All locations

টাংগাইল ঘারিন্দা বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত

টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃ/ত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বাসটি বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় ঘটনা সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা বাস এবং সিএনজি মুখোমুখী ধাক্কা লেগে সাথে সাথেই মৃত্যু হয় এবং আহত বাকি যাত্রীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে ঘটনা স্থলে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ বিষয়টি আমলে নিয়ে খতিয়ে দেখছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩, ২০২৫ 0
টাংগাইলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত "তারুণ্যের উৎসব ২০২৫" অনুষ্ঠিত

সোমবার ০৩নভেম্বর২০২৫ তারিখ জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর কার্যালয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ‍্যে জেলা ক্রীড়া অফিস, টাঙ্গাইল-এর ব্যবস্থাপনায় সদর উপজেলায় আয়োজিত সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক, টাঙ্গাইল। টাংগাইলের ক্রীড়া অনুরাগী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে জেলা প্রশাসক জনাব শরীফা হক সর্বত্র ব্যবস্থা এবং তাঁদের সুযোগ সুবিধা দিতে বিশেষ নিদের্শ দেন। পুরষ্কার বিতরণ করেন সবাইকে সাথে নিয়ে আগামীতে তারুণ্যের জয়গান নিয়ে সামনের পথ চলার আহ্বান জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দিয়েছেন দলটির ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান) জনাব তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টি আসনে বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকা প্রকাশ করেন। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): ফকির মাহবুব আনাম স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): আব্দুস ছালাম পিন্টু, বিএনপি ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ওবায়দুল হক নাসির টাঙ্গাইল-৪ (কালিহাতী): লুৎফর রহমান মতিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে): রবিউল আউয়াল লাভলু, উপজেলা বিএনপি সদস্য টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৮: আহমেদ আযম খান, বিএনপি ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন না দেওয়া হলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল উভয়ই ব্যাপক গণসংযোগ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, এ আসন থেকে কেউ একজন নির্বাচিত মনোনয়ন পাবেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইল মির্জাপুরে ছিনতাই চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে -পুলিশ

টাঙ্গাইলের মির্জাপুর থানা অটোরিক্সাসহ ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। রোববার রাতে টহল পুলিশের দল স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান জানান, আটক দুই চোর অটো চুরি করে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে। অপরজন হলো কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে মোঃ রবিন হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান জানান, আটকের সময় এই দুই চোর অটো চুরি করে পালানোর চেষ্টা করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের আটক করে এবং পুলিশকে খবর দেয়। আটককৃত ব্যক্তিরা হলেন: রিপন (২২): কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আমেরতল গ্রামের ভুট্টো মিয়ার ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার ফরহাদ চেয়ারম্যানের বাসার ভাড়াটিয়া। মোঃ রবিন হোসেন (৩০): কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে। এসআই শাহাদুজ্জামান (সম্ভবত রাহাদুজ্জামান হবেন, নাম উল্লেখ করার ক্ষেত্রে সামান্য ভিন্নতা দেখা যাচ্ছে) নিশ্চিত করেছেন যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ৩, ২০২৫ 0
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহছানিয়া পাবলিক লাইব্রেরীর বার্ষিক পাঠ, পুরষ্কার বিতরণী ও সাধারণ সভা অনুষ্ঠিত

মোস্তফা মাসুদ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে আহছানিয়া পাবলিক লাইব্রেরীর আয়োজনে বার্ষিক পাঠ, পুরষ্কার বিতরণী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৪ ঘটিকায় আহছানিয়া পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কর্মকর্তা শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহছানিয়া পাবলিক লাইব্রেরীর সম্পাদক আলহাজ্ব আবুল ফজল (শিক্ষক), নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সম্পাদক আলহাজ্ব মালেকুজ্জামান, মিশনের কর্মকর্তা আলহাজ্ব মোঃ ইউনুস, নলতা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম ও খতিব গোলাম কিবরিয়া, পীরজাদা মোঃ রবিউল ইসলাম ও একরামুল রেজা, শিক্ষক মোহর আলী, লেকচারার আনিছুর রহমান, লেকচারার মাহমুদন্নবী খান, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী সহ খানবাহাদুর আহছানউল্লা (র.) এর অনুসারী ও সাধারণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন। বার্ষিক পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা সংস্কারক পীরে কামেল হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবনী সম্পর্কিত পাঠ প্রতিযোগিতায় ক-গ্রুপে প্রথম স্থান দখল করে পুরস্কার তুলে নেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী বুশরা নিশাত। খ-গ্রুপে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর চাকুরী জীবন নিয়ে পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে পুরস্কার গ্রহণ করেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান। এবং গ-গ্রপে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) আধ্যাত্মীক জীবন নিয়ে পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে পুরস্কার নেন নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার।পুরস্কার বিতরণী শেষে বক্তারা পীরে কামেল হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবনী, আধ্যাত্মিকতা, ধর্মপ্রচার ও ইসলাম নিয়ে তার কর্ম জীবন ও তার লেখা বইগুলো নিয়ে বিশদ আলোচনা করেন।

মোস্তফা মাসুদ নভেম্বর ২, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জে চিংড়িখালিতে মিথ্যা মামলা ও নচনাবিধ চক্রান্তের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জের চিংড়িখালিতে মিথ্যা মামলা দায়ের, ভুমিহীন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও অপ-প্রচারকারীদের বিরুদ্ধে ভূমিহীন জনপদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শতশত ভুমিহীন নারী পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধনে অসহায় মানুষের ঘরে ঘরে আতঙ্ক সৃষ্টি, সন্ত্রাস, মাদক বিস্তারসহ এলাকায় ত্রাসের রাজত্বে আতঙ্ক সৃষ্টিকারী মামলাবাজ সাইদুল ও সাত্তারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। উপজেলার নলতা ইউনিয়নের চিংড়িখালিতে ভূমিহীন নেতা শহিদুল ইসলাম, মধু সরদারসহ তাদের একান্ত সহযোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, নানান ষড়যন্ত্র ও অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) বিকেলে চিংড়িখালি বৈরাগীর চক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বসুখালী বাজার পর্যন্ত দীর্ঘ লাইনে মানববন্ধনে অংশ নেন চিংড়িখালি ভূমিহীন জনপদের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে উপস্থিত জনতা একক কণ্ঠে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ভূমিহীন জনপদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুমিহীন জনপদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম গাজী, সহ- সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বুল্লা, উপদেষ্টা আবুল হোসেন গাজী, সদস্য মধু সরদার, কুতুব মোড়ল, শওকত হাজী, গোলাপ ঢালী, মজিবার, রফিকুল ইসলাম, আরিজুল সরদার, ভুমিহীন নেত্রী নুরবানু, জাহানারা, শামসুন্নাহার ও মমতাজ প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের মৃত আব্দুল হক গাজীর ছেলে মাদক সম্রাট ও কুখ্যাত সন্ত্রাসী সাইদুল ইসলাম গাজী (৪৭) এবং নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের আবুল কাশেমের ছেলে মাদকসেবী শেখ সাত্তার (৪৫) দীর্ঘদিন ধরে এই এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। এরা ভূমিহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে ভয় সৃষ্টি করে, চাঁদা দাবি করার পাশাপাশি নলতার জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমানসহ অসহায় ও হতদরিদ্র মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানো, মাদক ব্যবসা ও মাদক সেবনসহ এলাকায় দুঃশাসন কায়েম করে অশান্ত করার পায়তারা করে আসছে। বক্তারা আরও বলেন, বিগত সরকারের সময়ে এদের বিরুদ্ধে মাদক, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজিসহ নানাবিধ অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকেছে। এরা আজও রয়েছে বহালতবিয়তে ও বেপরোয়া হয়ে। তারা বৈরাগীর চক, চিংড়িখালি, বসুখালী, সন্ন্যাসীর চক ও ঝায়ামারিসহ আশপাশের এলাকায় তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। ভূমিহীন জনপদের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“অসহায় মানুষের ঘরে ঘরে আতঙ্ক সৃষ্টি করা সন্ত্রাসীদের আর ছাড় দেয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। ”বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদক-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে তিন শতাধিক ভুমিহীনের শেষ সম্বল যায়গাটুকু ফেরত পেতে সরকার বাহাদুরের সুদৃষ্টি কামনা করেছেন তারা। এছাড়াও চিংড়িখালির শান্তি স্থাপন ও ভূমিহীনদের ন্যায়সঙ্গত দাবিতে জনতার এই জাগরণ এখন পুরো কালিগঞ্জের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

মোস্তফা মাসুদ নভেম্বর ২, ২০২৫ 0
সাতক্ষীরার কালিগঞ্জে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

মোস্তফা মাসুদ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছেন দলের নিবেদিতপ্রাণ নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ।শনিবার (১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন দোকান ও বাজারে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং তাদের সামনে রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার ব্যাখ্যা করেন। কাজী আলাউদ্দিন বলেন,“দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি হলো ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র, জবাবদিহিতা, ন্যায়বিচার ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন,“আজ দেশ দুঃশাসন, দারিদ্র্য, মিথ্যা মামলা ও ভয়-ভীতি নির্ভর রাজনীতির অন্ধকারে। আমরা জনগণের শক্তিতে সেই অন্ধকার ভেদ করে আলোর পথে এগিয়ে যাব। লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম,কুশুলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইঞ্জিনিয়ার মো: হাসানুর রহমান,মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছোট্টু ও সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়,রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান,কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, এবং ছাত্রদলের জাকির হোসেন প্রমুখ। স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময় কালে কাজী আলাউদ্দিন বলেন,এই রাষ্ট্র মেরামতের আন্দোলন কোনো দলের নয়—এটি জনগণের মুক্তির আন্দোলন। মিথ্যা মামলা, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণই হবে আগামী পরিবর্তনের মূল শক্তি। জাতীয় রাজনীতিতে নতুন আলো ছড়ানোর প্রত্যয়ে বিএনপির এই গণসংযোগ কর্মসূচি নলতা থেকে ছড়িয়ে পড়ছে পুরো কালিগঞ্জে।

মোস্তফা মাসুদ নভেম্বর ২, ২০২৫ 0
সাতক্ষীরার কালিগঞ্জে ধানের শীষের গণজাগরণে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে জনমত গঠনে নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ আহ্বান বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জে ধানের শীষের গণজাগরণ সৃষ্টি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ২ নভেম্বর রোববার অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সমাবেশ ও মিছিল সফল করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বিকাল ৪টায় কালিগঞ্জের ভদ্রখালী বিএনপি অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মুরশিদ আলী।সভা পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুকসহ ১২ ইউনিয়নের কৃষকদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,“ধানের শীষ আজ জনগণের মুক্তির প্রতীক।জাতীয় নির্বাচনের নামে ভোটবিহীন নাটক ঠেকাতে এখনই ঐক্যবদ্ধ গণজাগরণ গড়ে তুলতে হবে। জনগণই বিএনপির শক্তি, আর সেই শক্তিতেই আসন্ন আন্দোলন সফল হবে।”নেতৃবৃন্দ আগামী ২ নভেম্বরের কালিগঞ্জ উপজেলা বিএনপির সমাবেশ ও মিছিল সফল করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মোস্তফা মাসুদ নভেম্বর ২, ২০২৫ 0
টাঙ্গাইলে যুবদলের যুগ্ন আহবায়ক রনি স্টোক করে চলে গেলেন না ফেরার দেশে

টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক খন্দকার রেজওয়ানুল ইসলাম রনি আর নেই। মরহুম রনি টাঙ্গাইল শহরের গ্রীন রোড পাডদিঘুলীয়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র। টাঙ্গাইল জেলা শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে রনি ব্রেন স্ট্রোক করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি টাঙ্গাইল শহরের পারদিঘুলীয়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। মৃত্যুকালে রনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রনির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। শনিবার বাদ এশা পারদিঘুলীয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজের জানাজা শেষে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। খন্দকার রেজওয়ানুল ইসলাম রনির মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেলসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২, ২০২৫ 0
ভুঞাপুর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

ভুঞাপুর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ও টাংগাইল ২ আসনের নমিনি জনাব হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন,উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনী উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। এই ধরনের সভা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনুষ্ঠানে জনাব হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মামুন এবং মাওলানা নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি সভাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আশা করি এই বৈঠক এলাকার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এস,কে শিপন নভেম্বর ২, ২০২৫ 0
টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে সম্প্রতি দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে কোথাও কোথাও ৭ থেকে ৮ টাকার সমমূল্যের তেল কম দেওয়ার প্রমাণ মিলেছে। আর সেই অনিয়ম ধরা পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আকস্মিক অভিযানে।শনিবার (১ নভেম্বর) রাতে ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও মো. মাহবুব হাসান। হঠাৎ রাতের এই অভিযানে একে একে যাচাই করা হয় প্রতিটি পাম্পের মিটার, মাপ ও মূল্যতালিকা।অভিযানে দেখা যায়, দুইটি প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাপ অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে না। কোথাও তেলের ঘাটতি, কোথাও আবার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিচ্ছে। তাৎক্ষণিকভাবে প্রমাণিত অনিয়মের জন্য মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও মাহবুব হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, একজন ক্রেতা অভিযোগ করেছিলেন, ভূঞাপুরের চারটি পাম্পেই লিটারে ২০–২৫ পয়সা বেশি নিচ্ছে, আবার মাপেও কম দিচ্ছে। আমরা যাচাই করতে গিয়ে দেখি, দুইটি পাম্প ঠিক আছে, বাকি দুইটিতে অনিয়ম ধরা পড়ে। যমুনা ফিলিং স্টেশন তাৎক্ষণিকভাবে সমস্যা ঠিক করেছে, ভাই বন্ধু ফিলিং স্টেশনও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।তিনি আরও বলেন, ন্যায্য ব্যবসা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই অভিযান নিয়মিত চলবে, যাতে কেউ গ্রাহকের অধিকার হরণ করতে না পারে।উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর ভূঞাপুরে একই অভিযোগে চারটি ফিলিং স্টেশনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার ও ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল

এস,কে শিপন নভেম্বর ২, ২০২৫ 0
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম (৩৫) খুনের ঘটনায় স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ নভেম্বর ২০২৫ ইং দুপুরে শ্বশুরবাড়ি থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আব্দুল কাদের উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়ার মৃত গফুর মিয়ার ছেলে। জানা গেছে, ২৬ অক্টোবর রবিবার সকালে সদরের বারোখালী খাল থেকে জিয়াই তার দিয়ে গোলাপী বেগমের পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাপী বেগম বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। মির্জাপুর থানার (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী বেগমের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গোলাপী বেগমের স্বামী আব্দুল কাদের মিয়ার কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়। সাত দিনের রিমান্ড আবেদন করে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২, ২০২৫ 0
টাংগাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রবীণ নাগরিকদের জীবন ব্যবস্থা উন্নয়ন সেমিনার-সভাপতি ছিলেন জবাব শরীফা হক (জেলা প্রশাসক) টাঙ্গাইল

টাংগাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গত ২৯/১০/২০২৫ তারিখ জেলা প্রশাসক-এর কার্যালয়-এ “প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে জেলা প্রশাসক, টাঙ্গাইল প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থা নিশ্চিতকল্পে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পুনরুজ্জীবন-এর ওপর গুরুত্বারোপ করেন । এই অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিতি ছিলেন প্রবীণ নেতা, এবং জেলার গুরুত্বপুর্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টাংগাইল জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট জবাব শরীফা হক। তিনি নানা উন্নয়ন মুলক বিষয় তুলে ধরেন এবং সম্পাদনা করেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১, ২০২৫ 0
টাঙ্গাইল মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন শেষে উপদেষ্টাবৃন্দ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা উপভোগ করেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শহিদ দানবীর আরপি সাহা নিজের জন্য নয়, এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মা ইলিশ রক্ষায় বরাবরের মতো ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে। তিনি বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহার। ফলে এ বছর বেশি সর্তকতা অবলম্বন করা হবে। গত বছর ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা গিয়েছিল। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কোনো জাতিসত্তার সংস্কৃতিকেই ধ্বংসের মুখে ফেলা যাবে না। সকল সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে আমাদের। কোনো উৎসবেই যাতে শৃঙ্খলা নষ্ট না হয়। তিনি বলেন, এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই আমরা সকল ধর্মের মানুষ এক ও অভিন্ন কিন্তু একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে এদেশে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সারাদেশে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন কর্মীবাহিনী সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজায় দায়িত্ব পালনে নিয়োজিত আছে। উপদেষ্টাবৃন্দ কুমুদিনী মিলনায়তনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট এবং ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সন্ধ্যায় মির্জাপুর গ্রামে লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। এতে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জার্মানির রাষ্ট্রদূত ড. রুদিগার লটজ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সুইস দূতাবাসের ডিপুটি হেড অব মিশন দিপক ইলমার , টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১, ২০২৫ 0
টাংগাইল সদর আকুরটাকুর ৩নং ওয়ার্ড হাউজিং এস্টেট এর পাশে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্বার করছে - পুলিশ

টাঙ্গাইল শহরে স্ত্রীর ব্যবহৃত জর্জেট ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) সকালে টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুরপাড়া ৩নং ওয়ার্ডের হাউজিং স্টেটমেন্ট মাঠের দক্ষিণ পাশে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মোঃ আতিক হাসান (২২)। তিনি সোনালি মোড় এলাকার মোঃ শমসের আলীর ছেলে এবং সাবেক কাউন্সিলর হেলাল ফকিরের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আতিক মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। তিনি প্রায়ই বলতেন, “আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমি একা”—এমন কথাগুলো বলার পর নিজেই কাঁদতেন বলে জানান স্ত্রী বন্যা। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে আতিকের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১, ২০২৫ 0
ঐশী বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি হলেন মোহাম্মদ শামীম শাহরিয়ার।
পদোন্নতি পেলেন ঐশী বাংলার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শামীম শাহরিয়ার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের DFP মিডিয়া তালিকাভুক্ত, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকা দৈনিক ঐশী বাংলা-এর গাজীপুর জেলা সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শামীম শাহরিয়ার-কে পদোন্নতি প্রদান করে পত্রিকাটির Special Correspondent (বিশেষ প্রতিনিধি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার সাফল্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ পত্রিকা কর্তৃপক্ষ তাকে এই মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি প্রদান করেছে। ঐশী বাংলা পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত Special Correspondent মোঃ শামীম শাহরিয়ার-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আমরা তার ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য, সম্মান ও অগ্রগতির জন্য শুভ কামনা জানাই।

মোঃ শামীম শাহরিয়ার অক্টোবর ৩১, ২০২৫ 0
টাংগাইল পাকুন্দিয়া বাইপাসে বাসের মুখোমুখি মোটরসাইকেল দুর্ঘটনা

টাংগাইল পাকুন্দিয়া বাইপাস এলাকায় একই মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন দুই ভাই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের মুখোমুখি ধাক্কা লেগে ঘটনা স্থলেই একজন মারা যায়। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে টাঙ্গাইলের পাকুন্দিয়া বাইপাস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের একজন নিহত হয়েছেন এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,৩০/১০/২০২৫ সন্ধ্যার দিকে বাইপাস এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনকরা হবে।

মো: সাজিদ পিয়াল অক্টোবর ৩১, ২০২৫ 0
টাংগাইলে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করছে RAB-১৪

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারি ও ডাকাতির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) বিকেলে র‌্যাব ১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন গাজীপুরের কাপাসিয়ার বাহাকোদিয়া গ্রামের হাফিজ উদ্দিন দর্জির মেয়ে মর্জিনা বেগম ও কুষ্টিয়ার দৌলতপুরের মাদাপুর গ্রামের ভাদু মন্ডলের ছেলে মো. সামাদ মন্ডল। কোম্পানি কমান্ডার সংবাদ সম্মেলন বলেন, ‘একজন মাদক ব্যবসায়ী টাঙ্গাইল সদর এলাকা থেকে সিএনজি যোগে ইয়াবা নিয়ে টাঙ্গাইল নাগরপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে দেলদুয়ারের মোহাম্মদপুর পূর্ব পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশি করার সময় সিগনাল দিয়ে সিএনজি থামানো হয়। সিএনজি তল্লাশিকালে মর্জিনা বেগমের কাছ থেকে তিন হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, স্মার্ট ফোন, নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্যের বাজারমূল্য ১১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। পরে দেলদুয়ার থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে মর্জিনাকে হস্তান্তর করা হয়েছে।’ বুধবার, ২৯ অক্টোবর) রাতে কুষ্টিয়ার দৌলতপুরের ডাকাতি মামলার আসামি মো. সামাদ মন্ডলকে মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়।

মো: সাজিদ পিয়াল অক্টোবর ৩১, ২০২৫ 0
টাঙ্গাইল ভূঞাপুরে ভুল চিকিৎসায় প্রুসুতি মায়ের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে প্রাণ হারিয়েছেন এক প্রসূতি মা। নিহতের নাম মাসুমা আক্তার (২৫)। তিনি ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের জামাল ভূঁইয়ার স্ত্রী। তবে মৃত্যুর মধ্য দিয়েও বেঁচে গেছে তার নবজাতক সন্তান। (৩০ অক্টোবর) ভূঞাপুর পৌর এলাকার সিটি হার্ট ক্লিনিকে। অভিযোগ উঠেছে, চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা, অনিয়ম এবং পরবর্তীতে ঘটনাটি গোপন করার অপচেষ্টার বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রসব ব্যথা ওঠায় মাসুমাকে ভূঞাপুরের সিটি হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর দুইটার দিকে সিজারিয়ান অপারেশনের জন্য নেওয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন করেন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এনামুল হক সোহেল যিনি একইসঙ্গে ওই ক্লিনিকের পার্টনার হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি এনেস্থেসিয়ার দায়িত্বও নিজেই পালন করেন, যদিও এ কাজে আলাদা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক। অপারেশনের পরপরই রোগীর অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু কোথাও স্থানান্তরের ব্যবস্থা না করে ঘণ্টার পর ঘণ্টা ক্লিনিকেই ফেলে রাখা হয় তাকে। একপর্যায়ে নিথর দেহে পরিণত হন মাসুমা আক্তার। স্বজনদের অভিযোগ, মৃত্যুর পরও প্রায় ছয় ঘণ্টা তাকে অপারেশন থিয়েটারে আটকে রাখা হয়, কাউকে দেখতেও দেওয়া হয়নি। পরে ‘উন্নত চিকিৎসার জন্য’ অন্যত্র পাঠানোর নামে মরদেহই অ্যাম্বুলেন্সে তোলা হয়। খবর ছড়িয়ে পড়তেই ক্লিনিক প্রাঙ্গণে শুরু হয় কান্না, ক্ষোভ আর বিক্ষোভ। স্থানীয়দের চাপের মুখে পুলিশ এসে ক্লিনিকটি বন্ধ করে দেয় এবং দুইজন স্টাফকে আটক করে। তবে চিকিৎসক ও ক্লিনিকের মালিকপক্ষ পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, রাতে ভূঞাপুর থানায় ‘মীমাংসার নাটক’ মঞ্চস্থ হয়। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে ক্লিনিক কর্তৃপক্ষ ৫ লাখ টাকা প্রদান করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়, ওই টাকার একাংশ কিছু তথাকথিত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও পুলিশের হাত ঘুরেছে। ঘটনার পর থেকে সিটি হার্ট ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলছে। কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “থানায় মীমাংসা বা টাকা নেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, ঘটনার পর থেকে ক্লিনিক বন্ধ রয়েছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

মো: সাজিদ পিয়াল অক্টোবর ৩১, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জ থানায় অভিযোগ গুরুতর আহত শ্রমিক আফজাল,চিকিৎসা খরচ না পেয়ে মানবেতর জীবন

মোস্তফা মাসুদ: : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের এক শ্রমিক খুলনায় কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন। ঠিকাদারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও চিকিৎসা খরচ না পেয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় আহত শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা নারায়নপুর গ্রামের মৃত জামাত মোড়লের ছেলে আহত শ্রমিক মোঃ আফজাল হোসেন (৪০) ,তিনি অভিযোগে উল্লেখ করেন যে, সোনালি কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রথম শ্রেণির ঠিকাদার আব্দুল হাকিম সরদার (৫৮) এবং তার লেবার সর্দার মোঃ ইকবাল হোসেন (৪০) এর অধীনে কাজ করতে গিয়ে তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন।ভুক্তভোগী জানান,খুলনা শহরের বউবাজার এলাকায় একটি সরকারি বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণকাজ চলাকালীন অসাবধানতাবশত তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে ঠিকাদার পক্ষ তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে মাত্র তিন দিন চিকিৎসা করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সেই সময় ঠিকাদার হাকিম সরদার প্রতিশ্রুতি দেন যে, পরবর্তীতে চিকিৎসার পূর্ণ খরচ বহন করা হবে। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো সহায়তা বা খোঁজখবর নেয়নি। বর্তমানে আফজাল হোসেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বলেন, “২৬ অক্টোবর বিকেলে আমি চিকিৎসা খরচ চাওয়ার জন্য ঠিকাদার হাকিম সরদার ও লেবার সর্দার ইকবালের কাছে গেলে তারা আমাকে ভয়ভীতি দেখায় এবং বলে—‘তোর কিছু করার থাকলে করে নিস।এ বিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন,আমি তাকে খুলনা হাসপাতালে ভর্তি করেছিলাম, কিছু খরচও দিয়েছি। বাড়ি নিয়ে এসে আরো দেবো বলেছিলাম।” এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলেন, “একজন দিনমজুর শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এখন ঠিকাদার চিকিৎসা ব্যয় না দিলে তা অমানবিক আচরণ ছাড়া কিছু নয়। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।আহত শ্রমিক আফজাল হোসেন বর্তমানে চিকিৎসাহীন অবস্থায় হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানবিক সংগঠনগুলোর কাছে চিকিৎসা সহায়তা ও ন্যায়বিচার কামনা করেছেন।

মোস্তফা মাসুদ অক্টোবর ৩০, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
টাংগাইল ঘারিন্দা বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত

টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃ/ত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বাসটি বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় ঘটনা সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা বাস এবং সিএনজি মুখোমুখী ধাক্কা লেগে সাথে সাথেই মৃত্যু হয় এবং আহত বাকি যাত্রীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে ঘটনা স্থলে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ বিষয়টি আমলে নিয়ে খতিয়ে দেখছে।

টাংগাইলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত "তারুণ্যের উৎসব ২০২৫" অনুষ্ঠিত

সোমবার ০৩নভেম্বর২০২৫ তারিখ জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর কার্যালয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ‍্যে জেলা ক্রীড়া অফিস, টাঙ্গাইল-এর ব্যবস্থাপনায় সদর উপজেলায় আয়োজিত সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক, টাঙ্গাইল। টাংগাইলের ক্রীড়া অনুরাগী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে জেলা প্রশাসক জনাব শরীফা হক সর্বত্র ব্যবস্থা এবং তাঁদের সুযোগ সুবিধা দিতে বিশেষ নিদের্শ দেন। পুরষ্কার বিতরণ করেন সবাইকে সাথে নিয়ে আগামীতে তারুণ্যের জয়গান নিয়ে সামনের পথ চলার আহ্বান জানিয়েছেন।

টাঙ্গাইলে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দিয়েছেন দলটির ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান) জনাব তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টি আসনে বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকা প্রকাশ করেন। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): ফকির মাহবুব আনাম স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): আব্দুস ছালাম পিন্টু, বিএনপি ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ওবায়দুল হক নাসির টাঙ্গাইল-৪ (কালিহাতী): লুৎফর রহমান মতিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে): রবিউল আউয়াল লাভলু, উপজেলা বিএনপি সদস্য টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৮: আহমেদ আযম খান, বিএনপি ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন না দেওয়া হলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল উভয়ই ব্যাপক গণসংযোগ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, এ আসন থেকে কেউ একজন নির্বাচিত মনোনয়ন পাবেন।

টাঙ্গাইল মির্জাপুরে ছিনতাই চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে -পুলিশ

টাঙ্গাইলের মির্জাপুর থানা অটোরিক্সাসহ ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। রোববার রাতে টহল পুলিশের দল স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান জানান, আটক দুই চোর অটো চুরি করে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে। অপরজন হলো কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে মোঃ রবিন হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান জানান, আটকের সময় এই দুই চোর অটো চুরি করে পালানোর চেষ্টা করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের আটক করে এবং পুলিশকে খবর দেয়। আটককৃত ব্যক্তিরা হলেন: রিপন (২২): কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আমেরতল গ্রামের ভুট্টো মিয়ার ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার ফরহাদ চেয়ারম্যানের বাসার ভাড়াটিয়া। মোঃ রবিন হোসেন (৩০): কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে। এসআই শাহাদুজ্জামান (সম্ভবত রাহাদুজ্জামান হবেন, নাম উল্লেখ করার ক্ষেত্রে সামান্য ভিন্নতা দেখা যাচ্ছে) নিশ্চিত করেছেন যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহছানিয়া পাবলিক লাইব্রেরীর বার্ষিক পাঠ, পুরষ্কার বিতরণী ও সাধারণ সভা অনুষ্ঠিত

মোস্তফা মাসুদ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে আহছানিয়া পাবলিক লাইব্রেরীর আয়োজনে বার্ষিক পাঠ, পুরষ্কার বিতরণী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৪ ঘটিকায় আহছানিয়া পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কর্মকর্তা শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহছানিয়া পাবলিক লাইব্রেরীর সম্পাদক আলহাজ্ব আবুল ফজল (শিক্ষক), নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সম্পাদক আলহাজ্ব মালেকুজ্জামান, মিশনের কর্মকর্তা আলহাজ্ব মোঃ ইউনুস, নলতা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম ও খতিব গোলাম কিবরিয়া, পীরজাদা মোঃ রবিউল ইসলাম ও একরামুল রেজা, শিক্ষক মোহর আলী, লেকচারার আনিছুর রহমান, লেকচারার মাহমুদন্নবী খান, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী সহ খানবাহাদুর আহছানউল্লা (র.) এর অনুসারী ও সাধারণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন। বার্ষিক পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা সংস্কারক পীরে কামেল হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবনী সম্পর্কিত পাঠ প্রতিযোগিতায় ক-গ্রুপে প্রথম স্থান দখল করে পুরস্কার তুলে নেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী বুশরা নিশাত। খ-গ্রুপে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর চাকুরী জীবন নিয়ে পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে পুরস্কার গ্রহণ করেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান। এবং গ-গ্রপে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) আধ্যাত্মীক জীবন নিয়ে পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে পুরস্কার নেন নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার।পুরস্কার বিতরণী শেষে বক্তারা পীরে কামেল হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবনী, আধ্যাত্মিকতা, ধর্মপ্রচার ও ইসলাম নিয়ে তার কর্ম জীবন ও তার লেখা বইগুলো নিয়ে বিশদ আলোচনা করেন।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

টাংগাইল ঘারিন্দা বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত

নভেম্বর ৩, ২০২৫