন্নয়ন ঘটে এবং পড়াশোনায় ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিযোগীতা ও শিক্ষার্থীদের পাঠ্যভাসে আরও আত্মবিশ^াসী হয়। এছাড়াও ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন- টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের ২৫টি উপজেলা থেকে এবার ৮ হাজার শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ধাপে ধাপে পরীক্ষাগুলো বিভিন্ন উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাহদী হাসান শিবলী আরও বলেন- ২০১৭ সাল থেকে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে এই পরীক্ষার আয়োজন করে আসছেন। উত্তীর্ণ মেধাবী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করে থাকেনা। পাশাপাশি ফাউন্ডশন থেকে শ্রেষ্ঠ শিক্ষকদেরও সম্মাননা প্রদান করেন। তারা এই ধারাবাহিকতা ভবিষতেও অব্যাহত রাখবেন।  ক্যাপশন: টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শীর্ষ সপ্তাহ

কে পাচ্ছেন টাঙ্গাইল-৫ এ বিএনপির মনোনয়ন
রাজনীতি

কে পাচ্ছেন টাঙ্গাইল-৫ এ বিএনপির মনোনয়ন

নভেম্বর ২৫, ২০২৫