টাঙ্গাইল সদরে প্রান্তিক কৃষাণীদের মাঝে সবজির বীজ বিতরণ টাঙ্গাইল সদর উপজেলার প্রান্তিক কৃষাণীদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে শীতকালীন সবজির উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার নগরজলফৈ এলাকায় ব্রাকের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাকের আঞ্চলিক সমন্বয়কারী [নাম], উপজেলা কৃষি কর্মকর্তা [নাম], স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে প্রান্তিক কৃষাণীদের সহযোগিতা বৃদ্ধি পেলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, “নারী কৃষকেরা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের হাতে উন্নত জাতের বীজ পৌঁছে দিলে উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি পারিবারিক পুষ্টি ও আয়ের পথও উন্মুক্ত হবে।” ব্রাক কর্মকর্তারা জানান, কৃষাণীরা যেন ঘরে বসেই শাকসবজি উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করার পাশাপাশি উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করতে পারেন—এ লক্ষ্যেই এই বীজ বিতরণ করা হচ্ছে। বীজের পাশাপাশি কৃষাণীদের মাঠ পর্যায়ে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে তারা জানান। অনুষ্ঠান শেষে প্রায় প্রান্তিক কৃষাণীর হাতে লাউ, মিষ্টিকুমড়া, শশা, করলা, লালশাক, পালংশাকসহ বিভিন্ন শীতকালীন সবজির উচ্চফলনশীল জাতের বীজ প্যাকেট তুলে দেওয়া হয়। বীজ পেয়ে কৃষাণীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে উৎপাদন ব্যয় বাড়ায় তারা নানা সমস্যার মুখে পড়েছেন। এ ধরনের সহায়তা তাদের উৎপাদন বাড়াতে অনুপ্রাণিত করবে এবং সংসারের আর্থিক সঙ্কট কিছুটা লাঘব করবে। অনুষ্ঠানটি স্থানীয় কৃষাণীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং নারী কৃষকদের স্বনির্ভরতার পথে আরও একধাপ এগিয়ে নিল বলে আয়োজকরা মন্তব্য করেন।
টাঙ্গাইলের মধুপুরে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্নস্থানে প্রদক্ষণিক করে বিএনপির অফিসে এসে সমাবেশে মিলিত হয়। এসময় মধুপুর বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ি উপজেলা সভাপতি আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালেব প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, টাঙ্গাইল ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন পরিবর্তনের নাম করে দাবিতে গতকাল বুধবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষোভ করছিলো মোহাম্মদ আলীর সমর্থকরা। জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলার বিএনপির নেতাকর্মী ও শ্রমিকরা এগিয়ে আসলে মোহাম্মদ আলী সমর্থকরা হামলা করে। এসময় দুটি ক্লিনিক ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। আমরা এ ঘটনায় মোহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কারের দাবি করছি। একই সাথে ঘটনার জড়িত সবাইকে বহিষ্কারের দাবি করেছি। এছাড়া মোহাম্মদ আলী লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখার উদ্যোগে “নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল শহর শাখা সাবেক সভাপতি ও টাংগাইল সদর-৫ আসনে জামায়াত ইসলামির এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি ছাত্রশিবিরের কর্মী-সমর্থক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ নানা অপরাধ নির্মূলে সদা সর্বদা তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ। ধনবাড়ী উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটি ও উপজেলা মাসিক সমন্বয় সভার অনুষ্ঠানে তিনি এসবকথা বলেন। বৃহস্পতিবার(২০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদের এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা হোসাইন, প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বিল্পব কুমার পাল, কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ ও সরকারী ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল বারীসহ সহ অন্যান্যরা। বক্তারা সভায় ধনবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বখাটে, চুরি-ছিনতাই, ঘুষ কারবারি বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন।
টাঙ্গাইলের মধুপুরে অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে তেল,চিনি,চাল, ডাল, লবণ ও মসলা মোট ১৫ কেজি করে জনপ্রতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২০নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ কার্যালয় থেকে এ খাবার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন-মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল-রানা। এসময় মধুপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান ও আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল-রানা জানান, দুর্যোগকালীন ক্ষতিগ্রস্ত উপজেলার দুস্থ ২শ৬২ জন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে, টাঙ্গাইল সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বিপুল ইসলাম তাঁর কর্মদক্ষতা ও সততা স্বীকৃতি স্বরূপ অক্টোবর ২০২৫ মাসের টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় তাঁর প্রশংসনীয় ভূমিকার জন্য তিনি এই সম্মাননা লাভ করেন। জেলার মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় আজ বিপুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা জানানো হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক সভায় অনুষ্ঠানের মাধ্যমে এএসআই মো. বিপুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতবর্ষী সরকারি সা'দত কলেজের ১২ প্রভাষককে "সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে "মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ" সরকারি কলেজ-১ এর এক বিজ্ঞপ্তিতে সরকারি কলেজ গুলোর ১৮৭০ প্রভাষককে "সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি প্রাপ্ত ব্যক্তিরা স্ব স্ব কলেজেই নিজ দায়িত্ব পালন করবে বলে জানানো হয়। সরকারি সা'দত কলেজের পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেনঃ- ১। তানিয়া তাসরিন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ২। রাজিবুল ইসলাম (ইংরেজি বিভাগ) ৩। শারমিন আক্তার (ইতিহাস বিভাগ) ৪। সুবীর পাল (উদ্ভিদবিদ্যা বিভাগ) ৫। জামিল হোসেন (দর্শন বিভাগ) ৬। মোহাম্মদ সাব্বির হাসান (পদার্থবিদ্যা বিভাগ) ৭। ফাহিমা আক্তার (বাংলা বিভাগ) ৮। মোঃ সাইফুল ইসলাম (বাংলা বিভাগ) ৯। শারমিন সুলতানা (বাংলা বিভাগ) ১০। মুমু আক্তার (রসায়ন বিভাগ) ১১। লায়লা ইয়াসমিন (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) ১২। মোঃ রাসেল খান (হিসাববিজ্ঞান বিভাগ)
ঢাকায় শক্তিশালী ভূমিকম্প: ভবন হেলে পড়া, বংশালে রেলিং ধসে ৩ জনের মৃত্যু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী হঠাৎ তীব্র ঝাঁকুনিতে ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘর-বাড়ি, অফিস, শপিংমল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্রুত বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ভবন কেঁপে ওঠে, জানালা-দরজায় শব্দ হয় এবং দুলুনির কারণে অনেক এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয়। ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ভবনে ফাটল ও হেলে পড়ার খবর পাওয়া গেছে। বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের বাসিন্দারা নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বাইরে অবস্থান করছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলগুলোতে গিয়ে পরিস্থিতি যাচাই করছে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, জরুরি হটলাইনে কয়েক মিনিটের মধ্যে ভবন হেলে পড়া, দেয়াল ফাটল ও রেলিং ভেঙে পড়া সংক্রান্ত বহু কল এসেছে। তবে অনেক তথ্য এখনো যাচাই-বাছাই চলছে। ভূমিকম্পের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে রাজধানীর বংশাল এলাকায়। ভূমিকম্পের সময় একটি ভবনের বারান্দার রেলিং ধসে নিচে পড়ে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ জোরে কম্পন অনুভূত হতেই ভবনটির রেলিং খুলে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেছে এবং ভবনে আরো কাঠামোগত ঝুঁকি আছে কিনা তা পরীক্ষা করছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিট জানায়— মাপ: ৫.৭ মাত্রা সময়: সকাল ১০:৩৮ মিনিট উৎপত্তিস্থল: নরসিংদীর মাধবদী গভীরতা: পরিমাপ চলছে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প ভবনে ফাটল ধরাতে পারে। পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা । ভূমিকম্পের পরপরই বিভিন্ন সরকারি দপ্তর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনে তৎক্ষণাৎ প্রবেশ না করা ফাটল দেখা দিলে স্থানীয় প্রশাসনকে জানানো পরবর্তী কম্পনের সম্ভাবনা বিবেচনায় খোলা জায়গায় অবস্থান করা জরুরি ব্যাগ বা প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখা এদিকে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মাঠ প্রশাসনকে ইতোমধ্যে রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছে।
রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প: বহু ভবনে ফাটল, হতাহতের খবর স্টাফ রিপোর্টার: এস কে শিপন আজ শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। আকস্মিক এই ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা, অফিস ও দোকানপাট ছেড়ে দৌড়ে রাস্তায় নেমে আসেন। ছুটির দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে মানুষের ভিড় চোখে পড়ে। ভূমিকম্পের পর রাজধানীর নানা এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। পুরান ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও ভূমিকম্পের উল্লেখযোগ্য প্রভাব দেখা গেছে। মোকাররম ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়। পাশাপাশি শেখ মুজিব হলের পুরাতন ভবনের তৃতীয় তলায়ও ফাটল সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ভবনগুলো খালি করে জরুরি পরিদর্শন শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে টঙ্গী রেল স্টেশন এলাকায় একটি ভবন হেলে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঐ অংশে কার্যক্রম সীমিত করে নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে। এছাড়া রাজধানীর স্বামীবাগের ৫২/A নম্বর বাড়ির পেছনের একটি ভবন হেলে পড়তে শুরু করেছে, যা আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। একইসঙ্গে নিউমার্কেটের সামনে একটি ভবন হেলে পড়ার ঘটনাও নিশ্চিত হয়েছে। পুলিশ ও সিটি করপোরেশন ভবন দুটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে দিয়েছে। গণপরিবহন খাত থেকেও উদ্বেগজনক খবর পাওয়া গেছে। রাজধানীর একটি ফ্লাইওভারের পাশের রেলিং ভেঙে পড়ে, যদিও এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এলাকার বাসিন্দাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকেও ভবন ফাটল, দেয়াল ধসে পড়া এবং আহত হওয়ার খবর আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত সারাদেশের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারি সংস্থাগুলো সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের পর রাজধানীর বহু মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে দীর্ঘসময় রাস্তায় অবস্থান করেন। সর্বত্র আতঙ্ক ও ছোটাছুটির দৃশ্য দেখা যায়।
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান উত্তমের স্ত্রী লিলি আক্তার (৪০) হত্যা মামলার এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম লেবু মিয়া (৩৫)। সে টাঙ্গাইল সদর উপজেলার পৌলি দক্ষিনপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের আনসার ক্যাম্প সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব।গ্রেফতারকৃত লেবু মিয়া টাঙ্গাইলের পল্লী বিদ্যুতের ঠিকাদার মোস্তাক আহমেদ রানা হত্যা মামলারও আসামী। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত (১৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান উত্তমের স্ত্রী লিলি আক্তারকে (৪০) কুইজবাড়ি গ্রামে নিজেদের বিস্কুট ফ্যাক্টরির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। এছাড়া গত (২৬ মে) টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়া বাড়ি মোড়ে পল্লী বিদ্যুতের ঠিকাদার মোস্তাক আহমেদ রানা কুপিয়ে আহত করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। পরে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুটি ঘটনায় টাঙ্গাইল সদর থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। তদন্তে দুটি হত্যাকান্ডের ঘটনায় লেবু মিয়াকে সন্দিগ্ধ করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের আনসার ক্যাম্প সড়কে অভিযান পরিচালনা করে আসামী লেবু মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন বাতিলের দাবিতে মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের আয়োজনে গোড়াই ইউনিয়নের শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান। এ সময় তাদের অনুসারী, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে গোড়াই শিল্পাঞ্চল এলাকা ঘুরে গোড়াই ফ্লাইওভারের নিচে এসে সমাবেশ করেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব ছাড়াও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান, উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর মৃধা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, বিএনপি নেতা খন্দকার মোবারক হোসেন, ছোরহাব হোসেন মাহবুব শিকদার, সেতু হায়দার খান, আলী আযম খান উথান প্রমুখ বক্তব্য রাখেন। জানা গেছে, গত (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনসহ দেশের ২৩৭টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। স্থানীয় বিএনপির নেতারা জানান, ওই ঘোষণার পর থেকেই দলীয় মনোনয়ন বঞ্চিত নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। মনোনয়ন বঞ্চিত নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাবের অনুসারীরা মনোনয়নটি বাতিলের দাবিতে এর আগে একাধিক কর্মসূচি পালন করেন।
টাঙ্গাইল পৌরসভা আধুনিক হলেও ময়লা-আবর্জনার দুর্গন্ধ নিয়ে প্রবেশ করতে হয় জেলা শহরে। ১৩৮ বছরের পুরানো এই পৌরসভায় এখন পর্যন্ত গড়ে উঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। শহরে প্রবেশের তিনটি পথেই রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লার দুর্গন্ধে নাক চেপে শহরে ঢুকতে হয়। এই দুর্গন্ধ দিয়েই যেন স্বাগত জানানো হয় শহরবাসী ও শহরে আগত অতিথিদের। পৌর শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রাবনা বাইপাসের পাশেই ফেলা হচ্ছে শহরের সকল ময়লা আবর্জনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৬টি উপজেলার লোকজনসহ জেলা থেকে ঢাকামুখি ও বিভিন্ন জেলায় মানুষ চলাচল করে। এছাড়াও ময়লার ভাগারের পাশেই রয়েছে অসংখ্য বাড়িঘর। শহরের ময়লা আবর্জনা অন্যত্র ফেলার জন্য বার বার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও কোন ব্যবস্থা নিয়ে হচ্ছে না তারা। পৌরসভা সূত্র জানা যায়, বিগত ১৮৮৭ সালের (১ জুলাই) টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২৯ দশমিক ৪৩ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভা। বিগত ২০২২ সালের আদম শুমারীর তথ্যতে বলা হয়েছে টাঙ্গাইল পৌর শহরে ২ লাখ ৯২ হাজার ৫৯২ জন লোকের বসবাস। ১৩৮ বছরের পুরনো এই পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা তো দূরের কথা, আবর্জনা ফেলার নির্দিষ্ট ভাগাড় নির্মাণ হয়নি আজও। শহরের সব আবর্জনা ফেলা হচ্ছে শহরে প্রবেশের বিভিন্ন সড়কের পাশে। বিগত ৯/১০ বছরেরও বেশি সময় ধরে শহরের আবর্জনা ফেলা হচ্ছে উত্তর দিক দিয়ে শহরের প্রবেশমুখে রাবনা এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে। আর দক্ষিণ অংশের ময়লা ফেলা হচ্ছে শহরের আরেক প্রবেশমুখ কাগমারি বেবিস্ট্যান্ড এলাকায়। এছাড়াও শহরের আশেকপুর এলাকায় দীর্ঘদিন ময়লা আবর্জনা ফেলা হলেও লোকজনদের চাপের মুখে তা বন্ধ রয়েছে। শুধু ময়লাই নয় মৃত জীবজন্তু, গরু-ছাগল, কুকুরও এই ময়লা আবর্জনার সঙ্গে ফেলা হচ্ছে। এতে করে দুর্গন্ধে ওই এলাকায় দাঁড়ানো যায় না। বাসাবাড়িতে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে। এদিকে, প্রায়ই আবর্জনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন ধোঁয়া ও গন্ধে আশপাশের ঘরবাড়ি ও দোকানদারদের পোহাতে হয় চরম কষ্ট। একই চিত্র দেখা যায় বেবিস্ট্যান্ড এলাকায়। সেখানে আবর্জনার ভাগাড় অতিক্রম করে দক্ষিণাংশের মানুষকে মূল শহরে ঢুকতে হয়। বেবিস্ট্যান্ড এলাকায় ময়লা আবর্জনার ভাগাড় পেরিয়েই যাতায়াত করতে হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমএম আলী সরকারি কলেজের শিক্ষার্থীদের। স্থানীয়বাসিন্দা শাহিনা বেগম বলেন, এই ময়লার গন্ধে আমাদের পরিবারের শিশু ও বৃদ্ধা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ময়লার গন্ধে বসবাস করাই আমাদের দায় হয়ে গেছে। মাসুদ মিয়া বলেন, এই ময়লার গন্ধে আমার বাড়িতে কোন ভাড়াটিয়া পাই না। দুগন্ধে নিজেরাও থাকতে পারি না। নিজের বাড়ি ফেলে যেতে পারি না, তাই কষ্ট হলেও বসবাস করছি। শিক্ষার্থী কফিল ইসলাম বলেন, এখান থেকে প্রতিদিন আমি কলেজ বাসে উঠি। ময়লার দুগন্ধে দুই মিনিটও দাড়িয়ে থাকতে পারি না। আমার দাবি পৌরসভা খুব দ্রুত এই ময়লা অন্যত্র সরিয়ে নিবে। পরিবেশবিদ সোমনাথ লাহিরী বলেন, খোলা জায়গায় ময়লা ফেলা পরিবেশ আইন অনুযায়ি আইন পরিপন্থি কাজ। টাঙ্গাইল পৌরসভার যে পরিমান ময়লা খোলা জায়গায় ফেলা হচ্ছে এতে প্রচুর পরিমান মিথেন গ্যাস তৈরি হচ্ছে। যা মানব দেহের জন্য খুবই বিপদজনক। যে কোন সময় মানুষ মেরে ফেলতে পারে এই গ্যাস। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে বার বার পৌরসভা কর্তৃপক্ষকে নোটিশ করলেও তার স্বদোত্তর পাইনি। এ বিষয়ে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, পৌরসভার পক্ষকে থেকে জেলা প্রশাসক কার্যালয়ে ময়লা ফেলার জন্য পৌরসভাকে নির্ধারিত জায়গা দেয়ার জন্য প্রস্তাব রেখেছি। আমরা নতুন জায়গা পেলে সেখানে ময়লা রি-সাইকেল করতে পারবো। এতে আমাদের পৌরসভার পরিবেশ সুন্দর হবে।
সাজিদ পিয়াল:পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। ঘটনাস্থলে কান্না ও আতঙ্ক—পুরান ঢাকার পুরোনো ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা বিবেচনায় প্রশাসন** রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে অল্প সময়েই সৃষ্টি হয় চরম আতঙ্ক। মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে পুরান ঢাকার বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং কোথাও কোথাও ভবনের অংশবিশেষ ধসে পড়ে। এরই মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় বংশাল থানা এলাকায়। বিকেল সাড়ে ৩টার দিকে বংশালের বকশী গলি এলাকায় একটি জরাজীর্ণ তিনতলা ভবনের সামনের অংশ হঠাৎ ধসে পড়লে নিচে চাপা পড়ে তিনজন নিহত হন। পরে তাদের পরিচয় শনাক্ত করার পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। নিহতদের পরিচয় ধসে পড়ে নিহত তিনজন হলেন— 1. মো. শহিদুল ইসলাম (৪২) — বংশাল এলাকার কাপড় ব্যবসায়ী। ঘটনার সময় তিনি দোকান থেকে বাড়ি ফেরার পথে ভবনের নিচে চাপা পড়েন। 2. রোকসানা বেগম (৩৫) — স্থানীয় একটি সেলাই কারখানায় কাজ করতেন। প্রতিদিনের মতো দুপুরের বিরতিতে বাসায় ফিরছিলেন। 3. মাহিন আহমেদ (১২) — বংশাল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ওসি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে এগিয়ে আসে। তিনজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, “ভবনটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।” ভূমিকম্পের তীব্রতা অনুভব হওয়ার পর বংশাল, চকবাজার, ইসলামপুর, লালবাগসহ আশপাশের এলাকায় বহু মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। অনেকে ধারণা করেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির কারণে এলাকায় আতঙ্ক আরও দ্রুত ছড়িয়ে পড়ে। বাসিন্দা নাসির উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, “ভবনটা এমনভাবে দুলছিল যেন মনে হচ্ছিল পুরোটা ভেঙে পড়বে। সবাই দৌড়ে নিচে নেমে আসে।” স্থানীয়রা জানান, পুরোনো ভবনগুলোতে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যেকোনো বড় ধরনের দুর্যোগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক টিম বংশাল ও আশপাশের এলাকার ভবনগুলোতে ফাটল ও ভাঙা অংশের ঝুঁকি পর্যালোচনা করছে। জরুরি প্রয়োজনে কিছু ভবন খালি করারও নির্দেশ দেওয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “পুরান ঢাকার পুরোনো ভবনগুলোর অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পের পর নতুন করে এসব স্থাপনা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে।” নিহত তিনজনের পরিবার ইতোমধ্যেই হাসপাতালে পৌঁছেছে। সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়েছেন মাহিনের বাবা-মা। শহিদুল ইসলামের ছোট দুই সন্তান বাবার মৃত্যুসংবাদ শুনে বারবার মূর্ছা যাচ্ছেন। রোকসানা বেগমের কর্মস্থল ও প্রতিবেশীরাও হাসপাতালে এসে শোক প্রকাশ করছেন। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হালনাগাদের নির্দেশ ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা নতুন করে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। জরাজীর্ণ ভবনগুলো সংস্কার বা ভেঙে নতুন করে নির্মাণের বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হচ্ছে।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এসময় দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানান, মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা। আজ সন্ধ্যায় তারা বাসস্ট্যান্ডে গেলে মনোনয়ন পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় লাইফ কেয়ার হাসপাতাল এবং এশিয়া হাসপাতাল ভাঙচুর করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর।
টাঙ্গাইলের সখীপুরে পাশাপাশি একই বাড়ি থেকে বৃদ্ধা শাহনাজ (৬৫) ও তার প্রতিবন্ধী মেয়ে সাজেদার (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকা থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শাহনাজ বেগম উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকার শামছুল আলমের স্ত্রী। স্থানীয়রা জানান, শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, পেটব্যথা ও কিডনি রোগসহ শারীরিক নানান জটিলতায় ভুগছিলেন। অন্যদিকে এই দম্পতির ২৬ বছর বয়সী মেয়ে সাজেদা জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। বেশ কয়েক দিন সাজেদারও অসুস্থতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, এসব কারণে মানসিক ও অর্থনৈতিক চাপে অসুস্থ গৃহবধূ শাহনাজ মঙ্গলবার রাতে তার প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর নিজে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে তাদের এ অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও প্রতিবন্ধী মেয়ে দুইজনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে এই এ রকম ঘটনা ঘটতে পারে।
টাঙ্গাইলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়। অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ৩ টি গাড়ি থেকে মোট ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং দুই হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি এম এ মুকিত, নুসরাত জাহান এবং শারমিন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে র্যাবের অভিযানে আদালত হতে দুই বছরের সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার অপরাধী মোঃ নান্টু শরীফ (২৭) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত নান্টু শরীফ ঝালকাঠি জেলার নলসিটি থানার নাঙগুলী গ্রামের আঃ ওয়াহেদ শরীফের ছেলে। বুধবার (১৯ নভোম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেওদিঘি বাজার সাকিনস্থ যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত নান্টু শরীফ ঝালকাঠি জেলার নলসিটি থানার ডাকাতি মামলায় আদালত হতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও হাজিগঞ্জ থানার মাদক মামলা এবং ঢাকার শাহবাগ থানার বেপরোয়া ও বিপজ্জনকভাবে মোটরযান চালনার মামলার পলাতক আসামী। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র্যাব-১০, কেরানীগঞ্জ. ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল বুধবার (১৯ নভোম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেওদিঘি বাজার সাকিনস্থ যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঝালকাঠি জেলার নলছিটি থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হ্যামনগর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গণসংযোগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শাকিল উজ্জামান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা–সম্ভাবনার খোঁজখবর নেন। গণসংযোগকালে বক্তব্যে শাকিল উজ্জামান বলেন, “সরকারি বরাদ্দ পেয়ে উন্নয়ন না করে যারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও রাস্তাঘাটের বরাদ্দের টাকা লুটপাট করে, তাদেরকে আগামী নির্বাচনে জনগণ বর্জন করবে।” তিনি আরও বলেন, “আমরা সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করবো। কোনো দুর্নীতি, অন্যায় বা জুলুমের সঙ্গে আমরা নেই। মানুষের ভয়ের কারণ নয়, আমরা মানুষের ভরসা হয়ে পাশে থাকতে চাই। ”গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ নসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শ্রী রতন চক্রবর্তী ও শেখ রেজওয়ান রন্জু, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সজিব হোসেন, সহ-সভাপতি রেজাউল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল কোর্ট মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেয় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান সানু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুর রহমান সুমন প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।
কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গোহালিয়া বাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব,মতিউল আলম তালুকদার বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোল চত্বরের স্কাই-ভিউ রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলনে করেন। মতিউল আলম তালুকদার সংবাদ সম্মেলনে উল্লেখ করেন,“ গত ১৮ তারিখে বল্লভবাড়ী এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার সর্বস্তরের মুসল্লিরা মাহফিলে অংশ নেন। একটি মহলের লোকজন তার আমার বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপব্যাখ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যা সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড শুরু করেছে।”তিনি ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গোহালিয়াবাড়ী ইউনিয়ন থেকে জনগণের বিপুল ভোটে জয়লাভ করে স্বর্ণপদক পেয়েছেন। বিগত ১৭ বছর তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দলের ভেতরে থাকা কতিপয় কিছু লোক তার ক্লিন ইমেজ কে বিনষ্ট করার লক্ষ্যে একটি রাজনৈতিক সংগঠনের সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করে যাচ্ছেনতাই সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এই ইউপি চেয়ারম্যান আরও বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে এই কাজগুলো করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এ সময় তার ছোট ভাই পর্তুগাল বিএনপির আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম( ইউকের)সভাপতি আবু ইউসুফ তালুকদার সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ,মতিউল আলম তালুকদার ২০১১ সালে নবগঠিত গোহালিয়া বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে, ২০১৬ সালে ইউপি নির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৎকালীন প্রশাসন এর মাধ্যমে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়।