All locations

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়ায় একটি রান্নাঘরকে পচা ও বাসি মাংস দিয়ে বিরিয়ানি প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। জহিরুল ইসলাম নামে এক রান্নাঘর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। রান্নাঘরটিতে বাসি, পচা এবং দুর্গন্ধযুক্ত মাংস ব্যবহার করে খাবার তৈরি করা হচ্ছিল। এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার স্থানীয় জনপ্রিয় কয়েকটি রেস্তোরাঁয় সরবরাহ করা হতো। খাবার সরবরাহ করা হতো এমন নামিদামি হোটেলগুলো হলো - কাচ্চি খাদক, হাজী বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।টাঙ্গাইলে পচা-বাসি মাংস দিয়ে বিরিয়ানি রান্নার অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ নভেম্বর) পৌরসভার কান্দাপাড়া রোডে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা জহিরুল ইসলাম উৎপাদিত এসব খাবার স্থানীয় কাচ্চি খাদক, হাজী বিরিয়ানি ও হানিফ বিরিয়ানিতে সরবরাহ করতেন। এই তিনটি দোকানের মালিকও তিনি। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ‘‘রান্নাঘরজুড়ে নোংরা পরিবেশ ও দুর্গন্ধ বিরাজ করছিল। প্রতিদিনই পচা-বাসি মাংস দিয়ে নতুন করে খাবার রান্না করা হতো। যা ভোক্তার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় ও রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়।’’

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৪, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জের এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ প্রণয়ন টিম গঠন:অভিভাবক সদস্য নির্বাচিত সাংবাদিক ফজলুল হক

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫– ২০২৬ শিক্ষাবর্ষের জন্য স্লিপ (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান) প্রণয়ন টিম গঠন করা হয়েছে। এতে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এলাকার সুপরিচিত সাংবাদিক ফজলুল হক। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভায় এ ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—এসএমসি মনোনীত সদস্য ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী সরকার, সহকারী শিক্ষক কণিকা সরকার, সর্বোচ্চ অনুদানকারী ও শিক্ষা-অনুরাগী সদস্য রিতা খানম, এবং নারী অভিভাবক সদস্য হিসেবে সহকারী শিক্ষক নাজমুন্নাহার। সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের টেকসই উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ গঠনে স্লিপ টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়ের অগ্রযাত্রা ত্বরান্বিত করবে।অংশগ্রহণকারীরা আরও জানান, স্লিপ টিমের সম্মিলিত উদ্যোগে আগামী শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিসহ বিভিন্ন খাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মোস্তফা মাসুদ নভেম্বর ২৪, ২০২৫ 0
এলেঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত
এলেঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

১৩৩, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন এর নির্বাচনী কর্মী সভার আয়োজন করে হয় এলেঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি উক্ত নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাফি খান, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গোহালিয়া বাড়ি ইউনিয়ন বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিউল আলম তালুকদার, পর্তুগাল বিএনপির আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকের) সভাপতি আবু ইউসুফ তালুকদার, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মাহি খন্দকার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা শেখ আমিনুর ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও যুবদল নেতা ইমরান হোসেন তালুকদার,রফিক, শরীফ, আরিফ, আল আমিন সহ ছাত্রদল , যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত নির্বাচনী কর্মী সভায় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন : ৪কোটি তরুণ ভোটার, তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে বাস্তবতা বিবেচনা করে, আমরা আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফায় আস্বস্ত হয়ে তরুণ ভোটারগণ ধানের শীষে ভোট দিবেন। কালিহাতীর তরুণ ভোটারগণ অবশ্যই ধানের শীষের প্রার্থী জনাব লুৎফর রহমান মতিন কে ভোট দিবে, কারণ লুৎফর রহমান মতিন তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিবেন, একই সাথে তিনি এই কালিহাতীর নারী শিক্ষার অগ্রদূত।

নাদিম তালুকদার নভেম্বর ২৩, ২০২৫ 0
টাঙ্গাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
টাঙ্গাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। কনফারেন্সে ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখনে টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইলের সিভিলি সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, আইনজীবী সমিতির সভাপতি জহুর আজহার খান প্রমুখ। ওই পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), বিদ্যুৎ আদালত সহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পারিবারিক আদালতের বিচারক, বন আদালতের বিচারক, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সিএসআই ও জিআরও উপস্থিত ছিলেন। কনফারেন্সে বক্তারা ফৌজদার মামলার দ্রুত ও কার্যকর তদন্ত নিশ্চিত, যথাসময়ে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, মরদেহের ময়নাতদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের নিরাপত্তা, ভারী ও বড় আলামত সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বিভিন্ন দপ্তরের মধ্যে মামলার যথাযথ প্রক্রিয়া নিয়ে প্রতিবন্ধকতা নিরসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নাদিম তালুকদার নভেম্বর ২৩, ২০২৫ 0
টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত গুরুত্ব ও আনুষ্ঠানিকতার সঙ্গে। শনিবার সকাল থেকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ, মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণে এ সভা বিশেষ গুরুত্ব বহন করে। জেলার আইন-শৃঙ্খলা, মাদক ও অস্ত্র উদ্ধার—বিস্তৃত আলোচনা সভায় প্রথমেই নভেম্বর মাসে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ, মামলা রুজু, তদন্ত অগ্রগতি এবং অপরাধ দমনে পুলিশের অর্জন তুলে ধরা হয়। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধী চক্র শনাক্ত ও গ্রেফতারে পুলিশের সাম্প্রতিক সফলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখা ও নতুন কৌশলে অভিযান পরিচালনার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের দিকনির্দেশনা দেওয়া হয়। বিট পুলিশিং, ট্রাফিক ব্যবস্থাপনা ও গ্রেফতারি পরোয়ানা তামিল—কঠোর নির্দেশনা সভায় বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়। এলাকা ভিত্তিক পুলিশিং জোরদার করে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। গ্রেফতারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে যেসব থানা পিছিয়ে রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ে পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। স্পর্শকাতর মামলা, গোয়েন্দা কার্যক্রম ও সাইবার মনিটরিংয়ে গুরুত্বারোপ সভায় জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি মূল্যায়ন করা হয়। পুলিশ সুপার নির্দেশনায় বলেন, এসব মামলার তদন্তে গতি আনতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পেতে পারে। এ ছাড়া গোয়েন্দা সংক্রান্ত তথ্য সংগ্রহ, অপরাধ প্রবণতা বিশ্লেষণ এবং অপরাধীদের গতিবিধি নজরদারি আরও জোরদার করার নির্দেশ প্রদান করা হয়। সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রম উন্নত করে অনলাইন প্রতারণা, চাঁদাবাজি, মানহানি ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধ দমনে বাড়তি নজরদারির কথাও সভায় উল্লেখ করা হয়। দেশপ্রেম, পেশাদারিত্ব ও সততা—পুলিশ সুপারের আহ্বান সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হলে পেশাদারিত্ব, নিষ্ঠা, সততা ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও জানান, মাঠ পর্যায়ে প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে হবে। সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা, ট্রাফিক বিভাগের প্রতিনিধিরা এবং গোয়েন্দা শাখার কর্মকর্তারা। সভার মাধ্যমে নভেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি ডিসেম্বর ও আগামীর কার্যক্রমের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা গ্রহণ করা হয়।টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে নভেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম, নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয়, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। সভায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৩, ২০২৫ 0
টাঙ্গাইলের ঘাটাইলে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বাবা

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ শেখ, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, আরশেদ আলীর সঙ্গে ছেলে আসলাম শেখের প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই শনিবার বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে আসলাম শেখ বাঁশের লাঠি দিয়ে আরশেদ শেখের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই আসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ২৩, ২০২৫ 0
বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আযমের মোবাইল অডিও ফাঁস।। বীর মুক্তিযোদ্ধা খালেকের থানায় জিডি
বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আযমের মোবাইল অডিও ফাঁস।। বীর মুক্তিযোদ্ধা খালেকের থানায় জিডি

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খালেক মণ্ডলকে মারধর করার হুমকি এবং আপত্তিকর ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে। তবে বিএনপি নেতা আহমেদ আযম খান ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই অডিও এডিট করে উদ্দেশ্যমূলকভাবে অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। তিনি ভূঞাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডল জানান, গত বুধবার (১৯ নভেম্বর) বেলা ৩টা ৩৫ মিনিটে আহমেদ আযম খান তাঁকে ফোন করেন। তাঁদের কথোপকথন হয় ৩ মিনিট ৩৫ সেকেন্ড। সেই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যম ছড়িয়ে পড়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডল বলেন, আহমেদ আযম খান আমাকে ফোন করে গালাগাল করেছেন। পিঠের চামড়া থাকবে না বলে হুমকি দিয়েছেন। তিনি আমার সঙ্গে যেভাবে কথা বলেছেন, তার হুবহু রেকর্ডের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে বিএনপির মনোনিত এমপি প্রার্থী আহমেদ আযম খান বলেন, আপনি আমার নির্বাচনী এলাকায় কমিটি করবেন, আর আমাকে জিজ্ঞেস করবেন না? আপনার বাড়ি কোথায়? আপনার সিএস আরএস কী। আপনি আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত করবেন, এটা করতে দেওয়া হবে না। খামোশ। আপনার পিঠের চামড়া থাকবে না। কীভাবে আপনি বাসাইল আসেন, দেখব। ফাজিলের বাচ্চা। তিনি আরও বলেন, আপনি কি একা মুক্তিযুদ্ধ করেছেন? আর কেউ করে নাই? ফাইজলামি পাইছেন। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পকেটে নিয়ে আইসেন। মুক্তিযোদ্ধার সভাপতি হয়ে দুর্নীতি করছেন। টাকার লোভে পাইছে। টাকার লোভ আপনাকে খাইয়ে দেব, আপনার পিঠের চামড়া থাকবে না, একেবারে খাইয়ে দেব। ফাজিলের বাচ্চা, তোর সাথে আবার কিসের শ্লালিনতা রে, আমি তোকে দেখব। হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা আহমেদ আযম খান বলেন, আমি তাঁর সঙ্গে কথা বলেছি, তবে কোনো হুমকি দিইনি। অডিওতে এআই ব্যবহার করে অন্য রকম করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি মহল আমার বিরুদ্ধে উপর্যুপরি চক্রান্ত করছে। আমার ভাবমূর্তি ক্ষুন্ন ও নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে অডিওটি ভাইরাল করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, সখীপুর-বাসাইল আমার নির্বাচনী এলাকা। খালেক মণ্ডল আমার সঙ্গে কথা না বলে তাঁর ব্যক্তিগত লোকজনকে দিয়ে ইউনিয়ন কমিটি দিয়েছেন। তাঁরা আমার নির্বাচনের বিরোধিতা করছে। ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত ও আমার ইমেজ নষ্ট করতে অডিও এডিট করে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দিয়েছেন। আমি অপেক্ষা করছি। আমি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডল বলেন, ওই অডিও স্পষ্ট। এখানে কোনো এআই ব্যবহার করা হয়নি। তিনি টাঙ্গাইল সদর থানায় অনলাইনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড থেকে তাঁকে মামলা করতে বলা হয়েছে। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন

নাদিম তালুকদার নভেম্বর ২৩, ২০২৫ 0
**টাঙ্গাইল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সাজিদ পিয়াল:টাঙ্গাইল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান দালালচক্রের ৪ জন গ্রেফতার, অর্থদণ্ডসহ কারাদণ্ড টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আকস্মিক অভিযান পরিচালনা করেছে। আজ সকালে এ অভিযান চালিয়ে দালালচক্রের চার সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। দুদক সূত্র জানায়, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষদের জিম্মি করে দীর্ঘদিন ধরে একটি চক্র অতিরিক্ত টাকা আদায় ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে দুদকের একটি বিশেষ দল পাসপোর্ট অফিসে প্রবেশ করে দালালদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। একপর্যায়ে সেবাপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় চক্রের চার সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে বেশ কিছু নথিপত্র, টাকা ও দালালি কাজে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়েছে। দুদকের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, “পাসপোর্ট অফিসকে পুরোপুরি দালালমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না।” অভিযানে সাধারণ সেবাপ্রার্থীরা স্বস্তি প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান হলে দালালচক্রের আধিপত্য কমে যাবে এবং পাসপোর্ট সেবা আরও সহজ হবে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৩, ২০২৫ 0
টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে নবজাগরণশিশুদের জন্য প্লেগ্রাউন্ড কর্মসূচীর অগ্রগতি পরিদর্শন ও উদ্বোধন করেন( জেলা প্রশাসক)- জনাব শরীফা হক

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে নবজাগরণ শিশুদের জন্য প্লেগ্রাউন্ড কর্মসূচীর অগ্রগতি পরিদর্শন ও উদ্বোধন করেন। আজ ২৩/১১/২০২৫ তারিখ জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর উদ্যোগে গৃহীত প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড কর্মসূচী পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। পরিদর্শনকালে তিনি টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন। এছাড়াও পরিদর্শনকালে তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উন্নত শিক্ষা পরিবেশ গঠনে জোর দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষায় নতুন মাত্রা যোগ হয়েছে। জেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য গৃহীত প্লেগ্রাউন্ড কর্মসূচীর বাস্তবায়ন অগ্রগতি যাচাই করতে আজ ২৩ নভেম্বর ২০২৫ টাঙ্গাইলে সরেজমিনে পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিচালিত এই প্লেগ্রাউন্ড উদ্যোগটি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। পরিদর্শনকালে উপদেষ্টা টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রান্তিক অঞ্চলের শিশুদের জন্য এমন আধুনিক ও নিরাপদ খেলার মাঠ নির্মাণকে তিনি দেশের প্রাথমিক শিক্ষাখাতে এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেলার মাঠে নতুন স্থাপিত দোলনা, স্লাইড, ব্যালেন্স বারসহ বিভিন্ন আধুনিক সুবিধা পরিদর্শন করে উপদেষ্টা বলেন— “শিক্ষার মানোন্নয়নে খেলাধুলার ভূমিকা অপরিসীম। শিশুরা খেলাধুলার মধ্য দিয়েই শিখতে, বেড়ে উঠতে এবং সুস্থ চরিত্র গঠন করতে পারে। এই উদ্যোগ দেশের সকল অঞ্চলে বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা আরও গতিশীল হবে।” পরিদর্শন শেষে তিনি অংশ নেন প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায়, যেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। সভায় তিনি শিক্ষকদের প্রতি কয়েকটি দিকনির্দেশনা প্রদান করেন— বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা শিক্ষকদেরকে আধুনিক পদ্ধতিতে পাঠদান প্রশিক্ষণ দেওয়া শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির ব্যবহার বাড়ানো বিদ্যালয়ের শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনা উন্নত করা তিনি আরও বলেন, টাঙ্গাইলে শুরু হওয়া এই প্লেগ্রাউন্ড কর্মসূচী দেশের অন্যান্য জেলায়ও সম্প্রসারণ করা হলে প্রাথমিক শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসক টাঙ্গাইল জানান, শিশুদের সুষ্ঠু বিকাশের স্বার্থে আরও বেশ কিছু বিদ্যালয়ে এ ধরনের প্লেগ্রাউন্ড নির্মাণের কাজ চলছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৃষ্টিশীল হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৩, ২০২৫ 0
অচল অবস্থায় পড়ে আছে টাঙ্গাইলের মধুপুর ফল্টটের ভূমিকম্পন পরিমাপক যন্ত্রটি
অচল অবস্থায় পড়ে আছে টাঙ্গাইলের মধুপুর ফল্টটের ভূমিকম্পন পরিমাপক যন্ত্রটি

২০০৭ সালে মধুপুর পুরাতন তিন তলা উপজেলা পরিষদের ভবনের ছাদে ভূমিকম্প পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ যন্ত্রটির গোলাকৃতি টাওয়ার স্থাপন করা হয় কিন্তু বর্তমানে এটি অচল অবস্থায় আছে। মধুপুর উপজেলা প্রশাসন থেকে জানানো হয় "মেশিনটি স্থাপনের কয়েক বছরের মধ্যেই মেশিনটিতে আগুন ধরে এবং তারপর থেকে মেশিনটির কার্যকারিতা বন্ধ হয়ে যায়"। বর্তমানে মেশিনটি অংশবিশেষ মধুপুর পুরাতন উপজেলা পরিষদ ভবনের লাইব্রেরির একটি কোণে জরাজীর্ণ অংশবিশেষ পড়ে আছে। ভূমিকম্প বিশ্লেষকদের মতে, মধুপুর অঞ্চলে যে ভূমিকম্প ফল্ট টি রয়েছে সেটিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প হলেই ঢাকা শহরের প্রায় অর্ধেক অবকাঠামো ধসে পড়বে এবং বিপুল পরিমাণ হতাহতের ঘটনা ঘটবে। তাছাড়াও এ অঞ্চলের ভূমিকম্প ফল্টটি আঘাত হানলে আশেপাশের অঞ্চলগুলো বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুরে ব্যাপক পরিমাণ ক্ষয়-ক্ষতি হবে। ভূমিকম্পন প্রবল এ অঞ্চলের সিসমোগ্রাফ যন্ত্রটি বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে যেটি খুবই দুঃখজনক এবং এর ফলেএ অঞ্চলে ভূমিকম্প হলে ভূমিকম্পের সঠিক পরিমাপ টি গণনা করা যাবেনা। বিগত দুইদিন যাবত ছোট ছোট মাত্রার ভূমিকম্প আঘাত হানছে এটি বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস।

নাদিম তালুকদার নভেম্বর ২৩, ২০২৫ 0
টাঙ্গাইলের মধুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনানিহত দুই যুবকের স্বপ্ন থেমে গেল মুহূর্তে

সাজিদ পিয়াল:টাঙ্গাইলের মধুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই যুবকের স্বপ্ন থেমে গেল মুহূর্তে টাঙ্গাইলের মধুপুরে গত রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটে গেল হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। মুহূর্তেই নিভে গেল দুটি সম্ভাবনাময় জীবনের প্রদীপ। নিহত দুইজন হলেন—ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশাল জেলার চর ফ্যাশন উপজেলার মো. রাকিব (২৫)। পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া, ভেঙে পড়েছে দুই পরিবারই। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি শক্ত পিলারের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোটরসাইকেলের চালক ও আরোহী। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে অরণখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একদিকে ঘাটাইলের পশ্চিম পাকুটিয়া গ্রামে, অন্যদিকে বরিশালের চর ফ্যাশনের জনপদে নেমেছে গভীর শোক। তরুণ দুইজনের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্বজনরা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন, কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে কিছুক্ষণ আগেও হাসিমুখে থাকা দুই তরুণ এমন করেই চলে গেলেন চিরতরে স্থানীয়রা জানাচ্ছেন, টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় দুর্ঘটনা নতুন নয়। বারবার এমন দুর্ঘটনা ঘটলেও এখনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত গতিনিরোধক ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের দাবি জানান। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ পর্যন্ত মহাসড়কে আতঙ্ক বিরাজ করে। যান চলাচলও কিছুক্ষণ ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৩, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জের উত্তর শ্রীপুরে বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুরের বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দিনব্যাপী অনুষ্ঠিত হলো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। সার্জিকাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় এবং এম.বি.বি.এস (এস. ইউ. এস.টি) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়বুর রহমান এবং ডা. ফারহানা তাসনিমের সহযোগিতায় আয়োজিত এই মানবিক উদ্যোগে সকাল থেকেই ভিড় জমায় এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ।দিনব্যাপী চিকিৎসা সেবার অংশ হিসেবে প্রদান করা হয় সাধারণ রোগ, চর্মরোগ, শিশুরোগ, নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শসহ নানা সেবা। উপস্থিত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি রুহুল আমিন, সহ-সভাপতি হামিদুল ইসলাম, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, সুপার হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য মোবারক আলী ও মোকসেদ সরদার।এছাড়া উপস্থিত ছিলেন সার্জিকাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুস সালাম, গ্রাম্য ডাক্তার আবুল কাশেম ও খায়রুল আনামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চিকিৎসাসেবা দিতে আসা চিকিৎসকরা জানান,সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সমাজের প্রতিটি মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।আয়োজক কর্তৃপক্ষ জানান, সামনের দিনগুলোতেও অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। তারা আরও বলেন, “মানবতার সেবা একটি চলমান প্রক্রিয়া। সমাজের সহায়শীল সবাই এগিয়ে এলে এই উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।” এ ক্যাম্পকে ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা যায় গভীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা।মানবিক এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

মোস্তফা মাসুদ নভেম্বর ২৩, ২০২৫ 0
মানুষের নাকে যখন পরজীবীর বাস- দেখুন বিজ্ঞান কী বলে!

মানুষের নাকের ভেতরে আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি অদেখা জীব বাস করতে পারে। বিশেষ করে যাদের ঋতুভিত্তিক অ্যালার্জি বা হাঁপানি (asthma) আছে, তাদের নাসারন্ধ্রে অপ্রত্যাশিতভাবে বেশি ধরনের ছত্রাক (fungi) পাওয়া গেছে। গবেষকরা বলছেন, এই গোপন ছত্রাকগুলো নাকের মাইক্রোবায়োমকে বদলে দেয়। গবেষণালের একটি ইমিউনোলজি ক্লিনিকের ২০০ জনেরও বেশি শিশু ও তরুণ অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে অনেকেরই একই সাথে অ্যালার্জিক রাইনাইটিস ও হাঁপানি ছিল। নাক থেকে নেওয়া নমুনার জিন বিশ্লেষণে দেখা গেছে, সাধারণত যেসব ছত্রাক অ্যালার্জি বাড়ায়, সেগুলো সবার নাকেই থাকে৷ তবে যাদের অ্যালার্জি বা হাঁপানি আছে, তাদের ক্ষেত্রে সেই ছত্রাকের পরিমাণ অনেক বেশি৷ একই সাথে AIR নামের একটি যৌগের মাত্রা বেশি পাওয়া গেছে যাদের দুই সমস্যাই আছে গবেষকদের মতে, এই AIR যৌগটি ভবিষ্যতে নতুন ওষুধ তৈরির লক্ষ্যবস্তু হতে পারে। এটির ওপর নিয়ন্ত্রণ আনা গেলে অ্যালার্জির জ্বালা অনেকটাই কমানো সম্ভব হতে পারে৷ ফলাফল থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়৷ অ্যালার্জিক রাইনাইটিস এবং হাঁপানি আসলে একই রোগ প্রক্রিয়ার দুটি প্রকাশ হতে পারে। ছত্রাকগুলো হয়তো সরাসরি অ্যালার্জি সৃষ্টি করে না, কিন্তু তাদের উপস্থিতি শরীরকে আরও সংবেদনশীল করে তোলে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৩, ২০২৫ 0
টাঙ্গাইল পৌর শহরের ব্যস্ততম বটতলা–বেবিস্ট্যান্ড সড়কে অবশেষে পূর্ণাঙ্গ কারপেটিং কাজ শুরু হয়েছে।

টাঙ্গাইল পৌর শহরের ব্যস্ততম বটতলা–বেবিস্ট্যান্ড সড়কে অবশেষে পূর্ণাঙ্গ কারপেটিং কাজ শুরু হয়েছে। বহুদিন ধরে খোঁড়াখুঁড়ি, গর্ত আর বারবারের অস্থায়ী মেরামতের কারণে এই সড়ককে শহরের ‘সবচেয়ে ভোগান্তিপূর্ণ’ রুটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো। এবার স্থায়ীভাবে কারপেটিং করার উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এই সড়কে সর্বশেষ বড় ধরনের উন্নয়ন কাজ হয়েছিল ২০২০ সালে। এরপর থেকে বিভিন্ন সময়ে সড়কের অংশবিশেষ ভেঙে গেলে সাময়িকভাবে প্যাচওয়ার্ক, ইট-ঢালাই অথবা সরু অংশ কার্পেট বসিয়ে মেরামত করা হতো। কিন্তু এসব কাজ ছিল তড়িঘড়ি করা ও অস্থায়ী। কয়েক মাসের মধ্যে আবার একই জায়গায় গর্ত তৈরি হয়ে যানবাহন চলাচল ব্যাহত হতো। বর্ষা মৌসুমে পানি জমে সড়কটি আরও বিপজ্জনক হয়ে উঠত। এ অবস্থায় পৌরসভা এবার সম্পূর্ণ সড়কজুড়ে মানসম্মত বিটুমিন দিয়ে কারপেটিংয়ের কাজ শুরু করেছে। কাজ শুরুর পর থেকেই ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা আশা করছেন—দীর্ঘদিনের ঝামেলা অবশেষে কাটবে। পার্ক বাজার এলাকার ব্যবসায়ী শাহরিয়ার ইসলাম সাদ বলেন, “প্রতি বছরই সামান্য মেরামত করত, কিন্তু দুই-তিন মাস যেত না আবার একই অবস্থা। এবার পুরো রাস্তা কারপেটিং করলে সমস্যা কমবে আশা করি এবং আমরা যারা ব্যবসায়ী আছি তাদের পণ্য পরিবহনে সুবিধা হবে"। পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ জানিয়েছে, আগের মেরামতগুলো ছিল জরুরি ও স্বল্পমেয়াদি ব্যবস্থা। এবার পরিকল্পিতভাবে পুরো সড়কের ভিত্তি পরীক্ষা করে টেকসই কারপেটিং করা হচ্ছে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার কিছু জায়গা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংশোধনও করা হবে বলে জানানো হয়। সড়কটির কাজ দ্রুত শেষ হলে বটতলা থেকে বেবিস্ট্যান্ড পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হবে এবং শহরের সেই অংশে দীর্ঘমেয়াদে আর মেরামতের প্রয়োজন হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নাদিম তালুকদার নভেম্বর ২২, ২০২৫ 0
টাঙ্গাইলের ধনবাড়ীতে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলার সাড়ে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। এসময় ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতাওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ স্মারক উন্মোচন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বলেন, প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে অধ্যাবসায়ের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেন, এমন আয়োজনে তরুণরা মাদক দূরে থেকে খেলাধুলার প্রতি প্রতিযোগী হবে। প্রতিযোগিতায় প্রথম হওয়া আশরাফুল আলম কাশেম বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে সিলেট এসেছি। প্রথম হয়ে খুব ভালো লাগছে। নিজেকে সুস্থ রাখতে সুশৃঙ্খল সমাজ গড়তে ম্যারাথনসহ খেলাধুলার বিকল্প নেই। প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া পাবনার ইমরান হোসেন বলেন, বর্তমানে সমাজে মাদক, সন্ত্রাস ও অপরাধ বেড়েই চলেছে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ও সুস্বাস্থ্যের জন্য ম্যারাথনে অংশ নেই। দেশের বিভিন্ন প্রান্তে রানারদের যে পরিমাণ প্রাইজমানি দেওয়া হয়, তা যথেষ্ট নয়। এটি আরও বাড়ানো প্রয়োজন।

নাদিম তালুকদার নভেম্বর ২২, ২০২৫ 0
২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, রাজধানীসহ আশপাশে অনুভূত কম্পন

২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, রাজধানীসহ আশপাশে অনুভূত কম্পন ২২ নভেম্বর ২০২৫, নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মাথায় দ্বিতীয়বারের মতো এই কম্পন জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের বাইপাইল এলাকায় ভূমিকম্পটি রেকর্ড করে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। ভূমিকম্পটি খুব গভীর না হলেও হালকা দুলুনি কয়েকটি স্থানে অনুভূত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। আবহাওয়া অফিস জানায়, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলায়। ভূকম্পনটির স্থায়ীত্ব খুব বেশি না হলেও সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন। এর মাত্র ২৪ ঘণ্টা আগে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক দোলন অনুভূত হয়। দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দেশে একের পর এক ভূমিকম্পে সাধারণ মানুষ যেমন আতঙ্কে রয়েছে, তেমনি বিশেষজ্ঞরাও ভূকম্পন প্রবণতার বাড়তি ঝুঁকির দিকে ইঙ্গিত করছেন। তারা বলছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে ভবন কাঠামোয় নিয়ম মেনে নির্মাণ ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২২, ২০২৫ 0
ব্যাটারিচালিত রিকশার দখলে টাঙ্গাইল পৌর সড়ক, চরম ভোগান্তিতে নগরবাসী।

সাজিদ পিয়াল:ব্যাটারিচালিত রিকশার দখলে টাঙ্গাইল পৌর সড়ক, চরম ভোগান্তিতে নগরবাসী। টাঙ্গাইল শহরের সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণহীন চলাচল এখন চরম পর্যায়ে পৌঁছেছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে উপ-সড়ক—সবখানেই দিনের বেশিরভাগ সময়জুড়ে এসব রিকশার দাপট দেখা যায়। যত্রতত্র দাঁড়ানো, নিয়ম না মেনে রাস্তা দখল করে চলা, ফুটপাত দখল করে রাখা—সব মিলিয়ে যেন এক অনিয়ন্ত্রিত রিকশা নগরীতে রূপ নিয়েছে টাঙ্গাইল পৌর এলাকা। এতে নাজেহাল হয়ে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল–কলেজের শিক্ষার্থী, পথচারী ও জরুরি সেবার যানবাহন চলাচলকারীরা। শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকাসহ শহীদ জগৎজ্যোতি সড়ক, নিরালা মোড়, আদালত চত্বর, আকুর টাকুর পাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকা—প্রায় সব সড়কেই ব্যাটারিচালিত রিকশার ভিড় প্রতিনিয়ত বাড়ছে। সংকীর্ণ সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ও মাঝ রাস্তায় যাত্রী ওঠানামার কারণে সামান্য যানজটই মুহূর্তে দীর্ঘ লাইনে পরিণত হচ্ছে। অনেক সময় দেখা যায়, অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপন বাহিনীর গাড়িও রিকশার ভিড়ে আটকে যাচ্ছে। এতে রোগী পরিবহনে দেরি এবং প্রয়োজনীয় সময়ে জরুরি কাজে যেতে বাঁধাগ্রস্ত হচ্ছে এসব সেবা। স্থানীয়দের অভিযোগ, এসব রিকশার অধিকাংশই কোনো ধরনের নিবন্ধন বা অনুমোদন ছাড়াই চলছে। চালকদের অনেকেই ন্যূনতম ট্রাফিক নিয়ম জানেন না, সড়ক ব্যবহারের প্রাথমিক ধারণাও নেই। ফলে তারা ইচ্ছেমতো সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকে বা হঠাৎ করে ঘুরে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। এ ছাড়া বেশির ভাগ ব্যাটারিচালিত রিকশায় নেই হেডলাইট, ব্যাকলাইট বা সাইড সিগন্যাল। সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় এসব রিকশার বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অনেক রিকশায় অতিরিক্ত যাত্রী তোলা ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পারায় আশঙ্কা আরও বাড়ছে। পথচারীরা জানায়, শহরের বেশির ভাগ ফুটপাত রিকশা রাখার স্থানে পরিণত হয়েছে। ফলে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নেমে হাঁটতে হচ্ছে। এতে pedestrian safety মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা দিয়ে হাঁটা এখন দুঃস্বপ্ন। যে দিকে তাকাই কেবল রিকশা আর রিকশা। ট্রাফিক পুলিশও খুব একটা ব্যবস্থা নিতে পারে না।” টাঙ্গাইল পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্য তারা পরিকল্পনা হাতে নিয়েছেন। শিগগিরই এসব যানবাহনের জন্য প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া, স্টিকার ব্যবস্থা, নির্দিষ্ট রুট ও স্টপেজ চিহ্নিতকরণ এবং চালকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এক কর্মকর্তা বলেন, “ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ নয়, তবে এগুলোকে নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। নীতিমালা তৈরি হলে সড়কে শৃঙ্খলা ফিরবে।” সাধারণ মানুষের দাবি—রিকশার জন্য আলাদা স্টপেজ নির্ধারণ, অনিয়ন্ত্রিত রিকশা চলাচলের বিরুদ্ধে অভিযান, ফুটপাত দখলমুক্ত করা এবং চালকদের নিয়ম মানার বিষয়ে কড়া নজরদারি নিশ্চিত করতে হবে। নগরবাসী মনে করেন, যথাযথ তদারকি ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে ব্যাটারিচালিত রিকশার কারণে সৃষ্ট যানজট, বিশৃঙ্খলা ও ভোগান্তি অনেকটাই কমে যাবে এবং টাঙ্গাইল শহরও ফিরে পাবে স্বস্তির ধারা।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২২, ২০২৫ 0
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বালুমহাল নিয়ে সাংবাদিকদের অপব্যাখ্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বালুমহাল নিয়ে সাংবাদিকদের অপব্যাখ্যা "টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় চল্লিশটি অবৈধ বালু মহাল গড়ে উঠেছে এবং এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে" বলে স্থানীয় তথাকথিত কিছু সাংবাদিক বেশ কিছু দিন যাবত সংবাদ প্রচার করে আসছে। কালিহাতী উপজেলার পৌলি ভাবলা, সল্লা, সল্লা চরপাড়া , ধলাটেংগার, জোকারচর, বিনোদ লুহুরিয়া, সরাতৈল এলাকার বালু ঘাট পরিচালনাকারি ব্যবসায়ীরা জানান, "যে আমরা সিরাজগঞ্জের বৈধ বালু মহাল থেকে নগদ অর্থের বিনিময়ে বালু ক্রয় করে বিক্রি করি কেননা, আমাদের কালিহাতীতে তথা টাঙ্গাইল জেলায় কোনো বৈধ বালু মহাল নেই তাহলে, আমাদের এ ব্যবসা কিভাবে অবৈধ হয়? যারা এ বিষয়ে খবর প্রচারণা করে আসছে তাদের সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন" । তারা আরো উল্লেখ করেন, বিভিন্ন সময় সাংবাদিক নাম ধারী কিছু ব্যক্তি তাদের কাছে টাকা দাবি করে এবং টাকা না দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে যায় । এ বিষয়ে কালিহাতি উপজেলার যমুনা সেতু পূর্ব প্রান্তে গোহালিয়া বাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকার 'মন্ডল বাড়ি' বালুর ঘাটের পরিচালনাকারী বালু ব্যবসায়ী ইমরান হোসেন তালুকদার ও জাহাঙ্গীর হোসেন মন্ডল মুক্তধ্বনি ডটকমকে জানান," আমরা অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রয় করিনা আমরা সিরাজগঞ্জের বৈধ বালু মহাল থেকে নগদ অর্থের বিনিময়ে বালু ক্রয় করে যমুনা সেতু পূর্ব প্রান্তে বালুর-ঘাট পরিচালনা করি আমাদের এ বালুর ঘাট সরকার অনুমোদিত ও বৈধ বালুরঘাট এর ফলে সরকার কোনো রাজস্ব হারাচ্ছে না এবং সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও জনগণের অবকাঠামো গত উন্নয়নে এ বালু ব্যাবহার হচ্ছে"। আমরা দীর্ঘদিন যাবত বৈধ লাইসেন্স ও " বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০" অনুযায়ী এ অঞ্চলে বালুরঘাট পরিচালনা করে আসছি। তবে বিগত কিছুদিন যাবত টাঙ্গাইলের তথাকথিত কিছু সাংবাদিকগণ ইমরান হোসেন তালুকদার ও জাহাঙ্গীর হোসেন মন্ডলের বৈধ বালুর ব্যবসা নিয়ে মিথ্যা-বানোয়াট সংবাদ প্রচার করে যাচ্ছে। এ বিষয়ে ইমরান হোসেন তালুকদার আরো উল্লেখ করেন ," আমরা কোনো আওয়ামীলীগ নেতার বালুর ঘাট দখল করে ব্যবসা করছি না নিজেদের লাইসেন্স দিয়ে বৈধ উপায়ে ব্যবসা করছি এবং আমরা শঙ্কিত কেননা,নানা সময় সাংবাদিক নাম ধারী কিছু ব্যক্তি এসে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে কারণ, আমরা তাদেরকে আর্থিক সেবা করতে পারিনা আমি (ইমরান হোসেন তালুকদার) কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং বর্তমানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালিহাতী উপজেলার রাজনীতির সাথে সম্পৃক্ত আমাকে রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য একটি মহল সাংবাদিকদের দিয়ে এ সকল সংবাদ প্রচার করে যাচ্ছে"। এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খায়রুল ইসলাম জানান তিনি "এ অঞ্চলের বালুর ঘাট গুলোতে কিছুদিন পরপরই অভিযান পরিচালনা করে আসছি এবং এখন পর্যন্ত পরিবেশের জন্য হুমকি স্বরুপ এমন কোনো বিষয় চোখে পড়েনি তবে পরিবেশের জন্য হুমকি স্বরূপ কোন বিষয় চোখে পড়লে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিবেন। স্থানীয় জনগণ এ বিষয়ে জানান যে," এ অঞ্চলে দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীরা বালুরঘাট পরিচালনা করে আসছে এতে করে বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে" ।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২২, ২০২৫ 0
১ সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প: আবহাওয়া অধিদপ্তর

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।  দুই দিনে টানা তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরমধ্যে প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদীতে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন।রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, আর ঠিক ১ সেকেন্ড পর সকাল ১০টা ৩৮ মিনিট ১৩ সেকেন্ডে দ্বিতীয়বারের মতো কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা সেল। হঠাৎ কম সময়ের ব্যবধানে টানা দুইবার ঝাঁকুনি অনুভূত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা—মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, যাত্রাবাড়ী, বাড্ডা, রামপুরা—এ ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেক মানুষ অফিস, বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বের হয়ে খোলা স্থানে দাঁড়ান। বহু উচ্চ ভবনে বসবাসকারী মানুষ তীব্রভাবে কম্পনটা অনুভব করেন বলে জানান। আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক তথ্যমতে, এই দুটি কম্পনের উৎসস্থল ঢাকার নিকটবর্তী ভূখণ্ডে ছিল। ভূমিকম্পগুলোর মাত্রা মাঝারি হলেও কেন্দ্রস্থল কাছাকাছি হওয়ায় তা স্পষ্টভাবে টের পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প ব্যবধানে দুটি কম্পন হওয়া খুব বিরল নয়। প্রধান কম্পনের সাথে মিলিত কম্পন বা মাইক্রোট্রেমরও ঘটতে পারে। ঢাকা ও আশপাশের জেলাগুলোর ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা ভবনের গঠনগত ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্কুল-কলেজের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বাইরে বের হয়ে যায়

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ২২, ২০২৫ 0
মহাখালীতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা

রাজধানীর মহাখালীতে চলন্ত অবস্থায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহাখালীর বটতলা এলাকায় পৌঁছানোর আগেই বাসটির সামনের অংশে আগুন দেখা দিলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যস্ততম সড়কে আকস্মিক এই আগুনের ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসে থাকা যাত্রীরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই নিকটস্থ স্টেশন থেকে একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। দৃশ্যমান উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বাসটি মহাখালী এলাকার দিকে এগিয়ে আসার সময় হঠাৎ একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই সামনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অংশে কোনো যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। বাস থেকে নেমে আসা এক যাত্রী বলেন, “আমরা কিছুই বুঝতে পারিনি। হঠাৎ আগুন, ধোঁয়া… সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেই। আল্লাহর রহমতে সবাই বেঁচে গেছি।” আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পার্শ্ববর্তী দোকানদার ও স্থানীয়রা ছুটে আসলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ঝুঁকি নিতে পারেননি। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। যান চলাচল বন্ধ, সৃষ্টি হয় তীব্র জট আগুন লাগার পর ঘটনাস্থলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাখালী–গুলশান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে এবং ইঞ্জিনসহ বেশ কিছু যান্ত্রিক অংশ নষ্ট হয়েছে। তবে গোটা বাসটি পুড়ে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের সম্পদহানি এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ, ত্রুটি এবং সম্ভাব্য নাশকতার দিকও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ২২, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়ায় একটি রান্নাঘরকে পচা ও বাসি মাংস দিয়ে বিরিয়ানি প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। জহিরুল ইসলাম নামে এক রান্নাঘর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। রান্নাঘরটিতে বাসি, পচা এবং দুর্গন্ধযুক্ত মাংস ব্যবহার করে খাবার তৈরি করা হচ্ছিল। এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার স্থানীয় জনপ্রিয় কয়েকটি রেস্তোরাঁয় সরবরাহ করা হতো। খাবার সরবরাহ করা হতো এমন নামিদামি হোটেলগুলো হলো - কাচ্চি খাদক, হাজী বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।টাঙ্গাইলে পচা-বাসি মাংস দিয়ে বিরিয়ানি রান্নার অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ নভেম্বর) পৌরসভার কান্দাপাড়া রোডে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা জহিরুল ইসলাম উৎপাদিত এসব খাবার স্থানীয় কাচ্চি খাদক, হাজী বিরিয়ানি ও হানিফ বিরিয়ানিতে সরবরাহ করতেন। এই তিনটি দোকানের মালিকও তিনি। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ‘‘রান্নাঘরজুড়ে নোংরা পরিবেশ ও দুর্গন্ধ বিরাজ করছিল। প্রতিদিনই পচা-বাসি মাংস দিয়ে নতুন করে খাবার রান্না করা হতো। যা ভোক্তার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় ও রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়।’’

সাতক্ষীরা কালিগঞ্জের এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ প্রণয়ন টিম গঠন:অভিভাবক সদস্য নির্বাচিত সাংবাদিক ফজলুল হক

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫– ২০২৬ শিক্ষাবর্ষের জন্য স্লিপ (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান) প্রণয়ন টিম গঠন করা হয়েছে। এতে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এলাকার সুপরিচিত সাংবাদিক ফজলুল হক। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভায় এ ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—এসএমসি মনোনীত সদস্য ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী সরকার, সহকারী শিক্ষক কণিকা সরকার, সর্বোচ্চ অনুদানকারী ও শিক্ষা-অনুরাগী সদস্য রিতা খানম, এবং নারী অভিভাবক সদস্য হিসেবে সহকারী শিক্ষক নাজমুন্নাহার। সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের টেকসই উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ গঠনে স্লিপ টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়ের অগ্রযাত্রা ত্বরান্বিত করবে।অংশগ্রহণকারীরা আরও জানান, স্লিপ টিমের সম্মিলিত উদ্যোগে আগামী শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিসহ বিভিন্ন খাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এলেঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

১৩৩, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন এর নির্বাচনী কর্মী সভার আয়োজন করে হয় এলেঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি উক্ত নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাফি খান, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গোহালিয়া বাড়ি ইউনিয়ন বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিউল আলম তালুকদার, পর্তুগাল বিএনপির আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকের) সভাপতি আবু ইউসুফ তালুকদার, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মাহি খন্দকার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা শেখ আমিনুর ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও যুবদল নেতা ইমরান হোসেন তালুকদার,রফিক, শরীফ, আরিফ, আল আমিন সহ ছাত্রদল , যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত নির্বাচনী কর্মী সভায় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন : ৪কোটি তরুণ ভোটার, তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে বাস্তবতা বিবেচনা করে, আমরা আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফায় আস্বস্ত হয়ে তরুণ ভোটারগণ ধানের শীষে ভোট দিবেন। কালিহাতীর তরুণ ভোটারগণ অবশ্যই ধানের শীষের প্রার্থী জনাব লুৎফর রহমান মতিন কে ভোট দিবে, কারণ লুৎফর রহমান মতিন তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিবেন, একই সাথে তিনি এই কালিহাতীর নারী শিক্ষার অগ্রদূত।

টাঙ্গাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। কনফারেন্সে ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখনে টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইলের সিভিলি সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, আইনজীবী সমিতির সভাপতি জহুর আজহার খান প্রমুখ। ওই পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), বিদ্যুৎ আদালত সহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পারিবারিক আদালতের বিচারক, বন আদালতের বিচারক, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সিএসআই ও জিআরও উপস্থিত ছিলেন। কনফারেন্সে বক্তারা ফৌজদার মামলার দ্রুত ও কার্যকর তদন্ত নিশ্চিত, যথাসময়ে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, মরদেহের ময়নাতদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের নিরাপত্তা, ভারী ও বড় আলামত সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বিভিন্ন দপ্তরের মধ্যে মামলার যথাযথ প্রক্রিয়া নিয়ে প্রতিবন্ধকতা নিরসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত গুরুত্ব ও আনুষ্ঠানিকতার সঙ্গে। শনিবার সকাল থেকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ, মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণে এ সভা বিশেষ গুরুত্ব বহন করে। জেলার আইন-শৃঙ্খলা, মাদক ও অস্ত্র উদ্ধার—বিস্তৃত আলোচনা সভায় প্রথমেই নভেম্বর মাসে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ, মামলা রুজু, তদন্ত অগ্রগতি এবং অপরাধ দমনে পুলিশের অর্জন তুলে ধরা হয়। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধী চক্র শনাক্ত ও গ্রেফতারে পুলিশের সাম্প্রতিক সফলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখা ও নতুন কৌশলে অভিযান পরিচালনার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের দিকনির্দেশনা দেওয়া হয়। বিট পুলিশিং, ট্রাফিক ব্যবস্থাপনা ও গ্রেফতারি পরোয়ানা তামিল—কঠোর নির্দেশনা সভায় বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়। এলাকা ভিত্তিক পুলিশিং জোরদার করে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। গ্রেফতারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে যেসব থানা পিছিয়ে রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ে পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। স্পর্শকাতর মামলা, গোয়েন্দা কার্যক্রম ও সাইবার মনিটরিংয়ে গুরুত্বারোপ সভায় জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি মূল্যায়ন করা হয়। পুলিশ সুপার নির্দেশনায় বলেন, এসব মামলার তদন্তে গতি আনতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পেতে পারে। এ ছাড়া গোয়েন্দা সংক্রান্ত তথ্য সংগ্রহ, অপরাধ প্রবণতা বিশ্লেষণ এবং অপরাধীদের গতিবিধি নজরদারি আরও জোরদার করার নির্দেশ প্রদান করা হয়। সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রম উন্নত করে অনলাইন প্রতারণা, চাঁদাবাজি, মানহানি ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধ দমনে বাড়তি নজরদারির কথাও সভায় উল্লেখ করা হয়। দেশপ্রেম, পেশাদারিত্ব ও সততা—পুলিশ সুপারের আহ্বান সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হলে পেশাদারিত্ব, নিষ্ঠা, সততা ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও জানান, মাঠ পর্যায়ে প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে হবে। সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা, ট্রাফিক বিভাগের প্রতিনিধিরা এবং গোয়েন্দা শাখার কর্মকর্তারা। সভার মাধ্যমে নভেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি ডিসেম্বর ও আগামীর কার্যক্রমের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা গ্রহণ করা হয়।টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে নভেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম, নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয়, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। সভায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

শীর্ষ সপ্তাহ

আইন-অপরাধ

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা করা হয়েছে।

নভেম্বর ২৪, ২০২৫