মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জে ধানের শীষের গণজাগরণ সৃষ্টি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ২ নভেম্বর রোববার অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সমাবেশ ও মিছিল সফল করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বিকাল ৪টায় কালিগঞ্জের ভদ্রখালী বিএনপি অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মুরশিদ আলী।সভা পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুকসহ ১২ ইউনিয়নের কৃষকদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,“ধানের শীষ আজ জনগণের মুক্তির প্রতীক।জাতীয় নির্বাচনের নামে ভোটবিহীন নাটক ঠেকাতে এখনই ঐক্যবদ্ধ গণজাগরণ গড়ে তুলতে হবে। জনগণই বিএনপির শক্তি, আর সেই শক্তিতেই আসন্ন আন্দোলন সফল হবে।”নেতৃবৃন্দ আগামী ২ নভেম্বরের কালিগঞ্জ উপজেলা বিএনপির সমাবেশ ও মিছিল সফল করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক খন্দকার রেজওয়ানুল ইসলাম রনি আর নেই। মরহুম রনি টাঙ্গাইল শহরের গ্রীন রোড পাডদিঘুলীয়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র। টাঙ্গাইল জেলা শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে রনি ব্রেন স্ট্রোক করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি টাঙ্গাইল শহরের পারদিঘুলীয়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। মৃত্যুকালে রনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রনির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। শনিবার বাদ এশা পারদিঘুলীয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজের জানাজা শেষে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। খন্দকার রেজওয়ানুল ইসলাম রনির মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেলসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভুঞাপুর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ও টাংগাইল ২ আসনের নমিনি জনাব হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন,উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনী উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। এই ধরনের সভা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনুষ্ঠানে জনাব হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মামুন এবং মাওলানা নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি সভাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আশা করি এই বৈঠক এলাকার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে কোথাও কোথাও ৭ থেকে ৮ টাকার সমমূল্যের তেল কম দেওয়ার প্রমাণ মিলেছে। আর সেই অনিয়ম ধরা পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আকস্মিক অভিযানে।শনিবার (১ নভেম্বর) রাতে ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও মো. মাহবুব হাসান। হঠাৎ রাতের এই অভিযানে একে একে যাচাই করা হয় প্রতিটি পাম্পের মিটার, মাপ ও মূল্যতালিকা।অভিযানে দেখা যায়, দুইটি প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাপ অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে না। কোথাও তেলের ঘাটতি, কোথাও আবার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিচ্ছে। তাৎক্ষণিকভাবে প্রমাণিত অনিয়মের জন্য মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও মাহবুব হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, একজন ক্রেতা অভিযোগ করেছিলেন, ভূঞাপুরের চারটি পাম্পেই লিটারে ২০–২৫ পয়সা বেশি নিচ্ছে, আবার মাপেও কম দিচ্ছে। আমরা যাচাই করতে গিয়ে দেখি, দুইটি পাম্প ঠিক আছে, বাকি দুইটিতে অনিয়ম ধরা পড়ে। যমুনা ফিলিং স্টেশন তাৎক্ষণিকভাবে সমস্যা ঠিক করেছে, ভাই বন্ধু ফিলিং স্টেশনও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।তিনি আরও বলেন, ন্যায্য ব্যবসা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই অভিযান নিয়মিত চলবে, যাতে কেউ গ্রাহকের অধিকার হরণ করতে না পারে।উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর ভূঞাপুরে একই অভিযোগে চারটি ফিলিং স্টেশনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার ও ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল
টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম (৩৫) খুনের ঘটনায় স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ নভেম্বর ২০২৫ ইং দুপুরে শ্বশুরবাড়ি থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আব্দুল কাদের উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়ার মৃত গফুর মিয়ার ছেলে। জানা গেছে, ২৬ অক্টোবর রবিবার সকালে সদরের বারোখালী খাল থেকে জিয়াই তার দিয়ে গোলাপী বেগমের পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাপী বেগম বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। মির্জাপুর থানার (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী বেগমের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গোলাপী বেগমের স্বামী আব্দুল কাদের মিয়ার কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়। সাত দিনের রিমান্ড আবেদন করে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
টাংগাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গত ২৯/১০/২০২৫ তারিখ জেলা প্রশাসক-এর কার্যালয়-এ “প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে জেলা প্রশাসক, টাঙ্গাইল প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থা নিশ্চিতকল্পে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পুনরুজ্জীবন-এর ওপর গুরুত্বারোপ করেন । এই অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিতি ছিলেন প্রবীণ নেতা, এবং জেলার গুরুত্বপুর্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টাংগাইল জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট জবাব শরীফা হক। তিনি নানা উন্নয়ন মুলক বিষয় তুলে ধরেন এবং সম্পাদনা করেন।
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন শেষে উপদেষ্টাবৃন্দ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা উপভোগ করেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শহিদ দানবীর আরপি সাহা নিজের জন্য নয়, এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মা ইলিশ রক্ষায় বরাবরের মতো ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে। তিনি বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহার। ফলে এ বছর বেশি সর্তকতা অবলম্বন করা হবে। গত বছর ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা গিয়েছিল। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কোনো জাতিসত্তার সংস্কৃতিকেই ধ্বংসের মুখে ফেলা যাবে না। সকল সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে আমাদের। কোনো উৎসবেই যাতে শৃঙ্খলা নষ্ট না হয়। তিনি বলেন, এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই আমরা সকল ধর্মের মানুষ এক ও অভিন্ন কিন্তু একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে এদেশে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সারাদেশে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন কর্মীবাহিনী সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজায় দায়িত্ব পালনে নিয়োজিত আছে। উপদেষ্টাবৃন্দ কুমুদিনী মিলনায়তনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট এবং ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সন্ধ্যায় মির্জাপুর গ্রামে লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। এতে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জার্মানির রাষ্ট্রদূত ড. রুদিগার লটজ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সুইস দূতাবাসের ডিপুটি হেড অব মিশন দিপক ইলমার , টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।
টাঙ্গাইল শহরে স্ত্রীর ব্যবহৃত জর্জেট ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) সকালে টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুরপাড়া ৩নং ওয়ার্ডের হাউজিং স্টেটমেন্ট মাঠের দক্ষিণ পাশে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মোঃ আতিক হাসান (২২)। তিনি সোনালি মোড় এলাকার মোঃ শমসের আলীর ছেলে এবং সাবেক কাউন্সিলর হেলাল ফকিরের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আতিক মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। তিনি প্রায়ই বলতেন, “আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমি একা”—এমন কথাগুলো বলার পর নিজেই কাঁদতেন বলে জানান স্ত্রী বন্যা। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে আতিকের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের DFP মিডিয়া তালিকাভুক্ত, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকা দৈনিক ঐশী বাংলা-এর গাজীপুর জেলা সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শামীম শাহরিয়ার-কে পদোন্নতি প্রদান করে পত্রিকাটির Special Correspondent (বিশেষ প্রতিনিধি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার সাফল্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ পত্রিকা কর্তৃপক্ষ তাকে এই মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি প্রদান করেছে। ঐশী বাংলা পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত Special Correspondent মোঃ শামীম শাহরিয়ার-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আমরা তার ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য, সম্মান ও অগ্রগতির জন্য শুভ কামনা জানাই।
টাংগাইল পাকুন্দিয়া বাইপাস এলাকায় একই মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন দুই ভাই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের মুখোমুখি ধাক্কা লেগে ঘটনা স্থলেই একজন মারা যায়। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে টাঙ্গাইলের পাকুন্দিয়া বাইপাস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের একজন নিহত হয়েছেন এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,৩০/১০/২০২৫ সন্ধ্যার দিকে বাইপাস এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনকরা হবে।
টাঙ্গাইলে র্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারি ও ডাকাতির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) বিকেলে র্যাব ১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন গাজীপুরের কাপাসিয়ার বাহাকোদিয়া গ্রামের হাফিজ উদ্দিন দর্জির মেয়ে মর্জিনা বেগম ও কুষ্টিয়ার দৌলতপুরের মাদাপুর গ্রামের ভাদু মন্ডলের ছেলে মো. সামাদ মন্ডল। কোম্পানি কমান্ডার সংবাদ সম্মেলন বলেন, ‘একজন মাদক ব্যবসায়ী টাঙ্গাইল সদর এলাকা থেকে সিএনজি যোগে ইয়াবা নিয়ে টাঙ্গাইল নাগরপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে দেলদুয়ারের মোহাম্মদপুর পূর্ব পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশি করার সময় সিগনাল দিয়ে সিএনজি থামানো হয়। সিএনজি তল্লাশিকালে মর্জিনা বেগমের কাছ থেকে তিন হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, স্মার্ট ফোন, নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্যের বাজারমূল্য ১১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। পরে দেলদুয়ার থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে মর্জিনাকে হস্তান্তর করা হয়েছে।’ বুধবার, ২৯ অক্টোবর) রাতে কুষ্টিয়ার দৌলতপুরের ডাকাতি মামলার আসামি মো. সামাদ মন্ডলকে মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে প্রাণ হারিয়েছেন এক প্রসূতি মা। নিহতের নাম মাসুমা আক্তার (২৫)। তিনি ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের জামাল ভূঁইয়ার স্ত্রী। তবে মৃত্যুর মধ্য দিয়েও বেঁচে গেছে তার নবজাতক সন্তান। (৩০ অক্টোবর) ভূঞাপুর পৌর এলাকার সিটি হার্ট ক্লিনিকে। অভিযোগ উঠেছে, চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা, অনিয়ম এবং পরবর্তীতে ঘটনাটি গোপন করার অপচেষ্টার বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রসব ব্যথা ওঠায় মাসুমাকে ভূঞাপুরের সিটি হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর দুইটার দিকে সিজারিয়ান অপারেশনের জন্য নেওয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন করেন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এনামুল হক সোহেল যিনি একইসঙ্গে ওই ক্লিনিকের পার্টনার হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি এনেস্থেসিয়ার দায়িত্বও নিজেই পালন করেন, যদিও এ কাজে আলাদা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক। অপারেশনের পরপরই রোগীর অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু কোথাও স্থানান্তরের ব্যবস্থা না করে ঘণ্টার পর ঘণ্টা ক্লিনিকেই ফেলে রাখা হয় তাকে। একপর্যায়ে নিথর দেহে পরিণত হন মাসুমা আক্তার। স্বজনদের অভিযোগ, মৃত্যুর পরও প্রায় ছয় ঘণ্টা তাকে অপারেশন থিয়েটারে আটকে রাখা হয়, কাউকে দেখতেও দেওয়া হয়নি। পরে ‘উন্নত চিকিৎসার জন্য’ অন্যত্র পাঠানোর নামে মরদেহই অ্যাম্বুলেন্সে তোলা হয়। খবর ছড়িয়ে পড়তেই ক্লিনিক প্রাঙ্গণে শুরু হয় কান্না, ক্ষোভ আর বিক্ষোভ। স্থানীয়দের চাপের মুখে পুলিশ এসে ক্লিনিকটি বন্ধ করে দেয় এবং দুইজন স্টাফকে আটক করে। তবে চিকিৎসক ও ক্লিনিকের মালিকপক্ষ পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, রাতে ভূঞাপুর থানায় ‘মীমাংসার নাটক’ মঞ্চস্থ হয়। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে ক্লিনিক কর্তৃপক্ষ ৫ লাখ টাকা প্রদান করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়, ওই টাকার একাংশ কিছু তথাকথিত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও পুলিশের হাত ঘুরেছে। ঘটনার পর থেকে সিটি হার্ট ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলছে। কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “থানায় মীমাংসা বা টাকা নেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, ঘটনার পর থেকে ক্লিনিক বন্ধ রয়েছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।
মোস্তফা মাসুদ: : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের এক শ্রমিক খুলনায় কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন। ঠিকাদারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও চিকিৎসা খরচ না পেয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় আহত শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা নারায়নপুর গ্রামের মৃত জামাত মোড়লের ছেলে আহত শ্রমিক মোঃ আফজাল হোসেন (৪০) ,তিনি অভিযোগে উল্লেখ করেন যে, সোনালি কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রথম শ্রেণির ঠিকাদার আব্দুল হাকিম সরদার (৫৮) এবং তার লেবার সর্দার মোঃ ইকবাল হোসেন (৪০) এর অধীনে কাজ করতে গিয়ে তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন।ভুক্তভোগী জানান,খুলনা শহরের বউবাজার এলাকায় একটি সরকারি বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণকাজ চলাকালীন অসাবধানতাবশত তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে ঠিকাদার পক্ষ তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে মাত্র তিন দিন চিকিৎসা করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সেই সময় ঠিকাদার হাকিম সরদার প্রতিশ্রুতি দেন যে, পরবর্তীতে চিকিৎসার পূর্ণ খরচ বহন করা হবে। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো সহায়তা বা খোঁজখবর নেয়নি। বর্তমানে আফজাল হোসেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বলেন, “২৬ অক্টোবর বিকেলে আমি চিকিৎসা খরচ চাওয়ার জন্য ঠিকাদার হাকিম সরদার ও লেবার সর্দার ইকবালের কাছে গেলে তারা আমাকে ভয়ভীতি দেখায় এবং বলে—‘তোর কিছু করার থাকলে করে নিস।এ বিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন,আমি তাকে খুলনা হাসপাতালে ভর্তি করেছিলাম, কিছু খরচও দিয়েছি। বাড়ি নিয়ে এসে আরো দেবো বলেছিলাম।” এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলেন, “একজন দিনমজুর শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এখন ঠিকাদার চিকিৎসা ব্যয় না দিলে তা অমানবিক আচরণ ছাড়া কিছু নয়। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।আহত শ্রমিক আফজাল হোসেন বর্তমানে চিকিৎসাহীন অবস্থায় হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানবিক সংগঠনগুলোর কাছে চিকিৎসা সহায়তা ও ন্যায়বিচার কামনা করেছেন।
আমার দেশ প্রকাশ করেছে: বাংলাদেশের শিপিং খাতে ইসরায়েলের অঘোষিত বাণিজ্যিক উপস্থিতি প্রকাশিত হয়েছে। ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেডকে বাংলাদেশের প্রতিনিধি প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছে ইসরায়েলের শীর্ষ শিপিং সংস্থা জেড আইএম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড। নথি অনুযায়ী, বাংলাদেশের জেড আইএম-এর সমস্ত আমদানি–রপ্তানি কার্যক্রম ট্রাইডেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ট্রাইডেন্ট শিপিংয়ের নেতৃত্বে আছেন বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ এবং এফবিসিসিআই সদস্য ফারুবার আনোয়ার। প্রতিষ্ঠানটির কর্মকর্তা হিসেবে রয়েছেন: সিএফও: আবু জাফর পোর্ট ক্যাপ্টেন: আলী ইউসুফ কাস্টমার সার্ভিস ম্যানেজার: আসাদ খান জিএম সেলস: গৌতম চন্দ্র দাস সিনিয়র জেনারেল ম্যানেজার: দেলোয়ার হোসেন (৩০ সেপ্টেম্বর অবসরগ্রহণ) আইটি ম্যানেজার: উজ্জ্বল কুমার এইচআর ম্যানেজার: ওয়ারদা সাইয়েদা সূত্র জানায়, ২০২৪ সালের ইংরেজি নববর্ষে ট্রাইডেন্টের ঢাকা অফিসে জেড আইএম-এর নামের কেক কাটা হয়, যেখানে ইসরায়েলি পতাকার রং ও প্রতীক ব্যবহার করা হয়। এছাড়া, জেড আইএম-এর ওয়েবসাইটেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ট্রাইডেন্টের নাম এবং কর্মকর্তাদের ছবি প্রকাশ করা হয়েছে। তদন্তে দেখা যায়, ২০২৪ সালের ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত “March for Gaza” কর্মসূচির খবর ট্রাইডেন্ট অফিস থেকে সরাসরি জেড আইএম-এর হাইফা সদর দপ্তরে পাঠানো হয়। ওই ইমেইলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক সংবাদ মনিটরিং সম্পর্কেও তথ্য দেওয়া হয়। ইমেইলের মাধ্যমে জেড আইএম-এর আঞ্চলিক প্রতিনিধি দোতান সার–কে তথ্য পাঠানো হয়। এছাড়াও, ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী ক্যাপ্টেন বিবেক শর্মা (সারাফ শিপিং এজেন্সির জেনারেল ম্যানেজার) আলোচনায় যুক্ত ছিলেন। মেইলের কার্বন কপিতে ছিলেন আরিফ সিদ্দিকী, সাইফুল এবং আবু জাফর। সূত্র মতে, ট্রাইডেন্টের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতভাবে দোতান সার-এর সঙ্গে যোগাযোগ রাখেন। এই যোগাযোগ কেবল ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তথ্য আদানপ্রদান, বিশেষ পণ্যবাহী রুট নির্ধারণ এবং কনটেইনার স্ক্যানিং সংক্রান্ত নির্দেশনাও অন্তর্ভুক্ত। জেড আইএম ১৯৪৫ সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হাইফায়, যা সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বহুবার উল্লেখ করেছেন, জেড আইএম শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রীয় গোয়েন্দা ও কূটনৈতিক সংযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিপিং ডেটা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল। কোন পণ্য কোন দেশে যাচ্ছে, কে রপ্তানি করছে এবং কে আমদানি করছে—এই তথ্য কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিপিং খাতে এই অঘোষিত নেটওয়ার্কের উপস্থিতি নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক নজরও আকর্ষণ করছে।
পাঁচ বছরে কোন ক্লাস না নিয়েই সরকারি নিয়মে বেতন ভাতা নিচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কাশীপুর মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষক হোসেন মিয়ার। এই অনিয়মে একই মাদ্রাসার অধ্যক্ষের জড়িয়ে থাকার অভিযোগ করছে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সরেজমিনে জানা যায়, কাশিপুর মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক হোসেন মিয়া সহকারী অধ্যাপক হিসেবে সরকারি বেতনভুক্ত হলেও গত পাঁচ বছরে একদিনও ক্লাস করেনিও মাদ্রাসা ও আসেনা। মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি, তারা কেউই এই শিক্ষককে কখনো ক্লাস নিতে দেখেনি, এমনকি চিনেও না। ২০২১ সাল থেকে আজ পর্যন্ত তিনি মাদ্রাসায় উপস্থিত হননি, হাজিরায় কখনো দেখানো হয়েছে হোসেন মিয়ার স্বাক্ষর, আবার কখনো দেখানো হয়েছে ছুটি, বিষয়টি কোন শিক্ষক বা কমিটি জানেনা কেনো বা কি কারণে অনুপস্থিত। তারপর ও অধ্যক্ষের সহায়তায় নিয়মিত বেতন ও বোনাস নিচ্ছে, এই অভিযোগে অধ্যক্ষ মাওলানা আলা উদ্দিনকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, এই নিয়ম আমার আগের অধ্যক্ষ থেকে হয়ে আসছে (যদিও তিনি প্রায় ৪বছর এই মাদ্রাসার অধ্যক্ষ) তবে নতুন কমিটির সমন্বয়ে বিষয়টি কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। নিয়মিতভাবে সরকারি তহবিল থেকে নিচ্ছেন বেতন- ভাতাসহ সকল সুযোগ সুবিধা যেখানে প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধান বেতন নথিতে স্বাক্ষর করতে হয় একথা জানতে চাইলে তিনি বলেন আমি একন ঢাকা আছি, আপনারা আগামীকাল আসেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, অধ্যক্ষ মাওলানা আলা উদ্দিনের যোগসাজশে শিক্ষক হোসেন মিয়া হাজিরা স্বাক্ষর করতে পারে, এই শিক্ষক মাদ্রাসায় না এলেও সরকারের নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন যা শিক্ষা ব্যবস্থায় এক ধরনের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ। মাদ্রাসার সভাপতি ও পরিচালনা কমিটির বৈঠকেও বিষয়টি একাধিকবার আলোচনা হয়, কিন্তু অধ্যক্ষ প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে অভিভাবকদের পক্ষ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের কোনো অস্তিত্ব না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি
দুই হাত-পা বেঁধে রেখেই লালন পালন করতে হয় শিশু তাছিনকে। মাত্র আট বছর বয়সেই শরীরে কঠিন রোগ বহন করে ধীরে ধীরে মৃত্যুপথযাত্রী হতে যাচ্ছে। মানসিক ভারসাম্যহীনতায় আক্রান্ত শিশু তাছিন প্রায়ই নিজের শরীর নিজেই আঘাত করে তার কোমল দেহ ক্ষতবিক্ষত করে ফেলে। অসহায় বাবা-মা বাধ্য হয়ে তার দুই হাত-পা বেঁধে রাখেন, যাতে সে নিজে নিজে তার শরীরে আর কষ্ট না পায়। তাছিনের বয়স যখন মাত্র দুই বছর, তখন থেকেই অস্বাভাবিক আচরণ করতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আচরনের মাত্রা আরও বেড়ে যায়। পারিবারিক দরিদ্রতার কারনে এখন আর চিকিৎসা চালাতে পারছে না তাছিনের পরিবার। যে কারনে রোগটি চরম আকার ধারণ করেছে। দিনরাত বেঁধেই রাখতে হয় তাছিনকে। তাছিনের বাবা নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার রিকশাচালক সুজন মিয়া ও মা গার্মেন্টস কর্মী তাসলিমা বেগম। একমাত্র সন্তান আবু তাছিনে এই অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। টাকার অভাবে একমাত্র সন্তানের চিকিৎসা করাতে না পেরে ছেলের বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছেন তারা। ডাক্তার বলেছেন, বয়স বাড়ার সাথে সাথে রোগটিও তার শরীরে বাসা বেঁধেছে। তবে নিয়মিত উন্নত চিকিৎসা ও নার্সিং করাতে পারলে তাছিন ভালো হয়ে যাবে। ইতোমধ্যে তাছিনকে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, তা নজরে আসে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয় সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। দলীয় নেতাকর্মীদের দিয়ে খোঁজ নিয়েছেন তাছিনের। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মানবিক দায়িত্ববোধ থেকে তিনি শিশুটির সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং দ্রুত প্রয়োজনীযয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি শিশু কখনোই শৃঙ্খলিত জীবনে বেঁচে থাকতে পারে না। তাছিন যেন সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে তার সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি। এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলো ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা পকাশ করেছেন। ব্যারিস্টার কায়সার কামালের এই সহায়তা তাছিনের জীবনে নতুন আলো ফিরে আসুক, অন্যান্য শিশুর মতো তাছিনও মায়ের কোলে ফিরে আসুক এমনটাই আশা করছেন সকলে।
টাঙ্গাইল ভূঞাপুর উপজেলায় ২৮/১০/২০২৫ ইং তারিখে ভূয়াপুর যুবদল এর আয়োজনে পালিত হলো ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এর গোলচত্বর এ উপজেলা ও পৌর যুবদলের উদ্দ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত শিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অনির্বাণ আমীর দুখু ও পৌর যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান কবির লিটন, হাবিবুর রহমান ভুট্টো সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। তাঁরা উপজেলার বিভিন্ন রোড এ আনন্দ মিছিল করেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।
২৮ অক্টোবর২০২৫ ইং রোজ মঙ্গলবার টাঙ্গাইলের বাসাইল বাজারের সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন পৌর কর্তৃপক্ষ। দুপুরে বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের থেকে জানা যায়, বাসাইল বাজারের আঞ্চলিক সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযানে নামেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। বাসাইল কোটিপতি মার্কেটের সামনে থেকে শুরু করে সাহাপাড়া ব্রিজ পর্যন্ত সড়কের দুপাশের দোকান এবং ঘরগুলো ভেঙে দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযান এ বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম । উচ্ছেদ অভিযান পৌর নির্বাহী কর্মকর্তা জনাব আকলিমা বেগম বলেন মানুষের হাঁটার জন্য রাস্তার দুপাশে ৭ফিট পরিস্কার রাখা হবে। আমরা খুব দ্রুতই মানুষের চলাচলের জন্য সিসি ঢালাইয়ের ব্যবস্থা করবো। ভবিষ্যতে নতুন করে কেউ রাস্তা দখল করে দোকান নির্মাণ করতে না পারে। আজকের পর থেকে কেউ যেন কোনো প্রকার স্থাপনা করতে না পারে আমরা সেইদিকে কঠোর ভাবে মনিটরিং করবো।
আসন্ন জাতীয় নির্বাচনে নতুন ইসলামপন্থী জোট গঠনের পথে কওমি ঘরানার অন্তত পাঁচটি দল। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিল ঘোষণার পরপরই। ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজও চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নেতারা। সূত্র জানায়, শরিকদের কাছে শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গঠনের অভিপ্রায় থেকেই তারা আসন সমঝোতার পথে এগোচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় ১০০ আসন, মামুনুল হক নেতৃত্বাধীন দল ৫০ আসন এবং বাকি তিনটি ইসলামপন্থী দল ৭০ থেকে ৮০ আসনের দাবি জানিয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্র বলছে, যেখানে ইসলামপন্থী প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি, সেখানে একক প্রার্থী দেয়া হবে। এদিকে, বিএনপি এই জোট নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়। দলটির নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, “অনেক জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজ জিরো। ইসলামের জিকির তুলে নির্বাচনের আগে রাজনীতি করা দেশের জন্য সঠিক আচরণ নয়।” অন্যদিকে, বিএনপিও ইসলামপন্থী কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে। জানা গেছে, কওমি ঘটনার পুরনো দল জমিয়তে ওলামায়ে ইসলামীর চার নেতাকে নির্বাচনী কাজে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামপন্থী দলগুলোর এই নতুন সমঝোতা নির্বাচনে ভোটের মাঠে একটি আলাদা মাত্রা যোগ করবে। তবে এখনো স্পষ্ট নয়, জোট ক্ষমতায় গেলে কে নেতৃত্ব দেবেন বা কে হবেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।
জামালপুরের সরিষাবাড়ীতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার মাত্র তিন ঘণ্টা পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিশাল মিয়া (১৭) নামে এক ফার্মেসি কর্মচারী। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে পৌরসভার শিমলা বাজারের সুমন ফার্মেসিতে এ ঘটনা ঘটে। নিহত বিশাল মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি গ্রামের সাগর মিয়ার ছেলে। তারা কিছুদিন ধরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়া বাড়ি গ্রামে বসবাস করছিলেন। বিশালের বাবা সাগর মিয়া পেশায় একজন ভ্যানচালক। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিশাল স্থানীয় আইডিয়াল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি সুমন ফার্মেসিতে ওষুধ বিক্রেতা হিসেবে কাজ করতেন। সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন— “বেঁচে থেকে লাভ কী, যদি আল্লাহর ইবাদতই না করি।” স্ট্যাটাস দেওয়ার পর বিশাল ফার্মেসির বিশ্রামঘরে গিয়ে ঘুমানোর কথা বলে ভেতর থেকে দরজা বন্ধ করেন। প্রায় এক ঘণ্টা পর ফার্মেসির মালিক সুজিত কুমার রায় তাকে ডাকলেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে দেখা যায়, রশিতে ঝুলন্ত অবস্থায় রয়েছেন বিশাল মিয়া। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ রাজবংশী তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা সাগর মিয়া জানান, “ভ্যান চালিয়ে খুব কষ্টে সংসার চালাই। ছেলে মাঝেমধ্যে বড় কিছু জিনিসের জন্য বায়না ধরত। না দিতে পারলে মন খারাপ করে খাওয়া-দাওয়া বন্ধ করে দোকানে চলে যেত। আজ সে এমন কাজ করবে, ভাবিনি।” সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”